Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Suella Braverman: ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের পদে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান, জানেন তিনি কে?

    Suella Braverman: ব্রিটিশ স্বরাষ্ট্র সচিবের পদে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান, জানেন তিনি কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) ঋষি সুনক। তবে ব্রিটিশ প্রশাসনের একেবারে কোর এরিয়ায় চলে এসেছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারম্যান (Suella Braverman)। বছর ৪২ এর অ্যাটর্নি জেনারেল সুয়েলা হয়েছেন ব্রিটেনের পরবর্তী স্বরাষ্ট্র সচিব (Home secretary)। লিজ টাসের ক্যাবিনেটে জায়গা পেয়েছেন তিনি। আগে এই পদে ছিলেন প্রীতি প্যাটেল।

    ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছেন লিজ টাস। তার পরেই গঠন করছেন নয়া মন্ত্রিসভা। মঙ্গলবার তিনি ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী সুয়েলা ব্রেভারম্যানকে তিনি ওই পদে নিয়োগ করেছেন। জনসনের আমলে ওই পদে ছিলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। বছর ৪২ এর সুয়েলা কনজার্ভেটিভ পার্টির সাংসদ। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ফেয়ারহ্যাম কেন্দ্রের প্রতিনিধি তিনি। বরিসের প্রধানমন্ত্রিত্বের সময় তিনি কাজ করেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে।

    আরও পড়ুন : অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী মানতে পারল না ব্রিটেন! জানেন কেন হারতে হল ঋষিকে?

    ১৯৮০ সালের ৩ এপ্রিল জন্ম সুয়েলার। তাঁর মা হিন্দু তামিল পরিবারের মেয়ে, নাম উমা। বাবা খ্রিষ্টি ফার্নান্দেজ। কেনিয়া থেকে এসেছিলেন। ২০১৫ সালের মে মাসে কনজার্ভেটিভ পার্টির টিকিটে ফেয়ারহ্যাম থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। পরে হন অ্যাটর্নি জেনারেল। পার্টগেট সহ একাধিক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়ায় বিদায় নিতে হয় বরিসকে। স্বাভাভিকভাবেই প্রয়োজন হয়ে পড়েছিল প্রধানমন্ত্রী নির্বাচনের। এই প্রধানমন্ত্রী পদের দৌড়ে শেষতক ছিলেন দুজন। একজন লিজ টেস, অন্যজন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ব্যালটে ভোটাভুটি হলে সুয়েলা সমর্থন করেন লিজকে। ওই ভোটে জিতে প্রধানমন্ত্রী হন লিজ। তাঁকে সমর্থনের পুরস্কার লিজ দেন সুয়েলাকে। তাঁকে নিয়োগ করা হয় স্বরাষ্ট্র সচিব পদে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সুয়েলা। ২০১৮ সালে বিয়ে করেন রাইল ব্রেভারম্যানকে। সুয়েলা ব্রেভারম্যান বৌদ্ধ ধর্মাবলম্বী। তিনি নিয়মিত লন্ডন বুদ্ধিস্ট সেন্টারে যান। শপথও নেন বুদ্ধের প্রবচন উচ্চারণ করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mobile app to detect Covid-19: এবার মোবাইল অ্যাপই বলে দেবে আপনি কোভিড আক্রান্ত কি না

    Mobile app to detect Covid-19: এবার মোবাইল অ্যাপই বলে দেবে আপনি কোভিড আক্রান্ত কি না

    মাধ্যম নিউজ ডেস্ক: আমাদের জীবন থেকে দুটো বছর কেড়ে নিয়েছে করোনা (Coronavirus)। কোভিড মহামারীর দাপটে সমাজ জীবন, অর্থনীতি, শিক্ষা, জীবিকা সব ক্ষতিগ্রস্ত। মারণ ভাইরাসের দাপটে দিশেহারা জনজীবন। তবে এখন কিছুটা হলেও ব্যাকফুটে করোনা। কিন্তু আতঙ্ক কমেনি। সামান্য উপসর্গ দেখলেই ভয় পেয়ে যাই আমরা। হাঁচি, কাশি, জ্বর ভাবি, কোভিড নয় তো! অনেকে ছুটি পরীক্ষা করাতে অনেকে আবার ভয়ে ভয়ে ঘরে বসেই চিন্তা করতে থাকি। তবে এখন আর চিন্তা নেই আপনার মোবাইল অ্যাপই বলে দেবে আপনি কোভিড আক্রান্ত কি না?

    আমজনতার সুবিধার্থে অনেক আগেই কোভিড শনাক্তকরণে চালু হয়েছে টেস্ট কিটের ব্যবহার। এবার মোবাইল অ্যাপেই করা যাবে কোভিড টেস্ট, এমনটাই দাবি করলেন নেদারল্যান্ডসের গবেষকেরা। সূত্রের খবর, নেদারল্যান্ডসের গবেষকরা দীর্ঘ গবেষনার মাধ্যমে একটি অ্যাপ তৈরি করেছেন। তাদের দাবি, মোবাইলে এই অ্যাপ থাকলে সহজেই করা যাবে কোভিড টেস্ট। প্রয়োজন পড়বে না লালারস পরীক্ষার। তাহলে কীভাবে হবে এই টেস্ট? গবেষকদের দাবি, ওই অ্যাপে গলার স্বরের মাধ্যমেই শনাক্ত করা যাবে কেউ করোনা আক্রান্ত কি না।

    আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে চিনের ‘জিরো কোভিড নীতি’, ফের লকডাউনে জিনপিং- এর দেশ

    বিশেষজ্ঞদের দাবি, অ্যান্টিজেন টেস্টের থেকেও এই পদ্ধতিতে করোনা পরীক্ষা  বেশি নিরাপদ। এর খরচও কম। সহজে হয়েও যায়। অর্থাৎ যে সকল দেশে RTPCR ও ব়্যাপিড টেস্ট খরচ সাপেক্ষ, সেখানকার জন্য অত্যন্ত ভাল এই অ্যাপ। গবেষক ওয়াফা আলিজাবি জানান, “করোনা ভোকাল কর্ড ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করে। সেই কারণেই গবেষণা শুরু করা হয়েছিল যে যদি ভয়েসের মাধ্যমে চিনে নেওয়া যায় করোনা আক্রান্তকে।” 

    ২০১৯ সালের শেষ থেকে এই অ্যাপ নিয়ে গবেষণা শুরু হয়েছে। আলিজাবি বলেন,”পরীক্ষা করে দেখা গিয়েছে ৮৯ শতাংশ ক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে এই অ্যাপ। ৮৩ শতাংশ নির্ভুলভাবে করোনা নেগেটিভ রোগীকেও শনাক্ত করতে পেরেছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     
  • Rishi Sunak: অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী মানতে পারল না ব্রিটেন! জানেন কেন হারতে হল ঋষিকে?

    Rishi Sunak: অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী মানতে পারল না ব্রিটেন! জানেন কেন হারতে হল ঋষিকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মাষ্টমীর দিনে রাধা-কৃষ্ণের আরাধনা করতে দেখা গিয়েছিল তাঁকে। হিন্দু রীতি মেনে পুজোয় অংশ নিয়েছিলেন। আরতি করেছিলেন। মেনে নিতে পারেনি ‘রক্ষণশীল’ ব্রিটেন। যে দেশের মূল ধর্ম খ্রিস্টান সেখানে একজন হিন্দু নেতাকে দেশের সর্বোচ্চ পদে বসাতে হয়ত কুণ্ঠা বোধ করেছেন ব্রিটেনের শাসক রক্ষণশীল দলের নেতারা। তাই আশা জাগিয়েও ব্রিটেনের প্রধানমন্ত্রী (Britain PM) পদে জিততে পারলেন না ঋষি সুনক (Rishi Sunak)। প্রথম থেকে জোরদার লড়াই করেও শেষ হাসি হাসতে পারলেন না ঋষি। কনজারভেটিভ দলের নেতারা ভরসা রাখলেন ব্রিটিশ নেত্রী লিজ ট্রাসের উপর।

    কনজারভেটিভ পার্টির (Tori) তরফে ভোটের ফল ঘোষণা করে জানানো হয় ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন লিজ। মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। সুনক ৬০ হাজার ৩৯৯টি। চূড়ান্ত রাউন্ডে ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ঋষির পরাজয়ের কারণ হিসেবে উঠে আসছে তাঁর ‘বর্ণ-পরিচয়ের’ কথাও। এখনও পর্যন্ত কোনও অশ্বেতাঙ্গ ব্রিটেনে প্রধানমন্ত্রী হননি। যে দেড় লক্ষাধিক কনজারভেটিভ সদস্যের ভোটে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাতে অশ্বেতাঙ্গ ভোটার নগণ্য। তিন শতাংশেরও কম।

    আরও পড়ুন: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    রাজনৈতিক মহল মনে করছে ঋষির হারের পিছনে স্ত্রী অক্ষতার ভূমিকাও রয়েছে। একদিকে বিপুল সম্পত্তি, তো অন্যদিকে আয়কর ফাঁকি, আবার রাশিয়ার সঙ্গে বিশেষ সম্পর্কের জেরে তদন্তের আওতায় চলে আসেন পেশায় ফ্যাশন ডিজাইনার অক্ষতা। পেশার কারণে অন্যান্য দেশ থেকে ব্রিটেনে আসা নাগরিকদের বিশেষ কর দিতে হয়। সুনকের স্ত্রীর বিরুদ্ধে সেই কর ফাঁকির অভিযোগ রয়েছে। তিনি নাকি প্রভাব খাটিয়ে সেই করের আওতার বাইরে চলে আসেন। বলা হয়ে থাকে, অক্ষতার সম্পত্তি নাকি ব্রিটেনের রানি এলিজাবেথের চেয়েও বেশি। একদা ভারতে সাম্রাজ্য বিস্তারকারী ব্রিটেনবাসী এ সত্য মেনে নিতে পারে না। কোনও ভারতীয় তাঁদের থেকে বড় হতে পারেন হয়ত বা এই কথা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল রক্ষণশীল দলের সদস্যদের। তাই প্রথম থেকে এগিয়ে থেকেও মাইলস্টোন ছোঁয়া হল না ঋষির।

    তা ছাড়া একদা জনসন অনুগামী ঋষি যে ভাবে পরবর্তী কালে প্রকাশ্যে তাঁর বিরোধিতা করে ইস্তফা দিয়েছিলেন, ভোটে তারও প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণ টোরি সদস্যদের বড় অংশই জনসন অনুগামী। তাঁদের একচেটিয়া ভোট পেয়েছেন লিজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • China Exploits Iraq: শ্রীলঙ্কা, পাকিস্তানের পর এবার ইরাকের ওপর নজর চিনের? 

    China Exploits Iraq: শ্রীলঙ্কা, পাকিস্তানের পর এবার ইরাকের ওপর নজর চিনের? 

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কাকে (Sri Lanka) দেউলিয়া করেছে। ডুবিয়েছে পাকিস্তানের (Pakistan) অর্থনীতিকেও। এবার চিনের শ্যেনদৃষ্টি পড়ছে ইরাকের (Iraq) দিকে। প্রাকৃতিক তেলে সমৃদ্ধ ইরাক। এবার সেই দেশের তৈলক্ষেত্রের দখল নিতে মরিয়া ড্রাগনের দেশ।

    ঋণের ফাঁদে ফেলে চিন সর্বস্বান্ত করেছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে। হাঁড়ির হাল করে ছেড়েছে সে দেশের অর্থনীতির। একই অবস্থা পাকিস্তানের ক্ষেত্রেও। শাহবাজ শরিফের দেশের অর্থনীতির হালও করুণ। এ সবের জন্য এই দুই দেশের রাজনীতিকদের একটা বড় অংশ দুষছে চিনকে। কেবল শ্রীলঙ্কা ও পাকিস্তান নয়, ছোট অর্থনীতির দেশগুলির দিকেই নজর রয়েছে চিনের। যেনতেন প্রকারে সে দেশের অর্থনীতির মধ্যে একবার ঢুকতে পারলেই কেল্লাফতে। সর্বস্বান্ত করে ছাড়বে সেই দেশকে।

    বছর কয়েক আগে ওয়েস্ট এশিয়ান কানট্রি থেকে বাহিনী সরিয়ে নিয়েছে আমেরিকা। ইরাক থেকেও সেনা সরিয়ে নিয়েছে জো বাইডেনের দেশ। সেই সুযোগকে কাজে লাগিয়ে ইরাকে থাবা বসাতে চাইছে শি জিন পিংয়ের দেশ। ইরাকে তেলের ওপর চিনের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ এই মুহূর্তে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে পদ্ধতিতে চিন ছোট অর্থনীতির দেশগুলিকে কবজা করেছে, এবার সেই একই পদ্ধতিতে লাল ফৌজের দেশ হস্তগত করতে চাইছে ইরাকের তৈলক্ষেত্রগুলি। প্রায় দু দশক আগে ২০০৩ সালে ইরাক আক্রমণ করে আমেরিকা। সাদ্দাম হুসেন জমানার হাত থেকে ইরাকিদের মুক্তি দেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট। সাদ্দাম জমানার পতনের পর আমেরিকা সরে যেতেই একটু একটু করে ইরাকের তৈলক্ষেত্র কবজা করার চেষ্টা করছে চিন।

    আরও পড়ুন : ভারত-চিন সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, স্পষ্ট করলেন জয়শঙ্কর

    ইরাকের তৈলক্ষেত্র হস্তগত করতে চেষ্টার কম কসুর করেনি ড্রাগনের দেশ। তবে এখনও অবধি প্রতিবারই ব্যর্থ হয়েছে শি জিন পিংয়ের দেশের সেই চেষ্টা। বাধ সেধেছেন ইরাকের তৈলমন্ত্রী স্বয়ং। রাশিয়ার লুকোইল এবং ইউএস ওয়েল জায়েন্ট এক্সন মোবিল চিনের কোনও সংস্থাকে তার শেয়ার বেচতে চেয়েছিল। তাতে জল ঢেলে দেন ইরাকের তৈল মন্ত্রী। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে আমেরিকা, ইরান এবং তুরস্কও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • US Pilot Threatens: ওয়ালমার্ট ওড়ানোর হুমকি বিমান চালকের! আমেরিকায় ফিরল ৯/ ১১-র স্মৃতি

    US Pilot Threatens: ওয়ালমার্ট ওড়ানোর হুমকি বিমান চালকের! আমেরিকায় ফিরল ৯/ ১১-র স্মৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ আকাশে চক্কর কাটছে বিমান (Plane)। ক্রমাগত হুমকি আসছে স্থানীয় বিপণন সংস্থা ওয়ালমার্ট (Walmart) উড়িয়ে দেওয়ার। হুমকি দিচ্ছেন খোদ পাইলট (Pilot)। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায় পুলিশ-প্রশাসন। নামানো হয় বিমানটিকে। গ্রেফতার করা হয় বিমান চালককে। আমেরিকার (US) মিসিসিপির (Mississippi) ঘটনায় ফের ফিরল ৯/ ১১ (9/11) দুঃসহ স্মৃতি।

    স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে বিমানটির চালক হুমকি দিচ্ছিল, সেটি বিচক্র্যাফ্ট কিং এয়ার সি ৯০ এ। বিমানটি চুরি করা হয়েছিল। এই বিমানটির চালকই হুমকি দিচ্ছিলেন। পরে প্রশাসনিক তৎপরতায় নিরাপদেই অবতরণ করে বিমানটি। গভর্নর টেট রিভস (Tate Reeves) ট্যুইট বার্তায় জানান, পরিস্থিতি আয়ত্তে। কেউ জখম হননি। বিমানটিকে নিরাপদে অবরতরণ করানোয় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বিমানটির চালক ছিলেন কোরি প্যাটারসন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশ করা হয়েছে তাঁর মুখের ছবিও। জানা গিয়েছে, শনিবার ভোরে টুপেলো শহরের ওপর ক্রমাগত চক্কর কাটছিল বিমানটি। শেষমেশ স্থানীয় সময় ১১টা ২৫ মিনিট নাগাদ বিমানটিকে নামানো হয়।

    একটি সংবাদ সংস্থার তরফে বিমানটির একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি বিমান খুব নিচু এলাকা দিয়ে বারবার চক্কর কাটছে। সকাল পাঁচটায় চক্কর কাটতে শুরু করেছিল বিমানটি। তিন ঘণ্টারও বেশি সময় সেটি চক্কর কেটেছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, পাইলট কোনওভাবে ৯১১ অপারেটেরের সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই ওয়েস্ট মেইন অঞ্চলের ওয়ালমার্ট উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। এর পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। দ্রুত খালি করে দেওয়া হয় ওয়ালমার্ট। আশপাশ এলাকার বহুতলগুলির বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। তার পরেই নামানো হয় বিমানটি। গ্রেফতার করা হয় বিমান চালককে।

    আরও পড়ুন : আগ্রহী খোদ আমেরিকা, ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে মোদির দেশ?

    এদিনের ঘটনা জেরে ফের একবার উসকে উঠেছে ৯/১১র স্মৃতি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে আমেরিকার ওপর আত্মঘাতী হামলা চালায় আল কায়েদার চারটি বিমান। ঘটনায় মৃত্যু হয়েছিল ২ হাজার ৯৯৭ জনের। জখম হয়েছিলেন ছ হাজারেরও বেশি মানুষ। ক্ষয়ক্ষতি হয় প্রচুর সম্পদের। এদিন বিমানটি নিরাপদে অবরতণ করা হলে হাঁফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sheikh Hasina: ভারত সফর শুরুর আগেই মোদির ভূয়সী প্রশংসা হাসিনার গলায়, কেন জানেন?

    Sheikh Hasina: ভারত সফর শুরুর আগেই মোদির ভূয়সী প্রশংসা হাসিনার গলায়, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Hasina)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) শুরুর দিকে ভারত যেভাবে তাঁর দেশের পড়ুয়াদেরও উদ্ধার করেছে, তারও প্রশংসা শোনা গিয়েছে হাসিনার গলায়।

    ৫ অগাস্ট, সোমবার মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন হাসিনা। তার আগে সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে মোদির প্রশংসা করেন হাসিনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় বিশেষ বিমান পাঠিয়ে ইউক্রেনে আটকে পড়া ভারত ও বাংলাদেশের পড়ুয়াদের দেশে ফিরিয়েছিলেন মোদি। এদিন তার প্রশংসা করার পাশাপাশি কোভিড মোকাবিলায় ভারতের অবদানের কথাও শোনা গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখে। প্রসঙ্গত, কোভিডের সময় ভ্যাকসিন মৈত্রী প্রোগ্রামের অধীনে বাংলাদেশে টিকা পাঠিয়েছিল ভারত।

    ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হওয়া প্রয়োজন বলেও মনে করেন হাসিনা। তিনি বলেন, মতানৈক্য থাকতেই পারে, তবে আলাপ আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নিতে হবে। এভাবে যে অনেক সমস্যার সমাধান হয়েছে, তাও মনে করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। হাসিনা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রধানমন্ত্রী যেভাবে তাঁদের দেশের পড়ুয়াদের পাশাপাশি আমাদের দেশের পড়ুয়াদেরও দেশে ফিরিয়ে এনেছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই। প্রকৃতই আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। এর পরেই কোভিড ভ্যাকসিনের প্রসঙ্গ তোলেন হাসিনা। তাঁর দেশে ৯০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে বলেও জানান তিনি। ভারত যে তাঁদের প্রকৃত বন্ধু, এদিন তাও মনে করিয়ে দেন তিনি। বলেন, ভারতকে যেদিন বাংলাদেশের প্রয়োজন ছিল, সেই সময়ই ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রথম ১৯৭১ সালে। তার পর আরও অনেকবার।

    আরও পড়ুন : ভয়াল বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃত্যু হাজার পার, সমবেদনা জানালেন মোদি

    বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষ দেশ, এদিন তাও জানান হাসিনা। বলেন, আমরা যতদিন ক্ষমতায় রয়েছি, ততদিন ধর্মনিরপেক্ষতার ওপর জোর দিয়েছি। সংখ্যালঘুদের বলেছি, আপনারাও দেশের নাগরিক। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিই। তবে এই অনাকাঙ্খিত ঘটনা কেবল বাংলাদেশে নয়, ভারতেও ঘটে। প্রসঙ্গত, চারদিনের ভারত সফরে আসছেন হাসিনা। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দুই দেশের দুই প্রধানমন্ত্রীর মধ্যে। প্রতিরক্ষামূলক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতাবস্থা নিয়েও আলোচনা হতে পারে মোদি-হাসিনার মধ্যে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sri Lanka: শ্রীলঙ্কা ফিরলেন প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া, কেমন সংবর্ধনা পেলেন জানেন?

    Sri Lanka: শ্রীলঙ্কা ফিরলেন প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া, কেমন সংবর্ধনা পেলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় সাত সপ্তাহ পরে শুক্রবার দেশে ফিরলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ (Gotabaya Rajapaksa)। দেউলিয়া অর্থনীতির জেরে প্রেসিডেন্ট (President) বদলের দাবিতে যখন উত্তাল হয়ে উঠেছিল দ্বীপরাষ্ট্র, তখনই রাতের অন্ধকারে শ্রীলঙ্কা ছেড়েছিলেন গোতাবায়া। ফিরলেন প্রায় দু মাস বাদে। এদিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান মন্ত্রী এবং রাজনীতিকরা। সরকারি এক আধিকারিক বলেন, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে সরকার পক্ষের রাজনীতিকরা ফুলের মালা পরিয়ে স্বাগত জানান দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে (Former President)।

    দেশের অর্থনীতির হাঁড়ির হাল। বিদেশি মুদ্রার ভাঁড়ার তলানিতে। এমতাবস্থায় দেশকে দেউলিয়া ঘোষণা করেছিলেন দ্বীপরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। এর পরে খেপে যায় জনতা। রাজাপক্ষ গো ব্যাক ধ্বনিতে মুখরিত হয় শ্রীলঙ্কার আকাশ বাতাস। হাজারেরও বেশি বিক্ষোভকারী ঘিরে ধরে রাজাপক্ষের পৈত্রিক ভিটে। লাগিয়ে দেওয়া হয় আগুন। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় দ্বীপরাষ্ট্রের পুলিশ। এর পরেই জুলাই মাসের মাঝামাঝি সেনা পরিবৃত হয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়েন রাজাপক্ষ। জানা গিয়েছিল, সেনা বিমানে চড়ে রাজাপক্ষ চলে গিয়েছিলেন সিঙ্গাপুর। পরে সেখান থেকে উড়ে যান থাইল্যান্ড। সিঙ্গাপুর থেকেই তিনি তাঁর ইস্তফাপত্রটি প্রেরণ করেন। শুক্রবার ফিরলেন থাইল্যান্ড থেকেই। রাজাপক্ষ প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার পর শ্রীলঙ্কার সংসদে হয় ভোটাভুটি। সেখানে জিতে রাষ্ট্রপতি পদে বসেন বর্ষীয়ান রাজনীতিবিদ রনিল বিক্রমসিংহে। সূত্রের খবর, তাঁকেই দেশে ফেরানোর আবেদন করেন রাজাপক্ষ।

    আরও পড়ুন : শ্রীলঙ্কা ছেড়ে গেল চিনা ‘গুপ্তচর’ জাহাজ, হাঁফ ছাড়ল ভারতও

    এদিন ব্যাংকক ভায়া সিঙ্গাপুরের একটি বাণিজ্যিক বিমানে চড়ে দেশে ফেরেন বছর তিয়াত্তরের রাজাপক্ষ। গত ৫২ দিন ধরে তিনি ছিলেন স্বেচ্ছা নির্বাসনে। তার পর এদিন এলেন প্রকাশ্যে। রাজাপক্ষের পরিবারকে নিরাপত্তা দেওয়ায় বর্তমান রাষ্ট্রপতি বিক্রম সিংহকে দুষছেন বিরোধী দলের রাজনীতিকরা। যদিও শ্রীলঙ্কার সংবিধানই নিশ্চিত করে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট কয়েকজন দেহরক্ষী, একটি গাড়ি এবং বাড়ি পাবেন। সেই মোতাবেকই প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপক্ষ, তাঁর দাদা প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা এই সুবিধা পাচ্ছেন বলে সূত্রের খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Female Vampire: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

    Female Vampire: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

    মাধ্যম নিউজ ডেস্ক: রক্ত চোষা ভ্যাম্পায়ার (Vampire) সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেক গল্প শুনেছেন, পড়েছেন বা সিনেমায় দেখেছেন। অনেকে আবার বিশ্বাস করেন যে, ভ্যাম্পায়ার বলে আদতে কিছুই নেই। কিন্ত এই ধারণাকে ভুল প্রমাণিত করল কিছু গবেষক। কারণ এবারে একটি মহিলা ভ্যাম্পায়ারের কঙ্কাল পাওয়া গেল পোল্যান্ডের একটি গ্রামে। নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটির একটি স্টাডি টিম এই কঙ্কাল খুঁজে পায়।

    জানা গিয়েছে, পোল্যান্ডের দক্ষিণ-পূর্বে পিয়েন নামে একটি গ্রামে ১৭ শতকের কবরস্থানে গবেষণার সূত্রে খোঁড়াখুড়ির কাজ চালাচ্ছিল একটি টিম। তখনই তাঁরা এই রহস্যময় কঙ্কাল উদ্ধার করে ও এই দৃশ্য দেখে তাদের চোখ কপালে ওঠে। এই কঙ্কাল দেখেই তারা বুঝতে পেরেছিল যে, এটি কোন সাধারণ মানুষের কঙ্কাল নয়। কারণ দেখা গেছে, কঙ্কালটির ঠিক গলার উপর গাঁথা ছিল একটি কাস্তে। পায়ে পড়ানো ছিল হাতকড়া। এছাড়াও তার মাথায় একটি সিল্কের টুপির অবশিষ্টাংশ লক্ষ্য করা হয়েছে। যা দেখে অনুমান করা হয়েছে, পোলান্ডের কোনও উচ্চ বংশের ওই মহিলা। তবে এই মহিলাটির দাঁতগুলো বেশ বড় ছিল ও অক্ষত অবস্থায় ছিল। অনেকে এই দাঁতগুলোর সঙ্গে ভ্যাম্পায়ারের দাঁতের মিল খুঁজে পেয়েছে।

    আরও পড়ুন: মৎস্যজীবীর জালে বিরল নীল গলদা চিংড়ি, মুহূর্তে ভাইরাল ছবি

    তবে তাকে এইভাবে মাটিতে পুঁতে ফেলার পেছনে কী কারণ ও রহস্য রয়েছে, তা জানতে অনেকে অনুমান করেছেন, এই মৃত মহিলা যাতে আবারও বেঁচে না ওঠেন তার জন্যই এতসব প্রস্তুতি। এছাড়াও ওই মৃত মহিলা মাটি ছেড়ে উঠে আসতে চাইলেই ধারালো অস্ত্রে তার গলা কাটা পড়ে যাবে, এমনটা ভেবেই এইভাবে কবর দেওয়া হয়েছিল।

    দ্য ফার্স্ট নিউজ অনুসারে, ১৭ শতকের জনসাধারণ এই মহিলাটিকে একটি বিশিষ্ট ধরণের দাঁতের কারণে মহিলাটিকে রক্ত ​​খাওয়া ভ্যাম্পায়ার ভেবে ভুল করে থাকতে পারে। এবং এই অবশিষ্টাংশগুলি ১৭ শতকের কবরস্থানে একটি সমাধির নীচে পাওয়া গিয়েছিল, কিন্তু এই জায়গাটিকে গবেষণা দলটি ভ্যাম্পায়ার বিরোধী সমাধি হিসাবে চিহ্নিত করেছে।

    এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের চক্ষু ছানাবড়া। তাদের এক একজনের এক এক রকমের মতামত। তবে তাঁরা সবাই বিস্ময়ে রয়েছেন। অন্যদিকে এই অদ্ভুত আবিষ্কার রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে গবেষকমহলেও।

  • FATF at Pakistan: পাকিস্তানে এফএটিএফের প্রতিনিধি দল, ধূসর তালিকা থেকে বের হবে কি শরিফের দেশ?  

    FATF at Pakistan: পাকিস্তানে এফএটিএফের প্রতিনিধি দল, ধূসর তালিকা থেকে বের হবে কি শরিফের দেশ?  

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান (Pakistan) কি পারবে ফিনান্সিয়াল অ্যাকসন টাস্ক ফোর্স, সংক্ষেপে এফএটিএফ (FATF)-এর ধূসর তালিকা (Grey List) থেকে বের হতে? এতদিন এই প্রশ্নই ঘোরাফেরা করছিল। ২৯ অগাস্ট পাকিস্তান পৌঁছেছে এফএটিএফ-এর এক প্রতিনিধি দল। তামাম বিশ্বে আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদের ওপর নজরদারি চালায় এই সংস্থা। পাকিস্তানে এসে যাচাই করে দেখেছে ইসালামাবাদের (Islamabad) পদক্ষেপ। শর্ত পূরণ করলেই ওই সংস্থার ধূসর তালিকা থেকে বের হতে পারবে শাহবাজ শরিফের দেশ। জানা গিয়েছে, এই প্রতিনিধি দলে রয়েছেন ১৫ জন সদস্য। তাঁরাই স্থির করবেন পাকিস্তানের ভবিষ্যৎ!

    পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ জোগানোর (Terror Funding) অভিযোগ উঠেছে বারংবার। তার পরেও পাকিস্তানের গা থেকে খসেনি ‘সন্ত্রাসবাদের আঁতুড় ঘরে’র তকমা। নিজেকে শুধরে নেওয়ার জন্য পাকিস্তানের ওপর একাধিক শর্ত আরোপ করেছিল এফএটিএফ। পাকিস্তানকে তারা রেখে দিয়েছে ধূসর তালিকায়। 

    এফএটিএফ কোনও দেশকে কালো তালিকাভুক্ত করার আগে দুটি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। একটি হল ‘ধূসর তালিকা’, অন্যটি ‘আরও বেশি ধূসর’। এই দুই তালিকাভুক্ত করে কোনও দেশকে দুবার হুঁশিয়ারি দেওয়া হয়। তার পরেও কাজ না হলে ওই দেশকে কালো তালিকাভুক্ত করা হয়। অনেক আগেই এফএটিএফের তরফে ইসলামবাদকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, শর্ত ঠিক মতো পালন না করলে কালো তালিকাভুক্ত করা হবে। গত চার বছর ধরে এফটিএফের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। পনের জনের যে প্রতিনিধি দলটি পাকিস্তান এসেছিল, তারা সে দেশে ছিল ২ সেপ্টেম্বর পর্যন্ত। ভারতের গোয়েন্দা সূত্রের দাবি, এটা পাকিস্তানের আইওয়াশের একটি প্রচেষ্টা। কারণ পাকিস্তান এখনও ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

    আরও পড়ুন :’মৃত’ জঙ্গিকে ‘গ্রেফতার’, ধূসর তালিকা থেকে বেরোতে মরিয়া পাকিস্তান?

    প্রসঙ্গত, এফএটিএফ জুনের ১৭ তারিখে জানিয়েছিল, পাকিস্তানকে এখনও ধূসর তালিকায়ই থাকতে হবে। অন সাইট ভেরিফিকেশনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, ‘শাপমুক্তি’ ঘটবে কবে। বার্লিনে এফএটিএফের প্লেনারির সময়ই এই ঘোষণা করা হয়েছিল। শেষমেশ শাহবাজ শরিফের দেশে এল এফএটিএফের প্রতিনিধি দল। আদৌ পাকিস্তান ধূসর তালিকা থেকে বাদ পড়ে কিনা, এখন সেটাই দেখার!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Canada: কানাডায় ছুরি হামলা, মৃত ১০, আহত কমপক্ষে ১৫

    Canada: কানাডায় ছুরি হামলা, মৃত ১০, আহত কমপক্ষে ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: কানাডার (Canada) সাস্কাচেওয়ানে (Saskatchewan) আচমকা ছুরি হামলায় (Stabbings) প্রাণ হারিয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। অভিযুক্তরা এখনও অধরা। রবিবার সাস্কাচেওয়ানের জেমস স্মিথ ক্রি নেশনের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে আততায়ীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) এবং মাইলস স্যান্ডারসন (৩০) এই দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ। জানা গিয়েছে, দুজনেরই  চুলের রং কালো এবং বাদামী চোখ। দুই অভিযুক্তই একটি কালো রঙের নিসান গাড়িতে করে এসেছিল। রবিবার স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে প্রথম জায়গায় হামলা চলে। পুরো এলাকায় পুলিশি সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। 

    আরও পড়ুন: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?

    রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) সাস্কাচেওয়ানের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর (Rhonda Blackmore) জানিয়েছেন, ওই দুই সন্দেহভাজন কিছু নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। বাকিরা তাদের পথে চলে আসায় হামলার শিকার হন। তিনি আরও বলেন, “হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ভয়ঙ্কর। পুলিশ সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।”  

    পুলিশের দাবি, সন্দেহভাজনদের শেষ সাস্কাচেওয়ানের রাজধানী রেজিনাতে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। 

    আরসিএমপি ট্যুইট করে সাধারণ মানুষকে সতর্ক করেছে। ট্যুইটে লেখা হয়, “রেজিনা এলাকায় সতর্ক থাকুন। নিরাপদ স্থান থেকে বের হবেন না। সন্দেহভাজনদের থেকে দূরত্ব বজায় রাখুন। অপরিচিত কাউকে গাড়িতে লিফট দেবেন না। সন্দেহভাজনদের সম্পর্কে কোনও খোঁজ পেলে অবিলম্বে পুলিশকে জানান।” 

    আরও পড়ুন: ফের ভাঙা হল গান্ধীজির মূর্তি, তীব্র নিন্দা ভারতীয় দূতাবাসের 

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ট্যুইটে লেখেন, “সাস্কাচেওয়ানে আজকের হামলা ভয়াবহ এবং হৃদয়বিদারক। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন বা যারা এই হামলায় আহত হয়েছেন তাদের কথা ভাবছি। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি।”  

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share