Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Arjun Singh: ৮২টি সিসি ক্যামেরা বসিয়ে তাঁর ওপর নজরদারি চালাচ্ছে রাজ্য, হাইকোর্টের দ্বারস্থ অর্জুন

    Arjun Singh: ৮২টি সিসি ক্যামেরা বসিয়ে তাঁর ওপর নজরদারি চালাচ্ছে রাজ্য, হাইকোর্টের দ্বারস্থ অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল থেকে বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং (Arjun Singh)। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বারাকপুরের বিদায়ী সাংসদ। বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁর বাড়ির আশেপাশে ৮২টি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। তাঁর বাড়িতে আসা-যাওয়া ব্যক্তিদের গতিবিধির ওপর এভাবেই নজরদারি চালাচ্ছে রাজ্য। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অর্জুন। কলকাতা হাইকোর্ট অর্জুন সিং (Arjun Singh)-এর এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত এই অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। হাইকোর্ট সূত্রে খবর, আগামী সপ্তাহের মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে।

    বাড়ির পুরোহিতের ওপরেও নজরদারি! সরব অর্জুন

    অর্জুন সিং (Arjun Singh) বলেন, ‘‘আমার বাড়ির আশেপাশে ৮২টি ক্যামেরা। মানে, আমার প্রত্যেকটা গতিবিধিকে রেইকি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সাধারণ মানুষ থেকে কার্যকর্তা যাঁরাই দেখা করতে আসছেন, এমনকী মন্দিরের পুরোহিত যদি আমার বাড়িতে কেউ পুজো করতে আসেন তাঁকে ১০৭ কেটে দিয়েছে। ১১০ দিয়েছে যার বয়স ৭০ বছর। পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের কাজ করাচ্ছে। ক্যামেরা লাগিয়ে সবসময় নজরদারি চলছে। আমার সঙ্গে কে দেখা করতে আসেন…কে কথা বলতে আসেন…সবার ওপর নজরদারি চালাচ্ছে।’’ 

    জেড ক্যাটাগরির নিরাপত্তা অর্জুনের, পবন সিং-এর ওপর নজরদারির অভিযোগ

    প্রসঙ্গত, গত মার্চ মাসের ১৫ তারিখে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। বিজেপিতে যোগ দেওয়ার পরে বর্তমানে তাঁকে জেড ক্যাটাগরির সুরক্ষা প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এই আবহেই তিনি নজরদারি চালানোর অভিযোগ আনলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। অর্জুন সিং-এর (Arjun Singh) পাশাপাশি একই অভিযোগে সরব হয়েছেন তাঁর পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিংও। প্রসঙ্গত, মাঝখানে অর্জুন সিং তৃণমূলে গেলেও পবন সিং বিজেপিতেই ছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁর ভিডিও এবং অডিও দুই ভাবেই ট্যাপিং-এর অভিযোগ এনেছেন পবন।

    তোলাবাজির টাকা যায় ক্যামাক স্ট্রিটে

    প্রসঙ্গত, গতকাল বারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অর্জুন। বারাকপুর শিল্পাঞ্চল থেকে তোলাবাজির মাধ্যমে টাকা তুলে, সেই টাকা ক্যামাক স্ট্রিটে পাঠান পার্থ ভৌমিক, এমনই অভিযোগ বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর (Arjun Singh)। নদীর চর রাস্তা থেকে বালি তুলে পাচার করেন তৃণমূল প্রার্থী। এমনও অভিযোগ এনেছেন অর্জুন।

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Lok Sabha Elections 2024: ভোট-প্রচারে বৃহস্পতিবার উত্তরবঙ্গে আসছেন মোদি, সভা করবেন কোচবিহারে

    Lok Sabha Elections 2024: ভোট-প্রচারে বৃহস্পতিবার উত্তরবঙ্গে আসছেন মোদি, সভা করবেন কোচবিহারে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) প্রচারে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি সভা করবেন কোচবিহারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্বাচনী কেন্দ্রে। সভা হবে কোচবিহার শহরের রাসমেলা ময়দানে। এদিন প্রধানমন্ত্রী পৌঁছবেন হাসিমারা এয়ারবেসে। সেখান থেকে কোচবিহারে গিয়ে সভা করবেন নিশীথের সমর্থনে।

    ৯ দিনে রাজ্যে চারটি সভা (Lok Sabha Elections 2024)

    বিজেপি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে এনিয়ে ৯ দিনে রাজ্যে চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। রাসমেলা ময়দানে জোরকদমে চলছে সভার মঞ্চ বাঁধার কাজ। দুটি মঞ্চ করা হবে। একটিতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যটি থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। মূল মঞ্চের প্রথম সারিতে ছ’জন মহিলা নেত্রীকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি থেকে। বিজেপি সূত্রে খবর, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা থেকে তিনজন করে মহিলা নেত্রী থাকবেন মঞ্চে। প্রধানমন্ত্রীর দু’পাশে কোচবিহার ও আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীরা থাকবেন। দুই জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বও থাকবেন। তাঁদের পাশেই থাকবেন ছ’জন মহিলা নেত্রী।

    পাঁচ বছর পরে একই জায়গায় সভা

    উনিশের লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ বছর পর ফের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ৪ এপ্রিল সেখানেই সভা করবেন তিনি। তারই প্রস্তুতি তুঙ্গে (Lok Sabha Elections 2024)। প্রশাসনিক কর্তারা বারবার পরীক্ষা করছেন মঞ্চ ও তার আশপাশের এলাকা। বিজেপির একাধিক নেতাও আসছেন ময়দানে পরিদর্শনে। এদিন রাসমেলা ময়দান পরিদর্শন করেন বিজেপির রাজ্য সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ। বিজেপির কোচবিহার জেলা সভাপতি বলেন, “হঠাৎ করে প্রোগ্রাম হলেও জোরকদমে কাজ চলছে। গ্রামে দিন রাত মাইকিং হচ্ছে। আশা করছি, কাল (বৃহস্পতিবার) বেলা বারোটার মধ্যেই মাঠ ভর্তি হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সভায় এত লোক আসবেন যে কোচবিহার স্তব্ধ হয়ে যাবে।”

    আরও পড়ুুন: অভিজিৎ, অর্জুন-সহ চার বিজেপি নেতাকে বিশেষ নিরাপত্তা কেন্দ্রের, কেন জানেন?

    বিজেপি সূত্রে খবর, সভায় এক লাখ দশ হাজার মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে পদ্ম-পার্টি। কোচবিহারের নাটাবাড়ি, মাথাভাঙা, শীতলকুচি বিধানসভার রাশ রয়েছে বিজেপির হাতে। এই বিধানসভা এলাকাগুলির প্রতিটি থেকে ২০ হাজার করে কর্মী-সমর্থক নিয়ে আসা হবে। বিজেপির দখলে থাকা কোচবিহার উত্তর ও দক্ষিণ থেকেও পনেরো হাজার করে কর্মী-সমর্থক জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দিনহাটা ও সিতাই থেকেও কুড়ি হাজার করে লোক নিয়ে আসা হবে। আলিপুরদুয়ার থেকে আনা হবে চল্লিশ হাজার কর্মী-সমর্থক (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: অভিজিৎ, অর্জুন-সহ চার বিজেপি নেতাকে বিশেষ নিরাপত্তা কেন্দ্রের, কেন জানেন?

    Lok Sabha Elections 2024: অভিজিৎ, অর্জুন-সহ চার বিজেপি নেতাকে বিশেষ নিরাপত্তা কেন্দ্রের, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্র (Lok Sabha Elections 2024)। এঁরা হলেন, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (তমলুকে বিজেপির প্রার্থী), বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহারের বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাস।

    কোন ক্যাটেগরির নিরাপত্তা অভিজিৎ-অর্জুনকে?

    জানা গিয়েছে, অভিজিৎকে ‘ওয়াই+’ ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় তাঁর সঙ্গে থাকবেন দু’জন কমান্ডো, আটজন জওয়ান ও অন্তত দু’টি গাড়ির কনভয়। অর্জুন পাবেন উচ্চমানের ‘জেড’ ক্যাটেগরির সুরক্ষা। এই ক্যাটেগরিতে থাকেন ২২ জন জওয়ান এবং চার থেকে ছ’জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশ কর্মী। তাঁর নিরাপত্তা (Lok Sabha Elections 2024) বলয়ে থাকবে অন্তত পাঁচটি গাড়ির কনভয়। এর মধ্যে একটি হবে বুলেট প্রুফ। বাংলার বাকি দুই নেতা পাচ্ছেন ‘এক্স’ ক্যাটেগরির সুরক্ষা। এই ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন দু’জন জওয়ান। একটি কিংবা দু’টি গাড়ির কনভয়।

    কোচবিহারের দুই নেতাকেও নিরাপত্তা

    জানা গিয়েছে, কোচবিহারের দুই নেতাকে হুমকি দেওয়া হয়েছিল। তার জেরেই ব্যবস্থা করা হল সুরক্ষার। উল্লেখ্য যে, অভিজিৎ ও অর্জুনকে নিরাপত্তা দেওয়া হয়েছে ২৭ মার্চ থেকে। বাকি দু’জন পেয়েছেন ২৯ মার্চ থেকে। প্রসঙ্গত, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার চেয়ে জেড ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির চেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হবে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে। এই অর্জুনই পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন। লোকসভা নির্বাচনের আগে ফিরেছেন গেরুয়া শিবিরে।

    প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। এদিন গোটা রাজ্যের বিভিন্ন কেন্দ্রের সঙ্গে নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন আসনেও। ভোট লুট রুখতে ও অশান্তি এড়াতে রাজ্যের প্রতিটি বুথেই ব্যবস্থা করা হচ্ছে ওয়েব কাস্টিংয়ের। ব্যবহার করা হবে এআই প্রযুক্তিও (Lok Sabha Elections 2024)।

    আরও পড়ুুন: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে নেহরুকেই কাঠগড়ায় তুললেন জয়শঙ্কর

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Khejuri: সমুদ্র সৈকতে মূক-বধির মহিলাকে ধর্ষণ, প্রতিবাদে পথ অবরোধ, অভিযুক্ত তৃণমূল

    Khejuri: সমুদ্র সৈকতে মূক-বধির মহিলাকে ধর্ষণ, প্রতিবাদে পথ অবরোধ, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে সমুদ্র সৈকতে এক মূক-বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি (Khejuri) বিধানসভা এলাকায়। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। রাস্তায় নেমে আন্দোলনও হয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Khejuri)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সমুদ্র সৈকতে (Khejuri) এলাকার কিছু মহিলা প্রাতঃভ্রমণে গিয়েছিলেন। তাঁদের সঙ্গেই ছিলেন ওই মূক-বধির মহিলা। অভিযোগ, তখনই জোর করে ওই মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সমুদ্র পাড়ে ধর্ষণ করে এলাকারই এক যুবক। তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনা দেখে দ্রুত গ্রামে ফিরে গিয়ে বিষয়টি জানান দলে থাকা অন্যান্য মহিলারা। নির্যাতিতা মহিলা অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। বিজেপির লোকজনের সঙ্গেই অভিযুক্তের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার লোকজন। পথ অবরোধও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খেজুরি থানা ও তালপাটি থানা বিশাল পুলিশ বাহিনী। তোলা হয় অবরোধ। গ্রেফতার করা হয় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।

    আরও পড়ুন: “বালু-শাহজাহানের মতো শওকত-জাহাঙ্গিরও গ্রেফতার হবে”, বিস্ফোরক শুভেন্দু

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    ক্ষোভ উগরে দিয়েছেন খেজুরির (Khejuri) বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। তিনি আবার ঘাসফুল শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসব কাজ করছে। পুলিশের ছত্রছায়া ওরা বেড়ে উঠেছে। ওদের মধ্যে একজন মূক-বধির মহিলাকে ধর্ষণ করেছে। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন খেজুরি ২ ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাশ। তিনি  বলেন, “অভিযুক্ত তৃণমূলের কেউ নয়, কোনও দিন তৃণমূল করত না। আমরা পুলিশকে বলেছি দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আর বিজেপি এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: “থানায় চা-টোস্ট আনতেন শাহজাহান”, দাবি করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর

    Sheikh Shahjahan: “থানায় চা-টোস্ট আনতেন শাহজাহান”, দাবি করলেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী হয়ে মঙ্গলবার তারাপীঠে পুজো দিয়ে বীরভূমে প্রচার শুরু করলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। চষে বেড়ালেন এলাকা। এবার সন্দেশখালির “বেতাজ বাদশা” শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বীরভূমের বিজেপি প্রার্থী। ওসি-র ফাইফরমাশ খাটা সেই শাহজাহানের তৃণমূলের জমানায় এই উত্থান দেখে তিনি হতবাক হয়ে যান।

    থানায় চা-টোস্ট নিয়ে আসতেন শাহজাহান! (Sheikh Shahjahan)

    বিজেপি প্রার্থী দেবাশিস ধর বলেন,তৃণমূল আমলে সমাজের বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষদের এড়িয়ে শাহজাহানের (Sheikh Shahjahan) মতো ‘বাহুবলীদের’ নেতা বানিয়ে দেওয়া হচ্ছে। দুই আমলে পুলিশের চাকরি করায় তফাত কী, সে প্রশ্নে তাঁর ব্যাখ্যা, বাম আমলে সরকারের মাথারা ছিলেন অত্যন্ত শিক্ষিত। আইন-সহ বিভিন্ন বিদ্যায় দক্ষতা ছিল। রাজ্যের মানুষ দু’টি জমানা দেখেছেন। বাম আমলে এত চুরি দেখেননি! কিন্তু, তৃণমূলের সময়ে অনেক ভাললোক থাকা সত্ত্বেও উত্থান হয়েছে শাহজাহানদের। প্রাক্তন আইপিএস আরও বলেন “আমি ব্যক্তিগত ভাবে চিনি শাহজাহানকে। বসিরহাটের এসডিপিও ছিলাম ২০১০-‘১১ সালে। এই সরকার আসার আগেই। শাহজাহান তখন সন্দেশখালি থানার বাইরে বসে থাকতেন। আমি গেলে বড়বাবু বলতেন, এই দ্বীপে কিছু পাওয়া যায় না। আমি চা খেতে ভালবাসি। বড়বাবু শাহজাহানকে বলতেন, ‘সাহেব এসেছে, ভাল চা পাতা আর বিস্কুট নিয়ে আয়। শাহজাহান নদী পেরিয়ে চা ও টোস্ট বিস্কুট নিয়ে আসতেন।

    আরও পড়ুন: “বালু-শাহজাহানের মতো শওকত-জাহাঙ্গিরও গ্রেফতার হবে”, বিস্ফোরক শুভেন্দু তৃণমূলকে তুলোধনা করলেন শুভেন্দু, কী বললেন?

     ইটভাটায় কয়লা সরবরাহ করতেন শাহজাহান!

    দেবাশিসের কথায়, “বাম আমলে যার এমন দশা ছিল, যে লোক ইটভাটায় কয়লা সরবরাহ করতেন, সেই তৃণমূল আমলে নেতা হয়ে গেলেন, হল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ! আগে সে ওসির ফাইফরমাশ খাটতেন। পরবর্তীকালে শাহজাহানের (Sheikh Shahjahan) ফাইফরমাশ খাটতেন বড়বাবু। ১২ বছর ধরে অন্ধকারের রাজত্ব চালিয়ে গেল।”

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    দেবাশিসকে আক্রমণ শানিয়েছে বাম শিবির। তোপ দেগেছে শাসকদলও। সিপিএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “তৃণমূলের বিরোধিতা যে কারণে করি, সেটা হল দুর্নীতি, গণতন্ত্রের ওপরে আক্রমণ, মানুষকে কথা বলতে দেয় না বলে। কিন্তু, উনি যে দলে গিয়েছেন, সেই দল সুশাসন করে বলে তাঁর মনে হলে, তিনি বিভ্রান্তির চূড়ান্ত জায়গায় আছেন। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “যে দলে তিনি যোগ দিয়েছেন, সেই দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা ভুলে গেলেন। তিনিও তো চা বিক্রি করতেন। এমন কোনও নিয়ম নেই, কম শিক্ষিত হলে তিনি রাজনীতি করতে পারবেন না বা মানুষের পাশে দাঁড়াতে পারবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “বালু-শাহজাহানের মতো শওকত-জাহাঙ্গিরও গ্রেফতার হবে”, বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: “বালু-শাহজাহানের মতো শওকত-জাহাঙ্গিরও গ্রেফতার হবে”, বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বিকেল চারটে নাগাদ ক্যানিংয়ে আসেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হাসপাতাল মোড় থেকে যোগ দেন পদযাত্রায়। প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছন সভাস্থলে। পদযাত্রায় হাঁটতে হাঁটতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা এলাকার মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এবারে তাঁরা ভোট দিতে পারবেন সেই আশ্বাস দেন। প্রসঙ্গত উল্লেখ্য এই ক্যানিং পশ্চিম বিধানসভায় গত পঞ্চায়েত ভোটে কোনও বিরোধী দলই মনোনয়ন জমা দিতে পারেনি শাসকের সন্ত্রাসে। মিছিল ক্যানিং বাজার সংলগ্ন এলাকায় বিধায়ক কার্যালয়ের সামনে আসতে সেদিকে আঙুল দেখিয়ে শুভেন্দু বলেন, “ সন্দেশখালির মত সোজা করব।”

    কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    এদিন সভামঞ্চ থেকেও একের পর এক তৃণমূলকে আক্রমণ করতে থাকেন শুভেন্দু (Suvendu Adhikari) । বিশেষ করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল সহ বাসন্তীর তৃণমূল নেতা রাজা গাজীকে হুঁশিয়ারি দেন তিনি। এদিন তিনি নির্বাচনী প্রচারে আসেন নি, বরং কয়েকদিন আগে বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাস সহ বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদেই এদিন সভা করতে এসেছেন বলে দাবি করেন শুভেন্দু। তবে এদিন তিনি ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের লোকসভার প্রার্থী অশোক কান্ডারি সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা। শুভেন্দু এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ সন্দেশখালির ঘটনা থেকেও যদি তৃণমূলের এইসব নেতারা শিক্ষা না নেয়, তাহলে আমি মনে করি এঁরা মানুষ নয়, এঁদের কোনও হুশ নেই।” তিনি আরও বলেন, “বিধানসভা নির্বাচনের পর যেভাবে রাজ্য জুড়ে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল, সেই সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করে মোট ১৯ জনের নামে রিপোর্ট দিয়েছিল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। সেই উনিশের মধ্যে ইতিমধ্যেই তিনজন বীরভূমের কেষ্ট, উত্তর ২৪ পরগনার বালু আর শেখ শাহজাহান ধরা পড়েছে। বাকি ১৬ জনকেও ধরা হবে। তারমধ্যে এই জেলার ২ জন রয়েছে শওকত মোল্লা ও জাহাঙ্গির খান। বালু-শাহজাহানের মতো শওকত-জাহাঙ্গিরও গ্রেফতার হবে।

    জয়নগরে চারটি পদযাত্রা ও জনসভা করবে শুভেন্দু

    এদিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আলাদা করে পরেশকে চ্যালেঞ্জ ছোড়েন শুভেন্দু। কয়েক মাস আগে ক্যানিং বাসস্ট্যান্ডের একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ক্যানিংয়ে এলে বেঁধে রাখার কথা বলেছিলেন পরেশ। সেই কথার পাল্টা এদিন শুভেন্দু বলেন, “ আমি যাওয়ার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাবো। ক্ষমতা থাকলে পরেশ ব্যাটা কোন দেশের দড়ি আছে আনাও, আমাকে বেঁধে রাখো। আরে তোমার মালিক মমতা বন্দ্যোপাধ্যায় দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বান্দা না থাকতো। নন্দীগ্রাম না হত। আর তুমি তো কোন ছাড়।” সভা শেষে শুভেন্দু ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় এসে চাও খান। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন সেখানে। শিশুদের আদর করেন। ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে তিনি চারটি পদযাত্রা ও জনসভা করবেন বলে এদিনের মঞ্চ থেকে ঘোষণা করেছেন। আর ভোটের দিন এই এলাকায় পড়ে থেকে কীভাবে ভোট করতে সেটা দেখিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটার স্লিপ দিয়েই ভোট দিতে পারবেন উত্তরবঙ্গের ঝড়ে বিপর্যস্তরা, জানাল কমিশন

    Lok Sabha Election 2024: ভোটার স্লিপ দিয়েই ভোট দিতে পারবেন উত্তরবঙ্গের ঝড়ে বিপর্যস্তরা, জানাল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির (Jalpaiguri) বাসিন্দারা ভোটার কার্ড ছাড়াই ভোট (Lok Sabha Election 2024) দিতে পারবেন। আগামী ১৯ এপ্রিল নির্বাচন রয়েছে জলপাইগুড়িতে। ওই দিন ভোটের লাইনে শুধু ভোটার স্লিপ নিয়ে দাঁড়ালেই ভোট দিতে পারবেন ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির বাসিন্দারা। উত্তরবঙ্গের কালবৈশাখী-বিধ্বস্ত জেলাগুলির সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পক্ষ থেকে দুর্যোগ কবলিত এলাকার ভোটারদের আশ্বস্ত করে এ কথা জানানো হয়েছে।

    কেন এই সিদ্ধান্ত

    গত রবিবার বিকেলে কয়েক মিনিটের ‘মিনি টর্নেডো-তে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে ঘরছাড়া হয়েছে শতাধিক পরিবার। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরগুলিতে থাকা বিভিন্ন দরকারি কাগজপত্রও খুঁজে পাচ্ছেন না বেশিরভাগ মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন পরিচয়পত্র নিয়ে লোকসভা ভোট দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেকে। তাঁদের সেই চিন্তা দূর করতেই এই পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সোমবার এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানালেন, বিপর্যস্ত এলাকার মানুষরা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই তাঁদের ভোটাধিকার (Lok Sabha Election 2024) প্রয়োগ করতে পারবেন।

    আরও পড়ুুন: ভোট লুটেরারা হুঁশিয়ার!!! বাংলার সব বুথেই ওয়েব কাস্টিং, এআই প্রযুক্তি

    কী বলল নির্বাচন কমিশন

    আগামী ১৯ এপ্রিল দেশ তথা রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় নির্বাচন (Lok Sabha Election 2024) হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের একজন আধিকারিক সাংবাদিকদের জানান, এটা একটি বিপর্যয় এবং এর ফলে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষের ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি তাঁরা প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছেন। এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের ভোটার আইডেন্টিটি কার্ড হয় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা হারিয়ে গেছে। আমরা তাঁদের আশ্বস্ত করতে চাই যে এর জন্য চিন্তা করার কোনও কারণ নেই। তাঁরা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই ভোটদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এটা তখনই সম্ভব হবে যখন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে। কমিশনের ওই আধিকারিক আরও বলেন, গত রবিবারের ঝড়ের ফলে মোট ১১টি ভোটগ্রহণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পোলিং স্টেশনগুলি পুনরায় মেরামতের কাজ শুরু হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Congress News: পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

    Congress News: পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। বেশ কয়েকটি রাজ্যের প্রার্থীদের নাম মঙ্গলবার ঘোষণা করে হাত শিবির। কংগ্রেসের (Congress News) ঘোষণা করার প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম রয়েছে। এই আসন থেকে হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুণিশ তামাং। ওড়িশারও বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছে শতাব্দীপ্রাচীন দলটি।

    দার্জিলিং আসন ২০০৯ থেকেই বিজেপির দখলে

    এদিন পশ্চিমবঙ্গের  দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। ২০০৯ সাল থেকেই এই কেন্দ্রটি বিজেপির দখলে রয়েছে। সে বছর জয়লাভ করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী যশবন্ত সিং। ২০১৪ সালে ওই কেন্দ্রে জয়ী হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ২০১৯ সালে দার্জিলিং কেন্দ্র থেকে জয়ী হন রাজু বিস্ত। ২০২৪ সালে রাজু বিস্তের ওপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির। বেশিরভাগ সমীক্ষায় দেখা যাচ্ছে, দার্জিলিং আসনে বিজেপির জয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের ময়দানে দার্জিলিং কেন্দ্রে প্রার্থী করেছে গোপাল লামাকে। এবার সেই আসনে প্রার্থী দিল কংগ্রেস (Congress News)। রাজ্যে বাম কংগ্রেসের জোট রয়েছে, তাই স্বাভাবিকভাবে দার্জিলিং আসনে বামফ্রন্টের কোনও প্রার্থী থাকবে না।

    দার্জিলিঙে কংগ্রেসের প্রার্থী জট

    এদিন মোট ১৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন কংগ্রেসের নেতৃত্ব। যদিও দার্জিলিং আসন নিয়ে জট কম হয়নি। একদা গোর্খা জনমুক্তি মোর্চা এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা বিনয় তামাং কংগ্রেসের যোগদান করেন টিকিটের দাবিতে। প্রার্থী ঘোষণায় (Congress News) দেরি হওয়াতেও তিনি ক্ষোভ উগরে দেন দলের বিরুদ্ধে। এরই মাঝে দেখা গেল মুণিশ তামাং কংগ্রেসে যোগ দিয়ে টিকিট পেলেন। আগেই বিনয় তামাং হুঁশিয়ারি দিয়েছিলেন, মুণিশ তামাং টিকিট পেলে তিনি দল ছাড়বেন। এখন দেখার তিনি দল ছাড়েন কিনা।

     

    আরও পড়ুুন: ভোট লুটেরারা হুঁশিয়ার!!! বাংলার সব বুথেই ওয়েব কাস্টিং, এআই প্রযুক্তি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahua Moitra: ‘আর্থিক তছরুপ প্রতিরোধ আইন’-এ মহুয়ার বিরুদ্ধে নতুন মামলা দায়ের ইডির

    Mahua Moitra: ‘আর্থিক তছরুপ প্রতিরোধ আইন’-এ মহুয়ার বিরুদ্ধে নতুন মামলা দায়ের ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল ইডি। জানা গিয়েছে, ‘আর্থিক তছরুপ প্রতিরোধ আইন’-এ দায়ের করা হয়েছে মামলাটি। প্রসঙ্গত, গত সপ্তাহতেই ঘুষকাণ্ডে বহিষ্কৃত সাংসদ মহুয়াকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি কিন্তু সে সময় সাড়া দেননি তিনি। না যাওয়ার কারণে হিসেবে ভোটের প্রচারকেই উল্লেখ করেন মহুয়া। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নতুন করে ফের সমন জারি করেছে মহুয়া এবং তাঁর পরিচিত দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে। জানা গিয়েছে, দুজনকে বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

    মহুয়ার বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই

    প্রসঙ্গত মহুয়া মৈত্রকে (Mahua Moitra) এর আগে দুবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি কিন্তু দুবারে সেই তলব এড়িয়ে গিয়েছেন তিনি। দিল্লি যাননি। সম্প্রতি, সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ প্রমাণিত হয় মহুয়ার বিরুদ্ধে। তাঁর সাংসদ পদও খারিজ হয়। এই মামলার তদন্তেই তাঁর কলকাতার বাড়ি এবং করিমপুরের অফিসে তল্লাশি চালায় সিবিআইয়ের একটি দল। পাশাপাশি এবার ইডিও মামলা করল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। 

    নজরে বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

    জানা গিয়েছে, মহুয়া মৈত্রর (Mahua Moitra) একটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই সন্দেহ দানা বাঁধছে। এই কারণেই  তাঁকে তৃতীয়বার সমন পাঠানো হয়েছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুবাই কেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে তিনি মোটা অঙ্কের টাকা সমেত অন্যান্য উপহার সামগ্রীর বিনিময়ে সংসদে প্রশ্ন করতেন। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রমাণিত হয়। লোকসভার এথিক্স কমিটির সামনে এর কোনও সদুত্তর না দিতে পেয়ে মহুয়া আপত্তিকর ভাষা প্রয়োগ করেন কমিটির সদস্যদের বিরুদ্ধে। প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে প্রথম অভিযোগ সামনে আনেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে এবং একদা তাঁর প্রাক্তন বন্ধু তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Heat Wave: শীঘ্রই পারদ ছোঁবে ৪০ ডিগ্রি! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?

    Heat Wave: শীঘ্রই পারদ ছোঁবে ৪০ ডিগ্রি! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল পার হতেই প্রতিদিন বাড়ছে তাপমাত্রার পারদ (Heat Wave)। গত কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতর আশঙ্কা বাড়িয়ে বলেছে আরো বাড়বে উষ্ণতা। চৈত্রের শেষেই নাজেহাল অবস্থা। প্রত্যাশা মতোই  ৪০ পার করল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। কলকাতাতেও ৩৭ ডিগ্রি পেরলো পারদ। 

    শহরের আবহাওয়া

    চলতি সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা (Heat Wave) চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতায় মঙ্গলবারের মতোই বুধবারও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আরও বাড়বে গরম। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। 

    দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা আগামী ৪ দিনে আরও ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। দক্ষিণের সব জেলাতেই গরমের অস্বস্তি বজায় থাকবে। তাপপ্রবাহ (Heat Wave) চলবে মূলত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর। এরই মধ্যে জেলায় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে থাকবে গরমে হাঁসফাঁস অবস্থা। সকালের দিকে একটু স্বস্তি থাকলেও বেলা বাড়তেই প্রাণ ওষ্ঠাগত।

    আরও পড়ুন: বামেদের দখল হওয়া পার্টি অফিস উদ্ধারের আশ্বাস দিলেন নিশীথ প্রামাণিক

    হিট ক্র্যাম্প বা সান স্ট্রোক

    তাপপ্রবাহের (Heat Wave) মতো পরিস্থিতিতে  শিশু, বয়স্করা সাবধানে থাকুন। বেলা ১২টা থেকে ৩টে বাইরে বেরোবেন না। এই সময় হিট ক্র্যাম্প বা সান স্ট্রোকের প্রবণতা থাকে। দুর্বলতা, মাথা ঘোরা, মাথাব্যথা, বমি বমি ভাব, ঘাম এবং খিঁচুনির মতো লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান। কেউ অজ্ঞান হয়ে গেলে বা অসুস্থ বোধ করতে সতর্ক হতে হবে। এগুলি সান স্ট্রোকের লক্ষণ হতে পারে।

    কী করবেন

    হালকা ফ্যাব্রিকের, হালকা রঙের, ঢিলেঢালা, সুতির কাপড় পরুন। রোদে বের হলে মাথা ঢেকে রাখুন। মাথা ঢাকতে সুতির কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করুন। পর্যাপ্ত জল পান করুন। ওআরএস পান করুন।  লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি খেতে পারেন। সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। রোদ পড়লে বাইরের কাজে বের হন। সকাল ১১টার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে পড়ুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share