Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Pakistan: আর্থিক সংকটের কারণে সুজুকি সমেত বেশকিছু সংস্থা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তানে

    Pakistan: আর্থিক সংকটের কারণে সুজুকি সমেত বেশকিছু সংস্থা উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান (Pakistan)। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগেই আকাশ ছুঁয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, সুজুকি মোটর তাদের নতুন গাড়ি তৈরির কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাঁচামালের অভাবের কারণেই বন্ধ রয়েছে কারখানা। অন্যদিকে টায়ার এবং টিউব প্রস্তুতকারক গান্ধরা টায়ার অ্যান্ড রাবার কোম্পানিও উৎপাদন বন্ধ রেখেছে কাঁচামালের অভাবে। এটা মাত্র ২টি উদাহরন। স্থানীয়ভাবে অজস্র কারখানা সেখানে বন্ধ হয়ে যেতে বসেছে। সার,টেক্সটাইল সমেত অনেক কারখানা ইতিমধ্যে সেদেশে বন্ধ হয়ে গেছে। আর্থিক সংকটের কারণে সেদেশে চাহিদাতো তলানিতে ঠেকেছে আবার কাঁচামালের অভাবও রয়েছে আর্থিক সংকটকে কেন্দ্র করে।

    বৈদেশিক মুদ্রার আর্থিক ভাণ্ডার ঠেকেছে ৩১৯ কোটি মার্কিন ডলারে

     বর্তমানে পাকিস্তানের (Pakistan) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ঠেকেছে ৩১৯ কোটি মার্কিন ডলারে। স্বর্ণভাণ্ডার এবং বৈদেশিক মুদ্রার সঞ্চিত ভাণ্ডার দেখেই বোঝা যায় যেকোনও দেশের অর্থনীতি কতটা মজবুত। সঙ্কটের মুখে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমশ কমে আসছে। ভারত এবং পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারের তুলনা করলে দেখা যায়, এ ক্ষেত্রেও এগিয়ে আছে ভারত। বর্তমানে ভারতে গচ্ছিত বৈদেশিক মুদ্রার মূল্য ৫৭ হাজার ৫২৭ কোটি ডলার। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার সম্প্রতি বড়সড় ধাক্কা খেয়েছে। জানা গেছে, শেষ ৯ বছরে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার কখনও এত কম হয়নি। ঠিক এই কারণে আমদানি এখন বন্ধ করতে বাধ্য হয়েছে পাকিস্তান (Pakistan)। উৎপাদন বন্ধ রেখেছে বেশিরভাগ সংস্থা, সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মচারিদের চাকরিও প্রশ্নের মুখে দাঁড়িয়ে। সেদেশের সরকারি পরিসংখ্যান বলছে, গত ৫০ বছরে এমন মুদ্রাস্ফিতি পাকিস্তানে কখনও হয়নি।সেদেশের অর্থনীতিবিদরা বলছেন, পাকিস্তানে বেকারত্ব ব্যাপক আকার ধারণ করতে চলেছে।  অর্থনীতিকরা আরও বলছেন, এমন পাকিস্তান (Pakistan) আগে কখনও দেখা যায়নি যেখানে একের পর এক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে সেদেশে গাড়ি বিক্রি গত ৩ বছরে ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে। গত ডিসেম্বর মাসেই ইন্দাস মোটর বন্ধ হয়েছিল সেদেশে। এবার সুজুকি! শুধু তাই নয় আন্তর্জাতিক ব্রান্ড রয়েছে এমন মোবাইল কোম্পানিগুলিও বন্ধ হয়ে গেছে সেদেশে আর্থিক সংকটের কারনে। বেশ কিছু ঔষধ প্রস্তুতকারক সংস্থাও বন্ধ হয়ে পড়ে রয়েছে। এককথায় পাকিস্তানের অর্থনীতি এখন চরম সংকটে। প্রবল সংকটে বেতন বন্ধ হয়েছে প্রধানমন্ত্রীর। বিশেষজ্ঞরা বলছেন ক্রমশ শ্রীলঙ্কার পরিস্থিতির দিকেই এগোচ্ছে পাকিস্তান (Pakistan)!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • North Korea: কিমের নির্দেশে মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার, হুঁশিয়ারি দিল আমেরিকাকে

    North Korea: কিমের নির্দেশে মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার, হুঁশিয়ারি দিল আমেরিকাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে এক প্রকাশ হুঁশিয়ার দিল কিম জং। রবিবার এই মিসাইল ছোড়ার কথা জানিয়েছে উত্তর কোরিয়া (North Korea)। উত্তর কোরিয়ার (North Korea) মতে, এই মিসাইল ওয়াশিংটন এবং সিওলকে সতর্ক করতেই পরীক্ষা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, “অতর্কিতে করা এই ড্রিল দেখাচ্ছে পিয়ংইয়ং ক্ষমতা রাখে পরমাণু হামলা পাল্টা দিতে।”

    কখন করা হয় এই মিসাইল পরীক্ষা

    শনিবার সেখানকার স্থানীয় সকাল নাগাদ উত্তর কোরিয়াতে (North Korea) শাসক কিম জং উন এই মিলিটারি ড্রিলের নির্দেশ দেন বলে জানা গিয়েছে। তার পরই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং ওয়াসং-১৫ মিসাইল ছোড়ে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়ার (North Korea) ছোড়া মিসাইল সনাক্ত করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তারা জানিয়েছে, শনিবার ছোড়া এই মিসাইল উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক জোনে আছড়ে পড়ার আগে জাপানের আকাশসীমা দিয়ে উড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানত সক্ষম এই মিসাইল।

    মিসাইল বিশেষজ্ঞরা কী বলছেন

    সিওল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন,  “তরল জ্বালানির এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এমন সিস্টেমে তৈরি যা খুব তাড়াতাড়ি উৎক্ষেপন করা যায়। শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়ার অর্ধেক দিনের মধ্যে তা উৎক্ষেপন করা সম্ভব। আগে থেকে প্রস্তুতিরও দরকার হয় না।

    কী বলছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম

    উত্তর কোরিয়ার (North Korea) সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, “ চলতি বছরে প্রথম বার মিসাইল পরীক্ষা করল পিয়ংইয়ং। আইসিবিএম ইউনিটের এই মিসাইল যুদ্ধ পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে সক্ষম।” উত্তর কোরিয়ার মিসাইল হামলা দিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে আমেরিকা ও তার সঙ্গীদের। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছে ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মিলিটারি ড্রিলও করবে আমেরিকা। সেই যৌথ মহড়া শুরু হওয়ার আগেই মিসাইল ছুড়ে এক প্রকার হুঁশিয়ারি দিলেন কিম জং উন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • Turkey Earthquake: রাখে হরি মারে কে! তুরস্কে ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত ব্যক্তি

    Turkey Earthquake: রাখে হরি মারে কে! তুরস্কে ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে রাখে হরি তো মারে কে! হাকান ইয়াসিনোগ্লু নামের এক ব্যক্তিকে ১২ দিন পরে ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত উদ্ধার করা হল। জানা গিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত হাতায় শহরে একটি ভেঙে পড়া বাড়ির নীচে এতদিন চাপা পড়েছিলেন তিনি।

    কীভাবে বেঁচেছিলেন ওই ব্যক্তি

     বাঁচিয়ে রেখেছিল পাথর থেকে চুইয়ে পড়া বৃষ্টির জল, ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হলেন হাকান। চলতি মাসের ৬ তারিখ ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং তারপরে শতাধিক আফটারশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশ। উদ্ধারকাজ (Rescue Work) চালাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, ৭টি বিমানে পাঠানো হয়েছে ত্রাণ। উদ্ধারকাজের নাম দেওয়া হয়েছে অপারেশন দোস্ত। বিগত ১২দিন ধরে টানা উদ্ধারকাজ চলছে। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই উদ্ধারকারী দলগুলির তরফে জানানো হয়েছিল যে ধ্বংসস্তূপের নীচ থেকে নতুন করে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করার আশা করা হচ্ছে না, কারণ এতদিন কারও পক্ষে বিনা খাবার-জলে বেঁচে থাকা সম্ভব নয়। তবে যত সময় পার হচ্ছে এবং উদ্ধারকাজ চলছে, ততই যেন মিরাকেল ঘটছে। কারণ ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও জীবিত অবস্থাতেই উদ্ধার করা হচ্ছে অনেককে। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটল শুক্রবারও। তুরস্কে ভূমিকম্পের (Turkey Earthquake) ১২দিন পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হল বছর ৪৫-র এক ব্যক্তিকে।

    ভূমিকম্পে (Turkey Earthqauke) ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ফিফার

    তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যে বলেছেন, গত ১০০ বছরেও এমন ভূমিকম্প (Turkey Earthquake)কখনও হয়নি। এখনও অবধি মৃত্যু হয়েছে প্রায় ৪৩,০০০ মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতিতে তুরস্ক এবং সিরিয়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের পরিচালক সংস্থা ফিফা। তাদের তরফে ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্যের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার প্রিমিয়র লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লক্ষ পাউন্ড অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় প্রাথমিকভাবে ২ লক্ষ ইউরো সহায়তা করেছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Canada: কানাডায় রামমন্দিরের দেওয়ালে মোদির বিরুদ্ধে স্লোগান লিখল দুষ্কৃতীরা

    Canada: কানাডায় রামমন্দিরের দেওয়ালে মোদির বিরুদ্ধে স্লোগান লিখল দুষ্কৃতীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের মঙ্গলবার কানাডার (Canada) মিসিসাগায় একটি রাম মন্দিরের দেওয়ালে  ভারত-বিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বিবিসি-র তথ্যচিত্র অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী ঘোষণা করার কথাও লেখা হয়েছে সেখানে। যে তিনটি স্লোগান রামমন্দিরের দেওয়ালে নজরে পড়ছে, সেগুলি হল ‘মোদিকে সন্ত্রাসী ঘোষণা কর’, ‘সন্ত ভিন্দ্রাওয়ালা হলেন শহীদ’ এবং ‘হিন্দুস্তান মুর্দাবাদ’।

    প্রতিবাদে সরব সব মহল

    ব্রাম্পটনের মেয়র এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছেন

    <

    এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট করা হয়েছে ভারতের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে। ট্যুইটে লেখা হয়েছে,  মিসিসাগায় রাম মন্দিরের দেওয়ালে ভারত-বিরোধী স্লোগান লেখার ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা এখানকার কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

    তবে জানা যাচ্ছে, কানাডায় (Canada)  মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে সেদেশে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, ব্র্যাম্পটনে শ্রী গৌরী শঙ্কর মন্দিরে হামলার ঘটনা ঘটে। কানাডার ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য চন্দ্র আর্য, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সেখানকার পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করেন।

    <My statement in Canadian parliament today on the recent hate crime on Gouri Shankar Hindu Mandir in Brampton pic.twitter.com/8RX92dYjxQ

    — Chandra Arya (@AryaCanada) February 1, 2023

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Turkey: বিগত ১০০ বছরেও এমন ভূমিকম্প দেখেনি তুরস্ক, বললেন সেদেশের প্রেসিডেন্ট

    Turkey: বিগত ১০০ বছরেও এমন ভূমিকম্প দেখেনি তুরস্ক, বললেন সেদেশের প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক (Turkey) এবং সিরিয়ার ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসাবশেষের তলা থেকে এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ।

    কী বললেন তুরস্কের (Turkey) প্রেসিডেন্ট

     তুরস্কের (Turkey) প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোগান এদিন বলেন, বিগত ১০০ বছরে এমন ভূমিকম্প দেখেননি তুরস্কবাসী। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান দফতরে টানা ৫ ঘণ্টা ধরে ক্যাবিনেট বৈঠক চলেছিল সেসময় প্রতিদিন। 

    আজ থেকে ৮৪ বছর আগে ১৯৩৯ সালে তুরস্ক (Turkey) এমন ভয়াবহ ভাবে কেঁপে উঠেছিল বলে জানা গেছে। এর ফলে সেসময় ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এবারের মৃত্যুর রেকর্ড ছাপিয়ে গেছে ১৯৩৯ সালের ভূমিকম্পকেও। মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এর্ডোগান আরও জানান, ভূমিকম্পের ফলে তুরস্কে ৪৭ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। প্রায় ২ লক্ষ ১১ হাজার বাসিন্দা আজ গৃহহারা।

    অপারেশন দোস্তের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক (Turkey)

    ভারত থেকে মোট ৭টি বিমান উড়ে গেছে এখনও অবধি তুরস্কে (Turkey)। উদ্ধারকর্মী, চিকিৎসক, প্রশিক্ষিত কুকুর, ত্রাণ সমস্ত কিছুই পৌঁছানো হয়েছে অপারেশন দোস্তের মাধ্যমে। সেখানে ধ্বংসস্তূপ থেকে ৬ এবং ৮ বছর বয়সী দুটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করার মুহুর্তগুলি বিশ্বজুড়ে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে , এজন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক। ২৩ টন ত্রাণ নিয়ে তুরস্কের (Turkey) উদ্দেশে সপ্তম বিমান রওনা হতেই সেদেশের রাষ্ট্রদূত ট্যুইট করে জানিয়েছেন, ভারতের জনগণ আরও একটি বিমানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিল।

    প্রসঙ্গত সেখানে ভ্রাম্যমান হাসপাতালও তৈরি করছে ভারতীয় সেনা। লাগাতার সাফল্যের সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যেকেই ট্যুইট করেছেন বিভিন্ন সময়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Earthquake: দলে দলে মানুষ মৃত্যুপুরী তুরস্ক ছেড়ে পালাচ্ছে, রাষ্ট্রসংঘ বলল নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে

    Earthquake: দলে দলে মানুষ মৃত্যুপুরী তুরস্ক ছেড়ে পালাচ্ছে, রাষ্ট্রসংঘ বলল নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পে (Earthquake) ধ্বংসপ্রায় তুরস্ক ও সিরিয়ার  মৃত্যুমিছিল চলছে। স্বাভাবিকভাবেই এই সময় দেশে খাদ্য, পানীয় ও ওষুধপত্রের আকালও দেখা দিয়েছে। মাথার ওপর কোনও ছাদও পাওয়া যাচ্ছেনা সেখানে। এই পরিস্থিতে মৃত্যুপুরী ছেড়ে পালানোর চেষ্টা করছেন ভিটেমাটি হারা মানুষগুলি। সংকটকালীন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। ঠিক এই সময়ই এগিয়ে এল সেখানকার এয়ারলাইন্সগুলি। সাহায্যের হাত বাড়িয়ে দিল তুর্কি ও পেগাসাস এয়ারলাইন্স। ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলি থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বাসিন্দাদের বিনামূল্যে উড়ানের টিকিট দিচ্ছে এই দুই বিমান সংস্থা।

     তুরস্কের বিভিন্ন শহরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। হাতায়, নুরদাগি, মারাশের মতো এলাকা থেকে হাজার হাজার মানুষ ইস্তাম্বুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে এসেছেন।

    প্রসঙ্গত, ৮৪ বছর পরে ফের ভয়ঙ্কর ভূমিকম্পের (Earthquake)  সাক্ষী থাকল এই দুই দেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িঘর। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার মধ্য তুরস্কে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। পশ্চিম এশিয়ার এই দেশে বিপর্যয় যেন থামতেই চাইছে না। মূল কম্পনের পর আফটার শকে অন্তত ১০০ বার কেঁপেছে দুই দেশের মাটি। ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৩ হাজারের গণ্ডি। উদ্ধারকাজ চলছে এখনও। বিভিন্ন দেশ থেকে এসে পৌঁছেছে উদ্ধারকারী দল। ভারত থেকে খাদ্য, পানীয়, ওষুধ, ভেন্টিলেটর নিয়ে সপ্তম গ্লোবমাস্টার বিমানও পৌঁছেছে তুরস্কে।

    তুরস্কে মৃতের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে যাবে, বলল রাষ্ট্রসংঘ

    রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এদিন মার্টিন গ্রিফিথস বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা ৫০ হাজার পেরোতে পারে। গত শনিবার থেকেই রাষ্ট্রসংঘের এই মুখপাত্র  রয়েছেন তুরস্কের শহর কাহরামানমারাসে, এটাই ছিল তুরস্কের ভূমিকম্পের (Earthquake)  কেন্দ্র।

    একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া ওই সাক্ষাৎকারে মার্টিম গ্রিফিথস আরও বলেন, আমি মনে করি মৃতের সংখ্যা এখনই বলা যাবেনা।  সমস্ত ধ্বংসস্তূপ সরালে দেখা যাবে এই সংখ্যা ৫০ হাজার বা তার বেশি হয়ে যাবে।

    আজ অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, তুরস্কে ২৪,৬১৭ জন এবং সিরিয়ায় ৩,৫৭৪ জন নিহত হয়েছেন। মোট ২৮,১৯১ জন।

    রাষ্ট্র সংঘের মতে, তুরস্ক এবং সিরিয়া জুড়ে কমপক্ষে ৮,৭০,০০০ জন মানুষ বর্তমানে খাদ্য এবং বাসস্থান সংকটে ভুগছে। প্রায় তিন কোটি মানুষ ভূমিকম্পে (Earthquake)  ক্ষতিগ্রস্ত হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Gilgit Baltistan: পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান, বলছে রিপোর্ট

    Gilgit Baltistan: পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত নাগরিকদের উপর দমন পীড়নের অভিযোগ উঠল। বাসিন্দাদের দাবি তাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করছে প্রশাসন। এই কারণে বারংবার বিক্ষোভও দেখা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। গিলগিট, বালুচিস্তানেরও (Gilgit Baltistan) একই অবস্থা বলে জানা গেছে। এই সমস্ত এলাকাগুলি শাসন করার কথা আজাদ কাশ্মীরের নিজস্ব একটি সংবিধান অনুসারে যেটি তৈরি হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সব কিছুতেই হস্তক্ষেপ করছে পাকিস্তান। এমনকি ছোট খাটো ইস্যুতেও। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, তাদের মৌলিক অধিকার বলে কিছুই নেই। কোনও কিছুতে মুখ খোলা যাবেনা, তাহলেই নেমে আসবে পাক প্রশাসনের অত্যাচার। শুধু তাই নয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতগুলিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সবকিছুই নিয়ন্ত্রণ করছে পাকিস্তান। বিচারের ক্ষেত্রে স্থানীয় আদালতগুলি পাকিস্তানের সুপ্রিম কোর্টের অধীনেই কাজ করে। স্থানীয় পঞ্চায়েতগুলিতে ভোট হয়েছে শেষবারের মতো ১৯৯১ সালে। তারপর থেকে কোনও নির্বাচন হয়নি। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আটকে রয়েছে ভোট।  এই সময়ের মধ্যে অসংখ্য জাতি দাঙ্গাতেও বিধ্বস্ত হয়েছে পাকি অধীকৃত কাশ্মীর। জানা গিয়েছে, সংবিধানের ১৫ নং ধারায় পরিবর্তনের সময় ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয় সেখানে। ওই সংশোধনে উল্লিখিত ধারা থেকে স্টেট শব্দটি বাদ দিয়ে আজাদ জম্মু ও কাশ্মীর বসানো হয়। এরপর পরেই পাক অধীকৃত কাশ্মীরের সমস্ত আর্থিক ক্ষমতা কেড়ে নেয় পাকিস্তান। দখলীকৃত কাশ্মীরের প্রতি নিজেদের অঙ্গরাজ্যের মতোই আচরণ করতে থাকে পাকিস্তান।

    শিশুদের অনাহার বাড়ছে পাক অধিকৃত কাশ্মীরে

    বর্তমানে পাকিস্তান অর্থনৈতিক সংকটে ভুগছে। এই সময় অনাহার বেড়েই চলেছে পাক অধীকৃত কাশ্মীরে এবং স্থানীয় কিছু অঞ্চলের শিশুদের দুবেলা দুমুঠো খাবারও ঠিকঠাক জুটছে না বলে সূত্র মারফত জানা গেছে। এত কিছুর মাঝেও ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পাকিস্তান প্রতি বছর ৫ ফেব্রুয়ারি সেখানে কাশ্মীরি শহীদ দিবস পালন করে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • China: বেলুনের মাধ্যমে গুপ্তচরবৃত্তি চিনের! গুলি করে নামাল আমেরিকা

    China: বেলুনের মাধ্যমে গুপ্তচরবৃত্তি চিনের! গুলি করে নামাল আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুপ্তচরের ভূমিকায় বেলুন! আমেরিকার ‘স্পর্শকাতর’ সামরিক কেন্দ্রগুলির উপর এভাবেই  নজরদারি চালানোর অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যদিও বেজিং আমেরিকার এই দাবি মানতে চায়নি। শনিবার সন্দেহজনক এই বেলুনটিকে গুলি করে নামিয়েছে আমেরিকা। বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে তারা আটলান্টিক মহাসাগর থেকে।

    পেন্টাগনের দাবি

    গত বৃহস্পতিবারই পেন্টাগন বিবৃতি দিয়ে জানায়, বেলুনের মাধ্যমে ‘গুপ্তচরবৃত্তি’ চালাচ্ছে চিন (China)। আমেরিকার সামরিক কার্যকলাপকে বেলুনের মাধ্যমে নজরবন্দী করার অভিযোগ তোলে তারা চিনের বিরুদ্ধে। প্রেসিডেন্ট জো বাইডেন তখনই বলেছিলেন বেলুনটির ‘উপযুক্ত ব্যবস্থা’ করা হবে।

    অভিযোগ অস্বীকার চিনের  (China)

    চিন  (China) অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কারণেই এই বেলুনটি ব্যবহার করা হচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের দাবি, এই বেলুনটি হাওয়ার বেগেই আমেরিকায় ঢুকে পড়ে। চিন অবশ্য দুঃখপ্রকাশ করেছে এই ঘটনায়। পাশাপাশি তারা এ-ও জানায়, এমন ঘটনা আর ঘটবে না।

    বেলুনটিকে কোথায় প্রথম দেখা যায়

    বেলুনটিকে প্রথমে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গিয়েছিল বলেই জানা গিয়েছে। আমেরিক প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সেটিকে গুলি করে নামানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু বেলুনটির মধ্যে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে বিপত্তি ঘটার আশঙ্কা ছিল। পরে দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে বেলুনটিকে গুলি করে নামানো হয়।

    কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

    বেলুন ধ্বংস করার পর বাইডেন বলেন, ‘‘আমরা সফল ভাবে বেলুনটি নামাতে পেরেছি। আমি আমাদের বিমান আধিকারিকদের এর জন্য অভিনন্দন জানাতে চাই।’’

    বেলুনটি গুলি করে নামানোর সময়ের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, কী ভাবে নীল আকাশের বুকে সাদা বেলুন গুলি লেগে ফেটে গিয়েছে। সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Sundar Pichai: গুগলে কর্মী ছাঁটাইয়ের ঠিক আগে বেতন বৃদ্ধি পেয়েছিল সুন্দর পিচাইয়ের!

    Sundar Pichai: গুগলে কর্মী ছাঁটাইয়ের ঠিক আগে বেতন বৃদ্ধি পেয়েছিল সুন্দর পিচাইয়ের!

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই গুগলের বিপুল কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় ১২ হাজার। গুগ্‌ল প্রধান সুন্দর পিচাই (Sundar Pichai) নিজে একথা ঘোষণা করেছেন। কর্মী ছাঁটাই এর  সিদ্ধান্তের দায় সম্পূর্ণ ভাবেই তাঁর বলে সে সময় জানিয়েছিলেন পিচাই। এবার জানা গেল, গত ডিসেম্বর মাসেই নাকি বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি হয়েছিল সুন্দর পিচাইয়ের (Sundar Pichai)। কোনও কোনও মহল থেকে  স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, এক দিকে নিজের বিপুল বেতন বৃদ্ধি, অন্য দিকে নিজের সংস্থাতেই ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই।

    গুগলের মুনাফা কেন কমেছিল

    ওয়াকিবহাল মহলের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এ বিনিয়োগের পরিমাণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে প্রযুক্তি সংস্থাগুলি। তাই অর্থের টান দেখা যাচ্ছে। অন্য দিকে, সংস্থাগুলি আয় বৃদ্ধির নতুন রাস্তাও খুঁজে পাচ্ছেনা। তাই কর্মী ছাঁটাই করাই একমাত্র সমাধান হয়ে দাঁড়াচ্ছে। সমস্যা আরও প্রকট হয়েছে বিশ্বব্যাপী টালমাটাল অর্থনীতির কারণে। অক্টোবর মাসের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় গুগ্‌লের মুনাফা কমে গিয়েছিল ২৭ শতাংশ। যা অর্থের হিসাবে ১,৩৪০ কোটি ডলার।

    কর্মী ছাঁটাই করার সময় পিচাই (Sundar Pichai) কী বলেছিলেন

    কর্মী ছাঁটাই এর কারন ব্যাখা করতে গিয়ে পিচাই (Sundar Pichai) জানিয়েছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই সংস্থার উন্নতির গতিকে ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন। কয়েকদিন আগে গুগ্‌লের কর্মীরা একটি মেল পান, সুন্দর পিচাই ওই মেলে তাঁদের ‘গুগলার’ বলে সম্বোধন করেন। পিচাই (Sundar Pichai) সেখানে লিখেছিলেন, ‘‘আপনাদের সকলকে আমার একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে অবসর দিতে হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু’বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।’’

    সুন্দর পিচাই (Sundar Pichai) ওই মেলে আরও লিখেছিলেন, গুগল গত ২৫ বছর ধরে অনেক চড়াই উতরাই এর মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সংস্থা লক্ষ্য থেকে কখনও সরে যায়নি বলেও মেলে লিখেছিলেন পিচাই। যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে তিনি মেলে লিখেছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

    Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দেউলিয়ার মুখে পাকিস্তান, কয়েকদিন আগেই তেল সংস্থাগুলিকে টাকা না দিতে পারার কারনে সেদেশে পেট্রোল পাম্পগুলি বন্ধ হতে বসেছিল। ঠিক এমন সময়ই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। একটি রিপোর্টে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) হেলিকপ্টার চড়ার জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় এই বিপুল অর্থ ব্যয় করা হত পাক কোষাগার থেকে। একটি পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ছাপা হয়েছে,  ইমরানের এই হেলিকপ্টার ভ্রমণে বিপুল পরিমাণ খরচ নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে বর্তমানের শাহবাজ শেরিফ সরকার। ওই পাক সংবাদ মাধ্যম দাবি করেছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইমরানের (Imran Khan) হেলিকপ্টার ভ্রমণের জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। 

    আরও নানা অভিযোগ রয়েছে ইমরানের (Imran Khan) বিরুদ্ধে

    গতবছরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান (Imran Khan) সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। গত বছর এপ্রিল মাসে আরও এক মারাত্মক অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান ইসলামাবাদের নিজের বাড়ি থেকে প্রধানমন্ত্রী দপ্তরে যেতেন কপ্টারে চড়ে। আর তার জন্য সে দেশের কোষাগার থেকে খরচ হয়েছে কোটি কোটি টাকা। এই অভিযোগ এনেছিলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। শুধু তাই নয়। সরকারি তহবিল থেকে ইমরান খান (Imran Khan) নিজের দিয়েছিলেন দলকে আড়াই কোটির সাহায্য।

    বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি  খুবই খারাপ। পাক অর্থনীতির দেউলিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। একটি মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় ৪০০ কোটি টাকা, গত বেশ কয়েক মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। জানা যাচ্ছে, বেহাল অর্থনীতিকে ঠিক করতে সরকারি কর্মচারিদের বেতনের ১০ শতাংশ কাটার সিদ্ধান্ত নিতে চলেছে পাক সরকার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share