Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Sandip Ghosh: ‘‘ট্রান্সজেন্ডারদের সঙ্গে সম্পর্ক পাতাতেন সন্দীপ, কামড়াতেন-মারতেন’’! বিস্ফোরক দাবি

    Sandip Ghosh: ‘‘ট্রান্সজেন্ডারদের সঙ্গে সম্পর্ক পাতাতেন সন্দীপ, কামড়াতেন-মারতেন’’! বিস্ফোরক দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। আর্থিক তছরূপের ঘটনার পাশাপাশি নির্যাতিতাকে খুন ও ধর্ষণের ঘটনাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এই আবহের মধ্যে এবার সন্দীপের (Sandip Ghosh) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুর্শিদাবাদের (Murshidabad) ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা কাজি আলি আফতাব। তাঁর দাবি, একাধিক ট্রান্সজেন্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন সন্দীপ। শুধু তাই নয়। তাঁরা সন্দীপের পাশবিকতারও শিকার হয়েছেন! বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ট্রান্সজেন্ডারদের সঙ্গে সম্পর্ক গড়ে অত্যাচার (Sandip Ghosh)

    ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা কাজি আলি আফতাব বলেন, “উনি (Sandip Ghosh) ফেসবুকের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ফোন নম্বর জোগাড় করতেন। তাঁদের ডেকে পাঠাতেন। এরপর তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতেন। তারপর তাঁদের ওপর নির্যাতন করতেন। কামড়ানো-খিমচানো-মারধর করা — এই ধরনের ব্যবহার করতেন। আমাদের কমিউনিটির তিনজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তাঁরা থানায় সেই সময় যেতে পারেননি। যেহেতু তিনি প্রভাবশালী তার ওপর আবার ডাক্তার ছিলেন। তারপর তিনি সমাজের স্বীকৃত মানুষ।” কাজি আলির এও দাবি, “এই নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে হয়ত বলবে আপনি স্বেচ্ছায় সম্পর্কে গিয়েছেন। তখন নির্যাতিতা বা নির্যাতিত যেই হোন না কেন দোষী হয়ে যান।”

    আরও পড়ুন: ইস্তফা দিচ্ছেন কেজরিওয়াল! দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

    সিভিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন

    সিভিক ভলান্টিয়রের সঙ্গে কি সম্পর্ক ছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের? ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম শ্রেণির যোদ্ধা কাজি আলি আফতাব তেমনই আশঙ্কা করেছেন। তিনি অভিযোগ করেছেন, “নির্যাতিতার ঘটনায় যে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে, হয়ত তাঁর সঙ্গে সন্দীপের (Sandip Ghosh) কোনও সম্পর্ক থাকতে পারে। নয়ত অভিযুক্ত সব দোষ নিজের মাথায় নিয়ে নিচ্ছে! এমনি-এমনি তো কেউ নিজের মাথায় দোষ নেবে না। আর ওঁর যেমন স্বভাব, উনি এমন সম্পর্কে লিপ্ত থাকবেন না এর কোনও গ্যারান্টি নেই।”

    সিভিকের ফোনে বিপুল পরিমাণে নীল-ছবি!

    প্রসঙ্গত, ‘তিলোত্তমা’র দেহ উদ্ধার পর যখন কলকাতা পুলিশের হাতে অভিযুক্ত সিভিক গ্রেফতার হয়েছিলেন, সেই সময় ও তিনি পুলিশের কাছে ফাঁসির আবেদন করেছিলেন। দোষ করে বলেছিলেন, “আমায় ফাঁসি দিন।” এ দিন হয়ত সেই বিষয়টিই বোঝাতে চেয়েছেন কাজি আলি আফতাব। বস্তুত, আরজি করের ঘটনার তদন্তে নামার পর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের ফোন ঘেঁটে একাধিক নীলছবি খুঁজে পেয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা। কার্যত চমকে ওঠেন তাঁরা। গোয়েন্দা আধিকারিকদের দাবি ছিল, অভিযুক্ত এমন ধরনের নীলছবি দেখতেন যা সুস্থ মস্তিস্কের মানুষ দেখেন না।

    ছাত্রের শ্লীলতাহানিতে অভিযুক্ত সন্দীপ!

    এর আগে, ২০১৭ সালে হংকং এক নার্সিং ছাত্রের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, তিনি ওই ছাত্রের গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা করেন। হংকং এর কুইন এলিজাবেথ হাসপাতালে এই ঘটনার ঘটার অভিযোগ রয়েছে। এদিকে, সন্দীপ ঘোষের কাছ থেকে উদ্ধার হওয়া এক গোপন ল্যাপটপ নিয়েও বেশ কিছু বিস্ফোরক বিষয় উদ্ধার হয়েছে বলে বহু মিডিয়া রিপোর্ট দাবি করেছে। এই ল্যাপটপ উদ্ধার করে ইডি। নথির পাশাপাশি সেই ল্যাপটপ থেকে বহু ছবি উদ্ধার হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সন্দীপের ওই ল্যাপটপে মিলেছে বহু নগ্ন পুরুষের ছবি। তবে সেই ছবি নিয়ে সেভাবে এখনও ভাবনা চিন্তা শুরু করেননি তদন্তকারী সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী! কবে থেকে কমবে দুর্যোগ?

    Weather Update: বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী! কবে থেকে কমবে দুর্যোগ?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। রবিবারও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) তরফ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে গভীর নিম্নচাপ (Deep Depression) অবস্থান করছে। তবে আজ সোমবার থেকেই শক্তি হারাবে এই গভীর নিম্নচাপ এবং তা পরিণত হবে শুধু নিম্নচাপে। হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপটি। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে পারে।

    সোমবার থেকে আবহাওয়ার উন্নতি

    আজ সোমবার থেকে আবহাওয়ার (Weather Update) উন্নতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে নিম্নচাপের (Deep Depression) জেরে উত্তাল বঙ্গোপসাগর। আজ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

    সোমবারও মেঘলা আকাশ

    হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবারও আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা (Weather Update) করবে। অন্যদিকে, সোমবারই পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ নিয়ে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।

    গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২২.২ মিলিমিটার 

    রবিবার কলকাতা এবং পাশ্বর্বতী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের (Weather Update) চেয়ে ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২২.২ মিলিমিটার, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

    আরও পড়ুন: বছরের প্রথম ছ’মাসে ১১ কোটি পর্যটক! বারাণসীকে পিছনে ফেলে শীর্ষে রাম জন্মভূমি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: মঙ্গলবার সুপ্রিম-শুনানি, জুনিয়র ডাক্তাররা নিয়োগ করলেন আইনজীবী ইন্দিরা জয়সিংকে

    RG Kar: মঙ্গলবার সুপ্রিম-শুনানি, জুনিয়র ডাক্তাররা নিয়োগ করলেন আইনজীবী ইন্দিরা জয়সিংকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) রয়েছে আরজি কর (RG Kar) মামলার শুনানি। তার আগেই বিরাট পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারী জিনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার তাঁদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে শীর্ষ আদালতে হওয়া আগের শুনানিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা। তাঁর পরিবর্তে এবার সওয়াল করবেন ইন্দিরা। জানা গিয়েছে, চিকিৎসকদের সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, আরজি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে এই সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গতকাল রবিবারই জানা যায়, ইন্দিরা জয়সিংকে নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করছেন জুনিয়র ডাক্তাররা। এনিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, “আমরা আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিংকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন।”

    সুপ্রিম কোর্টে ‘লাইভ স্ট্রিমিংয়ের’ আর্জি জানিয়েছিলেন 

    প্রসঙ্গত, ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তিনি সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টের শুনানি যাতে ‘লাইভ স্ট্রিমিংয়ের’ মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যায় তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ‘লাইভ স্ট্রিমিংয়ের’ আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায়।

    জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ‘লাইভ স্ট্রিমিং’-এ কীসের আপত্তি মমতার?

    বর্তমানে ‘লাইভ স্ট্রিমিংয়ের’ মাধ্যমে সুপ্রিম কোর্টের (Supreme Court) মামলার শুনানি ঘরে বসেই দেখা যায়। আরজি করের (RG Kar) ঘটনা নিয়ে শীর্ষ আদালতের শুনানিও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এদিকে ‘লাইভ স্ট্রিমিং’ বিতর্কেই বার বার ভেস্তে যাচ্ছে রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনেকেই বলছেন, লোকসভা অধিবেশন, রাজ্যসভার অধিবেশন, সুপ্রিম শুনানি যদি ‘লাইভ স্ট্রিমিং’ হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ‘লাইভ স্ট্রিমিং’-এ আলোচনা করছেন না? প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে (RG Kar) বসার আগে জুনিয়র ডাক্তারেরা ‘লাইভ স্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচারের দাবি তোলেন। কিন্তু তারপরেও মমতা সরকার চিকিৎসক পড়ুয়াদের দাবি না মানায় ভেস্তে যায় বৈঠক। বাড়ি ডেকে কার্যত তাঁদের ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ তেলেন জুনিয়র ডাক্তাররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Durga Puja: বাংলাদেশের ছায়া পশ্চিমবঙ্গে! পুজোর আগেই দুর্গার মূর্তি ভাঙল দুষ্কৃতীরা!

    Durga Puja: বাংলাদেশের ছায়া পশ্চিমবঙ্গে! পুজোর আগেই দুর্গার মূর্তি ভাঙল দুষ্কৃতীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর (Durga Puja) আগেই দেবী দুর্গা এবং অন্যান্য হিন্দু দেবতার মূর্তি ভাঙচুর (Broke idol) করেছে দুষ্কৃতীরা। মা দুর্গার মূর্তির সঙ্গে লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তিও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে অমিত মালব্য বলেন, “মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তিগুলিকে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়ে পুজোর আগেই ভাঙচুর করা হয়েছে। বাংলায় হিন্দুরা সঙ্কটে রয়েছেন।” ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে।

    ঘটনা কোথায় ঘটেছে (Durga Puja)?

    বাংলায় সবথেকে বড় উৎসব হল দুর্গা পুজো (Durga Puja)। কিন্তু হিন্দুদের এই উৎসবের আগেই হুগলি জেলার ঝরিয়া গ্রামে নির্মীয়মাণ দুর্গা মূর্তিগুলিকে ভাঙচুর করা হয়েছে। মুসলমান রাষ্ট্র বাংলাদেশ কিংবা পাকিস্তানে এই ধরনের ঘটনা প্রায় প্রায় ঘটে থাকে। এবার পশ্চিমবঙ্গে হিন্দুদের দেবদেবীর উপর আঘাত নেমে এল। শনিবার, বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে এই ঘটনার কথা উল্লেখ করে মমতা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “হুগলির গোঘাট থানা এলাকায় মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। ঘটনার কথা জানার পরেও গোঘাট পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। তবে পুলিশকে ক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে মিথ্যা আশ্বাস দিলেও অপরাধীদের ধরা এবং শাস্তি দেওয়ার বিষয়ে কোনও সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি। এই মামলাটিও অন্যান্য অগণিত মামলার মতো ধামাচাপা দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা সব সময় তোষণের রাজনীতি করেন। যদি আমাদের দেবদেবীরাও নিরাপদ না থাকেন, তবে বাংলার নারীরা কীভাবে সুরক্ষিত থাকবেন।”

    আরও পড়ুনঃ দেহ উদ্ধারের সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথা, মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে

    ধুপগুড়িতে আগেও হামলা হয়েছিল

    পশ্চিমবঙ্গ থেকে প্রতিমা ভাঙচুরের (Broke idol) ঘটনা এটিই প্রথম নয়। এই বছরের মে মাসের শুরুতেই জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে অজ্ঞাত দুষ্কৃতীরা তিনটি হিন্দু মন্দিরে ঢুকে ব্যাপক ভাবে মূর্তি ভাঙচুর করেছিল। ঘটনার পর স্থানীয় হিন্দুরা বিরাট প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেছিল। একই ভাবে গত বছর আবার বহরমপুরে সরস্বতী মূর্তি ভাঙা হয়। ২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাধাকৃষ্ণ, কালী মূর্তি ভাঙচুর করা হয়। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাউকেই আটক করতে দেখা যায়নি। উল্লেখ্য, রামনবমী, হনুমান জয়ন্তী, দুর্গা (Durga Puja) পুজোর ভাসান, শিব ভক্তদের শোভা যাত্রা-সহ নানা সময়ে দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রেই প্রশাসন নির্বিকার বলে অভিযোগ বিজেপির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: দেহ উদ্ধারের সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথা, মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে

    RG Kar Case: দেহ উদ্ধারের সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথা, মোক্ষম অস্ত্র সিবিআইয়ের হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar Case) হত্যাকাণ্ডে বৃহৎ ষড়যন্ত্র হয়েছে। ধর্ষণ করে খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। রবিবার তাঁকে শিয়ালদা কোর্টে তোলা হয়। আদালতে প্রশ্ন-উত্তরের সময় সিবিআই দাবি করে, দেহ উদ্ধারের দিনেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ওসির মধ্যে কথাবার্তা হয়েছিল। এই বার্তালাপের রেকর্ড তাদের হাতে এসেছে। এটাই হতে পারে সিবিআইয়ের মোক্ষম অস্ত্র, এমনটাই মনে করছেন অনেকে।

    প্রয়োজনীয় তথ্য অনেক দেরিতে সংগ্রহ হয় (RG Kar Case)

    আদালত রবিবার সন্দীপ এবং অভিজিৎকে (Sandeep-Avijit) তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে অভিজিৎকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেনি সিবিআই। তাঁকে তথ্যপ্রমাণ লোপাট এবং তদন্ত প্রক্রিয়াকে দেরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সিবিআই-এর পক্ষ থেকে আইনজীবী বলেন, “প্রথমে আত্মহত্যা (RG Kar Case) বলা হয়েছিল। কিন্তু বডি দেখেই বোঝা যাচ্ছিল, যৌন নির্যাতন হয়েছে। প্রয়োজনীয় তথ্য অনেক দেরিতে সংগ্রহ করা হয়েছিল। এই গ্রেফতারিকে সিবিআই-পুলিশে টানাটানি বলে অনেকে মনে করছেন, কিন্তু এমনটা নয়। আমরা সত্যটা সন্ধান করতে চাইছি। সত্য সামনে আসুক। এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হচ্ছিল। কিন্তু দেখে বোঝা যাচ্ছিল, এটা শারীরিক হেনস্থা হয়েছে। সন্দীপ ছিলেন হাসপাতালের কর্ণধার, ফলে প্রক্রিয়ার কাজ ঠিক ভাবে হয়নি। ওসি ঘটনার খবর পেয়েছিলেন সকাল ১০ টায়, গিয়েছেন ১১ টায়। ফলে সময়ের ব্যবধান রয়েছে।”

    আরও পড়ুনঃ সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

    ওসি একজন সন্দেহপ্রবণ ব্যক্তি!

    সিবিআই-এর আইনজীবী বলেন, “ওসি (Sandeep-Avijit) একজন সন্দেহপ্রবণ ব্যক্তি। আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে, সত্যটা ঠিক কী হয়েছিল তা জানা। পুলিশ হিসেবে নিজের কাজ করেননি তিনি। পদ্ধতি ভালো করে জানতেন, কিন্তু কাজ করেননি। ধর্ষণ এবং খুনের (RG Kar Case) মামলায় যতটা সতর্ক থাকা দরকার ছিল, তিনি তা পালন করেননি। প্রমাণ লোপাট হয়েছে। অটোপসি, ফিঙ্গার প্রিন্ট, ফুট প্রিন্ট উধাও বা নষ্ট করা হয়েছে।” অপর দিকে ওসির আইনজীবী মামলা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “গ্রেফতারের মেমো পরিবারকে দেওয়া হয়নি। মামলা তো জামিন যোগ্য। অভিজিতের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হতে পারে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kumartuli: “সারা জীবনে এমন নিস্তব্ধতা কোনও দিন দেখিনি”, বলছেন কুমোরটুলির প্রবীণ শিল্পীরা

    Kumartuli: “সারা জীবনে এমন নিস্তব্ধতা কোনও দিন দেখিনি”, বলছেন কুমোরটুলির প্রবীণ শিল্পীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে চিকিৎসক তরুণীকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ উত্তাল। সর্বত্র দাবি উঠেছে, ‘তিলোত্তমার বিচার চাই’। কিন্তু এই আন্দোলন, ধর্না, মিছিলের আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘উৎসবে ফিরুন’। আর এই কথাই আপমার বাঙালি সমাজের ক্ষোভে যেন ঘৃতাহুতি দিয়েছিল। ঘরের একজন ডাক্তার মেয়েকে মাত্র ৩১ বছরেই খুনের শিকার হতে হল! পুলিশের ভূমিকা আগাগোড়া অত্যন্ত সন্দেহজনক। তাই বিচারের দাবিতে গর্জে উঠেছে সমাজের মানুষ। নিজেদের মা-বোনের সম্ভ্রম রক্ষায় সেই আন্দোলনের প্রভাব পড়েছে কুমোরটুলির (Kumartuli) পাড়ায়ও। মাত্র আর কয়েকদিন পর দেবী দুর্গার (Maa Durga) আরাধনা। এই সময় যখন ভিড়ে ঠাসা থাকে এই পাড়ার অলি-গলি, ঠিক তখনই যেন পুজোর প্রস্তুতির রং অনেকটাই ফিকে। 

    বায়না এবং খদ্দেরের ভাটা (Kumartuli)!

    সাধারণত সেপ্টেম্বরে জল-কাদা-বৃষ্টির মধ্যেও ব্যাপক ঢল নামে এই কুমোরটুলিতে (Kumartuli)। কেউ আসেন ঠাকুরের বায়না দিতে, কেউ আসেন বায়নার ঠাকুর (Maa Durga) কতটা সেজে উঠল দেখতে, আবার কেউ আসেন ঠাকুরের গায়ে কোন শাড়ি বা গয়না দেওয়া হবে, তা ঠিক করতে। একদিকে থিম, অপরদিকে ঐতিহ্যের পুজোর কাজে চলে চরম ব্যস্ততা। এবারে যেন সেসবে অনেকটাই ভাটা পড়েছে। ঘরের মধ্যে আলো জ্বালিয়ে কেবলমাত্র শিল্পীরা প্রতিমার রূপদানে ব্যস্ত। খদ্দের কোথায়? তবে মৃৎশিল্পীরা এই ভাটার কারণ মনে করছেন উত্তাল শহর কলকাতা।মানুষের মন তো আরজি কর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দিকেই রয়েছে। মিছিল, মিটিং, ধর্না, মানববন্ধন সহ একাধিক প্রতিবাদের মধ্যে মানুষের ভিড়ে মন আকৃষ্ট হয়ে রয়েছে। বিচারের দাবিতে মানুষ ‘উৎসবে ফিরতে’ পারছে না।

    নিস্তব্ধ কুমোরটুলি দেখিনি

    কুমোরটুলির (Kumartuli) শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, “আমি আমার সারা জীবনে কোনও সময় এইরকম নিস্তব্ধ কুমোরটুলি দেখিনি। ঠাকুরকে কী কাপড় পরানো হবে, কী গয়না এসেছে, তাই দেখতেই ভিড় করত ক্রেতারা। কিন্তু এবছর সেসব কিছুই নেই।” আবার শিল্পী মিন্টু পাল বলেন, “এই বছরের পুজো নিয়ে সাধারণ মানুষের মনে অনেক দোটানা রয়েছে। অনান্য বার এই সময় কুমোরটুলিতে অনেক মানুষের ভিড় থাকে। এবার সেই সংখ্যাটা অনেক কম।” মহিলা মৃৎশিল্পী মালা পাল বলেন, “আরজিকর কাণ্ড হওয়ার আগে ভালোই অর্ডার আসছিল। এখন সকলে আন্দোলনে ব্যস্ত, তাই আমাদের খদ্দের কম।” 

    আরও পড়ুনঃ খুন-ধর্ষণ মামলাতেও সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, ধৃত টালা থানার তৎকালীন ওসি’ও

    মন ভেঙে গিয়েছে

    আরজি করের ঘটনার কথা মনে করিয়ে শিল্পী ইন্দ্রজিৎ পাল বলেন, “মন ভেঙে গিয়েছে, আগে যে আনন্দে আমরা ঠাকুর বানাতাম এখন আর সেই উৎসাহ নেই। সব সময় অভয়ার কথা মনে পড়ছে। একজন ডাক্তার হলেন ভগবানের সমতুল্য। তাঁরাই যদি সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” একই সঙ্গে শিল্পী মিন্টু বলেন, “আমাদের দুর্গা (Maa Durga) হলেন নির্যাতিতা ডাক্তার, তাই দুর্গার বিচার কামনা করি। আমরাও পথে নেমে প্রতিবাদ করেছিলাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

    RG Kar Case: সন্দীপ-অভিজিতের পর কি বিনীত গোয়েল? সিবিআই এবার এগচ্ছে মাথার দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর-হত্যাকাণ্ডে (RG Kar Case) এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা ৩। শনিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে ওঁই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। তাঁদের গ্রেফতারের বিরুদ্ধে আগেই সরব হয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। অপরাধের মূল মাথাকে সন্ধান করতে তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি তোলা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী মমতাকে গ্রেফতার করার কথাও বলেছিলেন। অপর দিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, নিজের এক্স হ্যান্ডেলে সিপি বিনীত গোয়েল (Vineet Goyal) এবং মমতাকে নিশানা করে তথ্য লোপাটের অভিযোগ তুলেছেন। অবিলম্বে তাঁদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন তিনি। আবার সূত্রের খবর, আগামী মঙ্গলবার, সুপ্রিম কোর্টের শুনানির পর সিপি বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

    পুলিশ কমিশনার ধামাচাপা দিয়েছেন (RG Kar Case)?

    বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “টালা থানার ওসিকে গ্রেফতারের পর আরও স্পষ্ট হল, ধর্ষণ করে খুনের ঘটনার ক্রাইম সিনকে সম্পূর্ণ ভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে। দোষীদের বাঁচাতে প্রত্যক্ষ মদত করছে পুলিশ।” একই সঙ্গে সামাজিক মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে আক্রমণ করে তিনি আরও বলেন, “অভিজিৎ মণ্ডল সেই ব্যক্তি যাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন। গ্রেফতারকে উপেক্ষা করতে হাসপাতালে ভর্তির চেষ্টা করেছিলেন, কিন্তু চিত্রনাট্যের বাস্তবায়ন সম্ভব হয়নি। হাসপাতালের এক প্রমোটারকে ফোন করে ধমক দিয়েছিলেন মমতা। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, নৃশংস অপরাধটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল। কার্যত পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্যকে ধ্বংস করেছে। কলকাতা পুলিশের কমিশনারও (Vineet Goyal) মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করতে এবং অপরাধ ধামাচাপা দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।”

    আরও পড়ুনঃ সিজিও থেকে বের করতেই টালা থানার সেই ‘করিতকর্মা’ ওসিকে জুতো দেখিয়ে বিক্ষোভ

    ওসিকে প্রশ্ন, কার নির্দেশ ছিল?

    সূত্রের খবর, ধৃত ওসি অভিজিৎ মণ্ডলকে (RG Kar Case) জেরা করে বক্তব্যে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তদন্তকারী অফিসাররা মনে করছেন, ইচ্ছাকৃত ভাবে কর্তব্যে গাফিলতি রয়েছে। গোটা তদন্তকে ভুল পথে পরিচালনা করেছেন ওসি। কিন্তু অভিজিৎ কেন করলেন? কার নির্দেশ? ইতিমধ্যে ডিসি ডিডি স্পেশাল, ডিসি নর্থকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রধান হিসেবে বিনীত গোয়েলের ভূমিকা তাই প্রশ্নের মুখে।

    জুনিয়র ডাক্তাররা গত ৯ অগাস্ট থেকে ন্যায় বিচারের (RG Kar Case) জন্য টানা রাজপথে আন্দোলন করছেন। সন্দীপ-অভিজিৎ গ্রেফতারের পর তাঁরা বলেন, “আমাদের বোন অভয়ার মৃত্যু একটি সংগঠিত প্রাতিষ্ঠানিক অপরাধ। সন্দীপ ঘোষ অত্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কুর্নিশ জানাই। কান ধরা পড়েছে এবার মাথাও সমানে আসবে। যতক্ষুণ ন্যায় বিচার না পাব, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Case: সিজিও থেকে বের করতেই টালা থানার সেই ‘করিতকর্মা’ ওসিকে জুতো দেখিয়ে বিক্ষোভ

    RG Kar Case: সিজিও থেকে বের করতেই টালা থানার সেই ‘করিতকর্মা’ ওসিকে জুতো দেখিয়ে বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে হত্যা মামলায় শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার পুর্বতন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। সুপ্রিম কোর্টে এই টালা থানার ওসির (Tala police) প্রসঙ্গ উঠেছিল। রবিবার সিজিও থেকে তাঁকে বের করার সময় ক্ষুব্ধ জনতা স্লোগান দিয়ে জুতো দেখিয়েছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে উত্তেজিত জনতা ওসিকে দেখা মাত্রই নিজেদের রাগ প্রকাশ করে ক্ষোভে ফেটে পড়ে। সেই সঙ্গে স্লোগান ওঠে ‘তিলোত্তমার বিচার চাই’। নিরাপত্তা কর্মীরা তড়িঘড়ি গাড়িতে তোলে ওসিকে। উত্তেজিত জনতা গাড়ির পিছনে পিছনেও ছুটতে শুরু করে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অভয়ার হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩। 

    ক্রাইম সিন সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে (RG Kar Case)!

    নির্যাতিতা চিকিৎসক তরুণীর মামলা (RG Kar Case) সুপ্রিম কোর্টে উঠলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের রিপোর্টে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। ধর্ষণ-হত্যাকাণ্ডে টালা থানায় এফএইআরের সময়, ময়নাতদন্তের সময় এবং তথ্যপ্রমাণ লোপাটের গুরুতর অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়। একই ভাবে ঘটনাস্থলের পরিবেশকে বিকৃত করা হয়েছে বলে আদালতে প্রশ্ন তুলেছে সিবিআই। তাদের অভিযোগ, ক্রাইম সিনকে সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে। অপর দিকে গত টানা ৩৬ দিন ধরে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন সামজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলি ধর্না, বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ন্যায়বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে অনড় আপামর জনসাধারণ। তাই টালা থানার ওসি (Tala police) গ্রেফতার হতেই তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা জুতো দেখিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে।

    আরও পড়ুনঃ “মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হয়েছে”, অভিযোগ জুনিয়র ডাক্তারদের

    আদালত চত্বরে কড়া নিরাপত্তা

    ওসি অভিজিৎ মণ্ডলকে চিকিৎসক হত্যা মামলায় (RG Kar Case) শিয়ালদা আদালতে হাজির করার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য বি আর সিং হাসপাতলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে সেখান থেকে সোজা আদালতে তোলা হবে। উল্লেখ্য, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আগে আদালতে তোলার সময় উত্তেজিত জনতা চড় মেরেছিল। সেই সঙ্গে আদালত চত্বরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে, পুলিশ সেই দিকে কড়া নজর রেখেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: “মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হয়েছে”, অভিযোগ জুনিয়র ডাক্তারদের

    RG Kar: “মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হয়েছে”, অভিযোগ জুনিয়র ডাক্তারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রীর বাড়িতে দাঁড়িয়ে বললেন, ‘‘হয় আপনারা বেরিয়ে যান, নয়ত বাস ডেকে বের করে দেওয়া হবে’’, একথা বলতে গিয়ে একপ্রকার গলা ভিজে আসে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারের। শেষ মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা নিজেদের বেশ কিছু শর্ত ত্যাগ করেন। তাঁরা রাজি হন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে (RG Kar)। তবে বেঁকে বসে প্রশাসন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র চিকিৎসকদের কড়া ভাষায় জানিয়ে দেন, অনেক দেরি হয়ে গিয়েছে। কোনও কোনও মহলের মতে, মুখ্যমন্ত্রীর বাড়িতে এমন অপমানের ঘটনা প্রমাণ করে, দুপুরে মাননীয়ার ধর্নাস্থলে যাওয়া নেহাত ছলনা ছাড়া কিছু নয়। মমতার বাড়ি থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হয়েছে তাঁদের, এমন অভিযোগ ডাক্তারদের। বৈঠক ভেস্তে যাওয়ার পরে এতটুকু দমে যাননি জুনিয়র ডাক্তাররা। ধর্নামঞ্চে ফিরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। মমতা সরকার কতটা আন্তরিক আরজি কর (RG Kar) কাণ্ডের বিচার দিতে, সে প্রশ্নও তেলেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্য সরকার বলছে তারা দুঘণ্টা অপেক্ষা করেছে, আর তাঁরা ৩৫ দিন অপেক্ষা করছেন। বৃষ্টিতে ভিজছেন।

    কী বলছেন ডাক্তার নেতা দেবাশিস? (Junior Doctor)

    শনিবারই জুনিয়র ডাক্তার (Junior Doctor) দেবাশিস হালদার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করেছিলাম। সেখানে বলেছিলাম, বৈঠকে যেন স্বচ্ছতা থাকে। আমরা এলাম। আসার পর বললাম লাইভ স্ট্রিমিং যেন করা যায়। কিন্তু ওঁরা বললেন, সম্ভব নয়। আমরা বললাম, অন্তত দু’পক্ষকে স্বচ্ছভাবে ভিডিয়ো করতে দেওয়া হোক। তাতেও বললেন, নাহ দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না। আমরা চাই ভিডিয়ো-র কপি। ওঁরা বললেন সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তবে কপি দেওয়া হবে। আমরা এও বললাম যে, ভিডিওটা তো প্রমাণ হিসেবে আমাদের লাগবে (RG Kar)। আমরা তারপর আবার আলোচনা করলাম। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে বললেন, তোমরা চা খেয়ে যাও। তবে ভিডিও কিন্তু দেওয়া যাবে না। এটা বিচারাধীন বিষয়, ভিডিও পরে দেব। এই ঘটনার পর আবার আমরা আলোচনা করলাম। আমরা তাতেই রাজি হলাম। বললাম এইটুকুতেই রাজি। আমাদের ভিডিও দরকার নেই। আমরা বিশ্বাস রাখলাম।’’

    ঘাড়ধাক্কা দেওয়া হল আমাদের

    দেবাশিস আরও বলেন, ‘‘এরপর আমরা যখন রাজি হলাম যে ওই মিনিটসটুকু দেওয়া হোক, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য বললেন, অনেক দেরি হয়ে গিয়েছে, আর সম্ভব নয়। আমরা দু-তিন ঘণ্টা ওয়েট করেছি। আমরা আর আলোচনায় বসতে রাজি নই। কিন্তু আমাদের বলা হল, হয় আপনারা বেরিয়ে যান। নয়ত বাস ডেকে বের করে দেওয়া হবে। তারপর নিজেরা গাড়়ি করে বেরিয়ে গেলেন। ওরা বলছে দুঘণ্টা অপেক্ষা করেছি। আর আমরা ৩৫ দিন অপেক্ষা করছি। স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজছি। আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তখন ঘাড়ধাক্কা দেওয়া হল। আমরা প্রথম থেকে স্বচ্ছতার (RG Kar) দাবি রেখেছিলাম।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar: খুন-ধর্ষণ মামলাতেও সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, ধৃত টালা থানার তৎকালীন ওসি’ও

    RG Kar: খুন-ধর্ষণ মামলাতেও সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, ধৃত টালা থানার তৎকালীন ওসি’ও

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার ধর্ষণ ও খুনের মামলাতেও শনিবার তাঁকে গ্রেফতার করা হল। একই সঙ্গে প্রমাণ লোপাটের অভিযোগ এবং চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর রুজু করার অভিযোগ উঠেছে টালা থানার সেই সময়ের ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তাঁকেও গ্রেফতার করা হয় শনিবার। সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে আজ রবিবার সকালে আদালতে হাজির করা হবে। তদন্তকারীদের তরফ থেকে জানা গিয়েছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে ফের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। তাই তাঁকেও রবিবার আদালতে হাজির করানো হবে।

    খুন-ধর্ষণ মামলায় মোট গ্রেফতার ৩ (RG Kar)

    প্রসঙ্গত, আরজি করকাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ছিল একজন সিভিক ভলান্টিয়ার। শনিবার আরজি করের খুন-ধর্ষণের মামলায় গ্রেফতার করা হল আরও দুজনকে। অর্থাৎ মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল তিন। এই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কি না, সেটাই এখন দেখার। শনিবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছতেও তাঁরা উল্লাসে ফেটে পড়েন। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিচারের দাবিতে ধর্নায় বসেছেন তাঁরা। সেখানে নানা রকম স্লোগানও উঠতে দেখা যায়। আরজি করকাণ্ডের ৩৬ দিনের মাথায় প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করার ঘটনায় জুনিয়র ডাক্তারদের একজন বলেন, ‘‘বিচারের দিকে এক পা এগনো গেল। তবে ঘটনার পর ৩৫ দিন কেন সময় লাগল, সেটাও আমাদের প্রশ্ন।’’

    আর্থিক দুর্নীতি মামলায় জেলে রয়েছেন সন্দীপ

    প্রসঙ্গত, আরজি কর (RG Kar) কাণ্ডে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাঁর জমানাতে মর্গে মৃতদেহ লোপাট থেকে সেখানে পর্নোগ্রাফি চালানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। শুধুমাত্র মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করেই ২০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে আরজি করে, এমনই দাবি সিবিআইয়ের। অন্যদিকে, ইডিও তেড়েফুঁড়ে নেমেছে এই মামলায়। তারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ীদের অফিসে-বাড়িতে হানা দিয়েছে। আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে, বর্তমানে তিনি রয়েছেন প্রেসিডেন্সির সংশোধনাগারে।

    প্রশ্ন ওঠে টালা থানার সেই সময়ের ওসির বিরুদ্ধে

    গত ৯ আগস্ট আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের চারতলার সেমিনার হল থেকে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়। প্রথমে তা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। কিন্তু পরে ধর্ষণ ও খুনের অভিযোগ প্রমাণিত হয়। এই আবহে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অন্যদিকে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ অসুস্থ বলে নিজেকে দাবি করে গোটা কলকাতার একাধিক হাসপাতালে ঘুরতে থাকেন। কোনও রোগ তাঁর খুঁজে পাওয়া যায় না। শেষমেশ ৫ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার দুপুরে সিবিআইয়ের তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে যান অভিজিৎ। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তার পরেই গ্রেফতার করা হয় তাঁকে। টালা থানার এই প্রাক্তন ওসির বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযোগ দায়ের থেকে ময়নাতদন্ত, একাধিক ক্ষেত্রে অভিযোগ রয়েছে এই পুলিশকর্তার বিরুদ্ধে। এবার তাঁকে গ্রেফতার করল সিবিআই (CBI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share