Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Panchayat Election 2023: মোতায়েন করা হয়নি কেন্দ্রীয় বাহিনী, ফের আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি

    Panchayat Election 2023: মোতায়েন করা হয়নি কেন্দ্রীয় বাহিনী, ফের আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালত নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী (Panchayat Election 2023) মোতায়েনের। তার পরেও মোতায়েন করা হয়নি বাহিনী। তাই বাংলার পোল বডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রবিবার পদ্ম শিবিরের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের সর্বত্র ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশন সেই নির্দেশ না মানায় আদালতের দ্বারস্থ হচ্ছে গেরুয়া শিবির।

    শুভেন্দু অধিকারীর বক্তব্য

    রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, এই মামলায় আমি একজন আবেদনকারী। আগামিকাল (সোমবার) আমি নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের করব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। তিনিই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত, উচ্চ আদালতের ওই রায়ের বিরুদ্ধে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। তাই এখনও মোতায়েন করা হয়নি কেন্দ্রীয় বাহিনী।

    প্রধান বিচারপতির নির্দেশ

    কেবল স্পর্শকাতর এলাকা নয়, রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন (Panchayat Election 2023) করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রায় পড়তে গিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, “স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল সে ব্যাপারে কমিশন যা করার তা করেনি। সামগ্রিকভাবে অবাধ মনোনয়ন প্রক্রিয়া সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের যে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, সেক্ষেত্রেও বড়সড় ফাঁক থেকে গিয়েছে। সেই কারণেই গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে পঞ্চায়েত নির্বাচন করার বিষয়ে নির্দেশ দিচ্ছে আদালত।”

    আরও পড়ুুন: “২৫ জুন ভারতের ইতিহাসে কালো অধ্যায়”, মন কি বাতের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

    ওই দিন সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কার্যকর করতে হবে। এদিন আদালতকে (Panchayat Election 2023) রাজ্য জানিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় যাতে পুলিশবাহিনীর ঘাটতি না থাকে, তাই পড়শি রাজ্য থেকে পুলিশ বাহিনী আনানোর ব্যবস্থা করছে তারা। কিন্তু আলাদত সাফ জানায়, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে। কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে হবে কমিশনকে। আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ জোগাবে কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bhangar: রাজ্যপাল ঘুরে যাওয়ার পরও থমথমে রয়েছে ভাঙড়, রুটমার্চ পুলিশের

    Bhangar: রাজ্যপাল ঘুরে যাওয়ার পরও থমথমে রয়েছে ভাঙড়, রুটমার্চ পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাঙড় পরিদর্শন করে যাওয়ার পর টনক নড়ল পুলিশের। শনিবার ভাঙড় (Bhangar) এলাকায় জেলা পুলিশ সুপার এস পুষ্পার নেতৃত্বে রুটমার্চ করা হল। তবে, এত কিছু করার পরও এখন আতঙ্ক কাটেনি ভাঙড়বাসীর। পুলিশ রুটমার্চ করলেও এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে বিরোধীদের অভিযোগ।

    রাজ্যপাল ঘুরে যাওয়ার পর ভাঙড়ে (Bhangar) সার্বিক অবস্থা কেমন?

    বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভাঙড়ের (Bhangar) কাঁঠালিয়ার বিজয়গঞ্জ বাজারে তুমুল উত্তেজনা ছড়ায়। একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়। চলে গুলি। খুন হন তিনজন রাজনৈতিক কর্মী। আইএসএফ এবং সিপিএম কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ভাঙড়ে ঢুকে বিজয়গঞ্জ বাজারে গাড়ি থেকে নামেন রাজ্যপাল। ঘুরে দেখেন এলাকা। কথা বলেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে। রাজ্যপালকে দেখেই এগিয়ে যান স্থানীয়রা। কয়েকজন আইএসএফ প্রার্থী রাজ্যপালের সঙ্গে কথা বলেন। রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে তাঁরা বলেন, ভয় দেখিয়ে, পথ আটকে তাঁদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। ক্যানিং থেকে গাড়ি করে দুষ্কৃতীরা ভাঙড়ে ঢুকেছিল। ভাঙড়ের গণ্ডগোলের পর কয়েকটি ভিডিও ভাইরাল হয়। একটি ভিডিওতে এক ব্যাক্তি বলেন, আরাবুলের নির্দেশে আমি এসেছি। ৩০ হাজার টাকা আমাকে দেওয়া হয়েছে। আমার বাড়ি উত্তর ২৪ পরগনা। আমি গুলি চালিয়েছি। পাল্টা হিসেবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও শুক্রবার রাতে সাংবাদিক সম্মেলন করে একটি ভাইরাল ভিডিও দেখিয়ে বলেন, পিটিয়ে একজনকে মারার ঘটনায় আইএসএফ জড়িত রয়েছে। সবমিলিয়ে ভাঙড় এলাকা থমথমে রয়েছে। শনিবারও ভাঙড়ের কাঁঠালিয়ার বিজয়গঞ্জ বাজারে অধিকাংশ দোকান বন্ধ ছিল। রাস্তাঘাটে লোকজন ছিল না বললেই চলে। তবে, পুলিশ রুটমার্চ করলেও এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে বিরোধীদের অভিযোগ। 

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপির বারুইপুর পূর্ব সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল কর বলেন, আরাবুল আর শওকত মোল্লা কেমন মানুষ তা রাজ্যবাসী জানেন। ভাঙড়ের (Bhangar) ঘটনার পর পুলিশের রুটমার্চ করে শান্ত করা যাবে না। অপরাধীদের গ্রেফতার করতে হবে। কিন্তু, পুলিশ তো ফুলিশ হয়ে গিয়েছে। ওরা দলদাস। তাই, ওদের নিয়ে কিছু বলার নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: ২০২১ বিধানসভার পর পঞ্চায়েত ভোটে নজরে এবার নন্দীগ্রাম! কোন ফুল ফুটবে?

    Purba Medinipur: ২০২১ বিধানসভার পর পঞ্চায়েত ভোটে নজরে এবার নন্দীগ্রাম! কোন ফুল ফুটবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ এবারে নন্দীগ্রামের (Purba Medinipur) দিকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র হল নন্দীগ্রাম। এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম ১ নং ব্লকের দিকে রাজনৈতিক মহলের বিশেষ নজর। অপর দিকে তৃণমূলেরই টিকিট পাননি শেখ সুফিয়ান, নন্দীগ্রামে কী ফল হবে সেই প্রশ্ন এখন সবাইকার মুখে। 

    কেন নজর নন্দীগ্রামে?

    নন্দীগ্রামে (Purba Medinipur) সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল, জেলা পরিষদের টিকিট পাননি বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশান এজেন্ট তথা নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সুফিয়ানের অনুগামীরা অর্থাৎ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা নাগরিক মঞ্চ গঠন করে প্রার্থী দিয়েছেন বলে জানা গেছে। সেই নাগরিক মঞ্চের প্রার্থীদের সমর্থন করেছে আবার বিজেপি। ফলে রাজনৈতিক ভাবে ভোটের অঙ্কের হিসেব কী দাঁড়াবে তা নিয়ে জল্পনা চলছে।

    বিজেপি প্রার্থীর অঙ্কটা কেমন?

    নন্দীগ্রামে (Purba Medinipur) মোট ১০ টি অঞ্চল রয়েছে এই ১ নং ব্লকে। দশটি অঞ্চলের মোট আসন সংখ্যা ১৮৫ টি। পঞ্চায়েত সমিতির ৩০ টি ও জেলা পরিষদের ৩ টি। পঞ্চায়েত সমিতির ৩০ টি আসনের মধ্যে ২৩ টিতে প্রার্থী দিয়েছে বিজেপি এবং ৩ টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। যে আসন গুলিতে বিজেপি প্রার্থী দেয়নি, সেখানে নাগরিক মঞ্চের প্রার্থীদের সমর্থন করবে বলে জানিয়েছে বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পালের বক্তব্য, ১০ টি অঞ্চলেই বোর্ড গঠন করবে বিজেপি।

    তৃণমূলের বক্তব্য 

    তবে এই বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না ১ নং ব্লক (Purba Medinipur) তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের ৬৬ আসনে ও পঞ্চায়েত সমিতির ৭ টি আসনে প্রার্থী দেওয়ার মতন কর্মী পায়নি বিজেপি। বিরোধী রাজনীতির দলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, এই পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলেই প্রার্থী দিয়েছে। সিপিএম আজ মিউজিয়ামে, কংগ্রেসে আজ হিমঘরে, বিজেপি আজ গোয়ালঘরে এবং তৃণমূল কংগ্রেস রয়েছে মানুষের দুয়ারে, তাই আমাদের জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। বাপ্পাদিত্যবাবু আরও বলেন, নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি, জয় আমাদের নিশ্চিত।

    পাশাপাশি শুভেন্দু গড়ে এখন কোন ফুল ফোটে এটাই এখন দেখার!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: জেলাগুলিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের

    Panchayat Election 2023: জেলাগুলিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ রাজ্য নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) লক্ষ্যে রাজ্যের ২২টি জেলায় ২১ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বিরোধীরা বারবার অভিযোগ তুলছেন প্রত্যেক জেলায় হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা মনোনয়ন দিতে বাধা দিচ্ছে। প্রশ্ন উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বিরোধীরা নিরাপত্তা চেয়ে কমিশেনর দ্বারস্থ হয়েছিল। ভাঙড়, ক্যানিং, চোপড়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই রক্ত ঝড়েছে। তাই সতর্ক কমিশন।

    রাজ্য নির্বাচন কমিশনের পদক্ষেপ

    রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ, শনিবার থেকেই বিশেষ পর্যবেক্ষকরা জেলাভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নজরদারির কাজ করতে শুরু করবেন। স্বরাষ্ট্রসচিব এবং ডিজি’র সঙ্গে বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশন স্পর্শকাতর বুথের তালিকা চাইল জেলাগুলির কাছ থেকে। সেই তালিকা ধরেই এই বিশেষ পর্যবেক্ষকরা কাজ করবেন।  অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করতে রাজ্যের সিনিয়র আইএএস অফিসারদের বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। ২২টি জেলায় ২১ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নিয়োগ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে বিশেষ পর্যবেক্ষকদের জানাতে পারবেন তাঁরা। এমনকী বিশেষ পর্যবেক্ষকদের নাম–মোবাইল নম্বর–সহ বিস্তারিত তথ্য বিজ্ঞাপন দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার জেলাশাসকদের।

    আরও পড়ুুন: বিজেপি প্রার্থীদের বেধড়ক মার, আক্রান্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক, অভিযুক্ত তৃণমূল

    রাজ্য নির্বাচন কমিশন এবার স্পর্শকাতর এলাকা, স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠাল জেলা প্রশাসনের কাছ থেকে। ন্যূনতম ১০ শতাংশ স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকার তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবারের মধ্যেই সেই তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই তালিকার উপর নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের স্ট্র‌্যাটেজি। এমনকী জেলা প্রশাসনের পক্ষ থেকে বুথভিত্তিক ও অঞ্চলভিত্তিক তালিকা চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন বলে সূত্রে খবর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: মালদায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

    Malda: মালদায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রামের পর এবার মালদা (Malda)। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার সুজাপুর এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোস্তফা শেখ। তিনি সুজাপুরের প্রাক্তন প্রধানের স্বামী। কংগ্রেস নেতৃত্ব হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। দলীয় নেতা খুনের প্রতিবাদে শনিবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এই ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    গতকাল সন্ধ্যের নামাজের পর মোস্তফাসাহেব বাড়ি ফেরার সময় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যেবেলা তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় সদ্য তৃণমূল ত্যাগী কর্মী সমর্থকেরা তাঁকে আক্রমণ করে এবং পিটিয়ে খুন করে। ওই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, টিকিট না পেয়ে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁরা নিজেদের তৃণমূল কার্যালয়টিকে কংগ্রেসের কার্যালয় হিসেবে ব্যবহার করার উদ্যোগ নেয়। মোস্তাফাসাহেব তাতে বাধা দেন বলে অভিযোগ। এরপরই তাঁর উপর হামলা হয়।

    কী বললেন মন্ত্রী?

    শনিবার ঘটনাস্থলে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল কর্মীর মৃত্যুর প্রতিবাদে শনিবার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, তৃণমূলের টিকিট না পেয়ে কয়েকদিন আগেই ওই এলাকার বেশ কিছু বিক্ষুব্ধ কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। প্রতিহিংসাবশত তারাই তৃণমূলের ওই কর্মীকে পিটিয়ে খুন করেছে। পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। এদিকে ওই ঘটনার পর পরই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় মালদার (Malda) রাজনৈতিক আবহাওয়া অনেকটাই উত্তপ্ত হল, তা বলাবাহুল্য।

    কী বললেন কংগ্রেস নেতৃত্ব?

    যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা মুত্তাকিন আলম বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। জেলায় কংগ্রেস এতটা শক্তিশালী নয় যে শাসকদলের বিরুদ্ধে এমন ঘটনা ঘটাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: হিংসাদীর্ণ ভাঙড়ের পর এবার সন্ত্রাস-ধ্বস্ত ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল

    CV Ananda Bose: হিংসাদীর্ণ ভাঙড়ের পর এবার সন্ত্রাস-ধ্বস্ত ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: হিংসাদীর্ণ ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শুক্রবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন রাজ্যপাল। পরে যান ভাঙড় ১ ও ২ নম্বর বিডিও অফিসে। শনিবার তিনি গেলেন ক্যানিং (Canning)। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে অশান্তির জেরে সংবাদের শিরোনামে এসেছিল দক্ষিণ ২৪ পরগনারই ক্যানিং। রাজভবন সূত্রে খবর, শনিবারই রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। সেসব কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিভি আনন্দ বোস।

    রাজ্যপাল-সুকান্ত সাক্ষাৎকার

    শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের (CV Ananda Bose) সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেন বালুরঘাটের সাংসদ। সুকান্ত রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পরে পরেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই রাজভবনে তলব করা হয়েছিল রাজীবকে। যদিও এদিন বেলার দিকে রাজ্য নির্বাচন কমিশনারের তরফে রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়, স্ক্রুটিনিতে ব্যস্ত থাকায় শনিবার তিনি দেখা করতে যেতে পারছেন না রাজ্যপালের সঙ্গে। তবে অন্য কোনও দিন ডেকে পাঠানো হলে, তিনি যেতে পারবেন।

    রণক্ষেত্র হয়ে উঠেছিল ক্যানিংও

    মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বুধবার রণক্ষেত্র হয়ে উঠেছিল ক্যানিং। বাসন্তী হাইওয়েতে দুপক্ষের ওই সংঘর্ষে বোমাবাজি হয়েছে। গুলি চালনার অভিযোগও উঠেছে। গুলিবিদ্ধ হন সুনীল হালদার নামে এক তৃণমূল কর্মী। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। ঘটনার প্রতিবাদে অবরোধ করা হয় বাসন্তী হাইওয়ে। অশান্তির এই আবহে ক্যানিং শহরে সিপিএমের পার্টি অফিসেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এদিন সেই ক্যানিং পরিদর্শনেই যাচ্ছেন রাজ্যপাল। শুক্রবার ভাঙড়ে দাঁড়িয়ে রাজ্যপাল (CV Ananda Bose) বলেছিলেন, “গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিকভাবে হিংসাকে নির্মূল করতে হবে। কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

    আরও পড়ুুন: বিজেপি প্রার্থীদের বেধড়ক মার, আক্রান্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক, অভিযুক্ত তৃণমূল

    এদিন রাজভবন থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যপাল তো আর সরাসরি মাঠে নেমে যুদ্ধ করতে পারেন না। তাঁকে যেভাবে কাজ করতে হয়, তিনি সেভাবেই করবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তিনি ডেকে পাঠাতে পারেন। এখন যেহেতু নির্বাচন চলছে, তাই তিনি নির্বাচন কমিশনকে ডেকে পদক্ষেপ করবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: ময়নায় বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল দুষ্কৃতীর বোমাবাজি, আহত এক মহিলা

    Purba Medinipur: ময়নায় বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল দুষ্কৃতীর বোমাবাজি, আহত এক মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়নার (Purba Medinipur) তিন মাথার মোড় বাজার সংলগ্ন এলাকায় বোমাবাজি। আহত এক সবজি ব্যবসায়ী মহিলা। এবার উত্তপ্ত ময়নার বাকচা। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পশ্চিম মেদিনীপুর এলাকা। পুলিশ নিষ্ক্রিয়, তাই প্রশাসনের বিরুদ্ধে সরব বিজেপি।

    ময়নার (Purba Medinipur) কোথায় বোমাবাজি হয়েছে?

    বিজেপির অভিযোগ বাকচার (Purba Medinipur) নিমতলা বাজারের সামনে পুলিশের উপস্থিতিতে তৃণমূলের গুন্ডা বাহিনী ও বহিরাগত লোকজন নিয়ে বোমাবাজি করেছে। দেখে দেখে কেবল বিজেপি নেতৃত্বের বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে বলে জানা গেছে। এরপর স্থানীয় লোকজন এবং বিজেপি নেতৃত্বরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এই বোমবাজির ঘটনায় আহত হয় এক মহিলা। মহিলার নাম মিঠু রানী দাস বর্মন, বয়স আনুমানিক ৫৫। বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন, কিন্তু সেই সময় নিমতলার কাছে এই বোমা বাজির ঘটনায় আহত হয় এই মহিলা। প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এই মহিলাকে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলা জানান, দুপুর বারোটা নাগাদ সবজি বিক্রি করে ফেরার সময় রাস্তার উপরেই বোমাবাজি হয়। সেই বোমার আঘাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনোও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    বিজেপির প্রতিক্রিয়া

    স্থানীয় বিজেপি নেতা আশিষ মণ্ডল বলেন, ময়না (Purba Medinipur) এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরার নেতৃত্বে এই বোমাবাজি হয়েছে। পুলিশের উপস্থিতিতে এই বোমাবাজি হয় এবং পুলিশ নিজে বোমাবাজি থেকে বাঁচতে হামিদুল চকে থাকা বিজেপির পার্টি অফিসে ঢুকে আশ্রয় নেয়। তিনি আরও বলেন, বোমার আঘাতে বাজারের সবজি বিক্রেতা মহিলারাও বাদ যাচ্ছেন না। পশ্চিমবঙ্গের সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই অঞ্চলের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ বাবুকে খুন করেছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই। তিনি আরও বলেন, এই খুনের প্রধান অভিযুক্ত মনোরঞ্জন হাজরা, যিনি ৩০২ মামলার আসামী এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসন শাসক দলের শাখা সংগঠনের মতো কাজ করছে বলে বিশেষ অভিযোগ করেন এই বিজেপি নেতা।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: সুকান্ত বেরনোর পরেই রাজভবনে তলব রাজ্য নির্বাচন কমিশনারকে, এড়িয়ে গেলেন রাজীব!

    CV Ananda Bose: সুকান্ত বেরনোর পরেই রাজভবনে তলব রাজ্য নির্বাচন কমিশনারকে, এড়িয়ে গেলেন রাজীব!

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রে অগ্নিগর্ভ ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা অভিযোগ করেন বালুরঘাটের সাংসদ। সুকান্ত রাজভবন থেকে বেরিয়ে যাওয়ার পর পরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেই রাজভবনে তলব করা হয়েছে রাজীবকে। ভাঙড়ের সংঘর্ষের পর বিরোধীদের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এহেন আবহে হওয়ার কথা ছিল রাজীব-রাজ্যপাল বৈঠক। যদিও এদিন বেলার দিকে রাজ্য নির্বাচন কমিশনারের তরফে রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে, স্ক্রুটিনিতে ব্যস্ত থাকায় শনিবার তিনি দেখা করতে যেতে পারছেন না রাজ্যপালের সঙ্গে। তবে অন্য কোনও দিন ডেকে পাঠানো হলে, তিনি যেতে পারবেন।

    সুপ্রিম কোর্টে রাজ্য

    এদিকে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক অশান্তির ঘটনায় রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবারই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। এদিন সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় আবেদন করা হয়েছে ই-ফাইলিংয়ের মাধ্যমে।

    ভাঙড়ে রাজ্যপাল

    দিন কয়েক ধরে মাঝেমধ্যেই অশান্ত হয়েছে ভাঙড়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বিজয়গঞ্জ বাজারে। শুক্রবার ওই বাজার ঘুরে দেখেন রাজ্যপাল (CV Ananda Bose)। পরে যান ভাঙড় ১ ও ২ নম্বর বিডিও অফিসে। স্থানীয়দের পাশাপাশি কথা বলেন বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গেও। পরে রাজ্যপাল বলেন, “গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিকভাবে হিংসাকে নির্মূল করতে হবে। কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

    আরও পড়ুুন: বিজেপি প্রার্থীদের বেধড়ক মার, আক্রান্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক, অভিযুক্ত তৃণমূল

    শনিবার দুপুরে রাজ্যপালের (CV Ananda Bose) সঙ্গে সাক্ষাৎ করেন সুকান্ত। পরে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্যপাল বদ্ধপরিকর। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, যেভাবে সন্ত্রাস আটকানো সম্ভব, তা তিনি করবেন। রাজ্যপাল নিজে কাল ভাঙড়ে গিয়ে সন্ত্রাসের পরিস্থিতি দেখে এসেছেন। বালুরঘাটের সাংসদ বলেন, “রাজ্যপাল তো আর সরাসরি মাঠে নেমে যুদ্ধ করতে পারেন না। তাঁকে যেভাবে কাজ করতে হয়, তিনি সেভাবেই করবেন। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তিনি ডেকে পাঠাতে পারেন। এখন যেহেতু নির্বাচন চলছে, তাই তিনি নির্বাচন কমিশনকে ডেকে পদক্ষেপ করবেন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: তৃণমূল উপ-প্রধানের বাড়ি সংলগ্ন পাটক্ষেত থেকে  ড্রাম ভর্তি বোমা উদ্ধার

    Hooghly: তৃণমূল উপ-প্রধানের বাড়ি সংলগ্ন পাটক্ষেত থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতার বাড়ির পাশে পাট ক্ষেত থেকে সাত সকালেই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। ৮ই জুলাই রাজ্যে একদফা পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে মুড়ি-মুড়কির মতন বোমা উদ্ধার হয়েছে। এবার বোমা পাওয়া গেল খানাকুলে (Hooghly)। কার্যত এই বোমা, নির্বাচনে ব্যবহার করা হতো এমন টা নয় তো! আরও কি গচ্ছিত রয়েছে বোমা! এই আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী দলের নেতারা।

    খানাকুলে (Hooghly) কীভাবে বোমা উদ্ধার?

    ঘটনা খানাকুলের (Hooghly) নতিবপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়ির সংলগ্ন এলাকা পাটক্ষেত থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। জানা গেছে, ঐ ড্রামে ১৬ টির মতো তাজা বোমা ভর্তি ছিল। কে বা কারা, এই ড্রামে করে বোমা গুলি পাটক্ষেতে রেখে গেছে, তার তদন্ত করছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, খানাকুল থানার পুলিশ হানা দিয়ে এই বোমা গুলি উদ্ধার করেছে। এরপর পুলিশ তড়িঘড়ি বোমা গুলিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বলে জানা গেছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক ভাবে চাপান-উতর শুরু হয়েছে।

    বিজেপির বক্তব্য

    ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ (Hooghly) বলেন, ভোটের আগে তৃণমূল এই ভাবে বোমা রেখে যদি ভয় দেখানোর চেষ্টা করে তাতে কোনও লাভ হবে না। কারণ বিজেপির এক একটা কর্মীই এক একজন বোমা! তাই বোমা দিয়ে নির্বাচন জিততে পারবেনা তৃণমূল, বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা।

    তৃণমূলের বক্তব্য

    আবার পালটা তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ (Hooghly) সাংগঠনিক জেলা সহ-সভাপতি স্বপন নন্দীর জবাব, আমরা চাইলেই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়েই বিজেপিকে আটকে দিতে পারতাম! কিন্তু তা তো করিনি। সব আসনেই বিজেপি মনোনয়ন পত্র জমা দিয়েছে। আসলে বিজেপি জিতবে না জানে! আর তাই বিজেপি, এই ভাবে গোপনে বোমা মজুত করেছে।   

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nadia: বাইকে করে আক্রমণ, এরপরেই সিপিএম প্রার্থী নিখোঁজ! অভিযুক্ত তৃণমূল নেতা

    Nadia: বাইকে করে আক্রমণ, এরপরেই সিপিএম প্রার্থী নিখোঁজ! অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিপিএম কর্মী সমর্থক। গতকাল গভীর রাতে চাপড়া (Nadia) থানার বাঙালঝি এলাকায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাইকে করে সিপিএমের প্রার্থী শাহাজুদ্দিন শেখ এবং তাঁর কর্মী সমর্থকদের প্রথমে ব্যাপক মারধর করে। এরপর তাঁদের বাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে তাঁদের অনেকের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। আর এরপর থেকেই নিখোঁজ সিপিএমের প্রার্থী। 

    চাপড়া (Nadia) অভিযোগ কী?

    মনোনয়নের দিনেই উত্তর দিনাজপুরের চোপড়ায় মনোনয়ন করতে গিয়ে শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা গুলি বিদ্ধ হয়ে নিহত হন দুই জন। অভিযোগের তীর ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার মনোনয়নের পর নদিয়ায় আবার আক্রান্ত হলেন বিরোধী দলের কর্মীরা। চাপড়া (Nadia) থানার বাঙালঝি এলাকায় বিরোধীদের লক্ষ করে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করছে বলে বিশেষ অভিযোগ উঠছে। এই ঘটনার মূল অভিযুক্ত হলেন এই এলাকার তৃণমূল নেতা জান আলি মোল্লা। আক্রান্ত সিপিএমের প্রার্থী শাহাজুদ্দিন শেখ, প্রথমে ঘটনা স্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। আর তারপর থেকেই তিনি নিখোঁজ বলে জানা গেছে। পরিবারের লোকজন ফোন করে পুলিশকে জানালেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় ঘটনা স্থলে আহত আরও তিন সিপিএম কর্মীদের চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু আশঙ্কাজনক অবস্থা হওয়ায় এই তিনজনকে আবার শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। আহতদের মধ্যে ছিলেন গাইন শেখ, তাপাজুল শেখ, আনছুর শেখ।

    পরিবারের বক্তব্য

    স্ত্রী পারভিনা শেখ বলেন, আমার স্বামী চাপড়া (Nadia) ২ নম্বর ব্লকে সিপিএমের প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে ১০টার সময়ে তৃণমূলের দুষ্কৃতীরা হাতে বন্দুক নিয়ে বাড়িতে হামলা করে। বাড়িতে এসে আমার স্বামীর নাম ধরে ডাকে, তারপর বাড়ির দরজা, জানালা ভাঙচুর করে। এরপর তিনি বলেন, গতকাল থেকেই আমি স্বামীর কোনও খোঁজ পাচ্ছিনা। তাঁর মোবাইল বন্ধ বলে জানতে পারছি। তিনি আরও বলেন, যারা বাড়িতে হামলা করেছে, তারাই আমার স্বামীকে নিখোঁজ করেছে। এদিকে আমার দলের কর্মীরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, অপর দিকে স্বামী নিখোঁজ! কী করব বুঝতেই পারছি না! 

    চাপড়া বিধায়ক তৃণমূলের নেতার রুক বানুর রহমান বলেন, পঞ্চায়েত নির্বাচনে কোনও বিরোধী প্রার্থীদের কোনও সমস্যা হয়নি। এখানে বিরোধীরা ঘটনাকে সাজিয়ে উপস্থাপন করছেন কেউ কেউ। জান আলি মোল্লা এমন কোনও ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিরোধীদের সব চক্রান্ত। 

       

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share