Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi: মোদির মুকুটে নয়া পালক, পিরামিডের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী

    PM Modi: মোদির মুকুটে নয়া পালক, পিরামিডের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুকুটে যোগ হল আরও একটি পালক। পিরামিডের দেশের (Egypt) সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন তিনি। রবিবার প্রধানমন্ত্রীর হাতে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’ তুলে দিলেন রাষ্ট্রপতি আবদেল ফতেহ আল সিসি। প্রথম কোনও ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন মোদি। প্রসঙ্গত, গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গিয়েছেন নীলনদের দেশে।

    ইয়ে দোস্তি

    দু দিনের সফরে মিশরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে শনিবার কায়রো বিমানবন্দরে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী মোস্তাফা ম্যাডবাউলি। হোটেলে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। ছিলেন মিশরীয়রাও। শাড়ি পরিহিতা এক মিশরীয় তরুণী মোদির উদ্দেশে গেয়ে ওঠেন, ‘ইয়ে দোস্তি, হাম নেহি তোড়েঙ্গে’। রবিবার ঐতিহাসিক আল হাকিম মসজিদ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী (PM Modi)। একাদশ শতাব্দীর ওই মসজিদ সংস্কার হয়েছে গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায়। ষোড়শ ফাতিমিদ খলিফা আল হাকিম বাই আমর আলহের নামাঙ্কিত ওই মসজিদ ইতিহাস খ্যাত। কায়রোয় দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে এই মসজিদ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থল।  এদিন প্রায় আধ ঘণ্টা ধরে ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

    আল হাকিম মসজিদ

    কায়রোর আল হাকিম মসজিদ ফাতিমিদ স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। মসজিদটি ত্রিকোণাকৃতি। ১৩ হাজার ৫৬০ মিটার স্কোয়ার জায়গাজুড়ে রয়েছে সেটি। এর মধ্যে মসজিদের মাঝখানে ৫ হাজার স্কোয়ার মিটারজুড়ে রয়েছে বিশাল উঠোন। বাকি অংশে রয়েছে চারটি হলঘর। এরই একটি হল প্রর্থনা ঘর। মসজিদে ঢোকার তোরণ রয়েছে ১১টি। তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ তোরণটি হল মাঝেরটি। এই তোরণটি পাথরের তৈরি। টানা ৬ বছর ধরে সংস্কারের পর মসজিদটি খুলেছে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি।  মসজিদ দর্শন শেষে প্রধানমন্ত্রী চলে যান হেলিপলিস ওয়ার সিমেট্রিতে। প্রথম বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ৪ হাজার ভারতীয় সৈনিকের দেহ শায়িত রয়েছে এই সিমেট্রিতে। মিশরে ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বলেন, বোহরা সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই।

    আরও পড়ুুন: ‘‘গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল জরুরি অবস্থা’’, মত প্রধানমন্ত্রীর

    এদিন মিশরের প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন মোদি। মিশরের প্রেসিডেন্টই আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে (PM Modi)। চলতি বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট। সেই সময়ই মোদিকে মিশরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সেপ্টেম্বরে ফের একবার মিশরের রাষ্ট্রপতি আসবেন ভারতে। এবার ভারতের নেতৃত্বে হচ্ছে জি-২০ সম্মেলন। ওই সম্মেলনে মিশরের রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথি হিসেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Russian Wagner: মস্কো যাওয়ার পথে রণে ভঙ্গ ওয়াগনার গ্রুপের, কারণ কি জানেন?

    Russian Wagner: মস্কো যাওয়ার পথে রণে ভঙ্গ ওয়াগনার গ্রুপের, কারণ কি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সময় কাজ করেছিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে। পরে সেই পুতিনের বিরুদ্ধেই অস্ত্র ধরে ভাড়াটে সেনার দল ওয়াগনার গ্রুপ (Russian Wagner)। মস্কোর দিকে এগোতেও থাকেন ওই গ্রুপের হাজার কুড়ি সেনাও। হুমকি দিতে থাকেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার। এদিকে, এক সময় যে ওয়াগনার গ্রুপের খুব কাছাকাছি ছিলেন পুতিন, সেই গ্রুপকেই দেশদ্রোহী তকমা দেওয়া হবে বলে হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট।

    আলোচনার টেবিলে বিদ্রোহীরা?

    দু পক্ষে যখন টান টান উত্তেজনা, মস্কোয় যখন চলছে যুদ্ধের ছিলায় টান দেওয়ার তোড়জোড়, ঠিক সেই সময়ই ওয়াগনার (Russian Wagner) বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রগোজিনের নির্দেশে থমকে দাঁড়ান ওই বাহিনীর জওয়ানরা। মস্কো থেকে হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে ভাড়াটে সেনার ওই বাহিনী। রক্তগঙ্গা এড়াতেই আপাতত মস্কো অভিযান স্থগিত রাখা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াগনার গ্রুপের তরফে। জানা গিয়েছে, বেলারুশের উদ্যোগে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন বিদ্রোহীরা।

    বেলারুশে যাচ্ছেন ওয়াগনার প্রধান?

    তার জেরে আপাতত ইতি পড়ল রাশিয়ার সম্ভাব্য গৃহযুদ্ধে। ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেন, রক্তক্ষয়ের আশঙ্কায় ওয়াগনার সেনা তাদের মূল ঘাঁটিতে ফিরে আসছে। তিনি জানান, ওয়াগনার গ্রুপ রোস্তভ শহর দখল করে নিয়েছে। মস্কো থেকে তারা দাঁড়িয়ে রয়েছে ১১০০ কিলোমিটার দূরে। অন্য একটি সূত্রে খবর, ওয়াগনার (Russian Wagner) বাহিনী যাতে আর অগ্রসর না হয়, তাই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সঙ্গে চুক্তি হয়েছে প্রিগোজিনের। রাশিয়ায় গতিবিধি থামানোর বদলে ওয়াগনার বাহিনীর যোদ্ধাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হয়েছে। রাশিয়ার তরফেও জানানো হয়েছে, প্রিগোজিনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ-মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। এর বদলে প্রিগোজিন তাঁর বাহিনী নিয়ে রাশিয়ার পরিবর্তে চলে যাবে বেলারুশে। সেটিংয়ের তত্ত্ব যে নিছক মিথ্যা নয়, তার প্রমাণ মিলেছে রাশিয়ার স্টেট মিডিয়া রিপোর্টেও। 

    আরও পড়ুুন: মণিপুরে শান্তি ফেরাতে সর্বদল বৈঠক, বন্দি ছাড়িয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা

    প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি শুরু হয় রাশিয়া ইউক্রেন সংঘাত। তার পরেই রাতারাতি ফার্স্টপেজ নিউজ হতে থাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর। প্রথম দিকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিরোধের মুখে পড়ায় ওয়াগনার (Russian Wagner) গ্রুপকে কাজে লাগান পুতিন। পরে বিদ্রোহী হয়ে ওঠেন এই বাহিনীর জওয়ানরাই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

     

  • PM Modi: নীলনদের দেশে পা রাখলেন মোদি, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উন্মাদনা মিশরেও

    PM Modi: নীলনদের দেশে পা রাখলেন মোদি, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উন্মাদনা মিশরেও

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সফর শেষ করেই শনিবার সকালে ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রী রওনা দেন মিশরের উদ্দেশ্যে। এদিন সন্ধে ৬টার কিছু আগে কায়রো বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফতেহ এল-সিসির আমন্ত্রণেই দু দিনের রাষ্ট্রীয় সফরে মিশর গিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন বিমানবন্দরে মোদিকে স্বাগত জানান মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবউলি। ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া হয় গার্ড অফ অনার। ২৬ বছর পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে গিয়েছেন।

    হোটেলে ‘গান্ধী’

    ভারতের প্রধানমন্ত্রীর থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কায়রোর হোটেলে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে কবিতা লিখেছিলেন মিশরীয় কবি আহমেদ শাওকি। কবিতার নাম ছিল গান্ধী। সেই কবিতার ছবি দিয়েই সাজানো হয়েছে হোটেল। হোটেলের করিডর সাজানো হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল সিসির ভারত (PM Modi) সফরের ছবি দিয়ে। প্রসঙ্গত, চলতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মিশরের প্রেসিডেন্টকে। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন তিনি। সেই ছবি দিয়েই সাজানো হয়েছে করিডর।

    প্রধানমন্ত্রীর কর্মসূচি

    জানা গিয়েছে, এদিন রাতেই মিশরের প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে বৈঠকে বসবেন মোদি। আলোচনা হবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। পরে সাক্ষাৎ করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। রাত পোহালে রাষ্ট্রপতি আবদেল ফতেহ এল সিসির সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। মিশরের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকেও বসবেন তিনি।

    রবিবার মিশরের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী (PM Modi) পরিদর্শন করবেন একাদশ শতকের আল হাকিম মসজিদ। সেখানে থাকবেন প্রায় আধ ঘণ্টা। ষোড়শ ফাতিমিদ খলিফা আল হাকিম বাই আমর আলহের নামাঙ্কিত ওই মসজিদ ইতিহাস খ্যাত। কায়রোয় দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে এই মসজিদ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থল।

    মসজিদ থেকে প্রধানমন্ত্রী যাবেন হেলিওপলিস ওয়ার সিমেট্রিতে। সেখানে শায়িত রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশরের জন্য চূড়ান্ত আত্মত্যাগকারী বীর ভারতীয় সৈনদের দেহ। সেই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই ওই সিমেট্রিতে যাবেন প্রধানমন্ত্রী। মোদির সফর শেষে সেপ্টেম্বরে ফের ভারতে আসছেন মিশরের প্রেসিডেন্ট। জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে আসছেন তিনি।

     

     

     

  • Russia Crisis: রাশিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা! বিদ্রোহ দমনে কড়া বার্তা পুতিনের

    Russia Crisis: রাশিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা! বিদ্রোহ দমনে কড়া বার্তা পুতিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ল্যাজেগোবরে দশা রাশিয়ার (Russia Crisis) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। বছর দেড়েক ধরে যুদ্ধ চললেও, এখনও সম্ভব হয়নি ইউক্রেন বিজয়! এমতাবস্থায় রাশিয়ার অন্দরেই মাথাচাড়া দিল বিদ্রোহ। মস্কোর বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দিয়েছেন রাশিয়ার পেশাদার যোদ্ধারা। সূত্রের খবর, প্রায় ২৫ হাজার সেনার বাহিনী ক্রমেই এগোচ্ছে মস্কোর দিকে। বিদ্রোহ দমন করতে পেশাদার যোদ্ধাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    ওয়াগনারের প্রধানকে গ্রেফতারের নির্দেশ

    পেশাদার যোদ্ধা গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজিন প্রগোজিনকে সশস্ত্র বিদ্রোহের জন্য অভিযুক্ত করেছে রাশিয়া সরকার। দেওয়া হয়েছে গ্রেফতারের নির্দেশও। সেই নির্দেশ উপেক্ষা করেই ওয়াগনার যোদ্ধারা ইউক্রেন থেকে রাশিয়ার সীমান্ত অতিক্রম করেছিল। মস্কোর (Russia Crisis) সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেছে তারা। এমতাবস্থায় পুতিনের কড়া বার্তা, সেনাবাহিনীর বিরুদ্ধে যে বা যাঁরা হাতে অস্ত্র তুলে নেবেন, তাঁরা দেশের কাছে বিশ্বাসঘাতক বলে গণ্য হবেন।

    পুতিনের হুমকি

    এদিকে, ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিনের সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট। সূত্রের খবর, পুতিন প্রতিরক্ষমন্ত্রক, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক ও ন্যাশনাল গার্ডের কাছ থেকে নিয়মিত এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন। দেশের অভ্যন্তরণী বিদ্রোহ (Russia Crisis) ঠেকাতে শনিবার জাতির উদ্দেশে আবেগতাড়িত ভাষণ দেন পুতিন। তিনি বলেন, এটা আমাদের দেশের পিঠে ছুরি মারা। এই মুহূর্তে যা ঘটছে, তা বেইমানি, বিশ্বাসঘাতকতা। অতি উচ্চাকাঙ্খা এবং ব্যক্তিস্বার্থ জড়িয়ে রয়েছে এর সঙ্গে। যে বা যাঁরা দেশের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করছেন, সচেতনভাবেই এই রাস্তা বেছে নিয়েছেন, সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা যাঁদের, সন্ত্রাসবাদীদের মতো ব্ল্যাকমেল করছেন, দেশের আইন এবং নাগরিকদের কাছে তাঁদের কঠোর শাস্তি অনিবার্য। তিনি বলেন, এই ধরনের অভ্যন্তরীণ অশান্তি আমাদের রাষ্ট্রীয় ও জাতিগত পরিচয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা সমগ্র রাশিয়া ও দেশের নাগরিকদের জন্য অত্যন্ত ধাক্কার। এই যুদ্ধকালীন পরিস্থিতি আমাদের নাগরিকদের ভাগ্য নির্ধারণ করবে। এই সময় জাতীয় ঐক্য অবশ্যই জরুরি।

    এদিকে, ওয়াগনার (Russia Crisis) প্রশিক্ষণ ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ক্রেমলিনকে দায়ি করে প্রগোজিন বলেন, আমরা মস্কো যাচ্ছি এবং যে কেউ আমাদের কেন্দ্রে প্রবেশ করবে তাকে জবাবদিহি করতে হবে। রাশিয়ার সামরিক বাহিনী আমাদের শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আমাদের প্রচুর সংখ্যক যোদ্ধা, আমাদের কমরেডদের হত্যা করেছে।

    আরও পড়ুুন: আমেরিকার পর এবার মিশর সফরে মোদি, যাবেন আল হাকিম মসজিদে, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Modi in Egypt: মোদির মিশর সফরেই সুয়েজের ধারে বাণিজ্যের জায়গা পেতে পারে ভারত

    Modi in Egypt: মোদির মিশর সফরেই সুয়েজের ধারে বাণিজ্যের জায়গা পেতে পারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চারদিনের আমেরিকা সফর শেষে মিশরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বারের জন্য মিশর সফরে যাচ্ছেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কায়রো বিমানবন্দরে অবতরণ করবে মোদির বিমান। এদিন রাত ৮টা ৪০ মিনিটে মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলির সঙ্গে বৈঠক করবেন মোদি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল-সিসির আমন্ত্রণে দু’দিনের এই সফর নমোর।

    ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোন’

    বিদেশ মন্ত্রক সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ যৌথ সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির ঘোষণা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মোদির এই সফরেই সুয়েজ ক্যানালের তীরবর্তী ‘সুয়েজ ক্যানাল ইকনমিক জোন’-এর একাংশ ভারতীয় উদ্যোগপতিদের হাতে তুলে দিতে পারে মিশর প্রশাসন। বাণিজ্যিক দিক থেকে বটেই, ভূকৌশলগত দিক থেকেও সুয়েজ খালের বিশেষ গুরুত্ব রয়েছে। ভূমধ্যসাগরের সঙ্গে ভারত মহাসাগর এবং লোহিত সাগরের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই খালের মাধ্যমেই প্রতি দিন ৫ লক্ষ ব্যারেল অশোধিত তেল জলপথে ভারতে যায়। ফলে অর্থনৈতিক দিক থেকে এই খালের গুরুত্ব অপরিসীম।

    সুয়েজ খালের গুরুত্ব

    মিশর এমন একটা জায়গায় অবস্থান করছে আফ্রিকা আর মধ্যপ্রাচ্যকে যা সংযুক্ত করে। ভূমধ্যসাগর লোহিত সাগরকে সংযুক্ত করে সুয়েজ খাল । আর এর উপর দীর্ঘদিন ধরে মিশরের আধিপত্য রয়েছে । সুয়েজ খাল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এশিয়া আর ইউরোপকে যুক্ত করেছে সুয়েজ খাল। শুধু তাই নয়, ইন্দোপ্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সুরেজ খাল। এই খালের পাশে ভারত যদি নিজেদের জমি শক্ত করতে পারে তাহলে আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য করা কোনরকম অসুবিধেরই হবে না ভারতের।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    কোথায় কোথায় যাবেন মোদি

    মিশরে একাদশ শতকের আল হাকিম মসজিদ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে, গুজরাটের দাউদি বোহরা সম্প্রদায়ের দানের টাকায় কায়রোর আল হাকিম মসজিদটির সংস্কার হয়েছে। বলে রাখা ভাল, ইসলাম ধর্মাবলম্বী এই সম্প্রদায়ের প্রভাব ও প্রতিপত্তি গুজরাটে যথেষ্ট। ফলে অনেকেই মনে করছেন, মূলত বণিক দাউদি বোহরাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ। মিশরের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সৈন্যদের সমাধিস্থলেও শ্রদ্ধা জানাতে যেতে পারেন মোদি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: আমেরিকার পর এবার মিশর সফরে মোদি, যাবেন আল হাকিম মসজিদে, কেন জানেন?

    PM Modi: আমেরিকার পর এবার মিশর সফরে মোদি, যাবেন আল হাকিম মসজিদে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা জয় করে এবার মিশর (Egypt) বিজয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)! রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে দু দিনের মিশর সফরে গেলেন তিনি। ১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফর। তাই এই সফরের গুরুত্বই আলাদা।

    মিশর সফরে মোদি

    চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে নয়াদিল্লিতে উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি। তখনই ইঙ্গিত মিলেছিল, সহযোগিতার হাত প্রসারিত করছে ভারত ও মিশর। সেটা যে নেহাতই ইঙ্গিত ছিল না, এদিন আমেরিকা ছেড়ে প্রধানমন্ত্রী (PM Modi) মিশরের উদ্দেশ্যে রওনা দিতেই তা পরিষ্কার হয়ে গেল জলের মতো। দু দিনের এই মিশর সফরে প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন একাদশ শতকের আল হাকিম মসজিদ।

    আল হাকিম মসজিদ

    রবিবার ওই মসজিদ দর্শনে যাবেন প্রধানমন্ত্রী। থাকবেন প্রায় আধ ঘণ্টা। ষোড়শ ফাতিমিদ খলিফা আল হাকিম বাই আমর আলহের নামাঙ্কিত ওই মসজিদ ইতিহাস খ্যাত। কায়রোয় দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে এই মসজিদ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থল। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মোদি (PM Modi) এই সম্প্রদায়ের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলেছেন।

    মসজিদ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী যাবেন হেলিওপলিস ওয়ার সিমেট্রিতে। সেখানে শায়িত রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় মিশরের জন্য চূড়ান্ত আত্মত্যাগকারী বীর ভারতীয় সৈনদের দেহ। সেই বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই ওই সিমেট্রিতে যাবেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    কায়রোর আল হাকিম মসজিদ ফাতিমিদ স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। মসজিদটি ত্রিকোণাকৃতি। ১৩ হাজার ৫৬০ মিটার স্কোয়ার জায়গাজুড়ে রয়েছে সেটি। এর মধ্যে মসজিদের মাঝখানে ৫ হাজার স্কোয়ার মিটারজুড়ে রয়েছে বিশাল উঠোন। বাকি অংশে রয়েছে চারটি হলঘর। এরই একটি হল প্রর্থনা ঘর। মসজিদে ঢোকার তোরণ রয়েছে ১১টি। তবে সব চেয়ে গুরুত্বপূর্ণ তোরণটি হল মাঝেরটি। এই তোরণটি পাথরের তৈরি। টানা ৬ বছর ধরে সংস্কারের পর মসজিদটি খুলেছে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি। নতুন করে সাজিয়ে তোলা এই মসজিদই পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi US Visit: ভারত থেকে চুরি যাওয়া দুষ্প্রাপ্য ১০০টি জিনিস ফেরাবে আমেরিকা

    PM Modi US Visit: ভারত থেকে চুরি যাওয়া দুষ্প্রাপ্য ১০০টি জিনিস ফেরাবে আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত থেকে চুরি যাওয়া ১০০টিরও বেশি দুষ্প্রাপ্য বস্তু (Antiques) ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। সফরের শেষ দিনে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মার্কিন সফরের শেষদিনে অনাবাসী ভারতীয়দের (Indian Diaspora) সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। সেখানেই তিনি এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী এই ঘোষণা করতেই হাততালিতে মুখরিত হয় সভাকক্ষ।

    দুষ্প্রাপ্য বস্তুগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত

    তিনদিনের মার্কিন সফরের শেষ দিনে মোদি ওয়াশিংটনের রোনাল্ড রিগান সেন্টারে অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী (PM Modi US Visit) বলেন, “মার্কিন সরকার ১০০টিরও বেশি দুষ্প্রাপ্য বস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা একসময়ে আমাদের কাছ থেকেই চুরি হয়ে গিয়েছিল। এই সমস্ত দুষ্প্রাপ্য বস্তু আন্তর্জাতিক বাজারে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। এই সিদ্ধান্তে আমি খুব খুশি। মার্কিন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সিদ্ধান্তের জন্য।” তিনি জানান, “ভারতের এই দুষ্প্রাপ্য় বস্তুগুলি সোজা বা ভুল পথে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছিল। কিন্তু মার্কিন সরকারের ভারতকে এই দুষ্প্রাপ্য বস্তুগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে, তাই প্রকাশ করেছে।”

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    ভারত থেকে চুরি যাওয়া বহু দুষ্প্রাপ্য় প্রত্নতাত্ত্বিক বস্তুর মধ্যে ২৫১টি বস্তু ইতিমধ্য়েই ফিরিয়ে আনা হয়েছে। যার মধ্য়ে ২৩৮টি বস্তুই ২০১৪ সালের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে।  ২০২২ সালেও মার্কিন প্রশাসন ৩০৭টি চুরি যাওয়া দুষ্প্রাপ্য বস্তু ভারতকে ফিরিয়ে দেয়। কেন্দ্রীয় সরকারের তরফেও বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, “বহু দশক ধরে বহুমূল্য দুষ্প্রাপ্য প্রত্নতাত্ত্বিক বস্তু, যার অধিকাংশেরই গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে, তা চুরি হয়ে গিয়েছে এবং বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ভারত সরকারের তরফে এই সমস্ত ভারতীয় প্রত্নতাত্ত্বিক বস্তু দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suresh Raina: নতুন ইনিংস! আমস্টারডামে রেস্তোরাঁ খুললেন সুরেশ রায়না 

    Suresh Raina: নতুন ইনিংস! আমস্টারডামে রেস্তোরাঁ খুললেন সুরেশ রায়না 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। গানটাও মন্দ গান না।  খাওয়াদাওয়া ও রান্নাবান্নার প্রতিও রয়েছে অমোঘ টান। সেই টান থেকে বাইশ গজের পর নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)।  নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে খুলে ফেললেন নিজের রেস্তোরাঁ। নাম দিয়েছেন ‘রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁ’ (Raina Indian Restaurant)। 

    ভারতীয় খাবারই আকর্ষণ

    নেদারল্যান্ডস তথা ইউরোপের মানুষকে ভারতীয় খাবার এবং সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। ভারতীয় খাবারকে ইউরোপে আরও জনপ্রিয় করে তুলতে নতুন উদ্যোগ প্রাক্তন ক্রিকেটারের। তাঁর রেস্তরাঁর নামও ‘রায়না’। সমাজমাধ্যমে নিজের নতুন রেস্তরাঁর ছবি দিয়ে রায়না লিখেছেন, ‘‘আমি সব সময়ই ক্রিকেট এবং খাবারের অনুরাগী। ভারতীয় রেস্তরাঁ খুলতে পারায় আমার স্বপ্ন বাস্তবায়িত হল। এখানে আমি ভারতের বৈচিত্রময় এবং প্রাণবন্ত স্বাদগুলি সর্বস্তরের মানুষের কাছে প্রদর্শন করতে পারব।’’

    নতুন মিশনে সকলকে পাশে চান রায়না

    খাদ্যরসিক হিসাবেই পরিচিত রায়না। ক্রিকেটের জন্য কড়া ডায়েটে থাকলেও মাঝেমাঝেই আহারে বাহারে-তে বসে যেতেন তিনি। রায়না সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে, তাঁর নতুন যাত্রার কথা ঘোষণা করেছেন। রায়না নিজে খুব ভালো রাঁধতেও পারেন। শেফ গাউন পরে কুকিং ওকে হাত দিয়ে, হাসি মুখেও ছবি পোস্ট করেছেন তিনি। বলেছেন এই নতুন মিশনে সকলকে পাশে চান। রায়নার টিমের তরফে জানানো হয়, এই রেস্তরাঁয় ভারতের সব রাজ্যের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে। বজায় রাখা হবে খাবারের মান, প্রকৃত স্বাদ এবং গন্ধ। স্থানীয় বাসিন্দাদের কাছে রেস্তরাঁটিকে পরিচিত করার জন্য প্রথম মাসে বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    অবশ্যই যাবেন কোহলি

    ক্রিকেটপ্রেমী এবং খাদ্যরসিকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে রেস্তরাঁটি। রায়নার ক্রিকেটজীবনের উত্থান, স্মরণীয় মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে সাজসজ্জায়। থাকছে মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের ব্যবস্থা। চাইলে খাবার কিনেও নিয়ে যাওয়া যাবে। ঘটনাচক্রে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছিলেন আমস্টারডামে। ডব্লিউটিসি ফাইনালের পর ও ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুর আগের ব্রেকটা চুটিয়ে উপভোগ করছেন বিরুষ্কা। বিরাট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রায়নার রেস্তোরাঁর ছবি পোস্ট করে লিখলেন, ‘ওয়েল ডান ব্রাদার সুরেশ রায়না। পরেরবার আমরা আমস্টারডামে এলে তোমার এখানে অবশ্যই যাব।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi US Visit: ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি গুগলের সিইও সুন্দর পিচাইয়ের

    PM Modi US Visit: ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি গুগলের সিইও সুন্দর পিচাইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। ফিরছেন ঝুলি ভরে। সে ঝুলি যেমন উপচে পড়ছে সম্মানে, তেমনি ঝুলি ভর্তি রয়েছে মার্কিন বিনিয়োগের প্রতিশ্রুতিও। ভারতে টেসলার কারখানা তৈরির কথা জানিয়েছিনে সংস্থার সিইও তথা ট্যুইটারের মালিক ইলন মাস্ক। এবার গুজরাটে ডিজিটাইজশনের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা জানালেন গুগলের সিইও তথা খড়্গপুর আইআইটির প্রাক্তনী সুন্দর পিচাই (Sundar Pichai)। ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতেই একথা জানান পিচাই। তিনি জানান, শীঘ্রই গুজরাটের গান্ধীনগরে ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে হবে গুগলের ফিনটেক অপারেশন সেন্টারও।

    হোয়াইট হাউসে বৈঠকে মোদি

    শুক্রবার আমেরিকায় একাধিক তথ্য ও প্রযুক্তি সংস্থার কর্তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। বৈঠকের আয়োজন করা হয়েছিল হোয়াইট হাউসেই। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও। পিচাই ছাড়াও ওই বৈঠকে ছিলেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অ্যাপলের সিইও টিম কুক, অ্যামাজনের সিইও অ্যান্ড্রু জ্যাসি প্রমুখ। বৈঠকে পিচাই জানান, ভারতে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষা নিয়েও কাজ করার কথা ভাবছে গুগল।

    সুন্দর পিচাইয়ের আশ্বাস 

    খড়্গপুর আইআইটির প্রাক্তনী বলেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও উন্নত করব যাতে ১০০-রও বেশি ভারতীয় ভাষা ব্যবহার করা যায়। বিশ্বের সব চেয়ে বেশি যে ভাষায় কথা বলা হয়, তাকেও অনলাইনে নিয়ে আসব। ভারতবাসী যাতে তাঁদের নিজেদের ভাষায় তথ্য এবং জ্ঞান অর্জন করতে পারেন, তার ব্যবস্থা করব। তিনি বলেন, ডিজিটাল ভারত নিয়ে ভাবনায় সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত।

    ভারতে লগ্নির (PM Modi US Visit) কথা জানিয়েছেন অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসিও। তিনি বলেন, আমরা ভারতে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই। ভারতের আরও বেশি সংস্থা যাতে গোটা বিশ্বে তাদের পণ্য বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাও করতে চাই।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতে ১১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন। এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে আরও ১৫০০ কোটি ডলার বিনিয়োগের কথা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi US Visit: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    PM Modi US Visit: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন হলিউড খ্যাত গায়িকা, চাইলেন আশীর্বাদও

    মাধ্যম নিউজ ডেস্ক: মঞ্চে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিভূ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi US Visit)। মঞ্চে সেই সময় জন-গণ-মন গাইছেন হলিউড খ্যাত গায়িকা বছর আটত্রিশের মেরি মিলবেন (Mary Millben)। গান শেষে সমবেত করতালির শব্দে কান ফেটে যাওয়ার জোগাড়। এহেন আবহে ধীর পায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে এগিয়ে গেলেন আফ্রিকান-আমেরিকান গায়ক মিলিবেন। পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রীর। চাইলেন আশীর্বাদও। তার জেরে আরও একবার প্রেক্ষাগৃহে ঝড় উঠল করতালির। দৃশ্যতই আপ্লুত ১৪০ কোটি ভারতীয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মোদির সম্মান

    তিন দিনের রাষ্ট্রীয় সফরে আমেরিকা গিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। সেখানে তাঁর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। পরের দিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজন করেছিলেন মধ্যাহ্নভোজের। মার্কিন কংগ্রেসের যৌধ অধিবেশনে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে যান প্রবাসী ভারতীয়দের আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানেই গান গাইছিলেন মিলবেন।

    মোদিকে প্রণাম মিলবেনের

    ভারতের জাতীয় সঙ্গীতও গান। তার পরেই পা ছুঁয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রীকে। কেবল জন-গণ-মন-ই নয়, মিলবেন এদিন গান ওম জয় জগদীশ হরে-ও। অনুষ্ঠান শেষে মিলবেন বলেন, প্রধানমন্ত্রী মোদির সম্মানে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পেরে আমি ভীষণভাবে সম্মানিত। তিনি বলেন, আমি চারজন মার্কিন প্রেসিডেন্টের সম্মানে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান গেয়েছি। তবে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে তাঁরই দেশের জাতীয় সঙ্গীত গাইতে পেরে আমি ভীষণভাবে সম্মানিত। ভারতবর্ষ এবং ভারতবাসীর প্রতিও কৃতজ্ঞ। এটি আমি সারাজীবন মনে রাখব। হলিউড খ্যাত এই গায়িকা বলেন, আমেরিকা ও ভারত দুই দেশের জাতীয় সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার আদর্শের কথা বলে। এবং এটাই ইন্দো-মার্কিন সম্পর্কের নির্যাস। একটি দেশকে তখনই মুক্ত বলা যাবে, যখন তার নাগরিকরা স্বাধীন।

    মাসখানেক আগে পাপুয়া নিউ গিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Modi US Visit)। স্থানীয় সময় রাত ১০টার পরে পা রাখেন সে দেশের রাজধানী পোর্ট মোরেসবিতে। সেদিনও প্রথা ভেঙে রাতেই বিমানবন্দরে গিয়ে মোদিকে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপের। পরে ভারতীয় প্রথা মেনে মোদির পা ছুঁয়ে প্রণাম করেন মারাপের। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল ব্যাপকভাবে।

    আরও পড়ুুন: দল ছাড়লেন তৃণমূল সংখ্যালঘু সেলের মালদা জেলার চেয়ারম্যান, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share