Blog

  • Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসায় বিহারের সারণে নিহত ১, জখম দুই, বন্ধ ইন্টারনেট

    Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসায় বিহারের সারণে নিহত ১, জখম দুই, বন্ধ ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বিঘ্নে চলছিল পঞ্চম দফার নির্বাচন। ২০ মে, সোমবার নির্বাচন হয়েছে দেশের ৪৯টি আসনে। এর মধ্যে ছিল বিহারের কয়েকটি আসনও। ভোট কেমন হচ্ছে, তা দেখতে দুপুরে বেরিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য। সারণ জেলার ছাপড়ার একটি বুথে আরজেডি প্রার্থী রোহিণী যেতেই আরজেডির কর্মী-সমর্থকরা সংঘর্ষে (Post Poll Violence) জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে।

    সংঘর্ষের নেপথ্যে (Post Poll Violence)

    স্থানীয় সূত্রে খবর, এলাকায় গিয়ে রোহিণী সটান ঢুকে পড়েন একটি বুথে। ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারও করতে শুরু করেন। এর পরেই এলাকা ছেড়ে চলে যান আরজেডি সুপ্রিমোর মেয়ে। পরে আরজেডি কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের একপ্রস্ত বচসা হয়। মঙ্গলবার সকালে দু’পক্ষে সংঘর্ষ (Post Poll Violence) বাঁধে। ঘটনায় হত হন একজন। জখম হয়েছেন দু’জন। এঁরা হলেন মনোজ যাদব ও গুড্ডু যাদব।

    প্রকাশ্যে চলল গুলি

    জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রকাশ্যে গুলি ছোড়ে। গুলি লাগে মনোজ ও গুড্ডুর গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মনোজ ও গুড্ডুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। অশান্তির আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেজন্য দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্তি পাকানোর অভিযোগে আটক করা হয়েছে দু’জনকে। সারণের পুলিশ সুপার গৌরব মঙ্গলা বলেন, “হিংসায় যারা ইন্ধন জোগাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।”

    আর পড়ুন: “আরএসএসে ছিলাম, ফিরে যেতেও প্রস্তুত”, অবসর নিয়ে বললেন বিচারপতি দাশ

    এই সারণ কেন্দ্র থেকেই আরজেডির টিকিটে লড়ছেন লালুর মেয়ে রোহিণী। তাঁর বিরুদ্ধে পদ্ম প্রতীকে দাঁড়িয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ রাজীব প্রতাপ রুডি। এক সময় সারণ থেকেই লড়ে সংসদে গিয়েছিলেন লালু। রোহিণী যেদিন মনোনয়নপত্র জমা দেন, সেদিন তাঁর সঙ্গে ছিলেন বাবা লালু প্রসাদ এবং দাদা তেজস্বী যাদবও (Post Poll Violence)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: অর্জুনের খাসতালুকে বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    Arjun Singh: অর্জুনের খাসতালুকে বিজেপি কর্মীদের বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম দফার ভোট শেষ হতেই রক্ত ঝরল ভাটপাড়ায়। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হলেন তিনজন বিজেপি কর্মী। সোমবার ভোট শেষ হতে না হতেই বিজেপির বুথ কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার এলাকায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। আক্রান্ত বিজেপি কর্মীদের তিনি দেখতে যান। হামলার বিষয় নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arjun Singh)

    ভাটপাড়া পুরসভায় অধিকাংশ সংখ্যালঘু এলাকায় এজেন্ট দিয়েছিল বিজেপি। ভোট পর্ব শেষ হবার পরেই ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড এই তিনটি ওয়ার্ডের বিজেপির বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে। এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। সামসুদ্দিন আনসারি নামে বিজেপির  এক বুথ কর্মীকে রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ফিরোজ আলম আনসারি নামে এক বিজেপি বুথ কর্মী  বলেন, ভোট শেষ হওয়ার পর আমরা পাড়াতেই বসেছিলাম। বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। তৃণমূলের গুন্ডাবাহিনী এসে হামলা চালায়। ঘটনার পর পরই অর্জুন সিং (Arjun Singh) আক্রান্ত কর্মীদের দেখা করেন। সামসুদ্দিন আনসারিকে নিজে উদ্যোগী হয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) বলেন, এই লোকসভায় তৃণমূল হারছে। পার্থ ভৌমিক সেটা বুঝতে পেরেছেন, তা থেকেই ওরা এই হামলা চালিয়েছে। পুলিশ প্রশাসনকে বিষয়টি বলিয়েছি। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এই ঘটনা প্রমাণ করে তৃণমূল দলেই গুন্ডা রয়েছে। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে ভাটপাড়া তৃণমূল টাউন সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন,তৃণমূল  এই ধরনের নোংরা রাজনীতি করে না। যদিও এই ধরনের ঘটনা ঘটে থাকে, প্রশাসন ঠিক ব্যবস্থা নেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: তৃণমূল দুষ্কৃতীর মারে গুরুতর আহত কাঁথির বিজেপি নেতা! আনা হচ্ছে কলকাতায়

    Lok Sabha Election 2024: তৃণমূল দুষ্কৃতীর মারে গুরুতর আহত কাঁথির বিজেপি নেতা! আনা হচ্ছে কলকাতায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ষষ্ঠ দফা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই কাঁথিতে বিজেপি নেতার উপর ভয়াবহ হামলা করা হয়েছে। মূল অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আহত বিজেপি কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে এলাকায়। উল্লেখ্য গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকে মোদির সভা ছিল। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অবতরণ করতে পারেননি। একাধিক ইস্যুতে নিশানা করেছিলেন তৃণমূলকে। একই ভাবে এই সভায় বিজেপি কর্মীদের ভোটের প্রচার ছিল জমজামাট।

    কোথায় ঘটেছে ঘটনা (Lok Sabha Election 2024)?

    আগামী ২৫ মে পূর্ব মেদিনীপুরের ষষ্ঠ দফার নির্বাচন। কিন্তু নির্বাচনের (Lok Sabha Election 2024) ৫ দিন আগে কাঁথির ভূপতিনগরে বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়। সেই সঙ্গে চলে লুটপাট। তবে ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আহত অর্জুননগরের বুথ সভাপতি বিজেপির নেতার নাম হল অবনি দে। তিনি এলাকার ২০৫ নম্বর বুথের সভাপতি। তাঁর সঙ্গে আহত হয়েছেন আরও ২ বিজেপি কর্মী। তাঁদের মধ্যে বুথ সভাপতির অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আরও ২ কর্মীকে কাঁথি হাসপাতলে ভর্তি করা হয়। এই দুই কর্মীর নাম শুভঙ্কর দাস এবং অনিল মাইতি। বিজেপির অবশ্য অভিযোগ, মূলত এলাকায় বিজেপি কর্মী এবং ভোটারদের ভয় দেখিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে এই ধরনের আক্রমণ করা হচ্ছে। তৃণমূল হারবে বলেই এই ভাবে আচরণ করছে। বিজেপির পক্ষ থেকে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

    আরও পড়ুনঃ কমিশনে মমতাকে নিয়ে মন্তব্যের শোকজের জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    নির্বাচনী প্রচার জমজমাট

    লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথির প্রার্থী হয়েছেন সুমেন্দু অধিকারী। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তমলুকে প্রচার সভা হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অবতরণ করা সম্ভব হয়নি। আর তাই ঝাড়গ্রাম থেকে এক যোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেন আকাধিক ইস্যুতে। রাজ্যের তৃণমূল সরকারের রেশন দুর্নীতি, চাকরি চুরি, বাংলার সাধু-সন্তদের আক্রমণ করা, রাজনৈতিক হিংসা, খুন, ধর্ষণ, লুটপাট, জমি দখল সহ একাধিক বিষয়ে তৃণমূল সরকারকে তীব্র নিশানা করেছিলেন মোদি। একই ভাবে সন্দেশখালিকাণ্ড নিয়ে মমতাকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ব্যাঙ্কিং সেক্টরে মুনাফা ছাড়াল ৩ লাখ কোটির ঘর, কী বললেন প্রধানমন্ত্রী?

    PM Modi: ব্যাঙ্কিং সেক্টরে মুনাফা ছাড়াল ৩ লাখ কোটির ঘর, কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই প্রথম ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর নিট লাভ করল ৩ লাখ কোটি টাকারও বেশি। বৃদ্ধির হার ৩৯ শতাংশ। এ খবর প্রকাশ্যে আসার পরেই  পরেই পূর্বতন ইউপিএ সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি একে অভিহিত করলেন ‘উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়ানো’ বলে। প্রধানমন্ত্রী বলেন, “ব্যাঙ্কের স্বাস্থ্যের এই উন্নতি আমাদের দেশের গরিব মানুষ, কৃষক এবং এমএসএমইদের ঋণ পাওয়া সহজলভ্য করতে সাহায্য করবে।”

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    পূর্বতন কংগ্রেস সরকারকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেন, “আমরা যখন ক্ষমতায় আসি (২০১৪ সালে) তখন দেনায় ডুবে ছিল আমাদের ব্যাঙ্কগুলি। এনপিএস ছিল চড়া। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ফোন ব্যাঙ্কিং নীতির জন্যই এসব হয়েছিল। সেই আমলে গরিবদের জন্য ব্যাঙ্কের দরজা বন্ধই হয়ে গিয়েছিল।” ২০১৪ সালে বিজেপির নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতায় আসে এনডিএ সরকার। তার পর থেকেই স্বাস্থ্য ফিরছে দেশের অর্থনীতির।

    মোদি জমানায় স্বাস্থ্য ফিরেছে দেশের অর্থনীতির

    নরেন্দ্র মোদির (PM Modi) সরকারের অর্থনৈতিক নানা নীতির কারণে হাল ফিরছে ব্যাঙ্কিং সেক্টরেরও। ২০১৪ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারতের নাম। গত দশ বছরে (মোদি জমানায়) ভারতের ঠাঁই হয়েছে পাঁচ নম্বরে। ব্রিটেনকে ছয়ে ঠেলে পাঁচ নম্বর জায়গাটি দখল করেছে ভারত। নীতি আয়োগের প্রাক্তন সিইওর দাবি, ২০২৭ সালের মধ্যেই চার নম্বরে থাকা জাপানকে পাঁচ নম্বরে ঠেলে দিয়ে ভারত উঠে আসবে চার নম্বরে। সেক্ষেত্রে ভারতের অবস্থান হবে আমেরিকা, চিন এবং জার্মানির পরেই।

    আর পড়ুন: “আরএসএসে ছিলাম, ফিরে যেতেও প্রস্তুত”, অবসর নিয়ে বললেন বিচারপতি দাশ

    ভারতের আর্থিক স্বাস্থ্য যে ফিরছে, তার প্রমাণ মিলেছে ২০২৪ অর্থবর্ষে সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির সম্মিলিত লাভের পরিমাণ ৩.১ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাঙ্কিং সেক্টরগুলি লাভ করেছে ১.০৪ লাখ কোটি টাকা। বৃদ্ধির হার ৩৪ শতাংশ। বেসরকারি ব্যাঙ্কগুলির লাভের হার ৪২ শতাংশ। টাকার অঙ্কে নিট মুনাফা ১.৭ লাখ। এই নিট লভ্যাংশ দেশের অর্থনৈতিক স্বাস্থ্যোন্নতির ইঙ্গিত দেয়। ব্যাঙ্কিং সেক্টরের এই লাভ ছাড়িয়ে গিয়েছে আইটি কোম্পানিগুলির মোট লভ্যাংশের পরিমাণকেও। ২০২৪ অর্থবর্ষে আই কোম্পানিগুলি মুনাফা অর্জন করেছে ১.১ লাখ কোটি টাকা (PM Modi)।

    আরও বড় কথা হল, পাবলিক ব্যাঙ্কগুলির নিট মুনাফা গত তিন বছরে বেড়েছে চারগুণেরও বেশি। তাদের ব্যালেন্সশিট থেকেই এই তথ্য জানা গিয়েছে। তাদের রোজগার যে বাড়ছে, তাও জানা গিয়েছে ওই ব্যালেন্সশিট থেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

                

  • Lok Sabha Election 2024: ৩৭০ ধারা বিলোপের সুফল! রেকর্ড ভোট পড়ল বারামুল্লায়, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    Lok Sabha Election 2024: ৩৭০ ধারা বিলোপের সুফল! রেকর্ড ভোট পড়ল বারামুল্লায়, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের বারামুল্লা (Baramulla) লোকসভা কেন্দ্রে গতবারের তুলনায় ২০ শতাংশ বেশি ভোট পড়ল (Lok Sabha Election 2024)। ভোটারদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ।  ভোতারদের সাধুবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটিনেন্ট গভর্নার।

    প্রায় ৫৮ শতাংশর বেশি ভোট পড়েছে বারামুল্লায়

    প্রায় ৫৮ শতাংশর বেশি ভোট পড়েছে জম্মু কাশ্মীরের বারামুল্লায় (Baramulla)। পশ্চিমবঙ্গের নিরিখে এই সংখ্যা কম মনে হলেও কাশ্মীরে এই সংখ্যা আশাজনক। রাজনীতিবিদরা বলছেন এই লোকসভা কেন্দ্রের মানুষ যেন গণতন্ত্রের উৎসবে সামিল হলেন এই বার্তাই উঠে এসেছে (Lok Sabha Election 2024)। জম্মু-কাশ্মীরের মানুষ আবার প্রমাণ করল তাঁরা গণতন্ত্রের পক্ষে। এমনকী, এদিন ভোট দিয়েছে জঙ্গিদের পরিবারের সদস্যরাও। ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এবার প্রথম ভোট ছিল প্রথম লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে ৫৮ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে এবার। ১৯৮৪ সালের পর শতাংশের বিচারে এটাই ছিল সেবচেয়ে বেশি। জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক পি কে পাল বলেন, “আমি বারামুল্লার মানুষকে অভিনন্দন জানাতে চাই। তাঁরা নানান অসুবিধা সত্ত্বেও এবার এত সংখ্যায় ভোট দিয়েছেন। এর মধ্যে বেশ কিছু পার্বত্য এলাকা রয়েছে। যেখানে তুষারপাত হয়। তা সত্ত্বেও ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বারামুল্লার বাসিন্দারা। 

    ব্যালটের বদলে এখানে ছিল বুলেটের দাপাদাপি

    একটা সময় ছিল যখন জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে গিয়ে কালঘাম ছুটে যেত নির্বাচনী আধিকারিকদের। ব্যালটের বদলে এখানে ছিল বুলেটের দাপাদাপি। বহু জায়গায় ভোট বয়কট হত। ভোটকেন্দ্রে হামলা করত জঙ্গিরা। কিন্তু ৩৭০ ধারা উঠে যাওয়ার পর এখন সে সব দিন যেন অতীত। ভারতের আর পাঁচটা কেন্দ্রের মতই এবার ভোট হয়েছে জম্মু-কাশ্মীরে (Lok Sabha Election 2024)। সক্রিয় লস্কর জঙ্গি ওমরের ভাই রউফ আহমেদ এবার বারামুল্লার (Baramulla)  উসু গ্রাম থেকে ভোট দিয়েছেন। তিনি সন্ত্রাসীদের হিংসা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

    আরও পড়ুন: পঞ্চম দফায় ভোটের হার যথেষ্ট কম! কোথায় কত ভোট পড়ল জানুন

    রউফ এদিন বলেন, “আমি নিজের ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমি, আমার মা এবং ভাইদের সঙ্গে ভোট দিতে গিয়েছিলাম। ভোট আমাদের একমাত্র অধিকার আদায়ের উপায়। আমার ভাই ছয় বছর ধরে সক্রিয় লস্করের জঙ্গি। আমি তাঁকে দেশে ফিরে সুস্থ উপায় জীবন যাপন করার আবেদন জানাই।” এদিন বারামুল্লার (Baramulla) সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের ভিড় জমে ছিল (Lok Sabha Election 2024)। স্থানীয় মানুষরা তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নয়নের জন্য ভোট দিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন ভোটাধিকারের মাধ্যমেই পরিবর্তন আনা সম্ভব।  

    বারামুল্লার জনতার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করেন

    বারামুলার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ বলেছেন। তিনি বলেন, “কাশ্মীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আজ, বারামুল্লা লোকসভা কেন্দ্রে গত লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় 20 শতাংশ বেশি ভোটার উপস্থিতি নথিভুক্ত করা হয়েছে।”

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে তিনি বলেন, “শান্তি ও উন্নয়নের দিকে সরকারের প্রচেষ্টা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থাকে শক্তিশালী করেছে। শাহের মতে, “এখন এটা বলার অপেক্ষা রাখে না যে কাশ্মীরে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার জন্য মোদি সরকারের প্রচেষ্টা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থাকে শক্তিশালী করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Coal Scam Case: অনুপস্থিত ৩ অভিযুক্ত! হল না কয়লা পাচার মামলার চার্জ গঠন

    Coal Scam Case: অনুপস্থিত ৩ অভিযুক্ত! হল না কয়লা পাচার মামলার চার্জ গঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা (Coal Scam Case)। আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের বিচারকের নির্দেশ মতো ২০ মে মঙ্গলবার থেকেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। সেই মতো মঙ্গলবার ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল আদালতে। কিন্তু অনুপস্থিত ছিলেন তিনজন। ফলে মামলায় চূড়ান্ত চার্জ গঠন হয়নি। জানা গিয়েছে আগামী ৩ জুলাই চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তকে সশরীরে হাজিরা দিতে হবে।

    কয়লা পাচার মামলা (Coal Scam Case)

    এর আগে কয়লা পাচার মামলায় দুটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। দুটি চার্জশিটে মোট ৪৩ জন অভিযুক্তের নাম রয়েছে।  সেই ৪৩ জনের মধ্যে মূল অভিযুক্ত অনুপ মাজি-সহ ৩৯ জন এদিন আদালতে হাজির হলেও অনুপস্থিত ছিলেন তিনজন। তাঁরা হলেন জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র। এদের মধ্যে বিনয় ‘নিরুদ্দেশ’। প্রাথমিক অনুমান, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। 
    তবে এদিন অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং নারায়ণ খারকার অনুপস্থিতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারক৷ তাঁরা কোর্টে কেন অনুপস্থিত? এই প্রশ্ন বিচারক তাঁদের আইনজীবীদের করলে ওই আইনজীবীরা জানান, দুজনেই অসুস্থ৷ সেই কারণেই চার্জ গঠনের শুনানিতে উপস্থিত থাকতে পারেননি৷ যা শুনে বেজায় ক্ষুব্ধ হন বিচারক৷

    বিচারকের মন্তব্য

    এ প্রসঙ্গে বিচারক বলেন, “এই দুজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল একটাই শর্তে ৷ যখনই আদালতে তলব করা হবে, তাঁদের উপস্থিত থাকতে হবে ৷ যে কোনও পরিস্থিতিতে তাঁরা আদালতের নির্দেশ পালনে বাধ্য ৷ এভাবে অসুস্থ রয়েছে বলে দুটো মেডিক্যাল সার্টিফিকেট পাঠিয়ে দিলে চলবে না ৷ এই দুজনের জন্য বাকিরা উপস্থিত থাকলেও চার্জ গঠন করা যাচ্ছে না ৷ পরবর্তী শুনানির (Coal Scam Case) দিন অবশ্যই তাঁদের কোর্টে আসতে হবে ৷ অসুস্থ থাকলে প্রয়োজনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে ৷” 

    আরও পড়ুন: বিশ্ব মেডিটেশন দিবসে জেনে নিন এর কিছু উল্লেখযোগ্য উপকারিতা

    বিচারকের নির্দেশ 

    অন্যদিকে মঙ্গলবার নির্ধারিত সময়ে আদালত চত্বরে এসে উপস্থিত হন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উমেশকুমার সিংহ। হাজির হন বেশ কয়েক জন অভিযুক্তের আইনজীবীও। সেসময় উমেশ কুমারের কাছে বিচারক জানতে চান, “এই তদন্ত প্রক্রিয়া আর কতদিন চলবে ?” বিচারকের এই প্রশ্নে ওই আইনজীবীদের কয়েক জন আদালতে দাবি করেন, কয়লা পাচার মামলায় (Coal Scam Case) তদন্ত সংক্রান্ত কোনও নথি হাতে পাননি তাঁরা। তার পরই বিচারক ওই আইনজীবীদের হাতে নথি তুলে দেওয়ার নির্দেশ দেন।
    পাশাপাশি আগামী শুনানির (Coal Scam Case) দিন সমস্ত অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক৷ যদি কেউ উপস্থিত না-থাকেন, তা হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: কমিশনে মমতাকে নিয়ে মন্তব্যের শোকজের জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly: কমিশনে মমতাকে নিয়ে মন্তব্যের শোকজের জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কাছে শোকজের জবাব দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সন্দেশখালির নারী নির্যাতনের ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন তিনি। তৃণমূল দুষ্কৃতীদের উদ্দেশ্যে করে প্রাক্তন বিচারপতি এই বিজেপি প্রার্থী বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও”। এই কথায় তৃণমূল কমিশনে গিয়ে অভিযোগ জানায়। এরপর কমিশন শোকজ করলে, নির্ধারিত সময়ে নিজের জবাব দেন অভিজিৎ।

    উত্তর নির্ধারিত সময়েই দিয়েছেন (Abhijit Ganguly)

    বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নির্বাচন কমিশনকে নিজের বক্তব্যের শোকজের উত্তর নির্ধারিত সময়েই দিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “সময়ের মধ্যেই নিজের উত্তর দিয়েছেন অভিজিৎ।” তবে অভিজিতের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কমিশনে অভিযোগ করে জানিয়েছিল যে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অবমাননা করা হয়েছে। আদর্শ আচরণবিধি ভঙ্গ করা হয়েছে। একই সঙ্গে একাধি জায়গায় মামলা দায়ের করার কথাও বলেছিল তৃণমূল। তবে প্রথমেই কমিশন বিজেপি প্রার্থীর মন্তব্যের প্রেক্ষিতে বলেছিল, “সমীচীন, কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য, একই সঙ্গে আদর্শ আচরণবিধির বিরুদ্ধ আচরণ।”

    আরও পড়ুনঃ ষষ্ঠ দফার আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলির নির্দেশ কমিশনের

    ঠিক কী বলে ছিলেন অভিজিৎ?

    গত ১৫ মে তমলুকের এক প্রচার সভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) বলেন, “তৃণমূল মিথ্যা কথা বলেছে। ২০০০ টাকায় রেখা পাত্রকে কেনার কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোয়াধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও, তোমার হাতে আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও? তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দিলে রেশন নিয়ে অন্যদেশে হাওয়া করে দেয় পাচারকারীরা। ভারতেই থাকে না সেই রেশন। তোমার দাম ১০ লাখ টাকা? কেন? কেয়া শেঠকে দিয়ে মুখে ফুলটিস কর, সেজন্য মেকাপ করে বেরোও? আর রেখা পাত্র গরিবের মেয়ে। লোকের বাড়িতে কাজ করে খায়। এক মহিলা আরেক মহিলা সম্পর্কে কীভাবে এমন মন্তব্য করতে পারেন জানিনা। মমতা মহিলা তো? আমার মনে প্রশ্ন ওঠে মাঝে মাঝে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanaksi Khimji: গুজরাটই ছিল তাঁর আদি বাড়ি, জানেন বিশ্বের একমাত্র হিন্দু শেখ কনকসি খিমজির গল্প?

    Kanaksi Khimji: গুজরাটই ছিল তাঁর আদি বাড়ি, জানেন বিশ্বের একমাত্র হিন্দু শেখ কনকসি খিমজির গল্প?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু শেখ! সে আবার কীভাবে হয়? শেখতো আরবদের উপাধি। কিন্তু জানেন কি বিশ্বের একমাত্র হিন্দু শেখ (Worlds Only Hindu Sheikh) কনকসি খিমজির (Kanaksi Khimji) বসবাস ওমানে। যদিও তাঁদের আদি বাড়ি গুজরাটে। তখনও ওমান বিশ্বের ‘অয়েল পাওয়ার’ হয়ে উঠেনি। তখন দেশটির সমুদ্রবন্দর দারুণ শক্তিশালী। ওই সময়ে এক হিন্দু ব্যবসায়ী গুজরাট থেকে ভাগ্য অন্বেষণের জন্য পাড়ি দিলেন ওমানে। ১৮৭০ সালে গুজরাটি ব্যবসায়ী রামদাস খাদ্য শস্য, চা, মশলা নিয়ে ওমান উপকূলে তাঁর জাহাজ লাগালেন। মাসকাটে রামদাস ও তাঁর সন্তানরা গড়ে তুললেন তৎকালীন ওমানের (Oman) সবচেয়ে বড় ব্যবসায়িক এন্টারপ্রাইজ খিমজি রামদাস গ্রুপ।

    হিন্দু শেখের রহস্য

    শেখ সাধারণত একটি মুসলিম উপাধি যা নেতা, শিক্ষক বা সন্মানীত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কনকসি খিমজিই (Kanaksi Khimji) হচ্ছেন পৃথীবির একমাত্র হিন্দু যার রয়েছে ‘শেখ’ (Worlds Only Hindu Sheikh) উপাধি। সেই সময় ওমানের (Oman) সুলতান সা’ইদ রামদাসের পরিবারের কাছ থেকে ব্যবসায়িক পুঁজি ধার করতেন। সা’ইদ হলেন লিজেন্ডারি সুলতান, প্রয়াত কাবুজের বাবা। পরবর্তীতে কাবুজ সুলতান হলে রামদাসের নাতি কনকসি খিমজিকে সম্মানসূচক নাগরিকত্ব দান করেন। তাঁকে ‘শেখ’ উপাধিও দিয়েছিলেন সুলতান।

    গুজরাটের সঙ্গে আত্মিক টান

    ১৪৪ বছর আগে ১৮৭০ সালে কনকসি খিমজির (Kanaksi Khimji) পিতামহ রামদাস থ্যাকারসি গুজরাটের (Gujarat) উপকূলীয় শহর  মান্ডভি থেকে ওমানের উদ্দেশে যাত্রা করেছিলেন। ব্যবসায়ী হিসাবে, তাঁরা ভারত থেকে শস্য, চা এবং মশলা নিয়ে গিয়েছিলেন। ওমানের খেজুর, শুকনো চুন এবং লবনের বিনিময়ে তাঁরা ব্যবসা শুরু করেন। কনকসি খিমজি মুম্বইতে পড়াশোনা করে ১৯৭০ সালে ব্যবসার দায়িত্ব নেন। ১৯৩৬ সালে মাসকাটে জন্মগ্রহণ করলেও তিনি মুম্বইতে পড়াশোনা করেন। ওমানে হিন্দুদের যে শ্রদধার সঙ্গে দেখা হয় তাঁর কারণ খিমজিরাই। ওমানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ালেও হিন্দু মূল্যবোধ ও ভারতীয় সংস্কৃতিকে বিদেশেও ছড়িয়ে দিয়েছেন খিমজিরা।

    ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান

     ভগবান শ্রীনাথজি তথা নারায়ণের প্রতি অগাধ বিশ্বাস খিমজিদের। নিরামিষ ভোজী খিমজি (Kanaksi Khimji) তাঁর ভারতীয় শিকড়ের সাথে ওমানকে মোশানোর চেষ্টা করেছিলেন। তাঁর ব্যাবসায়িক প্রতিষ্ঠান শুধু ওমানে বাণিজ্যই করে না, সে দেশের মানুষের জন্যও জনহিতকর নানান কাজে নিযুক্ত থাকে। কনকসি খিমজির নিরলস প্রচেষ্টা তাঁর সংস্থাকে সারা বিশ্বের কাছে এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছে। মধ্যপ্রাচ্যের সম্মানীয় ভারতীয় কনকসি খিমজি। মাসকাটে প্রথম ইংরেজি ভারতীয় স্কুল প্রতিষ্ঠা করেন কনকসি। এখন ওমানে ৩৫ হাজার ছাত্রদের জন্য ১৯টি ভারতীয় স্কুল রয়েছে। 

    আরও পড়ুন: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    ওমানের উন্নতি 

    ওমানে (Oman) লক্ষ লক্ষ ভারতীয় বাস করে, বেশিরভাগ ধনী গুজরাটি ব্যবসায়ী। ওমান খুব কম মুসলিম দেশের মধ্যে একটি যেখানে হিন্দু মন্দির রয়েছে। মুসলিম ও হিন্দুদের সম্পর্ক বৈষম্য ও কলহমুক্ত। এর একটি কারণ ওমানের উন্নতিতে খিমজিদের ভূমিকা। সবচেয়ে বড় ভূমিকা ছিল কনকসি খিমজিরই (Kanaksi Khimji) । তাঁর বাবা গোলকদাস খিমজির থেকে যখন তিনি দায়িত্ব নেন তখনও  ওমানে মোটরচালিত নৌযান জাহাজ চালু করা হয়নি। এর আগে, দুটি বিশ্বযুদ্ধের সময়, মিত্র বাহিনীর পুরো ঘাঁটির জন্য খিমজিদের সরবরাহকারী হিসাবে বেছে নেওয়া হয়েছিল। “এটি আমাদেরকে রাজস্ব আয় করার এবং আমাদের ভিত্তি শক্তিশালী করার সুযোগ দিয়েছে। আমরা দ্রুত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং মেরিটাইম শোর সাপোর্টের শিল্প শিখেছি।” এক অনুষ্ঠানে নিজেই একথা বলেছিলেন কনকসি খিমজি। মাসকাটে স্থাপিত প্রথম ব্যাঙ্ক ছিল এইচএসবিসি , ৬০ বছর আগে এই ব্যাঙ্কের ভবন নির্মাণ করেছিল খিমজি রামদাস (কেআর) গ্রুপ। এর আগে লেনদেন হতো বিনিময় বা রূপার মাধ্যমে। বাইত আল ফালাজ, বর্তমানে রুউই নামে পরিচিত, ওমানের প্রথম বিমানবন্দরও খিমজি গ্রুপ দ্বারা নির্মিত হয়েছিল। খিমজিরাই ১৯৬৯ সালে প্রথম ফোর্ড ডিলারশিপ অর্জন করেছিলেন এবং মজার ব্যাপার হল, ওমানের (Oman) সুলতান তাদের প্রথম গাড়ির অর্ডার দিয়েছিলেন।

    ওমান ক্রিকেটে খিমজিদের ভূমিকা

    পারিবারিক ভাবে ক্রিকেট অনুরাগী কনকসি খিমজি (Kanaksi Khimji) হলেন ওমান ক্রিকেট বোর্ডের ফাউন্ডিং চেয়ারম্যান। ১৯৭৯ সালে তার হাত ধরেই ওমান ক্রিকেটের যাত্রা শুরু। আজকের ওমান ক্রিকেটের যে অবয়ব তার জন্য খিমজি’র অবদান সবচেয়ে বেশি। ওমান ক্রিকেট অ্যাকাডেমি, আমেরাত স্টেডিয়াম তাঁর ভিশনেরই একটি অংশ। ওমান ক্রিকেটে কনকসি খিমজির অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে আইসিসি তাঁকে লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত করে। বর্তমানে কনকসি খিমজির ছেলে পঙ্কজ খিমজি ওমান ক্রিকেটের দায়িত্বে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Attack On Ramakrishna Mission: “কাটারি, বন্দুক, রড নিয়ে ঢোকে ওরা”, বললেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক

    Attack On Ramakrishna Mission: “কাটারি, বন্দুক, রড নিয়ে ঢোকে ওরা”, বললেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজ্য জুড়ে নিন্দা ঝড় উঠেছে। এই আবহের মধ্যে এবার রামকৃষ্ণ মিশনের (Attack On Ramkrishna Mission) জলপাইগুড়ি শাখার শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউস’-এ হামলার ঘটনায় তোলপাড় গোটা বাংলা।

    কাটারি, বন্দুক, রড নিয়ে দুষ্কৃতীরা মিশনে চড়াও হয় (Attack On Ramkrishna Mission)

    রামকৃষ্ণ মিশনের (Attack On Ramkrishna Mission) সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ বলেন, ৪২ নম্বর ওয়ার্ডে পড়ে রামকৃষ্ণ মিশনের ওই জমিটি। সেবক রোডের ধারে অবস্থিত ওই জমি মিশনকে দান করেছিলেন প্রয়াত সুনীল কুমার রায় নামে এক ব্যক্তি। নিয়ম মেনে সুনীল রায় ওই জমি দিয়েছিলেন মিশনকে। সেখান থেকে নানা পরিষেবা দেওয়ার কাজ হয় বর্তমানে। ত্রাণ সামগ্রীও দেওয়া হয়। সেই কেন্দ্রেই রাতের অন্ধকারে হামলা হয়েছে বলে অভিযোগ। গত ১৮ মে রাত সাড়ে ৩টে নাগাদ অন্তত ৩০-৩৫ জন লোক ঢোকেন মিশনের ওই ভবনে। অভিযোগ, তাঁদের হাতে ছিল কাটারি, বন্দুক, রড। হেলমেট পরেছিলেন তাঁরা, ফলে মুখ দেখা যায়নি কারও। বাংলাতেই কথা বলছিলেন। সেই সময় মিশনে দুজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁদের হাত বেঁধে দেওয়া হয়, মোবাইল কেড়ে নিয়ে সিম বের করে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই কর্মীরা সোজা চলে যান দোতলায়। সেখানে ৫ জন কর্মী ছিলেন। তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চিৎকার করতেই মারধরও করা হয় তাঁদের। এরপরই পাঁচজন কর্মী ও দুই নিরাপত্তারক্ষীকে ম্যাজিক গাড়িতে তুলে নিয়ে দুষ্কৃতীরা চলে যায় বলে অভিযোগ। ৫ জনকে এনজেপি-র কাছে ছেড়ে দেওয়া হয়, বাকিদের অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মিশনের তরফে।

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    তালিবানি জমানা চলছে, সরব আইটি সেলের প্রধান অমিত মালব্য

    মিশনের (Attack On Ramkrishna Mission) ওপর হামলা প্রসঙ্গে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভামঞ্চ থেকে তোপ দেগেছেন তৃণমূলকে নিশানা করে। এবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন পুরো তালিবানি জমানা চলছে। তিনি লিখেছেন এটা তালিবানি জমানার থেকে কম কিছু নয়। সেই সঙ্গেই তিনি রামকৃষ্ণ মিশনের তরফে দায়ের করা অভিযোগের কপি সংযুক্ত করেছেন।অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটাই হয়তোবাংলায় সবথেকে নিকৃষ্টতম কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘও ইসকনকে খোলা মঞ্চ থেকে হুমকি দেওয়ার পরে দুষ্কৃতীরা বন্দুক, ছুরি নিয়ে রামকৃষ্ণ মিশনের আশ্রমে প্রবেশ করেছিল। তারা সাধুদের ওপর হামলা চালায়। সিসিটিভিভেঙে দিয়েছে। তারা বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে,সাধুদের জোর করে আটকে রেখে রাস্তায় বের করে দেয়।

     

     

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এদিকে এবার প্রশ্ন উঠছে, কারা এই দুষ্কৃতী যারা রামকৃষ্ণ মিশনের ভেতর ঢুকে হামলা চালাতেও কুণ্ঠা বোধ করছে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতা গৌতম দেব জানিয়েছেন, এটা দুষ্কৃতীদের কাজ। আমরা খোঁজ নিচ্ছি। তবে, বিরোধীদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার পেছনে রয়েছে। তারাই এই জায়গাটিকে দখল করার চেষ্টা করছে। ভোট পর্বে এভাবে রামকৃষ্ণ মিশনের ওপর আঘাতকে কেন্দ্র করে শোরগোল তুঙ্গে। রামকৃষ্ণ মিশনের হাজার হাজার ভক্ত রয়েছেন। তাঁরা এটা কিছুতেই মানতে পারছেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: পঞ্চম দফায় ভোটের হার যথেষ্ট কম! কোথায় কত ভোট পড়ল জানুন

    Loksabha Election 2024: পঞ্চম দফায় ভোটের হার যথেষ্ট কম! কোথায় কত ভোট পড়ল জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চম দফায় (5th Phase) ভারতের ৪৯ টি লোকসভা কেন্দ্রে নির্বাচন (Loksabha Election 2024) সম্পন্ন হয়েছে। সোমবার রাত ১১:৩০ পর্যন্ত মেলা পরিসংখ্যান অনুযায়ী,  ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৬০.০৯ শতাংশ ভোটার তাঁদের মত প্রয়োগ করেছেন। এই তথ্য জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। পঞ্চম দফা মিলিয়ে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪২৮টি লোকসভা কেন্দ্রে ভোট দান সম্পন্ন হয়েছে। লোকসভার সঙ্গেই অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে।

    কোথায় কত ভোট পড়ল (Loksabha Election 2024)

    ইসিআই-এর তথ্য অনুসারে, বিহারে ৫৪.৮৫ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫৬.৭৩ শতাংশ ভোট পড়েছে। একইভাবে, ঝাড়খণ্ডে ৬৩.০৭ শতাংশ, লাদাখে ৬৯.৬২ শতাংশ, মহারাষ্ট্রে ৫৪.২৯ শতাংশ, ওড়িশায় ৬৭.৫৯ শতাংশ, উত্তর প্রদেশে ৫৭.৭৯ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ৭৪.৬৫ শতাংশ ভোট হয়েছে। নির্বাচন কমিশন ও এসবিআই রিসার্চ রিপোর্ট অনুসারে ২০১৯ সালের তুলনায় ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম চার ধাপে এখনও পর্যন্ত প্রায় ২.৫ কোটি বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চলমান লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রথম চার ধাপে ৪৫.০১ কোটি ভোটার ভোট দিয়েছেন। শতাংশের বিচারে মোট ভোটারদের ৬৬.৯৫ শতাংশ ভোটার তাঁদের ভোট দিয়েছেন। শতাংশের ভিত্তিতে, ২০১৯ সালের নির্বাচনের প্রথম চারটি পর্ব শেষে ভোটারদের ভোটের হার ছিল ৬৮.১৫ শতাংশ। এবার সেই তুলনায় কম ভোট পড়েছে।

    রাজনৈতিক দলের সংঘর্ষ

    পঞ্চম দফায় একাধিক জায়গায় শাসক ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ লক্ষ্য করা গেছে। গোলমালের নিরিখে পশ্চিমবঙ্গ ছিল শিরোনামে। একদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। তাঁকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজ করা হয় বলে অভিযোগ। অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তৃণমূল নেত্রী অসীমা পাত্রর নেতৃত্বে।

    আরও পড়ুন: “১৫ বছরে বিশ্বের মোট জিডিপিতে ৩০ শতাংশ অবদান থাকবে ভারতের”, দাবি জি২০ শেরপার

    তবে অশান্তির খবর শুধু পশ্চিমবঙ্গ থেকে এসেছে এমনটা নয়, মুম্বাইয়ের সিয়ন এলাকার কংগ্রেস এবং বিজেপি সমর্থকরা লিটল এঞ্জেল স্কুলের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিজেপির অভিযোগ কংগ্রেস কর্মীরা ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ বিলি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল।

    ভোট দিলেন সেলিব্রিটিরা

    এদিন মুম্বাইয়ে সেলিব্রিটিরা ও সাধারণ মানুষের সঙ্গে ভোট দিলেন। লাইনে দাঁড়িয়ে। সেলিব্রিটিদের পাশে পেয়ে ভোটাররাও সেলফি তুললেন তাদের সঙ্গে। অভিনেতা-অভিনেত্রীরাও সাধারণ ভোটারকে ভোট দানের দিন উদ্বুদ্ধ করেছেন। এমন অনেক অনুপ্রেরণামূলক ভিডিও রয়েছে সামাজিক মাধ্যমে। ২০২৪-এর লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল। ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচন হবে ৫৮ টি লোকসভা আসনে। ১ জুন সপ্তম দফার নির্বাচন (Loksabha Election 2024) শেষ হবে এবং ৪ জুন গণনা সম্পন্ন হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share