Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • CBI Raids: আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

    CBI Raids: আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি (RG Kar Case) মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raids)। সিবিআই-এর তিনটি গাড়ি শুক্রবার দুপুর ২টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছেছে। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি।

    কেন অতীনের বাড়িতে সিবিআই

    অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটির তদন্তও করছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। প্রথম থেকে আরজি করের দুর্নীতি প্রসঙ্গে একাধিক বার অতীনের নাম এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। অতীন আরজিকরে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন। একইসঙ্গে বেলগাছিয়া পূর্বের বিধায়ক। এই আরজি কর মেডিকেল কলেজ তাঁর বিধানসভা ক্ষেত্রের মধ্যেই পড়ে। তাই বিধায়ক হিসেবে রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন, এখন তো চেয়ারপার্সনও বটে। এখন অতীনের থেকে সিবিআই কোনও নতুন তথ্য পায় কিনা সেটাই দেখার।

    চলছে জিজ্ঞাসাবাদ

    সূত্রের খবর, শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগেই অতীনকে জানানো হয়েছিল সিবিআই-এর তরফে। সেই অনুযায়ী দুপুরে কেন্দ্রীয় আধিকারিকেরা তাঁর শ্যামবাজারের বাড়িতে যান। সিবিআই-এর দলে রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার-সহ সিবিআই-এর উচ্চপদস্থ একাধিক আধিকারিক। কিছু দিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। সেখানে যে আধিকারিক ছিলেন, অতীনের বাড়িতেও তিনি রয়েছেন। সন্দীপ-সহ পাঁচ জনের বিরুদ্ধে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এই মামলা বিচারাধীন।

    আর্থিক দুর্নীতির মামলার তদন্তে

    কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। বাড়ি ছাড়াও তাঁর নার্সিংহোমেও হানা দিয়েছিল। দীর্ঘক্ষণ চলেছিল তল্লাশি। সূত্রের খবর, এবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অতীনের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই। তবে অতীন ঘোষ বাড়িতে রয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে সিবিআই প্রাথমিকভাবে কথা বলছে। আরজি করে ২০২৪ সালের ৯ অগাস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আর্থিক দুর্নীতির মামলাটি এখনও চলছে। ধর্ষণ-খুনের মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগের তদন্তও চালাচ্ছে সিবিআই।

     

     

     

     

     

  • Kolkata: মহিলাদের নিরাপত্তা নেই কলকাতায়, প্রকাশ পেল রিপোর্টে, নারী সুরক্ষায় এগিয়ে দেশের কোন কোন শহর?

    Kolkata: মহিলাদের নিরাপত্তা নেই কলকাতায়, প্রকাশ পেল রিপোর্টে, নারী সুরক্ষায় এগিয়ে দেশের কোন কোন শহর?

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় (Kolkata) নারী সুরক্ষার চিত্র ফের উদ্বেগজনক। ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইনডেক্স অন ওমেন্স সেফটি (NARI) ২০২৫ অনুযায়ী, দেশের মধ্যে সবচেয়ে অসুরক্ষিত শহরের তালিকায় উঠে এসেছে আমাদের রাজ্যের কলকাতার নাম। দিল্লি ও পাটনার অবস্থানও একই রকম খারাপ। অন্যদিকে, সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে মুম্বই, কোহিমা, বিশাখাপত্তনম ও ভুবনেশ্বর। এই সমীক্ষায় দেশের ৩১টি শহরের ১২,৭৭০ জন মহিলার মতামত নেওয়া হয়। রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার।

    দেশের মোট নারী সুরক্ষা সূচক এখন ৬৫ শতাংশ

    প্রতিবেদন অনুযায়ী, দেশের (Kolkata) মোট নারী সুরক্ষা সূচক এখন ৬৫ শতাংশ। অর্থাৎ, এখনও অনেক নারী (Women) তাঁদের শহরে নিরাপদ বোধ করেন না। মুম্বই ও কোহিমা সুরক্ষিত শহরের তালিকায় থাকলেও আইজল, গ্যাংটক, ইটানগর এবং ভুবনেশ্বরকেও তুলনামূলকভাবে নিরাপদ ধরা হয়েছে। অপরদিকে, রাঁচী, শ্রীনগর, ফরিদাবাদ এবং জয়পুরকেও নিচু স্থানে রাখা হয়েছে। এই রিপোর্ট পরিষ্কার করে দিয়েছে—শহর যত বড়, সুরক্ষা তত বেশি—এই ধারণা ভুল।

    সমীক্ষায় অংশ নেওয়া মহিলাদের (Kolkata) মতামত অনুযায়ী:

    হেনস্থার অভিযোগ জানালে মাত্র ২৫ শতাংশ নারীই কার্যকর পদক্ষেপ পেয়েছেন।

    প্রতি তিনজনের মধ্যে দু’জন নারী হেনস্থার ঘটনা প্রকাশ করতেই দ্বিধা বোধ করেন, যার ফলে অনেক ঘটনা প্রশাসনের নজরে আসে না।

    ৬৯ শতাংশ নারী মনে করেন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ৩০ শতাংশ এখনও প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট।

    কী বলছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন

    বিশেষজ্ঞদের মতে (Kolkata), আইন প্রয়োগের পাশাপাশি সমাজের মানসিকতার পরিবর্তন জরুরি। কলকাতা ও দিল্লির মতো মহানগরীগুলিতে নারী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, অথচ উন্নতি কোথায় হচ্ছে, তা স্পষ্ট নয়। এই রিপোর্ট আবারও দেখিয়ে দিল—নারী সুরক্ষায় প্রকৃত পরিবর্তন আনতে হলে প্রশাসনিক সদিচ্ছা, দ্রুত পদক্ষেপ এবং সামাজিক সচেতনতা—এই তিনটিই একসঙ্গে প্রয়োজন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতাকর এনিয়ে বলেন, ‘‘নারীদের কেবল রাস্তাঘাটে অপরাধ থেকে নয়, সাইবার অপরাধ, অর্থনৈতিক বৈষম্য এবং মানসিক হয়রানি (Women) থেকেও রক্ষা করা আমাদের দায়িত্ব।’’

  • Calcutta University: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসেই হল পরীক্ষা, ‘স্বতন্ত্রতা’কে বাস্তব রূপ দিয়ে জিতলেন শান্তা দত্ত দে

    Calcutta University: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসেই হল পরীক্ষা, ‘স্বতন্ত্রতা’কে বাস্তব রূপ দিয়ে জিতলেন শান্তা দত্ত দে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। এর কৃতিত্ব অবশ্যই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে-এর। বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে বড় সমাবেশ থাকলেও, ওই দিনই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সব কলেজে নির্ধারিত সময় অনুযায়ী হল সেমেস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ অগাস্ট যাতে কোনওভাবেই পরীক্ষা না হয়, তা আটকাতে কম চেষ্টা চালায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হুমকি, কুৎসা, এমনকি ব্যক্তি আক্রমণের পর্যায়েও পৌঁছেছিল পরিস্থিতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-কে সরাসরি নিশানা করা হয়। তৃণমূলের রাজ্যস্তরের ছাত্রনেতারা তাঁকে ‘রাক্ষসী’ বলেও কটাক্ষ করেন।

    ৯৬ শতাংশ পড়ুয়া হাজির পরীক্ষা দিতে (Calcutta University)

    এছাড়া, রাজ্য সরকারের তরফ থেকেও বারবার অনুরোধ আসে—২৮ অগাস্ট যেন কোনওভাবেই পরীক্ষা না নেওয়া হয়। কিন্তু সব চাপের মধ্যেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন উপাচার্য শান্তা দত্ত দে। অভিযোগ উঠেছে, সিন্ডিকেট বৈঠকে তৃণমূল নেতা ও সিন্ডিকেট সদস্য ওম প্রকাশ মিশ্র তাঁর ওপরে সিদ্ধান্ত বদলের জন্য চাপ সৃষ্টি করেন। শেষ চেষ্টা হিসেবে তৃণমূল-ঘনিষ্ঠ অধ্যক্ষদের সংগঠনের পক্ষ থেকে সরাসরি দাবি জানানো হয়—যেকোনো মূল্যে এই পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য দিনে আয়োজন করতে হবে। তবে এসবকিছুর তোয়াক্কা না করে শান্তা দত্ত দে তাঁর অবস্থানে অনড় থাকেন। নির্ধারিত দিনেই, অর্থাৎ ২৮ আগস্ট, পরীক্ষা সম্পন্ন হয়—সফলভাবে এবং নির্বিঘ্নে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ। কোনও রকম বিশৃঙ্খলা ছাড়াই পরীক্ষা হয়েছে ৷

    কী বললেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে?

    পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে বলেন, “পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।” তাঁর মতে, এই পদক্ষেপের জন্য বাহবা পাওয়ার কিছু নেই, কারণ এটি কর্তব্য। তিনি বলেন, “স্বতন্ত্রতা বজায় রাখার জন্য যেটা করা উচিত ছিল, সেটাই করেছি। এ ক্ষেত্রে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সিন্ডিকেট বৈঠকের সদস্যদের, কারণ জরুরি বৈঠকে সরকারের মতের বিরুদ্ধে গিয়ে তাঁর সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করেছেন।” শুধু পরীক্ষা নেওয়াই নয়, ভালো উপস্থিতিও ছিল পরীক্ষার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জয়ন্ত সিনহা জানান, “প্রথম ধাপের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৬ শতাংশ, দ্বিতীয় ধাপে ৯৫ শতাংশ। প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। দু’টি ধাপে মোট ৬৭টি কেন্দ্র এবং ১১টি আইন কলেজে পরীক্ষা হয়।” এই উপস্থিতির হার নিয়ে উপাচার্য বলছেন, “আমাদের যারা আটকে রেখেছিল, তারা জনা পঁচিশেক। আর পরীক্ষার্থী তো কত! সবাই পরীক্ষা দেওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছিল।”

    মূলত অযথা ভয় তৈরি করা হয়েছিল (TMCP)

    উপাচার্য আরও বলেন, “রাস্তাঘাটে পরীক্ষার্থীরা কোনও সমস্যার মুখোমুখি হয়নি। বিভিন্ন কলেজের অধ্যক্ষরাও জানিয়েছেন, যতটা ভয় পেয়েছিলেন, বাস্তবে ততটা সমস্যা হয়নি। মূলত অযথা ভয় তৈরি করা হয়েছিল, যা একেবারেই ভিত্তিহীন।” তিনি আরও অভিযোগ করেন, “অনেক বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে নিজেদের নিয়ম না মেনে শুধু সরকারের নির্দেশ মেনে চলে, যা ঠিক নয়।”

    মুখ্যমন্ত্রীর অনুরোধ প্রসঙ্গে কী বললেন উপাচার্য?

    তিনি আরও জানান, এই পরীক্ষার সময়কাল নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই এক শিক্ষাকর্তা তাঁকে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী স্বয়ং দিন বদলের জন্য অনুরোধ করেছেন। কিন্তু সেই অনুরোধও উপেক্ষা করেন শান্তা দত্ত। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপ্টা বলেন, “এটা তো অসাংবিধানিক। উনি কীভাবে এমন অনুরোধ করতে পারেন? না করলেই তো পারতেন! শান্তা দত্ত আরও বলেন, “আমি তো উপাচার্য হওয়ার আগে ডিন ছিলাম। বিশ্ববিদ্যালয় (Calcutta University) পরিচালনার কাজও বহু দিন করেছি। তখন থেকেই লক্ষ্য করেছি, অটোনমি বা স্বতন্ত্রতা শুধু বইয়ের পাতাতেই লেখা রয়েছে। কিন্তু এই ১৬৮ বছর পুরনো বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতাটাও কোনও একটা বইয়ের পাতায় থেকে যাবে, তা হতে পারে?”

    সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষকে নিয়ে কী বললেন?

    এদিন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষকে ‘জয় বাংলা’ লেখা পাঞ্জাবি পরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি-শার্ট বিতরণ করতেও দেখা যায়। এই বিষয়ে উপাচার্য মন্তব্য করেন, “এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত কাজ। সব কিছুতেই রাজনীতি ঢুকে পড়েছে। তাঁর পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা, অথচ তিনি জামা বিলি করছেন। এখানেই বোঝা যাচ্ছে, তাঁর রাজনৈতিক নিরাপত্তা কতটা।”

    বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়নি ২৮ অগাস্ট, কী বললেন উপাচার্য?

    এদিকে, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়েছে, সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়নি। এ নিয়ে প্রশ্ন তোলেন শান্তা দত্ত দে। তাঁর প্রশ্ন, “যদি পরীক্ষার দিন বদলালে কিছু পরিবর্তন না হয়, তবে আগের দিনেই পরীক্ষা নেওয়াও তো সম্ভব। তা হলে সেই সিদ্ধান্ত নেওয়া হলো না কেন? আসলে অনেকের মধ্যেই সরকারকে তুষ্ট করার অভ্যাস তৈরি হয়ে গেছে।” অস্থায়ী উপাচার্য শান্তা দত্ত আরও বলেন, “ভিন্ন চিত্র তো থাকবেই। আমি যখন সিন্ডিকেট প্রধান ছিলাম, তখন দেখেছি—‘স্বতন্ত্র সত্তা’ এখন কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। উপাচার্যরা বরাবরই সরকারকে খুশি করার চেষ্টা করেন। আর এখনো সেই চর্চা চলছে।”

  • Supreme Court: “দাগি প্রার্থী পরীক্ষায় বসলেই ফল ভুগতে হবে এসএসসিকে,” সাফ জানাল সুপ্রিম কোর্ট

    Supreme Court: “দাগি প্রার্থী পরীক্ষায় বসলেই ফল ভুগতে হবে এসএসসিকে,” সাফ জানাল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: “একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে এসএসসিকে (SSC)।” বৃহস্পতিবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অযোগ্যদেরও পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগ উঠেছে এসএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার জেরেই এদিন কমিশনকে ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালত। এসএসসির আইনজীবীর উদ্দেশে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “যদি অভিযোগকারীর আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবারও অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে, তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে।”

    প্রার্থী নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল (Supreme Court)

    এর পরেই তিনি বলেন, “আপনাদের কাছে অযোগ্য (এঁরাই তৃণমূলের বিভিন্ন নেতাকে টাকা দিয়ে চাকরি কিনেছিলেন বলে অভিযোগ।) প্রার্থীদের তালিকা রয়েছে। আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন, তাহলে তার ফল ভুগতে হবে।” বিচারপতির প্রশ্ন, “অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি? যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন, তাহলে কোনও যুক্তিই এর জন্য যথেষ্ট নয়।” শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “প্রার্থী নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল, কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাঁদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী।” বিচারপতি বলেন, “আপনাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন। তাঁদের জীবন নষ্ট হয়ে গিয়েছে। তাঁরা রাস্তায় নেমেছেন। আপনারাই বিশৃঙ্খলা তৈরি করেছেন, আর আমাদের দোষারোপ করা হচ্ছে, এটা কি ঠিক?” বিচারপতি বলেন, “এসএসসির কাজের ওপর কড়া নজর রাখছে সুপ্রিম কোর্ট। নির্দেশ নিয়ে কারচুপি করা হলেই হস্তক্ষেপ করবে সুপ্রিম কোর্ট।”

    অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ

    এর আগের শুনানিতে বিচারপতি বলেছিলেন, “স্বচ্ছতার স্বার্থেই পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। এখন দাগিরাও আবেদন করছেন, এটা যদি সত্যি হয়, তাহলে তা হবে দুর্ভাগ্যজনক।” এর পরেই এসএসসিকে (SSC) সতর্ক করে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, এটা যেন কোনওভাবেই না হয়। বৃহস্পতিবার শুনানির সময় বিচারপতিদের প্রশ্নের মুখে পড়ে কমিশন (Supreme Court)। প্রশ্ন তোলা হয়, “কেন এখনও অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি? কেন অযোগ্যদের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন? এর পরেই সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী সাত দিনের মধ্যেই প্রকাশ করতে হবে অযোগ্যদের তালিকা। আদালত অবশ্য এও জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর। এসএসসির তরফে আইনজীবী তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়, সাত দিনের মধ্যেই যাতে তালিকা প্রকাশ করা হয়, সে ব্যাপারে।

    আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সুপ্রিম কোর্ট সাতদিনের সময় সীমা দিয়েছে। তবে আমি আপনাদের বলতে পারি ওরা এখনও সততার সঙ্গে সেই লিস্ট পাবলিশড করবে না। কারণ ওরা জানে, যাঁদের কাছ থেকে টাকা নিয়েছে, তাঁদের (SSC) নাম প্রকাশ্যে এলে ঘোর বিপদ। তাই কোনও কাজই ওরা সততার সঙ্গে করবে না (Supreme Court)।”

  • Jiban Krishna Saha: ভোটে ২৫ লাখ টাকা খরচ করেছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক জীবনকৃষ্ণ!

    Jiban Krishna Saha: ভোটে ২৫ লাখ টাকা খরচ করেছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক জীবনকৃষ্ণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। অথচ তাঁরই অ্যাকাউন্টে কিনা জমা রয়েছে লাখ লাখ টাকা! এই টাকা তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) অ্যাকাউন্টে এল কোথা থেকে আপাতত এই প্রশ্নেরই উত্তর (Poll Campaign) হাতড়ে বেড়াচ্ছেন ইডির আধিকারিকরা। তৃণমূলের এই বিধায়ক গ্রেফতার হওয়ার পরেই প্রকাশ্যে এল জীবনকৃষ্ণের ভোট-খরচের হিসেব। জানা গিয়েছে, শুধুমাত্র ২০২১ সালেই তিনি নির্বাচনী কাজে ব্যয় করছিলেন ২৫ লাখ টাকা। যা জেনে চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারী আধিকারিকদের। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়কের দাবি, এই টাকা তাঁর জমানো টাকা। তদন্তকারীদের একাংশের প্রশ্ন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কত মাইনে যে সংসার খরচ সামলেও, ব্যাংকে জমা হয় কাঁড়ি কাঁড়ি টাকা!

    জীবনকৃষ্ণের পিসি (Jiban Krishna Saha)

    তৃণমূলের এই বিধায়কের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীরা জীবনকৃষ্ণের পিসি মায়া সাহা-সহ একাধিক ঘনিষ্ঠের নামে প্রচুর জমি কেনার নথি উদ্ধার করেছেন। তার পরেই বীরভূমে বিধায়কের পিসির বাড়িতেও সেদিন তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। এই পিসিও তৃণমূলেরই কাউন্সিলর। বৃহস্পতিবার, ২৮ অগাস্ট মায়াকে সিজিওতে তলব করেছে ইডি। প্রসঙ্গত, সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া। মায়ার বাড়িতে তল্লাশি চালানোর সময় ঢুকতে গিয়েছিলেন সাঁইথিয়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীনেশ মুখোপাধ্যায়। তাঁকে প্রথমে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে দীনেশের বডি ক্যাম খুলিয়ে তাঁকে ঢুকতে দেওয়া হয় মায়ার বাড়িতে।

    তৃণমূল নেত্রীর দাবি

    তৃণমূল নেত্রীর দাবি, সাড়ে ৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও তাঁর বাড়ি থেকে কিছুই পাননি ইডির আধিকারিকরা। ভাইপো জীবনকৃষ্ণের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কেও কিছু জানেন না বলে দাবি করেছিলেন তৃণমূলের কাউন্সিলর মায়া। যদিও জীবনকৃষ্ণের (Jiban Krishna Saha) বাবা কিন্তু প্রথম থেকেই ছেলে এবং বোনের বিরুদ্ধে তুলেছিলেন অভিযোগের আঙুল। এদিকে, ৬ দিনের ইডি হেফাজতে রয়েছেন জীবনকৃষ্ণ। গ্রেফতারির আগে পাঁচিল টপকে পালানোর চেষ্টাও করেছিলেন তৃণমূলের এই কীর্তিমান নেতা। সূত্রের খবর, চাকরি বিক্রির জন্য কাদের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল, তার উল্লেখ রয়েছে ইডির নথিতে। ইডির দাবি, আমরা যা-ই জিজ্ঞাসা করেছি (Poll Campaign), তার কোনও সদুত্তর দিতে পারেননি জীবনকৃষ্ণ, দেখাতে পারেননি প্রয়োজনীয় নথিও (Jiban Krishna Saha)।

  • Suvendu Adhikari: ‘‘জীবনকৃষ্ণ তো এজেন্ট, কে কত টাকা তুলেছে, কোথায় গিয়েছে জানেন?’’ শুভেন্দুর নিশানায় অভিষেক

    Suvendu Adhikari: ‘‘জীবনকৃষ্ণ তো এজেন্ট, কে কত টাকা তুলেছে, কোথায় গিয়েছে জানেন?’’ শুভেন্দুর নিশানায় অভিষেক

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। বিজেপির অভিযোগ, একাধিক বিধায়কদের দিয়ে তালিকা বানিয়ে তিনি চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েছিলেন এবং পরে তা তৃণমূলেরই শীর্ষ নেতাদের কাছে গিয়েছে। ঠিক এই দাবিই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘প্রমাণ’ হিসেবে একটি ছবি (Photo) দেখিয়ে শুভেন্দু জানান, জীবনকৃষ্ণরা হিমশৈলের চূড়া মাত্র।

    নিশানায় অভিষেক

    ছেলের গ্রেফতারি প্রসঙ্গে জীবনকৃষ্ণের বাবা সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করেছেন। বলেন, জীবন বিধায়ক হওয়ার পরেই বেআইনি উপায়ে অঢেল সম্পত্তি করেছে! কার্যত এই মন্তব্যকেই হাতিয়ার করে এদিন শুভেন্দু অধিকারীর খোঁচা, ‘‘জীবনকৃষ্ণ আসল নয়।’’ তাঁর স্পষ্ট অভিযোগ, সে টাকা তুলেছে। কিছুটা নিজের কাছে রেখে বাকিটা ভাগাভাগি করেছে। এই প্রেক্ষিতেই একটি ছবি দেখিয়েছেন তিনি। তাতে দেখা যাচ্ছে জীবনকৃষ্ণর সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়! শাসক শিবিরকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘ছবি কথা বলে। আর এটা পুরনো ছবি নয়, ১২ অগাস্টের। সমঝদারো কো ইশারা কাফি হ্যায়।’’

    চাকরি-বিক্রির এজেন্ট

    স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহা ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের প্রমাণ আগেই মিলেছে। চাকরি-বিক্রির এজেন্ট হিসেবে কাজ শুরু করে বিধায়ক হওয়ার পর ‘ঘুষের চাকরি’র নেটওয়ার্ক বানিয়ে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা। এমনই দাবি করেছে ইডি। বিধায়ক, তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামে আর কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, তারও খোঁজ চলছে। শুভেন্দুর অভিযোগ, জীবনকৃষ্ণরা হিমশৈলের চূড়া মাত্র, কে কত টাকা তুলেছে, কোথায় গিয়েছে, ছবিতে সব স্পষ্ট, জীবনের মতো কালেক্টরদের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরা সবাই টাকা তুলে কালীঘাটে পৌঁছে দিত। ইডি সূত্রে দাবি, তৃণমূলের বিধায়ক হওয়ার আগে চাকরি-বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার বিধায়ক হওয়ার পর ১০-১২ জনকে নিয়ে তৈরি করে ফেলেন চাকরি-বিক্রির নেটওয়ার্ক। এই এজেন্টদের দিয়েই ‘ঘুষ দিলে চাকরি’ হবে বলে চাকরিপ্রার্থীদের টোপ দেওয়া হত।সূত্রের দাবি, লাখ লাখ টাকার বিনিময়ে, অযোগ্য়দের সরকারি চাকরি বিক্রি করেছেন তিনি।

  • Suvendu Adhikari: ‘‘জন্ম হারের চেয়ে আড়াই গুণ বেশি ভোটার রাজ্যে, কারচুপিতেই জেতে তৃণমূল’’, তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘জন্ম হারের চেয়ে আড়াই গুণ বেশি ভোটার রাজ্যে, কারচুপিতেই জেতে তৃণমূল’’, তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার তালিকায় বছরের পর বছর কারচুপি করেই জিতে আসছে তৃণমূল (Trinamool), সাংবাদিক সম্মেলনে এভাবেই শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) এই রাজ্যে কতটা জরুরি, তাও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন নন্দীগ্রামের বিধায়ক। অন্যদিকে, সংবিধান সংশোধন নিয়ে দেশজুড়ে হৈ-চৈ শুরু করেছে বিরোধী শিবির। এদিন ইন্ডি জোটকে একহাত নিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘‘১৩০তম সংবিধান সংশোধনী বিল পর্যালোচনার জন্য যে যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে, তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বেশ কিছু দুর্নীতিবাজ রাজবংশ। কারণ তারা বুঝতে পেরেছে এর প্রধান প্রভাব পড়বে ইন্ডি জোটের ওপরেই। এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটার তালিকায় গ্রোথ আর বার্থ রেট—এই দু’টোকে তুলনা করে দেখা গিয়েছে, জন্মের তুলনায় আড়াই গুণ বেশি ভোটার রয়েছে এই রাজ্যে।’’

    প্রসঙ্গ এসআইআর

    সাংবাদিক বৈঠকে এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘এসআইআর করতে হবে, এসআইআর হওয়া উচিত আর হবেও। এটা নতুন কিছু নয়। শেষ জনগণনা ২০১১-তে হয়েছিল। ভোটারের জন্ম-মৃত্যু-হার তুলনা করতে হবে। শেষ ১০ বছরে জন্মগ্রহণের তুলনায় আড়াই শতাংশেরও বেশি নাম রয়েছে ভোটার তালিকায়। ভোটার তালিকার গ্রোথ আর বার্থ রেটের গ্রোথ, দুটো তুলনা করে দেখা গিয়েছে জন্মের তুলনায় আড়াইগুণ বেশি ভোটার রয়েছে। এরা কারা? এরা মৃত ভোটার, ফেক ভোটার, বাংলাদেশি মুসলমান, যারা জন্মেছেন চট্টগ্রামে, সিলেটে, রঙপুরে, লালমনির হাটে। মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া টপকে (Trinamool) ঢুকে এখানে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। সেই জন্যই জন্মসংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে পশ্চিমবঙ্গে আকাশ-পাতাল পার্থক্য আছে।’’

    গত লোকসভা ভোটে রিগিংয়ের প্রমাণ রয়েছে

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন আরও বলেছেন, ‘‘চব্বিশের নির্বাচনে ওরা (তৃণমূল) যা করেছে সেটাও দেখাব। চার ঘন্টা ক্যামেরা বন্ধ রেখেছিল। সকালে ৮টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। আমার কাছে পুরো তথ্য আছে। এক্সপোজ করব। ৮০,৫০০ বুথের মধ্যে ৩৫ হাজার বুথে রিগিং হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘এটা আমি ধরিনি। টেলিকম বিভাগ থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন। আইপ্যাক-এর মনোনীত ভাড়া করা এজেন্সি শোকজের উত্তর দিচ্ছে না। সিঙ্গল বেঞ্চে গিয়েছিল হেরেছে। ডিভিশন বেঞ্চে মামলা ঝুলে আছে। তবে এবারে দু’নম্বরি করতে দেব না।’’

  • Weather Update: ১,২,৩… বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মরসুমের নবম নিম্নচাপ, ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি-দুর্ভোগ

    Weather Update: ১,২,৩… বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে মরসুমের নবম নিম্নচাপ, ফের দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি-দুর্ভোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহবিদরা আগেই সতর্ক করে জানিয়েছিলেন, চলতি মরসুমে সাগরের ঢেউয়ের মতো, একটার পর একটা নিম্নচাপ ধেয়ে আসবে। সেই আশঙ্কা সত্যি প্রমাণিত করে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার পথে। তেমনটা হল, তা হবে মরসুমের ৯ নম্বর। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এবারেরটা গভীর নিম্নচাপে ঘনীভূত হয় কি না, সে দিকে নজর রয়েছে হাওয়া অফিসের। তবে, এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে বৃষ্টি-দুর্ভোগ (Rain Forecast)। এর সঙ্গেই, আরও একটি আশঙ্কার কথা শুনিয়েছেন আবহবিদরা। তাঁদের পূর্বাভাস, নবমেই শেষ হচ্ছে না নিম্নচাপের ধারা। সপ্তাহান্তে বা আগামী সপ্তাহের গোড়ায় তৈরি হবে দশম নিম্নচাপটি।

    কী বলছে হাওয়া অফিস?

    জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়বে বাংলা ও ওড়িশার উপকূলবর্তী এলাকায়। অন্যদিকে, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়া মৌসুমী অক্ষরেখাটি এখনও সক্রিয় (Weather Update)। এই মুহূর্তে তা বঙ্গের উপর দিয়ে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী এবং দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের জেরে হবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। সমুদ্র হয়ে উঠবে উত্তাল।

    কবে, কোথায় কেমন বৃষ্টিপাত?

    আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি (Rain Forecast) হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Update)। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওইদিন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

    দক্ষিণের পাশাপাশি, ঝড়বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টি হবে (Weather Update)। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ। শুক্রবার ফের ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

  • Suvendu Adhikari: ‘‘কান টেনেছেন, এবার মাথাও টানতে হবে’’, জীবনকৃষ্ণ ইস্যুতে মন্তব্য শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘কান টেনেছেন, এবার মাথাও টানতে হবে’’, জীবনকৃষ্ণ ইস্যুতে মন্তব্য শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এনিয়েই বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) মন্তব্য, ‘‘কান টেনেছেন ঠিক আছে, এবার মাথাও টানতে হবে।’’ সোমবারই তৃণমূল বিধায়ককে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী শনিবার ফের আদালতে তোলা হবে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণকে। এদিন ইডি-র আইনজীবী দাবি করেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রচুর টাকার লেনদেন হয়েছে ধৃতের স্ত্রী, বাবার অ্যাকাউন্টে। অন্যদিকে, অভিযুক্ত বলছেন, বাবা গিফট করেছেন। স্ত্রী বলছেন, চাকরি করে আয় করা টাকা। এসবই মিথ্যা বলে দাবি করেন ইডির আইনজীবী।

    কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    জীবনকৃষ্ণর গ্রেফতারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন বলেন, ‘‘জীবনকৃষ্ণ সাহা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ভাইপো, মানিক ভট্টাচার্যদের বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার তালিকা তৈরি করা, টাকা তোলা এবং একটা অংশ রাখা… এইসব কাজটাই করতেন জীবনকৃষ্ণ সাহা। আমি অনেকবারই বলেছি জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) কাছে পড়ে থাকলে শুধু হবে না। কারণ জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম,খড়গ্রামের বিধায়কদের দিয়ে সেইসব এলাকা থেকে টাকা তোলা এবং সেই সব এলাকায় চাকরি পাইয়ে দেওয়ার বন্দোবস্তটা করেছেন। কান টেনেছেন ঠিক আছে, এবার মাথাকেও টানতে হবে।’’

    আজকেও কীভাবে পালাচ্ছিল, সবাই দেখেছে

    তিনি আরও বলেন, ‘‘এর আগে পাঁচিলে ঝোলা, পুকুরে মোবাইল ফেলা, পাম্প মেশিন বসিয়ে জল তোলা। আজকেও কীভাবে পালাচ্ছিল। সবাই দেখেছে। শাসকদল যখন বলছে রাজনীতি করছে, তখন শাসকদলের একটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেলেন? তিনি যদি নিরাপরাধ হয়ে থাকেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন,তাহলে ফেস করা উচিত। কেন তিনি মোবাইল পুকুরে ফেললেন? প্রথমে তো অস্বীকার করছিলেন। তিনি যে অপরাধী সেটা আজ সবার সামনে প্রমাণ করে দিয়েছেন । শুধু ইডির কাছে নয়, ওটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে।’’

    এর আগে এদের যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু কোন নির্বাচন ছিল না

    বিরোধী দলনেতার (Suvendu Adhikari) কথায়, ‘‘এর আগে এদের যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু কোন নির্বাচন ছিল না। মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই সেই গ্রেফতারি হয়েছিল। এমনকি চোর সরকার সেই গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়নি। এই দুর্নীতি তদন্ত সরাসরি হাইকোর্টের মনিটরিং-এ হচ্ছে। হাইকোর্ট একটি সিট বানিয়ে দিয়েছিল। এমনকি এই তদন্তের কে নেতৃত্ব দেবেন সেটাও সিবিআই হাতে ছিল না। সিবিআই কে তিনটের নাম জমা দিতে বলেছিল হাইকোর্ট। তার মধ্যে থেকেই একজনকে বেছে নেওয়া হয়।’’

  • ED Raids: নজরে এসএসসির ‘মিডলম্যান’ সেই প্রসন্ন, ইডির হানা পুরুলিয়াতেও, ১০০ কোটির লেনদেনের অভিযোগ

    ED Raids: নজরে এসএসসির ‘মিডলম্যান’ সেই প্রসন্ন, ইডির হানা পুরুলিয়াতেও, ১০০ কোটির লেনদেনের অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের (Prasanna Roy) শ্বশুরবাড়িতেও হানা দিয়েছে ইডি। সোমবার সকালে পুরুলিয়ার নিমটাঁড় এলাকায় ইডির (ED Raids) একটি দল তল্লাশি অভিযান চালাতে যায়। অভিযোগ, কয়েক বছর আগে প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ির তিন বোন একসঙ্গে প্রাথমিকে চাকরি পেয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন সম্পর্কে প্রসন্নের শ্যালিকা হন। স্থানীয়দের মতে, ওই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই প্রসন্নের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলছে ইডি। প্রসন্ন রায় বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। একসময় রংমিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে তাঁর বিপুল সম্পত্তির পরিমাণ দেখে রীতিমতো চমকে গেছেন তদন্তকারীরা।

    ১০০ কোটি টাকার চাকরি বিক্রি (ED Raids)

    ইডি সূত্রে জানা গিয়েছে, প্রসন্ন রায়ের হাত ধরে প্রায় ১০০ কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগ রয়েছে (ED Raids)। পুরুলিয়া শহরের নিমটাঁড় এলাকায় অবস্থিত প্রসন্ন রায়ের (Prasanna Roy) শ্বশুরবাড়িতে থাকেন তাঁর শ্যালক শুভম মঙ্গল। সোমবার সকাল ৭টা নাগাদ সেখানে পৌঁছে যায় ইডির ছয় সদস্যের একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সকাল থেকে সেখানেই টানা তল্লাশি চলে।

    শান্তিপ্রসাদ সিংহ ও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ

    প্রসন্ন রায়ের নাম এসেছিল এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ ‘মিডলম্যান’ হিসেবে। অভিযোগ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। এই মামলায় সিবিআই তাঁকে প্রথম গ্রেফতার করে। পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান। তবে পরে ইডি আবার তাঁকে গ্রেফতার করে। ইডির দায়ের করা চার্জশিটে প্রসন্ন রায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে (ED Raids)। জিজ্ঞাসাবাদে ইডিকে তিনি জানান, চাষাবাদের মাধ্যমে তিনি ২৬ কোটি টাকার বেশি আয় করেছেন।

    ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

    কেন্দ্রীয় সংস্থা তাঁর নামে একাধিক কোম্পানির খোঁজ পেয়েছে। প্রসন্ন, তাঁর স্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেগুলিতে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে ইডি প্রসন্ন রায়ের প্রায় ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় রয়েছে হোটেল, রিসর্ট এবং একাধিক সংস্থা। এই মামলার তদন্তে আরও তথ্য সংগ্রহ করতে এ বার প্রসন্ন রায়ের শ্বশুরবাড়িতেও অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

LinkedIn
Share