Blog

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৪/০৪/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৪/০৪/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি অশুভ।

    ২) কাজে সতর্কতা অবলম্বন করতে হবে।

    ৩) কার্যশৈলী উন্নত করার ভালো সুযোগ পাবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) জীবনে নতুন কাজে সাফল্য লাভ করতে পারবেন।

    ৩) উৎসাহের সঙ্গে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি বিশেষ ভালো নয়।

    ২) নানান বাধার মুখে পড়বেন।

    ৩) স্বাস্থ্যের যত্ন নিন।

    কর্কট

    ১) স্বাস্থ্য ভালো থাকবে।

    ২) ভালোভাবে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন।

    ৩) ব্যবসা সফল হবে।

    সিংহ

    ১) আজকের দিনটি নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে কাটাতে হবে।

    ২) কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) আজকের দিনটি আপনাদের জন্য বিশেষ ভালো নয়।

    কন্যা

    ১) অনিশ্চয়তার মুখোমুখি হবেন।

    ২) নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন।

    ৩) সাবধানে কাজ করুন।

    তুলা

    ১) কাজে বড়সড় সাফল্য লাভ করবেন।

    ২) নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন।

    ৩) ব্যবসায় অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে।

    বৃশ্চিক

    ১) আজ নিজের কাজে সফল হবেন।

    ২) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ৩) নিজের কাজে মনোনিবেশ করুন।

    ধনু

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) লক্ষ্য লাভে কঠিন পরিস্থিতির মুখে পড়বেন।

    ৩) আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

    মকর

    ১) কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করবেন।

    ২) সংবেদনশীলতা নিয়ন্ত্রণে রাখতে হবে।

    ৩) স্পষ্ট চিন্তাভাবনা রাখার চেষ্টা করুন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) নতুন কাজ শুরুর ভালো সুযোগ পাবেন।

    ৩) সামাজিক কাজে অংশগ্রহণ।

    মীন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) সবাই প্রশংসা করবে আপনার।

    ৩) ব্যবসাতে লাভ হবে।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISL 2024: ওড়িশার কাছে ২-১ ব্যবধানে হার! আইএসএল ফাইনালে যেতে কী করতে হবে মোহনবাগানকে?

    ISL 2024: ওড়িশার কাছে ২-১ ব্যবধানে হার! আইএসএল ফাইনালে যেতে কী করতে হবে মোহনবাগানকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নের জগত থেকে বাস্তবের মাটিতে ফিরে এল মোহনবাগান। কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস চেয়েছিলেন, ভারতীয় ফুটবলে সবুজ-মেরুন শিবিরের দাপট অক্ষুণ্ণ রাখতে। কিন্তু আইএসএল (ISL 2024) নক আউট পর্যায়ে ওড়িশা এফসি-র কাছে প্রথম পর্বের সেমিফাইনালে ১-২ ব্যবধানে হেরে গেল মোহনবাগান। ঘরের মাঠে খেলার সুবিধা সম্পূর্ণ কাজে লাগাল ওড়িশা। এদিন ওড়িশার হয়ে দুটি গোল করেন কার্লোস ডেলগার্ডো ও রয় কৃষ্ণ।

    ম্যাচে দাপট ওড়িশার

    আইএসএলের (ISL 2024) লিগ পর্বে এই ওড়িশাকে হারাতে পারেনি সবুজ-মেরুন শিবির। এএফসি কাপে এই ওড়িশার বিরুদ্ধেই গোলের মালা পরতে হয়েছে। এদিন কিন্তু আড়াই মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। আড়াই মিনিটের মাথায় দিমিত্রির তোলা কর্নার কিক থেকে দুর্দান্ত হেডার মনবীরের। ওড়িশার জালে জড়িয়ে গেল বল। এক মুহূর্তে সবুজ-মেরুন সমর্থকরা ভেবেছিলেন এবার হয়তো ওড়িশার গাঁট কাটাতে পারবেন শুভাশিসরা। কিন্তু সময় গড়াতেই ম্যাচ থেকে ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে সবুজ মেরুন শিবির। ধাক্কাটা এল ম্যাচের ১১ মিনিটেই। ঠিক যেভাবে মোহনবাগান গোল করেছিল, অনেকটা সেভাবেই গোল করে সমতা ফেরালেন কার্লেস ডেলগার্ডো। সমতা ফেরানোর পর ওড়িশাই যেন ধীরে ধীরে প্রাধান্য বাড়ানো শুরু করে ম্যাচে। ফল মেলে ম্যাচের ৩৯ মিনিটে। এবার মোহনবাগানের একসময়ের ঘরের ছেলে রয় কৃষ্ণই যেন ভিলেন হয়ে উঠলেন সবুজ-মেরুন সমর্থকদের জন্য। কার্যত একাই হেক্টরকে কাটিয়ে সবুজ-মেরুনের জালে বল জড়িয়ে দিলেন কৃষ্ণ। 

    দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় ওড়িশা। মূলত প্রতিআক্রমণমূলক ফুটবল খেলতে শুরু করেন লোবেরার ছেলেরা। গোলের সুযোগ তৈরি করলেও সাফল্য পায়নি কোনও দলই। ৬৭ মিনিটে মাথা গরম করে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহন স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে। ১০ জনের মোহনবাগান আরও চাপে পড়ে যায়। আবার ৭৪ মিনিটে ডেলগার্ডো বক্সের মধ্যে হাতে বল লাগালে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দু’দলই ১০ জনে হয়ে যায়। তাতেও বিশেষ সুবিধা করতে পারেননি মোহনবাগান।

    ফাইনালে যেতে কী করতে হবে

    ২৮ এপ্রিল প্রথম সেমিফাইনালের ফিরতি লেগে যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ওড়িশা। আইএসএল-এর (ISL 2024) নিয়ম অনুযায়ী দু’টি লেগের পরে যে দলের গোল সংখ্যা বেশি থাকবে তারা জিতবে। গোল সংখ্যা সমান থাকলে হবে টাইব্রেকার। সেদিন ওড়িশাকে এক গোলের বেশি ব্যবধানে হারাতে পারলেই মোহনবাগান ফাইনাল খেলার যোগ্যতা পাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Iran Pakistan: ফের মুখ পুড়ল পাকিস্তানের, কাশ্মীর ইস্যুতে স্পিকটি নট ইরানের প্রেসিডেন্ট

    Iran Pakistan: ফের মুখ পুড়ল পাকিস্তানের, কাশ্মীর ইস্যুতে স্পিকটি নট ইরানের প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভেবেছিলেন ইসলামি দেশের প্রেসিডেন্ট হওয়ায় পাশে পাবেন ইব্রাহিম রাইসিকে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সেই চেষ্টায় কার্যত জল ঢেলে দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পাক প্রধানমন্ত্রীকে প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, কাশ্মীর ইস্যুতে মুখ খুলে নষ্ট করবেন না ভারতের সঙ্গে ইরানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক (Iran Pakistan)।

    ব্যর্থ পাকিস্তান (Iran Pakistan)

    বেকারত্ব, দারিদ্র-সহ নানা সমস্যায় জর্জরিত পাকিস্তানের কর্তাদের মূল লক্ষ্যই হল, জনগণের দৃষ্টি ঘোরাতে খেলতে হবে কাশ্মীর তাস। নওয়াজ শরিফ, ইমরান খান এবং শেহবাজ শরিফ-সহ পাকিস্তানের একাধিক প্রধানমন্ত্রী গদি ধরে রাখতে বারংবার খেলে গিয়েছেন এই কাশ্মীর তাস। বিশ্বের দরবারেও নানা সময় তাঁরা ইস্যু করতে চেয়েছেন কাশ্মীরকে। কখনও মুখ পুড়ছে, কখনও আবার মুখ থুবড়ে পড়েছে পাক প্রশাসনের কর্তাদের সেই প্রচেষ্টা। সোমবারও ফের একবার অবতারণা হল সেই দৃশ্যের (Iran Pakistan)। তিনদিনের পাকিস্তান সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম।

    নীরব ইরানের প্রেসিডেন্ট

    সোমবার যৌথ সাংবাদিক সম্মলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের সঙ্গে ভারতের কাশ্মীরের যোগসূত্রে টেনে আনেন। পরক্ষণেই ইরানের প্রেসিডেন্টকে তিনি বলেন, “আমার মনে হয় আপনি এবং ইরানের নাগরিকরা কাশ্মীর ইস্যুতে সোচ্চার হবেন।” কিন্তু দেখা গেল, এ বিষয়ে টুঁ শব্দটি পর্যন্ত করলেন না ইরানের প্রেসিডেন্ট। কাশ্মীর ইস্যুতে নীরব থেকে তিনি বুঝিয়ে দিলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সঙ্গে ইসলামি দেশ ইরানের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, তা তিনি কোনওভাবেই নষ্ট হতে দেবেন না। আন্তর্জাতিক মহলের মতে, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সম্প্রতি প্যালেস্তাইন ইস্যুতে ভারত ও ইরানের যে বার্তালাপ হয়েছে, সেই প্রেক্ষিতেই কাশ্মীর ইস্যুতে নীরব থাকাই শ্রেয় বলে মনে করলেন ইব্রাহিম।

    আরও পড়ুুন: “টাকা ফেরত না দিয়ে “চাকরি চোর” মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন”, বার্তা দিলেন শুভেন্দু

    গত বছর ভারতীয় দূতাবাসের তরফে ইরানকে মনে করিয়ে দেওয়া হয়েছিল, ভারত ও ইরানের সম্পর্ক ঐতিহাসিক। ইরানের রাজধানী তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ভারত ও ইরানের মধ্যে রয়েছে সহস্রাব্দের দীর্ঘ ইতিহাস। এই সম্পর্ক যে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তার কারণ ঐতিহাসিক ও সভ্যতার দৃঢ় বন্ধন। তাই ইরানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সহযোগিতা, সাংস্কৃতিক ও পিপল টু পিপল বন্ধন অটুট থাকবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উচ্চস্তরের আলাপ-আলোচনা চলবে বলেও জানানো হয়েছিল সেই বিবৃতিতে (Iran Pakistan)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: “টাকা ফেরত না দিয়ে “চাকরি চোর” মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন”, বার্তা দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: “টাকা ফেরত না দিয়ে “চাকরি চোর” মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন”, বার্তা দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রায় জনসমুদ্রে মিনি ভারতবর্ষের রূপ নিল। মঙ্গলবার বিকালে শিলিগুড়ি হিলকার্ট রোডে এই পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেন তিনি। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “নিয়োগ দুর্নীতির মামলায় যাদের চাকরি গিয়েছে তাঁরা টাকা ফেরত না দিয়ে চাকরি চোর মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় প্রেম নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ টি চা বাগানের মালিক বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা।

    শুভেন্দুর পদযাত্রায় জনজোয়ার (Suvendu Adhikari)

    দার্জিলিংয়ের বিজেপি  প্রার্থী রাজু বিস্তার সমর্থনে এদিন বিকালে পদযাত্রার ডাক দিয়েছিল শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। এই পদযাত্রা হিলকার্ট রোড হয়ে মাল্লাগুরি হনুমান মন্দিরের সামনে শেষ হয়। এই মিছিলে মতুয়া, রাজবংশী, গোর্খা, আদিবাসী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পা মিলিয়ে মিনি ভারতবর্ষ তথা মৈত্রীর নিদর্শন তুলে ধরেন। চারদিকে বিজেপি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার পতাকায় ছেয়ে গিয়েছিল। শুভেন্দুকে (Suvendu Adhikari) দেখতে রাস্তার দু’ধারে মানুষ যেমন দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, সেরকম দু’ধারের উঁচু বিল্ডিংয়ের ছাদে ও ব্যালকনিতেও বহু মানুষ দুপুর থেকেই প্রতীক্ষায় ছিলেন। তার মাঝ দিয়ে শুভেন্দু হেঁটে যেতে দুপাশ থেকে মানুষের উল্লাস ও হাত নাড়ার প্রত্যুত্তরে শুভেন্দু করোজোরে সকলের কাছে রাজু বিস্তাকে জেতানোর আহ্বান জানান। তার সঙ্গে এই মিছিলে পা মেলান বিজেপির দার্জিলিংয়ের প্রার্থী রাজু বিস্তা, বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ি মহকুমার তিন বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন,দুর্গা মুর্মু, বিজেপিন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল সহ কাতারে কাতারে বিজেপির কর্মী সমর্থকরা।

    আরও পড়ুন: “বাংলায় ৩০টি আসনে বিজেপি জয়ী হলে উত্তরবঙ্গে এইমস হবে”, ঘোষণা করলেন অমিত শাহ

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক শুভেন্দুর

    নিয়োগ দুর্নীতির মামলায় চাকরি হারানোদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। চাকরিহারাদের উদ্দেশে তিনি বলেন, “টাকা ফেরত না দিয়ে আপনারা চাকরি চোর মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন। পিসি – ভাইপো চাকরি চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ টি চা-বাগান চালাচ্ছেন।  দু’জনেই আগামী ৪ জুন  সব জবাব পেয়ে যাবেন।”

    পাহাড়ে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন শুভেন্দুর

    বিভিন্ন সময়ে পাহাড়ে এসে মুখ্যমন্ত্রী  নিজেকে পাহাড়বাসীর  আপনজন বলে  দাবি করেছেন। সে নিয়েও এদিন আক্রমণ করেন শুভেন্দু। তিনি (Suvendu Adhikari) বলেন, “মুখ্যমন্ত্রী  ভোটের প্রচারে সব জায়গা ঘুরে বেড়ালেন। কিন্তু,পাহাড়ে কেন গেলেন না? দার্জিলিং, কার্শিয়াং কালিম্পংয়ে  গেলে গোর্খারা তাঁকে জবাব দেওয়ার জন্য তৈরি ছিলেন। সেটা বুঝতে পেরেই তিনি পাহাড়ে যাননি। রাজু বিস্তা পাঁচ লাখ ভোটে জিতবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Economy: আগামী বছরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত, বলছে আইএমএফ

    Indian Economy: আগামী বছরেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত, বলছে আইএমএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন অচিরেই ভারতের জায়গা হবে বৃহত্তম অর্থনীতির (Indian Economy) দেশের তালিকার তিন নম্বরে। প্রধানমন্ত্রীর কথা যে নিছক গালগল্প নয়, তার ইঙ্গিত মিলল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কথায়ও। তারা জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের মধ্যেই জাপানকে হঠিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় চতুর্থ স্থানে চলে আসবে ভারত। এই সময়ের মধ্যে ভারতের জিডিপি জাপানের জিডিপির চেয়ে একলপ্তে অনেকটাই বেড়ে যাবে।

    জাপানকে টপকাবে ভারত! (Indian Economy)

    আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভবিষ্যদ্বাণী, আগামী বছরের মধ্যে ভারতের জিডিপি ৪.৩৩৯৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এই সময় জাপানের জিডিপি দাঁড়াবে ৪.৩১০৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। মনে রাখতে হবে, গত বছর জাপানের জিডিপিকে দমিয়ে দিয়েছিল জার্মানি। এবার মোদির ভারত যদি টপকে যায় জাপানকে, তাহলে বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার পাঁচ নম্বরে চলে আসবে (Indian Economy) জাপান। এখন এই জায়গায় রয়েছে নয়াদিল্লি। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভবিষ্যদ্বাণী, ২০২৭ সালের মধ্যে জার্মানিকেও টপকে যাবে ভারত। সেক্ষেত্রে বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারতের স্থান হবে তৃতীয়, বৃহৎ শক্তিধর দুই দেশ আমেরিকা ও চিনের ঠিক পরেই। 

    রিজার্ভ ব্যাঙ্কের ভবিষ্যদ্বাণী

    ভারতের রিজার্ভ ব্যাঙ্কও চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশে গিয়ে দাঁড়াবে বলে ভবিষ্যদ্বাণী করেছে। তাদের ভবিষ্যদ্বাণী যে নিছক অমূলক নয়, তার প্রমাণ মেলে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কথায়ও। তারাও জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে। দেশের মধ্যে ক্রমাগত চাহিদা বাড়তে থাকায় এবং দেশে কর্মক্ষম জনসংখ্যা বৃদ্ধির দরুন জিডিপি বাড়বে বলেই আশা আইএমএফের।

    আরও পড়ুুন: “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    সাম্প্রতিক এক রিপোর্টে আইএমএফ জানিয়েছে, ভারত বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এশিয়া অ্যান্ড পেসিফিক ডিপার্টমেন্টের ডিরেক্টর কৃষ্ণ শ্রীনিবাসন দিন কয়েক আগে বলেছিলেন, “ভারত এমন একটি দেশ যার স্ট্রং গ্রোথ রেট ৬.৮ শতাংশ। এই ভবিষ্যদ্বাণী আমরা ভারতের ’২৪, ’২৫ অর্থবর্ষের জন্য করেছিলাম। বর্তমানে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলির একটি (Indian Economy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • National Panchayati Raj Day 2024: প্রাচীন ভারতেই মেলে পঞ্চায়েতের প্রমাণ, জানুন সেই ইতিহাস

    National Panchayati Raj Day 2024: প্রাচীন ভারতেই মেলে পঞ্চায়েতের প্রমাণ, জানুন সেই ইতিহাস

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতি রাজের (National Panchayati Raj Day 2024) ধারণাটি প্রাচীন ভারতেই খুঁজে পাওয়া যায়। তখন এটি সামাজিক ও রাজনৈতিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। ১৯ শতকে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা ভারতে স্থানীয় স্ব-শাসনের ধারণা চালু করেছিল। আধুনিক ভারতে তৃণমূলস্তরে মানুষের কাছে পঞ্চায়েত রাজের ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ১৯৯২ সালে ৭৩ সংবিধান সংশোধন করা হয়। ১৯৯৩ সালে ২৪ এপ্রিল তারিখে সংবিধানের ৭৩তম সংশোধনী আইন কার্যকরী হয়েছিল। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় পঞ্চায়েতী রাজ মন্ত্রক প্রতি বছরের ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েত রাজ দিবস বা জাতীয় পঞ্চায়েত দিবস (এনপিআরডি) হিসাবে পালন করে। 

    পঞ্চায়েতি রাজ এর বৈশিষ্ট্য

    তিন-স্তরীয় কাঠামো: পঞ্চায়েতি রাজ (National Panchayati Raj Day 2024) একটি তিন-স্তরের কাঠামোতে সংগঠিত। গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। এই শ্রেণিবদ্ধ পদ্ধতিতে স্থানীয় চাহিদা মেটাতে বিভিন্ন স্তরে শাসন ও উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

    গণতান্ত্রিক প্রতিনিধিত্ব: এই প্রতিষ্ঠানগুলি নির্বাচিত সংস্থা, স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে। নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত গ্রহণ করেন। সর্বেপরি সেই সিদ্ধান্ত বা পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়।

    ক্ষমতার হস্তান্তর: পঞ্চায়েতি রাজ সরকারের উচ্চ স্তর থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলিতে ক্ষমতা, কার্যাবলী এবং দায়িত্ব হস্তান্তরকে অন্তর্ভুক্ত করে। এই ক্ষমতায়ন নাগরিকদের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে হয়। এতে স্বচ্ছতা বজায় থাকে। পঞ্চায়েতি রাজের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ। 

    আরও পড়ুন: আকবর বন্দি করেন তুলসীদাসকে! কারাগারেই রচিত হয় ‘হনুমান চালিশা’

    বিশেষ অনুষ্ঠান

    সাধারণত, জাতীয় পঞ্চায়েত রাজ দিবসটি (National Panchayati Raj Day 2024) বড় করে উদযাপিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এই উপলক্ষ্যে সারা দেশের পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাদের ক্ষমতায়ন এবং কর্মকাণ্ড সম্পর্কে সকলকে অবহিত করা সম্ভব হয়। প্রতি বছর, পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে, কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রক জনপরিষেবা ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ পঞ্চায়েত / রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে পুরষ্কার দিয়ে আসছে। পঞ্চায়েতগুলিকে কাজের উৎসাহদানের জন্য  এই পুরস্কার প্রদান করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jalpaiguri: দাবি মতো নির্বাচন খরচের টাকা না দেওয়ায় রিসর্টে তালা ঝোলালো তৃণমূল! শোরগোল

    Jalpaiguri: দাবি মতো নির্বাচন খরচের টাকা না দেওয়ায় রিসর্টে তালা ঝোলালো তৃণমূল! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রীতিমতো তৃণমূলের ঝান্ডা হাতে দলবল নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার নাগারাকাটা ব্লকের আপার কলাবাড়ি এলাকার ঘটনা। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছ়ড়িয়ে পড়েছে।

    নির্বাচনের খরচের জন্য তোলা চায় তৃণমূল! (Jalpaiguri)

    জলপাইগুড়ি (Jalpaiguri) নাগরাকাটার তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী লোকসভা ভোটের জন্য রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমানের কাছে টাকা দাবি করেন। শুধু তিনি একাই নন ওই এলাকার অঞ্চল সভাপতি ও তাঁর কাছে টাকা দাবি করেন। ব্লক সভাপতিকে ১০ হাজার এবং অঞ্চল সভাপতিকে ৭ হাজার টাকাও রিসর্টের মালিক দেন। কিন্তু, ওই পরিমান টাকা নিতে তাঁরা অস্বীকার করেন। পাশাপাশি তাঁকে ফোনে হুমকি দেন, ভোট পার হওয়ার পরই ওই রিসর্ট  বন্ধ করে দেবেন। ভোট শেষ হওয়ার পরই তৃণমূল নেতারা এসে রিসর্ট বন্ধ করে দেয় বলে রিসর্টের মালিকের অভিযোগ। রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমান বলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি এবং নাগরাকাটা ব্লক সভাপতি নির্বাচনের খরচের জন্য আমার কাছে টাকা দাবি করেন। আমি সাধ্যমতো টাকা দিই। কিন্তু, সেই  চাঁদার টাকা মন মতো না হওয়ায় পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়ে যান তৃণমূল নেতারা। সেই মতো রিসর্টে এসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অনেক পর্যটক বেড়াতে এসে ফিরে যেতে বাধ্য হন।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রীর বক্তব্য, টাকা নেওয়ার কোন বিষয় নেই। সেই রিসর্টে অনেক অনৈতিক কাজ হচ্ছিল। তাই গ্রামবাসীরা সম্মিলিতভাবে তালা ঝুলিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের পতাকা কেউ কেউ নিতে পারেন সেটা বড় কথা নয়। কম বয়সী মেয়েদের আনাগোনা বাড়ছিল রিসর্টে এমনটাই দাবি স্থানীয়দের। এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ জানান, এটাই তৃণমূলের দস্তুর। তোলাবাজি এবং কাটমানি তৃণমূলকে দিতেই হবে নাহলে কেউ সুষ্ঠু ভাবে বাঁচতে পারবে না। আর এই সব কিছুই কালীঘাট থেকে নিয়ন্ত্রণ করা হয়। পুলিশের কাছে গিয়ে কোনও লাভ হবে না। আর তৃণমূলের তরফে যে অভিযোগ করা হচ্ছে, এখানে অবৈধ কাজ কর্ম হত, তাহলে টাকা কেন চাইলেন তৃণমূল নেতারা, কেন পুলিশের কাছে গেলেন না তৃণমূল নেতারা? এখান থেকেই পরিষ্কার যে তৃণমূলকে টাকা দিলে সব বৈধ হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Patanjali: বিজ্ঞাপন যত বড় ছিল, ততটাই বড় ছাপতে হবে ক্ষমাপ্রার্থনা, পতঞ্জলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

    Patanjali: বিজ্ঞাপন যত বড় ছিল, ততটাই বড় ছাপতে হবে ক্ষমাপ্রার্থনা, পতঞ্জলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় ধমক খেলেন রামদেব। পতঞ্জলি (Patanjali) আয়ুর্বেদ সংস্থাকে আদালত জানিয়েছে যত বড় আকারে বিজ্ঞাপন ছাপা হয়েছিল, ক্ষমাপ্রার্থনার নোটিশও ঠিক ছাপতে হবে তত বড় আকারেই। বাবা রাম দেব যোগ গুরু হওয়ায় তাঁর জন প্রিয়তা অনেক বেশি। তাঁকে অনেক ভারতীয় বিশেষ ভাবে অনুসরণ করেন। কিন্তু পতঞ্জলির ঔষধ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়ায় বেশ অস্বস্তির মধ্যে রয়েছেন তিনি। এখন ইতিমধ্যে হলফ নামা দিয়ে নিজের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন। তবে এবার তাঁর বিজ্ঞাপন মামলায় কোর্ট কড়া নির্দেশ দিয়েছে। 

    সুপ্রিম কোর্টের নির্দেশ (Patanjali)

    দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, “উপভোক্তা বিষয়ক মন্ত্রক, তথ্য সম্প্রচার মন্ত্রক এবং রাজ্যের ছাড়পত্র প্রদানকারী দপ্তরকে এই মামলায় প্রয়োজন হলে প্রশ্ন করতে পারে।” এমনকী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও (IMA) মামলায় কিছুটা হলেও কোণঠাসা হয়েছে। সুপ্রিম কোর্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও প্রশ্নে তুলেছে। সর্বোচ্চ আদালতের প্রশ্ন, “আইএমএ-র ডাক্তাররাও রামদেবের সেই সমস্ত বিভ্রান্তিকর ওষুধগুলি (Patanjali) প্রচার করেছেন। এটা কেন হল? তাঁরা কি তাঁদের দায় এড়িয়ে যেতে পারেন?”

    আরও পড়ুনঃ জারি হতে পারে অবমাননা রুল, নিয়োগ-মামলায় মুখ্যসচিবকে ‘শেষ সুযোগ’ হাইকোর্টের

    ক্ষমাপ্রার্থনা করেছিলেন রামদেব

    প্রসঙ্গত পতঞ্জলি (Patanjali) আয়ুর্বেদের সংস্থাপক বালকৃষ্ণ এবং রামদেবকে জনসাধারণের জন্য ক্ষমাপ্রার্থনা করে এফিডেফিট দৈনিক পত্রিকায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে। আরও জানা গেছে এই মামলার পরবর্তী শুনানি ৩০শে এপ্রিল এবং সেদিন দু’জনকেই আদালতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত করোনা পর্বে বেশ কয়েকটি ওষুধকে করোনা প্রতিষেধক এবং করোনার সঙ্গে মোকাবিলায় সহযোগী বলে পতঞ্জলি সংস্থার তরফে প্রচার করা হয়েছিল। সেই সময় এই ওষুধগুলি নিয়ে ব্যাপক বিতর্ক হয়। কীভাবে করোনার প্রতিষেধক আবিষ্কারের আগেই রামদেব পতঞ্জলি সংস্থার তরফে একটি ওষুধকে প্রতিষেধক ভাবে বলে দাবি করে বসলেন, তা নিয়ে সেই সময় বিস্তার সমালোচনা হয়েছিল। এরপরই এই মামলা দেশের সর্বোচ্চ আদালতে গড়ায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    Vasuki Indicus: গুজরাটে উদ্ধার প্রায় ৫ কোটি বছর পুরনো বিশালাকার বাসুকি সাপের জীবাশ্ম

    মাধ্যম নিউজ ডেস্ক: নয় নয় করে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ বছরের পুরনো প্রাগৈতিহাসিক বাসুকি সাপের (Vasuki Indicus) জীবাশ্ম উদ্ধার হল ভারতের মাটি থেকে। গুজরাটের (Gujarat) কচ্ছ এলাকার একটি খনিতে আইআইটি রুরকির গবেষকদের দল এই জীবাশ্ম খুঁজে পেয়েছেন। আর এই জীবাশ্ম আরও একবার প্রমাণ করল যে একটা সময় তারা ছিল এই পৃথিবীতেই এবং দাপিয়ে বেড়াত এই ভারতীয় উপমহাদেশের বুকেই। কালের নিয়মে তারা বিদায় নিলেও পৃথিবীর বুকে আজও লুকিয়ে তাদের অতীতের অস্তিত্ব।

    কয়লা খনি থেকে উদ্ধার (Vasuki Indicus)

    জানা গিয়েছে, ২০০৫ সালে গুজরাটের কচ্ছ এলাকার একটি কয়লা খনি থেকে বিজ্ঞানীরা এই বাসুকির (Vasuki Indicus) জীবাশ্মটি আবিষ্কার করেছেন। প্রায় ৫ কোটি বছরের পুরনো প্রজাতি। এই প্রজাতির সাপটিকে ভারতের প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের অন্যতম বিশেষ নিদর্শন হিসেবে মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা। তবে সম্প্রতি আইআইটি রুরকির জীবাশ্ম গবেষকের দল ওই সুবিশাল সাপের জীবাশ্ম সম্পর্কে এমন সব তথ্য প্রকাশ করেছেন যা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

    বিশ্বের দীর্ঘতম সাপ

    এই জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীদের ধারণা, সাপটি (Vasuki Indicus) দৈর্ঘ্যে প্রায় ৩৫ থেকে ৫০ ফুট। ওজন প্রায় ১০০০ কিলোগ্রাম ছিল। চাঞ্চল্যকর এই আবিষ্কারে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বৈজ্ঞানিক মহলে। অনুমান করা হচ্ছে, এখনও পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের দীর্ঘতম সাপ এটিই। হিন্দু দেবতা শিবের গলার থাকা সাপের নামে নয়া আবিষ্কৃত এই সাপের নাম রাখা হয়েছে বাসুকি ইন্ডিকাস (Vasuki Indicus), সাপটি মাৎসোইদাই (Madtsoiidae) প্রজাতিভুক্ত। একটি জার্নালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই সাপটি একটি স্বতন্ত্র প্রজাতিভুক্ত। যা ভারতের মাটিতে ৫ কোটি ৬০ থেকে ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে ইওসিন যুগে দক্ষিণ ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। আজকের স্তন্যপায়ী প্রজাতির প্রথম পূর্বপুরুষ এবং নিকটাত্মীয়রা ইওসিন যুগে পৃথিবীতে এসেছিল। এমনটাই মনে করেন বিজ্ঞানীরা।

    ২৭টি হাড় উদ্ধার হয়েছে

    অন্যদিকে, গবেষকরা এই জীবাশ্মকে টাইটেনোবোয়ার সঙ্গে তুলনা করছেন, একসময় যার বিচরণ ছিল পৃথিবীজুড়ে এবং পৃথিবীর দীর্ঘকায় সাপের (Longest Sake Ever Known) খেতাবও পেয়েছিল এই সাপটি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া জীবাশ্মতে ২৭টি হাড়ের সন্ধান পান আইআইটি রুরকির বিজ্ঞানীরা। তাঁদের মতে ২৭টি হাড় উদ্ধার হয়েছে সেগুলি সাপের (Vasuki Indicus) মেরুদণ্ডের। তার বেশিরভাগই এখনও অক্ষত। বিজ্ঞানীদের বক্তব্য, “এটি একটি পূর্ণ বয়স্ক সাপের হাড়। যার দৈর্ঘ্য ১১ থেকে ১৫ মিটার। আকারে বিশাল হওয়ার কারণে বর্তমান অ্যানাকোন্ডার (Anaconda) মতো ধীর ছিল এদের চলাফেরা। দীর্ঘক্ষণ ওত পেতে থেকে হঠাৎ আক্রমণ চালাতো শিকারের উপর। তারপর শিকারকে জড়িয়ে হত্যা করত।”

    আরও পড়ুনঃ “কংগ্রেস আমলে হনুমান চালিশা শোনাও অপরাধ ছিল”, তোপ মোদির

    গবেষকদের মতামত

    বিশিষ্ট গবেষক অধ্যাপক সুনীল বাজপেয়ী ও দেবজিত দত্তের নেতৃত্বে এই সংক্রান্ত নমুনা সংগ্রহ, বিশ্লেষণ, গবেষণা, সমীক্ষা ইত্যাদি হয়েছে। এপ্রসঙ্গে দেবজিত দত্ত বলেন, “বাসুকি (Vasuki Indicus) ছিল খুব ধীর চলন শক্তিসম্পন্ন ভারী শরীরের বিশাল আকারের এক সাপ। ঠান্ডা ভিজে জায়গায় থাকে এরা। অ্যানাকোন্ডা ও পাইথনের কায়দায় শিকার ধরে এরা।” সায়েন্টিফিক রিপোর্টে তাঁদের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Modi 3.0: বিনিয়োগ ১০ লক্ষ কোটি! মোদি হ্যাটট্রিক করলে প্রথম একশো দিনে রেলে থাকবে ঢালাও চমক

    Modi 3.0: বিনিয়োগ ১০ লক্ষ কোটি! মোদি হ্যাটট্রিক করলে প্রথম একশো দিনে রেলে থাকবে ঢালাও চমক

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি ২.০-এর আদলে মোদি ৩.০-এর (Modi 3.0) রোড ম্যাপ এখন থেকেই শুরু হয়েছে। যার প্রাণভোমরা ভারতীয় রেল। মোদি ৩.০-তে বঙ্গে বুলেট ট্রেন, স্লিপার বন্দে ভারত সহ বর্ধিত মেট্রো পরিষবা থাকার সম্ভাবনা রয়েছে। এর জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।

    প্রথম ১০০ দিনে রেলের পরিকল্পনা (Modi 3.0)

    জানা গিয়েছে, মোদির হ্যাটট্রিক (Modi 3.0) সরকারে রেলের প্রথম ১০০ দিনের (100 days) রোডম্যাপ হিসেবে ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগে কথা বলা হয়েছে। ২০২৪ এর নির্বাচন শেষ হতেই ভারতীয় রেল (Indian Railways) প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে সামনে এল। এই পরিকল্পনায় যাত্রীদের জন্য স্টেশনে আধুনিক ব্যবস্থাপনা, যাত্রীবান্ধব সুপার অ্যাপ (Rail App) থেকে শুরু করে ২৪ ঘন্টায় রিফান্ড স্কিম প্রদানের চিন্তাভাবনা শুরু করা হয়েছে। এছাড়াও থাকবে যাত্রাকালীন বিনামূল্যের বীমা। থাকছে তিনটি ইকোনমিক করিডোর (Economic Corridor) এবং স্লিপার বন্দে ভারত ট্রেন।

    সুপার অ্যাপ আসবে রেলে

    সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথোপকথনে এক রেলের আধিকারিক আগামী দিনের সরকার (Modi 3.0) সম্পর্কে জানিয়েছেন, “টিকিট বাতিল করার ২৪ ঘন্টার মধ্যেই রিফান্ডের ব্যবস্থা করার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে টিকিট বাতিল করলে টাকা ফেরত পেতে তিন দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত লাগে। এছাড়াও রেল একটি সুপার অ্যাপ আনার কথা ভাবছে। যার মাধ্যমে রেলের সমস্ত রকমের বুকিং, ট্রেনের লাইভ ট্র্যাকিং ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। বর্তমানে আইআরসিটিসির অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন ব্যবহারকারীরা। কিন্তু নতুন সুপার অ্যাপে আরও অনেক প্রকার বুকিং (Booking) ও পরিষেবা গ্রহণ করা সম্ভব হবে। নয়া ১০০ দিনের পরিকল্পনার অঙ্গ হিসেবে ‘পিএম রেল যাত্রী বীমা যোজনা’ (PM Rail Yatri Bima) লাগু করা হবে। যা সমস্ত দুরপাল্লার রেল যাত্রীদের জন্য লাগু হবে।

    আমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন চলবে

    ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকা আগামী পাঁচ বছরে বিনিয়োগ করা হবে যাতে রেলকে আধুনিক দেশগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মত তৈরি করা যায়। এছাড়াও বন্দে ভারত ট্রেনগুলিকে তিনটি বিভাগে ভাগ করা হবে। ১০০ কিলোমিটারের কম দূরত্বে চলবে এমন বন্দে ভারত (Vande Bharat) মেট্রো আনার কথা ভাবা হচ্ছে। এছাড়াও ১০০ থেকে ৫৫০ কিলোমিটার অবধি বন্দে চেয়ার কার এবং ৫৫০ কিলোমিটারের উর্ধ্বে বন্দে ভারত স্লিপার ট্রেন আনার কথা হচ্ছে। বর্তমানে প্রায় পঞ্চাশটি রুটে বন্দে ভারত ট্রেন চলছে। এছাড়াও ২০২৯ এর এপ্রিলের মধ্যে আমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন (bullet Train) চালু করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতে তিনটি বুলেট ট্রেন চালু করার প্রস্তাব রয়েছে মোদি ৩.০ (Modi 3.0) সরকারের।

    আরও পড়ুনঃ ভোটের তিনদিন আগেই পাহাড়ে শিবির বদল! রাজুকে সমর্থনের বার্তা বিনয় তামাং-এর

    স্টেশনগুলি হবে বিশ্বমানের

    জানা গিয়েছে, রেলের ইকনোমিক করিডোর ৪০ হাজার কিলোমিটার বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৩০০-র বেশি রেলস্টেশনকে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আধুনিক করা হবে। আধুনিক স্টেশন গুলিতে বিশ্বমানের সুবিধা পাওয়া যাবে। যেমন শপিংমল, এয়ারপোর্টের মত ওয়েটিং লাউঞ্জ, আধুনিক ক্যাফেটেরিয়া ইত্যাদি। একইসঙ্গে মেট্রো নেটওয়ার্ক বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ভারতে মাত্র কুড়িটি শহর আছে যেখানে নয় মেট্রোর কাজ চলছে নাহলে মেট্রো পরিষেবা রয়েছে। আরো বেশ কয়েকটি শহরে মেট্রো পরিষেবা চালু করার কথা ভাবছে মোদি সরকার। দিল্লি ও মিরাট মধ্যে স্পিডরেল চালু করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় র‍্যাপিড রেল নেটওয়ার্ক গড়ে তোলা হবে জানা গেছে। শেষ শুক্রবার সচিব পর্যায়ের বৈঠক হয়েছে যেখানে বিভিন্ন মন্ত্রক ও বিভাগের আধিকারিকরা মোদি ৩.০-এর (Modi 3.0) প্রথম ১০০ দিনের এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share