Blog

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২২/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২২/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি বিশেষ অনুকূল নয়।

    ২) কাজকর্মে সমস্যার সম্মুখীন হবেন।

    ৩) নিজের চিন্তাভাবনা উন্নত করুন।

    বৃষ

    ১) আজ ভালো ফল পাবেন।

    ২) আধিকারিকরা কাজের প্রশংসা করবে।

    ৩) কর্মশৈলীর দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করতে সফল হবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি প্রতিকূল প্রমাণিত হবে।

    ২) কাজকর্মে একাধিক বাধার সম্মুখীন হবেন।

    ৩) বন্ধু ও পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারেন।

    কর্কট

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে কাজ করুন।

    ৩) নিজের কাজে অঢেল সাফল্য লাভ করতে পারবেন।

    সিংহ

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) সতর্ক থাকুন।

    ৩) আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে।

    কন্যা

    ১) আজকের দিনটি প্রতিকূলতায় কাটবে।

    ২) ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

    ৩) ধৈর্য ধরে কাজ করুন।

    তুলা

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) কাজে সফল হবেন।

    ৩) মেজাজ ভালো থাকবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি আপনার জন্য ভালো।

    ২) কাজে সফল হবেন।

    ৩) কর্মক্ষেত্রে উৎসাহের সঙ্গে কাজ করবেন।

    ধনু

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) কাজকর্মে সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) ব্যবসায়ে নতুন প্রকল্পে লগ্নি করতে পারেন।

    মকর

    ১) আজকের দিনটি অশুভ পরিণাম নিয়ে আসছে।

    ২) অনিয়ন্ত্রিত কিছু ঘটনার মুখোমুখি হতে পারেন।

    ৩) নিজের কাজে সতর্ক থাকুন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো পরিণাম নিয়ে আসছে।

    ২) নিজের কার্যশৈলীর দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করার সুযোগ পাবেন।

    ৩) আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন।

    মীন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নতুন সম্ভাবনা আপনার সামনে প্রকাশিত হবে, তা স্বীকার করার জন্য প্রস্তুত থাকুন।

    ৩) নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য সময় ভালো।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Halal Certificate: পণ্যের গায়ে ‘হালাল’ স্টিকার সেঁটে চলছে অর্থ পাচার!

    Halal Certificate: পণ্যের গায়ে ‘হালাল’ স্টিকার সেঁটে চলছে অর্থ পাচার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘হালাল’ প্রোডাক্ট (Halal Certificate) নিষিদ্ধ ঘোষণা করেছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। গত নভেম্বেরর ওই নির্দেশিকায় বলা হয়েছিল, হালাল সার্টিফিকেটপ্রাপ্ত যে কোনও পণ্য উৎপাদন, মজুত, বণ্টন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে সে রাজ্যে। সরকার এও জানিয়েছিল, যদি কোনও ফার্ম কিংবা কোনও ব্যক্তিকে হালাল শংসাপত্রপ্রাপ্ত ওষুধ, কসমেটিক প্রস্তুত করতে, মজুত করতে কিংবা কেনাবেচা করতে দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ফার্মের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এসটিএফের তদন্ত (Halal Certificate)

    তবে হালাল শংসাপত্র পাওয়া পণ্য রফতানির ক্ষেত্রে ছাড় দিয়েছে যোগী সরকার। যোগী সরকারের নির্দেশিকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল হালাল ট্রাস্ট। হালাল শংসাপত্র (Halal Certificate) দেওয়ার নামে অর্থ পাচারের অভিযোগ ওঠে। তদন্তে নামে উত্তরপ্রদেশের এসটিএফ। আলাদা করে তদন্ত শুরু করে ইডিও। প্রাথমিক কিছু তথ্য হাতে পাওয়ার পর এবার অর্থ পাচারের মামলা দায়ের করতে চলেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

    তদন্তকারীদের প্রশ্ন

    অর্থ পাচারের মধ্যে রয়েছে অর্থনৈতিক সম্পদ লুকানো এবং অবৈধ কাজে সেই সম্পদ ব্যবহার করা। মাদক পাচার, অস্ত্র কেনা, সন্ত্রাসবাদে ইন্ধন জোগানো এবং অন্যান্য দুষ্কর্মে অর্থায়নের কাজেও ব্যবহার করা হচ্ছে ওই টাকা। ‘হালাল’ একটি আরবি শব্দ। এর অর্থ, ‘অনুমোদিত’। কোনও পণ্যের গায়ে যদি হালাল স্টিকার সাঁটা থাকে, তার অর্থ মুসলমানেরা এটা ব্যবহার করতে পারেন। জানা গিয়েছে, ভেজিটেরিয়ান বিভিন্ন আইটেমের ওপরও হালাল স্টিকার সেঁটে দেওয়া হচ্ছে। মাংসের মতো প্রোডাক্টে হালাল স্টিকার দেওয়ার একটা অর্থ রয়েছে। কিন্ত ভেজিটেরিয়ান আইটেমে কেন হালাল স্টিকার সাঁটানো হচ্ছে, এই প্রশ্নই ভাবিয়ে তুলেছিল তদন্তকারীদের।

    আর পড়ুন: “টার্গেটে ছিল ইহুদি, খ্রিস্টান, বিজেপি ও আরএসএস” জেরায় স্বীকার করল জঙ্গিরা

    এ থেকেই তাঁদের অনুমান, ভেজিটেরিয়ান বিভিন্ন পণ্যের গায়ে হালাল স্টিকার লাগিয়ে দিয়ে আসলে চলছে অর্থ পাচার। সরকারের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর ধরে এই কারবার করে চলেছে হালাল সার্টিফিকেশন সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এই কারবারের মূলেই কুঠারাঘাত করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। কোন মাণদণ্ডের ভিত্তিতে কোনও পণ্যের গায়ে সেঁটে দেওয়া হচ্ছে হালাল লেবেল, সেই প্রশ্নও তুলেছেন এসটিএফের তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, এভাবে পাচার হয়েছে বহু কোটি টাকা। এই জায়গাটায় এবার উঁকি মারতে চলেছে ইডিও। তোড়জোড় চলছে মামলা দায়েরের (Halal Certificate)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Al Sham Padgha: মুম্বইয়ের অদূরের এই গ্রামেরই পরিচয় ভারতের জঙ্গি হাব হিসেবে, কেন জানেন?

    Al Sham Padgha: মুম্বইয়ের অদূরের এই গ্রামেরই পরিচয় ভারতের জঙ্গি হাব হিসেবে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাণিজ্য নগরী মুম্বই। দেশ তো বটেই, বিদেশেরও অনেকেই রয়েছেন এই টিনসেল টাউনে। নিত্যদিন যেখানে লেনদেন হয় কয়েকশো কোটি টাকা, জীবন যেখানে বর্ণিল, তারই অদূরে সবার অগোচরে গড়ে উঠেছিল আইএসআইএসের নার্ভ সেন্টার (Al Sham Padgha)। সম্প্রতি এমনই খবর প্রকাশ্যে এসেছে। মুম্বইয়ের ৫০ কিলোমিটার দূরে রয়েছে ব্যাকওয়াটার টাউন পাদঘা। সেখানকারই একটি গ্রামে তৈরি হয়েছে ভারতের ‘আইএসআইএসের হাব’।

    কুখ্যাত জঙ্গি শাকিব নাচান (Al Sham Padgha)

    এই গ্রামকে জঙ্গি হাবে পরিণত করার নেপথ্য কারিগর কুখ্যাত জঙ্গি শাকিব নাচান। তারই নির্দেশে পাদগার নাম বদলে হয়েছিল অল সাম (Al Sham Padgha)। এলাকায় লাগু হয়েছিল শরিয়া শাসন। চলছিল সমান্তরাল প্রশাসনও। এই শাকিবই পাদঘাকে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত করেছে। এক সময় শান্ত এই গ্রামেই একে একে ভিড় করতে থাকে অচেনা কিছু মুখ। তাদের কর্তাবার্তায়, চালচলনে সন্দেহও হয়েছিল স্থানীয়দের। তবে তাঁরা যতক্ষণে পদক্ষেপ করার পরিকল্পনা করছিলেন, তার ঢের আগেই এলাকায় মাথাচাড়া দিয়েছে মৌলবাদ। ভয়ে আর মুখ খোলার সাহস দেখাননি স্থানীয়রা। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আস্ত একটি গ্রাম পরিণত হয়েছিল ভারতে জঙ্গিদের নার্ভ সেন্টারে।

    এনআইএ-র তল্লাশি অভিযান

    গত বছর পাদঘায় তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উদ্ধার হয় ৪৪টি ড্রোন, বাণিজ্য নগরীতে হামলা চালানোর জন্য মজুত করা হয়েছিল সেগুলি। এই ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায়, বাইরে থেকে সাহায্য পাচ্ছিল জঙ্গিরা। কেবল ড্রোন নয়, লুকানো কিছু অস্ত্রও সেই অভিযানে খুঁজে পেয়েছিলেন তদন্তকারীরা। জঙ্গিদের ডেরায় মিলেছিল ইজরায়েলি পতাকাও। তা থেকেই ইঙ্গিত মিলেছিল, কেবল মুম্বই নয়, জঙ্গিদের নজর আরও উঁচুতে। দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি, বড় ধরণের কোনও অশান্তি পাকানোর ছক কষেছিল এই গ্রামে ডেরা বাঁধা সন্ত্রাসবাদীরা।

    আর পড়ুন: “টার্গেটে ছিল ইহুদি, খ্রিস্টান, বিজেপি ও আরএসএস” জেরায় স্বীকার করল জঙ্গিরা

    মুম্বইয়ে একাধিক সন্ত্রাসবাদী কাজকর্মের নেপথ্যে শাকিবের হাত ছিল বলে জেনেছেন তদন্তকারীরা। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে বিস্ফরণেও অভিযুক্ত সে। ২০০২ সালের ডিসেম্বরের ওই ঘটনায় জখম হয়েছিলেন ২৫ জন। ভিলে পার্লে এলাকায় বিস্ফোরণেও হাত ছিল তার। মুলুন্দ স্টেশনে বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছিল শাকিবের নাম। ২০০৩ সালে গ্রেফতার হয়ে সাত বছর জেল খেটেছিল এই কুখ্যাত জঙ্গি। গত ডিসেম্বরের ওই অভিযানে ১৫ জন জঙ্গি গ্রেফতার হয় এই গ্রাম থেকে। তার পরেই প্রকাশ্যে আসে জঙ্গি ডেরার এই গাঁয়ের কথা (Al Sham Padgha)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Himanta Biswa Sarma: “অসম হলে এক ঘণ্টায় সাইজ করে দিতাম শেখ শাহজাহানকে”, কড়া বার্তা হিমন্তের

    Himanta Biswa Sarma: “অসম হলে এক ঘণ্টায় সাইজ করে দিতাম শেখ শাহজাহানকে”, কড়া বার্তা হিমন্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর লোকসভার প্রার্থী অশোক কুমার পুরকাইতের সমর্থনে চুটিয়ে প্রচার করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সন্দেশখালি ইস্যু নিয়ে তিনি তৃণমূলকে তুলোধনা করেন। অসমের সঙ্গে রাজ্যের অবস্থার তিনি তুলনা করেন। পাশাপাশি দেশে আবারও মোদি সরকার ফিরে আসবেন বলে তিনি জানান।

    অসম হলে এক ঘণ্টায় সাইজ করে দিতাম শেখ শাহজাহানকে (Himanta Biswa Sarma)

    চলতি বছরের প্রথমেই সন্দেশখালিতে ইডির ওপর শেখ শাহজাহান বাহিনীর হামলার ঘটনা সামনে আসতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে অত্যাচারের ঘটনা সামনে আসে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ রামগোপালপুর হরেন্দ্র নগরে মথুরাপুর লোকসভার প্রার্থী অশোক কুমার পুরকাইতের সমর্থনে এক প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেন, আমি সন্দেশখালিতে গিয়েছিলাম। দেখলাম সন্দেশখালি মা বোনদের ওপর কীভাবে শেখ শাহজাহান অত্যাচার করেছেন। পশ্চিমবাংলা বলে দিদির প্রশ্রয়ে এই কাজ করতে পেরেছেন। এটা অসম হলে এক ঘণ্টায় সাইজ করে দিতাম শেখ শাহজাহানকে। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি জানিয়েছেন, আপনাদের ভোট দিদির দরকার নেই, দিদির দরকার শাহজাহানের ভোট। তাই, শাহজাহানকে তিনি এতদিন ছেড়ে রেখেছিলেন। একইসঙ্গে অসমের সঙ্গে বাংলার পেট্রোল-ডিজেলের দামের তুলনা করেছেন তিনি।

    আরও পড়ুন: অর্জুনের খাসতালুকে বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা নিয়ে সরব

    অসমের মুখ্যমন্ত্রী (Himanta Biswa Sarma) এদিন বলেন, নরেন্দ্র মোদি সরকার যদি ৪০০ আসন নিয়ে লোকসভাতে আসতে পারেন তাহলে ভারতের যে দুটি অংশ পাকিস্তানে আছে, সেই দুটি তিনি ফিরিয়ে আনবেন। এছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী এবং পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্যের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে  হামলা, মহারাজদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণ করেছেন এটা মেনে নেওয়া যায় না। শাসক দলের পাপ পূর্ণ হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: ভারতের নয়া কোচ নির্বাচনে ধোনির সাহায্য চায় বিসিসিআই! কেন জানেন?

    BCCI: ভারতের নয়া কোচ নির্বাচনে ধোনির সাহায্য চায় বিসিসিআই! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ও ভারতে কোচিংয়ের লম্বা অভিজ্ঞতার জন্য রাহুল পরবর্তী যুগে কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং প্রথম পছন্দ বিসিসিআই-এর (BCCI)। কিন্তু আইপিএল-এর স্বল্প সময়ের কোচিং ছেড়ে নয় মাসের জন্য ফ্লেমিং জাতীয় দলের দায়িত্ব নিতে চাইছেন না। সূত্রের খবর, ফ্লেমিং প্রথমে না বলে দিলেও বিসিসিআই (BCCI) তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ নির্বাচনের ক্ষেত্রে এখন এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে যোগাযোগ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    কেন ধোনির সঙ্গে কথা

    ভারতীয় বোর্ড স্টিফেন ফ্লেমিংকে পরবর্তী প্রধান কোচ করতে চায়। সেই জন্য ধোনির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিসিসিআই এবং সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারেন মাহি। আইপিএল থেকে বাদ পড়েছে ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে নিজের বাড়ি রাঁচিতে ফিরেছেন ধোনি। এদিকে মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিসিসিআই। মাহির সঙ্গে ফ্লেমিং-এর সম্পর্ক খুব ভাল। দীর্ঘদিন দুজনে একসঙ্গে কাজ করেছেন। চেন্নাইকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছেন তাঁরা। তাই ফ্লেমিংকে রাজি করাতে মাহিই ভরসা বিসিসিআই-এর।

    কেন ফ্লেমিং-এর জন্য চেষ্টা

    রোহিত-কোহলি কেরিয়ারের শেষের দিকে। নতুন ক্রিকেটাররা উঠে আসছেন। এই সন্ধিক্ষণে বোর্ডের তরফে অভিজ্ঞ কোচের উপর ভরসা রাখা হচ্ছে। ক্রিকেটারদের সেরাটা বের করে আনা, দলে পজিটিভ পরিবেশ বজায় রাখা, সিএসকেকে দীর্ঘদিন সাফল্য এনে দেওয়া- স্টিফেন ফ্লেমিংয়ে মুগ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলোয়াড়ি জীবনে চতুর অধিনায়ক ছিলেন ফ্লেমিং। কোচ হিসেবে দেখিয়ে দিয়েছেন, কীভাবে দীর্ঘদিন একই মন্ত্রে এক দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজিতে সবথেকে বেশি সময় কোচিং করানোর নজির তাঁর দখলে।

    কেন আপত্তি ফ্লেমিং-এর

    সিএসকের কোচ হওয়ার পরে ফ্লেমিং দুনিয়া চষে বেড়িয়েছেন। বিগব্যাশে মেলবোর্ন স্টার্স-এ চার বছর কোচিং করিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় টি২০ লিগে জো’বার্গ সুপার কিংসের কোচ হয়েছেন। এমনকি মেজর লিগ ক্রিকেটের টেক্সাস সুপার কিংসের কোচ হিসেবে দেখা গিয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজিই সিএসকের সিস্টার ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও হান্ড্রেড লিগে সাদার্ন ব্রেভ-এর হেড কোচ হয়েছেন। জুলাইয়ে একই সঙ্গে মেজর লিগ ক্রিকেট এবং হান্ড্রেড হওয়ায় দুই টুর্নামেন্টেই ব্যস্ত সময় কাটাবেন তিনি। ঘটনা হল, দুনিয়া জুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচ হলেও পরিবারের সঙ্গে নিয়ম করে সময় কাটাতে পারেন তিনি। তবে ভারতের কোচ হলে একদম বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে তাঁকে। সেই কারণেই তিনি প্রাথমিকভাবে নিমরাজি।

    আরও পড়ুন: সুনীলের জন্যই কুয়েত ম্যাচ জিততে চান স্টিমাচ, দল নিয়ে কী বললেন কোচ?

    বোর্ডের আশা

    টিম ইন্ডিয়ার কোচ কে হবে সেটা এখন কোটি টাকার প্রশ্ন। রাহুল দ্রাবিড় বেরিয়ে যাওয়ার আগেই পরের কোচের নাম চূড়ান্ত করতে চায় বিসিসিআই (BCCI)। এই জন্য আইপিএল-এর মাঝেই কোচের খোঁজ শুরু হয়েছে। বিজ্ঞাপন যেমন বোর্ড দিয়েছে তেমনই নিজেদের দিক থেকেও কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছেন বোর্ড কর্তারা। আর এখানে সবার আগে রয়েছে স্টিফেন ফ্লেমিংয়ের নাম। বোর্ড সূত্রে খবর, ফ্লেমিং না বলেননি, তিনি চুক্তির দৈর্ঘ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী রাহুল দ্রাবিড়ও শুরুতে কোচ হতে আগ্রহী ছিলেন না। পরে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে আশ্বস্ত করেন। স্টিফেন ফ্লেমিং-এর ক্ষেত্রেও তেমনটা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এক্ষেত্রে বিসিসিআই-এর ভরসা বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

    Lok Sabha Election 2024: ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির (Cyclonic Weather) সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এই অবস্থায় আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট (Lok Sabha Election 2024) পরিচালনা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। দুর্যোগ মোকাবিলার জন্য কী কী পদক্ষেপ করা উচিত, তা নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব। 

    কবে, কখন বৈঠক

    বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Lok Sabha Election 2024)। সিইও দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে আলাদা আলাদা করে ওই বিষয়ে দু’টি বৈঠক করবেন সিইও আরিজ আফতাব। ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও। আর ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন রাজ্যের জেলাশাসকেরা। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।  আগামী শনিবার ষষ্ঠ দফার ভোট। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহল এলাকার নির্বাচন রয়েছে। ভোটের দিনে বৃষ্টি হলে অসুবিধায় পড়বেন ভোটাররা। কীভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চালানো হবে তা নিয়েও আলোচনা হবে।

    অতীত থেকে শিক্ষা

    এর আগে উত্তরবঙ্গে ভোটে (Lok Sabha Election 2024) দুর্যোগের ফলে কয়েকটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বুথ সারিয়ে ভোট করাতে হয়েছিল কমিশনকে। তাই ভোটের সময় দুর্যোগ দেখা দিলে বিভিন্ন বুথ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ফের আশঙ্কা করছে কমিশন। সেই মতো আগাম প্রস্তুতি নিতে বৈঠকে বসছেন কমিশনের আধিকারিক। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের সতর্কতা। আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার থেকে নিম্নচাপ (Cyclonic Weather) তৈরি হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISIS: “টার্গেটে ছিল ইহুদি, খ্রিস্টান, বিজেপি ও আরএসএস” জেরায় স্বীকার করল জঙ্গিরা

    ISIS: “টার্গেটে ছিল ইহুদি, খ্রিস্টান, বিজেপি ও আরএসএস” জেরায় স্বীকার করল জঙ্গিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ইহুদি, খ্রিস্টান, বিজেপি ও আরএসএস-এর নেতারা ছিল আইসিস (ISIS) জঙ্গিদের টার্গেটে। এমনটাই জানাল গুজরাট এটিএস। সম্প্রতি যে চারজন আইসিস জঙ্গিকে আহমেদাবাদ থেকে গ্রেফতার করে গুজরাট এটিএস তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

    ইহুদি, খ্রিষ্টান, বিজেপি ও আরএসএস নেতারা টার্গেটে ছিল

    গুজরাতে পুলিশের তরফে জানানো হয়েছে, শ্রীলংকা থেকে ভারতে ঢুকে পড়া ওই চার আইসিস (ISIS) জঙ্গির কাছ থেকে যে সমস্ত কাগজপত্র এবং তথ্য উদ্ধার হয়েছে তা থেকে জানা যায় আত্মঘাতী জিহাদি জঙ্গিতে পরিণত হয়েছিল তাঁরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একটি গোলাপি রঙের পার্সেল পাওয়া গিয়েছে। যার মধ্যে থেকে পাকিস্তানের তৈরি তিনটি পিস্তল, ২০ রাউন্ড কারতুজ এবং কালো রঙের আইসিসের পতাকা মিলেছে। গুজরাটের ডিজিপি বিকাশ সহায় প্রেস কনফারেন্স করে জানান, “আমেদাবাদ থেকে তাঁদের গ্রেফতার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে পাকিস্তানের এক জঙ্গির কাছ থেকে নির্দেশ আসত। নির্দেশ ছিল ইহুদি, খ্রিস্টান, বিজেপি এবং আরএসএসের নেতাদের টার্গেট করতে হবে। তাঁদের মগজ ধোলাই করে শেখানো হয়েছিল এরা নাকি মুসলিমদের উপর অত্যাচার করে।”  

    পাকিস্তানি পিস্তল ও গুলি বাজেয়াপ্ত

    গুজরাট এটিএস জানিয়েছে ধৃতরা হল মোহাম্মদ নুসরত, মোহাম্মদ ফারিস, মোহাম্মদ রাসদিন এবং মোহাম্মদ নাফরান। এরা সকলেই শ্রীলংকার নাগরিক। গোয়েন্দা সূত্রে আরও খবর মুহাম্মদ নুসরাতের কাছে পাকিস্তানি ভিসা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চার জঙ্গি পাকিস্তানের যেই হ্যান্ডলারের যোগাযোগে ছিল তাঁর নাম আবু। আবু একজন আইসিস জঙ্গি এবং পাকিস্তানে থাকে সামাজিক মাধ্যমে আবুর সঙ্গে যোগাযোগ হয়েছিল শ্রীলংকার জঙ্গিদের। তাঁদের একাধিক টার্গেটকে গুলি করা ও আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর জন্য মগজ ধোলাই করা হচ্ছিল। এদের এই কাজ করার জন্য প্রাথমিকভাবে ৪ লক্ষ শ্রীলঙ্কান মুদ্রা দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: আইপিএল চলাকালীন হামলার ছক? চার সন্দেহভাজন আইসিস জঙ্গি গ্রেফতার

    ধৃতদের মোবাইল থেকে অনেকগুলি আইসিস (ISIS) জঙ্গিদের ভিডিও পাওয়া গিয়েছে। তদন্তে উঠে এসেছে এদের মোবাইল ফোনে আমেদাবাদের কাছে নানা চিরোদা বলে একটি এলাকার অনেকগুলি ছবি ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই এলাকায় হানা দিয়ে গোয়েন্দারা সেখান থেকে পাকিস্তানের তৈরি তিনটি পিস্তল, ২০ রাউন্ড কারতুজ ও আইসিস পতাকা বাজেয়াপ্ত করে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Abhishek Banerjee: সুভাষবাবু ভোট চাইতে আসলে গাছে বেঁধে রাখুন, বিস্ফোরক অভিষেক

    Abhishek Banerjee: সুভাষবাবু ভোট চাইতে আসলে গাছে বেঁধে রাখুন, বিস্ফোরক অভিষেক

    মাধ্যম নিউজ ডেস্ক: ষষ্ঠ দফা নির্বাচনে ভোট গ্রহণ হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটের প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এদিন নির্বাচনী প্রচার সভা করেন শালতোড়ায়। এরপর বিজপির প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে উস্কানি মূলক ভাষণ দেন। তিনি প্রকাশ্য সভায় বলেন, “সুভাষবাবু যখন ভোট চাইতে আসবেন সেই সময় গাছে বেঁধে জিজ্ঞাসা করুন, আপনার দলের সদস্য বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। আপনার অবস্থান কী? আমি বলব তাঁকে শৌচালয় পরিষ্কার রান।” উল্লেখ্য এই তৃণমূলের প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী। সুভাষ সরকার অবশ্য ২০১৯ সালে বাঁকুড়া কেন্দ্রে জয়ী হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে ছিলেন।

    কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

    এদিন ভোটের প্রচারে এসে অভিষেক (Abhishek Banerjee) বিজেপিকে হুমকি দিয়ে বলেন, “সুভাষ সরকারকে বলুন রিপোর্ট কার্ড আনতে। তিনি কী করছেন? আমাদের সরকার কী করছে? বিজেপির সাংসদ কি বাঁকুড়ার জন্য একটাও ব্লকে বৈঠক করেছেন? মানুষের ১০০ দিনের কাজের জন্য কি দিল্লিতে চিঠি লিখেছেন। পাঁচ বছরের টানা সাংসদ ছিলেন। মাত্র পাঁচ সপ্তাহের জন্য সময়দেননি। যেই ভোট ঘোষণা হয়েছে পায়ের জুতো পালিশ করছেন, আবার লোকের গায়ে সাবান মাখিয়ে দিচ্ছেন। আমি বলব তাঁকে শৌচালয় পরিষ্কার করান। আপনাদের পাঁচ বছর ঠকিয়েছে আপনারাও তাঁদের ঠকান।”

    আর কী বললেন?

    এদিন নির্বাচনের প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আরও বলেন, “আমি বলছি বিজেপির নেতা কর্মীরা ভোট চাইতে গেলে গাছে বেঁধে রাখবেন। মারবেন না। শুধু বেঁধে রাখবেন। ২০২১-এ বাংলায় হারার পর ১০ পয়সা আবাসের বাড়ির জন্য রাজ্যকে দেয়নি। যদি প্রমাণ করতে পারে টাকা দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না। কানে শুনে নয়, চোখ দিয়ে সিদ্ধান্ত নেবেন। ১০ বছর আগে মাওবাদী হামলা, সন্ত্রাস, সিপিএমের খুনোখুনি রাজনীতি চলত। মানুষ জল পেত না, আমাদের সরকার জল এনে দিয়েছে। তৃণমূলকে ভোট দেননি এমন ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ হিন্দু-মুসলিম সকলের ভোটে জয়ী হবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বার্তা শুভেন্দুর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Burdwan: আরপিএফের ওপর হামলায় অভিযুক্ত তৃতীয় লিঙ্গের সদস্যরা, রণক্ষেত্র বর্ধমান স্টেশন

    Burdwan: আরপিএফের ওপর হামলায় অভিযুক্ত তৃতীয় লিঙ্গের সদস্যরা, রণক্ষেত্র বর্ধমান স্টেশন

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় লিঙ্গের সদস্যদের সঙ্গে আরপিএফের গন্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমান (Burdwan) স্টেশন চত্বর। আরপিএফ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃতীয় লিঙ্গের সদস্যদের বিরুদ্ধে। স্টেশনের মধ্যেই এই হামলার ঘটনায় সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়়েন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Burdwan)

    বেশ কয়েকদিন ধরেই বারে বারে সাধারণ ট্রেন যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল। চলন্ত ট্রেনের কামরায় তৃতীয় লিঙ্গের সদস্যরা সাধারণ ট্রেন যাত্রীদের কাছে থেকে টাকা আদায় করছে জোরপূর্বক। টাকা দিতে অস্বীকার করলে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল বলে অভিযোগ আসে ট্রেন যাত্রীদের কাছ থেকে। অভিযোগ পেয়ে মঙ্গলবার বর্ধমান (Burdwan) স্টেশনের প্ল্যাটফর্মে বিশেষ অভিযান চালানো হয় আরপিএফের পক্ষ থেকে। আর তৃতীয় লিঙ্গের সদস্যদের দৌরাত্ম্য বন্ধ করতে আরপিএফ কর্মীদের সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যদের একাংশের ঝামেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে আরপিএফের সঙ্গে বচসা শুরু হয় তৃতীয় লিঙ্গের সদস্যদের। তারপর তাঁরা আরপিএফের তাড়া খেয়ে স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে চলে যান। কিন্তু তারপরেই তাঁরা পাল্টা হামলা করেন বলে অভিযোগ। প্ল্যাটফর্মের বাইরে আরপিএফের কর্মীরা তৃতীয় লিঙ্গের সদস্যদের আক্রমণের মুখে পড়েন। আরপিএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিযোগ. আরপিএফ বিনা কারণে তাঁদের কাজে বাধা দিচ্ছে ও মারধর করছে। তাঁদের ট্রেনে ও প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আরপিএফ প্রতিনিয়ত অত্যাচার করছে বলে দাবি তৃতীয় লিঙ্গের সদস্যদের। প্রায় শ’দেড়েক সদস্য আরপিএফের অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।

    আরও পড়ুন: অর্জুনের খাসতালুকে বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    আরপিএফ আধিকারিক কী বললেন?

    বর্ধমান (Burdwan) স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর আশিস কুমার সরকার বলেন, যাত্রীদের যাতে তৃতীয় লিঙ্গের সদস্যরা হেনস্থা না করে তারজন্য এদিন বিশেষ অভিযান চালানো হয়। ওরা দল বেঁধে এসে হামলা চালিয়েছে। আমাদের ৫ জন কর্মী জখম হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায় নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Igor Stimac: সুনীলের জন্যই কুয়েত ম্যাচ জিততে চান স্টিমাচ, দল নিয়ে কী বললেন কোচ?

    Igor Stimac: সুনীলের জন্যই কুয়েত ম্যাচ জিততে চান স্টিমাচ, দল নিয়ে কী বললেন কোচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসের ৬তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের (Indian Football Team) মুখোমুখি কুয়েত। সেই ম্যাচের আগে ভুবনেশ্বরে চার সপ্তাহের প্রস্তুতি শিবির চলছে ভারতীয় দলের। হবে সেই জাতীয় শিবির। ভুবনেশ্বর থেকে  চূড়ান্ত স্কোয়াড ২ জুন কলকাতায় পা রাখবে। তার চারদিন পরই বিশ্বকাপের যোগ্যতা পর্বে ভারতের সামনে কুয়েত (Kuwait)। ওই ম্যাচের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সুনীলের জন্যই ওই ম্যাচ জিততে চান ভারতের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। দলের ছেলেদের নিয়েও আশাবাদী তিনি।

    স্টিমাচের আশা

    দলের সিনিয়র প্লেয়াররা শিবিরে অংশ নিয়েছে। তাঁরাও প্রতিদিন অনুশীলন করছে এবং কুয়েত ম্যাচে নিজেদের সেরাটা দিতে বদ্ধ পরিকর বলে জানান স্টিমাচ (Igor Stimac)। তিনি বলেন, “সুনীল বড়ো ফুটবলার। ও জানে কোন সময় অবসরের সিদ্ধান্ত নেওয়া উচিত। ওর মনের কথা তো একমাত্র ওরই জানার কথা। আমি সম্মান জানাই ওর সিদ্ধান্তকে। আমি চাই, ৬ জুন ওর বিদায়ী ম্যাচকে যেন সব দিক দিয়ে সবার কাছে স্মরণীয় করে রাখতে পারি আমরা। খেলতে খেলতেই ও কিংবদন্তি হয়ে উঠেছে। এমন কৃতিত্ব ক’জনেরই বা আছে? প্রত্যেকের কাছেই ও প্রেরণা। দেশের জার্সির কাছে সম্পুর্ণ অঙ্গীকারবদ্ধ একজন খেলোয়াড় সুনীল। এখনকার তরুণ ফুটবলারদের ওকে অনুসরণ করা উচিত। আবেগ ও ভালোবাসা নিয়ে দেশের হয়ে মাঠে নামে ও। এতে যে অসীম আনন্দ পায় ও, তা তো নিজেই বলেছে”। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে স্টিমাচ বলেন, “ওর মতো অসাধারণ এক মানুষের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দ পেয়েছি। আমাদের মধ্যে কোচ-খেলোয়াড় সম্পর্কের চেয়েও বেশি কিছু ছিল। আমার বিশ্বাস, ফুটবল ছাড়ার পর ও সমাজের ওপর ভালো প্রভাব ফেলার মতো কিছু করবে। সর্বকালের সেরা হওয়ার জন্যই জন্মেছে সুনীল”।

    দর্শকপূর্ণ স্টেডিয়ামের আশা

    ইগর স্টিমাচ (Igor Stimac) ঘরের মাঠে দর্শকপূর্ণ স্টেডিয়ামে ম্যাচ খেলার পক্ষপাতী। কুয়েতকে হারাতে যুবভারতীর জনগর্জনই ভারতীয়  কোচের ভরসা। এই ম্যাচটি কলকাতায় খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন স্টিমাচ। ফেডারেশনও তাঁর দাবি মেনে নেয়। এরপরই অবসরের কথা জানান সুনীল (Sunil Chhetri)। সবদিক থেকে ৬ জুন ভারতীয় ফুটবলের একটি বিশেষ দিন হতে চলেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share