Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • T20 World Cup: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    T20 World Cup: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র একটি ম্যাচের অপেক্ষা। তারপরেই মেলবোর্নে হতে পারে মহারণ। নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে রোহিতরা হারাতে পারলেই ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এবার ফাইনাল। 

    ১৩ বছর পর বিশ্বকাপের হাতছানি

    এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল। সুপার ১২-এ নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালের রাস্তা খুলে যায়। বাংলাদেশের বিরুদ্ধে তারপর দাপটে জয় আর শেষ চারের ম্যাচে বুধবার নিউজিল্যান্ডকে এক কথায় উড়িয়ে দিল বাবর আজমের পাকিস্তান। এদিন একমাত্র টস ভাগ্য নিউজিল্যান্ডের সহায় ছিল। প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের দল ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ড্যারিল মিচেল অর্ধশতরান করেন। জবাবে মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের জোড়া অর্ধশতরানের ভর করে সাত উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৩ রান করেন বাবর। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫৭ রান করেন রিজওয়ান। শেষমেশ ম্যাচের সেরার পুরস্কার ওঠে রিজওয়ানের হাতে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। বল করতে নেমে প্রথম ওভারেই কিউইদের ধাক্কা দেয় পাকিস্তান। শাহিন আফ্রিদির চতুর্থ বলেই ফিরে যান দলের ওপেনার ফিন অ্যালেন। আফ্রিদির সোজাসুজি নেমে আসা বল আড়াআড়ি ভাবে খেলতে গিয়েছিলেন অ্যালেন। লাইন ফস্কান এবং সোজা এলবিডব্লিউ। প্রাথমিক ধাক্কা সামলে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। সেখানেও বাধা পেতে হয়। শাদাব খানের দুর্দান্ত থ্রোয়ে ২১ রানেই ফিরে যান কনওয়ে। এরপরে একমাত্র ড্যারিল মিচেল দাঁড়াতে পেরছিলেন। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ঝড় তোলেন। আর পিছনফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে।

    আরও পড়ুন: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    মেলবোর্নে মহারণের অপেক্ষা

    ২০০৭-এর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেল। ২০০৭ সালে যেমন পাকিস্তানকে ফাইনালে হারিয়ে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে মেলবোর্নে,এখনই সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। আবার ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি ফিরিয়ে আনতে চাইবে পাকিস্তান। সেই ফাইনালে ভারতকে দাঁড়াতেই দেননি মহম্মদ আমিররা। তবে কী হবে তা সময় বলবে? আপাতত বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারাতে হবে ভারতকে! তবেই মহারণ।

     

  • T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইন্ডিয়া ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড ও ইন্ডিয়ার ম্যাচকে নেটিজেনরা লগান সিনেমার সঙ্গে তুলনা করছেন। ফলে ম্যাচ আগামীকাল হলেও এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা ভেসে চলেছে।

    চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আর মাত্র তিনটি ম্যাচ বাকি। তার মধ্যে আজ, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান। ইতিমধ্যে খেলা শুরুও হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব, সুপার-১২ পর্বের শেষে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। এরপর আগামীকাল, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ফলে আগামীকাল খেলা থাকলেও প্রায় কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। সেই সঙ্গে রয়েছে মিম শেয়ারিং।

    নেটিজেনদের অনেকে আবার আগামীকালের ম্যাচকে (T20 World Cup) ‘লগান ২’ (Lagaan 2) বলেও উল্লেখ করছেন। শুধুমাত্র নেটিজেনরাই নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া-ও এক ট্যুইটে লিখেছে, ‘ভারত সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর তাদের লগান সিনেমার কথাই মনে হচ্ছে। লগানের রিমেক দেখার সুযোগ হবে এবার!’

    আসলে ম্যাচ নিয়ে এবার উত্তেজনা এতটাই তুমুল যে ক্রিকেট ভক্তরা লগানের উদাহরণ টেনে আনছেন। বলিউড স্টার আমির খান অভিনীত লগান সিনেমাটি বলিউডের অন্যতম আইকনিক সিনেমা। সিনেমাতেও ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল ক্রিকেট ম্যাচ। পরে ব্রিটিশদের ক্রিকেট খেলায় ধূলিসাৎ করে দেয় ভারতীয়রা। সিনেমার মত এবার বাস্তবেও তাই হবে বলে আশায় বুক বেঁধেছেন দেশবাসী।

    একনজরে সেই মজাদার মিমগুলো দেখে নিন

  • T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশর্ত আত্মসমর্পণ! ভারত-পাকিস্তান মহারণ তো দূর খেলাটা যে সেমি ফাইনাল তাই বোঝা গেল না। আলেক্স হেলস, জস বাটলার, দুজনেই শেষ করে দিলেন ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। হেভিওয়েট সেমিফাইনালের (T20 World Cup) আগেই শোয়েব আখতার বলে দিয়েছিলেন যে দল রান চেজ করবে, তাঁদের হাতেই জয়ের চাবিকাঠি। সেই ভবিষ্যৎবাণীই যে অক্ষরে অক্ষরে মিলে গেল। তবে এরকম লজ্জার হার বোধহয় ভাবতে পারেননি কেউ। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বিক্রমে ভর করে অ্যাডিলেডের স্লো পিচে ভারত ১৬৮ তুলেছিল কোনওরকমে। স্কোরবোর্ডে এই রান  যে যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছিল। কিন্তু ১০ উইকেটে হার যেন মেনে নিতে পারছেন না কেউই। বৃহস্পতিবার ইংল্যান্ড ১৬৯ তুলল কোনও উইকেট না হারিয়েই। চার ওভার বাকি থাকতে। হাতে ১০ উইকেট নিয়ে কার্যত ছেলেখেলা করে ফাইনালে উঠল ব্রিটিশরা।

    নক আউট খরা

    নক আউট অভিশাপ কাটল না ভারতের। বারবার মরণ বাঁচন ম্যাচে গিয়ে পরাজিত হতে হচ্ছে রোহিত বাহিনীকে। এদিনও তার ব্যতিক্রম হল না। বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে দুরন্ত খেলার পরেও কেন নক আউট থেকেই বিদায় নিতে হল রোহিতদের। সেমিফাইনাল বা ফাইনাল ট্রফি জয় অধরাই থেকে গেল ভারতের। শেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর কোনও আইসিসি ট্রফি নেই বিশ্ব ক্রিকেটে অন্যতম পাওয়ার হাউসের। 

    আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    ভারতের ব্যাটিং

    ভারতীয় ব্য়াটিং লাইন আপের টপ অর্ডার গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ব্যর্থ। লোকেশ রাহুল শেষ দুই ম্যাচে রান করেছেন। প্রথম তিন ম্যাচে ব্যর্থ। সেমিফাইনালেও ব্যর্থতার পুনরাবৃত্তি। অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভাল করলেও বড় রান এল না তাঁর ব্যাটে। টুর্নামেন্টে একমাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পেয়েছিলেন তিনি। ইনিংসের শুরু ভাল না হলে মিডল অর্ডারে চাপ বাড়তে বাধ্য। বড় ম্যাচের চাপ নিতে না পেরে ফিরে গেলেন সূর্যক কুমারও। বিরাট কোহলি অ্যাডিলেডে প্রথম বার আউট হলেন। তার আগে অনবদ্য একটা ইনিংস খেলেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক পেরোলেন বিরাট। ১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১০০। এখান থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬৮-৬ সম্ভব হল হার্দিক পান্ডিয়ার জন্য। মাত্র ৩৩ বলে ৬৩ রানের ইনিংস হার্দিকের।

    ভারতের বোলিং

    অ্যাডিলেডের স্কোয়ার বাউন্ডারি ছোট। বোর্ডে রানও কম। তবু একবার লড়াইয়ের চেষ্টা করা যেত। কিন্তু শুরু থেকেই যেন হেরে গেলেন বোলাররা। ভুবির প্রথম ওভারেই এল ১৩ রান। পুরো টুর্নামেন্টে অক্ষর ব্যর্থ। তবু পাওয়ার প্লে-তে অক্ষর প্যাটেলকে বোলিং করিয়ে গেলেন রোহিত। জস বাটলার-অ্যালেক্স হেলস ওপেনিং জুটিতে পাওয়ার প্লে-তে ৬৩ রান তোলে ইংল্যান্ড। সেখানেই ম্যাচ হেরে যায় ভারত। বাকিটা শুধু ছিল সময়ের অপেক্ষা। 

    সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৬৮-৬, ২০ ওভার (হার্দিক পান্ডিয়া ৬৩, বিরাট কোহলি ৫০)। ইংল্যান্ড ১৭০-০, ১৬ ওভার (অ্যালেক্স হেলস ৮৬*, জস বাটলার ৮০*)। ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।

     

     

  • Brazil 2022 World Cup Team: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    Brazil 2022 World Cup Team: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হলো। চোটের কারণে কাতার বিশ্বকাপে নেই ব্রাজিলের ফিলিপে কুটিনহো। সোমবার ব্রাজিলের কোচ তিতে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন। যা নিয়ে ফুটবল মহলের আগ্রহ ছিল তুঙ্গে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন ব্রাজিলের কোচ। নজন ফরওয়ার্ড রেখে দল সাজিয়েছেন তিনি। যা থেকে স্পষ্ট মরুভূমির দেশ কাতারে আক্রমণের ঢেউ তুলবেন নেইমাররা।

    আরও পড়ুন: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    ব্রাজিল বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফির্মিনহর। বড় চমক ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ড্যানি আলভেসের অন্তর্ভুক্তি। এত বয়সে অতীতে আর কোনও ফুটবলার ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলেননি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির ছিল ৩৭ বছরে বিশ্বকাপ খেলা দলমা সেন্টজের। তাঁকে পিছনে ফেললেন ড্যানি আলভেজ। আসলে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার ওপর জোর দিয়েছেন কোচ তিতে। কারণ তিনি জানেন বিশ্বকাপ জিততে গেলে শুধু গোল করলেই চলবে না রক্ষণকেও মজবুত করতে হবে। সে ক্ষেত্রে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে তাই আলভেজের পাশাপাশি আর এক বর্ষীয়ান ডিফেন্ডার থিয়েগো সিলভার ওপরও ভরসা রেখেছেন তিনি। সিলভার এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে।

    আরও পড়ুন: দলীয় সংহতির প্রমাণ! শামিদের বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ শে নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে নেইমাররা খেলবেন সুইজারল্যান্ড এর বিপক্ষে খেলাটি হবে ২৮শে নভেম্বর। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিতের ছেলেদের লড়তে হবে ক্যামেরুনের বিরুদ্ধে।

    ব্রাজিল দল—

    গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন সান্তানা, ওয়েভারটন পেরেরা।

    ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমের, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা।

    মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, এভার্টন রিবেইরো, ফাবিয়ানহো, ফ্রেড, লুকাস পাকেতা।

    ফরোয়ার্ড: নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস ও ভিনিসিয়াস জুনিয়র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

    FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) যত এগিয়ে আসছে ততই সমালোচনা তীব্র হচ্ছে কাতারের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের স্বল্প পারিশ্রমিকে বিশ্বকাপের পরিকাঠামো তৈরি করানোর অভিযোগ উঠেছিল আগে। চরম দুরবস্থার শিকার হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক এই অভিযোগ তুলে কাতারে ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল বেশ কিছু মানবাধিকার সংগঠন। যদিও সেই বাধা পেরিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কাতার। আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বসেরা হওয়ার লড়াই। তার ঠিক আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার ( Former FIFA President Sepp Blatter)। তিনি বলেছেন, কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই বড় ভুল ছিল।

    কী বললেন ব্লাটার

    আসলে ২০১০ সালে কাতার যখন বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের দায়িত্ব পেয়েছিল তখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার। কাতারের মতো ছোট দেশে বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন বলেও মনে হয়েছে তাঁর। ব্লাটার বলেছেন, “সেই সময় আমাদের হাতে দুটো অপশন ছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং পরেরটা আমেরিকা। তাতে একটা সুবিধা ছিল যে বিশ্বের দুই শক্তিধর দেশ ফুটবলের মাধ্যমে শান্তি রক্ষায় আরও পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু সেটা হয়নি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পায়। কিন্তু সিদ্ধান্তটা যে সঠিক ছিল না সেটা আমরা এখন বুঝতে পারছি। এটা আমাদের কাছে বড় মিসটেক।”

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    দুর্নীতির অভিযোগে ছয় বছর ফিফা থেকে নির্বাসিত ছিলেন ব্লাটার। সেই নির্বাসন উঠেছে গত জুলাই। জুরিখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লাটার তোপ দেগেছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফান তিনের দিকে। তিনি বলেছেন, ‘ইনফান তিনে, এখন কাতারে বসে কি করছে? বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের জন্য লোকাল অর্গানাইজিং কমিটি রয়েছে। সেটা পরিচালনা করার দায়িত্ব তো ওর নয়। ফিফার অর্গানাইজিং কমিটি এবং লোকাল অর্গানাইজিং কমিটি যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে থাকে। সেখানে ফিফা প্রেসিডেন্টের নাক গলানোর কোন প্রয়োজন পড়ে না।’

    চোট-আঘাত সমস্যা

    বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) মূলত জুন জুলাই মাসে হয়ে থাকে। এবার সেই রীতি ভাঙতে হয়েছে কারণ ওই সময় কাতারে প্রচন্ড গরম থাকে। যার ফলে ফুটবলারদের সমস্যা হতে পারে বলে মনে হয়েছিল ফিফার। সেই কারণেই ঠিক বিশ্বকাপের সময় পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে করা হচ্ছে। এই সময় কিছুটা ঠান্ডা এবং মনোরম পরিবেশ থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই প্রসঙ্গে ব্লাটার বলেছেন, ‘২০১০ সালে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই যে বড় ভুল হয়েছিল সেটা এই ঘটনাতেই স্পষ্ট। সাধারণত জুন জুলাই মাসেই বিশ্বকাপ হয়ে থাকে। সেই সময় ক্লাব ফুটবলের তেমন কোনও চাপ থাকে না। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হচ্ছে বলে ফুটবলাররা সেভাবে বিশ্রাম পাবে না। কারণ এখনও অনেক খেলোয়াড় ক্লাবের হয়ে খেলছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে ফুটবলারদের ফিট থাকাটাও জরুরী। কিন্তু ক্লাব ফুটবলে নিয়মিত খেলার ফলে অনেকেই চোট পাচ্ছেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে ।”

  • T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে আগে চাপ কমাতে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন টিম ইন্ডিয়ার (Team India) কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অ্যাডিলেডে আসার পথে বিরাট কোহলি রোহিত শর্মারা বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিয়েছিলেন সতীর্থদের জন্য। আসলে তাঁরা বোঝাতে চেয়েছিলেন দলে আমরা সবাই সমান। মঙ্গলবার প্র্যাকটিস শেষে কোহলিরা বেরিয়ে পড়েছিলেন নৈশ ভোজে।

    চাপ কমাতে রাজকীয় আহার:

    বিশ্বকাপ চলাকালীন প্র্যাকটিসের সময় আইসিসির দেওয়া খাবার নিয়ে ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের খবর সামনে এসেছিল আগে। যদিও শুধু স্বাদ বদলের জন্যই নয় একটি বাসে চেপে ব্রিটিশ রাজ নামে এক রেস্তোরাঁয় ভারতীয় ক্রিকেটারদের দল বেধে নৈশ ভোজে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে ২০০৭ সালে প্রথম ও শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর প্রাপ্তি শুধুই হতাশা। এবার রোহিত শর্মাদের সামনে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বাধা টপকাতে পারলেই ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলবেন কোহলিরা। তবে এই পর্যায়ে লড়াই যে কখনোই সহজ হবে না সেটা বলার প্রয়োজন নেই। ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল, তার ওপর খেলা অ্যাডিলেডে। তাই ক্রিকেটারদের চাপমুক্ত রাখাটাও জরুরী। সেই কারণেই বিসিসিআই- এর পক্ষ থেকে সেমিফাইনালের আগে কোহলিদের জন্য ব্রিটিশ রাজ রেস্তোরাঁয় নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছিল। শুধু ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ নয়, ছিলেন পরিবারের সদস্যরাও। স্বাদ বদলের জন্য রোহিতরা চেখে দেখলেন চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও, মটন রোগান জুস সহ আরও নানা পদ।

    আরও পড়ুন: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    একঘেয়েমি কাটানোও লক্ষ্য:

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর অনেক আগেই রোহিতরা অস্ট্রেলিয়ায় চলে এসেছিল। পরপর ম্যাচ খেলতে হয়েছে তাঁদের। ছুটতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। ক্রিকেটের বাইরের জীবন উপভোগ করার সুযোগ হয়নি তাঁদের। প্রচন্ড ধকল নিতে হয়েছে প্রত্যেক ক্রিকেটারকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ-এর আগে এই নৈশ ভোজ কিছুটা হলেও ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    T20 World Cup: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে পৌঁছেছে ভারত। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারের টিকিট পাকা করলেও ইংল্যান্ডকে যথেষ্ট শমীহ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেছেন “ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। তাই সেমিফাইনালে লড়াই বেশ কঠিন হবে। তার জন্য মানসিক ভাবে আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে আমরা যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানকার পিচের চরিত্র একটু ভিন্ন। অ্যাডিলেডে আমরা একটা ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। উইকেটের দুপাশের বাউন্ডারি অন্য মাঠগুলির তুলনায় ছোট। তাই বোলিং এর সময় আমাদের আরও সতর্ক থাকতে হবে।”

    আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারায় টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচের ফলের উপর ভারতের সেমিফাইনাল ভাগ্য শেষ পর্যন্ত জড়িয়ে থাকেনি। কারণ গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। তখনই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শেষ চারে ওঠার পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। বাংলাদেশকে হারানোর সুবাদে বাবর আজমরা গ্রুপের দ্বিতীয় হয়ে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে।

    আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে গ্রুপ শীর্ষে ভারত, সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড

    ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার সম্ভাবনা উজ্জ্বল। দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রানে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। তবে সবাইকে ছাপিয়ে ভারতীয় সমর্থকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম সূর্য কুমার যাদব। চলতি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। শুধু রানই করছেন না তিনি, তার শটের বৈচিত্র্যে বিস্মিত অনেকেই। রোহিত শর্মা এটা ভালোই জানেন যে যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড কিন্তু এত সহজে তাদের জায়গা ছাড়বেন না। তাই এখন থেকেই ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন তিনি । বরং সেমি ফাইনাল ম্যাচেই বাড়তি ফোকাসের ওপর জোর দিয়েছেন অধিনায়ক। রোহিতের কথায়, “আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখন প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই ফাইনাল নিয়ে ভেবে শুধু শুধু চাপ বাড়িয়ে লাভ নেই। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে কিভাবে আমরা সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে চোট রোহিতের! সেমিফাইনালে থাকবেন তো ভারত অধিনায়ক?

    T20 World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে চোট রোহিতের! সেমিফাইনালে থাকবেন তো ভারত অধিনায়ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সেমিফাইনালের আগে অনুশীলনের সময় চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালের পর দেশে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) ফিরিয়ে আনতে আর মাত্র দুটো ধাপ পেরোতে হবে ভারতকে। তার আগে অধিনায়কের চোট খানিকটা হলেও বিব্রত করছে ভারতীয় শিবিরকে। মঙ্গলবার ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। সেখানে গিয়েই কাল হল রোহিতের। থ্রো ডাউন বিশেষজ্ঞ এস রঘুর ছোঁড়া বলে আর পাঁচটা দিনের মতোই অনুশীলন সারছিলেন রোহিত। তখনই লেন্থ এরিয়া থেকে একটি শর্ট বল ছিটকে রোহিতের ডানহাতে গিয়ে আঘাত করে। পুল শট খেলার চেষ্টা করছিলেন ক্যাপ্টেন। বল মিস করে হাতে আঘাত পান। মাঠেই যন্ত্রণায় কুঁকড়ে যান অধিনায়ক। 

    চোট লাগার পর বেশ কিছুক্ষণ হাতে আইস প্যাক বেঁধে বসেছিলেন রোহিত। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় রাখা একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন ভারতীয় দলের চিকিৎসকরা। এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি।

    আরও পড়ুন: দলীয় সংহতির প্রমাণ! শামিদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    চলতি বিশ্বকাপে খুব ভাল ইনিংস আসেনি অধিনায়ক রোহিতের ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ বিশ্বকাপে তাঁর মোট রান মাত্র ৮৯। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের রেকর্ড খুবই ভাল। ১৪ ম্যাচে ৩৮৩ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরান একটি এবং অর্ধশতরান দুটি। স্ট্রাইক রেট ১৪৩.৪৫, অ্যাভারেজ ৩৪.৮২।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা মাইন্ড গেমও। সেটাই যেন ধরা পড়লো সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) কথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানটি। গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে সেরা হয়েছেন। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংস মন জয় করে নিয়েছে ক্রিকেট মহলের। রান তো অনেকেই করেন, কিন্তু সূর্য কুমার যাদব যেভাবে বিশ্বের তাবড় বোলারদের বিরুদ্ধে অভিনব শটে চার ছক্কা হাঁকাচ্ছেন তা বড়ই বিস্ময়ের। সূর্যের স্টাইলে মুগ্ধ সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেওয়াগ থেকে রাহুল দ্রাবিড় সকলেই।

    রবিবার ম্যাচ শেষে ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে সূর্য কুমার যাদবের কাছে জানতে চান তার এই অভিনব শর্টগুলির রহস্য। জবাবে ভারতীয় ব্যাটসম্যানটি বলেন, “আমি চেষ্টা করি বোলারের মন বোঝার। বোলার কি ধরনের বল করতে চাইছে সেটা আন্দাজ করেই শর্ট মেরে  থাকি। তবে এই ধরনের শর্ট খেলা রাতারাতি সম্ভব নয়। এর জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে রাবার বলে। ব্যাটে বলে টাইমিং ঠিকমতো না হলে এই ধরনের শটে সাফল্য পাওয়া যায় না। তাই বোলার কি ভাবছে সেটা সঠিকভাবে আন্দাজ করাটাও আমার কাজ।” কব্জির মোচরে অস্ট্রেলিয়ার বড় বড় মাঠে সূর্য কুমার যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন তা সহজ ব্যাপার নয়। সূর্য কুমার যাদবের কাছে এর রহস্য জানতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। তখন তিনি বলেন, “বাউন্ডারি অনেক বড়। কিন্তু আমি যখন ব্যাট করি তখন সেটা মনে হয় ৬০-৬৫ মিটার। প্রচন্ড গতিতে ধেয়ে আশা বলে সঠিক টাইমিং করতে পারলে, এবং ব্যাটের ঠিক জায়গায় সংযোগ ঘটাতে পারলে ছক্কা হাঁকানো মোটেও মুশকিল নয়।”

    আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    তিনি ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০° কিনা সেই প্রশ্ন করা হলে, সূর্য সরাসরি জানিয়ে দেন, “ক্রিকেটের দুনিয়াতে মিস্টার ৩৬০° একজনই ছিলেন এবি ডিভিলিয়ার্স। আমি শুধু তাঁর খেলাটা কিছুটা অনুকরণ করার চেষ্টা করি।” এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংটা অনেকটাই রপ্ত করে ফেলেছেন স্কাই। একথা স্বয়ং জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। 

    অধিনায়ক রোহিত শর্মাও, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানটিকে। সূর্য প্রসঙ্গে রোহিত বলেন, “সূর্য যেরকম পারফরম্যান্স মেরে ধরছে, তা এক কথায় অনবদ্য। ও নিয়মিত রান পাচ্ছে বলে আমাদের অন্য ব্যাটসম্যানদের চাপ অনেকটাই কমে যাচ্ছে। সূর্য যখন ব্যাট হাতে নামে তখন আমরা ডাগআউটে একটু হালকা মেজাজেই থাকি। কারণ প্রতিপক্ষ যতই কঠিন হোক, যেমনি হোক পিচের চরিত্র সূর্য কিন্তু নিজের মতো খেলে যায়। শুরু থেকে ও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে তা সকলের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই চাইছি ওর এই ফর্ম আরও দুটি ম্যাচে বজায় থাকুক। তাহলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে।”

    এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট কোহলি। যা প্রতিযোগিতার এখনও সর্বোচ্চ। সঙ্গে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৩টি অর্ধশতরান। অপরদিকে, সেমি ফাইনালে ওঠা দলগুলির মধ্যে কোহলির সবথেকে কাছে রয়েছেন সূর্যকুমার। ৫ ম্যাচে রান ২২৫। স্কাইয়ের ব্যাট থেকেও এসেছে ৩টি অর্ধশতরান। এখন চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুই ভারতীয়। শেষ হাসি যেই হাসুক আখেড়ে লাভ হবে দলেরই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Cricket Team: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    India Cricket Team: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে ভারত ( India Cricket Team)। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে আইসিসি টুর্নামেন্টে খেতাব অর্জন করতে ব্যর্থ টিম ইন্ডিয়া। বারবার ফিরতে হয়েছে খালি হাতে। কখনও ফাইনালে কখনও আবার সেমিফাইনালে, স্বপ্নভঙ্গ হয়েছে ১৩০ কোটি ভারতবাসীর। তবে বৃহস্পতিবার অ্যাডিলেডে যশ বাটলারের দলের বিরুদ্ধে রোহিত বাহিনীর নির্লজ্জ আত্মসমর্পণ অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না।

    অখুশি বিসিসিআই

    বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদবের মত হাতে গোনা কয়েকজন ভালো পারফর্ম করলেও টিম ইন্ডিয়ার সার্বিক পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই। বিশেষ করে কোচ রাহুল দ্রাবিড় এবং তাঁর সহযোগীদের ওপর বেজায় ক্ষুব্ধ সকলে। অস্ট্রেলিয়া থেকে বিরাট কোহলি, রোহিত শর্মারা দেশে ফিরলেও এই দলের অনেকে অ্যাডিলেড থেকেই নিউজিল্যান্ড উড়ে যাবেন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। আর এই সিরিজে রাহুল দ্রাবিড়কে ছুটি দেওয়া হয়েছে। তাঁর বদলে হার্দিক পান্ডিয়াদের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। যা দেখে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি, ভারতের (Indian CRicket Team) টি-টোয়েন্টি দলে ব্যাপক পরিবর্তন হতে চলেছে? সেই সম্ভবনা উসকে দিয়ে বিসিসিয়ের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। আপাতত দু’বছর ধরে প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে আমরা কাউকেই অবসর নেওয়ার কথা বলছি না। কিন্তু আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্যদেরও সুযোগ দেওয়া প্রয়োজন। স্বাভাবিকভাবেই অনেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাই সরে দাঁড়াতে চাইবেন। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়রদের ওয়ার্কলোড কমানোয় নজর দিতে হবে। পরের বছর দেশের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আপাতত সেটাকেই পাখির চোখ করা উচিত। পাশাপাশি রোহিত, কোহলিরা যদি সমান্তরাল ভাবে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করেন তাহলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো জায়গায় থাকতে পারি। T-২০ ফরম্যাটে তাই ব্যাপক রদবদলের সম্ভাবনা থাকছে।’

    আরও পড়ুন: শোয়েব-সানিয়া বিচ্ছেদ! কী বলছেন তারকা দম্পতি?

    গাভাস্কারের পছন্দ হার্দিক

    তবে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামির মতো সিনিয়ার ক্রিকেটারদের আর হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। ইংল্যান্ডের কাছে হারার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা, যেভাবে ঘুরিয়ে ভুবেনশ্বর কুমারকে তুলোধোনা করেছেন তাতে তাঁর পক্ষেও জায়গা ধরে রাখা মুশকিল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যদি বেছে বেছে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তাহলে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে জাতীয় নির্বাচকদের। সে ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া দৌড়ে এগিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে (Indian Cricket team)। শুধু তাই নয়, প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার সরাসরি হার্দিকের হয়ে সওয়াল করেছেন। তিনি বলেছেন, ‘সামনের দিকে তাকানোর সময় এসেছে। অনেক সিনিয়র ক্রিকেটারই অবসর নেবে এই ফরম্যাট থেকে। আমি ব্যক্তিগতভাবে চাই টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিক হার্দিক পান্ডিয়া।’

LinkedIn
Share