Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Sukanta Majumdar: “তৃণমূল অপপ্রচার করতে এই সব ফেক ভিডিও ছেড়ে দিয়েছে”, তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “তৃণমূল অপপ্রচার করতে এই সব ফেক ভিডিও ছেড়ে দিয়েছে”, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়া সমর্থনে হুট্ খোলা গাড়িতে বর্ণাঢ্য নির্বাচনী প্রচার করেন। এই  নির্বাচনী প্রচারটি বার্নপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে টাউন পূজা, বন্ধু মহল মাঠ, সুভাষপল্লী স্কুল হয়ে আবার বার্নপুর বাসস্ট্যান্ডে শেষ করা হয়। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী, কৃষ্ণেদু মুখার্জী রাজ্য নেতা সহ বিজেপি নেত্রী এবং কর্মীসমর্থক। এই শোভাযাত্রা থেকে সুকান্ত, সন্দেশখালির ভুয়ো প্রচার নিয়ে ভিডিও প্রসঙ্গে মমতাকে তীব্র আক্রমণ করলেন তিনি।

    কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

    এদিন আসানসোলে বিজেপি প্রার্থীর সমর্থনে তৃণমূল নেত্রী মমতাকে আক্রমণ করে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “তৃণমূল সন্দেশখালির পাপ ঢাকার জন্য অনেক কিছু করছে। নতুন কিছু না কিছু আরও ঘটবে। বীরভূমে আমরা দেখেছি বাবাকে বোমা মেরে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছিল। সেই ছেলে তৃণমূলের বিরুদ্ধে প্রথমে বিস্ফোরক হয়েছিল। কিন্তু পরে অনুব্রতর চাপে খুন হওয়ার পিতার ছেলে নিজের বয়ান বদলাতে বাধ্য হয়েছিল। ফলে আমরা জানি কীভাবে বক্তব্য পাল্টাতে বাধ্য করে তৃণমূল। তৃণমূল এই ভোট প্রচারের বাজারে ফেক ভিডিও প্রকাশ করা হচ্ছে।” আবার রাজভবন থেকে ভিডিও প্রকাশ সম্পর্কে সুকান্ত বলেন, “মানুষ দেখে সব কিছুর সিদ্ধান্ত নেবেন। সময় সব কিছু বলবে।”

    আরও পড়ুনঃ মোদির নির্দেশের পরই বড় সিদ্ধান্ত, যোগ্য শিক্ষকদের জন্য চালু বিশেষ পোর্টাল

    আর কী বললেন?

    সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) আরও বলেন, “তৃণমূল অপপ্রচার করতে এই সব ফেক ভিডিও ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা লাগিয়ে মোদি এবং অমিত শাহের ভিডিওতে ভয়েস দিয়ে ভুয়ো বার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভিডিওতে প্রধানমন্ত্রী থাকলেও কণ্ঠস্বর এআই দিয়ে এডিট করা হচ্ছে। আমি মানুষকে অনুরোধ করব এই সব ফেক ভিডিও থেকে যেন নিজেদের সাবধান করেন। এই চোরেদের ভালো করে চিনে রাখুন। এই চোরদের সম্পর্কে সুপ্রিম কোর্ট নিজে মান্যতা দিয়েছে। প্রাতিষ্ঠানিক ভাবে তৃণমূল চাকরি চুরি করেছে। এসএসসি এক কথায় চোর। রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর, মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    Bankura: শুভেন্দুর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র থানার জামকুড়ি গ্রামে। ভোটের আগে তৃণমূলের সন্ত্রাসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    বিজেপি কর্মীদের গাড়িতে লাঠি, টাঙ্গি নিয়ে হামলা তৃণমূলের (Bankura)

    মঙ্গলবার বাঁকুড়ার (Bankura) পাত্রসায়রে সভা করেন মুখ্যমন্ত্রী। পরে, বুধবার বিকালে বাঁকুড়ার বালসীতে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভায় যোগ দিতে বুধবার বিকালে বিজেপির কোতুলপুর মণ্ডলের কর্মীরা একটি ছোট ট্রাকে করে বালসীর দিকে যাচ্ছিলেন। অভিযোগ, ট্রাকটি পাত্রসায়র ব্লকের জামকুড়ির কাছাকাছি যেতেই জনা দশেক দুষ্কৃতী হাতে লাঠি, টাঙি নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়। বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করার পাশাপাশি ট্রাকটিতে ভাঙচুর চালানো হয়। ট্রাকটি লক্ষ্য করে একাধিক বোমাও ছোড়া হয়। যদিও সেই ভাঙা ট্রাকে চড়েই সভায় হাজির হন বিজেপি কর্মীরা। পরে, আক্রান্ত কর্মীরা সমস্ত বিষয়টি দলীয় প্রার্থী সৌমিত্র খাঁ-র কাছে জানান। আক্রান্ত কর্মীদের বত্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিষ্ণুপুরের (Bankura) বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দু অধিকারীর জনসভায় মানুষের ভিড় দেখে তৃণমূলের কিছু ছিঁচকে আমাদের গাড়ির ওপর আক্রমণ করেছে। ভাবছে এই ভাবে সন্ত্রাস বজায় রাখবে। এখানে আমরাই জিতব। আমি কমিশনের অবজারভারের সঙ্গে দেখা করব। আর পাত্রসায়র, কোতুলপুর এই সব জায়গায় বারবার এমন হচ্ছে। আমি কথা বলব বিষয়টি নিয়ে।” যদিও বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত বলেন, “শুনছিলাম ওদের মিছিলে লোক আসতে চাইছে না। বিজেপি প্রার্থী সেই কারণে মদ- মাংসের ব্যবস্থা করেছিলেন। দেখুন নেশা করে দুর্ঘটনা ঘটিয়েছে কি না। তৃণমূল এসবের সঙ্গে যুক্ত নয়। ওরা মিথ্যা অভিযোগ করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • SSC: মোদির নির্দেশের পরই বড় সিদ্ধান্ত, যোগ্য শিক্ষকদের জন্য চালু বিশেষ পোর্টাল

    SSC: মোদির নির্দেশের পরই বড় সিদ্ধান্ত, যোগ্য শিক্ষকদের জন্য চালু বিশেষ পোর্টাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ভোট প্রচারে এসে যোগ্য অথচ বাতিল হওয়া শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশ অনুসারে এই রাজ্যে তৈরি হয়েছে বিজেপির লিগ্যাল সেল। এবার এই লিগ্যাল সেল, যোগ্য অথচ এসএসসিতে (SSC) চাকরি হারাদের অভিযোগ গ্রহণের জন্য চালু করা হল বিশেষ পোর্টাল। গতকাল বুধবার পূর্ব বর্ধমান থেকে জেলা বিজেপির কার্যালয় থেকে এই পোর্টাল উদ্বোধন করেছেন বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য।

    বিজেপির বক্তব্য (SSC)

    কলকাতা হাইকোর্টের ডিভিশেন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে এসএসসি (SSC) মামলা গেলে ২৬ হাজার শিক্ষক বাতিলের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। আদলাত জানিয়েছে, এখনই কাউকে টাকা ফেরত দিতে হবে না। তবে মুচলেকা দিতে হবে যে নিয়োগ বেআইনি প্রমাণিত হলে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু আগেই বিজেপির পক্ষ থেকে যোগ্যদের আইনি সাহায্যের কথা বলা হয়েছিল। এবার এই পোর্টাল চালু করা হল। এই পোর্টাল চালু করে শমীক ভট্টাচার্য বলেন, “যাঁরা সত্যিকারের মেধাবী আমরা তাঁদের পাশে আছি, আমরা তাঁদের সাহায্য করব। দলের তরফ থেকে আমরা সকলকে সাহায্য করব। এই নিয়ে পোর্টালের পাশাপাশি একটা হেল্পলাইনের নম্বর ঠিক করেছি আমরা। হেল্পলাইনের নম্বর হল  ৯১৫০০৫৬৬১৮। ওয়েব সাইড হল ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিজেপি লিগাল সাপোর্ট ডট ওআরজি।”

    মোদির নির্দেশ

    রাজের নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদি বলে ছিলেন, “এসএসসি (SSC) শিক্ষক নিয়োগে অনেক যোগ্য ব্যক্তিরা দারুণ অসুবিধায় পড়েছেন। বাংলার বিজেপির সভাপতিকে বলেছি, একটি লিগ্যাল সেল ও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে। যোগ্য শিক্ষকদের জন্য সব রকম আইনি সহায়তা করবে বিজেপি। আর এটাই মোদির গ্যারান্টি।” 

    আরও পড়ুনঃদিলীপ ঘোষের পদযাত্রায় পুলিশের বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা, বর্ধমানে উত্তেজনা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: দিলীপ ঘোষের পদযাত্রায় পুলিশের বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা, বর্ধমানে উত্তেজনা

    Dilip Ghosh: দিলীপ ঘোষের পদযাত্রায় পুলিশের বাধা, বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা, বর্ধমানে উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে  উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরের বীরহাটা মোড়ে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরে, পুলিশি বাধার কারণে দিলীপবাবু আর পদযাত্রা করেননি। তবে, ভোটের আগে বিজেপি প্রার্থীকে জনসংযোগে পুলিশ এভাবে বাধা দেওয়ার ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Dilip Ghosh)

    বর্ধমান শহরে পদযাত্রা করার জন্য দুদিন আগেই বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু, কোনও অজ্ঞাত কারণে পুলিশ অনুমতি বাতিল করে দেয় বলে বিজেপির অভিযোগ। দলীয় পতাকা ছাড়া বুধবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) পদযাত্রা করতে গেলে পুলিশ বর্ধমান শহরের বীরহাটার কাছে বাধা দেয়। দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের কিছুটা ধস্তাধস্তি হয়। বিজেপি নেতা পুষ্পজিৎ সাঁই বলেন, আমাদের প্রার্থী কোনও রোড শো করছেন না। সকালে যখন মর্নিং ওয়ার্ক করেন, তখন কি পুলিশের অনুমতি লাগে? আসলে বিজেপির প্রতি মানুষের আস্থা দেখে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই, পুলিশ দিয়ে আমাদের প্রচারে বাধা দিচ্ছে। এসব করে কোনও লাভ হবে না। দিলীপ ঘোষ ২ লক্ষ ভোটে জয়ী হবে।

    পুলিশকে তুলোধনা করলেন দিলীপ ঘোষ

    বৃহস্পতিবার সকালে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে বটতলা পর্যন্ত প্রাত:ভ্রমণের মাধ্যমে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুলিশি বাধা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন,’রোজ চমকাচ্ছে। পুলিশ প্রোগ্রাম ক্যানসেল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাতদিন বসে থেকে এই সব করে গেছেন। ওদের কাছে লোক নেই। পুলিশ আছে। আমি এবারে বিডিও, ডি এম ঘেরাও করব। শেষের দিকে ওর (আই সি-র) দম বের করে দেব। বের হতে দেব না ঘর থেকে। আরো উত্তেজিত হয়ে দিলীপ আই সি র উদ্দেশ্যে বলেন, ও ভেবেছে, এমন চামচাবাজি করে চলবে। কত বড় চামচা হয়েছে, আমি ওকে দেখছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে কলকাতার পারদ, কতদিন থাকবে বৃষ্টির প্রভাব?

    Weather Update: স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নীচে কলকাতার পারদ, কতদিন থাকবে বৃষ্টির প্রভাব?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত আগামী ৭দিন তীব্র দহনজ্বালা থেকে মুক্তি পাবে শহরবাসী। ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে শহর কলকাতার তাপমাত্রা (Weather Update)। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা বদলের সম্ভাবনা নেই। গরমের দাপট অতটা থাকবে না দক্ষিণবঙ্গ জুড়েই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে , এমনটাই জানাল হাওয়া অফিস।

    বৃষ্টিপাতের সম্ভাবনা

    হাওয়া অফিসের (Weather Update) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই ৷ সব জেলাতে বৃষ্টি হবে (Rain in Kolkata)৷ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে৷ সঙ্গে ৪০-৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷” আগামিকাল, শুক্রবার নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে৷ ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও দুই চব্বিশ পরগনায় ৷ উল্লেখ্য, মৎস্যজীবীদের আর উপকূলে যাওয়ার ক্ষেত্রে কোনও সতর্কবার্তা নেই। সমুদ্রে জলোচ্ছ্বাসের কোনও আশঙ্কাও আর নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

    আরও পড়ুন: রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

    শহরের আবহাওয়া

    কলকাতা (Rain in Kolkata) সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস এমনটাই। শনি এবং রবিবারও বঙ্গের আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। সমস্ত জেলাতেই বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবারের পর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৩ ডিগ্রি নীচে৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৩.৮ মিলিমিটার ৷ বৃহস্পতিবারও শহরে আকাশ মেঘলা রয়েছে ৷ ইতিমধ্যে এক দফায় বৃষ্টিও হয়েছে কয়েক জায়গায়। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে ৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: এসএসসি-র প্রাক্তন কর্তাদের বিচার শুরুর অনুমতি কে দেবেন? মুখ্যসচিবকে জানাতে বলল হাইকোর্ট

    SSC Scam: এসএসসি-র প্রাক্তন কর্তাদের বিচার শুরুর অনুমতি কে দেবেন? মুখ্যসচিবকে জানাতে বলল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারও  আদালতে সুরাহা হল না, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এসএসসি কর্তাদের (SSC Scam) বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি কে দেবেন তা নিয়ে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এ বিষয়ে মুখ্য সচিব বিপি গোপালিকের মত জানতে চেয়েছেন। এ ব্যাপারে আইন কী বলছে! তা রাজ্যকে আদালতে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

    নিয়োগ কর্তা কে?

    প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, সৌমিত্র সরকার, অশোক সাহার মতো এসএসসির (SSC Scam) প্রাক্তন চেয়ারম্যান এবং সেক্রেটারিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন কে দেবেন তা নিয়ে দীর্ঘ দিন ধরে ধোঁয়াশা চলছে। আদালতের নির্দেশের পরেও নানা কারণ দেখিয়ে এদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে কোনও সিদ্ধান্তই জানাননি মুখ্যসচিব বিপি গোপালিকা। একাধিকবার কলকাতা হাইকোর্ট এ নিয়ে রাজ্যকে ভর্ৎসনা করে। কিন্তু গত শুনানিতে অভিযুক্তদের এক আইনজীবী বলেন, ‘‘শান্তি প্রসাদ সহ বেশ কয়েকজনের নিয়োগ কর্তা রাজ্যপাল নিজে। এরফলে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার এক্তিয়ার মুখ্য সচিবের নেই।’’

    কী বলছেন সিবিআইয়ের আইনজীবী?

    এদিন মামলার শুনানিতে সিবিআইয়ের (SSC Scam) আইনজীবী ধীরাজ ত্রীবেদী দাবি করেন, ‘‘আইন অনুসারে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর আবেদন মুখ্যসচিবের কাছেই পাঠাতে হবে। তিনি রাজ্যপালের কাছে সেই আবেদন পাঠাবেন।’’

    কী বললেন বিচারপতি?

    এর পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে আদালত বলে, ‘‘মুখ্যসচিব রাজ্যপালকে সুপারিশ করতে পারেন কি না তা তাঁকে জানাতে হবে। এক্ষেত্রে আইন ঠিক কী বলছে তা আদালতকে (SSC Scam) জানাতে হবে রাজ্যকে।’’ বিচারপতি বলেন, ‘‘এমনও হতে পারে, পদাধিকারবলে রাজ্যপাল এদের নিয়োগকর্তা হলেও বিচারপ্রক্রিয়া শুরুর বিষয়টি মুখ্যসচিবের হাতে ন্যস্ত থাকতে পারে। মামলার পরবর্তী শুনানি ১১ জুন। ওই দিন মুখ্যসচিবকে আদালতে তাঁর জবাব জানাতে হবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Arambagh: মমতার মঞ্চে ওঠার মুখে দুবারের সাংসদ অপরূপাকে আটকে দিলেন কল্যাণ! কোন্দল চরমে

    Arambagh: মমতার মঞ্চে ওঠার মুখে দুবারের সাংসদ অপরূপাকে আটকে দিলেন কল্যাণ! কোন্দল চরমে

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর দুবার আরামবাগ (Arambagh) লোকসভা থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অপরূপা পোদ্দার। এবার দল তাঁকে টিকিট দেয়নি। এবার প্রার্থী করা হয়েছে মিতালী বাগকে। দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিদায়ী সাংসদ হিসেবে অপরূপা পোদ্দার সভায় গিয়েছিলেন। কিন্তু, মঞ্চে তাঁর জায়গা হয়নি। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arambagh)

    এদিন মমতার সভা মঞ্চে উঠতে পারলেন না অপরূপা আরামবাগের (Arambagh) বিদায়ী তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার। মঞ্চে উঠার আগেই আটকে দেওয়া হয় তাকে। মঞ্চের পাশে বসেছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সময় পাশে একটি চেয়ারে বসেছিলেন অপরূপা। তাঁর দিকে তৃণমূল নেত্রী ফিরেও তাকাননি। এরপর সেখানে বসেই একাই  তৃণমূল নেত্রীর বক্তব্য শোনেন তিনি। পরে, মঞ্চে উঠতে না পারার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাম না করে মন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্নার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় অপরুপা। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলিতদের বিরুদ্ধে। তিনি আর হরিপালের দাদা বউদি ( মন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্নার) আমাকে মঞ্চে উঠতে বাধা দিয়েছে। মনে রাখতে হবে, আমি এখনও সাংসদ। আমাকে ইচ্ছা করেই আটকানো হয়েছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যদিও ঘটনায় তৃণমূলের আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, সভার প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলে বেশি জনের স্থান রাখা হয়নি সভা মঞ্চে।তবে তিনি অপরূপাকে আমি দেখতে পাইনি।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    অন্যদিকে, ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, তৃণমূলের এধরনের ঘটনা প্রায় ঘটে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে, এতদিনের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে চিৎকার চেঁচামেচি করতেন, তাঁকে মঞ্চে উঠতে না দেওয়ায় আমারও খারাপ লাগছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে” নাম না করে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে” নাম না করে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অতীতের ভুল তথ্য পরিবেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। আগামী দিনে মনীষীদের নিয়ে এই ধরনের ভুল তথ্য পরিবেশন না করার আবেদন করলেন শুভেন্দু অধিকারি। একইসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী ও তাঁর ভ্রাতুষ্পুত্রকে কটাক্ষ করে তিনি বলেম, “পিসি প্রাক্তন হবে। ভাইপো জেলে যাবে।” বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুরের কাঁথির ক্যানাল পাড় এলাকায় একটি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

    মমতা ও অভিষেককে শুভেন্দুর তোপ (Suvendu Adhikari)

    এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করার পর কাঁথি টাউন হলে কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলা, বাঙালি সহ ভারতের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রীকে বলব কবিগুরু মারা গিয়েছিলেন ১৯৪১ সালে। নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলেছিলেন ১৯৪৭ সালে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে বলব এসব আর করবেন না।” তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “মাফলার জেলে গেছে। এবার হাওয়াই চটির পালা। কটা দিন সময় পেয়েছেন। এসি ঘরে থাকুন। হেলিকপ্টার নিয়ে ঘুরুন।”

    শিক্ষকদের চাকরি নিয়ে সমস্যার জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু (Suvendu Adhikari) 

    প্রসঙ্গত সুপ্রিম কোর্টে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। আপাতত স্বস্তি পেয়েছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “যোগ্যদের জন্য বিজেপি লিগাল সেল তৈরি করবে। এসএসসি বলেছে যোগ্য অযোগ্য বেছে দিতে পারবে। অথচ এসএসসি হাইকোর্টে হলফনামা দিতে পারেনি। কেবলমাত্র ৪ হাজার অযোগ্যদের বাঁচানোর জন্য। উচ্চ আদালত অর্ডারে ২৪২ নম্বর অনুচ্ছেদে যোগ্যদের তালিকা না দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না। তাই প্যানেল বাতিল হল বলে জানিয়েছে।’’ প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, “৪ হাজার চাকরি বেআইনি করে পেয়েছে। ২০২২ সালের ৫ই মে চোরদের চাকরি রেগুলারাইজ করার জন্য মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল। এর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল। আমরা ওদের জেলে দেখতে চাই। পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই (Suvendu Adhikari)।”

    আরও পড়ুন: “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে কর্মীসভা (Suvendu Adhikari)

    বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে কর্মীসভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারি, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ বিজেপির নেতা কর্মীবৃন্দ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram  এবং Google News পেজ।

  • HS Result 2024: উচ্চ মাধ্যমিকেও জয়জয়কার, মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন!

    HS Result 2024: উচ্চ মাধ্যমিকেও জয়জয়কার, মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন!

    মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভালো রেজাল্ট (HS Result 2024) করার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন সৌম্যদীপ সাহা। যদিও ছোট থেকে তিনি এই স্কুলে পড়াশুনা করেছেন, এমন নয়। একাদশ শ্রেণিতে তিনি মিশনে ভর্তি হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়ে মিশনের মুখ উজ্জ্বল করলেন তিনি।

    স্ট্যাটিসটিক্স নিয়ে পড়তে চান সৌম্যদীপ (HS Result 2024)

    রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপ সাহার প্রাপ্ত নম্বর ৪৯৫। সৌম্যদীপ বলেন, মিশনে ভালো রেজাল্ট (HS Result 2024) করার আশা নিয়ে ভর্তি হয়েছিলাম। তবে, কখনও ঘড়ি ধরে পড়াশুনা করিনি। ভালোবেসে সবসময় পড়াশোনা করেছি। আবৃত্তি করতে ভালো লাগে। আর সুযোগ পেলে সাঁতার কাটতেও ভালোবাসি। তবে, আমাদের পড়াশুনায় মনোসংযোগ নষ্ট না হওয়ার অন্যতম কারণ হল মোবাইল দেখতে না পাওয়া। আমরা অবসর সময় হস্টেলে হাসি-মজা-আড্ডা দিতাম। প্রস্তুতি খুব ভালো ছিল। সেই মতো পরীক্ষাও ভালো দিয়েছিলাম। রাজ্যের মেধা তালিকায় এবার আমি স্থান পাব বলে আশা করেছিলাম। কিন্তু, রাজ্যের মধ্যে দ্বিতীয় হব তা আশা করিনি। রেজাল্ট শোনার পর খুবই ভালো লাগছে। রেজাল্ট শোনার পর মা, বাবা চোখে জল ধরে রাখতে পারেনি। আমার ভালো রেজাল্টের জন্য স্কুলের ভূমিকা সব থেকে বেশি। হস্টেলে থাকার কারণে বন্ধুরা যৌথভাবে অনেক সহজে পড়াশোনা সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধান করে ফেলতাম। পরবর্তীতে আমার স্বপ্ন, স্ট্যাটিসটিক্স নিয়ে অনার্স পড়া। আইএসআই-তে পড়তে চাই। তিনি বলেন, আমার এই স্বপ্নের বীজ বোনা শুরু হয়েছিল মাধ্যমিকের একটু আগে থেকে।

    নরেন্দ্রপুর মিশনের ৬ জন পড়ুয়া মেধা তালিকায়

    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, মেধা তালিকায় (HS Result 2024) আমাদের বিদ্যালয়ের ৬ জন পড়ুয়া রয়েছে। এরমধ্যে দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ। আর ষষ্ঠ হয়েছে নিলয় চট্টোপাধ্যায়। আর নবম এবং দশম স্থানে দুজন করে মেধা তালিকায় জায়গা পেয়েছে। যদিও এদের কেউই মাধ্যমিকের মেধা তালিকায় ছিল না। আর সৌম্যদীপ তো একাদশ শ্রেণিতে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। আমাদের আবাসিক স্কুল হওয়ায় এখানকার নিয়মশৃঙ্খলা পড়ুয়াদের ভালো রেজাল্ট করতে অনেকটাই সহযোগিতা করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: বারাকপুরে মোদির সভার নিরাপত্তা নিয়ে আশঙ্কা অর্জুনের, যাচ্ছেন কমিশনে

    Arjun Singh: বারাকপুরে মোদির সভার নিরাপত্তা নিয়ে আশঙ্কা অর্জুনের, যাচ্ছেন কমিশনে

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করতে আসার প্রসঙ্গে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, “বারাকপুরেও পাঞ্জাবে খালিস্তানীদের মতো তৃণমূলের সন্ত্রাসীরা নাশকতা মূলক চক্রান্ত করছে। রাজ্য প্রশাসন সব জেনেও নির্বাক।” পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

    কী বললেন অর্জুন সিং (Arjun Singh)?

    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১২ মে বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর (Arjun Singh) সমর্থনে ভাটপাড়ায় জনসভা করতে আসার কথা রয়েছে। তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন বারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আজ বলেন, “প্রধানমন্ত্রী যে মাঠে সভা করতে আসবেন সেই মাঠ ভাটপাড়া পুরসভার তত্ত্বাবধানে খুঁড়ে ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রীর মতো হাইপ্রোফাইল ব্যক্তির আসার বিষয় জানার পরেও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। পাঞ্জাবে খালিস্তানী জঙ্গিদের আচরণে একটি ব্রিজের উপরে ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেশের সর্বোচ্চ পদের অধিকারী পদের নিরাপত্তা নিয়ে একই ভাবে এই রাজ্যের প্রশাসন তৎপর নয়। বারাকপুরে পুলিশ কমিশনার এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। কিন্তু শাসক দলের কোন গড-ফাদার এই নির্দেশ দিয়েছেন তা অবিলম্বে তদন্ত করে বের করা হোক। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।”

    আরও পড়ুনঃএবার থেকে গরম ও পুজোর ছুটিতেও করাতে হবে অনলাইন ক্লাস! নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

    আর কী বললেন অর্জুন সিং?

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) আরও বলেন, “রাজ্য প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের আমরা তথ্য দিয়ে অভিযোগ জানাবো। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবো। আমি এটাও শুনেছি মুখ্যমন্ত্রীর ভাইপো এখানে একটা পথসভা করবেন তাই রাস্তার সকল লাইনের তার সরানোর জন্য পুলিশ কমিশনার নিজে রাস্তায় নেমে পড়েছেন। অথচ দেশের প্রধানমন্ত্রী সভা করতে আসবেন কিন্তু তা নিয়ে রাজ্য প্রশাসনের হেলদোল নেই।”   

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share