Blog

  • Manipur Violence: ভোট মিটতেই রক্তাক্ত মণিপুর! পুলিশ ফাঁড়িতে কুকি জঙ্গিদের হানা, হত দুই জওয়ান

    Manipur Violence: ভোট মিটতেই রক্তাক্ত মণিপুর! পুলিশ ফাঁড়িতে কুকি জঙ্গিদের হানা, হত দুই জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটপর্ব মিটতেই ফের অশান্ত মণিপুর (Manipur Violence)। শুক্রবার গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারানসেনা জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই জওয়ান। দুই জওয়ান গুরুতর জখম হয়েছেন। এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে। নতুন করে অশান্তি শুরু হতেই মণিপুর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষ্ণুপুরে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

    সেনা জঙ্গি  সংঘর্ষ

    পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত সওয়া ২টো নাগাদ কুকি জঙ্গিদের একটি দল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড নিয়ে নারানসেনা ফাঁড়িতে হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য। বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। দুষ্কৃতীরা বোমা ছোড়ে আউটপোস্ট লক্ষ্য করে। শক্তিশালী বিস্ফোরণের আহত চারজন সিআরপিএফ জওয়ান (CRPF Jawan Killed)। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুই জওয়ানকে বাঁচানো যায়নি। বাকি দুইজন গুরুতর আহত। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা নারানসিনায় নিযুক্ত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২৮ ব্যাটালিয়নের সাব-ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। ইন্সপেক্টর যাদব দাস ও কনস্টেবল আফতাব দাস গুরুতর আহত হয়েছেন।

    আরও পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ, “দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ”, অভিমত মোদির

    জঙ্গিদের লক্ষ্য

    গত ডিসেম্বরে মোরেকে ফাঁড়িতে একই কায়দায় ভোররাতে হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। প্রসঙ্গত, শুক্রবার হিংসাদীর্ণ আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের একাংশে ভোট ছিল। চলতি মাসের গোড়া থেকে বাংলাদেশের সেনাবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই কয়েক জন জঙ্গি নিহতও হয়েছে। এই পরিস্থিতিতে মণিপুরের কুকি জঙ্গিগোষ্ঠীগুলির সহায়তায় কেএনএফ জঙ্গিরা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিন জঙ্গিদের নিশানা ছিল পুলিশ ব্যারাক। প্রথমে জঙ্গিদের একটি দল গুলি চালায় নারানসিনা গ্রামের একটি পাহাড় থেকে উপত্যকা অঞ্চলের দিকে। হামলা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পোস্ট লক্ষ্য করে। উল্লেখ্য, মণিপুরে (Manipur Violence) গত বছর থেকে শুরু হয়ে হিংসার ধারা এখনও চলছে। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০০-এরও বেশি মানুষ। গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার জন। বহু মানুষ ঘরছড়া। তাঁদের বাড়ি ফেরানোর চেষ্টা করছে সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নির্বাচন শান্তিপূর্ণ, “দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ”, অভিমত মোদির

    Lok Sabha Election 2024: নির্বাচন শান্তিপূর্ণ, “দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ”, অভিমত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ১৩ রাজ্যের ৮৯ কেন্দ্রে শেষ হয়েছে ভোট গ্রহণ। সারা দেশে নির্বাচন (Lok Sabha Election 2024) মোটের উপর শান্তিপূর্ণ, বলে জানাল কমিশন। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পর দেশবাসীর উদ্দেশে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি জানান, দ্বিতীয় দফায় বিপুল জনসমর্থন পেতে চলেছে এনডিএ। একই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।  লিখেছেন, বিরোধীরা আরও হতাশ হতে চলেছেন।

    মোদির মতামত

    নির্বাচন (Lok Sabha Election 2024) কমিশনের পরিসংখ্যান বেরোনোর পরেই শুক্রবার প্রধানমন্ত্রী মোদি পোস্ট করেন, দারুণ ভোট হয়েছে। সন্ধ্যা ৬.৫০ নাগাদ মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “দারুণভাবে শেষ হল দ্বিতীয় দফার নির্বাচন। দেশ জুড়ে যারা আজ ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দ্বিতীয় দফায় এনডিএ-র প্রতি জনগণের বিপুল সমর্থন বিরোধীদের আরও হতাশ করতে চলেছে। ভোটাররা চান দেশে এনডিএ-র সুশাসন প্রতিষ্ঠিত হোক। দেশের যুব ও মহিলা ভোটাররা এনডিএকে আরও শক্তিশালী করছে।”

    শান্তিপূর্ণ ভোটদান

    দেশে দ্বিতীয় দফার নির্বাচনে (Lok Sabha Election 2024) সবকটি আসন মিলিয়ে মোট ভোটদানের হার ৬০. ৯শতাংশ। দেশের ১৩টি রাজ্যের মধ্যে মণিপুর, ছশত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ। তৃতীয় দফায় ভোট হবে আগামী ৭ মে। পরবর্তী ধাপগুলোর ভোট হবে যথাক্রমে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আর ৪ জুন নির্বাচনের ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

    আরও পড়ুন:লক্ষ্য আন্তর্জাতিক ফ্লাইট! ৩০টি চওড়া এয়ারবাস এ৩৫০-৯০০ বিমান কিনছে ইন্ডিগো

    বাংলাতেও ভোট নির্বিঘ্নেই

    নির্বাচন (Lok Sabha Election 2024) কমিশন সূত্রে খবর, বিক্ষিপ্ত কয়েকটি ‘চোখ রাঙানি’র ঘটনা ছাড়া লোকসভার দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রের ভোট ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। কয়েকটি জায়গায় অল্পবিস্তর ঝামেলা হলেও তা সাম্প্রতিক সময়ে ভোট হিংসার কাছে কিছুই না বলে মত রাজনৈতিক মহলের। তবে বিকেল পাঁচটা পর্যন্ত ৭১.৮৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যা প্রথম দফার তুলনায় কম। গরমের জন্যই ভোটারদের বুথে আসার হার কম বলে মনে করা হচ্ছে। ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল  প্রায় ৬১ শতাংশ। শুক্রবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গসহ দেশের ১৩টি রাজ্য এবং ৮৮ টি লোকসভা আসনে ভোট হয়। সাত দফার এই নির্বাচনের প্রথম পর্বের ভোট হয়েছিল ১৯ এপ্রিল। ওইদিন ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৭/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৭/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে আজকের দিন?

    মেষ

    ১) দিনটি আপনার জন্য ব্যয়বহুল হতে চলেছে।

    ২) আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন।

    বৃষ

    ১) আর্থিক দিক থেকে দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে।

    ২) আপনি আপনার কাছের মানুষদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন।

    মিথুন

    ১) দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে।

    ২) আপনার আয় বৃদ্ধিতে আপনি খুশি হবেন।

    কর্কট

    ১) দিনটি আপনার জন্য আরামদায়ক এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির দিন হবে।

    ২) আপনার খরচ বাড়তে পারে।

    সিংহ

    ১) দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে।

    ২) ভাগ্যের দিক থেকে দিনটি ভালো যাবে।

    কন্যা

    ১)  দিনটি আপনার জন্য একটি চাপের হতে চলেছে।

    ২) অপ্রয়োজনীয় কাজের কারণে মানসিক চাপে থাকবেন।

    তুলা

    ১) পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন।

    ২) অনকূল কাটবে দিনটি।

    বৃশ্চিক

    ১) দিনটি আপনার জন্য সার্থক হতে চলেছে।

    ২) আপনার আত্মবিশ্বাসের কারণে, আপনি প্রতিটি কাজ করতে প্রস্তুত থাকবেন।

    ধনু

    ১) আপনার পিতামাতার আশীর্বাদে, আপনার যে কোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে।

    ২) পুরনো কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে।

    মকর

    ১) স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনার জন্য কিছুটা দুর্বল হতে চলেছে।

    ২) শারীরিক সমস্যাকে অবহেলা করলে আপনার রোগ বাড়তে পারে।

    কুম্ভ

    ১) দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে।

    ২) পরিশ্রমের ফল পাবেন।

    মীন

    ১) দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পরিপূর্ণ হতে চলেছে।

    ২)  আপনি যদি আপনার কথাবার্তা এবং আচরণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন তবে এটি আপনার জন্য ভাল হবে।

     

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Loksabha Election 2024: দ্বিতীয় দফায় দেশে ভোটদান ৬০.৭ শতাংশ, বাংলায় ৭১.৮৪

    Loksabha Election 2024: দ্বিতীয় দফায় দেশে ভোটদান ৬০.৭ শতাংশ, বাংলায় ৭১.৮৪

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় দফায় দেশে ৮৮ আসনে ভোটদানের হার ৬০.৭ শতাংশ (Loksabha Election 2024), অন্যদিকে বাংলার ক্ষেত্রে এই ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ। বাংলার ক্ষেত্রে তৃণমূলের সন্ত্রাসের চেনা ছবি দেখা গিয়েছে বালুরঘাট আসনে। সেখানে বিজেপি ভোটারদের বাধা, প্রার্থী সুকান্ত মজুমদারকে বুথে ঢুকতে না দেওয়া, বিরোধী এজেন্টদের মারধরের ঘটনা সামনে এসেছে। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এই দফায় যেমন কেরলের ২০টি, কর্নাটকের ১৪টি আসন, রাজস্থানের ১৩ আসন, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে আসনে ভোট গ্রহণ হয়। পাশাপাশি মধ্য প্রদেশের ৭টি আসন, অসম ও বিহারের ৫টি করে আসন, বাংলা ও ছত্তিশগড়ের ৩টি করে আসনে ভোট হয়। জম্মু-কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরাতেও ১টি করে আসনে ভোট হয় আজ। 

    দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার কোন আসনে কত ভোট

    দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় (Loksabha Election 2024) ভোটদানের হার ৭১.৮৪ শতাংশ। শুক্রবার দার্জিলিঙে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭১.৪১ শতাংশ। বালুরঘাটে ভোট পড়ল ৭২.৩০ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়ল ৭১.৮০।

    অন্যান্য রাজ্যের চিত্র, এগিয়ে মণিপুর ও ত্রিপুরা

    বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সর্বোচ্চ ৭৬% এবং উত্তরপ্রদেশে সর্বনিম্ন ৫২% ভোট পড়েছে। জেনে নিন অন্যান্য রাজ্যের অবস্থা।
    দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনে আজ দ্বিতীয় দফার ভোট (Loksabha Election 2024)। প্রথম দফায় ১৯ এপ্রিল ১০২টি লোকসভা আসনে ভোট হয়। আগামী ১ জুন সপ্তম ও শেষ ধাপে ভোট হওয়ার কথা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ৪ জুন। বিকাল ৫টা পর্যন্ত অসমে ৭০.৬৬%, বিহারে ৫৩.০৩%, ছত্তিশগড়ে ৭২.১৩%, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২%, কর্ণাটকে ৬৩.৯০%, কেরলে ৬৩.৯৭%, মধ্যপ্রদেশে ৫৪.৪২%, মহারাষ্ট্রে ৫৩.৫৬%, ৫৩%। মণিপুরে ৭৬ %, রাজস্থানে ৫৯.১৯%, ত্রিপুরায় ৭৬.২৩%, উত্তর প্রদেশে ৫২.৬৪% এবং বাংলায় ৭১.৮৪% ভোট পড়েছে।

    আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: ভোটের বাংলায় সন্দেশখালিতে বেনজির ছবি, অস্ত্র উদ্ধারের সব তথ্য কমিশনে জানাবে সিবিআই

    Sandeshkhali: ভোটের বাংলায় সন্দেশখালিতে বেনজির ছবি, অস্ত্র উদ্ধারের সব তথ্য কমিশনে জানাবে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ভোট পর্বের মধ্যেই ফের সন্দেশখালিতে (Sandeshkhali) অভিযান সিবিআইয়ের। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার তালাবন্ধ বাড়ি থেকে এদিন বিপুল অস্ত্রের খোঁজ পায় সিবিআই। উদ্ধার হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র। ভোটের বাংলায় বেনজির ছবি। সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে এনএসজি টিম। এলাকা খালি করছেন কমান্ডোরা। ভেড়ির আলপথে বেয়ে ঘুরছে রোবোটিক ডিভাইস। শুক্রবার এ গ্রামেরই এক বাড়িতে অস্ত্রসম্ভারের খোঁজ মেলে। এরপর কার্যত যুদ্ধকালীন তৎপরতায় চলছে তল্লাশি।

    জাতীয় নির্বাচন কমিশনকে তা জানাতে চলেছে সিবিআই (Sandeshkhali)

    সূত্রের খবর, এদিনের অভিযানে সন্দেশখালি (Sandeshkhali) থেকে কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে বিদেশে তৈরি পিস্তল ও রাইফেল। দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্র এখনও পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে বিদেশি নাইন এম এম, দেশি সেভেন এমএম পিস্তল। বোমা ও কার্তুজও পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গ জুড়ে চলছে তল্লাশি অভিযান। মাটি খুঁড়ে চলছে তল্লাশি। সন্দেশখালিতে শুক্রবারের অভিযান প্রসঙ্গে এবার জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে চলেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এমনই জানা যাচ্ছে। আদর্শ আচারণবিধি জারি থাকাকালীন অস্ত্র উদ্ধার হয়েছে সেখান, সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশনকে তা জানাতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি।

    আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ!

    এনএসজির মূলত তিনটি শাখা রয়েছে। তার মধে একটি হচ্ছে বম্ব ডিসপোজাল এবং ডিটেকশন স্কোয়াড। সন্দেশখালিতে (Sandeshkhali) এনএসজির এই বম্ব ডিসপোজাল এবং ডিটেকশনস স্কোয়াডকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল? এই অস্ত্রপাচার চক্রের সঙ্গে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে? শাহজাহানই বা কীভাবে জড়িত, কীভাবে হয়েছে অস্ত্র পাচার? শাহজাহানের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সঙ্গে কী এর যোগ আছে? তাহলে কী রোহিঙ্গা অনুপ্রবেশ এবং আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শাহজাহান সরাসরি যুক্ত? উঠছে প্রশ্ন।

    রোবট-গাড়ির সাহায্যে উদ্ধার হল সাদা ব্যাগ

    শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ির দিকে পাঠানো হয় ওই রোবট-গাড়ি। যা ‘বখ ডিসপোজাল রোবট’ হিসাবে পরিচিত। দেখতে ছোটখাটো ট্যাঙ্কের মতো। রহস্যজনক ব্যাগ নিয়ে আবু তালেবের বাড়ি থেকে বেরিয়ে আসে রোবোটিক ডিভাইস। আবারও আলপথ অর্ডন্যান্স ডিসপোজাল পর্যবেক্ষক এই রোবট। কী রয়েছে এই সাদা ব্যাগে, উঠছে প্রশ্ন। সরবেড়িয়ার (Sandeshkhali) ঘিরে ফেলেছে এনএসজি। তার দিয়ে ঘেরা হচ্ছে নিাপত একটি জায়গা। সেখানে একের পর এক বালির বস্তা ফেলা হয়েছে। এলাকার সমস্ত বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে এনএসজি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: দেশ কি শরিয়া আইনে শাসিত হবে? তোষণ ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শাহের

    Amit Shah: দেশ কি শরিয়া আইনে শাসিত হবে? তোষণ ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের প্রকাশিত ইস্তেহারে তোষণ ছাড়া আর কিছুই নেই। শুক্রবারই এ নিয়ে কংগ্রেসকে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর প্রশ্ন দেশ কি শরিয়া আইনে শাসিত হবে? সাংবাদিকদের শাহ বলেন, ‘‘কংগ্রেসের ইস্তাহার বলছে পার্সোনাল ল’য়ের কথা। যা এই দেশকে বিভাজিত করছে। প্রথমত আমি ভোটারদের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা নির্বাচিত করুন সেই রকম একটি রাজনৈতিক দলকে, যারা নিজেদের কথাতে সবসময় স্থির থাকে এবং দেশকে একটি নিরাপদ ভবিষ্যত দিতে পারে, দেশকে সমৃদ্ধশালী বানাতে পারে। গরিবদের উন্নয়নের জন্য কাজ করে।’’

    জনগণের ভরসা বিজেপিই

    এদিন শাহ (Amit Shah) আরও বলেন, ‘‘কংগ্রেসের ইস্তাহার প্রকাশিত হওয়ার পরে জনগণ বিজেপির উপরেই ভরসা রাখছে। তার কারণ কংগ্রেসের ইস্তাহারে তাদের পুরনো অভ্যাস দেখা গিয়েছে এবং তা তোষণ নীতি। কংগ্রেসের ইস্তাহার মুসলিম পার্সোনাল ল’য়ের কথা বলছে। আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাই এই দেশ কি শরিয়া অনুযায়ী শাসিত হবে?’’

    আমাদের সংবিধান একটি ধর্মনিরপেক্ষ সংবিধান

    শাহের (Amit Shah) কথায়, ‘‘আমাদের সংবিধান একটি ধর্মনিরপেক্ষ সংবিধান। যে কোনও নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয়ে ওঠেনি। অমিত শাহ বলেন বিজেপি পরিস্কার ভাবে জানিয়েছে, ইস্তাহারে ঘোষণা করেছে যে এদেশে ইউনিফর্ম সিভিল কোড আসবেই।’’ ওয়াকিবহাল মহলের ধারণা, তৃতীয়বারে মোদি সরকার ক্ষমতায় এলে ”এক দেশ এক আইন অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড আনা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিন  তিনি আরও বলেন, ‘‘আমরা তিন তালাককে রোধ করেছি। পার্সোনাল ল’ এ দেশে (Amit Shah) বাস্তবায়িত হতে পারে না। আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলছি এবং দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন।’’

    আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: রাম নবমীর মিছিলে বোমাবাজি হয়েছে, স্বীকার রাজ্যের, রিপোর্ট জমা হাইকোর্টে

    Calcutta High Court: রাম নবমীর মিছিলে বোমাবাজি হয়েছে, স্বীকার রাজ্যের, রিপোর্ট জমা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালের মতো চলতি বছরের রাম নবমীতেও (Calcutta High Court) রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে। সব থেকে বড় ঘটনা ঘটে মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙা প্রভৃতি জায়গায়। হাইকোর্টে দায়ের হয় মামলা। রাম নবমী সংক্রান্ত মামলার শুনানি ছিল শুক্রবারই। রাম নবমীর অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। রাজ্য সরকার ও পুলিশ সুপার আলাদাভাবে দুটি রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে। এদিন হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশ সেখানে বোমাবাজি ঘটনা কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

    বোমাবাজির অভিযোগ 

    প্রসঙ্গত, মুর্শিদাবাদের রেজিনগরের শান্তিপুর এলাকায় যখন মিছিল যাচ্ছিল, তখনই বাড়ির ছাদ থেকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকি মিছিলে বোমাবাজিও করা (Calcutta High Court) হয়। এই ঘটনার বেশ কয়েকজন আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গোটা এলাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র‌্যাফ নামাতে হয়।

    পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১০ মে

    প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে বহরমপুরের অশান্তি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। শুক্রবারই সেই রিপোর্ট আদালতে জমা পড়েছে। জানা গেছে রাজ্যের রিপোর্ট দেখার পরে এনআইএকে এই বিষয়ে আলাদাভাবে একটি রিপোর্ট (Calcutta High Court) জমা দিতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১০ মে।

    উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির

    এর আগেও এ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি (Calcutta High Court) উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল এবং তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যেখানে মানুষ আট ঘণ্টা শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। কে এই ঘটনায় প্ররোচনা দিল, তা জানা দরকার।’’

    কী জানিয়েছেন মামলাকারী আইনজীবী

    মামলাকারী আইনজীবী কৃষ্ণেন্দু সরকার জানান, সিআইডি-র তরফে ঘটনার রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। সেই রিপোর্ট দেখার পরই কেন্দ্রীয় সংস্থাকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি ঘটনার তদন্ত করবে সিআইডি। ১০ তারিখ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tata Technologies: আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে ভারত, আই ফোনের অংশ তৈরি করবে টাটা

    Tata Technologies: আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে ভারত, আই ফোনের অংশ তৈরি করবে টাটা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইলের সরঞ্জাম তৈরির ক্ষেত্রে চিন (China) নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছে ভারত (India)। টাটা ইলেকট্রনিক্স (Tata Electronics) সম্প্রতি জানিয়েছে তারা অ্যাপেল সংস্থার আইফোনের (iphone) খোল তৈরি করার মেশিন বানাতে চলেছে। এর জন্য তারা দেশীয় দুটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। এই মেশিন তৈরি করে শুধু ভারতে নয় টাটা (Tata Technologies) বিদেশেও রফতানি করতে চায়।

    ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম বিদেশে রফতানি (Tata Technologies)

    সারা বিশ্বজুড়ে বিভিন্ন মোবাইল ফোনের পার্টনার সংস্থাকে ওই মেশিন পরবর্তীকালে বিক্রি করা হবে। জানা গিয়েছে ভারত সরকার ২০২৫ সালের শেষে ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম বিদেশে রফতানি করার টার্গেট নিয়েছে। টাটা ইলেকট্রনিক্সের (Tata Technologies) এই নয়া মেশিন সেই লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করবে বলে জানা গিয়েছে। সংস্থার সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ জানিয়েছেন টাটা গ্রুপের এই মেশিনগুলি তৈরি হওয়ার পথে রয়েছে। তাদের হোসুর কমপ্লেক্সে এই মেশিন গুলি তৈরি করা হচ্ছে। উদ্দেশ্য ঘরোয়া ক্ষমতাকে আরো বৃদ্ধি করা। একইসঙ্গে ভারতে মোবাইলের প্রত্যেক পার্টস তৈরি করার একটা ইকো-সিস্টেম তৈরি করা।

    আরও পড়ুন:লক্ষ্য আন্তর্জাতিক ফ্লাইট! ৩০টি চওড়া এয়ারবাস এ৩৫০-৯০০ বিমান কিনছে ইন্ডিগো

    মোবাইল ফোন জগতে বড় বিপ্লব

    টাটা ইলেকট্রনিক্সের (Tata Technologies) একটা পদক্ষেপ মোবাইল ফোন জগতে অনেক বড় বিপ্লব আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এহেন ছোট্ট ছোট্ট পদক্ষেপ গোটা দেশে মোবাইল ফোনের পার্টস তৈরির ক্ষেত্রে একটা নেটওয়ার্ক তৈরি করবে। চিন এভাবেই তাদের দেশে ৯০ এর দশক থেকে একটা ইকো সিস্টেম গড়ে তুলেছে। যার ফসল আজ তারা পাচ্ছে। সারা বিশ্বে মোবাইলের খোলের ব্যাপক চাহিদা রয়েছে। হাতে গোনা কয়েকটি সংস্থা মোবাইলের খোল তৈরি করতে সক্ষম। বর্তমানে যে ধরনের মোবাইল তৈরি হচ্ছে তাতে ডিসপ্লে এবং খোলের মোবাইল বিক্রির পরেও চাহিদা রয়েছে। টাটা গ্রুপ এ বিষয়টি ভালোভাবেই জানে। এর জন্যই তারা এই ধরনের মেশিন বানাতে চাইছে। তাঁরা এই বিভাগে সক্ষম হলে পরবর্তীকালে অন্য মোবাইলের জন্য খোল তৈরি করতে সক্ষমতা অর্জন করতে পারবে। বর্তমানে এই খোল বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় চিনে। বেশিরভাগ মোবাইল প্রস্তুতকারক সংস্থা তাদের পার্টস ভারতে এনে অ্যাসেম্বল এসেম্বল করে। কিন্তু মোদি সরকার চাইছে আর অ্যাসেম্বল নয়। ভারতেই তৈরি হবে মোবাইলের সমস্ত পার্টস। এর জন্য গোটা দেশে ইকো-সিস্টেম তৈরি করার ভাবনা রয়েছে সরকারের। সরকারের সেই ভাবনার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাইছে টাটা গোষ্ঠী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan Economy: পাকিস্তানে গাড়ি বিক্রির অবস্থা বেহাল! পাততাড়ি গোটাচ্ছে বহু সংস্থা

    Pakistan Economy: পাকিস্তানে গাড়ি বিক্রির অবস্থা বেহাল! পাততাড়ি গোটাচ্ছে বহু সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদের সঙ্গে চরম অর্থনৈতিক মন্দা। আইএমএফের গ্রে  লিস্ট থেকে সাময়িক স্বস্তি পেলেও অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। পাকিস্তানের অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে গাড়ি শিল্পে। হু হু করে কমছে পাকিস্তানের (Pakistan) গাড়ি বিক্রি। পাকিস্তানের গাড়ি বিক্রির পরিমান এতটাই কমে গেছে যে সে দেশে সারা মাসে যত গাড়ি বিক্রি হয়, ভারতে (India) তা বিক্রি হয় মাত্র কয়েক ঘণ্টায়। এর থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের (Pakistan Economy) কী হাল।

    পাকিস্তান অটোমেটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য (Pakistan Economy)

    ২০২৩ সালের এপ্রিল মাসে গোটা পাকিস্তানে (Pakistan Economy) গাড়ি বিক্রি মাত্র ২৮৪৪টি। এই সংখ্যা ভারতের যে কোন মেট্রো শহরের ঝাঁ চকচকে একটি মাত্র  শোরুমের এক মাসের বিক্রির সমান। যদিও ২০২৩ সালের শেষে হতাশাজনক এই পারফরম্যান্স কাটিয়ে উঠে পাকিস্তানে ২০২৪ সালে এখনও পর্যন্ত গাড়ি বিক্রির সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেশী দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রির সংখ্যা ছিল ৫ হাজারের নীচে। চলতি বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭৬৭২ ইউনিট। পাকিস্তান অটোমেটিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে।

    ব্যাপক মুদ্রাস্ফীতি

    একদিকে চরম অর্থনৈতিক সংকট পাকিস্থানে (Pakistan Economy) । অন্য দিকে মুদ্রাস্ফীতি। পাকিস্তান এখন চারিদিক থেকে কোনঠাসা। নেতারা এদেশ ওদেশ করছেন বেলআউট প্যাকেজের জ্জন্য। খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের।

    আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র, বিষ্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    বন্ধ হচ্ছে করাচির গাড়ি শো-রুম

    সারা বিশ্বের মানুষ যখন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে তখন পাকিস্তানের (Pakistan Economy) ক্রেতারাও এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কিন্তু পাকিস্তানের অবস্থা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM) দ্বারা প্রকাশিত এক তথ্য অনুসারে দেখা গেছে  শেষ আর্থিক বছরে দেশে ৩ লক্ষ ৬৯ হাজারেরও বেশি গাড়ি বিক্রি হয়েছে। প্রতিদিন প্রায় ১২ হাজারটিরও বেশি গাড়ি বিক্রি হয়েছে ভারতে। দক্ষিণ এশিয়া অঞ্চলের মোটর গাড়ি প্রস্তুতকারকদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে প্রতিনিয়ত। কিন্তু পাকিস্তানে তাঁরা কোন আশা দেখছে না। ইদানিংকালে পরিস্থিতির উন্নতি না করতে পেরে বেশ কয়েকটি গাড়ি নির্মাতারা ইতিমধ্যেই তাদের পাততাড়ি গোটাতে শুরু করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে দেশের করাচি, পেশাওয়ার, ইসলামাবাদের মত শহরে অনেক গাড়ির শোরুম ও সার্ভিস সেন্টার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sandeshkhali: আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    Sandeshkhali: আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারে নামানো হল রোবট, এনএসজি কমান্ডো, আরও চাপে শাহজাহান

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানের ডেরায় বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সিবিআই (CBI)। বিষ্ফোরক উদ্ধার করতে নামাতে হল রোবট। নামানো হলে এনএসজি কমান্ডো। সন্দেশখালির সরবেড়িয়ার একটি বাড়ির মেঝে ভেঙে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার। আনুমানিক ১০ থেকে ১৫টি দেশী ও কিছু বিদেশী আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খোঁজ মিলেছে বস্তা বোঝাই বিষ্ফোরকের। জানা গিয়েছে, ইডির উপর হামলার ঘটনার তদন্তে এসে তৃণমূল পরিচালিত সরবেড়িয়ার আগারহাটি পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের আত্মীয় আবু তাহের মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতি হন এই আবু তাহের মোল্লা।

    বেআইনি অস্ত্রের হদিস সিবিআই-এর

    আদালতের নির্দেশে সন্দেশখালির তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। তদন্তভার নেওয়ার পর বেশ কয়েক বার সন্দেশখালি এসেছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। শেষ শনিবারও সন্দেশখালিতে এসেছিল সিবিআইয়ের দু’টি দল। একটি দল গিয়েছিল থানায়। অন্য দল গিয়েছিল সুন্দরীখালির দিকে। এদিন মল্লিকপুরে আবু তাহের মোল্লার ভেড়ি ঘেরা বাড়িতে আসে তদন্তকারী দল। মূল সড়ক থেকে ভেড়ির আল বরাবর ইট পাতা রাস্তা হয়ে ওই বাড়িতে ঢোকে কেন্দ্রীয় বাহিনী ও তদন্তকারী দল। তদন্তকারী দল এদিন নিজেদের সঙ্গে আধুনিক যন্ত্রপাতি ও কিছু স্ক্যানার নিয়ে এসেছিল। ওই বাড়ির ৫০০ মিটার দুরের একটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে বাড়িতে ঢুকে মেঝে স্ক্যান করা হয়। মেঝের নীচে ধাতব ও সন্দেহজনক বস্তু লক্ষ করা যায়। এর পর মেঝে ভাঙার কাজ শুরু হয়। মেঝে ভেঙে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের হদিস পায় তদন্তকারীরা। কিন্তু সেই অস্ত্রের পরিমাণ কী তা জানান নি তদন্তকারীরা। অসমর্থিত সূত্রের খবর দেশী ও বিদেশী বেআইনি অস্ত্র ও এক বস্তা বোমা পাওয়া গেছে। এগুলি সক্রিয় নাকি নিষ্ক্রিয় তদন্তকারীরা দেখে নিতে চাইছেন।

    রাজনৈতিক তরজায় বিজেপি-তৃণমূল

    ২০২৪’এর লোকসভার দ্বিতীয় দফা নির্বাচনের দিনে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালিতে। এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন। এরই মাঝে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, “ অস্ত্র মজুতের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের মদত রয়েছে। ভোটের জন্য মজুত করা হয়েছিল অস্ত্র।” পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “যারা মানুষের রায়ে জিতে আসে তাঁদের অস্ত্রের দরকার হয় না। যারা মানুষের রায়ে প্রত্যাখাত হয়েছে, তাঁদের অস্ত্রের দরকার হয়।”

    প্রচুর পরিমাণে বিষ্ফোরক মজুত অনুমান

    জানা গিয়েছে অস্ত্র মজুতের ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ১০০ মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদের প্রবেশ নিষেধ ছিল এদিন। তবে দিন দুপুরের পরেই বদলে যায় পরিস্থিতি। হঠাৎ গাড়ি ভর্তি করে একদল এনএসজি কমান্ডো আসে এলাকায়। কী কারণে তাঁরা এসেছেন, সেই বিষয় নিয়ে সকলের মুখে কুলুপ। এর পরেই দেখা যায়, মঙ্গল গ্রহে কিংবা চন্দ্রযানে যেমন রোভার নামানো হয়েছিল সেরকম একটি রোবট এগিয়ে যায় ওই মেঝে ভাঙা ঘরের দিকে। এর পরেই সকলের কৌতুহল আরও বাড়তে থাকে। অসমর্থিত সূত্রের খবর, প্রচুর পরিমাণে বিষ্ফোরক মজুত রয়েছে সেখানে। কিন্তু পরিমাণ কতটা? শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা জানানি কেউই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share