Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Rujira Banerjee: কয়লা পাচার মামলায় আজ ইডি দফতরে রুজিরার হাজিরা! যাচ্ছেন কি?

    Rujira Banerjee: কয়লা পাচার মামলায় আজ ইডি দফতরে রুজিরার হাজিরা! যাচ্ছেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার মামলায় আজ, বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। কলকাতার সিজিও কমপ্লেক্সে সকাল ১১টায় হাজিরা দেওয়ার কথা অভিষেক-পত্নীর।

    বিমানবন্দরে আটকে দেওয়ার পরই তলবের চিঠি

    সোমবার, বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরাকে (Rujira Banerjee)। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। সেই প্রেক্ষিতেই আজ হাজিরা দেওয়ার কথা অভিষেক-জায়ার। 

    আগেও ইডি-র প্রশ্নের সামনে পড়েছিলেন রুজিরা

    আজ হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা (Rujira Banerjee)। গত বছর ২৩ জুন কয়লা পাচার মামলায় প্রথম বার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেকের স্ত্রী। সেবারও সিজিও কমপ্লেক্সেই নথিভুক্ত হয়েছিল রুজিরার বয়ান। তার আগে এই একই মামলায় দু’বার সিবিআই জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। প্রথমবার ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি এবং ফের ২০২২ সালের ১৪ জুন অভিষেকের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ গিয়ে রুজিরাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই কর্তারা।

    আরও পড়ুন: কয়লা পাচার মামলায় মলয় ঘটককে দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র

    তলব করা হয়েছিল অভিষেককেও

    শুধু রুজিরা (Rujira Banerjee) নন, কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রুজিরার বোন মেনকা গম্ভীরকে।  সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকেও। গত বছর সেপ্টেম্বরে বিমানবন্দরেই ব্যাংকক যাওয়ার পথে আটকানো হয় মেনকাকে। তার আগে দিল্লিতেও তলব করা হয়েছিল তাঁকে।  

    এমনকি, জিজ্ঞাসাবাদ করা হয়েছে খোদ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেককেও। তাঁকেও দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর, দিল্লিতে ইডি-র দফতরে প্রথম বার কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন অভিষেক। সেদিন তাঁকে প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর ৬ মাস পর ২০২২ সালের ২১ মার্চ, কয়লাকাণ্ডের তদন্তে ফের অভিষেককে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    ED: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের তৎপরতা ইডি (ED) সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যার জেরে আবারও তুঙ্গে জল্পনা। শুক্রবার রাজ্যে এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। শনিবার কলকাতা ছেড়ে যান তিনি। তার মধ্যেই সেরেছেন বেশ কয়েকটি বৈঠক। মঙ্গলবার রাজ্যে এসেছিলেন জাতীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা দিনকর গুপ্ত। জানা গিয়েছে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে শহরে এসেছেন কয়েকজন ডেপুটি ডিরেক্টর সহ ইডির ২০ জন আধিকারিকের একটি দল। এর পরেই দানা বেঁধেছে জল্পনা। তাহলে কী বড় কোনও অপারেশনের ঘুঁটি সাজাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা?

    ইডির (ED) তৎপরতা

    জল্পনার পারদ চড়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ায়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলবও করেছে ইডি (ED)। ১৯ জুন দিল্লিতে তলব করা হয়েছে তৃণমূল নেতা তথা আইনমন্ত্রী মলয় ঘটককেও। কয়লা কেলেঙ্কারিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।

    কাকে কাকে তলব করা হয়েছে?

    ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার রুজিরাকে সিজিও কমপ্লেক্সে জেরা করতে পারে পাঁচজনের একটি দল। কয়লা পাচার মামলার সূত্রে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। ওই সূত্রেই দিল্লিতে তলব করা হয়েছে মলয়কে। ডেকে পাঠানো হয়েছে মলয়ের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত শঙ্কর চক্রবর্তীকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কেবল তাঁদের আধিকারিক-আইনজীবীদের সঙ্গে নয়, আয়কর দফতর ও শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন সঞ্জয়। রাজ্যে আরও কয়েকজন আধিকারিক আসার পরে ফের রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে পারে ইডি।

    আরও পড়ুুন: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    গরু ও কয়লা পাচারের মামলা পরিচালিত হয় দিল্লির সদর দফতর থেকে। কারণ দুটি মামলায়ই দায়ের হয়েছে দিল্লিতে (ED)। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসেছেন ওই মামলা দুটির তদন্তকারী আধিকারিক। কলকাতার আধিকারিকদের সঙ্গে তাঁদের সমন্বয় বৈঠকও হয়েছে। ইডির দাবি, কয়লা ও গরু পাচারের কালো টাকার একটা বড় অংশ বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে। ইডি সূত্রে খবর, বিভিন্ন নথিপত্রের সাহায্যে তদন্ত আরও জোরদার করতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: উপাচার্য নিয়োগের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা

    Calcutta High Court: উপাচার্য নিয়োগের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য অর্ডিন্যান্স তৈরি করেছে রাজ্য। সেই অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে বুধবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মামলা করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। ১২ জুন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

    সার্চ কমিটি গঠনে বদল

    হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গঠনে বদল এনেছে রাজ্য সরকার। কমিটিতে ৩ জনের পরিবর্তে সদস্য সংখ্যা করা হয়েছে ৫। ৩ সদস্যের কমিটিতে থাকতেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি। নয়া যে কমিটি গঠন করা হবে তাতে থাকবেন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধি, উচ্চ শিক্ষা দফতরের একজন প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন প্রতিনিধি। সুস্মিতার দাবি, নয়া কমিটিতে রাজ্য সরকারের ৩ প্রতিনিধি থাকবে বলে বলা হয়েছে। যার অর্থ, রাজ্য কোনও সিদ্ধান্ত নিলে সংখ্যাগরিষ্ঠতার কারণে তা পাশ হয়ে যাবে অনায়াসেই। রাজ্যপালের মতামত উপেক্ষা করার উপায়ও রয়েছে।

    প্রশ্ন একাধিক

    সুস্মিতার প্রশ্ন, কমিটিতে (Calcutta High Court) নিজেদের ওজন বাড়ানোর জন্যই কি মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কমিটিতে উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধিকে রাখার প্রয়োজনই বা কী? প্রশ্ন উঠছে কমিটিতে রাজ্যের ৩ প্রতিনিধি থাকা নিয়েও। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সার্চ কমিটিতে যুক্ত করা হয়েছে ইউজিসির চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে। এর জেরে কমিটির সদস্য সংখ্যা দাঁড়াচ্ছিল ৪ এ। কোনও নির্বাচন কমিটিতেই জোড় সংখ্যক সদস্য থাকা বাঞ্ছনীয় নয়। সেই কারণেই যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর একজন প্রতিনিধিকে।

    আরও পড়ুুন: “কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেই টাকা কোথায় গেল?”

    সম্প্রতি রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের চিঠি পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী (Calcutta High Court) নিক্ষেপ করেন ট্যুইট-বাণ। তাঁর দাবি, এই পদ্ধতি আইনসম্মত নয়। উচ্চ শিক্ষা দফতরের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাই করেননি রাজ্যপাল। নবান্ন-রাজ্যপাল ভবনের এহেন সংঘাতের আবহেই দায়ের হল জনস্বার্থ মামলা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: “কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেই টাকা কোথায় গেল?”

    BJP: “কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে, সেই টাকা কোথায় গেল?”

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে অভিষেকের গড়ে মহা জনসম্পর্ক অভিযান করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ড: দীনেশ শর্মা। বুধবার ডায়মন্ড হারবার বিধানসভার মশাটহাটে মহা জনসম্পর্ক অভিযান করেন তিনি। এদিন তিনি দুপুরে বিজেপি (BJP) কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। পরে তিনি বলেন, গত ৩ রা জুন থেকে মহা জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। এখানে কোনও গণতন্ত্র নেই। বিরোধীরা কোনও রাজনৈতিক কর্মসূচি করতে পারেন না। পিসি ও ভাতিজাকে উত্তরপ্রদেশে যেতে বলুন। কীভাবে প্রশাসন চালাতে হয়, তা শিখে আসতে হবে। তিনি বলেন, লোকসভা নির্বাচনে বাংলায় পিসি-ভাতিজা ৪৪০ ভোল্টের ঝটকা খাবেন। পাশাপাশি ডায়মন্ড হারবারে মহা জনসম্পর্ক অভিযানে র‍্যালি করতে দেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ তুলে তিনি সরব হন।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন?

    অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা নিয়ে তিনি বলেন, রাজ্যের শাসক নিরপেক্ষ হয়ে দেখুক। তাহলে দেখা যাবে, কাদের দিকে লোক বেশি। অন্যদিকে বাংলার মাফিয়া রাজ নিয়েও সরব হন তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র রাজ্যকে কোনও ভাবেই বঞ্চিত করেনি। কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে। কিন্তু সেই টাকা কোথায় গেল? 
    এদিনের মহা জনসম্পর্ক অভিযানে (BJP) পুলিশের কড়া নিরাপত্তা দেখা যায় এলাকায়।

    দেশজুড়ে মহা-জনসম্পর্ক অভিযানে বিজেপি (BJP)

    উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকারের ন’ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যেই দেশজুড়ে মহা-জনসম্পর্ক অভিযান শুরু করেছে বিজেপি (BJP)। এই কর্মসূচির আহ্বায়ক তরুণ চুঘ জানিয়েছেন, দলের ১৪০০ র ওপর বিধায়ক এবং তিনশোর বেশি সাংসদ এই কর্মসূচিতে থাকবেন। এই কর্মসূচির অংশ হিসেবে ৯ বছরে মোদি সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা দেশের প্রতিটি বুথেই পৌঁছে দেবেন বিজেপির কার্যকর্তারা। জানা গেছে, নাগরিক সেমিনারও যেমন হবে, তেমনি সমাজের বিশিষ্টদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বিজেপি (BJP) নেতারা। পাশাপাশি নজর দেওয়া হয়েছে পিছিয়ে পড়া বর্গের মানুষদের দিকেও। যাঁরা নরেন্দ্র মোদি সরকারের নয় বছরের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলবেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই জানা গেছে, সারা দেশ জুড়ে জনসভা করবেন বিজেপি (BJP) নেতারা। বেশ কয়েকটি বড় জনসভাও হবে। যেখানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডার মতো প্রথম সারি নেতারা। এ রাজ্যে এমন তিনটি জনসভা হবে বলে শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। উপস্থিত থাকবেন মোদি-শাহ-নাড্ডা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather report:  বর্ষায় বাধা ‘বিপর্যয়’! আপাতত রেহাই নেই গরমে, কবে মিলবে স্বস্তি?

    Weather report: বর্ষায় বাধা ‘বিপর্যয়’! আপাতত রেহাই নেই গরমে, কবে মিলবে স্বস্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহের দাপট। গরমে হাঁসফাঁস অবস্থা পশ্চিমবঙ্গবাসীর। বর্ষা তো দূর অস্ত! প্রাক বর্ষার বৃষ্টিতেও আপাতত মাটি ভেজার কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদরা (Weather report)। বৃষ্টির জন্য যখন চাতক পাখির মতো চেয়ে আছে বাঙালি ঠিক তখনই আবার ভিলেন হয়ে দেখা দিচ্ছে মায়ানমার সমুদ্র উপকূল এবং আরব সাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণিঝড়। কিন্তু কীভাবে?

    বর্ষায় বাধা বিপর্যয়..

    আবহবিদদের মতে, জুনের প্রথম সপ্তাহে দেশের মধ্যে কেরলে প্রথম ঢোকে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সঙ্গে করে নিয়ে আসে স্বস্তির বৃষ্টি। কেরলে ঢোকার ১০-১২ দিনের মধ্যেই মৌসুমি বায়ুর প্রভাবে ভিজতে থাকে বাংলার তপ্ত মাটি। কিন্তু প্রথম সপ্তাহ পেরিয়ে দ্বিতীয়তে পা রেখেছে জুন। কোথায় বর্ষা? বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে যাবতীয় জলীয় বাষ্প টেনে নিচ্ছে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ‘বিপর্যয়’। তাই তৈরি হচ্ছেনা বর্ষার অনুকূল পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় আরও প্রবল হবে এই ঘূর্ণিঝড়। জানা গেছে উত্তর পশ্চিম দিকে গতি নেবে এই ঝড়। আছড়ে পড়ার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে যখনই আছড়ে পড়ুক ‘বিপর্যয়’, বর্তমানে যে সে বাঙালির কাছে বড় ভিলেন তা বলার অপেক্ষা রাখেনা। একটা আশার কথা অবশ্য হাওয়া অফিস শুনিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হবে।

    আরও পড়ুন: পড়ুয়াদের ‘প্রেরণা’ দিতে নিয়ে যাওয়া হবে মোদির শৈশবের স্কুলে, কারা পাবে সুযোগ?

    কী বলছেন বিশেষজ্ঞরা? 

    কেন্দ্রীয় আবহাওয়া দফতরের এক অধিকর্তার কথায়, ‘‘আরব সাগরের ঘূর্ণিঝড় বা মায়ানমারের ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের পক্ষে অনুকূল কোনও পরিস্থিতি তৈরি করতে পারবে না।’’ তিনি আরও জানান, শনিবার পর্যন্ত বঙ্গে এই দহন-পরিস্থিতি চলবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টি বাড়তে পারে।

    আপাতত গরম থেকে রেহাই মিলবে না বঙ্গবাসীর (Weather report)

    কেরলে বর্ষা আসতে বিলম্ব হলে, স্বাভাবিকভাবেই বাংলাতেও দেরিতে ঢুকবে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বুধবারের রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় উপত্যকার রাজ্যগুলিতে আরও চার পাঁচদিন চলবে তাপপ্রবাহ। বিহার ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। মৌসুমি বায়ু কেরলে পৌঁছনোর পরে তার পূর্ব ভারতে আসতে অন্তত এক সপ্তাহ লাগে। তাই জুনের তৃতীয় সপ্তাহেও বর্ষা বঙ্গভূমিতে পা ফেলবে কি না, সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবারও গরমে পুড়েছে বাংলা। বেশিরভাগ জেলারই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajiv Sinha: সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

    Rajiv Sinha: সামনেই পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ নয়া কমিশনার পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন (state election commissioner)। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাই (Rajiv Sinha) হচ্ছেন নয়া নির্বাচন কমিশনার। রাজভবন সূত্রে খবর, রাজীবকে ওই পদে নিয়োগের ব্যাপারে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। মাস কয়েকের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে এই নির্বাচন হবে রাজীবের নেতৃত্বেই। রাজীবের আগে এই পদে ছিলেন সৌরভ দাস। ২৮ মে মেয়াদ শেষ হয় তাঁর। তার পর থেকে শূন্যই ছিল নির্বাচন কমিশনারের পদ। সেই পদেই বসতে চলেছেন রাজীব। নির্বাচন কমিশনার হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ এখন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র বলেই মত ওয়াকিবহাল মহলের।

    রাজীবের (Rajiv Sinha) নাম প্রস্তাব

    সৌরভের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে রাজীবের (Rajiv Sinha) নাম প্রস্তাব করে রাজভবনে পাঠিয়েছিল নবান্ন। কিন্তু একটি মাত্র নামেই ছাড়পত্র দিতে রাজি ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের তরফে আরও কয়েকটি নাম পাঠাতে বলা হয় নবান্নকে। এবার প্রস্তাব করা হয় রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার আধিকারিক অজিতরঞ্জন বর্ধনের নাম। এর পরেই নয়া নির্বাচন কমিশনার হিসেবে রাজীবের নামে শিলমোহর দেন রাজ্যপাল।

    রাজীব ছিলেন মুখ্যসচিব

    এর আগে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পালন করেছেন রাজীব। কোভিড-পর্বে ওই পদে ছিলেন তিনি। ওই সময় রাজীবের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর রাজীবকে দেওয়া হয় শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদ। আর মুখ্যসচিব পদে বসানো হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদ থেকে এবার রাজীবকে নিয়ে যওয়া হল রাজ্য নির্বাচন কমিশনারের পদে।

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক পুরসভায় অভিযান সিবিআইয়ের

    রাজ্য নির্বাচন কমিশনার পদে সচরাচর রাজ্যের প্রস্তাবিত নামেই শিলমোহর দেন রাজ্যপাল। কেবল মুখ্য নির্বাচন কমিশনার পদে তিন নাম পাঠানোই দস্তুর। রাজ্যের ক্ষেত্রে যা খাটে না। তাই প্রথম নাম পাঠানোর পর রাজ্যপাল যখন দ্বিতীয় নাম চেয়ে পাঠান, তখনও তাতে আপত্তি করেনি নবান্ন। বিবাদ বাঁধে তার পরেই। রাজভবন তৃতীয় নাম চেয়ে পাঠানোর পর। নবান্ন সাফ জানিয়ে দেয়, তৃতীয় নাম চেয়ে পাঠানোর প্রস্তাব কোনওভাবেই মানবে না রাজ্য। এর পরেই শিলমোহর পড়ে রাজীবের নামে (Rajiv Sinha)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Train Accident: কাজ নেই বলেই বাইরে যাচ্ছে ছেলেরা, মায়ের আর্তি প্রকাশ্যে আনল করুণ ছবি

    Train Accident: কাজ নেই বলেই বাইরে যাচ্ছে ছেলেরা, মায়ের আর্তি প্রকাশ্যে আনল করুণ ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: “একটা কাজের বন্দোবস্ত করে দিন! যাতে বাড়ির ছেলেদের আর বাইরে যেতে না হয়”। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে ঠিক এমনই দাবি জানাতে চেয়েছিলেন জলপাইগুড়ির নাগরাকাটার চন্দ্রবতী সিং। তবে মুখ্যমন্ত্রী কথা বলা তো দূর অস্ত, ফিরেও তাকাননি। আর এই নিয়েই একরাশ ক্ষোভ বালেশ্বর রেল দুর্ঘটনায় (Train Accident) গুরুতর জখম ধরমনাথ সিং-এর মায়ের।

    কীভাবে পড়লেন দুর্ঘটনায় (Train Accident)?

    দীর্ঘ চার মাস পর ছুটি পেয়ে বেঙ্গালুরু থেকে হাওড়ায় ফিরছিলেন পেশায় ডেকরেটর কর্মী ধরমনাথ সিং। বালেশ্বরের বাহানাগায় ভয়াবহ রেল দুর্ঘটনায় (Train Accident) গুরুতর জখম হন তিনি। প্রথমে বালেশ্বরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জিক্যাল অবজারভেশন ওয়ার্ডে চিকিসাধীন ধরমনাথ। মঙ্গলবার বিকেল নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। কথা বলেন বালেশ্বর রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে। তবে তিনি ফিরেও তাকাননি সার্জিক্যাল অবজারভেশন ওয়ার্ডের ৯ নম্বর বেডের দিকে। ভিন রাজ্যে যাতে কাজ করতে যেতে না হয়, তার আবেদন জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তবে মুখ্যমন্ত্রী ফিরে না তাকানোয় সেকথা আর বলা হয়ে ওঠেনি চন্দ্রবতী সিংয়ের। আর তা নিয়ে একরাশ ক্ষোভ সিং পরিবারের দুই সদস্যের।

    কী বললেন ধরমনাথ সিংয়ের মা (Train Accident)?

    ধরমনাথ সিং-এর মা চন্দ্রবতী সিং বলেন, মুখ্যমন্ত্রী আসবেন শুনে আমি তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু সিস্টাররা আমাকে কথা বলতে দেয়নি। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম, আমরা গরিব মানুষ। বাগানে কাজ করি। কিন্তু তা দিয়ে তো আর সংসার চলবে না। তাই ছেলেদের বাইরে পাঠাতে বাধ্য হয়েছি। সেই কাজ করে বাড়ি ফেরার সময়ই ওই দুর্ঘটনা (Train Accident) ঘটেছে। এখানে কাজ নেই। কীভাবে বাঁচব আমরা? এই কথাগুলোই মুখ্যমন্ত্রীকে বলতে চেয়েছিলাম। কিন্তু সেই সুযোগটুকুই পেলাম না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: ‘যেখানে ভূতের ভয়’! রুজিরা-ইস্যুতে মমতা-অভিষেককে তুলোধনা দিলীপের

    Dilip Ghosh: ‘যেখানে ভূতের ভয়’! রুজিরা-ইস্যুতে মমতা-অভিষেককে তুলোধনা দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: রুজিরা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

    সোমবার সকালে প্রথমে অভিষেক-পত্নীকে বিদেশে যেতে বাধা দেয় কলকাতা বিমানবন্দরে থাকা অভিবাসন দফতর। তাঁর বিরুদ্ধে ইডির একটি লুক আউট সার্কুলার নোটিস জারি থাকার কথা জানিয়ে অভিষেক-পত্নীকে বিদেশে যেতে বাধা দেয় বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। তার কয়েক ঘণ্টার মধ্যেই রুজিরাকে তলব করে ইডি। আগামী ৮ জুন তাঁকে হাজিরা নির্দেশ দেওয়া হয়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন অভিষেক। অভিষেক বলেন, ‘‘পারলে জনতার দরবারে এসে আমার সঙ্গে লড়াই করুন।’’ 

    অভিষেককে তুলোধনা দিলীপের

    অভিষেকের করা এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ (Dilip Ghosh)। মঙ্গলবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে তুলোধনা করেন বিজেপি সাংসদ। বলেন, ‘‘যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। তাই যত ভয় বাড়ে তত চিৎকার বাড়ে।’’ দিলীপের দাবি, অভিষেকের ক্ষেত্রেও তাই হচ্ছে। তিনি বলেন, ‘‘যত সময় এগোচ্ছে তত ভয় বাড়ছে, আর তাই আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে। বড় বড় কথা বলছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে।’’ 

    আরও পড়ুন: “অপদার্থ মুখ্যমন্ত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত”, কেন বললেন সুকান্ত?

    মমতাকে নিশানা দিলীপের

    শুধু অভিষেকই নন, এদিন তৃণমূলনেত্রীকেও নিশানা করেন দিলীপ (Dilip Ghosh)। গতকাল, উত্তরবঙ্গ সফর বাতিল করে কটক যাওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টিকেও কটাক্ষ করেন দিলীপ। বিজেপি সাংসদের মতে, ‘‘সময় ঘনিয়ে এসেছে, তাই পিসিমনি প্রোগ্রাম ক্যান্সেল করতে শুরু করেছেন।’’ দিলীপ বলেন, ‘‘এ সবই ড্রামা। কটক কেন? কেন দার্জিলিং গেলেন না! যানা থা জাপান পৌঁছ গয়ে চিন! ক্যায়া মতলাব হোতা হ্যায়। বউমার ডাক পড়েছে। এখন ঘর সংসার সব জেলে হবে। সেই ভয়ে সব ঘেঁটে গেছে। কি বলছেন ঠিক নেই, কোথায় যাচ্ছেন ঠিক নেই। কটক কেন যাচ্ছেন? উঠল বাই কটক যাই!’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Rujira Banerjee: কয়লা পাচার মামলায় ৮ জুন রুজিরাকে সিজিও-তে তলব ইডি-র

    Rujira Banerjee: কয়লা পাচার মামলায় ৮ জুন রুজিরাকে সিজিও-তে তলব ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করল ইডি। জানা গেছে, ৮ জুন রুজিরাকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব করা হয়েছে। এর আগেও রুজিরাকে দিল্লির ইডি দফতরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সে সময় উপস্থিত হননি। পরবর্তীকালে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক পত্নী। প্রসঙ্গত, এদিন সকালেই কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতর রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) দুবাই সফর আটকে দেয়। অন্যদিকে কয়লা মামলায় তলব করা হয়েছে মন্ত্রী মলয় ঘটককেও। তাঁকে ১৯ জুন দিল্লির ইডি দফতরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: কয়লা পাচার মামলায় মলয় ঘটককে দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র

    সার্কুলার পেয়েই বিমানবন্দরে আটকায় অভিবাসন দফতর

    এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিশ ফর অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে। যার অর্থ হল সশরীরে হাজিরা। সূত্র মারফর জানা যাচ্ছে, একটি সার্কুলারের ভিত্তিতেই এদিন দমদম বিমানবন্দরে তাঁকে আটকানো হয়। সূত্রের খবর, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট-এর কাছে যখন ইমিগ্রেশন ক্লিয়ার করতে যান রুজিরা, তখনই তাঁর পাসপোর্ট ডিটেইলস মিলিয়ে দেখা হয়। সার্কুলারের সঙ্গে এই ডিটেইলস মেলানোর পরই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা যোগাযোগ করেন ইডির সঙ্গে। তখনই তাঁকে আটকানো হয়। এরপর তৃণমূল দাবি করে, গত সেপ্টেম্বর মাসে কয়লা মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক-রুজিরাকে (Rujira Banerjee) জানিয়েছিল, বিদেশ যাত্রায় তাঁদের কোনও বাধা নেই। বিশেষজ্ঞ মহল মনে করছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অভিবাসন দফতরের জানার কথা। তাই সুপ্রিম নির্দেশকে অমান্য করে নয়, বরং সার্কুলার থাকার কারণেই রুজিরাকে আটকানো হয়।

    আরও পড়ুন: দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হল বিমানবন্দরে! কেন জানেন?

    সোমবার সকালের ঘটনাক্রম

    সোমবার সকাল সাতটা নাগাদ বিমানবন্দরে হাজির হন অভিষেকের স্ত্রী রুজিরা (Rujira Banerjee)। জানা গেছে, তিনি দুবাই-এর বিমান ধরার জন্য আসেন। সঙ্গে ছিল তাঁর দুই সন্তান। বিমানে ওঠার আগে ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তাঁকে বলা হয়, তিনি বিদেশ যেতে পারবেন না। কারণ তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে। এরপরে দীর্ঘক্ষণ অভিবাসন দফতরের ওয়েটিং রুমে বসে থাকতে দেখা যায় রুজিরাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malay Ghatak: কয়লা পাচার মামলায় মলয় ঘটককে দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র

    Malay Ghatak: কয়লা পাচার মামলায় মলয় ঘটককে দিল্লিতে হাজিরার নির্দেশ ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর মলয় ঘটক (Malay Ghatak)। কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মর্মে তাঁকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, চিঠি পাঠিয়ে আগামী ১৯ জুন দিল্লির সদর দফতরে মলয় ঘটককে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এই একই মামলায় বৃহস্পতিবারই ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে। 

    এই নিয়ে তৃতীয়বার তলব

    এর আগে, কয়লা পাচার মামলায় দু-বার মলয় ঘটককে (Malay Ghatak) তলব করেছিল ইডি। গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। এর পর এপ্রিল মাসে কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু কোনওবারই হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী। উল্টে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। প্রথম দফায় ১২ এপ্রিল পর্যন্ত মলয়কে মৌখিক রক্ষাকবচ দেয় আদালত। দ্বিতীয় দফায় সেই রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয় ২৬ এপ্রিল পর্যন্ত। তারপর আরও ১৪ দিনের জন্য স্বস্তি পান তিনি। আগামী ১০ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, এমনটাই জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল, মলয়কে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। সেই সময় শেষ হওয়ার পরই এবার ১৫ দিনের সময় দিয়ে আগামী ১৯ জুন মলয়কে ডেকে পাঠাল ইডি। এবার মন্ত্রীমশাই হাজিরা দেবেন, না ফের তিনি আদালতের দ্বারস্থ হবেন, সেটাই দেখার। 

    আরও পড়ুন: ‘দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হল বিমানবন্দরে! কেন জানেন?

    মন্ত্রীর বাড়ি-দফতরে হয়েছিল তল্লাশি

    প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় গত বছর ২২ সেপ্টেম্বর মলয়ের (Malay Ghatak) বাড়ি সহ তাঁর অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একটি বাড়িতে তালাবন্ধ দেখে অন্য আর একটি বাড়িতে যান তারা। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share