Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • BSF-BGB Conflict: সীমান্তে বেড়া দিতে বাধা! বিএসএফের রণমূর্তির দেখে পগার পার বাংলাদেশিরা

    BSF-BGB Conflict: সীমান্তে বেড়া দিতে বাধা! বিএসএফের রণমূর্তির দেখে পগার পার বাংলাদেশিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। হিন্দুদের ওপর লাগামছাড়া অত্যাচার চলছে। সঙ্গে চলছে ভারত বিদ্বেষী হুঁশিয়ারি। কার্যত ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন একেবারে তলানিতে। কয়েকদিন আগেই আবার যুদ্ধ মহড়া করতে দেখা গিয়েছিল বাংলাদেশের (BSF-BGB Conflict) সেনাকে। দিনে দিনে উত্তজেনা ক্রমশ বেড়েই চলেছে সীমান্তে। অনুপ্রবেশ ঠেকাতে এপার বাংলায় তৎপরতা বাড়িয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কিন্তু, ওপারের বিজিবির রোষ যেন বেড়েই চলেছে। এই আবহে মালদা সীমান্তে ফেন্সিং করা নিয়ে বিজিবি-র সঙ্গে ঝামেলা হয়ে গেল বিএসএফের। সীমান্তে ক্ষমতা দেখাতে গিয়ে বিএসএফের দাপটে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল বিজিবি।

    ঠিক কী ঘটনা ঘটেছে?(BSF-BGB Conflict)

    এমনিতেই রাজ্যের একাধিক জেলায় বহু এলাকায় কাঁটাতারের বেড়া নেই। মালদা জেলার বেশ কিছুটা অংশ এখনও ফাঁকা রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই বেনজির ছবি সামনে এল। মালদার বৈষ্ণবনগরে সীমান্তরক্ষী বাহিনী (BSF)-কে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দেওয়া হল। জানা গিয়েছে, সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া তুলতে গেলে  ভারতীয় ভূখণ্ডকেও বিতর্কিত এলাকা, সেটি বাংলাদেশের এলাকা বলে দাবি করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কাঁটাতারের বেড়া তোলা নিয়ে BSF-এর সঙ্গে সংঘাত দেখা দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির। উত্তেজনার আবহেও এপারের শুকদেবপুর গ্রামের লোকজনও বর্ডারে ছুটে যান। বিএসএফ-কে সাহায্যের হাত বাড়ান এলাকার বাসিন্দারা। যদিও বেশ কিছুক্ষণের বচসার শেষে পিছু হটে বাংলাদেশিরা। বিএসএফের রণমূর্তির সামনে ধোপে টেকেনি বিজিবিও। ভয় পালিয়ে যায় বাংলাদেশিরা।

    আরও পড়ুন: শীতের সকালে তিব্বতে জোরালো ভূমিকম্প! তীব্রতা ৭.১, কেঁপে উঠল কাঠমান্ডু থেকে কলকাতা

    সীমান্তে ভারতীয়দের হুঙ্কার

    সীমান্তের দু’দিকে জমায়েত হন স্থানীয়রাও। স্লোগান, পাল্টা স্লোগান উঠল সেখানে। (India-Bangladesh Border) মঙ্গলবার মালদার বৈষ্ণবনগরে সীমান্ত থেকে এই ঘটনা সামনে এল। বৈষ্ণবনগরের শুকদেবপুর এলাকায় প্রায় ১০০ মিটারে এখনও কাঁটাতারের বেড়া নেই। ভারত-বাংলাদেশ সীমান্ত সেখানে উন্মুক্তই। এমন পরিস্থিতিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া তুলতে শুরু করে বিএসএফ। কিন্তু বেড়া (BSF-BGB Conflict) দেওয়া নিয়ে আপত্তি জানায় বিজিবি। কাঁটাতারের কাজ বন্ধ করে দিতে হয়। সেই নিয়ে সীমান্ত সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে ভারতের দিক থেকে ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’, ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। পাল্টা স্লোগান ভেসে আসে ওপার থেকেও। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও বিএসএফের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশেষ করে ভারতীয়দের হুঙ্কারে ওপার বাংলার লোকজন কার্যত পিছু হটে। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং করা হয়। মানচিত্র তুলে ধরে বিএসএফ জানায়, ওই এলাকা ভারতের ভূখণ্ডের অংশ। শেষ পর্যন্ত বিজিবি ফিরে যায়। মঙ্গলবার সকাল থেকে কাঁটাতারের বেড়া তোলার কাজ ফের শুরু হয়েছে।

    মালদার জেলাশাসক কী বললেন?

    এই ঘটনার কথা মেনে নিয়েছেন মালদার জেলাশাসক নিতিন সিংঘানিয়া। তিনি বলেন, “এদিন সকাল থেকে কাঁটাতার দেওয়া শুরু হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।” একদিকে, বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। অন্যদিকে, জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কেন্দ্রকে জানাল বিএসএফ

    প্রসঙ্গত, হাসিনার দেশত্যাগ, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে বাংলাদেশ থেকে লাগাতার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ আসতে থাকে। ভারতের কড়া (BSF-BGB Conflict) বার্তার পরেও টনক বিশেষ নড়েনি ইউনূস প্রশাসনের। পাল্টা যুদ্ধের হুঙ্কার আসে বিএনপি-র তরফে। বঙ্গ বিজেপির নেতারাও আবার পাল্টা আক্রমণ শানান। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বড় অংশের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের ওপর দিয়েই। এমনিতেই বাংলাদেশের তরফে লাগাতার যুদ্ধের জিগির চোখে পড়ছে। সম্প্রতি যুদ্ধের মহড়াও হয় সেখানে। যুদ্ধের প্রস্তুতি সেরে রাখতেই মহড়া বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেই আবহেই ভারতের এলাকাকে নিজেদের বলে দাবি এবং কাঁটাতারের বেড়া তুলতে বাধা দেওয়া হল। শেষ পর্যন্ত কাঁটাতারের বেড়া তুলতে সফল হয় বিএসএফ। সমস্ত বিষয়টি বিএসএফের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • JMB: খাগড়াগড়কাণ্ডে ধৃতকে বহরমপুর জেলে জেরা অসম এসটিএফ-এর, জেএমবি-এবিটির যোগ কতটা?

    JMB: খাগড়াগড়কাণ্ডে ধৃতকে বহরমপুর জেলে জেরা অসম এসটিএফ-এর, জেএমবি-এবিটির যোগ কতটা?

    মাধ্যম নিউজ ডেস্ক: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে (Khagragarh Blast) ধৃতকে জেরা করতে বহরমপুর জেলে অসম এসটিএফ। অভিযুক্ত তারিকুল ইসলাম ওরফে সুমনকে জেরা করছেন এসটিএফের সদস্যরা। সাম্প্রতিককালে, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য থেকে যে জঙ্গি (JMB) ধরপাকড় করা হচ্ছে তাতে বারবার প্রশ্ন উঠছে খাগড়াগড় প্রসঙ্গ। গোয়েন্দা সূত্রে খবর, ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত অভিযুক্তরা আরও বিরাট নাশকতামূলক ষড়যন্ত্র করছে। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে জেলে বসেই নাকি ছক কষছে তারা। আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে খাগড়াকাণ্ডে ধৃত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র কী সম্পর্ক, তাদের নেটওয়ার্কের  নাড়ি নক্ষত্র জানতে তারিকুলকে জেরা করছেন গোয়েন্দারা। শোনা যাচ্ছে, তারিকুলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানাতে পারে অসম পুলিশ। এই খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

    খাগড়াগড়ের জঙ্গিরা ষড়যন্ত্রে সংযুক্ত (JMB)?

    সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বাংলাদেশি জঙ্গিদের (Khagragarh Blast) প্রত্যক্ষ মদতে একটি বড় পরিকল্পনা করা হয়েছে। এই ঘটনায় খাগড়াগড়ের জঙ্গিরা ষড়যন্ত্রে সংযুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। এই গোটা ঘটনার মধ্যে প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছে তারিকুল। মাত্র কয়েকদিন আগেই আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-র বেশ কিছু জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত ধৃতদের জেরা করে জানা গিয়েছে, জেলবন্দি তারিকুলই (JMB) জেল থেকে বিভিন্ন সময়ে নির্দেশ দেওয়ার কাজ করত। আবার ধৃত আব্বাস আলির সঙ্গেও একাধিকবার কথা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলায় নাশকতা মূলক ছক অব্যাহত রাখেছে বলে মনে করছে গোয়েন্দা সংস্থা।

    জেএমবি-র সঙ্গে কীভাবে সমন্বয়ে রেখে কাজ করত?

    মুর্শিদাবাদের জঙ্গি (JMB) সন্দেহে হরিহরপাড়া থেকে প্রথমে গ্রেফতার করা হয়েছে আব্বাস আলি ও মিনারুল শেখকে। এরপর নওদা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় সাজিবুল ইসলাম ও মোস্তাকিম শেখকে। আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি-র সঙ্গে কীভাবে সমন্বয়ে রেখে কাজ করত, সেই সব বিষয়ে জানতে চাইছেন গোয়েন্দারা। আবার  রাজ্যের একাধিক জেলে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং এবিটি-র বেশ কয়েকজন জঙ্গি বন্দি রয়েছে। তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশের জঙ্গিরাও রয়েছে। গোয়ান্দা সূত্রে খবর, তারিকুলের সঙ্গে মুর্শিদবাদ থেকে ধৃত এবিটি সদস্য মনিরুল শেখ আব্বাস আলির যোগাযোগের প্রমাণ মিলেছে। তা থেকেই স্পষ্ট, জেলে বন্দি ওই জঙ্গিরা তাদের সংগঠনের কাজে খুব সক্রিয় ছিল। তাই এবার তারিকুলকে (Khagragarh Blast) এবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে অসম এসটিএফ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, পুলিশে নালিশ জানালেন সুকান্ত

    Sukanta Majumdar: তাঁর ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, পুলিশে নালিশ জানালেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ছবি লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শোরগোল পড়ে যায়। বিষয়টি নজরে আসে খোদ বিজেপির রাজ্য সভাপতির। তিনি এই বিষয়ে পদক্ষেপ করার জন্য জেলা সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

    ঠিক কী অভিযোগ? (Sukanta Majumdar)

    বেসরকারি লোন দানকারী সংস্থার বিজ্ঞাপনে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ছবি দেওয়া রয়েছে। সেখানে বড় বড় হরফে লেখা রয়েছে সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে মা, বোনেদের। আর এই ছবি সোমবার সকাল থেকে বিভিন্ন সমাজমাধ্যমে দেখা মিলতেই নড়েচড়ে বসেছে বিজেপির আইটি সেল। সুকান্ত মজুমদারের অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি বিষয়টি প্রথমে নজরে আনেন। আর তারপরই লিখিত অভিযোগ দায়ের করেন সুকান্তবাবু। রাজনৈতিক কাজে এই মুহূর্তে জেলার বাইরে রয়েছেন তিনি। সেখান থেকেই জেলা পুলিশ সুপারের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর নাম ও ছবি অনুমতি ছাড়াই কেন ওই ঋণদানকারী সংস্থা ব্যবহার করছে তা জানতে চান। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

    আরও পড়ুন: বন্দি বিনিময় দুই দেশের, ভারতের ৯৫ জন, বাংলাদেশের ৯০ মৎস্যজীবী ফিরছেন ঘরে

    কেন্দ্রীয় মন্ত্রী কী বললেন?

    এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar) তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,“আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে ঋণ দেওয়ার একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল। আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নই, দেশের বহু মুখ্যমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীদের ছবি নিয়ে তারা এইরকম অপপ্রচার করছে। তারা কম সুদে লোন দেবার প্রতিশ্রুতি দিচ্ছে। আমি এই বিষয়ে নিয়ে অভিযোগ করেছি। আমি আশা করছি পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “আমি যার দিকে তাকাই, ধ্বংস হয়ে যায়,” কাকে বার্তা দিলেন শুভেন্দু?

    Suvendu Adhikari: “আমি যার দিকে তাকাই, ধ্বংস হয়ে যায়,” কাকে বার্তা দিলেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহিদ স্মরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার সাত সকালে তিক্ত হয়ে উঠল নন্দীগ্রামের রাজনৈতিক আবহাওয়া। নন্দীগ্রামের ভাঙাবেড়ায় ৭ জানুয়ারি সিপিএমের দুষ্কৃতীদের গুলিতে নিহতদের স্মরণ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বেনজির আক্রমণ করলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান। পালটা শুভেন্দুর হুমকি, “আমি যার দিকে তাকাই, ধ্বংস হয়ে যায়।”

    কী বললেন শুভেন্দু? (Suvendu Adhikari)

    এদিন সূর্যোদয়ের আগে নন্দীগ্রামের (Nandigram) ভাঙাবেড়ায় শহিদ স্মরণ অনুষ্ঠান ছিল তৃণমূলের। সেখানে হাজির ছিলেন দলের জেলা নেতৃত্ব। সভা থেকে শুভেন্দুর (Suvendu Adhikari) নাম করে কুমন্তব্য করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তৃণমূলের অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পর বিজেপির শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানে শেখ সুফিয়ানকে পালটা আক্রমণ করে তিনি বলেন, “এখানে তারাচাঁদবাড়ের একটা চোর এসেছিল একটু আগে। জাহাজ বাড়ি করেছে। অসংখ্য বউ। সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়ে যায়। শাহজাহান ধ্বংস হয়েছে। কেষ্ট ২ বছর জেল খেটেছে। তারাচাঁদবাড়ের এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা আমি কী করব দেখে নেবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।”

    মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ

    ওড়িশার বিজেপি সরকার জঙ্গল থেকে বাঘ ছেড়ে দিচ্ছে। আর সেই বাঘ ধরতে হচ্ছে পশ্চিমবঙ্গ বনবিভাগকে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে তাঁকে সংযত বক্তব্য রাখার পরামর্শ দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই।” মমতাকে তাঁর পরামর্শ, ‘উনি তিনবার মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে বসেছেন। আমি ওঁকে বলব, আপনি কান দিয়ে দেখবেন না। চোখ দিয়ে দেখুন। আপনার কাছ থেকে মানুষ এই ধরণের কথা আশা করে না। আপনার অনেক বয়স হয়েছে। আপনি এই ধরণের কথা বললে লোকে হাসে। আমরা আপনার বিরোধী, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি ওড়িশার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসাবে আমরা লজ্জিত হই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: আধ কোটি ছুঁই ছুঁই বঙ্গ বিজেপির সদস্য, অভিযানের আবহে জনসংযোগ প্রায় ২ কোটি মানুষের সঙ্গে

    BJP: আধ কোটি ছুঁই ছুঁই বঙ্গ বিজেপির সদস্য, অভিযানের আবহে জনসংযোগ প্রায় ২ কোটি মানুষের সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির (BJP) সদস্যতা অভিযানে ব্যাপক সাড়া পশ্চিমবঙ্গে (West Bengal)। তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করেও যেভাবে সাফল্য মিলছে সদস্যতা অভিযানে, তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপি সূত্রে খবর, দলের সদস্যতা প্রায় ৫০ লাখ ছুঁই ছুঁই। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের অন্দরের খবর সদস্যতা অভিযানের আবহে বিজেপির নেতা-কর্মীরা প্রায় ২ কোটি মানুষের কাছে পৌঁছেছেন। এনিয়ে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘৪০ লক্ষ পার করে দিয়েছি। আশা করি ১০ জানুয়ারির মধ্যে ৫০ লাখ হয়ে যাবে।’’ প্রসঙ্গত, সারাদেশের নিরিখে কিছুটা দেরিতেই শুরু হয়েছিল বঙ্গ বিজেপির সদস্যতা অভিযান। তারপরেও এই ব্যাপক সাফল্য বিজেপির প্রতি বাংলার মানুষের বিপুল সমর্থনেরই প্রতিফলন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

    ১৮২ বিধানসভায় ১৫ হাজারেরও বেশি সদস্য (BJP)

    দেরিতে সদস্যতা অভিযান শুরু হওয়ার কারণ হিসেবে বঙ্গ বিজেপির (BJP) নেতারা জানাচ্ছেন, আরজি কর আন্দোলন, এবং তারপর দুর্গাপুজো। এই কারণেই সদস্য সংগ্রহ অভিযান দেরিতে শুরু হয়। গোটা দেশের তুলনায় প্রায় দেড় মাস পর শুরু হয় বঙ্গ বিজেপির কর্মসূচি। তাই সদস্যতা অভিযান শেষ করার দিন ১০ জানুয়ারি করা হয়েছে। সারা রাজ্যে (West Bengal) বিজেপির লোকসভাভিত্তিক সাংগঠনিক জেলা রয়েছে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে ১৬টি জেলাতেই পার করে গিয়েছে ১ লাখ সদস্যতা। অন্যদিকে ১৮২টি বিধানসভাতে ১৫ হাজারেরও বেশি সদস্য করাতে পেরেছেন বিজেপির নেতা-কর্মীরা।

    সম্প্রতি সদস্যতা অভিযানের পর্যালোচনা বৈঠক হয় সেক্টর ফাইভে 

    তৃণমূলের প্রবল সন্ত্রাস উপেক্ষা করেও যেভাবে বঙ্গ বিজেপির (BJP) নেতা-কর্মীরা সদস্যতা অভিযানকে সফল করেছেন তাতে খুশি কেন্দ্রীয় নেতৃত্বও। সম্প্রতি, সেক্টর ফাইভে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। সেখানে হাজির ছিলেন সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ শমীক ভট্টাচার্য-সহ অন্যান্যরা। ওই বৈঠকেই সদস্যতা অভিযানের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়ে বলে জানা গিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nadia: নিজের ডায়াবেটিস ধরা পড়ার সুবর্ণজয়ন্তীতে ভুরিভোজের আয়োজন করলেন নদিয়ার বৃদ্ধ!

    Nadia: নিজের ডায়াবেটিস ধরা পড়ার সুবর্ণজয়ন্তীতে ভুরিভোজের আয়োজন করলেন নদিয়ার বৃদ্ধ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মধুমেহ হল মধুময়। নিজের ডায়াবেটিস ধরা পড়ার সুবর্ণ জয়ন্তীতে এলাহি আয়োজন করলেন নদিয়ার (Nadia) পলাশীপাড়া থানার পলশন্ডা গ্রামের ৭৪ বছরের নিতাই প্রামাণিক। পেশায় তিনি গৃহশিক্ষক। বিয়ে করেননি। পরিবারের অন্যান্যদের সঙ্গে তিনি থাকেন। প্রায় ৫০ বছর ধরে মধুমেহ রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন তিনি। আর এই রোগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যেই তিনি মহাভোজের আয়োজন করেছেন। আর গৃহশিক্ষকের এই উদ্যোগ দেখে হতবাক সকলে।

    মেনুতে কী কী ছিল? (Nadia)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর যখন ২৪ তখনই সুগার (Nadia) ধরা পড়ে তাঁর। তারপর থেকেই ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের ওপর থাকতে হয় তাঁকে। মনে চাইলেও ভালো-মন্দ খেতে পারেন না। আর তাই তাঁর ইচ্ছা ছিল, নিজে যখন খেতে পারেন না, অন্যান্যদের বছরের প্রথমেই বাড়িতে পাত পেড়ে খাওয়াবেন। তাঁর আমন্ত্রণে অসংখ্য ডায়াবেটিস রোগীসহ অনান্যরা সাড়া দেন। হাজির হন তাঁর বাড়িতে। শুধু এলাকার লোকই নয়, দূরদূরান্ত থেকে অসংখ্য লোক এসেছিলেন। তাঁরা বলেন, রোগের ৫০ বছর উপলক্ষে এই ধরনের ভোজনের আয়োজন আগে কেউ করেছে বলে জানা নেই। এটা রেকর্ড হয়ে থাকবে। এই ধরনের ঘটনার আমরা সাক্ষী হতে পেরে খুবই খুশি। জানা গিয়েছে, নিতাইবাবুর মেনুতে ছিল ডিমের ডেভিল, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, ফ্রায়েড রাইস, পনির, চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি, চাটনি, দই, রসগোল্লা, কমলাভোগ।

    আরও পড়ুন: শীতের সকালে তিব্বতে জোরালো ভূমিকম্প! তীব্রতা ৭.১, কেঁপে উঠল কাঠমান্ডু থেকে কলকাতা

    কী বার্তা দিলেন নিতাইবাবু?

    এমন এক কঠিন ব্যাধি নিয়েও যে অর্ধশতবর্ষ অতিক্রম করা যায় তার জ্বলন্ত প্রমাণ নিতাইবাবু (Nadia) নিজে। আর সেই ইচ্ছেতেই তিনি এমন আয়োজন করেছেন। শুধু সুস্থ মানুষরাই নয় অসংখ্য ডায়াবেটিস রোগীরাও কব্জি ডুবিয়ে খেলেন। নিতাইবাবু বলেন, “আসলে ৫০ বছর ধরে আমি সুগারের রোগী। এই রোগকে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ব্যায়াম আর খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করলে এই রোগ কিছুই করতে পারবে না। এই বার্তা দিতেই আমি এই আয়োজন করেছিলাম। নতুন বছরের শুরুতে সকলে মিলে একসঙ্গে খেতে পেরেও আমার ভালো লাগছে। আমি সারাদিনে ১২০ গ্রাম চালের ভাত খাই। আর তিন ঘণ্টার বেশি পেট খালি রাখি না। নিয়ম মেনে চললে সুগার নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। আমি নিজেই তার জ্বলন্ত প্রমাণ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: পশ্চিমি ঝঞ্ঝার জের, কুয়াশায় ঢাকল রাজ্য, দার্জিলিঙে বৃষ্টি-তুষারপাতের সম্ভাবনা

    Weather Update: পশ্চিমি ঝঞ্ঝার জের, কুয়াশায় ঢাকল রাজ্য, দার্জিলিঙে বৃষ্টি-তুষারপাতের সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ ঠান্ডা তো কাল গরম। বাড়ছে আপেক্ষিক আর্দ্রতাও। যার হাত ধরে কুয়াশার দাপট অব্যাহত থাকবে রাজ্যজুড়ে। ঘন কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ। দক্ষিণেও কুয়াশা দিনভর। নতুন করে ১০ জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’দিন পর থেকে তাপমাত্রা (Weather Update) আবার নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তিতে যেমন কনকনে ঠান্ডা থাকে, এবার তা অনেকটা কম অনুভূত হবে। তবে, কুয়াশার দাপট থাকবে।

    কুয়াশার দাপট কোন কোন জেলায়?(Weather Update)

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে জানা গিয়েছে, সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। আগামী দু’দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। তার পর আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। যদিও, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলে শীত কমে যাবে আবার। ফলে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কুয়াশার দাপট থাকবে। আগামী দু’দিন কুয়াশার (Fog) প্রভাব বেশি থাকবে দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। কয়েকটি জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। বাকি জেলাতেও ঘন কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা ওঠানামা এবং আর্দ্রতার কারণে কুয়াশা আরও ঘনীভূত হবে। বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে।

    আরও পড়ুন: বন্দি বিনিময় দুই দেশের, ভারতের ৯৫ জন, বাংলাদেশের ৯০ মৎস্যজীবী ফিরছেন ঘরে

    বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কোথায়?

    পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে (Weather Update) উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে মঙ্গলবার বৃষ্টি ও তুষারপাত হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশা থাকবে। কয়েকটি জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় কুয়াশার প্রভাব বেশি থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: হু হু করে নামবে তাপমাত্রা, বুধবার থেকে ঠান্ডা বাড়বে বাংলায়

    Weather Update: হু হু করে নামবে তাপমাত্রা, বুধবার থেকে ঠান্ডা বাড়বে বাংলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠান্ডা কমতেই মন খারাপ শীতপ্রেমী বাঙালির। তাপমাত্রার পারদ আবারও চড়েছে। মঙ্গলবার ঠান্ডা অনেকটাই কম। তবে শীতের কামব্যাক সময়ের অপেক্ষা। খুব বেশি সময় লাগবে না। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা (Weather Update) ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

    কবে থেকে আরও ঠাণ্ডা নামবে? (Weather Update)

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকেই ঠান্ডা বাড়বে বাংলায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মধ্যে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। ফের ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৮ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। তবে পৌষ সংক্রান্তির আগেই নতুন ঝঞ্ঝার পূর্বাভাসও রয়েছে। ফলে, আবারও বাড়বে তাপমাত্রা।

    উত্তুরে হাওয়ার দাপটে জানুয়ারি মাসের শুরু থেকেই চেনা ছন্দে ফিরেছিল শীত। তবে মাঝের দু-একদিনে হঠাৎ ছেদ। প্রথম এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছিল বেশ খানিকটা। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে। তারপর আবারও নিম্নগামী পারদ। কলকাতা-সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েক দিন ধরেই থাকবে স্বাভাবিকের নীচে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।

    আরও পড়ুন: শীতের সকালে তিব্বতে জোরালো ভূমিকম্প! তীব্রতা ৭.১, কেঁপে উঠল কাঠমান্ডু থেকে কলকাতা

    বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

    আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না বলেই আপাতত জানানো হয়েছে আবহাওয়া (Weather Update) দফতরের তরফ থেকে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

    কোথায় কোথায় বৃষ্টি?

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিঙের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। আর জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনও বৃষ্টি হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Passport Scam: পাসপোর্ট জালিয়াতিতে নজরে রাজ্যের আরও ৪ পুলিশকর্মী, সর্ষের মধ্যেই লুকিয়ে সব ভূত?

    Passport Scam: পাসপোর্ট জালিয়াতিতে নজরে রাজ্যের আরও ৪ পুলিশকর্মী, সর্ষের মধ্যেই লুকিয়ে সব ভূত?

    মাধ্যম নিউজ ডেস্ক: পাসপোর্ট জালিয়াতি (Passport Scam) কাণ্ডে ধরা পড়েছেন এক প্রাক্তন পুলিশকর্মী। এবার তদন্তকারীদের নজরে কলকাতা পুলিশের (Police) আরও ৪ জন কর্মী। এমনই দাবি করা হচ্ছে রিপোর্টে। জানা গিয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের নজরে থাকা পুলিশকর্মীদের মধ্যে আছেন দুই অফিসার, এক কনস্টেবল এবং একজন হোমগার্ড। এই চারজনের কাছ থেকে পাসপোর্ট কাণ্ডে সক্রিয় থাকা চক্রের আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাহলে সর্ষের মধ্যেই কি লুকিয়ে রয়েছে সব ভূত?

    পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার কত? (Passport Scam)

    জানা গিয়েছে, তদন্তকারীদের নজরে (Passport Scam) থাকা পুলিশ অফিসারদের একজন একটি থানায় কর্মরত ছিলেন। এদিকে অপর অফিসার ছিলেন সিকিউরিটি কন্ট্রোল রুমে। এছাড়া যে পুলিশ কনস্টেবলের ওপর সিটের নজর আছে, তিনিও সিকিউরিটি কন্ট্রোলরুমেই কর্মরত ছিলেন। এই তিন পুলিশকর্মী সহ হোমগার্ডকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এই চার পুলিশকর্মীর ভূমিকা কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে। দিন দুয়েক আগেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এক প্রাক্তন পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম আবদুল হাই। কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর তিনি। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের অফিসেও কাজ করেছেন। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে ধরা হয়েছিল তাঁকে। আড়াই বছর কাজ করেছেন পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার হিসেবে। সবমিলিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এখনও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

    পাসপোর্ট পিছু ২৫ হাজার টাকা!

    জানা গিয়েছে, পাসপোর্টের কারবারের (Passport Scam) সূত্রেই সমরেশের সঙ্গে পরিচয় হয় আবদুলের। কিছুদিন পর আবদুলকে টাকার টোপ দেন সমরেশ। সেই টোপ গিলেও নেন আবদুল হাই। তার পরই শুরু হয় জালিয়াতির কারবার। পাসপোর্ট কাণ্ডের অন্যতম চক্রী সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আবদুল হাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত কয়েক বছরে গিয়েছে প্রায় ১৩ লক্ষ টাকা। পাসপোর্ট পিছু ২৫ হাজার টাকা করে নিতেন এই আবদুল হাই। এই আবহে ধৃতকে জেরা করে আর কোন কোন আধিকারিক এই দুর্নীতিতে যুক্ত তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা জানাচ্ছেন, গত কয়েক বছরে ১৫০ জনেরও বেশি অনুপ্রবেশকারীকে ভারতীয় পাসপোর্ট করিয়ে বিদেশে পাঠিয়েছে সমরেশ। তার মধ্যে ৫০টির বেশি পাসপোর্ট তৈরি হয়েছে আবদুল হাইয়ের হাত ধরে। এদিকে পাসপোর্ট জালিয়াতির তদন্তে এই নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই চক্রের জাল আরও দূর পর্যন্ত ছড়ানো বলে মনে করা হচ্ছে। এদিকে পাসপোর্টকাণ্ডে ধৃত মূল চার অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি মোবাইল ফোন। সেই ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে বলে অনুমান পুলিশের। সেই তথ্য ফিরে পেতে ফোনগুলির ফরেন্সিক পরীক্ষা করাতে চান তাঁরা। গোয়েন্দাদের অনুমান, ওই ফোনগুলির তথ্য পাওয়া গেলে ধৃতদের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল তা জানা যাবে। পাশাপাশি এই চারজনের কাছ থেকে গোটা চক্রের আরও তথ্য পাওয়া যেতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: পশ্চিমি ঝঞ্ঝায় আটকে গেল শীত, বাড়ছে তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    Weather Update: পশ্চিমি ঝঞ্ঝায় আটকে গেল শীত, বাড়ছে তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার তাপমাত্রা (Weather Update) বাড়ছে রাজ্যে। পশ্চিমি ঝঞ্ঝায় বাধা পড়েছে শীতের পারদে। অপর দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। পুরুলিয়া জেলা ছাড়া দক্ষিণের আর বাকি কোনও জেলায় তাপমাত্রা (Rising Temperatur) ১০ ডিগ্রির নিচে নামেনি। ফলে তাপমাত্রার পারদ আরও বাড়তে শুরু করেছে।

    জাঁকিয়ে শীত পড়ার বিষয়টা আর থাকছে না(Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন আরও তাপমাত্রা (Weather Update) বাড়বে। জাঁকিয়ে শীত পড়ার বিষয়টা আর থাকছে না। হাড় কাঁপানো শীতের আমেজ থাকবে না। মোটামুটি ২ থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। তারপর আবার পারদের কিছুটা মান নামবে বলে মনে করা হচ্ছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থেকে দুই ডিগ্রি বেড়ে গিয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি পর্যন্ত। মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে এই ভাবে তাপমাত্রা (Rising Temperatur) বেড়ে যাচ্ছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত পশ্চিমি ঝঞ্ঝার এই প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে।

    উল্লেখ্য, দক্ষিণবঙ্গে এই সময় জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ব্যাপক কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

    আরও পড়ুনঃ ২০২৫ সালে প্রখর তাপের সম্মুখীন হতে হবে বিশ্ববাসীকে, চরম সতর্কতা

    উত্তরে তুষারপাতের সম্ভাবনা

    একই ভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশা (Weather Update) থাকবে। মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তিন দিন পর উত্তারের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে দুই ডিগ্রি (Rising Temperatur) কমতে পারে। সিকিমের উপরের অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

    তাপমাত্রা কোথায় কত?

    রবিবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) ছিল পুরুলিয়ায়, ৮.১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙের তাপমাত্রাও ছিল পুরুলিয়ার চেয়ে বেশি ৯.৫ ডিগ্রি। পুরুলিয়া ছাড়া দক্ষিণের আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল না। সব জায়গাতেই ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পারদ (Rising Temperatur)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share