Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, ৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু সর্দার

    WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, ৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু সর্দার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Result 2023)। নির্ধারিত সময়ে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

    এবারের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় (WB HS Result 2023) মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। এ বছর ছাত্রীদের তুলনায় বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাশের হারে এক নম্বরে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকেও পাশের হারে সবার আগে ছিল এই জেলাই।

    সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, এ বছর উচ্চ মাধ্যমিকে (WB HS Result 2023) প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভ্রাংশু সর্দার। ৪৯৬ নম্বর পেয়েছেন শুভ্রাংশু। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। ৪৯৫ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় স্থানে রয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস।

    ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের দিন ও সময় এদিন ঘোষণা করেন সংসদ সভাপতি। জানান, আগামী বছর পরীক্ষা হবে ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। তবে, পরীক্ষার সময় বদলেছে। তিনি জানান, পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে, চলবে বিকেল ৩টে পর্যন্ত।

    কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?

    অনলাইনে ফল দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। সংসদের নিজস্ব দু’টি ওয়েবসাইট রয়েছে। এগুলি হল, www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দুই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া, www.wbchse.nic.in, www.exametc.com, www.results.shiksha.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখতে পারবেন। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তাও জানা যাবে। 

    আরও পড়ুন: আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

    কীভাবে দেখতে হবে?

    প্রথমে ওয়েবসাইটের হোম পেজে West Bengal HS Result 2023- লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করলে খুলে যাবে নতুন পেজ। নির্দিষ্ট জায়গায় রোল নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই দেখা যাবে মার্কশিট। ফল দেখার পাশাপাশি মার্কশিট ডাউনলোডও করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

    এসএমএস-এও জানা যাবে ফল

    ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল (WB HS Result 2023)। এসএমএস-এও ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের মেসেজ সেন্টারে গিয়ে নতুন এসএমএস তৈরি করতে হবে। তাতে প্রথমে WB12 লিখে তার পর একটা স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই এসএমএস পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: এবার ‘চোর চোর’ স্লোগান শুনতে হল অভিষেককেও

    Abhishek Banerjee: এবার ‘চোর চোর’ স্লোগান শুনতে হল অভিষেককেও

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন আগে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণকাণ্ডে মৃত পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মানস ভুঁইয়া, দোলা সেনসহ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। খাদিকুল গ্রামে ঢুকতেই তাঁদের ঘিরে ধরে চোর চোর স্লোগান দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার নবজোয়ারের যাত্রাপথে চোর, চোর স্লোগান শুনতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। মঙ্গলবার রাতে খাতড়া থেকে ছাতনার কমলপুরের উদ্দেশে রওনা দেয় যুবরাজের কনভয়। ইন্দপুর বাংলায় কনভয় আসতেই আচমকা ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকেন একদল স্থানীয় বাসিন্দা। চাকরি চোর, গরু চোর বলে চিত্কার করতে থাকেন তাঁরা। কনভয়ের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা বিড়ম্বনায় পড়ে যান। অভিষেকের কনভয় এই ঘটনায় আমল না দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। তবে, তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড-এর এই বিড়ম্বনায় যথেষ্ট চাপে রয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি জেলা পুলিশের আইবির কাছে কেন আগাম খবর ছিল না, তা নিয়ে জেলাজুড়ে চর্চা শুরু হয়েছে। কীভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমন ঘটনা ঘটল তা নিয়ে জেলার পুলিশ কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ। কারণ, পাছে যুবরাজের কোপে পড়তে হয় তাঁদের।

    কুর্মিদের ঘাঘর ঘেরার মুখে অভিষেক (Abhishek Banerjee)

    জেলার জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রার পথে দফায় দফায় কুর্মিদের ঘাঘর ঘেরার মুখেও পড়ে অভিষেকের কনভয়। মঙ্গলবার সিমলাপাল থেকে খাতড়া যাওয়ার পথে বনকাটা ও জামদা গ্রামে অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ের সামনে কুর্মিরা ঘাঘর ঘেরা করেন। তবে, তাঁর কনভয় থামেনি। ফের খাতড়া ঢোকার মুখে কুর্মিরা পথ অবরোধ করলে অভিষেক কনভয় থামিয়ে কুর্মি নেতাদের সঙ্গে কথা বলেন। অভিষেকের (Abhishek Banerjee) পরামর্শ “জোর জবরদস্তি করে গায়ের জোরে পথ অবরোধ নয়, দাবি আদায়ের আন্দোলন হোক সৌজন্যতা বজায় রেখে। কুর্মি নেতারা নিজেরাই বলছেন রাজ্যের সরকার মানবিক। তাই সরকারের ওপর ভরসা রাখা উচিত”। পাশাপাশি, কুর্মি নেতাদের কাছে তাঁদের দাবি দাওয়া সম্পর্কিত চিঠি চেয়ে নেন তিনি। এমনকী কলকাতায় ফিরে এই বিষয়ে কথা বলতে কুর্মি নেতার মোবাইল নম্বরও চেয়ে নেন তিনি।

    কী বললেন কুর্মি নেতারা?

    অভিষেকের (Abhishek Banerjee) কনভয় চলে যাওয়ার পর কুর্মি নেতারা সাফ জানিয়েছেন, মুখের কথায় নয়, যতদিন না তাঁদের দাবি মিটছে, তাঁরা ততদিন এই ঘাঘর ঘেরা কর্মসূচি চালিয়ে যাবেন। প্রসঙ্গত, বর্তমানে ওবিসি শ্রেণিভুক্ত কুর্মিরা তাদের তফশিলি জাতির স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। অবিলম্বে তাঁদের দাবি মেনে কেন্দ্রের কাছে সংশোধিত সিআরআই রিপোর্ট পাঠাতে হবে রাজ্য সরকারকে, একথা এদিন অভিষেকও (Abhishek Banerjee) জানালেন তাঁদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বুধবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বুধবারও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: অসহ্য গরমে স্বস্তি মিলেছিল মঙ্গলবারই। পূর্বাভাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির (storm) কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসকেই সত্যি করে মঙ্গলবার ঘন মেঘে ঢেকে যায়, বাংলার কম বেশি সব জেলাই। বিকেলে নামে ঝড়-বৃষ্টি। আবহবিদরা বলছেন, ‘‘বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে ছত্তিসগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত। যার জেরে সকালের অস্বস্তিকর গরম থেকে মিলেছে মুক্তি।’’ 

    বুধবারও চলবে ঝড় বৃষ্টি..

    মঙ্গলবারের পর বুধবারও উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Update)। বুধবার একদম ভোর থেকেই মুখ ভার আকাশের। মেঘ রোদের খেলা চলছে মাঝে সাঝে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই। একই পূর্বাভাস উত্তরবঙ্গের বেশ কতগুলো জেলার ক্ষেত্রেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সামান্য কমবে । তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে।

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত 

    দক্ষিণবঙ্গ…

    দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুক্র ও শনিবারে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই মত আবহবিদদের। আগামী তিন দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহবিদদের। এরপর দুদিন একই রকম তাপমাত্রা থাকবে কোন রকম পরিবর্তন নেই।

    উত্তরবঙ্গ…

    উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hilsa Fish: জামাই আদর হবে কী করে? ইলিশের গা দিয়ে তো আগুন ঝরছে!

    Hilsa Fish: জামাই আদর হবে কী করে? ইলিশের গা দিয়ে তো আগুন ঝরছে!

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা ধরনের মাছের চাষ ও বিক্রির জন্য গোটা বাংলা জুড়ে সুপরিচিত ও বিখ্যাত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। জামাইষষ্ঠীর আগে গঙ্গারামপুর মাছ বাজারে আগুন ইলিশের দামে। জামাইদের আদর-আপ্যায়নে কোনওরকম খামতি রাখতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন। তাই এই পরিস্থিতিতে অগ্নিমূল্য বাজারদর ভাবাচ্ছে আমবাঙালিদের। কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। পাতে মাছ না পড়লে যে কোনও অনুষ্ঠানই অপূর্ণ থেকে যায় বাঙালিদের। তবে এই উৎসবে ইলিশের (Hilsa Fish) চাহিদাটাই বেশি থাকে। চলতি বছরে সেই ইলিশের স্বাদ থেকে বঞ্চিত আমবাঙালি। তার প্রধান কারণ অতিরিক্ত দাম। বাজারে ইলিশ কিনতে গিয়ে হাতে ছেঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তকে।

    বিভিন্ন সাইজের ইলিশের (Hilsa Fish) দাম কেমন?

    মূলত, ইলিশের (Hilsa Fish) কম সরবরাহ থাকায় পাইকারি ও খুচরো বাজারে দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ইলিশের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। বাজারে এক কেজি বা তার চেয়ে কিছুটা বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১৭০০-১৮০০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৩০০-১৪০০ টাকা। এছাড়াও ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রায় ১২০০-১৩০০ টাকা মূল্যে। যদিও সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে, এই ধরনের অনুষ্ঠানের দিনগুলিতে বিক্রেতারা বাড়তি মুনাফার লোভে নিজেরাই দাম বাড়িয়ে দেন। গঙ্গারামপুরের পাশাপাশি চিত্তরঞ্জন মাছ বাজার, পান সমিতি মাছ বাজার, কালদিঘি ও ধলদিঘি মাছ বাজার সহ বিভিন্ন জায়গাতেও ইলিশ মাছের দাম রয়েছে চড়া। এছাড়াও জামাইষষ্ঠীর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে বিভিন্ন জিনিসেরই দাম বেড়েছে। যা কিনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকেদের হাত পুড়ছে। তবুও জামাই আদরে খামতি রাখতে চান না কেউই। তাই কৃপণতা না করেই মিষ্টি-মন্ডামিঠাই সহ বাঙালির মাছের রাজা ইলিশ কিনতে গিয়ে সকলে যে হিমসিম খাচ্ছেন, তা বলাই বাহুল্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WB HS Result 2023: আজ দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

    WB HS Result 2023: আজ দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WB HS Result 2023) ফল প্রকাশ হবে। আজ দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। তার পরে দুপুর সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

    এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2023) দিয়েছেন। ওই দিনই অনলাইনে প্রাপ্ত নম্বর দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা। ৩১ মে থেকে শংসাপত্রের প্রতিলিপি বিলি করবে সংসদ।

    কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট?

    অনলাইনে ফল (WB HS Result 2023) দেখার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। সংসদের নিজস্ব দু’টি ওয়েবসাইট রয়েছে। এগুলি হল, www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই দুই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া, www.wbchse.nic.in, www.exametc.com, www.results.shiksha.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখতে পারবেন। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তাও জানা যাবে।

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত 

    কীভাবে দেখতে হবে?

    প্রথমে ওয়েবসাইটের হোম পেজে West Bengal HS Result 2023- লিঙ্ক থাকবে। তাতে ক্লিক করলে খুলে যাবে নতুন পেজ। নির্দিষ্ট জায়গায় রোল নম্বর-সহ যাবতীয় তথ্য দিতে হবে। তারপর Submit অপশনে ক্লিক করলেই দেখা যাবে মার্কশিট। ফল দেখার পাশাপাশি মার্কশিট ডাউনলোডও করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

    এসএমএস-এও জানা যাবে ফল

    ওয়েবসাইট ছাড়া এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের (WB HS Result 2023) ফল। এসএমএস-এও ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের মেসেজ সেন্টারে গিয়ে নতুন এসএমএস তৈরি করতে হবে। তাতে প্রথমে WB12 লিখে তার পর একটা স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই এসএমএস পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ নম্বরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WBJEE: আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

    WBJEE: আগামী শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী শুক্রবার (২৬ মে) প্রকাশিত হতে চলেছে রাজ্যের ২০২৩ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (joint entrance result) ফলাফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ট্যুইটারে এ কথা জানিয়েছেন। জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ড সূত্রের খবর, তাদের সরকারি ওয়েবসাইট wbjeeb.nic.in-তে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

    ট্যুইট শিক্ষামন্ত্রীর 

    ট্যুইটারে ব্রাত্য লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে শুক্রবার বেলা ২.৩০-এর সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার। তারা তাঁদের র‌্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’’

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত 

    গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল রাজ্যে। একমাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হতে চলেছে। মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর কোন পথে এগোবেন পড়ুয়ারা, তা নির্ণয় করে এই পরীক্ষা। তাই এই ফলাফল বহু পড়ুয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তারি পড়ার জন্য এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। রাজ্যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। একই দিনে দু’দফায় পরীক্ষা দিয়েছিলেন পড়ুয়ারা। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছিল অঙ্ক, আর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়ন।

    আরও পড়ুন: আজ দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?

    এদিকে বুধবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক (H.S. Exam) পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের মতোই দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। এই পরীক্ষা শুরু হয়েছিল গত ১৪ মার্চ এবং শেষ হয়েছিল ২৭ মার্চ। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় আট লক্ষ ছাত্র-ছাত্রী।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: ক্যান্সার আক্রান্তের স্বপ্নপূরণ, মন্নত থেকে ভিডিওকল এল খড়দহে, কথা বললেন শাহরুখ

    Shah Rukh Khan: ক্যান্সার আক্রান্তের স্বপ্নপূরণ, মন্নত থেকে ভিডিওকল এল খড়দহে, কথা বললেন শাহরুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: এত তাড়াতাড়ি স্বপ্নপূরণ হবে তা কল্পনাও করতে পারেননি খড়দা দক্ষিণপল্লির বছর ষাটের শিবানী চক্রবর্তী নামে এক বৃদ্ধা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত তিনি। মেয়ের কাছে মৃত্যুর আগে শাহরুখ খানকে (Shah Rukh Khan) দেখার শেষ ইচ্ছা জানিয়েছিলেন তিনি। অসুস্থ মায়ের শেষ ইচ্ছেপূরণ করার জন্যে তাঁর মেয়ে মরিয়া চেষ্টা চালিয়ে যান। ট্যুইটারে মায়ের ইচ্ছের কথা জানিয়ে তিনি পোস্টও করেছেন। সেটা ভাইরালও হয়। এরপরই শাহরুখ  নিজেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

    কী বললেন শিবানীদেবীর মেয়ে?

    ভিডিও কল করে শিবানীদেবীর সঙ্গে তিনি কথা বলেন। শিবানীদেবীর মেয়ে প্রিয়া চক্রবর্তী বলেন, আমি শাহরুখ খানের (Shah Rukh Khan)  অন্ধ ফ্যান। আমার কাছে শাহরুখের কথা শুনে মা তাঁর ফ্যান হয়ে উঠেছেন। তবে, মায়ের ইচ্ছে এত তাড়াতাড়ি আমি পূরণ করতে পারব তা স্বপ্নেও ভাবিনি। শাহরুখ নিজে আমাদের ভিডিও কল করে অনেকক্ষণ ধরে কথা বলেন। কলকাতায় এলে আমাদের বাড়িতে আসার কথা বলেছেন। আর বাড়িতে এসে মায়ের কাছে কাঁটা ছাড়া মাছ খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। মায়ের চিকিত্সা সংক্রান্ত সমস্ত খোঁজখবর নেন। চিকিত্সায় সাহায্য করার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে তিনি আমি কিছু করি কি না জানতে চান। আমার বিয়েতে তিনি আসবেন বলে জানিয়েছেন। আমি জানি, সেটা কখনও সম্ভব নয়। কিন্তু, তিনি আমার অসুস্থ মায়ের সামনে এরকম কথা বলেছেন বলে খুব ভাল লাগছে।

    কী বললেন শিবানীদেবী?

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শিবানীদেবী বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ২০২২ সালের আগস্ট মাসেই তাঁর ক্যান্সার ধরা পড়ে। এখন তিনি চিকিত্সাধীন রয়েছেন। বেসরকারি সংস্থায় কাজ করার সময় সুযোগ পেলে শাহরুখ খানের সিনেমা দেখতে  তাঁর ভাল লাগত। পরে, মেয়ের মুখে শাহরুখের জীবনের অনেক কাহিনী শুনেছেন তিনি। বলা ভাল, শাহরুখকে তাঁর বরাবরই ভাল লাগত। কিন্তু, মেয়ের মুখে শাহরুখের গল্প শুনে নিজের অজান্তেই তিনি বলিউড বাদশার অন্ধ ভক্ত হয়ে ওঠেন। আর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরই কিং খানকে দেখার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। ঘরের মধ্যেই শাহরুখের (Shah Rukh Khan) ছবি দেখে তাঁর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। কখনও ছবির সামনে গিয়ে তিনি বির বির করেন। হয়তো ছবির সামনে গিয়ে তাঁকে মনে প্রাণে দেখার একবার প্রার্থনা করেন তিনি। শিবানীদেবী বলেন, কতদিন বাঁচব আমি জানি না। তবে, মৃত্যুর আগে আমার দুটি স্বপ্ন ছিল। প্রথমত, আমার মেয়ের বিয়ে দেওয়া। আর দ্বিতীয় এবং শেষ ইচ্ছে হল, শাহরুখ খানকে (Shah Rukh Khan) একবার দেখার। আর সেই শাহরুখ নিজে আমাকে ফোন করে কথা বললেন তা ভাবতে পারিনি। ভিডিও কল করে চোখের সামনে তাঁকে আমি দেখে অভিভূত হয়ে গিয়েছি। আর আমার এই কষ্টের সময় তিনি আমার পাশে থাকার কথা বলায় তাঁর প্রতি শ্রদ্ধা আমার কয়েকগুণ বেড়ে গেল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bhangar Blast: দুবরাজপুরের পর ভাঙড়! তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম ১

    Bhangar Blast: দুবরাজপুরের পর ভাঙড়! তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, জখম ১

    মাধ্যম নিউজ ডেস্ক: ধারাবাহিক বোমা বিস্ফোরণ বাংলাজুড়ে। এগরা, বজবজ, দুবরাজপুর, মালদার পর এবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ (Bhangar Blast)। তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে ভেঙে পরল তৃণমূল কর্মীর বাড়ির ছাদের একাংশ। তৃণমূল কর্মীর স্ত্রী গুরুতর জখম হন। মঙ্গলবার রাতে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার কাশিপুর থানার গানের আইট এলাকায়।  দুদিন আগেই বীরভূমের দুবরাজপুরে এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনার জের মিটতে না মিটতেই ফের তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের (Bhangar Blast)  ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটেছে?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে তৃণমূল কর্মী শরিফুল মোল্লার বাড়ি বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পরবর্তী সময় স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন ছাদের একাংশ ভেঙে পড়েছে। বোমা বিস্ফোরণের (Bhangar Blast) ঘটনায় গুরুতরভাবে জখম হন তৃণমূল কর্মী শরিফুল মোল্লার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গোটা ঘটনা ঘটিয়েছে আইএসএফের কর্মীরা। এলাকায় উত্তেজনায় ছড়াতে পরিকল্পিতভাবেই পরপর তিনটি বোমা চার্জ করেছে আইএসএফ। এই প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, তৃণমূল কর্মী স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তার সঠিক চিকিৎসা যাতে হয় তারজন্য ইতিমধ্যেই গোটা বিষয়টি আমি ভাঙড়ের অবজার্ভার শওকত মোল্লাকে জানিয়েছি। এই ঘটনার সঙ্গে আইএসএফের  প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। তারা বোমাবাজি করেছে। তবে, গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।

    কী বললেন আইএসএফ নেতৃত্ব?

    আইএসএফ নেতৃত্বের বক্তব্য, ওই তৃণমূল কর্মীর বাড়িতেই মজুত ছিল বোমা। আর সেই বোমা বিস্ফোরণে (Bhangar Blast) গুরুতরভাবে জখম হয়েছে তৃণমূল কর্মীর স্ত্রী। এই ঘটনায় আইএসএফ কোনওভাবেই যুক্ত নয়। নিজেদের দোষ ঢাকতেই তৃণমূল কর্মী সমর্থকেরা এমন অভিযোগ তুলছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘‘মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে ক্ষমা চান’’, বিস্ফোরণকাণ্ডে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘মুখ্যমন্ত্রী গলায় গামছা দিয়ে ক্ষমা চান’’, বিস্ফোরণকাণ্ডে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এগরা, বজবজ, মালদায় মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। এগরা বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এগরা শহরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল হয়। মিছিলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এগরা, বজবজ, মালদায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া  তিনি আরও  বলেন, “এগরার খাদিকুল গ্রামে তৈরি বোমা পটাশপুর, খেজুরি, ময়নার বাকচা থেকে শুরু করে সারা রাজ্যে সরবরাহ করা হতো। বোমার পরীক্ষা করতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের”।

    তৃণমূল পারিবারিক দলে পরিণত হবে, কেন বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

     এগরায় বিস্ফোরণের পরে কেটে গেছে বেশ কয়েকটা দিন। কিন্তু এখনও এগরায় আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়েও রাজ্যের প্রশাসনিক প্রধানকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,  বীরভূমের বগটুইতে বিস্ফোরণের পরে প্রথম আমরাই পৌঁছেছিলাম। এগরায় বিস্ফোরণের পরে এতগুলো দিন কেটে গেলেও তিনি আসেননি। হেলিকপ্টারে কলকাতা থেকে এগরা আসতে ৩০ মিনিট সময় লাগতো, তাও তিনি আসেনি। শ্রাদ্ধ, শান্তিতে আর এসে লাভ নেই, একেবারে বাত্সরিকে আসবেন”। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট গড়ে তোলার পরিকল্পনা বহুদিনের। এসব করেই তো সর্বভারতীয় তৃণমূল এখন আঞ্চলিক দলে পরিণত হয়ে গিয়েছে। আগামীদিনে তৃণমূল পারিবারিক দলে পরিণত হবে”।

    অরবিন্দ কেজরিওয়াল নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মিটিং নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল দুজনেই দুর্নীতিগ্রস্ত নেতা। দুজনেরই মন্ত্রীসভার মন্ত্রীরা দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। নবান্নে সরকারী কার্যালয়কে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন,  “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষামন্ত্রীসহ একাধিক বিধায়ক জেলে রয়েছেন। দিল্লির উপ মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জেলে রয়েছেন। সবাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এই দুর্নীতিগ্রস্তদের একটা জোট হয়েছে। ইডি ও সি বি আই এর বিরুদ্ধে যে নয়টি দল সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট যাদের রিজেক্ট করে দিয়েছিল এরাই তারা”।  এরপর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক দেশ,এক পুলিশ’ বিল আনতে চলেছেন। এই আইন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা মামলা দেওয়ার ক্ষমতা থাকবে না।  তাই আতঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্বিধাগ্রস্থ দিশেহারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মিলিত হয়েছেন”।

    এগরায় থানায় শুভেন্দু (Suvendu Adhikari)

    সভা শেষে তিনি এগরায় থানায় যান বিরোধী দলনেতা (Suvendu Adhikari) । ডিউটি অফিসারের সঙ্গে দেখা করে পুলিশি নির্যাতিন বন্ধ করার তিনি নির্দেশ দেন। মূলত তদন্তের নামে এগরার খাদিকুল গ্রামে মানুষজনর ওপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। গোটা এলাকা পুরুষ শূন্য হয়ে রয়েছে। এলাকাবাসীর মুখে এসব কথা শুনে পুলিশকে সতর্ক করলেন বিরোধী দলনেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • DA Protest: ৭ দফা দাবি নিয়ে বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান

    DA Protest: ৭ দফা দাবি নিয়ে বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবি নিয়ে রাস্তায় নামল বিজেপির শিক্ষক সেল (BJP Teachers Cell)। মঙ্গলবার দুপুরে বিকাশ ভবন অভিযান করেন তাঁরা। মিছিলের শুরুতেই করুণাময়ী মোড়ে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। গার্ড রেল ভেঙে এগোনোর চেষ্টা করতে শুরু করে আন্দোলনকারীরা (DA Protest)। পুলিশ প্রাণপণে বাধা দেয় তাদের। তাতেই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় আন্দোলনকারীদের।

    বিজেপির অভিযান

    নিয়োগ দুর্নীতির প্রতিবাদ-সহ ৭ দফা দাবিতে মঙ্গলবার রাজ্য বিজেপির শিক্ষক সেলের বিকাশ ভবন অভিযান শুরু করে দুপুরে। করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবনের দিকে মিছিল এগোতে শুরু করে। নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ছাড়াও, স্বচ্ছ নিয়োগ ও বকেয়া ডিএ-র দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির শিক্ষক সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, অন্যায্য ভাবে যোগ্যরা বঞ্চিত হচ্ছে। দুর্নীতির পথ ধরে যাদের নিয়োগ হয়েছে, সেইরকম ৩২ হাজার জনের চাকরি অবৈধ হয়ে গিয়েছে। তার বদলে যোগ্যদের নিয়োগ করতে হবে। আর এই ৩২ হাজারের মধ্যে যদি কেউ কেউ যোগ্য থাকে, তাদের নিয়োগ করতে হবে। শিক্ষক শিক্ষাকর্মীদের হেলথ স্কিম চালু করতে হবে, শিক্ষকদের বকেয়া ডিএ দিতে হবে, ইত্যাদি দাবি নিয়ে পথে নামে বিজেপি।

    আরও পড়ুন: “অপদার্থ সরকারের নিজে থেকে পদত্যাগ করা উচিত”, কেন বললেন সুকান্ত?

    সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলন

    আগামী কাল, ২৪ মে-ও সল্টলেক করুণাময়ীতে এক কর্মসূচির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা (DA Protest)। সেদিন বেলা ১টায় সংগ্রামী যৌথমঞ্চের এক সমাবেশ হওয়ার কথা। সংগঠনের তরফে জানানো হয়,  বিকাশ ভবনে ২৪ মে ডেপুটেশন দেবেন তাঁরা। প্রয়োজনে আইনের পথে হাঁটবেন বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা। শনিবার নবান্নের তরফে সরকারি কর্মচারিদের অফিসে হাজিরা সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়, অফিসে কর্মসংস্কৃতি ঠিক রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে আগেভাগে না জানিয়ে কেউ ছুটি নিতে পারবে না। সরকারি হুঁশিয়ারি থাকলেও তাতে দমতে নারাজ আন্দোলনকারীরা। সরকারি নির্দেশিকা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে টিফিন পিরিয়ডে তাঁরা আন্দোলনে বসবেন, বলে জানিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share