Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস শহরে

    Weather Update: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ! শনি ও রবিবার বৃষ্টির পূর্বাভাস শহরে

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। চলছে মেঘ-রোদের লুকোচুরি। শুক্রবার স্বস্তির বৃষ্টি নেমেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার জেরে তাপমাত্রাও কমেছে অনেকটা। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে,গরমও একটু কম থাকবে,জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। 

    শহরে গরম থেকে সাময়িক স্বস্তি

    উপকূলবর্তী জেলাগুলির জন্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী (Weather Update), উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে শহরে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার।

    পশ্চিমে তাপপ্রবাহ চলবে

    আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), দক্ষিণবঙ্গের পশ্চিমে তাপপ্রবাহ চলবে।  মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে। আগামী সপ্তাহের মাঝামাঝি ওই জেলাগুলিতে বৃষ্টি নামতে পারে।

    আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, গরমের গেরো কাটবে কবে?

    উত্তরবঙ্গে বর্ষা

    উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পরিমান বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু যায়গায় ভারী ও কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। । প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘দিদিকে বলো’র ফোন নম্বর কেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে? প্রশ্ন শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘দিদিকে বলো’র ফোন নম্বর কেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচিতে? প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এক নির্বাচনে জিততে চালু হয়েছিল ‘দিদিকে বলো’ কর্মসূচি। দলনেত্রীর মুখ ব্যবহার করে সে যাত্রায় উতরে গিয়েছিল তৃণমূল (TMC)। সম্প্রতি তৃণমূলের গায়ে লেগেছে একাধিক কেলেঙ্কারির কালি। অথচ দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। এমতাবস্থায় ভরসা ফের সেই তৃণমূল সুপ্রিমো। তবে এবার কর্মসূচির নাম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। এ পর্যন্ত অবশ্য কোনও সমস্যা নেই। গোল বেঁধেছে একই ফোন নম্বর দুটি কর্মসূচিতে ব্যবহার করায়।

    শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি

    রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, সেবারও যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছিল, এবারও সেই নম্বরই দেওয়া হয়েছে। ট্যুইট-বার্তায় তাঁর প্রশ্ন, একটি রাজনৈতিক দলের কাজে ব্যবহৃত ফোন নম্বর কীভাবে সরকারি কাজে ব্যবহার করা হয়?

    গুচ্ছ প্রশ্ন

    বৃহস্পতিবারই শুরু হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি। সেখানে যে ফোন নম্বরটি দেওয়া হয়েছে, সেটি হল, 9137091370. ছুটির দিন ছাড়া ওই নম্বরে সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অভাব-অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। এই নম্বর নিয়েই আপত্তি শুভেন্দুর (Suvendu Adhikari)। তাঁর প্রশ্ন, আইপ্যাক (ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোরের সংস্থা) কি নবান্নের দখল নিয়ে নিয়েছে, নাকি আইপ্যাক এখন রাজ্য সরকারের অধীনে চলে এসেছে?

    একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে ব্যবহার করা ফোন নম্বর সরকারি কাজে মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য ব্যবহারের সিদ্ধান্ত কে নিলেন? আর এই অভিযোগগুলি কে শুনবেন? রাজ্যের বিরোধী দলনেতার আরও প্রশ্ন, এই ফোন নম্বরটি কি পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেছে? করা হলে তা কীভাবে হয়েছে? নম্বরটি কি স্থানান্তরিত হয়েছে, নাকি এটি এখনও পূর্ববর্তী মালিকের নামেই রয়েছে? এই কর্মসূচির জন্য সরকার কি নতুন কোনও পরিকাঠামো তৈরি করেছে, নাকি দিদিকে বলোর পরিকাঠামো দিয়েই এই কাজ করা হবে?

    আরও পড়ুুন: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মুখ, তৃণমূল কংগ্রেসের ফোন নম্বর দিয়ে রাজ্য সরকারের তরফে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রচার করা হচ্ছে। যার খরচ তৃণমূল নয়, বহন করছে রাজ্য সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Weather Update: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, গরমের গেরো কাটবে কবে?

    Weather Update: স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা, গরমের গেরো কাটবে কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) মতোই স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতার (Kolkata) একাংশ। শুক্রবার বিকেলে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সে খবর আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এদিন দুপুর সোয়া ৩টে নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতার একাংশে। মেঘলা হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের আকাশ। বীরভূমের আকাশেও হালকা মেঘ। বইতে শুরু করেছে জোরালো হাওয়া।

    ভারী বৃষ্টির সম্ভাবনা

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বিকেলে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, নদিয়া এবং দুই মেদিনীপুরে। হাঁসফাঁস গরমে শহরে স্বস্তির বৃষ্টিতে খুশি শহরবাসী। তবে দাবদাহ (Weather Update) থেকে এখনই রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আগামী কয়েকদিনও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তর বিভিন্ন জেলায়।

    হতে পারে অতিভারী বৃষ্টিও

    শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি এলাকায়। শনিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি এলাকা। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের দু একটি এলাকায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের দু একটি এলাকায়ও।

    আরও পড়ুুন: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    উত্তরে ভারী (Weather Update) থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, অস্বস্তি ভোগ করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে অস্তস্তিকর গরম। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের দু একটি এলাকায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শনিবার তাপপ্রবাহ হতে পারে উত্তরের মালদহ ও দুই দিনাজপুরে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের দু একটি এলাকায়।

    ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। শুরু হয়েছে বৃষ্টিও। ফি বছর উত্তরবঙ্গ হয়ে দক্ষিণে ঢোকে বর্ষা। উত্তরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বর্ষার অনুকূল পরিস্থিতি। এখন দেখার, কবে টাপুর টুপুর বৃষ্টিতে ভেজে দক্ষিণ? কবেই বা নদ-নদীতে আসে বান?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: কুন্তলের চিঠি কাণ্ডে প্রেসিডেন্সি জেল সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

    Recruitment Scam: কুন্তলের চিঠি কাণ্ডে প্রেসিডেন্সি জেল সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষের চিঠি নিয়ে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করল সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছন সুপার দেবাশিস চক্রবর্তী। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করাও শুরু হয়েছে। কুন্তলের চিঠি প্রকাশ্যে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। 

    জেল সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন

    সূত্রের খবর, সিবিআই সুপারের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারেন। জেলে বসেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সিবিআইয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত এবং বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। চিঠি পাঠানো হয়েছিল নিম্ন আদালতের বিচারকের কাছেও। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল সাম্প্রতিক সময়ে আদালত চত্বরে দাঁড়িয়ে বেশ কয়েক বার দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের বড় নেতাদের নাম বলানোর জন্য তাঁকে ক্রমাগত চাপ দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা। প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমেই হেস্টিংস থানায় অভিযোগ করেছিলেন কুন্তল। বিতর্কিত এই চিঠির বিষয়ে তখন থেকে তদন্তকারীদের নজরদারির আওতায় ছিল জেল সুপারের ভূমিকা।

    আরও পড়ুন: মণিপুরে অশান্তির নেপথ্যে বিদেশিদের হাত! কেন্দ্রীয় তদন্ত চাইছে আদিবাসী সংগঠন

    একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

    এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে আংটি থাকার ইস্যুতে জেল সুপারকে তলব করেছিল বিশেষ সিবিআই আদালত। সেই মতো আদালতে সশরীরে হাজিরাও দিয়েছিলেন প্রেসিডেন্সির সুপার দেবাশিস চক্রবর্তী। এবার সিবিআই দফতরে গেলেন তিনি। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে সিবিআই সূত্রে খবর। চিঠি লেখার আগে কুন্তল কী বলে সুপারের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন কিংবা সেই চিঠি কার হাত দিয়ে তিনি পাঠিয়েছিলেন, এরকম একাধিক বিষয়ে তদন্তকারীরা সুপারের কাছ থেকে জানতে চাইতে পারেন বলে অনুমান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: সুজয়কৃষ্ণের ফোনের তথ্য মুছে দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার! ফের তলব তাঁকে

    Kalighater Kaku: সুজয়কৃষ্ণের ফোনের তথ্য মুছে দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার! ফের তলব তাঁকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কালীঘাটের কাকু’ (Kalighater kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ফোন তদন্তকারীদের কাছে যেন তথ্যের খনি! ইডির অভিযোগ, সুজয়কৃষ্ণের ফোনের গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা! তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগেই কলকাতার ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। সেই মতো শুক্রবার সকালে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হন বিষ্ণুপুরের ওই সিভিক ভলান্টিয়ার।

    কী জানা গেল ইডি সূত্রে?

    এই নিয়ে তৃতীয়বার ইডি দফতরে হাজিরা দেন রাহুল। এর আগে তাঁর বাড়িতেও তল্লাশি চলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বলেই মনে করছেন গোয়েন্দারা। আদালতে ইডি জানিয়েছে, এই সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতির একাধিক নথি লোপাটের চেষ্টা করেছেন।

    কেন এত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর (Kalighater kaku) মোবাইল ফোন?

    প্রসঙ্গত, সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২০২১ সালের আগে পর্যন্ত চিনতেন না। কিন্তু ইডির অভিযোগ, মানিকের হোয়াটস্‌অ্যাপ কথোপকথন ঘেঁটে ২০১৮ সাল থেকে সুজয়ের সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ মিলেছে। মানিক গ্রেফতার হন ২০২২ সালের ১১ অক্টোবর। অর্থাৎ, অন্তত ৭ মাস আগে থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের প্রাক্তন কর্মী এই ‘কালীঘাটের কাকু’।

    ৩০ মে গ্রেফতার হন কালীঘাটের কাকু

    গত ৩০ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে সুজয়কে গ্রেফতার করে ইডি। পরের দিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি জানিয়েছিল, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সুজয়ের কথায় ফোন থেকে মুছে দিয়েছিলেন রাহুল। ইডি সূত্রে খবর, এই বিষয়ে সুজয়কে জিজ্ঞাসা করা হলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাদের কাছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ আছে, এমনটাই বলছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, গত মাসের ৪ মে সুজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আর এক তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় তল্লাশি চালানো হয় ‘সুজয়-ঘনিষ্ঠ’ রাহুলের বাড়িতেও।

    আরও পড়ুন: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Calcutta High Court: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    Calcutta High Court: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে হবে। এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালতের পর্যবেক্ষণ, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন জমার সময়সীমা পর্যাপ্ত নয়। এনিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পঞ্চায়েতে মনোনয়নপত্র পেশের সময়সীমা বাড়ানো সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ও কংগ্রেস। শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে শুনানি হয় ওই মামলার।

    আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ

    প্রধান বিচারপতি বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোনয়নের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। প্রয়োজনে রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে। এই বিষয়ে আগামী সোমবার রাজ্য তাদের সিদ্ধান্ত জানাবে। প্রধান বিচারপতি বলেন, নির্বাচন বন্ধ করার জন্য এই মামলাগুলি দায়ের হয়নি, শান্তিপূর্ণভাবে যাতে ভোট হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে কমিশনকে। নির্বাচনে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানোর বিষয়ে সম্ভবত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও কমিশনকে মাথায় রাখতে বলেছেন প্রধান বিচারপতি (Calcutta High Court)।

    অনলাইনে মনোনয়নপত্র পেশ!

    মনোনয়নপত্র পেশ করার প্রক্রিয়া যাতে অনলাইনে করা যায়, সেজন্য আইন পরিবর্তন করা উচিত ছিল বলেও মন্তব্য করেন টিএস শিবজ্ঞানম। তিনি বলেন, এই প্রযুক্তির যুগে রাজ্যের উচিত পরিবর্তন এনে দৃষ্টান্ত স্থাপন করা। অনলাইনে মনোনয়নপত্র পেশ করা হলে গোটা বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রধান বিচারপতির মন্তব্য, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের অ্যালার্জি থাকলে চলবে না।

    আরও পড়ুুন: আদালত নির্দেশ দিলে অভিষেককে কান ধরে নিয়ে যাবে ইডি, বললেন সুকান্ত

    প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে ৮ জুলাই। শুক্রবার থেকেই শুরু হয়েছে নমিনেশনপত্র জমা নেওয়ার কাজ। নমিনেশন জমা নেওয়া হবে ১৫ জুন পর্যন্ত। এতেই আপত্তি জানিয়েছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, ত্রিস্তর পঞ্চায়েতে ৭০ হাজারেরও (Calcutta High Court) বেশি প্রার্থীর মনোনয়নপত্র পেশের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ২৪ ঘণ্টা। হিসেব কষে তা দেখিয়েও দিয়েছেন তাঁরা। ৯ জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র পেশ পর্ব। চলবে ১৫ জুন পর্যন্ত। এর মধ্যে একদিন রবিবার, সেদিন মনোনয়নপত্র পেশ করা যাবে না। হাতে রইল ৬ দিন। মনোনয়নপত্র পেশের সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। দিনে ৪ ঘণ্টা। তাহলে ৬ দিনে দাঁড়াল ২৪ ঘণ্টা। এত কম সময়ের মধ্যে মনোনয়নপত্র পেশ করা সম্ভব কীভাবে, সেই প্রশ্নই তুলেছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে সুবিধা পাইয়ে দিতেই এই নির্ঘণ্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

      

  • BJP: ‘‘তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিলে লাশ পড়ে যাবে’’! বিজেপিকে সরাসরি হুমকি দিয়ে পোস্টার

    BJP: ‘‘তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিলে লাশ পড়ে যাবে’’! বিজেপিকে সরাসরি হুমকি দিয়ে পোস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই বিজেপির নেতা-কর্মীদের শাসানি দিতে শুরু করেছে তৃণমূল। এমনই অভিযোগ বিজেপি নেতৃত্বের। পঞ্চায়েত ভোটে তৃণমূল সন্ত্রাস করবে, বিজেপির (BJP) স্থানীয় নেতারা বার বার এমনই অভিযোগ করে আসছিলেন। এবার বিজেপির মণ্ডল সভাপতির মুণ্ডু কেটে ফুটবল খেলার হুমকি-পোস্টার ঘিরে সেই দাবি আরও জোরালো হয়ে উঠল। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের বাংলার মোড়, জুমাই নস্কর, শিবনগর মোড় সহ বিভিন্ন এলাকায় বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে একাধিক হুমকি-পোস্টার দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেই এই হুমকি-পোস্টার দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ।

    কী লেখা রয়েছে পোস্টারে?

    বিজেপি (BJP) নেতাকে দেওয়া হুমকি-পোস্টারে লেখা রয়েছে, “টিএমসির বিরুদ্ধে যদি কোনও বিজেপি প্রার্থী দেয় নেতাজি অঞ্চলে তাঁর লাশ পড়ে যাবে, যদি কোনও বুথে বিজেপি প্রার্থীর নাম শুনেছি তাঁকে যেখানে পাবো, সেখানে গুলি করে মারব। তাঁর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব। নেতাজি অঞ্চলে কোনও সাম্প্রদায়িক দল চলবে না। বিজেপি এবং আরএসএস-এর কোনও কথা চলবে না। দাদা ছাড়া কোনও কথা হবে না। দাদার কথা শেষ কথা। যদি কোনও গ্রামে শুনছি, মেঘনাদ (বিজেপির মণ্ডল সভাপতি) গিয়েছে, মেঘনাদের মাথা কেটে ফুটবল খেলবো। দাদার কথা শেষ কথা। নেতাজি অঞ্চলে বিজেপির কোনও প্রার্থী চলবে না। শুধু টিএমসি। যে যে বিজেপিকে সমর্থন করবে, তাকে সরিয়ে দেব। তার পরিবারকে গাঁজা কেসে ভরে দেব।”

    কী বললেন বিজেপি(BJP) নেতৃত্ব?

    আর এ নিয়েই শুক্রবার ভোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির (BJP) মণ্ডল সভাপতি মেঘনাদ দেব শর্মা। তিনি বলেন, “দাদার কথা শেষ কথা নয়। গণতন্ত্রই শেষ কথা। বিধানসভার আগে এবং পরে প্রায় সাড়ে তিনশো কর্মী বলিদান দিয়েছে। আমি বলিদান দিতে প্রস্তুত। বাংলায় যতদিন না বিজেপি ক্ষমতায় আসবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চালিয়ে যাব। এই ধরনের হুমকি পোস্টারে আমরা ভয় পাই না।”

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, “এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয়। আসলে বিজেপি (BJP)  প্রার্থী দিতে পারছে না। তাই, এই ধরনের পোস্টার তৈরি করে নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। গতবার ওই পঞ্চায়েতে বিজেপির দুজন সদস্য ছিল। এবারও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Poll 2023: ‘সর্বদল বৈঠক না ডেকেই ভোট ঘোষণা’! রাজ্য নির্বাচন কমিশনকে তোপ সুকান্ত-শুভেন্দুর

    Panchayat Poll 2023: ‘সর্বদল বৈঠক না ডেকেই ভোট ঘোষণা’! রাজ্য নির্বাচন কমিশনকে তোপ সুকান্ত-শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, দাবি বিজেপির। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। ১১ জুলাই গণনা। বৃহস্পতিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্‌‌হা। সর্বদল বৈঠক না করেই কেন হঠাৎ পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হল, এই নিয়ে সরব হয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘আমরা এর নিন্দা করছি, প্রয়োজনে আমরা কোর্টে যাব’। ‘সর্বদলীয় বৈঠক না ডেকেই ভোট ঘোষণা, বাংলায় গণতন্ত্রের হত্যা’, ট্য়ুইটারে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    পঞ্চায়েত ভোট নিয়ে সরব বিরোধীরা

    পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন, ৯ জুন থেকে মনোনয়ন জমা শুরু। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। এরপরই সরব হন বিরোধীরা। সর্বদল বৈঠক না ডেকে কীভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তা নিয়ে প্রশ্ন ওঠে। 

    রাজ্য নির্বাচন কমিশনকে কটাক্ষ শুভেন্দুর

    ট্যুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখলেন, ‘এই প্রথম একতরফাভাবে ভোট ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূলের হয়ে কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন, উদ্দেশ্য স্পষ্ট। পঞ্চায়েত ভোটে (Panchayat Poll 2023) কারও প্রাণ গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী এবং কমিশনার।’

    অমিত মালব্যও ট্যুইট করে আক্রমণ শানিয়েছেন। তাঁর কথায়, ‘৫দিনে ৭৪ হাজার মনোনয়ন! শুরু হয়ে গেল রিগিং। বিরোধীদের মনোনয়নের পেশ না করার জন্য চেষ্টা। কেন ভোট দেখাতে চাইছেন, ফল ঘোষণা করলেই তো হয়!’ 

    আরও পড়ুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই, জারি আদর্শ আচরণ বিধি

    আদালতের পথে, দাবি সুকান্তর

    বিজেপি সূত্রে খবর, ভোটের (Panchayat Poll 2023) নির্ঘণ্ট ঘোষণার পরই জেলা এবং বিভাগীয় স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই বৈঠকে থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। কিন্তু অন্য কর্মসূচি থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারেননি শুভেন্দু। তবে পরে শুভেন্দুর সঙ্গেও কথা হয়েছে সুকান্তের। আদালতে যাওয়ার ব্যাপারে এক মত হয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে সুকান্ত বলেছেন, ‘‘আমরা চাই কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে ভোট হোক। শান্তিপূর্ণ ভোট, রক্তপাতহীন ভোট চাই। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আরও বেশি সময় দেওয়া দরকার। এটা ঠিক হয়নি। তাই আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ জানা গিয়েছে, এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন রাজ্য বিজেপি নেতারা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Abhishek Banerjee: স্ত্রীর পর এবার স্বামী, মঙ্গলে অভিষেককে তলব ইডির

    Abhishek Banerjee: স্ত্রীর পর এবার স্বামী, মঙ্গলে অভিষেককে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই ইডি (ED) তলব করেছিল তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে ঘণ্টা চারেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর পরে পরেই ইডি সমন পাঠিয়েছে খোদ অভিষেককে। নিয়োগ কেলেঙ্কারি মামলায় তলব করা হয়েছে তাঁকে। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে অভিষেককে। ওই দিন সকাল সাড়ে ১১টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে নবজোয়ার যাত্রা কর্মসূচি উপলক্ষে নদিয়ায় রয়েছেন তৃণমূল নেত্রীর ভাইপো। মঙ্গলবারও তাঁর সেখানেই থাকার কথা। তবে ইডির সমনে সাড়া দিতে হলে কর্মসূচি স্থগিত করেই কলকাতায় ফিরতে হবে তৃণমূলের যুবনেতাকে।

    অভিষেককে (Abhishek Banerjee) জেরা

    স্কুলে নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় ইডি এবং সিবিআই অভিষেককে জেরা করতে পারবে বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ইডি সূত্রে খবর, কুন্তলের চিঠি ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূ্র্ণ তথ্য নিয়ে অভিষেককে (Abhishek Banerjee) জেরা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    এদিকে, নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকেও। এক সময় অভিষেকের একটি অফিসে কাজ করতেন তিনি। অভিষেককে সাহেব বলে সম্বোধন করেন। এহেন সুজয় রয়েছেন ইডি হেফাজতে। ১৪ জুন তাঁর ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগের দিনই সিজিওতে তলব করা হয়েছে অভিষেককে।

    হাজিরা রুজিরার

    প্রসঙ্গত, কয়লা কেলেঙ্কারিকাণ্ডে এদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা। বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক-পত্নী। রুজিরা আসার ঢের আগে থেকেই প্রায় তিন পাতার প্রশ্নমালা নিয়ে হাজির ছিলেন ইডির আধিকারিকরা। তিনি উপস্থিত হওয়া মাত্রই শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। ঘণ্টা চারেক ধরে জেরা করা হয় তাঁকে। প্রশ্ন করা হয় তাঁর দুবাই যাত্রা নিয়েও। এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন ইডির পদস্থ আধিকারিক পঙ্কজ কুমার। দুবাই যাওয়ার পথে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। তার পরেই তাঁকে তলব করা হয় ইডি দফতরে। পত্নীর পর এবার ইডির তলব পেলেন অভিষেকও (Abhishek Banerjee)।

    আরও পড়ুুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই, জারি আদর্শ আচরণ বিধি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Rujira Banerjee : সাড়ে ৪ ঘণ্টা পর ইডি দফতর ছেড়ে বাড়ির পথে অভিষেক-পত্নী রুজিরা

    Rujira Banerjee : সাড়ে ৪ ঘণ্টা পর ইডি দফতর ছেড়ে বাড়ির পথে অভিষেক-পত্নী রুজিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বের হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। দীর্ঘক্ষণ একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রুজিরাকে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। রুজিরার জন্য তৈরি ছিল তিন পাতার প্রশ্নমালা।

    তিন পাতার প্রশ্নমালা

    বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি। প্রায় তিন পাতার প্রশ্নমালা নিয়ে হাজির ছিলেন ইডি আধিকারিকরা। একাধিক বাছা বাছা প্রশ্ন নিয়ে প্রস্তুত ছিলেন ইডি আধিকারিকরা। 

    আরও পড়ুন: একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

    ইডি সূত্রে খবর, তাঁর দুবাই যাত্রা নিয়েও একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ ইডি দফতর থেকে বের হন রুজিরা (Rujira Banerjee)। তবে বেরোনোর সময় তিনি কোনও মন্তব্য করেননি। যে ভাবে গাড়ি নিয়ে ঢুকেছিলেন বেলায়, সেই ভাবেই বেরিয়ে গেলেন বিকেলে। জানা যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে পঙ্কজ কুমার নামে এক উচ্চ পদস্থ ইডি আধিকারিক কলকাতায় উড়ে আসেন।

    কড়া নিরাপত্তা

    এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশাধিকারে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সিজিও কমপ্লেক্স ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন করে রাখা হয়। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয় পুরো চত্বর। উল্লেখ্য, গত সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরাকে। দুবাইয়ের বিমান ধরার জন্য ওই দিন সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে কলকাতার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমান ধরার আগেই অভিবাসন দফতরের কর্মীরা ‘বাধা’ দেন রুজিরাকে (Rujira Banerjee)। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। রুজিরাকে আটকানোর পরেই বৃহস্পতিবার তাঁকে ইডি দফতরে হাজির হওয়ার জন্য ডাকা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

LinkedIn
Share