Category: জীবিকা

Get updated Profession related and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • DRDO Recruitment: চাকরির সুযোগ, বহু শূন্যপদে নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

    DRDO Recruitment: চাকরির সুযোগ, বহু শূন্যপদে নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) বিজ্ঞানী নিয়োগ করতে আবেদনপত্র আহ্বান করছে। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (RAC), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বিজ্ঞানী বি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে ৬ই জুলাই এবং আবেদনের শেষ তারিখ ২৯ শে জুলাই। ৬৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা rac.gov.in– এই লিঙ্কে আবেদন করতে পারবেন। ১৬ অক্টোবর নেওয়া হবে পরীক্ষা। 

    ৫৭৯ পদে ডিআরডিওতে, ৪৩টি পদে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে এবং 8টি পদে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নিয়োগ করা হবে। গেট স্কোর/ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রক্রিয়া শুরু করল সেনা ও নৌসেনা

    বয়স পরিসীমা: ডিআরডিওতে বিজ্ঞানীর পদে নিয়োগের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। ডিএসটি-তে সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর এবং এডিএ (ADA) -তে ৩০ বছর। তবে সরকারি নিয়ম  অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমায় শিথিলতা থাকবে।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার, নিয়োগের প্রক্রিয়া কী?

    আবেদন ফি: পরীক্ষার ফি ১০০ টাকা। এই আবেদন ফি একমাত্র জেনারেল ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের দিতে হবে। মহিলা/ এসসি/ এসটি/ ওবিসিদের কোনও ফি দিতে হবে না। ২৯ জুলাই বিকেল ৫ টার মধ্যে বন্ধ হয়ে যাবে আবেদনের প্রক্রিয়া।

    নিয়োগ প্রক্রিয়া:

    • প্রথমে গেট স্কোর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে বাছা হবে প্রার্থীদের।
    • তারপর তাদের ইন্টারভিউতে ডাকা হবে।
    • ইন্টারভিউতে যারা সবচেয়ে বেশি নম্বর পাবেন তাঁদের চাকরিতে নেওয়া হবে।
    • ডিআরডিও লিখিত পরীক্ষায় মোট ৮০ শতাংশ নম্বর এবং ব্যক্তিগত সাক্ষাত্কারে ২০ শতাংশ নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় ৩০০-৩০০ নম্বরের দুটি পেপার থাকবে।

    কীসের ভিত্তিতে নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ হবে। বিজ্ঞাপনে দেওয়া নূন্যতম যোগ্যতার থেকে প্রার্থীর কোয়ালিফিকেশন কতটা বেশি, সেটাও বিচার করা হবে। এছাড়া বিশেষজ্ঞদের প্যানেল তৈরি করেও প্রার্থীকে যাচাই করা হবে।

    বেতন: সর্বোচ্চ বেতন ৮৮ হাজার 

     

  • Indian Army SSC Tech Recruitment: ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন

    Indian Army SSC Tech Recruitment: ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: টেকনিক্যাল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Army SSC Tech Recruitment 2022) জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন ( Indian Army Short Service Commission)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদনের প্রক্রিয়া। অবিবাহিত পুরুষ এবং মহিলা প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। joinindianarmy.nic.in – এই ওয়েবসাইটে করা যাবে আবেদন। মোট শূন্য পদের সংখ্যা ১৯১। এর মধ্যে ১৭৫টি পদে পুরুষদের জন্য এবং ১৪টি পদে মহিলাদের জন্য রাখা হয়েছে।  বাকি ২টি পদে মৃত সেনা কর্মীদের স্ত্রীরা আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়েছে ২৬ জুলাই বিকেল ৩টেয়। চলবে ২৪ অগাস্ট বিকেল ৩টে অবধি।  

    আরও পড়ুন: ৭৬৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি আইবির, জানুন বিস্তারিত 

    এক নজরে জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য: 

    পদের নাম: এসএসসি টেকনিক্যাল 

    শূন্য পদের সংখ্যা: ১৯১

    আবেদন শুরু হয়েছে: ২৬ জুলাই, বিকেল ৩টে

    আবেদনের শেষ দিন: ২৪ অগাস্ট, বিকেল ৩টে

    আরও পড়ুন: অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত

    বয়স সীমা: এই পদে আবেদনের জন্যে প্রার্থীর জন্মের তারিখ ২ এপ্রিল, ১৯৯৬ থেকে ১ এপ্রিল, ২০০৩ -এই সময়ের মধ্যে হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৭ বছর। 

    শুধুমাত্র মৃত সেনা কর্মীর স্ত্রীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। 

    আরও পড়ুন: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার 

    যোগ্যতা: এই পদে আবেদনের জন্যে অবশ্যই প্রার্থীর বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। 

    কী করে আবেদন করবেন? 

    প্রথমে joinindianarmy.nic.in – এই ওয়েবসাইটটিতে যান। 

    সেখানে “Officer Entry Apply/Login” -এই লিঙ্কটিতে যান।

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে বিদেশমন্ত্রক, জানুন বিস্তারিত

    তারপর “Registration” – এ ক্লিক করুন।

    এরপরে  “Apply Online” – এ ক্লিক করুন। 

    আবেদনপত্রটি ফিলআপ করুন এবং সাবমিট করুন।

    ভবিষ্যতের জন্যে প্রিন্টআউট বের করে রাখুন। 

     

  • Agnipath Syllabus: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    Agnipath Syllabus: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই নিয়োগ প্রকল্পের মাধ্যমে আগামীতে সেনাকর্মী, বায়ুসেনা কর্মী ও নৌসেনা কর্মী নিয়োগ করা হবে।  প্রকল্পের আওতায় তরুণ-তরুণীদের ‘অগ্নিবীর’ হিসেবে সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রকল্প অনুসারে সাড়ে ১৭ থেকে ২৩ বছর বয়সীদের বাহিনীতে নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা দশম বা দ্বাদশ ঊত্তীর্ণ প্রার্থীরা সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বার্ষিক বেতন ৪.৭৬ লক্ষ টাকা থেকে ৬.৯২ লক্ষ টাকা পর্যন্ত। আয়ের ৩০ শতাংশ সেবা নিধিতে জমানো যাবে। সমপরিমাণ টাকা দেবে সরকারও। চার বছরের মেয়াদ শেষে কাজের ভিত্তিতে ২৫ শতাংশকে দেওয়া হবে সেনার স্থায়ী কমিশন পদে চাকরি।

    ভারতীয় সেনা (Indian Army), বায়ুসেনা (Indian Air Force) এবং নৌসেনায় (Indian Navy) চাকরির জন্যে এই প্রকল্পে আবেদন করেছেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী। ইতিমধ্যেই নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে নিরাপত্তা বিভাগের এই তিন দফতর। 

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রক্রিয়া শুরু করল সেনা ও নৌসেনা

    যারা এখন অনলাইনে আবেদন করবেন, তাঁদের নিয়োগের পরবর্তী ধাপ অগাস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু করবে ভারতীয় সেনা। প্রথম ব্যাচের কমবাইন্ড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ১৬ অক্টোবর এবং ১৩ নভেম্বর। ২০২৩ সালের জুলাইয়ের শেষেই ট্রেনিং শেষ করে কাজে যোগ দেবে প্রথম ব্যাচ। এমনটাই মনে করা হচ্ছে।

    অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছে নৌসেনাও। চলতি মাসের ১৫-৩০ তারিখের মধ্যেই খুলে যাবে অ্যাপ্লিকেশন উইন্ডো। লিখিত এবং শারীরিক পরীক্ষা নেওয়া হবে অক্টোবরের মাঝামাঝি। এই বছরেই ৩ হাজার অগ্নিবীর নিয়োগের পরিকল্পনা নিয়েছে নৌসেনা। 

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

    ২৪ জুন থেকেই অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। বায়ুসেনায় আবেদন প্রক্রিয়া চলেছে ৫ জুলাই অবধি। ২৪-৩১ জুলাইয়ের মধ্যে অনলাইন পরীক্ষা নেবে ভারতীয়  বায়ুসেনা। ডিসেম্বরের ১ তারিখের মধ্যে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।

    এবার পরীক্ষার পাঠক্রম (Syllabus) প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU.pdf -এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন পিডিএফ (PDF)। 

    কী পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা?

    বিজ্ঞান এবং আরও কিছু বিষয়ে পরীক্ষা নেবে বায়ুসেনা।

    কোন পদের জন্যে আবেদন করছেন তার ওপর নির্ভর করবে পাঠক্রম। 

    দ্বাদশ শ্রেণীর ইংরেজি, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের ওপর ভিত্তি করে নেওয়া হবে পরীক্ষা।

    যারা বিজ্ঞানের ছাত্র নন, তাঁদের জন্যে ইংরেজি, রিজনিং এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন করা হবে।

    প্রতি প্রশ্নে ১ নম্বর করে থাকবে।

    ভুল প্রশ্ন প্রতি ১/৪ নম্বর করে কাটা হবে।

    কোনও প্রশ্নের উত্তর না দিলে কোনও নম্বর কাটা হবে না।

    যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাঁদের দ্বিতীয় ধাপের পরীক্ষায় ডাকা হবে।

    পাঠক্রমের পিডিএফটি কী করে ডাউনলোড করবেন? 

    প্রথমে agnipathvayu.cdac.in – এই লিঙ্কে যান। 

    নীচের ‘নোটিফিকেশন’ বাটনটিতে যান। 

    এরপর ‘সিলেবাস’ বলে লিঙ্কটিতে যান।

    তারপর ডাউনিলোড করুন। 

    একটি প্রিন্টআউট নিজের কাছে রাখুন।

     

     

     

  • Navy Agnipath Recruitment: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া

    Navy Agnipath Recruitment: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক:অগ্নিবীর‘ (Agniveer) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় নৌসেনা (Indian Navy)। যদি জুনের ২৫ তারিখ এই বিজ্ঞপ্তি জারি করার কথা থাকলেও তিনদিন আগেই জারি করা হল বিজ্ঞপ্তি। বিষয়টি ঘোষণা করেন নৌসেনার অ্যাডমিরাল জেনারেল দীনেশ কে ত্রিপাঠী (Dinesh K Tripathi)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আগে আমাদের নিয়োগ ক্যালেন্ডার ২৫ তারিখে প্রকাশ করার কথা থাকলেও, তা ২২ তারিখেই প্রকাশ করা হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১ জুলাই থেকে।” 

    [tw]


    [/tw]

    এবিষয়ক কিছু তথ্য জেনে নেওয়া যাক:

    • ১ জুলাই থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। 
    • বিস্তারিত নোটিফিকেশন ৯ জুলাই প্রকাশিত হবে।
    • অগ্নিবীর ব্যাচ ২০২২- এর আবেদন উনডো ১৫ জুলাই- ৩০ জুলাই খোলা থাকবে।
    • অক্টোবরের মাঝামাঝি লিখিত পরীক্ষা এবং ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।
    • নভেম্বরের ২১ তারিখের মধ্যে অগ্নিবীররা যোগ দেবেন আইএনএস চিলকায়।

    আরও পড়ুন: “গণতন্ত্রে প্রতিবাদ গ্রহণযোগ্য, তবে হিংসা বরদাস্ত নয়”, হুঁশিয়ারি ডোভালের

    ভাইস অ্যাডমিরাল এদিন জানান, অগ্নিবীররা ৪ বছরের ট্রেনিং-এর পর সরাসরি মার্চেন্ট নেভির চাকরিতে আবেদন করতে পারবেন।

    অগ্নিবীর প্রকল্পের মাধ্যমেই ভারতীয় নৌসেনা প্রথম মহিলা নাবিক নিয়োগ করবে। ভাইস অ্যাডমিরাল আরও বলেন, “ঠিক কতোজন মহিলা নাবিক নিয়োগ করা হবে তা এখনও ঠিক করা হয়নি।” 

    অগ্নিবীরদের প্রথম ব্যাচের ট্রেনিং চলতি বছর নম্ভেম্বরে শুরু হবে।

    আরও পড়ুন: রাজনীতির রঙে থমকে যায় ভাল কাজ ! অগ্নিপথ-বিরোধিতা প্রসঙ্গে মোদি 

    কী কী যোগ্যতা প্রয়োজন নৌসেনায় আবেদন করতে?

    উচ্চতা: ছেলে- ১৫৭ সেমি, মেয়ে- ১৫২ সেমি 

    বয়স: বয়স হতে হবে ১৭.৫ থেকে ২৩ -এর মধ্যে। 

    এসএসআর এবং এমআর এই দুই পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট শূন্যপদ ৩০০০। 

    এসএসআর এবং এমআর পদে আবেদনের জন্যে ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও প্রতিষ্ঠান থেকে যথাক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণী পাশ করতে হবে।

    অনলাইন ফর্ম পাওয়া যাবে WWW.DSHELPINGFOREVER.COM লিঙ্কে 

    আবেদন করতে কোনও টাকা লাগবে না। 

    এসএসআর নিয়োগের প্রক্রিয়া: ৬০ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। হিন্দি ও ইংরাজি দুই ভাষায় থাকবে প্রশ্নপত্র। ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, এই চার বিষয়ে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার্থীকে চারটি বিষয়ে আলাদা আলাদা করে এবং মোট নম্বরেও পাশ করতে হবে। অবজেক্টিভ প্রশ্ন থাকবে। 

    এমআর  নিয়োগের প্রক্রিয়া: ৩০ মিনিটের পরীক্ষা নেওয়া হবে। হিন্দি ও ইংরাজি দুই ভাষায় থাকবে প্রশ্নপত্র। বিজ্ঞান ও অঙ্ক মিলে একটি বিষয় এবং সাধারণ জ্ঞান এই দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীকে দুটি বিষয়ে আলাদা আলাদা করে এবং মোট নম্বরেও পাশ করতে হবে। অবজেক্টিভ প্রশ্ন থাকবে। 

    যারা পাশ করবেন তাদের ফিটনেস পরীক্ষার মাধ্যমে বাছা হবে। 

     

     

     

  • Agniveer Recruitment Indian Army: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার, নিয়োগের প্রক্রিয়া কী? 

    Agniveer Recruitment Indian Army: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার, নিয়োগের প্রক্রিয়া কী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, অগ্নিপথ (Agnipath) প্রকল্পের আওতায় অগ্নিবীর (Agniveer) জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার, অগ্নিবীর ট্রেডসম্যান সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ জুলাই থেকে শুরু হতে চলেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।  

    প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হতে চলেছে আগামী জুলাই থেকে। প্রার্থীদের ARO দ্বারা সংশ্লিষ্ট পদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনেই আবেদনপত্র জমা দিতে হবে। joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ২০ জুন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ভারতীয় সেনা।

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পে আবেদনের প্রথম দিন কেমন সাড়া?

    কী যোগ্যতা লাগবে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেতে

    বয়স: ১৭.৫-২৩ বছর 

    অগ্নিবীর জেনারেল ডিউটি- মোট ৪৫% নম্বর এবং প্রতি বিষয়ে ৩৩% নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করতে হবে। 
    অগ্নিবীর টেকনিক্যাল- পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক এবং ইংরেজিতে ৪০% নম্বর নিয়ে এবং মোট নম্বরে ৫০% পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। 
    অগ্নিবীর ক্লার্ক- যেকোনও বিভাগে ৬০% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। প্রতি বিষয়ে ৫০% নম্বর পাওয়া আবশ্যিক।   
    স্টোর কিপার- যেকোনও বিভাগে ৬০% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। প্রতি বিষয়ে ৫০% নম্বর পাওয়া আবশ্যিক।
    অগ্নিবীর ট্রেডসম্যান- দুটি ট্রেডসম্যান পদে অগ্নিবীরদের যথাক্রমে অষ্টম ও দশম শ্রেণি পাশ হতে হবে। 

    আরও পড়ুন: অগ্নিবীর বায়ুর রেজিস্ট্রেশন শুরু, কীভাবে করবেন আবেদন?

    নিয়োগ প্রক্রিয়া:

    ফিজিক্যাল ফিটনেস টেস্ট
    ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট
    মেডিক্যাল টেস্ট
    লিখিত পরীক্ষা

    লিখিত পরীক্ষার ফলাফল ভারতীয় সেনার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আলাদাভাবে কোনও প্রার্থীকে চিঠি পাঠানো হবে না। প্রার্থীকেই নিজে থেকে ওয়েবসাইটে নজর রাখতে হবে।

    জুলাই থেকেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। কোনও প্রার্থী একাধিক ক্যাটাগরিতে আবেদন করলে তাঁর আবেদনপত্র বাতিল করা হবে।  

    প্রশিক্ষণের মেয়াদ সহ চার বছরের চাকরিতে সেনাদের নিয়োগ করা হবে। এই অগ্নিবীরদের আর্মি অ্যাক্ট ১৯৫০-এর অধীনে নিয়োগ করা হবে এবং প্রার্থীরা স্থল, সমুদ্র বা আকাশপথে যেখানেই নির্দেশ দেওয়া হবে সেখানে যেতে বাধ্য থাকবেন। এই স্কিমের অধীনে নথিভুক্ত অগ্নিবীররা কোনও ধরনের পেনশন বা গ্র্যাচুইটি পাবেন না। 

    বেতন ১ম বছর- মাসিক ৩০,০০০ টাকা, ২য় বছর– মাসিক ৩৩,০০০ টাকা, ৩য় বছর- মাসিক ৩৬,৫০০ টাকা, ৪র্থ বছর- মাসিক ৪০,০০০ টাকা। চার বছর শেষে করবিহীন এককালীন ১১ লক্ষ ৭২ হাজার টাকা দেওয়া হবে। 

     
     

  • Coal India Recruitment: বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন? 

    Coal India Recruitment: বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: যারা চাকরির অপেক্ষায় বসে আছেন, তাঁদের জন্যে বিরাট সুযোগ। বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া (Coal India Ltd)। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। একাধিক বিভাগে ১০৫০টি শূন্যপদে (Job Vacancy) লোক নেওয়া হবে। ম্যানেজমেন্ট পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কোল ইন্ডিয়া।

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!  

    কোন কোন পোস্টের জন্য আবেদন করা যাবে এবং শূন্যপদ কত? 

    মাইনিং এর জন্য পদের সংখ্যা – ৬৯৯
    সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে – ১৬০
    ইলেকট্রনিক এবং টেলি যোগাযোগ – ১২৪
    সিস্টেম এবং ইপিডি – ৬৭

    কারা আবেদন করতে পারবেন?

    কোল ইন্ডিয়াতে বিভিন্ন পদের জন্যে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। বিশেষত বলা হয়েছে, গেট পরীক্ষায় (GET 2022) ভালো নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে। একমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন।  

    শিক্ষাগত যোগ্যতা

    ৬০ শতাংশ নম্বর সহ বিটেক, বিই, বিএসসি মাইনিং বা ইন্টেক্টনিক্স এন্ড টেলি কমিউনিকেশন এর ডিগ্রি থাকতে হবে।   

    সিস্টেম এবং ইডিপি এর ক্ষেত্রে : ৬০% নম্বর থাকতে হবে, বিই/ বিটেক/ বিএসসি ও কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া  

    বয়স

    সর্বোচ্চ বয়স ৩০। সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে। 

    বেতন

    ভিন্ন পদে ভিন্ন বেতন দেওয়া হবে। বেতনক্রম ৫০,০০০/- টাকা – ১,৬০,০০০/- টাকা। 

    এক বছর পরে তা হবে ৬০,০০০/- টাকা – ১,৮০,০০০/- টাকা। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা কয়লা খনিতে কাজ করতে এবং দেশের বিভিন্ন প্রান্তে যেতে স্বচ্ছন্দ্য একমাত্র তাঁরাই যেন আবেদন করেন। 

    নিয়োগ প্রক্রিয়া 

    GATE – 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে। 

    সেই সকল প্রার্থীদের ডক্যুমেন্ট ভেরিফিকেশন ও  ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের প্রার্থী নির্বাচন করা হবে।  

    আবেদন ফি

    ১১৮০ টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।

    কীভাবে আবেদন করবেন? 

    http://www.coalindia.in এই  ওয়েবসাইটে গিয়ে ‘career with CIL’ এই লিঙ্কে যেতে হবে।

    সেখানে যাবতীয় তথ্য দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। 

    ট্রেনিং পিরিয়ড

    ১ বছর

    আবেদনের সময় কী কী তথ্য দিতে হবে? 

    পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ছবি 
    দ্বাদশ শ্রেণির মার্কশিট
    গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট
    Cgpa marks কে শতাংশ নম্বর হিসেবে দিতে হবে। 
    কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে) 

    সব ডক্যুমেন্টে কালো কালি দিয়ে নিজের সই করে, তবেই আপলোড করতে হবে। 

    আবেদনের শেষ তারিখ

    ২২ জুলাই, ২০২২

    https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf-এই লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন। 

     

  • Agnipath Recruitment: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রক্রিয়া শুরু করল সেনা ও নৌসেনা

    Agnipath Recruitment: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের প্রক্রিয়া শুরু করল সেনা ও নৌসেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, ভারতীয় সেনা (Indian Army) এবং ভারতীয় নৌসেনা (Indian Navy)। শুক্রবার থেকে সেনার এই দুই বিভাগে সেনা ও নাবিক পদে আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration) শুরু হয়েছে।

    প্রথমবার দুটি ব্যাচে ৪০ হাজার অগ্নিবীর (Agniveer) নিয়োগ করবে ভারতীয় সেনা বাহিনী। ২০২২ সালের ডিসেম্বরের প্রথম ব্যাচে ২৫ হাজার এবং ২০২৩ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় ব্যাচে আরও ১৫ হাজার।

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

    যারা এখন অনলাইনে আবেদন করবেন, তাঁদের নিয়োগের পরবর্তী ধাপ অগাস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু করবে ভারতীয় সেনা। প্রথম ব্যাচের কমবাইন্ড প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে ১৬ অক্টোবর এবং ১৩ নভেম্বর। ২০২৩ সালের জুলাইয়ের শেষেই ট্রেনিং শেষ করে কাজে যোগ দেবে প্রথম ব্যাচ। এমনটাই মনে করা হচ্ছে।

    শুক্রবার থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছে নৌসেনাও। চলতি মাসের ১৫-৩০ তারিখের মধ্যেই খুলে যাবে অ্যাপ্লিকেশন উইন্ডো। লিখিত এবং শারীরিক পরীক্ষা নেওয়া হবে অক্টোবরের মাঝামাঝি। এই বছরেই ৩ হাজার অগ্নিবীর নিয়োগের পরিকল্পনা নিয়েছে নৌসেনা।

    আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!

    ২৪ জুন থেকেই অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। এখন পর্যন্ত ৩ লক্ষ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। বায়ুসেনায় আবেদন করা যাবে ৫ জুলাই অবধি। ২৪-৩১ জুলাইয়ের মধ্যে অনলাইন পরীক্ষা নেবে ভারতীয় বায়ুসেনা। ডিসেম্বরের ১ তারিখের মধ্যে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।

    প্রশিক্ষণের মেয়াদ সহ চার বছরের চাকরিতে সেনাদের নিয়োগ করা হবে। এই অগ্নিবীরদের আর্মি অ্যাক্ট ১৯৫০-এর অধীনে নিয়োগ করা হবে এবং প্রার্থীরা স্থল, সমুদ্র বা আকাশপথে যেখানেই নির্দেশ দেওয়া হবে সেখানে যেতে বাধ্য থাকবেন। এই স্কিমের অধীনে নথিভুক্ত অগ্নিবীররা কোনও ধরনের পেনশন বা গ্র্যাচুইটি পাবেন না। 

    বেতন ১ম বছর – মাসিক ৩০,০০০ টাকা, ২য় বছর – মাসিক ৩৩,০০০ টাকা, ৩য় বছর – মাসিক ৩৬,৫০০ টাকা, ৪র্থ বছর – মাসিক ৪০,০০০ টাকা। চার বছর শেষে করবিহীন এককালীন ১১ লক্ষ ৭২ হাজার টাকা দেওয়া হবে।  

     

  • Agniveer Vayu Recruitment: অগ্নিবীর বায়ুর রেজিস্ট্রেশন শুরু, কীভাবে করবেন আবেদন?

    Agniveer Vayu Recruitment: অগ্নিবীর বায়ুর রেজিস্ট্রেশন শুরু, কীভাবে করবেন আবেদন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ‘অগ্নিপথ‘ (Agnipath Recruitment) বায়ুসেনায় আবেদনের রেজিস্ট্রেশন (Registration)। এই বিশেষ পদগুলির নাম দেওয়া হয়েছে ‘অগ্নিবীর বায়ু’ (Agniveer Vayu)। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই। অনলাইন পরীক্ষা হবে ২৪ জুলাই। এই প্রকল্পের মাধ্যমে ৬টি পদে নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। 

    কী কী পদে নিয়োগ করা হবে?

    অগ্নিবীর সাধারণ দায়িত্ব

    অগ্নিবীর টেকনিক্যাল
     
    অগ্নিবীর টেকনিক্যাল (বিমান চলাচল/ গোলাবারুদ পরীক্ষক)

    অগ্নিবীর ক্লার্ক/ স্টোর কিপার টেকনিক্যাল

    অগ্নিবীর ট্রেডসম্যান দশম পাশ 

    অগ্নিবীর ট্রেডসম্যান অষ্টম পাশ 

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া

    ‘অগ্নিবীর বায়ু’ হতে কী কী যোগ্যতা প্রয়োজন?

    সাধারণ দায়িত্বের জন্য আবেদনকারীদের ৪৫% নম্বর সহ দশম শ্রেণি পাশ করতে হবে।   

    অগ্নিবীর টেকলিক্যাল পদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, অঙ্ক ও ইংরেজিতে ৫০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। 

    তিন বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আছে এমন প্রার্থীও আবেদন করতে পারেন।

    ক্লার্ক/ স্টোরকিপার পদের জন্য আবেদনকারীকে ৬০% নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এ ছাড়াও ইংরেজি এবং অঙ্কে ৫০% নম্বর প্রয়োজন।

    ট্রেডসম্যান পদে দশম ও অষ্টম পাশ প্রার্থীদের আলাদা নিয়োগ হবে।

    আরও পড়ুন: “গণতন্ত্রে প্রতিবাদ গ্রহণযোগ্য, তবে হিংসা বরদাস্ত নয়”, হুঁশিয়ারি ডোভালের 

    অন্যান্য যোগ্যতা:

    উচ্চতা: কমপক্ষে ১৫২.৫ সেমি 
    বুক: ৫ সেমি 
    ওজন: বয়স ও চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে।

    ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর হওয়ার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে। একই সঙ্গে মেডিকেল টেস্টেও উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।   

    কীভাবে আবেদন করবেন?

    আবেদন করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীরা বিমানবাহিনীর ওয়েবসাইট https://indianairforce.nic.in বা https://careerindianairforce.cdac.in– এ গিয়ে সমস্ত তথ্য পাবেন। 

    রেজিস্ট্রেশনের জন্য https://agnipathvayu.cdac.in– এ লগইন করতে হবে।  

    রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য: 

    মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা ডিপ্লোমা পাশ করার মার্কিশিট এবং সার্টিফিকেট।

    পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

    আবেদনকারীর বয়স ১৮- র কম হলে বাবা-মা বা অন্য অভিভাবকের সাক্ষরিত ছবি।

    অনলাইন পরীক্ষার জন্য ফি 

    অনলাইন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীকে ২৫০ টাকা পরীক্ষা-ফি দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে এই টাকা দেওয়া যাবে। চালানের মাধ্যমেও পরীক্ষার ফি দেওয়ার ব্যবস্থা রয়েছে।

    এছাড়া অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। আবেদনের সময় আধার নম্বর লিখতে হবে। জম্মু ও কাশ্মীর, আসাম এবং মেঘালয়ের প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। 

    সেনাবাহিনীর বিজ্ঞপ্তি অনুসারে, অগ্নিবীর পদে নির্বাচিত প্রার্থীরা প্রথম বছরে ৩০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ৩৩ হাজার টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা এবং চতুর্থ বছরে ৪০ হাজার টাকা বেতন পাবেন। ৪ বছর পরিষেবা দেওয়ার পরে ১১.৭ লক্ষ টাকার কর বিহীন সেবা নিধি প্যাকেজ পাবেন। এর সঙ্গে অগ্নিবীর দক্ষতার শংসাপত্র ও দ্বাদশ শ্রেণির সমমানের যোগ্যতার শংসাপত্রও পাওয়া যাবে। যারা দশম শ্রেণি পাশ করে চাকরিতে ঢুকবেন, তাঁদের দ্বাদশ শ্রেণির সমান মানের শংসাপত্র দেওয়া হবে।   

     

  • Call Centre Jobs: কল  সেন্টারে চাকরি করতে চান? জেনে নিন এই বিষয়গুলি..

    Call Centre Jobs: কল সেন্টারে চাকরি করতে চান? জেনে নিন এই বিষয়গুলি..

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান প্রজন্মের বেশীরভাগ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের চাহিদা হলো  স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ানো এবং পার্টটাইম উপার্জন করে নিজের হাতখরচ চালানো। একদিকে সরকারি চাকরি (Job) যেভাবে কমে আসছে ও তীব্র প্রতিযোগিতা বেড়েই চলেছে, সেখানে প্রাইভেট চাকরির সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই জায়গায় কল সেন্টারে (Call centre) চাকরীকে অনেকেই পেশা হিসেবে  মেনে  নিয়েছে। করোনা মহামারীর সময়েও অনেকেই এই পেশাকে বেছে নিয়েছিলেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে, করোনার সময় অনেক কর্মীদের অফিস থেকে ছাটাই করে দেওয়া হয়। সেই লকডাউনের সময় কল সেন্টারের চাকরি ভরসা হয়ে উঠেছিল। আর এই চাকরি বাড়ি থেকে করারও সুবিধে আছে। কিছু অ্যাপ যেমন-Apna, WorkIndia, JobHai প্রায়ই চাকরির জন্য অফার দিয়ে থাকে। তবে এর যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে।

    আরও পড়ুন: টেট চাকরি বিক্রি,আক্রান্ত সাংবাদিক

    সুবিধা-

    • কল সেন্টারে ঘন্টা অনুযায়ী বেতন দেওয়া হয়। পার্টটাইম শিফটে ৫-৬ ঘন্টার কাজ থাকে। অন্যদিকে ফুলটাইমে সেটা ৮-৯ ঘন্টা হয়। ওভারটাইম করলে তার জন্য অতিরিক্ত বেতন থাকে।
    • কোনো অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই চাকরি পাওয়া যায়।
    • অনেক সময়ে এসব পদের অভিজ্ঞতা বিভিন্ন চাকরি পাওয়ার ক্ষেত্রেও অনেক সাহায্য করে থাকে।

    অসুবিধা-

    তবে এই চাকরি করার ক্ষেত্রে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ এতে সময়ের কোনো ঠিক থাকে না। অনেক সময় রাতেও ডিউটি করতে হয়। আর তাছাড়াও এই সমাজের মানুষের চোখে কল সেন্টারের চাকরি কোনো চাকরিই নয়। আর কল সেন্টারে চাকরির ক্ষেত্রে মেয়েদের অনেক কটূ কথার শিকারও হতে হয়।

    আরও পড়ুন: আগামী দেড় বছরেই ১০ লক্ষ নতুন কেন্দ্রীয় চাকরি! টার্গেট বেঁধে দিলেন মোদি

    কিন্তু একটি রিসার্চ করে দেখা যায়, কল সেন্টার গুলোতে প্রায় ৭১ শতাংশই মেয়েরা কাজ করেন। ফলে কল সেন্টারে বেশি মেয়েদের কেই নেওয়া হয়। কারণ মনে করা হয়, মেয়েরাই কোনো কথাকে ভালোমত বুঝিয়ে স্পষ্টভাবে বলতে পারে।

    তবে অনেকের কাছেই এটি চাকরি মনে না হলেও এই কল সেন্টার সত্যিই অনেকের কাছে বড় কাজের সুযোগ তৈরি দিয়েছে এবং বর্তমানে সব ক্ষেত্রেই কল সেন্টারের প্রয়োজনীয়তাটা সবাই বুঝতে পারছে ও কল সেন্টারে তরুণদের জন্য অনেক সুযোগও বেড়ে গিয়েছে।

  • Agnipath Scheme: ‘অগ্নিপথ’ প্রকল্প কী? কীভাবে করতে হবে আবেদন? জেনে নিন সব খুঁটিনাটি 

    Agnipath Scheme: ‘অগ্নিপথ’ প্রকল্প কী? কীভাবে করতে হবে আবেদন? জেনে নিন সব খুঁটিনাটি 

    মাধ্যম নিউজ ডেস্ক:অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের মাধ্যমেই এবার থেকে জওয়ান নিয়োগ করা হবে সেনাবাহিনীতে (Indian Army)। মঙ্গলবার এমনই ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। ভারতীয় সশস্ত্র বাহিনীর স্থল, নৌ এবং বায়ুসেনায় নিয়োগের ক্ষেত্রে আধুনিক এই পন্থা অবলম্বন করতে চায় কেন্দ্র। 

    কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পে অংশ নিতে পারবেন, সাড়ে ১৭ থেকে ২৩ বছর বয়সি ছেলেরা। এই প্রকল্পে যাদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, তাঁরা ‘অগ্নিবীর‘ (Agniveer) নামে পরিচিত হবেন। প্রতিবছর সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্টে যত শূণ্যপদ হবে, তার ওপর নির্ভর করে প্রতিবছর নিয়োগ করা হবে।  প্রথম বছর নেওয়া হবে ৪০ হাজার যুবককে। প্রথম বছর তাঁরা পাবেন ৩০ হাজার টাকা। চতুর্থ বছরে গিয়ে পাবেন ৪০ হাজার টাকা। আয়ের ৩০ শতাংশ তাঁরা জমাতে পারবেন। সম পরিমাণ টাকা দেবে সরকারও। 

    আরও পড়ুন: অগ্নিবীরদের ভবিষ্যৎ অনিশ্চিত নয়! রয়েছে নানা সুযোগ
     
    প্রতিরক্ষা মন্ত্রক জানায়, চার বছরের মেয়াদ শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের ২৫ শতাংশকে স্থায়ী কর্মী হিসেবে সেনাবাহিনীতে নেওয়া হবে। বাকি ৭৫ শতাংশকে দেওয়া হবে ১০-১১ লক্ষ টাকা করমুক্ত ভাতা।

    এক নজরে এই প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক: 

    আরও পড়ুন: “Agnipath”: সেনায় ৪ বছর দিক যুবারা, “অগ্নিপথ” প্রকল্পের ঘোষণা রাজনাথের

    অগ্নিপথ প্রকল্পটি কী? 

    সশস্ত্র বাহিনীতে প্যান ইন্ডিয়ার চ্যুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। যারা এই প্রকল্পে চাকরি পাবেন তাঁদের ‘অগ্নিবীর’ বলা হবে। পাহাড়, মরুভূমি, স্থল, বায়ু, সমুদ্র যেকোনও বিভাগের দায়িত্ব পেতে পারেন অগ্নিবীররা।

    মহিলারা এই পদে আবেদন করতে পারবেন? 

    এই মুহূর্তে না। কিন্তু পরবর্তীতে মহিলাদেরও সুযোগ দেওয়া হবে। 

    এই চাকরির সময়সীমা কী?

    চারবছরের জন্যে নিয়োগ করা হবে এই অগ্নিবীরদের।

    কত বেতন পাবেন এই অগ্নিবীরেরা?

    শুরুতে বেতন হবে ৪.৭৬ লক্ষ। সময়ের সঙ্গে বেতন বাড়বে। শেষের বছরে ৬.৯২ লক্ষ অবধি বেতন পাওয়া যাবে।

    এই অগ্নিবীররা কী সশস্ত্রবাহিনীতে স্থায়ী চাকরি পেতে পারেন?

    চার বছর শেষে এই অগ্নিবীরদের মধ্যে ২৫%-কে স্থায়ীভাবে সশস্ত্রবাহিনীতে নিয়োগ করা হবে এবং বাকিদের করমুক্ত ভাতা দিয়ে অবসর দেওয়া হবে।

    কীভাবে আবেদন করা যাবে এই চাকরিতে?

    এই ওয়েবসাইটগুলিতে কিছুদিন পর থেকে আবেদন করা যাবে।

    joinindianarmy.nic.in
    joinindiannavy.gov.in
    careerindianairforce.cdac.in

    ট্রেনিং-এ কী কী বিষয় রয়েছে?

    সাধারণ সশস্ত্র বাহিনীর ট্রেনিং-এর সাথে অগ্নিবীরদের আংশিক মিলিটারি ট্রেনিং-ও দেওয়া হবে। 

    কখন আবেদন করা যাবে?

    মঙ্গলবারই এই প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। কিছুদিনের মধ্যেই শুরু হবে আবেদনের প্রক্রিয়া। 

     

LinkedIn
Share