Blog

  • Purulia: মাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু, বড় হয়ে চিকিৎসক হতে চায়

    Purulia: মাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু, বড় হয়ে চিকিৎসক হতে চায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয়স্থানে জায়গা করে নিল পুরুলিয়া। পুরুলিয়ার (Purulia) সাম্যপ্রিয় গুরু এবার মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন। বৃহস্পতিবার সকালেই টিভির পর্দায় নাম ঘোষণা হতেই সাম্যপ্রিয়র পরিবারের লোকজন উচ্ছ্বাসে মেতে ওঠেন।

    ক্রিকেট খেলা আর গান শোনা পছন্দ সাম্যপ্রিয়ের (Purulia)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, সাম্যপ্রিয় পুরুলিয়া (Purulia) জেলা স্কুলের ছাত্র ছিল। তার প্রাপ্ত নম্বর ৬৯২। তবে, পড়াশুনার পাশাপাশি সে ক্রিকেট খেলা করতে ভালবাসে। সুযোগ পেলে সে ক্রিকেট খেলা দেখত। আর গান তার খুব প্রিয়। সে গানের এতটাই ভক্ত যে সব সময় কানের এয়ারফোন নিয়ে থাকত। এরজন্য বাবা-মায়ের কাছে বকাও খেয়েছে। পরে, সেই নেশা কিছুটা কাটিয়েছে। এমনিতেই ছোট থেকে সে পড়াশুনায় ভাল ছিল। ফলে, স্কুলের শিক্ষক থেকে শুরু করে পরিবারের লোকজনদের সকলেরই এবার তার ওপর অনেকটাই আশা ছিল। তাই, মেধা তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় হওয়ায় এলাকার সকলেই খুশি। এদিন তার এই সাফল্যের পর পরই পাড়া প্রতিবেশীরা তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে চলে আসে।

    আরও পড়ুন: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল, পাস ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন

    সাম্যপ্রিয় চিকিৎসক হতে চায়

    নিজের প্রস্তুতি নিয়ে সাম্যপ্রিয়র বক্তব্য,” পড়েছিলাম বলেই তো ভাল রেজাল্ট করতে পেরেছি। তবে, সব সময় পড়াশুনা করতাম এমন নয়। তবে, যতক্ষণ পড়তাম, মন দিয়ে পড়তাম। তবে, ভোরে উঠতে পারতাম না। তাই, অনেক রাত পর্যন্ত পড়তাম। আর ক্রিকেট আমার ভীষণ প্রিয়। তাই শেষের দিকেও বিকেল হলে ছাদে গিয়ে ক্রিকেট খেলতাম। আর সব সময়ের সঙ্গী ছিল গান। যদিও কানে ‘ইয়ারফোন’ গুঁজে পড়াশোনায় বাবার আপত্তি থাকায়, পরীক্ষার আগে এই অভ্যাস থেকে খানিক দূরেই ছিলম। আগামী পরিকল্পনা নিয়ে সে বলে, আমি চিকিৎসক হতে চাই। ঘটনাচক্রে মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়ও চায় চিকিৎসক হতে।”

    মেধাতালিকার প্রথম দশে এবার রয়েছে ৫৭ জন

    পর্যদ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি নাগাদ। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৯,১০,৫৯৮। এর মধ্যে ৪,০৩,৯০০ জন ছাত্র এবং ৫,০৮,৬৯৮ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৫.৯ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকার প্রথম দশে এ বার রয়েছে ৫৭ জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: “বিজেপি মুসলিম বিরোধী নয়”, স্পষ্ট বার্তা মিঠুনের

    Mithun Chakraborty: “বিজেপি মুসলিম বিরোধী নয়”, স্পষ্ট বার্তা মিঠুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বালি, কয়লা, গরু, বিদ্যা, রেশন চুরি করে না বিজেপি। বিজেপি (BJP) স্বচ্ছ পার্টি। বিপক্ষে একটা পার্টি আছে দুর্নীতি আর দুর্নীতি। ওরা বালি, কয়লা, গরু, রেশন, বিদ্যা চুরি করে।” পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের অভিরামপুরে বোলপুর লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে জনসভায় এভাবেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি আরও বলেন, “আপনারা ভাবুন কাকে ভোট দেবেন। ওরা যা দিচ্ছে সব নিয়ে নিন। ওসব আপনাদেরই পয়সা। আপনারই পয়সা আপনাকে দিচ্ছে, আসলে ঘুরিয়ে নাক দেখাচ্ছে। কিন্তু ভোটটা বিজেপিকে দিন।”

    বিজেপি মুসলিম বিরোধী নয়

    বিজেপিকে মুসলিম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের অবস্থান স্পষ্ট করে মিঠুন বলেন, “বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়। দাঙা করে না বিজেপি।আমাদের কেন্দ্রীয় কমিটি বলেছে আমরা মানুষের রাজনৈতিক সমর্থন (Lok Sabha Election 2024) নিয়ে জিতব। আমাদের এখানে কেউ স্ক্যাম করলে আমরা এক মিনিটও ভাবি না।”

    আরও খবর: “৪ জুনের পর পিসি ভাইপো দরজা খুলে বসে থাকবে আর কেউ থাকবে না”, আবারও বিস্ফোরক দিলীপ

    ইভিএম কারচুপি প্রসঙ্গে প্রতিক্রিয়া

    প্রসঙ্গত মালদা জেলার ফারাক্কার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো ইভিএম কারচুপির সন্দেহ প্রকাশ করেন। তিনি (Mithun Chakraborty) বলেন ১৫ লক্ষ ইভিএম সরিয়ে দেওয়া হয়েছে বলে তাঁর কাছ নাকি খবর রয়েছে। মমতার অভিযোগ প্রসঙ্গে মিঠুন বলেন, “আগেই বলেছি। ওনার মাথার ঠিক নেই। যা ইচ্ছে বলুক, বলতে দিন।” অন্যদিকে আসানসোল বিক্ষোভ নিয়ে তিনি বলেন, “আমার দোষ, আমি ক্ষমাপ্রার্থী। আমার শরীর খারাপ। আমার পা কাঁপছে, পরে একদিন যাব।” এসএসসির চাকরিহারা নিয়ে প্রশ্ন করতেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেন, “আরও একটা বড় স্ক্যাম আছে। অদ্বিতীয়া বলে একটি মেয়ে আছে। ব্লগ করেছে, একটু খানি দেখে তারপরে বলবেন। আমি কিছু বলছি না।” ২০১৪ সালের চাকরি প্রার্থীদের প্যানেল বাতিল নিয়ে তিনি বলেন, “ভুল করে থাকলে তার সাজা পেতে হবে”।

    খোশমেজাজে মিঠুন (Mithun Chakraborty)

    এদিন চাঁদিফাটা গরমেও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) মঞ্চে বেশ খোশমেজাজে ছিলেন।  এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, চশমা পরে থাকেন কেন? তিনি তৎক্ষনাৎ চশমা খুলে দিয়ে হেয়ালির ছলে বলেন, “আমার চোখগুলো খুব সুন্দর।” এরপর মিঠুন নিজের কয়েকটি সিনেমার ডায়লগ বলার পাশাপাশি নিজের লেখা গানও গেয়ে শোনান (Lok Sabha Election 2024)। হেলিকপ্টারে ওঠার কুনাল ঘোষের পদ কেড়ে নেওয়া প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ কুণাল ঘোষকে (Kunal Ghsoh) দলের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন করতেই তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “নর্দমা। ওকে নিয়ে কিছু বলব না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • GST Collections: এপ্রিলে রেকর্ড কালেকশন জিএসটির! সরকারি কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি টাকা

    GST Collections: এপ্রিলে রেকর্ড কালেকশন জিএসটির! সরকারি কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট আবহেই মোদি সরকারের ‘আচ্ছে দিন’-এর প্রমাণ মিলল। চলতি আর্থিক বছরে রেকর্ড হারে জিএসটি (Gross Goods and Services Tax) কালেকশন করল ভারত সরকার। জানা যাচ্ছে ২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল মাস পর্যন্ত ২.১০ লক্ষ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বার্ষিক ভিত্তিতে ১২.০৪ শতাংশ জিএসটি সংগ্রহ (GST Collections) হয়েছে এই বছরে। যা গতবছরের তুলনায় ১৭.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

    কতটা বৃদ্ধি পেল জিএসটি

    জিএসটি আদায়ে (GST Collections) ভেঙে যাচ্ছে অতীতের সব রেকর্ড।  বড় সাফল্যের মুখ দেখল মোদি সরকার। আর্থিক বছরের প্রথম মাসেই জিএসটি সংগ্রহ সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তথ্য বলছে, এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ প্রথমবারের মতো ২ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশের বেশি। যেখানে গত বছরের এপ্রিল মাসেই জিএসটি সংগ্রহ ১.৮৭ লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। এরপর আর কোনও মাসে এই রেকর্ড ভাঙেনি। এবারই হয়ে গেল নয়া রেকর্ড। এই বছরে জিএসটি কালেকশনের মধ্যে দেশীয় লেনদেন ছিল ১৩.৪ শতাংশ এবং আমদানি বৃদ্ধি ছিল ৮.৩ শতাংশ।

    কী বললেন অর্থমন্ত্রী

    জিএসটি (GST Collections) আদায়ের নিরিখে ধারাবাহিক সাফল্য পাচ্ছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে উচ্ছ্বসিত ট্যুইট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এপ্রিল মাসে, লোকসভা নির্বাচনের মধ্যে, জিএসটি সংগ্রহ প্রথমবার ২.১০ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। গত বছর এই সময়ের তুলনায় যা ১২.৪ শতাংশ বেশি। রিফান্ডের পরে, চলতি বছরের এপ্রিলে নিট জিএসটি আয় ১.৯২ লক্ষ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.১ শতাংশ বেশি। পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে কেন্দ্রীয় জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩,৮৬৪ কোটি টাকা। অন্যদিকে রাজ্যের খাত থেকে আসা জিএসটি সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩,৫৩৮ কোটি টাকা। ইন্টিগ্রেটেড জিএসটি (GST Collections) দাঁড়িয়েছে ৯৯,৬২৩ কোটি টাকা। যার মধ্যে ৩৭,৮২৬ কোটি টাকা এসেছে শুধুমাত্র আমদানি করা পণ্যের হাত ধরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “৪ জুনের পর পিসি-ভাইপো দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না”, আবারও বিস্ফোরক দিলীপ

    Dilip Ghosh: “৪ জুনের পর পিসি-ভাইপো দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না”, আবারও বিস্ফোরক দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে এখন ভোটের হাওয়া। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফার ভোট সমাপ্ত হয়েছে। সামনেই তৃতীয় দফার ভোট। আর তারপর চতুর্থ দফায় ভোট রয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। আর সেই কেন্দ্রের ভোট প্রচারে রোজকার মত বৃহস্পতিবার সকালেও প্রাত:ভ্রমণ ও জনসংযোগ সারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন কালনা গেট ও নারীকলোনি এলাকায় প্রাত:ভ্রমণ সারেন তিনি। এরপর চা চক্রে মিলিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। আর সাংবাদিকদের মুখোমুখি হতেই একাধিক প্রসঙ্গে ফের মমতা-অভিষেককে আক্রমণ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 

    দিলীপ ঘোষের মন্তব্য (Dilip Ghosh)

    এদিন অভিষেক বন্দোপাধ্যায়ের বর্ধমানে কর্মী বৈঠক প্রসঙ্গে তিনি (Dilip Ghosh) বলেন,”এই রোদ্দুরে ওনারা বেরাতে পারবেন না, ইণ্ডোরে মিটিং ই করতে হবে। দেখছেন না আমরা যেখানে রোড শো করছি সেখানে গো ব্যাক, কালো পতাকা দেখানো হচ্ছে। টিএমসি (TMC) বুঝে গেছে এখানে কোন চান্স নেই। পার্টি অফিসে ঢুকে গেছে।” 
    এর পাশাপাশি মমতার ইভিএম প্রসঙ্গ তুলে তিনি (Dilip Ghosh) বলেন,”উনি (Mamata Banerjee) সবসময় মিথ্যা কথা বলে মিডিয়ার লোককে ব্যস্ত রাখেন। ওনার কথায় পাবলিক ততটা আজকাল গুরুত্ব দেয় না। তিনি রোজ মাথা খাটিয়ে একটা মিথ্যা কথা বলেন। এটা তার উপদেষ্টারা যুক্তি দেন। উনি কত টাকা লুঠ করেছেন, চাকরি থেকে কত টাকা লুঠ হয়েছে এটা কখনো বলেন না। উনি মাঝেমধ্যেই বলেন ভুল হয়ে গেছে। আয়লার টাকা ভুল করে তার দলের নেতার অ্যাকাউন্টে চলে গেছে। মাষ্টারির চাকরির ক্ষেত্রেও একই কথা বলেন।” 
    অন্যদিকে আবার কদিন আগেই দিলীপ ঘোষের প্রতিপক্ষ কীর্তি আজাদ অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষের (Dilip Ghosh)মাথা খারাপ হয়ে গেছে। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি করছেন চিকিৎসার জন্য। নাহলে তৃণমূল কর্মীরা চাঁদা তুলে তার চিকিৎসা করাবে। এদিন কীর্তি আজাদের সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী। তিনি তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে  বলেন,”কে কার চাঁদা তুলবে? উনি আগে ১৩ তারিখ পর্যন্ত থাকুন। ওনার পার্টির লোকেরাই ওনাকে ছেড়ে দিয়েছে। উনি তো আগে বিজেপিতে ছিলেন। কেন ওনাকে তাড়িয়ে দিয়েছে সেটা আগে বলুন।” 
    অন্যদিকে আবার অধীর রঞ্জন বলেছেন, টিএমসিকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভাল। সে প্রসঙ্গে এবার দিলিপ ঘোষ (Dilip Ghosh) বললেন,”গোটা রাজ্যে অরাজকতা চলছে। শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় লুঠপাট চলছে, দুর্নীতি চলছে। মহিলাদের সম্মানহানি হচ্ছে। তাই শুভবুদ্ধিসম্পন্ন যে কোন মানুষ এটা বলবে। অধীরদা বুঝেছে তার দল ওদের হারাতে পারবে না, সিপিএম পারবে না, তৃণমূলকে হারাতে একমাত্র বিজেপিই পারবে।” 
    প্রসঙ্গত, ৪ জুন লোকসভা ভোটের ফলপ্রকাশ। তৃণমূলের দাবী ৪ জুনের পর দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তৃণমূলে যোগদান করতে হবে। এ কথার প্রসঙ্গে তিনি বলেন,”ওনাদের খোকাবাবু রোজ বলছেন দরজা খুললে লোকে ভড়ে যাবেন। কিন্তু উনি ভয়ে দরজা খুলছেন না। দরজা খুললে লোকে পালিয়ে যাবে। ৪ জুনের পর পিসি ভাইপো দরজা খুলে বসে থাকবে আর কেউ থাকবে না।” 
    সম্প্রতি কুনালকে পদ থেকে সরিয়েছে তৃণমূল। সে প্রসঙ্গেই তিনি (Dilip Ghosh) বলেন,”ওকে কখনো গালিগালাজ করে, কখনো পদ থেকে সরিয়ে দেয়। কখনো জেলে পাঠায়। উনি ভাবুন কেমন দলে আছেন।” একই সঙ্গে চাকরি দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, “কুনাল ঘোষ তো অনেকদিন পার্টিতে আছেন। উনি কেন তথ্য দিচ্ছেন না সিবিআই, ইডিকে। আমাদের কাছে সব তথ্য আছে কে কত টাকা নিয়েছে চাকরির জন্য। এখানকার বিধায়কও টাকা নিয়েছে, সেই তথ্যও আছে। দলের ভাবমূর্তি স্বচ্ছ করার জন্য তথ্য দিয়ে সহযোগিতা করুন।”

    আরও পড়ুন: আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে হিট স্ট্রোক থেকে মৃত্যুর সংখ্যা! চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

    আগামীকাল প্রধানমন্ত্রীর সভা 

    উল্লেখ্য, আগামীকাল সভা রয়েছে প্রধানমন্ত্রীর। দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন জানান,প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ বাংলাতেই বিজেপির সিট বেশি বাড়বে। ৩৭০ টার্গেট দিয়েছে মোদিজি। সেজন্য দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য ও তাদের পাশে থাকার জন্য বার বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তবে এবার শুধু মোদিজি (PM Narendra Modi) নয় রাষ্ট্রীয় সভাপতি, যোগিজি সহ অনেকেই আসছেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: “দেশ বিরোধিতার সঙ্গে যুক্ত তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন না”, কৃষ্ণনগরে শুভেন্দু

    Suvendu Adhikari: “দেশ বিরোধিতার সঙ্গে যুক্ত তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন না”, কৃষ্ণনগরে শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূল শৌচালায়, আবাসের বাড়ি, চাকরি চুরি,  গরু পাচার, কয়লা বালি পাচার, ১০০ দিনের কাজের টাকা চুরি করে। এই তৃণমূলকে হারাতেই হবে।” বুধবার রাতে নদিয়ার বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের মাঠে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলকে এই ভাষাতে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    তৃণমূল কোনও দল নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি (Suvendu Adhikari)

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, এখানকার সাংসদের পদ চুরির দায়ে চলে গিয়েছে, দেশ বিরোধিতার সঙ্গে যুক্ত তৃণমূল প্রার্থীকে ভোট দেবেন না। মোদিজির উন্নয়নকে বহাল রাখতে অমৃতা রায়কে ভোট দেবেন। একই মঞ্চে উপস্থিত ছিলেন রাজবাড়ির রাজবধূ অমৃতা রায় সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এরপরে মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে একের পর এক আক্রমণ করতে শুরু করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দলের প্রতি একরাশ ক্ষোভ উপড়ে দেন। জনসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণালকে পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, “এটা পিসি ভাইপোর কোম্পানির ভিতরের ব্যাপার। কোন কর্মচারীকে রাখবে আর কোন কর্মচারীকে রাখবে না সবটাই তাদের উপর নির্ভর করে। তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখানে বিভিন্ন স্তরের কর্মচারী আছে। সারা দেশে কোন ভেদাভেদ নেই, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিভাজনের রাজনীতি করেন।”

    আরও পড়ুন: প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল, পাস ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন

    এলাকায় উন্নয়ন হয়নি

    অন্যদিকে, সভা মঞ্চ থেকে অমৃতা রায় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, এখনও পর্যন্ত যেসব এলাকায় নির্বাচনী ভোট প্রচারে আমি গিয়েছি, সেই এলাকায় কোনও উন্নয়ন হয়নি, পরিস্থিতি খুব খারাপ। মানুষ আমাকে অভাব অভিযোগের কথা বলছেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় মহুয়া মৈত্র সাংসদ থাকা সত্ত্বেও কোনও কাজ করেননি। মোদিজি আমাকে পরিষ্কার বলে দিয়েছেন যে ১০০ টি প্রকল্পের কাজ হওয়ার কথা, সেগুলি খুবই দ্রুত শুরু হবে। পাশাপাশি এখনও পর্যন্ত যে কাজ গুলি হয়নি সেই কাজগুলি সবার আগে করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Draupadi Murmu: রাহুলের মুখে ঝামা! রাম-সন্দর্শনে রাষ্ট্রপতি মুর্মু, করলেন আরতিও

    Draupadi Murmu: রাহুলের মুখে ঝামা! রাম-সন্দর্শনে রাষ্ট্রপতি মুর্মু, করলেন আরতিও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রোটোকল থাকায় উপস্থিত থাকতে পারেননি অযোধ্যায় রাম মন্দিরের বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে। ১ মে রাম দর্শন সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আরতিও করেন রাষ্ট্রপতি। পুজো করেন হনুমানজির মন্দিরেও।

    রাহুলের অভিযোগ (Draupadi Murmu)

    দ্রৌপদী তফশিলি উপজাতি সম্প্রদায়ের। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনি যোগ না দেওয়ায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, উপজাতি সম্প্রদায়ের হওয়ায় রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন না রাষ্ট্রপতি। রাহুলের মুখে ঝামা ঘষে দিয়ে এদিন বাধাহীনভাবেই মন্দিরে ঢোকেন রাষ্ট্রপতি। করেন প্রার্থনা। কেবল তাই নয়, উপজাতি সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও হিন্দু সংস্কৃতির সঙ্গে যে তাঁর নাড়ির টান, তাও রাম-সন্দর্শনে গিয়ে প্রমাণ করে দিলেন রাষ্ট্রপতি (Draupadi Murmu)।

    কী বলছেন মন্দির কর্তৃপক্ষ?

    প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে রাষ্ট্রপতি যোগ না দেওয়ায় রাহুল বলেছিলেন রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতিকে। কারণ তিনি আদিবাসী। এর প্রেক্ষিতে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেছিলেন, “গুজরাটে একটা সমাবেশে রাহুলজি বলেছিলেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতিকে। কারণ তিনি উপজাতি সম্প্রদায়ের। রাহুলজির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছি আমি। এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, বিপথগামী। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তফশিলি জাতি, উপজাতি এবং অন্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের পাশাপাশি হতদরিদ্র মানুষদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা এসেওছিলেন।”

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছড়ানো এই তথ্য যে নিতান্তই ভুল ছিল, এদিন রাষ্ট্রপতির রাম-দর্শনে তা প্রমাণ হয়ে গেল। কেবল তাই নয়, ভারতে যে আজও বৈচিত্র্যের মধ্যে ঐক্য বেঁচে রয়েছে, এদিনের ঘটনা তারও প্রমাণ বলেও অভিমত সংশ্লিষ্ট মহলের (Draupadi Murmu)।

    আরও পড়ুুন: “সংবিধান বদলের মতো পাপ করতে জন্মাইনি”, কংগ্রেসকে নিশানা মোদির

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Vande Bharat Metro: প্রকাশ্যে এল বন্দে ভারত মেট্রোর লুক, জুলাই থেকে ট্রায়াল রান

    Vande Bharat Metro: প্রকাশ্যে এল বন্দে ভারত মেট্রোর লুক, জুলাই থেকে ট্রায়াল রান

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় দূরত্বের পর এবার ছোট ছোট পা ফেলার পথে বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro)। পাঞ্জাবের (Punjab) কাপুরথলা রেলপথ ফ্যাক্টরি থেকে প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন বের হল। সামাজিক মাধ্যমে সেই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রেলের কর্মচারী ও নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে আছেন। সেখানে কালো রঙের গায়ে গেরুয়া রঙের সমান্তরাল রেখা দেওয়া অত্যাধুনিক ট্রেনের বগি হর্ণ বাজিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গেরুয়া কালো বন্দে ভারত মেট্রো (New Vande Bharat metro) যে কোনও ভারতীয়র মন ভালো করে দিতে পারে।  নেটিজেনরা জানাচ্ছেন মুম্বাই (Mumbai) সাব-আরবান নেটওয়ার্কের এসি কোচের মতই দেখতে এই নয়া বন্দে ভারত।

    জুলাই থেকে ট্রায়াল রান

    রেলের তরফে জানানো হয়েছে আগামী জুলাই মাস থেকে বন্দে ভারত মেট্রোর (Vande Bharat metro) ট্রায়াল রান শুরু করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। তবে নির্দিষ্ট কোন দিন থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল শুরু হবে তা এখনও স্থির করা হয়নি। মেট্রো সূত্রে জানা গিয়েছে চলতি বছর নির্দিষ্ট রুটে বন্দে ভারত মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দুমাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হবে। বর্তমান এসি মেট্রো (A.C. Metro) কোচের তুলনায় অনেকটাই আলাদা বন্দে ভারত মেট্রো। এতে আরামদায়ক বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি এমন একাধিক ব্যবস্থা থাকবে যা বর্তমান মেট্রোতে নেই।

    (Vande Bharat metro) দ্রুত গতিতে ছুটবে বন্দে ভারত মেট্রো

    রেল সূত্রে জানা গেছে একেবারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হবে এই বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro)। খুব দ্রুত গতি তুলতে পারবে এই ট্রেন। পাশাপাশি দ্রুত গতি কমিয়ে ফেলার ক্ষমতাও থাকবে এই মেট্রোতে। ফলে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত মেট্রো। এই নয়া মেট্রোতে সর্বনিম্ন ১২টি কোচ থাকবে। তবে চাহিদা অনুযায়ী যে রুটে বেশি কোচের প্রয়োজন সেখানে দেওয়া হবে সর্বোচ্চ ১৬টিকোচ নিয়ে এগিয়ে যেতে পারবে বন্দে ভারত মেট্রো ট্রেন।

    আরও পড়ুন: ফের বাংলা সফরে প্রধানমন্ত্রী, যান চলাচলে রাশ, জানুন কবে, কোথায়

    (Vande Bharat metro) কোন রুটে চলবে নয়া মেট্রো

    প্রথম কোন রুটে  চলবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat metro route) সেটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এখনও কোনও রুট চূড়ান্ত হয়নি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্দে ভারত মেট্রোর আবদার এসেছে। কোথায় প্রথম দেওয়া হবে এবং ধাপে ধাপে আরও কোথায় কোথায় দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। আরও জানা গিয়েছে প্রথম ধাপে ৫০ টি ট্রেন তৈরি করা হবে। ধীরে ধীরে ৪০০টি বন্দে ভারত মেট্রো চালু করার চিন্তা ভাবনা রয়েছে রেল দপ্তরের। বন্দে ভারত মেট্রো ১০০ কিলোমিটার থেকে আড়াইশো কিলোমিটারের মধ্যে ভ্রমণ করতে সক্ষম হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Heat Stroke Deaths: বাড়ছে হিট স্ট্রোক থেকে মৃত্যু, নেপথ্যে জলবায়ু পরিবর্তন! বলছে গবেষণা

    Heat Stroke Deaths: বাড়ছে হিট স্ট্রোক থেকে মৃত্যু, নেপথ্যে জলবায়ু পরিবর্তন! বলছে গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। বিশেষ করে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতেই গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির মাত্রা পার করেছে। আর এই তীব্র গরম সহ্য করতে না পেরে মৃত্যু হচ্ছে অনেকের। যদিও গরমের জেরে মৃত্যুর (Heat Stroke Deaths) ঘটনা নতুন নয়। ২০১৯ সালের এক জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে হিট স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা প্রতি বছর বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ্য ২০ হাজারে। যা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভয় ধরাচ্ছে ছোট থেকে বড় সকলের মনেই। 

    আবহাওয়ার পরিবর্তন (Heat Stroke Deaths)

    প্রতি বছর এই ক্রমবর্ধমান তাপমাত্রার প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন (Climate Change)। আর জলবায়ু পরিবর্তনের কারণ হল বিশ্ব উষ্ণায়ন (Global Warming)। প্রতিনিয়ত যথেচ্ছ ভাবে গাছ কাটার ফল ভুগছে সারা বিশ্বের মানুষ। প্রকৃতি নিজের ভারসম্য হারাচ্ছে, আর তার ফলে প্রভাবিত হচ্ছে আবহাওয়া। আর আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে মৃত্যু (Heat Stroke Deaths) হচ্ছে অনেকের। 

    ভারতের হিট স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা 

    গবেষকরা জানিয়েছেন, ক্রমবর্ধমান এই তাপমাত্রার বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে দশ বছরের বেশি বয়সি লোকেরা। জানা গেছে তাপমাত্রা বৃদ্ধির কারণে ভারতে হিট স্ট্রোক হয়ে মৃত্যুর (Heat Stroke Deaths) সংখ্যা ৩৩ হাজারে পৌঁছেছে। 

    আরও পড়ুন: “সংবিধান বদলের মতো পাপ করতে জন্মাইনি”, কংগ্রেসকে নিশানা মোদির

    চিকিৎসকদের পরামর্শ

    চিকিৎসকরা বলেছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর (Heat Stroke Deaths) আশঙ্কা অনেক বেড়ে যায়। তাই নিজেকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জল খান। সম্ভব হলে বেলা ১১টা থেকে দুপুর ৩টে অব্দি টানা রোদে না বেরনোই চেষ্টা করুন। হালকা, তরল জাতীয় খাবার খান। বাইরে বের হলেও সাথে জল, ছাতা, সানগ্লাস রাখুন। পাতলা, হালকা রঙের  সুতির জামা পরে বের হন। রাস্তায় কেউ অসুস্থ হলে অবশ্যই তাকে সাহায্য করুন। অবস্থা খারাপ বুঝলে হসপিটালে ভর্তি করুন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Cooch Behar: মাধ্যমিকে রাজ্যের প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেনের স্বপ্ন চিকিৎসক হওয়ার

    Cooch Behar: মাধ্যমিকে রাজ্যের প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেনের স্বপ্ন চিকিৎসক হওয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার মাধ্যমিকে বাজমাত করল উত্তরবঙ্গ। মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে কোচবিহারের (Cooch Behar) রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে প্রথম স্থানাধিকারী হিসেবে তাঁর নাম ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন কোচ বিহারের সেন পরিবার। পাড়া প্রতিবেশীর সঙ্গে স্কুলের শিক্ষকরাও তাঁর বাড়িতে হাজির হয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

    সত্যজিৎ রায়ের লেখা বই পড়তে ভালোবাসে চন্দ্রচূড় (Cooch Behar)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণি থেকে চন্দ্রচূড় রামভোলা স্কুলে (Cooch Behar) পড়ে। স্কুলে বরাবরই ও ভাল ফল করত। এছাড়া ছোট থেকেই আবৃত্তি, গল্পের বই পড়া, তাৎক্ষণিক বক্তৃতার সঙ্গেই চলত পড়াশোনা। আর সে মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৯৩। চন্দ্রচূড়ের মা মৌসুমী সেন ছেলের এই রেজাল্ট শুনে আনন্দে আত্মহারা। তিনি বলেন, “ছেলের ৯ জন গৃহ শিক্ষক ছিলেন। তবে,  ওর বাঁধাধরা সময় ছিল না পড়াশোনার। যখন ভাল লাগত তখন ও পড়ত। আমরা পড়াশুনার জন্য বলতাম না। তবে, ও প্রতিটি ক্লাসে পরীক্ষার দেওয়ার পর যে নম্বর পাওয়ার কথা বলত, সেই নম্বরই ও পেত। এবার ও রাজ্যের মধ্যে স্থান করার কথা বলেছিল। আমরাও আশা রেখেছিলাম। তবে, রাজ্যের মধ্যে ছেলে প্রথম হওয়ায় খুব ভাল লাগছে। ছেলে ক্রিকেট খেলা ভালোবাসে। বিরাট কোহলি প্রিয় খেলোয়াড়। সত্যজিৎ রায়ের লেখা বই ছেলে খুব পছন্দ করে।” রামভোলা স্কুলের এক শিক্ষক বলেন, “ছোট থেকেই ও পড়াশুনায় ভাল। ফলে, ও যে ভাল রেজাল্ট করবে তা আমাদের আশা ছিল। ও শুধু নিজের পরিবারকে নয় আমাদের রামভোলা স্কুলকে এবং সমগ্র কোচবিহারবাসীকে গর্বিত করেছে। তাই, টিভিতে ওর খবর শুনেই বাড়িতে আমি ওকে শুভেচ্ছা জানাতে চলে আসি।”

    ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে চন্দ্রচূড়

    প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় জানায়, ” ভীষণ ভালো লাগছে সকলের প্রত্যাশার রাখতে পেরেছি। তবে, আরও অনেক পরীক্ষা আগামীদিনে বাকী রয়েছে। ইতিমধ্যেই পড়াশুনো শুরু হয়ে গিয়েছে। আমি যা চাই তাতেই সহযোগিতা করবেন বাবা মা। তাঁরা অত্যন্ত খুশি। আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেইস্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: লক্ষ্মীবারেও বইছে গরম হাওয়া, সপ্তাহ শেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: লক্ষ্মীবারেও বইছে গরম হাওয়া, সপ্তাহ শেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: লক্ষ্মীবারেও খর-তাপে জ্বলছে বাংলা। জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ। তবে এরই মধ্যে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের জলীয়বাষ্প ঢুকল বাংলায়। আজ বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কিছু জেলার তাপমাত্রা (Weather Update) নামবে। আগামী ৭২ ঘন্টায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উপকূলের জেলার তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে। শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

    কলকাতার তাপমাত্রা

    বুধবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) ছিল ৪২ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৬.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৬ শতাংশ। সর্বনিম্ন ২৩ শতাংশ। আজ, বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে দুপুরে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪২ ডিগ্রি এবং ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ।

    কবে থেকে বৃষ্টি

    হাওয়া অফিস (Weather Update) জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ এবং অসম, তামিলনাড়ু ও আরব সাগর সংলগ্ন এলাকায়। বিহার থেকে মণিপুর অবধি তৈরি হয়েছে অক্ষরেখা। এই অক্ষরেখা বাংলাদেশ ও অসমের উপর দিয়ে গেছে। এরই জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের জলীয়বাষ্প বাংলায় ঢোকার ফলে রাশ পড়বে পারদের ঊর্ধ্বগতিতে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার অবধি একটু কষ্ট করতে হবে। আপাতত অতি তীব্র তাপপ্রবাহের মাত্রা কমবে। পারদ আর চড়ার সম্ভাবনা নেই ৷ শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে। রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও গরম থেকে রেহাই মিলবে না।  দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share