Blog

  • Calcutta High Court: “আরএসএসে ছিলাম, ফিরে যেতেও প্রস্তুত”, অবসর নিয়ে বললেন বিচারপতি দাশ

    Calcutta High Court: “আরএসএসে ছিলাম, ফিরে যেতেও প্রস্তুত”, অবসর নিয়ে বললেন বিচারপতি দাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আজ আমার বিদায়ের দিন। শুনতে খারাপ লাগলেও একটা কথা আমি আপনাদের বলতে চাই, সেটা হল আমি আরএসএসে ছিলাম, সেই সংগঠনেই ফিরে যেতে প্রস্তুত। আমি আরএসএসের সদস্য ছিলাম এবং এখনও রয়েছি।” অবসরের দিনে কথাগুলি বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ।

    ‘আমার যাবার সময় হল’… (Calcutta High Court)

    এদিন তাঁর সম্মানে আয়োজিত বিদায় সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, ছিলেন বার কাউন্সিলের সদস্যরাও। বিদায়ের দিনে সেখানেই তিনি তাঁর সঙ্গে আরএসএসের সম্পর্কের কথা জানান। কোনও কাজে অথবা কোনও সাহায্যের জন্য আরএসএস তাঁকে ডাকলে তিনি তা করতে সক্ষম বলেও জানান সদ্য অবসরপ্রাপ্ত এই বিচারপতি। গত ১৪ বছর ধরে তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি। ওড়িশা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল তাঁকে।

    আরএসএসের শিক্ষা

    আরএসএসে থেকে তিনি যে অনেক কিছু শিখেছেন, এদিন তাও জানাতে ভোলেননি ওড়িশা থেকে বাংলায় আসা এই অবসরপ্রাপ্ত বিচারপতি। বলেন, “আমি এই সংগঠনের (আরএসএস) কাছে বিভিন্নভাবে ঋণী…শৈশব থেকে আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত, পুরো যৌবনও কেটেছে সংগঠনেই। এই সংগঠন আমায় সাহসী হতে শিখিয়েছে, শিখিয়েছে ন্যায়নিষ্ঠ হতে। সবার প্রতি সমদৃষ্টি দিতে শিখিয়েছে এবং সর্বোপরি পাঠ দিয়েছে দেশপ্রেমের, কাজের প্রতি দায়বদ্ধতার।” তিনি জানান, যে পেশায় তিনি এতদিন ছিলেন, সেই পেশার কারণেই এতদিন সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর।

    আর পড়ুন: কার্তিক মহারাজের পাশে সাধু-সন্তরা, মমতাকে ধিক্কার জানিয়ে হল প্রতিবাদ মিছিল

    বলেন, “দীর্ঘ কেরিয়ারে কোনও সুবিধা নিতে সংগঠনের সদস্যপদ আমি ব্যবহার করিনি। কারণ এটা নীতিবিরুদ্ধ। ধনী-দরিদ্র নির্বিশেষে আমি সমস্ত বিচারপ্রার্থীকে সমদৃষ্টিতে দেখেছি। বিচারের সময় কখনও ভাবিনি তিনি কমিউনিস্ট, না বিজেপি, না কংগ্রেস, না তৃণমূল।” তিনি বলেন, “আমার কাছে সবাই সমান। কারও প্রতি কখনও কোনও পক্ষপাতিত্ব করিনি। আমি মনে করি, বিচার করতে গিয়ে আইনকে নত করা যায়, কিন্তু বিচারপতিকে নয়।”

    আরএসএস ডাকলে তিনি যে আবারও সংগঠনে ফিরে যেতে প্রস্তুত, তাও জানান অবসরপ্রাপ্ত বিচারপতি দাশ। বলেন (Calcutta High Court), “আমার জীবনে আমি কখনও কোনও অন্যায় কিছু করিনি। আমি যে ওই সংগঠন থেকে এসেছি, তা বলার মতো সাহস আমার রয়েছে। কারণ এটাও তো কোনও অন্যায় নয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • AK-203: সেনার হাতে এল দেশে তৈরি ২৭ হাজার অত্যাধুনিক ‘একে-২০৩’ কালাশনিকভ, কী বিশেষত্ব?

    AK-203: সেনার হাতে এল দেশে তৈরি ২৭ হাজার অত্যাধুনিক ‘একে-২০৩’ কালাশনিকভ, কী বিশেষত্ব?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনার (Indian Army) হাতে উঠে এল প্রায় ২৭ হাজার দেশে নির্মিত (Made in India) ‘একে-২০৩’ অ্যাসল্ট রাইফেল (AK-203)। কালাশনিকভ ঘরানার এই অত্যাধুনিক রাইফেল প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদন হচ্ছে ভারতেই। এটি তৈরি করেছে উত্তরপ্রদেশে অবস্থিত ইন্দো-রাশিয়ান রাইফেল ফ্যাক্টরি লিমিটেড (আইআরআরপিএল)। জানা গিয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে, আরও ৮ হাজার একে-২০৩ রাইফেল সেনার হাতে তুলে দেওয়া হবে।

    আইআরআরপিএল হল ভারত ও রুশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী ২ সংস্থার যৌথ উদ্যোগ। ভারতের অ্যাডভান্সড উইপন্স অ্যান্ড ইক্যুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (পূর্বতন অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড) এবং রুশ সংস্থা কালাশনিকভ কনসার্ন — যা বিশ্বখ্যাত একে-৪৭ রাইফেল নির্মাণের জন্য পরিচিত— এর মধ্যে যৌথ অংশিদারিত্বে তৈরি হওয়া সংস্থা। এই সংস্থার কারখানা রয়েছে উত্তরপ্রদেশের অমেঠির কোরওয়াতে। 

    ৬ লক্ষ ৭০ হাজার ইউনিট উৎপাদন

    দেশীয় ইনস্যাসকে সরিয়ে নতুন প্রধান অ্যাসল্ট রাইফেলের খোঁজ করছিল সেনা (Indian Army) ও আধাসামরিক বাহিনী। বিশ্বের একাধিক রাইফেলের তুল্যমূল্য বিচার করে ২০২০ সালে একে-২০৩ (AK-203) রাইফেলকে বেছে নেওয়া হয়। স্থির হয়, বাহিনীর প্রয়োজনকে মাথায় রেখে ৭ লক্ষ ৭০ হাজার একে-২০৩ কেনা হবে। এর জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সে বছরেই। চুক্তির মূল্য ছিল ৫ হাজার কোটি টাকা। চুক্তি অনুযায়ী, ১ লক্ষ রাইফেল সরাসরি রাশিয়া থেকে আমদানি করা হবে। বাকি ৬ লক্ষ ৭০ হাজার ইউনিট প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তৈরি হবে এদেশেই (Made in India)। 

    কোভিড অতিমারীর কারণে বিলম্ব

    কিন্তু, দরদাম করতে ও কোভিড অতিমারীর কারণে, দেশে উৎপাদনের কাজ থমকে যায়। এর মধ্যে ২০২১ সালে রাশিয়া থেকে ৭০ হাজার একে-২০৩ (AK-203) রাইফেল চলে আসে ভারতীয় বাহিনীর (Indian Army) জন্য। কোভিড-উত্তর কালে, কারখানায় নতুন উদ্যমে কাজ শুরু হয়। গত বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয় প্রথম ব্যাচের উৎপাদন। ৬ মাস আগে, দেশে নির্মিত এই অত্যাধুনিক কালাশনিকভ রাইফেলের পরীক্ষা শুরু করে ভারতীয় সেনা। সেই পরীক্ষা-নিরীক্ষায় সেনার থেকে প্রাপ্ত চূড়ান্ত মতামত নিয়েই এই রাইফেলের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। এবার, দেশে তৈরি সেই একে-২০৩ রাইফেল চলে এল বাহিনীর হাতে।

    এক-একটি রাইফেল নির্মাণ খরচ কত?

    সূত্রের খবর, এক-একটি রাইফেল তৈরি করতে খরচ প্রায় ১১০০ মার্কিন ডলারের মতো। ভারতীয় মুদ্রায় যা ৯০ হাজারের মতো। এর মধ্যে প্রযুক্তি হস্তান্তর ও কারাখানা তৈরি করার খরচ ধরা হয়েছে। কালাশনিকভের অন্যান্য সিরিজের মতোই একে-২০৩ (AK-203) রাইফেলটিও গ্যাস-চালিত ও ম্যাগাজিন-নির্ভর। এর থেকে ৭.৬২ এমএমx৩৯ ক্যালিবারের গুলি নিক্ষিপ্ত হয়। বর্তমানে ভারতীয় সেনায় (Indian Army) হাতে রয়েছে মার্কিন নির্মিত সিগ-সয়ার রাইফেল। এই রাইফেলেও একই ক্যালিবারের গুলি ব্যবহৃত হয়। ফলে, কার্যকারিতা ও ব্যবহারযোগ্যতার দিক দিয়ে একে-২০৩ নিয়ে সেনার অসুবিধে হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ষষ্ঠ দফার আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলির নির্দেশ কমিশনের

    Lok Sabha Election 2024: ষষ্ঠ দফার আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলির নির্দেশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মধ্যে ষষ্ঠ দফা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে রাজ্যে আরও এক পুলিশকর্তার বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস ধৃতিমান সরকারকে সারানোর নির্দেশ দিয়েছে কমিশন। গতকাল সোমবার কমিশনের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। ঘটনায় রাজনীতির আঙ্গিনায় ব্যাপাক শোরগোল পড়েছে।

    কমিশনে সূত্রে খবর (Lok Sabha Election 2024)

    জানা গিয়েছে, আজ মঙ্গলবার মধ্যাহ্নের আগে রাজ্য সরকারকে পশ্চিম মেদিনীপুরের জন্য তিন জন অফিসারের নামের তালিকা পাঠানোর কথা বলা বলেছে কমিশন। প্রস্তাবিত নামের তালিকা থেকে একজনকে ঠিক করবে কমিশন। কমিশনের পক্ষ থেকে আরও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে ধৃতিমানকে নির্বাচন (Lok Sabha Election 2024) সংক্রান্ত কোনও দায়িত্বে বদলি করা যাবে না।

    আগেও বদলি হয়েছে

    সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার বদলির নির্দেশের সঙ্গে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার, কাঁথির নতুন এসডিপিও-র নাম ঘোষণা করা হয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস আশিষ মৌর্য্যকে। আবার কাঁথির এসডিপিও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আজাহারউদ্দিন খানকে। তবে নির্বাচন কমিশনের কাছে অফিসার বদলি করার বিশেষ ক্ষমতা থাকে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। তাই কোনও অফিসার নিজের দায়িত্ব ঠিক মত পালন না করলে বা কর্তব্যে গাফিলতি মনে করলে কমিশন সেই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এইবারের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের ডিজি, জেলাশাসক, এসপি, এসডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। সম্প্রতি বহরমপুর, বেলডাঙা, কসবা, ডায়মন্ড হারববারে একাধিক ক্ষেত্রে এমন বদলির নির্দেশ দেখা গিয়েছে। তবে এই সব আমলাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি একাধিকবার তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ করেছিল। ফলে আগামী ২৫ মে হল ষষ্ঠ দফার ভোট, রাজনীতির আঙ্গিনায় তীব্র চাঞ্চাল্য তৈরি হয়েছে।  

    আরও পড়ুনঃকার্তিক মহারাজের পাশে সাধু-সন্তরা, মমতাকে ধিক্কার জানিয়ে হল প্রতিবাদ মিছিল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Meditation Day: বিশ্ব মেডিটেশন দিবসে জেনে নিন এর কিছু উল্লেখযোগ্য উপকারিতা

    World Meditation Day: বিশ্ব মেডিটেশন দিবসে জেনে নিন এর কিছু উল্লেখযোগ্য উপকারিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস (World Meditation Day)। মেডিটেশন হল আসলে মনের ব্যায়াম। নিরবে এক জায়গায় চুপ করে বসে একমনে ধ্যান করলে বৃদ্ধি পায় মনোযোগ ও সচেতনতা। এছাড়াও নিয়মিত মেডিটেশন করলে মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। পাশাপাশি এর সুফল হিসাবে জীবনে নেতিবাচক প্রভাব কেটে ইতিবাচক প্রভাবের সৃষ্টি হয়। 
    জানা গিয়েছে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিত মেডিটেশন করেন। তাই প্রতি বছর এই ২১ মে দিনটিকে বিশ্ব ধ্যান দিবস (World Meditation Day) হিসেবে পালন করা হয়। 

    জেনে নেওয়া যাক  এই মেডিটেশনের বিশেষ কিছু উপকারিতা-(Health Benefits of Meditation)

    মানসিক চাপ থেকে মুক্তি- মেডিটেশন আমাদের মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে। যদি নিয়মিত ভাবে মেডিটেশন করা যায় তবে মানুষের চাপ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। 
    মনকে শান্ত রাখা- মানসিক চাপ মুক্তির পাশাপাশি নিয়মিত ভাবে মেডিটেশন করলে মন শান্ত হবে। অর্থাৎ সারাদিন কাজের পর যে খিটখিটে ভাব আমাদের মধ্যে সৃষ্টি হয় তা থেকে নিমিষেই মুক্তি লাভ হবে। 
    মানসিক স্বাস্থ্যের বিকাশ- নিয়মিতভাবে মেডিটেশন করলে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। এছাড়াও ডিপ্রেশন বা অনেক রকম নেতিবাচক চিন্তাভাবনা থেকেও মুক্তি লাভ ঘটে।
    মনোযোগ বৃদ্ধি- মেডিটেশন (World Meditation Day) এর আরো একটি উপকারিতা হলো মনোযোগ বৃদ্ধি হওয়া। অর্থাৎ সামান্য ছোট ছোট জিনিস যেগুলো আমরা কারণে অকারণে ভুলে যাই বা মনে রাখতে পারি না সেই সব ক্ষেত্রে নিয়মিত মেডিটেশন করলে আমাদের মনোযোগ বৃদ্ধি হবে। ও যেকোনও কাজে একাগ্রতা আসবে। 
    রক্তচাপ নিয়ন্ত্রণ- নিয়মিত মেডিটেশন রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মত বিপদের ঝুঁকিও কম থাকে। 
    স্মৃতিশক্তির উন্নতি- নিয়মিত ভাবে মেডিটেশন করলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। 
    অনিদ্রা থেকে মুক্তি- নিয়মিতভাবে মেডিটেশন করলে মিলবে অনিদ্রা থেকে মুক্তি। একইসঙ্গে তৈরি হবে একটা ভালো ঘুমের রুটিন।

    আরও পড়ুন: ‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্টের প্রয়াণ, রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতে

    বর্তমানে ডিপ্রেশন বা হতাশার শিকার বহু মানুষ। এই প্রতিযোগীতার সমাজে লড়াইয়ে নেমে অনেকেই ভেঙে পরেন। আর ঠিক তখনই তারা নেন চিকিৎসকের পরামর্শ। আর চিকিৎসক এইসব বিষয়ে সবার আগে পরামর্শ দেন মেডিটেশনের (World Meditation Day)। কারন আত্মশক্তির বিকাশ, রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব এখন খুবই উল্লেখযোগ্য। তাই বর্তমানে বিশ্বজুড়ে মেডিটেশন হয়ে উঠেছে রোগ নিরাময়ের বিকল্প পদ্ধতি, সাফল্যের অব্যর্থ প্রক্রিয়া ও মানসিক প্রশান্তির একমাত্র রাস্তা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: কার্তিক মহারাজের পাশে সাধু-সন্তরা, মমতাকে ধিক্কার জানিয়ে  হল প্রতিবাদ মিছিল

    Murshidabad: কার্তিক মহারাজের পাশে সাধু-সন্তরা, মমতাকে ধিক্কার জানিয়ে হল প্রতিবাদ মিছিল

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) সারগাছির ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার বিশ্ব হিন্দু পরিষদও মহারাজের পাশে দাঁড়ালেন। অন্য সাধু-সন্তরাও কার্তিক মহারাজকে সঙ্গে নিয়ে ধিক্কার সভা এবং প্রতিবাদ মিছিল করেছেন।

    ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? (Murshidabad)

    শনিবার এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ সব সাধু সমান নয়। বহরমপুরের (Murshidabad) একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতিকরছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।’

    বহরমপুরে ধিক্কার মিছিলে সাধু-সন্তরা

    সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় বহরমপুরে (Murshidabad) মিছিল করেন সাধু-সন্তরা। মিছিলে হাজির ছিলেন কার্তিক মহারাজ। রবিবার ধিক্কার জানিয়ে বেলডাঙায় মিছিল করেন কার্তিক মহারাজের ভক্তরা। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। কার্তিক মহারাজ বলেন, আমি কোনও নির্দিষ্ট দলের এজেন্ট বসতে দিইনি এমন কোনও প্রমাণ মুখ্যমন্ত্রী দেখাতে পারলে যে শাস্তি দেবেন মেনে নেব। সকল রাজনৈতিক দলের সঙ্গে আমার সখ্যতা রয়েছে। সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ইমাম অ্যাসোসিয়েশনের তরফে যখন বিবৃতি জারি করে তৃণমূলকে ভোট দিতে বলা হয় তখন মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন কেন?

    আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    কার্তিক মহারাজের পাশে বিশ্ব হিন্দু পরিষদ

    মুখ্যমন্ত্রীর লাগাতার আক্রমণের মধ্যেই কার্তিক মহারাজের পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদ। সাংবাদিক বৈঠক করে কার্তিক মহারাজকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ জানান পরিষদের দক্ষিণবঙ্গ শাখার সম্পাদক চন্দ্রনাথ দাস। ইসকনকে জমি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করেছে ইসকন মায়াপুর। ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘সচেতন মানুষ যার যেখানে উচিত মনে হয় সেখানে ভোটাধিকার প্রয়োগ করেন। এব্যাপারে কেউ হুইপ দিতে পারে না। এই ধর্মীয় সংগঠনের ব্যাপারে রাজনৈতিক উদ্দেশে কেউ কিছু না বলাই শ্রেয়।’ বিশ্ব হিন্দু পরিষদের নেতা চন্দ্রনাথ দাস বলেন, ‘হিন্দু অরাজনৈতিক সংগঠনগুলিকে রাজনীতির প্রাঙ্গনে সংমিশ্রণ করে যে জঘন্য রাজনীতির আমদানি করেছেন তা অবাঞ্ছিত ও অশোভনীয় কার্যকলাপ হিসাবে গন্য হওয়া উচিত।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কেকেআর-হায়দরাবাদ প্লে-অফ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা, জিতলেই ফাইনালে, খেলা বাতিল হলে?

    IPL 2024: কেকেআর-হায়দরাবাদ প্লে-অফ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা, জিতলেই ফাইনালে, খেলা বাতিল হলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ শীর্ষে নাইটরা। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪-এর প্লেঅফ পর্বের খেলা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা ও হায়দরাবাদ। মেগা ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা, সঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনাও। এদিন নাইটদের হয়ে গলা ফাটাবে আমেদাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহরে কলকাতার সমর্থকই বেশি থাকবে বলে মনে করছে ক্রিকেট প্রেমীরা। গ্যালারি মাতাতে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন কিং খান।

    কেকেআর-এর চিন্তা

    এই ম্যাচের আগে কেকেআরের সবচেয়ে বড় মাথাব্যথা ওপেনিং পার্টনারশিপ। আইপিএলের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। দুজনের ঝোড়ো ব্যাটিং পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ তুলে দিচ্ছিল নাইটদের হাতে। কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরে গিয়েছেন সল্ট। তাঁর পরিবর্তে কে হবেন নারিনের সঙ্গী? সম্ভবত রহমানউল্লাহ গুরবাজ। আফগান তারকার সামনে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। প্লে-অফে জয়ী দল সাধারণত কেউ বদলাতে চায় না। কিন্তু এক্ষেত্রে কেকেআরকে বাধ্য হয়ে প্রথম একাদশে পরিবর্তন করতে হবে।

    বৃষ্টির সম্ভাবনা

    আইপিএলের শেষ পর্বে এসে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বিগত কয়েক দিনে বাতিল হয়েছে একাধিক ম্যাচ। বেড়েছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের সংখ্যাও। বাতিল হওয়া ম্যাচের মধ্যে ২টি ম্যাচ কেকেআরের। আমেদাবাদেই গত দুটি ম্যাচ পণ্ড হয়েছে। বাতিল হয়েছে কেকেআর বনাম গুজরাট ম্যাচ। তবে, প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে ফাইনালে চলে যাবে কলকাতা। কারণ কোয়ালিফায়ারে রিজার্ভ ডে নেই। আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে যে দল লিগ টেবিলে শীর্ষে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটাকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফলে কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে কেকেআর।

    ম্যাচের খুঁটিনাটি

    ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০, তার আধ ঘণ্টা আগে হবে টস। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। যাঁরা টিভির সামনে বসে খেলা দেখার সুযোগ পাবেন না, তাঁরা স্মার্টফোনে বা ল্যাপটপে জিও সিনেমা অ্য়াপেও দেখতে পাবেন ম্যাচের সরাসরি সম্প্রচার 

    কেকেআরের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা, মনীশ পাণ্ডে।

    সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সনবীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়জেব উনাদকাট, মায়াঙ্ক মার্কান্ডে। ইমপ্যাক্ট প্লেয়ার: টি নটরাজন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরম ভাব অনেকটা কেটেছে। চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। এর পর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ (Cyclone) বলয়ের জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। 

    ঘূর্ণিঝড়ের সতর্কতা

    বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। আগামী শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৬ মে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন (Weather Update) থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্ষা আসার ঠিক আগে এবং বিদায়ের ঠিক পরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি থাকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত। এই ঘূর্ণিঝড় (Cyclone) সঞ্চালনটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বাড়বে ঢেউয়ের উচ্চতাও। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস (Weather Update)। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে সোমবার। তার জেরে তাপমাত্রাও নেমেছে খানিকটা। এবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও বাড়বে, বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনও স্পষ্ট করেনি আলিপুর। তবে অনুকূল বায়ুপ্রবাহে (Cyclone) বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: ঝাড়খণ্ডের অন্যতম শক্তিপীঠ উগ্রতারা ছিন্নমস্তা মন্দির, দুর্গাপুজো হয় টানা ১৬ দিন ধরে!

    কলকাতার তাপমাত্রা

    সোমবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ২.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.১ মিলিমিটার। আজ, মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরে সপ্তাহভর হালকা বৃষ্টি হলেও ঘূর্ণাবর্তের  (Cyclone) কোনও প্রভাব পড়বে না, বলেই অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২১/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার ২১/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুব ভালো কাটবে।

    ২) সাফল্য লাভ করবেন।

    ৩) মনের কথা শুনুন।

    বৃষ

    ১) আজকের দিনটি মোটের ওপর ভালোই থাকবে।

    ২) অসম্পূর্ণ ইচ্ছাপূরণ হবে।

    ৩) মনের মধ্যে আনন্দ থাকবে।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কাজে সফল হবেন।

    ৩) নিজের ওপর ভরসা রেখে লক্ষ্য লাভের চেষ্টা করুন।

    কর্কট

    ১) নতুন ও চ্যালেঞ্জপূর্ণ কাজের মোকাবিলা করবেন।

    ২) নিজের সীমিত সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে।

    ৩) ব্যবসায়ে লগ্নি করলে মুনাফা হতে পারে।

    সিংহ

    ১) আপনার কাজ প্রশংসিত হবে।

    ২) সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা সুসংবাদ পেতে পারেন।

    ৩) কোনও কাজে অতি উৎসাহ দেখাবেন না, আপনাকে ভুল বোঝা হতে পারে।

    কন্যা

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সাফল্য ও আনন্দ লাভ করবেন।

    ৩) দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত থাকবেন।

    তুলা

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) আজকের দিনটি একাধিক ওঠাপড়ায় ভরে থাকবে।

    ৩) মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি দৈনন্দিন কাজের ব্যস্ততায় কাটবে।

    ২) স্বাস্থ্যের যত্ন নিন।

    ৩) নিজের আত্মীয়ের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন।

    ধনু

    ১) নিজের কাজের প্রতি সমর্পিত থাকুন।

    ২) আর্থিক লাভ হবে।

    ৩) ভেবেচিন্তে ব্যয় করুন।

    মকর

    ১) জাতকদের পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে।

    ২) আত্মীয়দের সঙ্গে মেলামেশা বাড়বে।

    ৩) কিছু নতুন বস্তু কিনতে পারেন।

    কুম্ভ

    ১) নিজের কাজের প্রতি সমর্পিত থাকবেন।

    ২) কঠিন পরিশ্রম করলে সুফল পাবেন।

    ৩) কিছু সমস্যার সম্মুখীন হবেন, তবে হতাশ হবেন না।

    মীন

    ১) ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

    ২) ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ৩) ভবিষ্যতে সাফল্য লাভ করবেন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Attack On Ramakrishna Mission: মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই রামকৃষ্ণ মিশনে হামলা, সাধুদের প্রাণে মারার হুমকি

    Attack On Ramakrishna Mission: মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই রামকৃষ্ণ মিশনে হামলা, সাধুদের প্রাণে মারার হুমকি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল বিরোধিতার অভিযোগে বিভিন্ন মিশন-সংঘের সাধুদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক পরে পরেই হামলা হল শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে (Attack On Ramakrishna Mission)।

    রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতীদের দাপাদাপি (Attack On Ramakrishna Mission)

    আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হল জমি দখলের চেষ্টাও। প্রাণে মারার হুমকি দেওয়া হল আশ্রমের সন্ন্যাসীদের। কেড়ে নেওয়া হল মিশনের নিরাপত্তারক্ষীদের মোবাইল। ভেঙে ফেলা হল সিসিটিভি ক্যামেরা। ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে। এক ভক্তের দান করা জমিতেই গড়ে উঠেছে আশ্রম। দীর্ঘদিন ধরেই সেখানে থেকে সাধন-ভজন করেন সন্ন্যাসীরা। রবিবার গভীর রাতে জমি মাফিয়া প্রদীপ রায় তিরিশ-চল্লিশ জন দুষ্কৃতীর একটি দল নিয়ে গিয়ে আশ্রমে হামলা চালায় বলে অভিযোগ। মিশনের তরফে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    সরব প্রধানমন্ত্রীও 

    রামকৃষ্ণ মিশনের (Attack On Ramakrishna Mission) মতো একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাজ্যে এসে এই পরিস্থিতির জন্য তিনি আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘকে আক্রমণ করেছেন, তার জেরেই এই ঘটনা। রাজ্যের এখনও বেশ কয়েকটি আসনে নির্বাচন বাকি। তার আগে হাওয়া যাতে গেরুয়া পালে ঘুরে না যায়, তাই মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার দাবি, তাঁর অভিযোগ কেবল নির্দিষ্ট কয়েকজন সাধুর বিরুদ্ধে।

    তৃণমূলের পিঠ বাঁচানোর এই দাবিতে অবশ্য ভবি ভুলছে না। রামকৃষ্ণ মিশনের মতো নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর নিন্দা করেছে বিজেপি। পদ্ম-পার্টির দাবি, ভোট ব্যাঙ্ক ধরে রাখতে এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে খুশি করতেই তৃণমূল নেত্রীর এই বাক্যবাণ নিক্ষেপ। যার জেরে হামলা হয়েছে মিশনে। রামকৃষ্ণ মিশনে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

    আর পড়ুন: “তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নেই, আছে রেটকার্ড”, চাকরি চুরি নিয়ে মমতাকে তোপ মোদির

    রামকৃষ্ণ মিশন কিংবা ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠান নানা বিপদে আপদে পাশে থাকেন বিপন্নদের। সংসার-বন্ধন ছিন্ন করে মানবসেবাকেই যাঁরা জীবনের ব্রত করেছেন, ভোট কুড়োতে তাঁদেরই আক্রমণ করে বসলেন তৃণমূল সুপ্রিমো! বিশিষ্ট মহলের সিংহভাগেরও মতে, তৃণমূল নেত্রীর এহেন আক্রমণ স্রেফ ভোটব্যাঙ্ক ধরে রাখতে। ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই রাজ্যে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত। তাই যেই তিনি মঠ-মিশন-সংঘকে নিশানা করেছেন, তখনই জমি দখলে নেমে পড়েছে মাফিয়ারা (Attack On Ramakrishna Mission)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Iran Relation:`‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্টের প্রয়াণ, রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতে

    India Iran Relation:`‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্টের প্রয়াণ, রাষ্ট্রীয় শোক ঘোষণা ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘বন্ধুদেশ’ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। তাঁর সম্মানে মঙ্গলবার ভারতে পালন করা হবে এক দিনের রাষ্ট্রীয় শোক (India Iran Relation)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক মুখপাত্র বলেন, “প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ২১ মে, মঙ্গলবার সারা ভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। শোকের দিন দেশের সব ভবনে যেখানে যেখানে নিয়মিত জাতীয় পতাকা ওড়ে, সেখানে জাতীয় পাতাকা অর্ধনমিত থাকবে। সেদিন কোনও বিনোদন থাকবে না।”

    শোক প্রকাশ মোদির (India Iran Relation)

    ইরানের (India Iran Relation) রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানের রাষ্ট্রপতি ড. সৈয়দ ইব্রাহিম রাইসির মর্মান্তিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। তাঁর পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। এই শোকের সময়ে, ইরানের পাশে রয়েছে ভারত।”

    শোক প্রকাশ জয়শঙ্করের

    শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ড. ইব্রাহিম রাইসি ও বিদেশমন্ত্রী এইচ আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাঁদের সঙ্গে আমার বহু বৈঠকের কথা মনে পড়ছে। অতি সম্প্রতি, ২০২৪ সালের জানুয়ারিতেও আমরা বৈঠক করেছি। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই শোকের সময়ে আমরা ইরানের মানুষের পাশে আছি।”

    আর পড়ুন: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রইসি, সর্বোচ্চ পদে এবার কে?

    প্রসঙ্গত, রবিবার রাতে পূর্ব আজহারবাইজানে একটি পাহাড়ে গোত্তা খেয়ে ভেঙে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) কপ্টার। দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটিতে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই। সোমবার সকালে উদ্ধার করা হয় কপ্টারের ধ্বংসাবশেষ। পরে নিশ্চিত করা হয় প্রেসিডেন্ট ও ইরানের বিদেশমন্ত্রীর মৃত্যুর খবর (India Iran Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share