Blog

  • Singapore Covid wave: সিঙ্গাপুরে করোনা সংক্রমণ ছাড়াল ২৬ হাজার, চিন্তার ভাঁজ বঙ্গেও

    Singapore Covid wave: সিঙ্গাপুরে করোনা সংক্রমণ ছাড়াল ২৬ হাজার, চিন্তার ভাঁজ বঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পাড়ে? সেই আশঙ্কা নতুন করে দানা বাঁধছে। ভারতের পূর্বের একটি দেশ সিঙ্গাপুর। ছোট্ট এই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। ফিরেছে মাস্ক। নিতে বলা হচ্ছে বুস্টার ডোজ। ভারতেও গুটি গুটি পায়ে এগোচ্ছে কোভিড। মহারাষ্ট্রের পরেই দুই নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।

    কতটা ভয়ঙ্কর এই নতুন ভ্যারিয়েন্ট

    একটি সমীক্ষা অনুসারে, করোনাভাইরাসের JN1 ভ্যারিয়েন্টের (Covid JN1 Virus) মিউটেটেড ভার্সন হল (Corona KP2 Flirt)। এটিকে ওমিক্রন লাইনেজের সাব-ভেরিয়েন্ট বলা হচ্ছে। যার মধ্যে ক্রমাগত মিউটেশন হচ্ছে। মূলত দুটি ইমিউন থেকে বাঁচার জন্য যে মিউটেশন হয় তা এই ভাইরাসের মধ্যে দেখা দিচ্ছে। শরীরের ইমিউনিটিকে ফাঁকি দিতে পারে এই ভাইরাস। এই ভাইরাস শরীরের অ্যান্টিবডির উপরে হামলা করে। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে।

    ভারতে করোনা পরিস্থিতি

    জানা গিয়েছে, ভারতে ৩০০ জনের বেশি মানুষ এই ভাইরাসে (Covid JN1 Virus) আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১৫০ জন মহারাষ্ট্রের। পশ্চিমবঙ্গে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ভ্যারিয়েন্টের (Covid KP2 Flirt) জন্য করোনা নতুন করে চিন্তাজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে এই ভাইরাসের জন্য মৃত্যুর হার এখনও চিন্তাজনক নয়।

    আরও পড়ুন: সুগার কমায়, ত্বক উজ্জ্বল রাখে, অ্যালোভেরায় রয়েছে অনেক স্বাস্থ্যগুণ

    যদিও বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন নেওয়ার পরেও এই ভ্যারিয়েন্ট (Covid JN1 Virus) থেকে সংক্রমণ হতে পারে। ভারতীয় সার্স-সিওভি-২ জিনোমিক্স কনসোর্টিয়াম ‘ইনসাকগ’  (INSACOG) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে ভারতে এখনও পর্যন্ত ৩২৪টি কেভিড কেস রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে কেপি.১-এর ৩৪টি কেস এবং কেপি.২-এর ২৯০টি রয়েছে।

    সংক্রমণ বুঝবেন কীভাবে?

    কোভিডের এই ভ্যারিয়েন্টে (Corona KP2 Flirt) আক্রান্ত হলে জিভের স্বাদ ও নাকের ঘ্রাণ সম্পূর্ণভাবে কিছুদিনের জন্য চলে যেতে পারে। এছাড়াও মাংসপেশীতে ব্যথা, কাশি হওয়া, নাক বন্ধ কিংবা নাক থেকে জল পড়া, মাথা ব্যথা ও নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। 

    বিশেষজ্ঞের বক্তব্য

    ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) কো-চেয়ারম্যান রাজীব জয়দেবন বলেছেন, ‘কোভিড-১৯ এমন কোনও রোগ নয় যা চলে যায়। এটি কোনও না কোনও আকারে ফিরে আসবেই। এই কেপি.২ সাব-ভেরিয়েন্টটি তার পূর্বপুরুষ এবং অন্যান্য ওমিক্রন রূপগুলিকে ছাড়িয়ে গিয়েছে। কেপি.২, বিশেষ করে, বেশি শক্তিশালী স্ট্রেন বলে মনে করা হচ্ছে, যা টিকা এবং পূর্ববর্তী সংক্রমণ থেকে তৈরি অনাক্রম্যতাকেও (immunity) ফাঁকি দিতে পারে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    Cyclone Remal: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমফানের পর আরও এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরে ঘূর্ণিঝড় (Cyclone in Bay of Bengal) তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মে মাসের শেষের দিকে বর্ষার আগে ঘূর্ণিঝড় অস্বাভাবিক নয়। তাই ভয় আরও বাড়ছে। এই ঘূর্ণিঝড় এলে তার নাম হবে ‘রেমাল’ (Cyclone Remal)। 

    কারা দিল নাম, মানেই বা কী

    বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি! যদি সাগরের উপরে থাকা ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয় এবং সেই নিম্নচাপ শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তার নাম হবে ‘রেমাল’। এই নামটি ওমানের দেওয়া। আরবি এই শব্দের অর্থ বালি। তবে এখনও আবহাওয়া দফতরের তরফে এই নাম ঘোষণা করা হয়নি। ঘূর্ণিঝড় (Cyclone Remal) পরিস্থিতি তৈরি হলে, তবেই সরকারিভাবে ঘোষণা হবে নাম।

    কীভাবে নামকরণ

    প্রথমে ঝড়ের নামকরণের কোন নিয়ম ছিল না। পরবর্তীতে বিজ্ঞানীরা এর জন্য একটি আদর্শ পদ্ধতি তৈরি করেন। ২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করা হয়। বিশ্বকে পাঁচটি জোনে ভাগ করা হয়। মূলত, মহাসাগরীয় অঞ্চলকে মাথায় রেখে এই বিন্যাস করা হয়। যেমন, আরব সাগর এবং বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরকে নিয়ে একটি জোন তৈরি হয়েছে। এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দফতর ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)।

    ভারতের অঞ্চলের সদস্য কারা

    পাঁচটি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার সঙ্গে সমন্বয় রেখে এ কাজ করে থাকে ডব্লিউএমও। সদস্য দেশগুলির কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়। তালিকা পেলে দীর্ঘ সময় ঝাড়াই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে ডব্লিউএমও-র কাছে পাঠানো হয়। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামের তালিকা অনুমোদন করে প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন্স। শুরুতে ভারতের অঞ্চলে যে ৮টি দেশ ছিল সেগুলি হল ভারত, বাংলাদেশ, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তাইল্যান্ড। ২০১৯ সালে ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি ও ইয়েমেন যুক্ত হয়। যখন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়, তখন এই ১৩টি দেশ তাদের ক্রম অনুসারে নাম নির্ধারণ করে। 

    নামকরণের কিছু নিয়ম

    নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা হয়। যেমন রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা লিঙ্গনিরপেক্ষ হতে হবে নামগুলোকে। মানুষের অনুভূতিতে আঘাত করে এমন নাম দেওয়া যাবে না। নাম হতে হবে সংক্ষিপ্ত এবং সহজে উচ্চারণ করা যায় এমন। সর্বোচ্চ আটটি বর্ণ থাকতে হবে ওই নামে। নাম দেওয়ার পাশাপাশি সঠিক (স্থানীয়) উচ্চারণ এবং অর্থ উল্লেখ করে দিতে হবে। খেয়াল রাখা হয় যাতে এই নামগুলির পুনরাবৃত্তি না হয়। ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়। সোমালিয়ায় যে ঘূর্ণিঝড় আঘাত হানে, তার নামকরণ করেছিল ভারত, যার নাম ছিল গতি। আবার, ২০২৩ সালের ঘুর্ণিঝড় বিপর্যয়-এর নামকরণ করেছিল বাংলাদেশ। এবার ২০২৪-এ ‘রেমালের’ নামকরণ করেছে ওমান। এর পরে ঘূর্ণিঝড়ের নাম দেবে পাকিস্তান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Dilip Ghosh: “পতন এসে গিয়েছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে”, মমতাকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: “পতন এসে গিয়েছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে”, মমতাকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। রাজনৈতিক দলগুলি নিজেদের প্রচারে ভোটারদের মন জয় করতে ময়দানে নিজের নিজের বক্তব্য তুলে ধরছেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির গোঘাট থেকে একযোগে ভারত সেবাআশ্রম, ইসকন, এবং রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন। মিশনের সন্ন্যাসীরা রাজনীতি করছেন বলে অভিযোগ করেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যে প্রচারে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ পাল্টা আক্রমণ করেছেন। এবার একই ইস্যুতে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি মমতাকে বলেন, “পতন এসে গিয়েছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।”

    কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?

    রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “ভাগবানই তাঁর মুখ দিয়ে বলাচ্ছেন। কারণ সমানেই তাঁর পতন এসে গিয়েছে। প্রথম দফায় ভোট থেকেই মমতা হারতে শুরু করেছে। আমরা ৩০ আসনে জয়ের পথে এগিয়ে যাচ্ছি। দিদিমণি নেমে ১৫ হয়েছেন। আর কত নামবেন জানি না। সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে। প্রত্যেক দফা ভোটের আগে তাঁর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমাদের কেন্দ্রীয় নেতাদের তাই গালাগাল দিচ্ছেন। আগেও তাঁর দলের কর্মীরা রাজ্যপাল, রাষ্ট্রপতিকে গালগাল দিয়েছেন। ধর্ম প্রতিষ্ঠান এবং সাধু-সন্তদের কুকথা বলেছেন। তাঁর পতনের সময় এসে গিয়েছে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।

    আরও পড়ুনঃ রামকৃষ্ণ মিশনের জমি সিল করল পুলিশ, হামলার নেপথ্যে কেজিএফ গ্যাং যোগ!

    আর কী বললেন?

    নির্বাচনী প্রচার সম্পর্কে মমতাকে আক্রমণ করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “লোকসভার ভোটে সমস্ত কিছুর প্রতিফলন হবে। প্রত্যেক বাঙালি আগে হিন্দু তারপর সে বাঙালি। মমতার মাথা খারাপ হয়ে গিয়েছে। কাকে কী বলছেন, ঠিক নেই। কট্টর মৌলবীদের দিয়ে রাজনীতি করাতে পারেন, একসঙ্গে নামাজ পড়ে ভোট নিতে পারেন। আর আমাদের সাধু সন্ন্যাসীদের রাজনীতি কি সংবিধানে নিষেধ আছে? আজকে বাংলায় হিন্দু সমাজ বিপদে। হিন্দু সমাজের মহিলারাও বিপদে। এ কথা সাধুরা কি বলবেন না? সাধুরা সর্বস্ব ছেড়েছেন ধর্ম রক্ষার জন্য। সমাজ রক্ষার জন্য বলতেই পারেন।”      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে”, বললেন অমিত শাহ

    Amit Shah: “যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে”, বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) । ওই মঞ্চে দেখা গিয়েছে বিদায়ী সাংসদ, শুভেন্দু-সৌমেন্দুর বাবা শিশির অধিকারীকে। সভার শুরু থেকে শেষ পর্যন্ত নানা ইস্যুতে মমতাকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, বাংলায় ৪২টি লোকসভা আসনের ৩০টিতে বিজেপি জয় পেলেই তৃণমূল খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। আর মোদি সোনার বাংলা তৈরি করবে।

    শুভেন্দুর বাড়়িতে পুলিশি হানা নিয়ে সরব শাহ (Amit Shah)

    এদিন সভায় অমিত শাহ (Amit Shah) বলেন, “কাল এখানে ‘ল্যান্ড’ করতেই একটা এসএমএস পেলাম। জানলাম শুভেন্দুদার বাড়িতে পুলিশ ‘রেড’ করেছে।” মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আরে মমতাদিদি, আমরা বিজেপির লোকজন আপনার পুলিশকে ভয় পাই না। আপনার মন্ত্রীর বাড়িতে রেড হলে ৫১ কোটি টাকা মেলে। আর শুভেন্দুদার বাড়িতে রেড হয়েছে। চার আনাও পাননি মমতা।” তারপর হুঁশিয়ারি দেওয়ার সুরে শাহের সংযোজন, “আজ কাঁথিতে দাঁড়িয়ে বলে গেলাম, বাংলায় যদিও বা এক-দুটো আসন পেতেন, এই পুলিশি অত্যাচার জারি থাকলে তা-ও পাবে না তৃণমূল।” তিনি আরও বলেন, “মমতাদিদি শুভেন্দুদার ওপর যত অত্যাচার করবেন, বিজেপি ততই শুভেন্দুদাকে বড় নেতা বানাবে।”

    আরও পড়ুন: আদালতের দ্বারস্থ শুভেন্দু-হিরণ, কোলাঘাটকাণ্ডের কথা জানানো হল শাহকেও

    মমতার ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা

    এদিন জনসভায় ভিড় উপচে পড়ে। শুভেন্দুর বাড়িতে পুলিশি হানার পাশাপাশি তৃণমূলের দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সভা থেকে তিনি (Amit Shah) বলেন, মমতার ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা। পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই হবে। ছিল, আছে, থাকবে। আমরা নিয়েই ছাড়ব। আবার ভোটব্যাঙ্কের স্বার্থে বাংলার শাসকদল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন শাহ। তিনি একে ‘পাপ’ বলে মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলায় সিএএ হবেই। আবার দুর্নীতি ইস্যুতে মমতার সরকারকে নিশানা করে শাহের সংযোজন, “এই মাফিয়াদের খুঁজে খুঁজে উল্টো করে ঝুলিয়ে সিধে করে দেওয়ার কাজ বিজেপি করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mobile Phone: লাগাতার মোবাইল ঘেঁটে চলেছেন? জানেন কী হতে চলেছে? বিপদ বাড়ছে কতটা? 

    Mobile Phone: লাগাতার মোবাইল ঘেঁটে চলেছেন? জানেন কী হতে চলেছে? বিপদ বাড়ছে কতটা? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    কখনও কাজের জন্য, আবার কখনও নিছক বিনোদন। কখনও আবার অবসর যাপনে, সর্বদাই মোবাইল আমাদের নিত্যসঙ্গী। বিশেষত তরুণ প্রজন্মের দিনের অধিকাংশ সময়ই কাটছে মোবাইলে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে কিংবা সার্চ ইঞ্জিনেই কাটে দিনের অনেকটা সময়। কিন্তু চিকিৎসকেরা জানাচ্ছেন, এই অভ্যাস বাড়াচ্ছে বিপদ। মাত্র ১৬-১৭ বছর বয়স থেকেই দেখা দিতে পারে সমস্যা। হতে পারে মারাত্মক বিপত্তি। তাই সাবধান করছেন বিশেষজ্ঞ মহল (Mobile Phone)। বাড়তি সতর্কতা জরুরি বলেও তাঁরা জানাচ্ছেন। বিশেষত বয়ঃসন্ধিকালে থাকা ছেলেমেয়েদের দরকার সচেতনতা। না হলে পরবর্তী জীবনে একাধিক সমস্যা দেখা দিতে পারে বলেও তাঁরা জানাচ্ছেন।

    লাগাতার স্ক্রিনে স্ক্রোল কী বিপদ বাড়াচ্ছে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, মোবাইল কিংবা ল্যাপটপের টাচ স্ক্রিনে লাগাতার স্ক্রোল করলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অধিকাংশ মানুষ এই বিষয়ে সচেতন নয়। তার জেরেই সমস্যা আরও জটিল হচ্ছে।

    স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব ফেলছে (Mobile Phone)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, লাগাতার স্মার্ট ফোন ব্যবহারের জেরে স্নায়ুতন্ত্রে গভীর প্রভাব পড়ছে। তাঁরা জানাচ্ছেন, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠা এই তিনটি আঙুল দিয়েই মূলত স্মার্টফোন ধরে রাখা হয় বা ল্যাপটপে টাইপ করা হয় কিংবা স্ক্রোল করা হয়। আর দেহের একাধিক পেশি এবং স্নায়ুর যোগাযোগ থাকে। এই তিনটি আঙুল লাগাতার ব্যবহারের ফলে স্নায়ুর উপরে মারাত্মক চাপ পড়ে। অতিরিক্ত চাপের জেরে স্নায়ুর কার্যকারিতা হারায় (Mobile Phone)। পাশপাশি পেশি সংকুচিত হওয়ার সমস্যাও দেখা দেয়। অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে ঠিকমতো সামঞ্জস্য বজায় থাকে না। তাই একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে‌।

    কোমর, পিঠ এবং ঘাড়ের পেশি ও স্নায়ু, হাড়ের সমস্যা

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, লাগাতার মোবাইল Mobile Phone কিংবা ল্যাপটপ ব্যবহারের জেরে দেহের মূলত তিনটি অংশে মারাত্মক চাপ পড়ে। কোমর, পিঠ এবং ঘাড়। তাঁরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে এক অদ্ভুত ভঙ্গিতে বসে ব্যবহারকারী স্ক্রিনে চোখ আটকে রাখেন। একটানা ওই অদ্ভুত ভঙ্গিতে বসার জেরে ঘাড়ের পেশি স্টিফ বা শক্ত হয়ে যায়। কার্যকারিতা কমে। আবার পিঠের পেশিতেও মারাত্মক টান অনুভব হয় (Mobile Phone)। কোমরের হাড়েও ব্যথা অনুভব হয়। একনাগাড়ে বসে থাকার জেরেই এই ধরনের সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে তাই স্পন্ডেলাইসিসের মতো রোগের প্রকোপও বাড়ছে।

    বাড়ছে চোখের সমস্যা (Mobile Phone)

    চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের পাশপাশি শিশুদের মধ্যেও বাড়ছে চোখের সমস্যা। দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যাও বাড়ছে। বয়ঃসন্ধিকাল থেকেই চোখের শুষ্কতা বা ড্রাই আই-র মতো রোগের লক্ষণ দেখা দিচ্ছে। এর ফলে চোখে নানা রকম সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কোন কিছু একনাগাড়ে দেখার ক্ষমতাও কমছে। তার কারণ লাগাতার মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা বলেই মনে করছেন চক্ষুরোগ বিশেষজ্ঞদের একাংশ।

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, মোবাইল কিংবা ল্যাপটপের ব্যবহার নিয়ে সচেতনতা জরুরি। তাঁরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে এই সচেতনতা একেবারেই নেই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনোদনের জন্য মোবাইল অতিরিক্ত মাত্রায় ব্যবহার হচ্ছে (Mobile Phone)। এর ফলে স্মৃতিশক্তি কমছে। সৃজনশীল কাজের দক্ষতাও কমছে। দিনে কতক্ষণ মোবাইল বা ল‌্যাপটপে সময় কাটানো হচ্ছে সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। কখনই একটানা‌ আধঘণ্টার বেশি সময় স্ক্রিনে কাটানো উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের পরামর্শ, ছোট থেকেই স্ক্রিন টাইম নির্দিষ্ট করে রাখা জরুরি। না হলে বিপদ মারাত্মক। প্রয়োজনে শিশুদের কাউন্সেলিং করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: আদালতের দ্বারস্থ শুভেন্দু-হিরণ, কোলাঘাটকাণ্ডের কথা জানানো হল শাহকেও

    Suvendu Adhikari: আদালতের দ্বারস্থ শুভেন্দু-হিরণ, কোলাঘাটকাণ্ডের কথা জানানো হল শাহকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য ও প্রয়োজনীয় নথি ছাড়াই পুলিশ তাঁদের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ এই দুই পদ্ম-নেতার।

    শাহকে ফোন শুভেন্দুর (Suvendu Adhikari)

    মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশি হানার কথা ফোনে শুভেন্দু জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। শুভেন্দু বলেন, “বিবরণ দিয়েছি গোটা ঘটনার।” আদালতে মামলা দায়ের করার পরে তাঁর হুঁশিয়ারি, “এর শেষ দেখে ছাড়ব।” মঙ্গলবার বিকেলে শুভেন্দুর কোলাঘাটের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা। তিনি সার্চ ওয়ারেন্ট দেখতে চাইলেও, পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি শুভেন্দুর।

    সার্চ ওয়ারেন্ট কোথায়, পুলিশকে প্রশ্ন শুভেন্দুর

    বলেন, “সার্চ ওয়ারেন্ট থাকলে, হাইকোর্টের অনুমোদন থাকলে আমি অভিযানের অনুমতি পুলিশকে দিতাম।” তিনি বলেন, “আমি আইন মেনে চলি। আইনি পথেই এর মোকাবিলা করব। রাতের মধ্যেই নির্বাচন কমিশনকে সিসিটিভির ফুটেজ পাঠাব। যে পুলিশকর্মীরা গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” তিনি (Suvendu Adhikari) বলেন, “বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান হতে পারে? যদি দু’টো ভাঙা বন্দুক বা জাল নোট বা মাদক রেখে যায়, তার দায়িত্ব কে নেবে?”

    আর পড়ুন: “ক্ষমতায় ফিরছে বিজেপি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই”, বললেন পিকে

    কেবল শুভেন্দু নন, মঙ্গলবার মাঝরাতে পশ্চিম মেদিনীপুরেও কয়েকজন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ দুই বিজেপি নেতার বাড়িতে হানা দেয় ঘাটাল ও খড়্গপুর লোকাল থানার পুলিশ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্র ও মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও গভীর রাতে হানা দেয় পুলিশ। কী কারণে এই অভিযান, সে ব্যাপারে রা কাড়েনি পুলিশ। হিরণ বলেন, “আমার আপ্তসহায়কের মা অসুস্থ। রাতে তিনি যদি দরজা খুলে দিতেন, টাকা, পিস্তল, হেরোইন রেখে আসতে পারত ওরা। আমার পার্টির কারও নামে কেস দিত। আমাকে ফাঁসাত। এটাই তো এদের মোটিভ। মানুষ দেখছে (Suvendu Adhikari)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু ইউপিআই পেমেন্ট পরিষেবা

    Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু ইউপিআই পেমেন্ট পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে আর টিকিট কাটার সময় খুচরো নিয়ে ভাবতে হবেনা। কিউআর কোড স্ক্যান করেই কাটা যাবে মেট্রোর টিকিট। এর আগে শুধুমাত্র শিয়ালদহ মেট্রো (Kolkata Metro) স্টেশনে ওই সুবিধা পাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু এবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সব স্টেশনেই কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থা চালু হল। 

    ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা (Upi Payment System) 

    মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে সোমবার থেকে এই পরিষেবা চালু করা হয়। অর্থাৎ ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা থাকছে গ্রিন লাইন-১ করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রতিটি মেট্রো স্টেশনে। এরফলে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সব স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। যার জেরে যাত্রীদের আর টিকিট কাটার ক্ষেত্রে খুচরো নিয়ে সমস্যার মুখে পড়তে হবে না।

    কীভাবে ইউপিআই-এর মাধ্যমে কাটা যাবে টিকিট? (Kolkata Metro)

    প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে নিজের গন্তব্য জানাতে হবে। এরপর কাউন্টারের সামনে থাকা ‘ডুয়াল’ ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড ভেসে উঠবে। সেটি স্মার্ট ফোনে স্ক্যান করলে টিকিটের টাকা পেমেন্ট করা যাবে। এই একই পদ্ধতিতে মেট্রোর স্মার্ট কার্ডও রিচার্জ করা যাবে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। 

    আরও পড়ুন: বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা! ষষ্ঠ দফায় রাজ্যে মোতায়েন ৯১৯ কোম্পানি

    জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা ক্রিস কলকাতা মেট্রোর সাথে সহযোগিতা করছে এই পরিষেবার জন্য। আপাতত এই পরিষেবা চালু করা হয়েছে গ্রিন লাইনে অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। এরপর এই পরিষেবা চালু করা হবে কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ততম রুট ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথে। তারপর ইউপিআই মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে পার্পল এবং অরেঞ্জ লাইনেও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  •  Ramkrisha Mission: রামকৃষ্ণ মিশনের জমি সিল করল পুলিশ, হামলার নেপথ্যে কেজিএফ গ্যাং যোগ!

     Ramkrisha Mission: রামকৃষ্ণ মিশনের জমি সিল করল পুলিশ, হামলার নেপথ্যে কেজিএফ গ্যাং যোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: রামকৃষ্ণ মিশনে (Ramkrisha Mission) হামলার পর শিলিগুড়ির জমি সিল করল পুলিশ। তালার উপর লিখে দেওয়া হয়েছে ডিকে। এই লেখা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কিন্তু পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। চার মাইলে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী হামলার পিছনে মূল অভিযুক্ত প্রদীপ্ত রায় এখনও অধরা। আবার সূত্রে জানা গিয়েছে, হামলার পিছনে কেজিএফ গ্যাং রয়েছে।

    কেন করা হল সিল (Ramkrisha Mission)?

    দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক বলেছেন, “রামকৃষ্ণ মিশনের (Ramkrisha Mission) একটি কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা করেছিল। সেখান থেকে আশ্রমের কর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে নাকি পুলিশ গেটে তালা ঝুলিয়েছে। ফলে সন্নাসীরা আশ্রমে ঢুকতে পারছেন না। কিন্তু কার নির্দেশে দেওয়া হল তালা? আদলতের কোনও নোটিশ নেই, সিল থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তালা দেওয়ার ফলে দুষ্কৃতীরা যা চাই ছিল সেটাই কার্যত হল।” আবার এই প্রসঙ্গে শিলিগুড়ি মেয়র বলেছেন, “এই ধরনের ঘটনাকে আমি বরদাস্ত করব না। গোটা বিষয়টি নিয়ে মিশনের সঙ্গে কথা বলব। গুন্ডা মাফিয়া সমাজ বিরোধীদের রেয়াত করা হবে না।” পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ হামালাকারীদের না খুঁজে জমির মালিককে খোঁজ করছে বলে অভিযোগ করেছে এলাকার মানুষ।

    হামলার পিছনে কেজিএফ!

    সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের (Ramkrisha Mission) হামলার পিছনে রয়েছে কেজিএফ গ্যাং। এলাকা দখল অথবা যে কোনও দুষ্কর্ম করার ক্ষেত্রে মাসল ম্যানের জোগান দেয় এই গ্যাং। ঘটনার রাতে কয়েজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা কয়েকজন কেজিএফ গ্যাং-এর সদস্য। জমি দখল করা কাউকে সায়েস্তা করা ইত্যাদি রেটচার্ট ধরে কাজ করে থাকে এই গ্যাং। প্রথম দিকে ছোটখাটো ঘটনা ঘটলেও এরপর তারা জমি দখলের কাজও করে থাকে। তবে এই ধরনের কাজে প্রায় প্রায় করে থাকে।

    আরও পড়ুনঃ গভীর রাতে হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশের তল্লাশি, প্রতিহিংসার রাজনীতি?

    ঘটনা কীভাবে ঘটেছিল

    শিলিগুড়ির ‘সেবক হাউস’ নামে একটি বাড়িতে শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ ৩৫ জনের একটি বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে রামকৃষ্ণ মিশনের (Ramkrisha Mission)  ঘরে ঢুকে হামলা করে। একই সঙ্গে সন্ন্যাসীদের উপর চড়াও হয়। এরপর মিশনের সন্ন্যাসীদের শারীরিক ভাবে নিগ্রহ করে বাড়ি থেকে বাইরে করে দেওয়া হয়। একই ভাবে পাঁচ সন্ন্যাসী ও বাড়ির নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়। ফলে পরিস্থিতি ব্যাপক উত্তাল হয়ে ওঠেছিল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: কমিশনের সেন্সরে ক্ষুব্ধ অভিজিৎ কোর্টে যাবেন, বিজেপি প্রার্থীর প্রচারে রামচন্দ্র

    Abhijit Ganguly: কমিশনের সেন্সরে ক্ষুব্ধ অভিজিৎ কোর্টে যাবেন, বিজেপি প্রার্থীর প্রচারে রামচন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বা গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ। কমিশনের এই নির্দেশে তাঁর মানহানি হয়েছে বলে মনে করছেন তমলুকের বিজেপি প্রার্থী। এই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি।

    প্রচারে নিষেধাজ্ঞায় কমিশনের নির্দেশে মানহানি হয়েছে (Abhijit Ganguly)

     মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে অভিজিৎ (Abhijit Ganguly) বলেন, ‘আমি কমিশনকে জবাব দিতে গিয়ে বলেছিলাম, যদি কোনও পদক্ষেপ করা হয় তার আগে যেন অতিরিক্ত জবাব দেওয়ার সুযোগ থাকে। কিন্তু, কোনও সুযোগ না দিয়ে কমিশন এই নির্দেশ দিয়েছে। অন্য লোকের মান আছে, রেখা পাত্রের মান নেই, আমার মান নেই, তা তো হতে পারে না। প্রচারে নিষেধাজ্ঞায় কমিশনের নির্দেশে আমার মানহানি হয়েছে। এরপর তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কিছু  বলব না। তবে, বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত। সন্দেশখালির মা-বোনদের উদ্দেশে ভাইপো বলেছে, রেট কত? বিভিন্ন সভা-সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির মা-বোনদের নিয়ে যা বলেছেন, সেটাও তো ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে। সাধুসন্তদের নিয়ে বিভিন্ন ভাষায় যেভাবে কথা বলা হচ্ছে, তার জন্য আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা সেলাই করে দেওয়া উচিত।’ শাসকদলকে নিশানা করে অভিজিৎ আরও বলেন, ‘এভাবে বিজেপিকে ভয় দেখাতে পারবে না তৃণমূল। এতে বিজেপির লাভ হবে। ২৫ মে মানুষ কাকে ভোট দেবেন, সেটা তাঁরা ঠিক করে ফেলেছেন।’ পাশাপাশি নাম না করে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে শান্তিতে ঘুমোনোর পরামর্শও দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: ভোট তো দেন, জানেন কীভাবে কাজ করে ইভিএম?

    বিজেপি প্রার্থীর প্রচারে রামচন্দ্র!

    প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) সমর্থনে বিরুলিয়া বাজার থেকে আমদাবাদ কলেজ পর্যন্ত রোড শো করলেন স্বয়ং শ্রীরাম চন্দ্র। ছবি দেখে এতক্ষণে নিশ্চয় ধরে ফেলেছেন অনেকেই। হ্যাঁ, কথা হচ্ছে বিখ্যাত অভিনেতা অরুণ গোভিলকে নিয়ে। ১৯৯০ সালের বিখ্যাত রামায়ণ সিরিয়ালের রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী অরুণ গোভিল। অরুণ গোভিলকে দেখতে এদিন সন্ধ্যায় তমলুকে ভিড় ছিল একেবারে দেখার মতো। পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বয়ং রাম চন্দ্রকে দেখে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে দেখার মতো। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরু গম্ভীরের মগজাস্ত্র আর নাইটদের দলগত পারফরম্যান্সের জেরে চলতি আইপিএলের (IPL 2024) ফাইনালে কেকেআর। গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা, বললে অত্যুক্তি হবে না। দলের জোড়া কাপ জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসতেই যেন সবকিছু বদলে গিয়েছে কেকেআর শিবিরে। কিন্তু কীভাবে, সেই মন্ত্রই প্রকাশ্যে এল একটি ভিডিও-য়।

    গম্ভীরের মন্ত্র

    আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল ২০২৪-এর (IPL 2024) ফাইনালে ওঠার দিনে সামনে এল গম্ভীরের (Gautam Gambhir) একটি বিশেষ ভিডিও, যেখানে মরশুমের শুরুতেই নাইট তারকাদের লক্ষ্য স্থির করে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভাইরাল ভিডিও ক্লিপটিতে ক্রিকেটারদের প্রতি গম্ভীরকে বলতে শোনা যায় যে, ‘এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র-জুনিয়র থাকবে না। ঘরোয়া ক্রিকেটার আর আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না। কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, নিজেদের সবটুকু দিয়ে ২৬ মে আমাদের ওখানে (ফাইনালে) পৌঁছতে হবে। আমাদের এটা মেনে চলতে হবে আজ থেকেই।’

    বিশেষজ্ঞদের মত

    আইপিএলের (IPL 2024) আঙিনায় আবির্ভাবেই প্রথম ২টি মরশুমে প্লে-অফে জায়গা করে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২টি মরশুমেই তাদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল ২০২৪-এর আগে লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে যে দলকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন, এবার মেন্টর হিসেবে তাদের ফের ফাইনালে পৌঁছে দিলেন গৌতম। চলতি আইপিএল মরশুমে কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের যে বিরাট অবদান রয়েছে, সেটা এককথায় স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

    স্টার্কে ভরসা

    শুধু নিখুঁত গেম প্ল্যান ছকে দেওয়াই নয়, ক্রিকেটারদের উপর ভরসা রাখতে শখিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। চলতি আইপিএলের শুরুতে ছন্দে ছিলেন না স্টার্ক। তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ভরসা রেখেছিলেন  মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পর আর হয়তো গম্ভীরকে ব্যাখ্যা দিতে হবে না কেন এত টাকা দিয়ে দলে স্টার্ক।  কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। এদিন তিন উইকেট নিয়ে স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তাঁর দাম ২৪.৭৫ কোটি টাকা।

    শাহরুখের আস্থা

    কেকেআরের আইপিএল (IPL 2024) জয়ী (২০১২, ২০১৪) একমাত্র অধিনায়ক ফের কেকেআরের ড্রেসিংরুমে। দলের মালিক শাহরুখ খানের যে তাঁর প্রতি অগাধ আস্থা। গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘আমি সাত বছর কেকেআরের ক্য়াপ্টেন ছিলাম। ওই সাত বছরে ৭০ সেকেন্ডের জন্য়ও ও ক্রিকেট নিয়ে কখনও শাহরুখ কথা বলেনি। জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেনি। আমি আসার পর থেকেও এসআরকে আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথাই বলেনি। আমাকে ও বলেছিল, কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে, তাহলে আমার শুনতে ভালে লাগবে না। একই ভাবে তোমাকেও নিশ্চয়ই যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে ভালে লাগবে না। আমি বলেছিলাম ঠিকই।  ওইটুকুই কথোপকথন হয়েছিল। একবারও কোন দল নিয়ে খেলব বা আমাদের স্ট্র্য়াটেজি কী হবে, তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share