Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Israel Hamas War: তুমুল লড়াই, গাজা স্ট্রিপের পার্লামেন্ট ভবনের দখল নিল ইজরায়েলি সেনা

    Israel Hamas War: তুমুল লড়াই, গাজা স্ট্রিপের পার্লামেন্ট ভবনের দখল নিল ইজরায়েলি সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গাজা স্ট্রিপের পার্লামেন্ট ভবনের দখল নিল ইজরায়েলের সেনা (Israel Hamas War)। মঙ্গলবার ভোরে হামাস নিয়ন্ত্রিত এই ভবনের দখল নেয় তেল আভিভ। পরে ভবনের ভেতরে ইজরায়েলের পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন ইজরায়েলি সেনা। সেনার গোলান ব্রিগেডের সদস্যদের সেই উল্লাসের ছবি প্রকাশও করেছে নেতানিয়াহুর দেশ। স্থানীয় সময় সোমবার আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইজরায়েলের সামরিক বাহিনীর সেরা গোলানি ব্রিগেড হামাসের পার্লামেন্ট ভবন দখল করে নিয়েছে।

    হামাসকে উৎখাতের শপথ

    সেনার এই সাফল্যে উচ্ছ্বাস গোপন করেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত অভিযান চলবে গাজায়।” ইজরায়েলি সেনার মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, “আমরা গাজাকে দ্রুত হামাসমুক্ত করব। সোমবার আমাদের দখল করা আল-রানতিসি হাসপাতালে ভূগর্ভস্থ ঘর থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালাতে হামাস জঙ্গিরা ওই সব সরঞ্জাম ব্যবহার করেছিল।” প্রসঙ্গত, স্বশাসিত (Israel Hamas War) প্যালেস্টাইন কর্তৃপক্ষের নির্বাচনে বছর পনের আগেই গাজায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। প্রত্যাশিতভাবেই পার্লামেন্ট ভবনটিও দখল করে নিয়েছিল তারা।

    তুমুল লড়াই

    ২৭ অক্টোবর গাজা স্ট্রিপে ঢোকে ইজরায়েলি সেনা। তারপর থেকে হামাসের দখলে থাকা একাধিক এলাকার রাশ নেয় তারা। উত্তর গাজায় থাকা হামাসদের বিভিন্ন ঘাঁটিতেও এয়ার স্ট্রাইক চালায় তেল আভিভ। ইজরায়েলকে আঘাত করতে সুড়ঙ্গ খুঁড়েছিল হামাস। সেই সব সুড়ঙ্গও দখল করে ইজরায়েলি সেনা। গাজার সাধারণ মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েলি সেনা। আম-জনতার ভিড়ে মিশে দক্ষিণে চলে গিয়েছে হামাসের একটা বড় অংশ। তবে এদিন বিনা যুদ্ধে পার্লামেন্ট ভবনের রাশ ছাড়েনি হামাস। দু’ পক্ষে ভীষণ লড়াইয়ের পর জয় পায় ইজরায়েলি সেনা। যে হাসপাতালগুলিকে ওয়ার-রুম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছিল হামাস, সেগুলির দখলও ইতিমধ্যেই নিয়ে নিয়েছে ইজরায়েলি সেনা।

    আরও পড়ুুন: মণিপুরে মেইতেইদের ৯টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, কেন জানেন?

    প্রসঙ্গত, ৭ অক্টোবর বিনা প্ররোচনায় ইজরায়েলে হামলা (Israel Hamas War) চালায় হামাস। নৃশংসভাবে খুন করা হয় নিরীহ নাগরিকদের। ছোড়া হয় রকেটও। তার পরেই পাল্টা আঘাত হানে ইজরায়েল। দু’ পক্ষের এই সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন হাজার বারো মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Chinese Submarine: করাচি বন্দরে সাবমেরিন, যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চিন! ভারতকে চাপে রাখতে?

    Chinese Submarine: করাচি বন্দরে সাবমেরিন, যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চিন! ভারতকে চাপে রাখতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অর্থনীতির হাঁড়ির হাল। তবে তা স্বত্ত্বেও ভারত-বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে পড়শি দেশ পাকিস্তান। এবার ভারতকে চাপে রাখতে করাচি বন্দরে পাকিস্তান মোতায়েন করেছে চিনা নৌসেনার (Chinese Submarine) যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ। সাম্প্রতিক এক উপগ্রহ চিত্রেই ধরা পড়েছে এই ছবি। ভারতীয় জলসীমার অদূরে করাচি বন্দরে নতুন করে নৌঘাঁটি নির্মাণের তোড়জোড়ও শুরু করেছে বেজিং।

    মোতায়েন যুদ্ধজাহাজ

    সাম্প্রতিক এক রিপোর্টে জানা গিয়েছে, উপগ্রহচিত্রে করাচি বন্দরে চিনা টাইপ-০৩৯ ডুবোজাহাজ ও টাইপ-৫২ডি ডেস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। পাকিস্তানের ওই বন্দরে চিনা টাইপ ৯২৬ সাবমেরিনও মোতায়েন করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, ভারতকে চাপে রাখতেই এসব (Chinese Submarine) করা হয়েছে। বেজিংয়ের বৃহত্তর কৌশলের অঙ্গ হিসেবেই পাকিস্তানের বন্দরে এই চিনা তৎপরতা। এই অঞ্চলে চিনের একাধিপত্য মেনে নেওয়া, প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারতকে সুবিধাজনক শর্ত মানতে বাধ্য করাও এই কৌশলের অঙ্গ। সর্বোপরি, চিন-বিরোধী আমেরিকা থেকে ভারতকে দূরে রাখতেই পাকিস্তানের বন্দর শহর করাচিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে ড্রাগনের দেশ।

    যৌথ সামরিক মহড়া 

    এদিকে, সম্প্রতি করাচি উপকূলে পাক নৌসেনার সঙ্গে সি গার্ডিয়ান-৩ যৌথ মহড়াও শুরু করেছে বেজিং। আরব সাগরে দিন সাতেক ধরে চলছে এই মহড়া। জলের পাশাপাশি মহড়া চলছে উত্তর আরব সাগরে করাচির নেভাল বেস থেকে। মহড়া শেষ হবে ১৭ নভেম্বর। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই মহড়া চিন ও পাকিস্তানের শক্তপোক্ত দ্বিপাক্ষিক মিলিটারি কো-অপারেশনের ফল। এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্ত করবে।

    আরও পড়ুুন: উত্তরাখণ্ডে সুড়ঙ্গে আটকে বাংলার তিন সহ ৪০ শ্রমিক, খোঁজ নিলেন শুভেন্দু

    প্রসঙ্গত, ভারতকে চাপে রাখতে এর আগে শ্রীলঙ্কার একটি বন্দরে নজরদারি জাহাজ মোতায়েন করেছিল চিন। তখন চিনকে ওই বন্দর ব্যবহার করতে দিতে খানিকটা বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা। কারণ চিনা ঋণের ফাঁসে জড়িয়ে গিয়েছিল এই দ্বীপরাষ্ট্র। পরে ভারতের সহযোগিতায় অর্থনীতির হাল ফেরায় শ্রীলঙ্কা। তার পরেই চিনকে ওই জাহাজ সরিয়ে নিতে বলে কলম্বো। তার পর একই কায়দায় পাকিস্তানকেও ঋণের জালে জড়িয়ে ফেলে বেজিং। এবার তাদের নৌ-বন্দর ব্যবহার করে ও চিন-পাকিস্তান যৌথ নৌবাহিনী-মহড়া সেরে ভারতকে চোখ রাঙাতে চাইছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের (Chinese Submarine)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • S Jaishankar: ডাউনিং স্ট্রিটে দীপাবলির রোশনাই, সুনককে ক্রিকেট ব্যাট উপহার জয়শঙ্করের

    S Jaishankar: ডাউনিং স্ট্রিটে দীপাবলির রোশনাই, সুনককে ক্রিকেট ব্যাট উপহার জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দীপাবলির অনুষ্ঠান পালন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। রবিবার দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন জয়শঙ্কর। তাঁকে স্বাগত জানান সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। পরে সুনক ও তাঁর স্ত্রীকে বাসভবনের বাইরে প্রদীপ জ্বালাতে দেখা যায়।

    সুনককে ব্যাট উপহার

    এদিন সুনকের হাতে দীপাবলির উপহার হিসেবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্বাক্ষর করা একটি ব্যাট তুলে দেন জয়শঙ্কর। সুনক ক্রিকেটপ্রেমী। সেই কারণেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে এমন উপহার। সুনককে একটি গণেশ মূর্তিও উপহার দেন ভারতের বিদেশমন্ত্রী। উপহার পেয়ে যারপরনাই খুশি ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক।

    জয়শঙ্করের ট্যুইট-বার্তা 

    এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর (S Jaishankar) লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা তাঁকে জানিয়েছি। সাম্প্রতিক সময়ে ভারত ও ইউনাইটেড কিংডম সক্রিয়ভাবে সম্পর্ককে যথাযথ রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে। মিস্টার ও মিসেস সুনককে ধন্যবাদ জানাচ্ছি, তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দীপাবলির শুভেচ্ছা জানান সুনক ও তাঁর স্ত্রী।

    চার দিনের ব্রিটেন সফরে গিয়েছেন জয়শঙ্কর। তাঁর এই সফরের মধ্যেই পড়েছে দীপাবলি। সেই উপলক্ষে এদিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁকে আমন্ত্রণ জানান সুনক। স্ত্রী কয়োকো জয়শঙ্করকে নিয়ে সুনকের বাসভবনে যান ভারতের বিদেশমন্ত্রী। চলতি সফরে জয়শঙ্কর ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ছাড়াও দেখা করবেন একাধিক শীর্ষ নেতৃত্ব ও বিশিষ্টজনের সঙ্গে। সুনক যে হিন্দু, তা আগেও নানা সময় একাধিক অনুষ্ঠানে বলেছেন তিনি। তবে ঘটা করে দীপাবলি পালন করতে দেখা যায়নি তাঁকে। এবার গেল (S Jaishankar)। স্ত্রীকে নিয়ে দীপাবলির প্রদীপও জ্বালালেন তিনি।

    আরও পড়ুুন: লালকেল্লায় পতাকা তুলছেন ‘প্রধানমন্ত্রী মমতা’! পুজোতেও ভরপুর রাজনীতি তৃণমূলের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের, এবং Google News পেজ।

  • Israel-Hamas War: ইজরায়েলি হানায় খতম হামাস কমান্ডার, ঢাল বানিয়েছিল এক হাজার নিরীহ নাগরিককে

    Israel-Hamas War: ইজরায়েলি হানায় খতম হামাস কমান্ডার, ঢাল বানিয়েছিল এক হাজার নিরীহ নাগরিককে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ। প্রথমে ৫ হাজার রকেট হামলা চালায় ইজরায়েলের (Israel-Hamas War) ওপর হামাস জঙ্গিরা। এর ফলে নিরীহ ১,৪০০ ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়। এরপরই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। সেই থেকেই চলছে ইজরায়েল-হামাস (Israel-Hamas War) যুদ্ধ। হামাস জঙ্গিদের বর্বরতাকে নিন্দা জানিয়েছে ভারত সমেত ব্রিটেন, আমেরিকা প্রতিটি দেশই। ইজরায়েলের পাল্টা মারে আপাতত বেসামাল হামাস। শনিবারই ইজরায়েলের সেনার তরফে দাবি করা হয় যে হামাসের এক শীর্ষস্থানীয় কমান্ডারকে অপারেশনের মাধ্যমে তারা নিকেশ করেছে। এই জঙ্গি নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল ১,০০০ জন সাধারণ প্যালেস্তাইনবাসীকে ‘মানব ঢাল’  হিসেবে ব্যবহার করার।

    কী বলছে ইজরায়েলের সেনা?

    ইজরায়েলের ডিফেন্স ফোর্স দাবি করেছে, ১,০০০ জন প্যালেস্তাইনের নাগরিককে এবং রানতিসি হাসপাতালের বেশ কয়েকজন রোগীকে ঢাল হিসেবে ব্যবহার করছিল জঙ্গি নেতা আহমেদ সিয়াম। তাদের বাইরের জগত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নও করে রেখেছিল ওই জঙ্গি। ইজরায়েলের আরও দাবি, এই জঙ্গি লুকিয়ে ছিল আল-বুরাক নামের একটি স্কুলে। বিবৃতিতে ইজরায়েলের ডিফেন্স ফোর্স আরও জানিয়েছে যে হামাসের ‘নাসির রাজওয়ান কোম্পানি’র কমান্ডার ছিল নিহত জঙ্গি আহমেদ সিয়াম। এই বিপুল সংখ্যক মানুষকে সে ব্যবহার করছিল মানব ঢাল হিসাবে।

    প্যালেস্তাইনের নাগরিকদের এর আগে গাজা ছাড়তে বাধা দেয় হামাস

    প্রসঙ্গত, প্যালেস্তাইনের নিরীহ মানুষদের বরাবরই ঢাল হিসেবে ব্যবহার করে আসছে হামাস। এর আগে গাজায় অপারেশনের আগে ইজরায়েলের সেনাবাহিনী সেখানকার সাধারণ নাগরিকদের ৩ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়। কোন পথে সুরক্ষিতভাবে নাগরিকরা গাজা (Israel-Hamas War) ছাড়বেন সে পথও বাতলে দেয় ইজরায়েল সরকার। এরপরে সাধারণ নাগরিকরা গাজা ছাড়তে চাইতে চাইলে তাদের কাছ থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে হামাসের বিরুদ্ধে। শুধু তাই নয় ইজরায়েলের বাতলে দেওয়া সুরক্ষিত পথে বোমাবাজিও শুরু করে হামাস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Job Opportunity:ইজরায়েলের পর এবার তাইওয়ান, ফের কাজের সুযোগ লক্ষ ভারতীয়ের!

    Job Opportunity:ইজরায়েলের পর এবার তাইওয়ান, ফের কাজের সুযোগ লক্ষ ভারতীয়ের!

    মাধ্যম নিউজ ডেস্ক: এক লাখ ভারতীয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে চলেছে ইজরায়েলে। এবার চাকরি (Job Opportunity) পেতে চলেছেন আরও এক লক্ষ ভারতীয়। চাকরি মিলবে তাইওয়ানে। জানা গিয়েছে, তাইওয়ানের কারখানা, ফার্ম, হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ মিলবে কাজের। ব্লুমবার্গের রিপোর্ট থেকেই জানা গিয়েছে এ তথ্য। রিপোর্ট বলছে, ভারতীয়দের এই কাজের সুযোগ মিলবে মাসখানেকের মধ্যেই। ডিসেম্বরের মধ্যে এ নিয়ে চুক্তি হতে পারে দুই দেশের।

    কাজের সুযোগ ইজরায়েলে

    প্যালেস্তাইনকে ভাতে মারতে ইজরায়েলে যেসব প্যালেস্তাইনের নাগরিক বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাঁদের ছাঁটাই করে ভারতীয়দের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তেল আভিভ। তবে তাইওয়ানের ক্ষেত্রে বিষয়টি আলাদা। সেদেশে তরুণদের সংখ্যা ক্রমশ কমছে। বাড়ছে বয়স্ক নাগরিকের সংখ্যা। সেই কারণেই প্রয়োজন তরুণদের। ভারত থেকেই এঁদের নিয়ে যেতে চাইছে তাইওয়ান সরকার। তাইওয়ানের শ্রম মন্ত্রক জানিয়েছে, যে সব দেশ তাদের (Job Opportunity) শ্রমিকের জোগান দিতে পারবে, তাদের স্বাগত।

    স্বাক্ষরিত চুক্তি

    প্রসঙ্গত, কিছুদিন আগেই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছিলেন, ভারত এবং তাইওয়ানের মধ্যে কাজ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্লুমবার্গের রিপোর্ট উল্লেখ করে এক সরকারি আধিকারিক জানান, কর্মসংস্থানের বিষয়ে ১৩টি দেশের সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ১৩টি দেশের মধ্যে রয়েছে জাপান, ফ্রান্স এবং ব্রিটেনও। নেদারল্যান্ড, গ্রিস, ডেনমার্ক এবং সুইৎজারল্যান্ডের সঙ্গেও বিষয়টি নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে।

    আরও পড়ুুন: প্রতিশ্রুতি রাখছে বিজেপি সরকার, উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি!

    জানা গিয়েছে, তাইওয়ানে বেকারত্বের হার সর্বনিম্নে নেমে এসেছে ২০০০ সাল থেকে। সেখানকার অর্থনীতি প্রায় ৭০৯ বিলিয়ন মার্কিন ডলারের। সেই অর্থনীতির চাকা যাতে সচল থাকে, তাই ভারতীয় তরুণদের নিয়োগ করতে চলেছে তাইওয়ান সরকার। ভারত-তাইওয়ান চুক্তি স্বাক্ষরিত হলে, ভারতীয় কর্মীরা সে দেশে গিয়ে স্থানীয়দের সমান হারে বেতন এবং বিমার মতো রক্ষাকবচও পাবেন। ভারত-তাইওয়ান চুক্তি নিয়ে তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়েছে চিন। যদিও ড্রাগনের দেশের সেই হুঁশিয়ারিতে কান দেয়নি তাইওয়ান। প্রসঙ্গত, তাইওয়ানকে চিনের অংশ বলে মনে করে বেজিং। আর তাইওয়ান বিশ্বাস করে তারা (Job Opportunity) স্বাধীন একটি দেশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Diwali 2023: আলোর উৎসবে মাতলেন কমলা হ্যারিস, ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানে নাচলেন মার্কিন রাষ্ট্রদূত

    Diwali 2023: আলোর উৎসবে মাতলেন কমলা হ্যারিস, ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানে নাচলেন মার্কিন রাষ্ট্রদূত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন মুলুকে আগাম দীপাবলিতে মেতে উঠলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিশ্ববাসীকে দিলেন দীপাবলির শুভকামনা। সেই সঙ্গে তিনি হামাস এবং প্যালেস্তিনীয়দের মধ্যে পার্থক্য স্পষ্ট করলেন। মধ্যপ্রাচ্য সঙ্কটে হামাসকে দিলেন কড়া হুঁশিয়ারি। ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসে দীপাবলি (Diwali 2023) উদযাপিত হল। ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানের তালে নাচলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। 

    দীপাবলি উদযাপনে কমলা হ্যারিস (Diwali 2023)

    দীপাবলির (Diwali 2023) আগেই মার্কিন মুলুকে আলোর উৎসবে মেতে উঠলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বার্তা দিলেন বিশ্ব শান্তির। মধ্য প্রাচ্যের সংঘর্ষের বিরুদ্ধে জগতের অন্ধকার দূর করতে আলোর উৎসব পালন করলেন তিনি। দীপাবলির আগেই শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “হামাস-ইজরায়েল যুদ্ধ নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবী এক অস্থির অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই কঠিন পরিস্থিতিতে দীপাবালি উৎসব পালন করা প্রয়োজন। এটা করলেই জগতের অন্ধকার এবং আলোর মধ্যে পার্থক্য অনুভব করা যাবে। এই কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের আত্মরক্ষার পাশে দাঁড়িয়েছেন।” একই ভাবে গাজায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক বার্তা দেন হ্যারিস। তিনি হামাস এবং প্যালেস্তিনীয়দের মধ্যে পার্থক্য বিষয়ে স্পষ্ট মত প্রকাশ করেন। হামাসের জঙ্গি কার্যকলাপের বিরদ্ধে তীব্র হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে হামাসের দ্বারা ইজরায়েল নাগরিকদের পণবন্দিদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।

    ভারতের মার্কিন দূতাবাসে দীপাবলি

    দীপাবলির (Diwali 2023) আগে ভারতে দিল্লির মার্কিন দূতাবসে উচ্ছ্বাসের সঙ্গে পালিত হল দীপাবলি উৎসব। মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আলোর উৎসবে মেতে উঠলেন। বলিউড নায়ক শাহরুক খানের অভিনীত ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানে নাচলেন তিনি। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার চ্যান্সেলর সাতনাম সিং সান্ধু নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বলেন, “দীপাবলির আনন্দঘন উৎসবে শুভেচ্ছা বিনিময় করে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত। ভারতের সঙ্গে মার্কিন যুক্ত রাষ্ট্রের সম্পর্ক এই ভাবেই শুভকামনা নিয়ে এগিয়ে যাক।”

    এর আগে, মার্কিন রাষ্ট্রদূত হিন্দু দুর্গাপুজোর সময়েও দিল্লির চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেবী দুর্গার প্রতিমা দর্শন করেন। সেই সঙ্গে মন্দিরে মন্দিরে যান। পুজোতে ঢাকের তালে আনন্দ উপভোগ করেন। এবার আলোর উৎসব দীপাবলির আনন্দে ভাসলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,   এবং Google News পেজ।

  • Terrorist Killed In Pakistan: ফের পাকিস্তানে বন্দুকবাজদের গুলিতে মৃত্যু ভারত বিরোধী জঙ্গির

    Terrorist Killed In Pakistan: ফের পাকিস্তানে বন্দুকবাজদের গুলিতে মৃত্যু ভারত বিরোধী জঙ্গির

    মাধ্যম নিউজ ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলার মুখে পাকিস্তানের আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গি নেতাদের মৃত্যু হয়েই চলেছে। এবার পাকিস্তানের (Terrorist Killed In Pakistan) প্রকাশ্য রাজপথে গুলি করে হত্যা করা হল লস্কর-ই-তৈবার প্রাক্তন কমান্ডার আক্রম খানকে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় আক্রমকে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত পাক মাটিতেই সাতজন জঙ্গি নিহত হয়েছে। তাদের বেশিরভাগ জনই লস্কর-ই-তৈবার কমান্ডার। ৭ জঙ্গি খুন হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। ভারত বিরোধী একের পর এক জঙ্গিকে কারা নিকেশ করছে, তা এখনও অজানা।

    উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের 

    উগ্র ভারত বিরোধী বক্তব্য রাখার জন্য বিশেষ কুখ্যাতি ছিল আক্রমের। এর পাশাপাশি ভারতবর্ষে সন্ত্রাসী হামলা, নাশকতা সহ একাধিক কাজে লিপ্ত ছিল সে। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত লস্কর-ই-তৈবার জঙ্গি নিয়োগ শাখার প্রধান ছিলেন ছিল আক্রম। জম্মু-কাশ্মীর প্রদেশের বহু তরুণকে মগজধোলাই করে তাদেরকে সন্ত্রাসবাদী কার্যকলাপে (Terrorist Killed In Pakistan) নিয়ে আসার অভিযোগও উঠেছিল আক্রমের বিরুদ্ধে। পাকিস্তানের একটি সূত্র দাবি করছে যে আক্রম খানকে যে খুন করেছে অজ্ঞাত পরিচয়রা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলা চলছেই

    চলতি বছরের অক্টোবর মাসে পাঠানকোট হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী লতিফকে গুলি করে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। তার আগে সেপ্টেম্বর মাসেও রাওয়ালকোটে লস্কর কমান্ডার রিয়াজ আহমেদকে হত্যা করা হয়। এরপর নভেম্বরে পাকিস্তানে (Terrorist Killed In Pakistan) হত্যা করা হল লস্কর কমান্ডারকে। গত রবিবারও খোয়াজা সইদ নামের জঙ্গিকে অজ্ঞাতপরিচয় লোকেরা অপহরণ করে। পরবর্তীকালে পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর সীমান্তে তার গলাকাটা দেহ উদ্ধার করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • US Airstrikes: সিরিয়ায় ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীর অস্ত্র-ঘাঁটিতে আঘাত মার্কিন বায়ুসেনার, মৃত ৯

    US Airstrikes: সিরিয়ায় ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীর অস্ত্র-ঘাঁটিতে আঘাত মার্কিন বায়ুসেনার, মৃত ৯

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার ইরানের জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রিত সিরিয়ার একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানল মার্কিন বায়ুসেনা (US Airstrikes)। আমেরিকার প্রতিরক্ষামন্ত্রক তরফে এ খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মার্কিন আধিকারিকদের উপর হামলার প্রত্যাঘাত হিসেবে এই অপারেশন চালানো হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব অস্টিন। জানা গিয়েছে এই ঘটনায় ন’জন নিহত হয়েছেন। দু’সপ্তাহের মধ্যে ২ বার সিরিয়াতে এভাবে আঘাত হানল মার্কিনবাহিনী। অন্যদিকে, দক্ষিণ সিরিয়ায় ইরানপন্থী জঙ্গিগোষ্ঠী হিজবুল্লার ঘাঁটিতে ইজরায়েল হামলা চালিয়েছে। এরফলে ৩ জনের নিহত হওয়ার খবর সামনে এসেছে।

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতি

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের (US Airstrikes) পক্ষ থেকে যে বিবৃতি সামনে এসেছে তাতে বলা হচ্ছে আত্মরক্ষার তাগিদেই পূর্ব সিরিয়ায় এই অপারেশন চালানো হয়েছে।  ওই বিবৃতি অনুযায়ী, পূর্ব সিরিয়ায় ইরানের ‘ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস’- এর সহযোগিতায় গড়ে উঠেছিল একটি ঘাঁটি, তা ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুটি মার্কিন এফ১৫ বিমান ব্যবহার করা হয়েছিল এক্ষেত্রে। মার্কিন প্রতিরক্ষাসচিব অস্টিনের দাবি, ‘‘এটা ছিল নিছক একটি প্রত্যাঘাত। তার কারণ মার্কিন সেনাবাহিনীর আধিকারিকদের ওপর ইরাক এবং সিরিয়াতে বারবার আঘাত হানছিল ‘ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস।’’ আমেরিকার প্রতিরক্ষাসচিবের আরও সংযোজন, ‘‘আমাদের দেশ সর্বদা দায়বদ্ধ নিজেদের নাগরিকদের রক্ষা করতে এবং তাদের সমস্ত রকম সাহায্য করতে।’’ গত  ২৬ অক্টোবর মার্কিন সেনাবাহিনী একইভাবে আঘাত (US Airstrikes) হেনেছিল সিরিয়াতে।

    মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত

    প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে হামাস-ইজরায়েল যুদ্ধ। অতর্কিতে ইজরায়েলের সাধারণ নাগরিকদের উপর রকেট হামলা চালায় হামাস। মৃত্যু হয় ১,৪০০ ইজরায়েলি নাগরিকের। তারপর থেকেই পাল্টা প্রত্যাঘাত চলছে ইজরায়েলের। অন্যদিকে লেবাননকে ব্যবহার ইরানপন্থী জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা সরাসরি ইজরায়েলের বিরোধিতা শুরু করে। রকেট হামলা চলে ইজরায়েলের ওপর। পাল্টা হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে নামে ইজরায়েল। জানা গিয়েছে, এখনও পর্যন্ত হামাসের হাতে বন্দি রয়েছেন ২০০-এর বেশি ইজরায়েলি। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট সফর করেছেন তেল আভিভে। এবার সামনে এল ইরানের জঙ্গিগোষ্ঠীর উপর মার্কিন এয়ার স্ট্রাইকের ঘটনা। তথ্য বলছে, ইরাকে বর্তমানে মোতায়েন রয়েছে আড়াই হাজারের ওপর মার্কিন সেনা। সিরিয়াতে রয়েছে মার্কিন সেনার (US Airstrikes) সংখ্যা ৯০০।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Rishi Sunak: ১০ ডাউনিং স্ট্রিটে প্রদীপ জ্বালালেন ব্রিটিশ হিন্দু প্রধানমন্ত্রী ঋষি সুনক, বললেন ‘‘শুভ দীপাবলি’’

    Rishi Sunak: ১০ ডাউনিং স্ট্রিটে প্রদীপ জ্বালালেন ব্রিটিশ হিন্দু প্রধানমন্ত্রী ঋষি সুনক, বললেন ‘‘শুভ দীপাবলি’’

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি পালন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। দীপের আলোয় সেজে উঠল ১০ ডাউনিং স্ট্রিট। ভারতীয় দীপ উৎসবের আনন্দে মেতে উঠলেন ইংল্যান্ডের হিন্দু প্রধানমন্ত্রী। দিলেন ব্রিটেন এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা বার্তা। একথা ঠিক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের ভূখণ্ডে জন্ম না নিলেও হিন্দু ধর্মের পরম্পরা এবং ঐতিহ্যকে ব্রিটেনের ভূখণ্ডেও ভুলে যাননি। পাশাপাশি, তিনি ভারতের জামাই-ও। অনুষ্ঠানে সামিল ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তিও। 

    দীপাবলিতে ঋষি সুনক (Rishi Sunak)

    ভারতীয় হিন্দু ধর্মের রীতিনীতি, আচার, পুজো, অর্চনা এবং বিশ্বাসের প্রতি আগ্রহ রয়েছে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak)। তিনি গত বছরেও ইংল্যান্ডের মাটিতে দীপাবলি উৎসবে যোগদান করেছিলেন। একেবারে প্রদীপ জ্বালিয়ে আনন্দ ভাগ করে নিতে দেখা গিয়েছিল তাঁকে। এবছরও দীপাবলির কয়েক দিন আগেই আলোর উৎসবে যোগদান করলেন তিনি। ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানালেন হিন্দু সম্প্রদায়ের অতিথিদেরও। উৎসবে যোগদান করে সকলের সঙ্গে হাসি, ঠাট্টায় মেতে উঠলেন দীপাবলির আনন্দে।

    দীপাবলির ছবি বিনিময় ঋষি সুনকের

    দীপাবলির উৎসবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর (Rishi Sunak) যোগদানের ছবি তাঁর অফিসিয়াল এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে শেয়ার করা হয়। সেই সঙ্গে বলা হয়, “দীপাবলির আগে প্রধানমন্ত্রী ঋষি সুনক হিন্দু সম্প্রদায়ের অতিথিদের ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ  জানিয়েছেন। অন্ধকারকে দূর করার বার্তা দিয়ে তিনি আলোর উৎসবে সকলের সঙ্গে মেতে উঠেছেন। ব্রিটেন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে শুভ দীপাবলি।” শেয়ার করা ছবিতে খুশির চিত্র ধরা পড়েছে। দেখা যাচ্ছে, সকলের সঙ্গে গল্প-আড্ডায় রীতিমতো মজে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    বিশ্বকে শুভেচ্ছা বার্তা

    এই দিন দীপাবলির ছবি বিনিময়ের পাশপাশি ঋষির (Rishi Sunak) অফিস থেকে ব্রিটেন এবং বিশ্ববাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানো হয়। বিশেষ ছবিতে দেখা যায় স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করছেন তিনি। উল্লেখ্য, এই বছর জি২০ সম্মলেনে ভারতে এসে ঋষি গর্বিত হিন্দু বলে পরিচয় দেন নিজেকে। দিল্লিতে অক্ষরধাম মন্দির দর্শন করেন। ২০২০ সালে চ্যান্সেলর থাকার সময় তাঁর বাসভবন ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে দীপ জ্বালাতে দেখা যায়। ২০২২ সালে শপথ নেওয়ার পর নিজের বাসভবনে দীপাবলি পালন করেন তিনি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গের বাণিজ্য চুক্তির বিষয়েও কথা হয় বলে জানা গিয়েছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভারতের অসাধারণ পারফরম্যান্স নিয়ে প্রশংসাও করেন ঋষি সুনক।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তি হয়েছে মঙ্গলবারই। এদিনই প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে ইসলামি জঙ্গি সংগঠন হামাসের ডেরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন করল ইজরায়েল। ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে ফাঁদে ফেলতে উত্তর গাজায় প্রচুর সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল হামাস। মাটির প্রায় ৮০ মিটার গভীরে সরু সুড়ঙ্গপথ। সেথানেই থরে থরে মজুত করেছিল ভিন দেশ থেকে আমদানি কার অস্ত্রশস্ত্র।

    গাজার সুড়ঙ্গে অস্ত্রসম্ভার

    এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি হ্যান্ড গ্রেনেড আরপিজি-৭, চিনা একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল। ইরানে তৈরি স্বল্পপাল্লার রকেটের পাশাপাশি মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরকও। বুধবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনার তরফে হামাসের ডেরায় উদ্ধার হওয়া অস্ত্রের তালিকার পাশাপাশি ছবি এবং ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে হাজার দেড়েক হ্যান্ড গ্রেনেড, ৭৬০টি আরপিজি, আত্মঘাতী হামলা চালানোর জন্য বানানো ৪২৭টি বিস্ফোরক ভরা বেল্ট, ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০৬টি রকেট।

    সুড়ঙ্গ থেকে টেনে বের করে মারব

    ইজরায়েলি সেনা জানিয়েছে (Hamas Israel War), গাজা শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা। চারদিক থেকে ঘিরে ফেলে শুরু হয়েছে বোমাবর্ষণ। হামাসদের সুড়ঙ্গেও ঢুকে পড়েছে তারা। এই সব সঙ্কীর্ণ সুড়ঙ্গগুলির কোনও কোনওটা লম্বায় ৪০-৪১ কিলোমিটার। ইজরায়েলি সেনা জানিয়েছে, সুড়ঙ্গ থেকে টেনে বের করে এনে মারা হবে হামাসদের। এর আগে ফোমের মতো এক ধরনের বোমা দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইজরায়েল। পরে ঠিক হয়, হামাসদের নির্মূল করা হবে। তারা যাতে সুড়ঙ্গ পথে পালাতে না পারে, তাই ঘিরে ফেলা হয়েছে গাজা স্ট্রিপ। সুড়ঙ্গেও ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। তারা জানিয়েছে, এই সুড়ঙ্গে ঢুকে হামাস কমান্ডারদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। তাদের দাবি, এই সুড়ঙ্গেই লুকিয়ে রয়েছে হামাসের চাঁইরা।

    গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। নৃশংসভাবে হত্যা করা হয় ইহুদিদের। এর পরেই পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় ইজরায়েল। তার পর থেকে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্যেই দু’ তরফে যুদ্ধের বলি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ (Hamas Israel War)।

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share