Blog

  • Murshidabad: দশমীর রাতেই দলীয় কাউন্সিলারের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল নেতা

    Murshidabad: দশমীর রাতেই দলীয় কাউন্সিলারের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বহুদিন ধরেই বিবাদ চলছিল। তবে, দশমীর মাঝরাতে এভাবে প্রকাশ্যেই তৃণমূলের কাউন্সিলারের বাড়িতে হামলা চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    বুধবার মাঝরাতে ঠিক যখন ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন, সেই সময় আচমকা মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গুরুপদ মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হয়। কাউন্সিলারের বাড়িতে এই হামলার ঘটনায় অভিযোগ উঠেছে আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অপর এক ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামীই এই ঘটনায় মূল অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এল সেই শাসক দলের গোষ্ঠীকোন্দল। দুই পক্ষের অনুগামীদের হাতাহাতি এতটাই চরমে পৌঁছায় যে পুলিশকে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মাঝরাতে তৃণমূলের অপর গোষ্ঠীর তাণ্ডব দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাড়ার লোকজন।

    কেন হামলা?

    দলীয় সূত্রে জানা গিয়েছে, কান্দি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুকন্যা দত্ত ঘোষের স্বামী সুপ্রিয় ঘোষের নেতৃত্বে গুরুপ্রসাদের বাড়িতে এই হামলা চলে বলে অভিযোগ উঠেছে। মূলত এলাকা দখল নিয়েই এই লড়াই বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, নির্দল থেকে জয়ী হয়ে কাউন্সিলার হয়েছিলেন গুরুপ্রসাদবাবু। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর থেকেই বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। সেই বিবাদ পুজোর মধ্যে আরও তীব্র হয়। তবে, ঠিক কী বিষয় নিয়ে এই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় তা জানা যায়নি। সুপ্রিয় ঘোষের লোকজন এসে মাঝরাতে এলাকায় রীতিমতো তাণ্ডব চালায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দলের মধ্যে গন্ডগোল থাকতে পারে। তাই বলে এভাবে মাঝরাতে বাড়িতে এসে হামলা চালানোর ঘটনা ঠিক নয়। এই ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ‘‘অযোধ্যায় রামের মূর্তি স্থাপিত হবে আগামী ২২ জানুয়ারি’’, বড় ঘোষণা সঙ্ঘ প্রধানের

    Ram Mandir: ‘‘অযোধ্যায় রামের মূর্তি স্থাপিত হবে আগামী ২২ জানুয়ারি’’, বড় ঘোষণা সঙ্ঘ প্রধানের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিজয়া সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন সর-সঙ্ঘচালক মোহন ভাগবত। আগামী বছরের জানুয়ারি মাসের ২২ তারিখে রামমন্দিরে মূর্তি স্থাপিত হবে রামলালার (Ram Mandir)। প্রসঙ্গত, কয়েকমাস আগেই ত্রিপুরাতে গিয়ে অমিত শাহ মন্তব্য করেছিলেন অযোধ্যার মন্দিরর কাজ সম্পূর্ণভাবে শেষ হবে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে। এবার মোহন ভাগবতের কণ্ঠেও শোনা গেল একই কথা। তাৎপর্যপূর্ণভাবে গতকাল দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন উৎসবে একই রকমের ঘোষণা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

    নাগপুরে সঙ্ঘের বিজয়া সম্মেলন

    বিজয়া দশমীতে সঙ্ঘের বিজয়া সম্মেলনের এক অনুষ্ঠানে মঙ্গলবার নাগপুরে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে যে ভারতের গুরুত্ব ক্রমশই বাড়ছে, একথাও এদিন বলেন সঙ্ঘ প্রধান। তাঁর বক্তব্যে এরপরই উঠে আসে রামমন্দির (Ram Mandir) প্রসঙ্গ। মোহন ভাগবত বলেন, ‘‘রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যাতে। রামলালার মূর্তি সেখানে স্থাপিত হবে আগামী বছরের ২২ জানুয়ারি। ঐদিন আমরা আমাদের ছোটখাট মন্দিরগুলিতে উৎসবের আয়োজন করতেই পারি।’’

    ২১ অক্টোবর রামজন্মভূমি পরিদর্শন যোগী আদিত্যনাথের

    প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রামজন্মভূমি (Ram Mandir) প্রাঙ্গণ পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই দিন তিনি নির্মাণকার্য তত্ত্বাবধান করেন। সেখানেই যোগী আদিত্যনাথ বলেন, ‘‘জানুয়ারি মাসে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে। আমরা এই মন্দির নির্মাণের যাবতীয় সবকিছু দীপাবলীর আগেই শেষ করতে চেষ্টা করছি। দেশবাসীর জন্য গর্বের মুহূর্ত আসতে চলেছে ২০২৪ সালের জানুয়ারি মাসে।’’ ২০২৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের উদ্বোধন করবেন বলেও জানান যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত, চলতি বছরেই ত্রিপুরা রাজ্যে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ ঘোষণা করেছিলেন, অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে।  ২০১৯ সালের নভেম্বরে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ৫ অগাস্ট রামমন্দিরের ভূমি পুজো করেন প্রধানমন্ত্রী। এবার ২০২৪ সালে দরজা খুলে যাচ্ছে মন্দিরের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Mahua Moitra: ‘‘২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মহুয়া, রয়েছে প্রমাণ’’, লোকপালকে চিঠি বিজেপি সাংসদের

    Mahua Moitra: ‘‘২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মহুয়া, রয়েছে প্রমাণ’’, লোকপালকে চিঠি বিজেপি সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বস্তি নেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। এবার কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি দিলেন সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদদের অভিযোগ, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ ২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মহুয়া মৈত্র। প্রসঙ্গত, টাকার বিনিময়ে লোকসভায় মহুয়া মৈত্র প্রশ্ন করেছেন, এই বিতর্কে জোর শোরগোল পড়ে যায় দেশের রাজনৈতিক মহলে। শুধুমাত্র তাই নয়, সাংসদের লগ-ইন আইডিও ব্যবহার করতেন ব্যবসায়ী হীরারনন্দানি। নিজের হলফনামাতেই তা স্বীকার করেছেন দুবাইয়ের এই ব্যবসায়ী।

    মহুয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি

    এরপর থেকেই নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে। এবার ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন বিজেপি সাংসদ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন নিশিকান্ত দুবে। বিজেপি সাংসদের দাবি, ওই চিঠিতে যে তথ্য পাওয়া গিয়েছে সেখানেই মিলেছে মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ। লোকপালকে পাঠানো চিঠিতে দুবে লিখেছেন, ‘‘সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রী দেহদ্রাই একটা বিশেষ বিবরণ দিয়েছেন এবং তাতে রয়েছে, কীভাবে, কখন এবং কোথায় সাংসদ মহুয়া মৈত্র দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছেন। ওখানে উল্লেখ রয়েছে, নগদ ২ কোটি টাকা পেয়েছেন মহুয়া (Mahua Moitra)। সংসদে প্রশ্ন করার জন্য। ভারতীয় এবং বিদেশি মুদ্রায় নেওয়া হয়েছে ওই টাকা।’’

    মহুয়ার বিরুদ্ধে কী অভিযোগ হিরানন্দানির?

    প্রসঙ্গত, দিন কয়েক আগেই ব্যবসায়ী দর্শন হিরানন্দানি একাধিক অভিযোগ এনেছেন মহুয়ার বিরুদ্ধে। তাঁর দাবি, মহুয়া (Mahua Moitra) অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। দ্রুত নাম করতে চেয়েছিলেন। সে জন্যই নরেন্দ্র মোদিকে ক্ষুরধার আক্রমণ করাকেই সহজ রাস্তা হিসাবে বেছে নিয়েছিলেন মহুয়া। মোদিকে নিশানা করার জন্যই গৌতম আদানি ও আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ‘হাত ধুয়ে’ লেগে পড়েন মহুয়া। স্বাক্ষর করা ‘হলফনামা’য় হিরানন্দানি কার্যত মহুয়া ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja 2023: পুজোয় জনজোয়ার কল্যাণীতে, ভিড়ের চাপে ৪ দিন বন্ধ রইল রেল স্টেশন!

    Durga Puja 2023: পুজোয় জনজোয়ার কল্যাণীতে, ভিড়ের চাপে ৪ দিন বন্ধ রইল রেল স্টেশন!

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের পুজোয় কলকাতার অনেক ক্লাবকে ভিড়ের দিক থেকে টক্কর দিল কল্যাণী (Durga Puja 2023)। সাধারণভাবে শারদীয়া উৎসবের দিনগুলিতে গ্রাম বা শহরতলির মানুষের গন্তব্য হয়ে থাকে শহর কলকাতা। এ বছর ঠিক যেন উল্টো স্রোত দেখা গেল হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে। সেখানে কল্যাণীগামী ট্রেনগুলিতে ভিড়ে পা রাখার জায়গা নেই। এমনিতে যে কোনও জায়গায় উৎসবকে (Durga Puja 2023) কেন্দ্র করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে থাকে ভারতীয় রেল। তা সে কলকাতার দুর্গাপুজো হোক, অথবা নবদ্বীপের রাস কিংবা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তবে এ বছর কল্যাণীতে এত ভিড় হবে, এটা বোধহয় ভাবতেও পারেনি ভারতীয় রেল। ভিড়ের চাপে জনস্রোতকে লাগাম দিতে স্থানীয় প্রশাসনের অনুরোধে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনও ট্রেনকেই দাঁড় করানো হয়নি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে।

    সবচেয়ে বেশি উন্মাদনা ‘লুমিনাস’  ক্লাবের পুজোকে কেন্দ্র করে

    কল্যাণীতে সবথেকে বেশি উন্মাদনা ‘লুমিনাস’ ক্লাবের পুজোকে কেন্দ্র করে। দর্শনার্থীদের একাংশের মতে, কলকাতার অনেক বড় ক্লাবকেও ইতিমধ্যে টক্কর দিয়েছে কমবয়সী এই পুজো (Durga Puja 2023)। খাস কলকাতার লোকেরাও ভিড় জমিয়েছেন কল্যাণীর ‘লুমিনাস’-এর পুজো দেখতে। জানা গিয়েছে, কল্যাণীর আইটিআই মোড়ের কাছে ক্লাব ‘লুমিনাস’-এর পুজো চলতি বছরে একত্রিশে পা দিয়েছে। ২০২৩ সালের দুর্গাপুজোয় এই ক্লাবের থিম চিনের বিলাসবহুল হোটেল ‘গ্রান্ড লিসবোয়া’ মূলত লুমিনাসের আকর্ষণেই গ্রাম-মফস্বলের গন্তব্য তাই কল্যাণী।

    অক্ষয় তৃতীয়া থেকে শুরু মণ্ডপ তৈরির কাজ

    পুজো মণ্ডপের উদ্যোক্তারা জানাচ্ছেন যে চতুর্থীর দিন থেকেই বিপুল জনসমাগম দেখা যাচ্ছে। কলকাতা এবং শহরতলি সমেত দূর দূরান্তের গ্রাম থেকেও সাধারণ দর্শনার্থীরা আসছেন পুজোতে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ক্লাব কর্তাদের। এরপরেই স্থানীয় কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে তাতে অবশ্য ভিড় ঠেকানো যায়নি। ক্লাব কর্তারা জানিয়েছেন, চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিন থেকে লুমিনাসের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। ৫০ কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছে দুর্গাপ্রতিমাকে (Durga Puja 2023)। এক ক্লাব সদস্যের কথায়, ‘‘শুধু নদিয়া জেলা নয়, গোটা রাজ্যের নজর কাড়া আমাদের লক্ষ্য। জেলার পুজোও যে কলকাতার ভিড় টানতে পারে, সেই নজির আমরা তৈরি করেছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Akshardham Temple: বিশ্বশান্তির লক্ষ্যে দিল্লিতে মহাযজ্ঞ, ১১১টি কুণ্ডে আহুতি দিলেন ১,৪০০ ভক্ত

    Akshardham Temple: বিশ্বশান্তির লক্ষ্যে দিল্লিতে মহাযজ্ঞ, ১১১টি কুণ্ডে আহুতি দিলেন ১,৪০০ ভক্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে দিল্লির অক্ষরধাম মন্দিরে বিজয়া দশমীতে সম্পন্ন হল এক মহাযজ্ঞ (Akshardham Temple)। মোট ১১১টি যজ্ঞকুণ্ডে প্রায় ১,৪০০ ভক্ত একসঙ্গে আহুতি দিলেন বিশ্ববাসীর মঙ্গল কামনায়। ২০২২ সালে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি হামাস-ইজরায়েলের যুদ্ধে অশান্তি ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এর পাশাপাশি সন্ত্রাসবাদী হামলা তো রয়েছেই। সারা বিশ্বের এই অশান্তির আবহে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। গোটা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকেন, তাঁদের মঙ্গল কামনায় তাই অক্ষরধাম মন্দিরে আয়োজন করা হয় এই বড়সড় যজ্ঞের।

    সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছিলেন মন্দিরে

    প্রসঙ্গত, ২০০৫ সালেই স্বামী মহারাজ এই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের (Akshardham Temple) উদ্বোধন করেছিলেন বলে জানা যায়। ধর্মচর্চা তথা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে অক্ষরধাম মন্দিরের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়েই। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জি২০ সম্মেলনে ভারতে যোগ দিতে এলে অক্ষরধাম মন্দির দর্শনে আসেন। অক্ষরধাম মন্দিরের নতুন একটি শাখা সম্প্রতি নির্মিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।

    ভোর থেকেই শুরু হয় মহাযজ্ঞ

    বিজয়া দশমীর ভোর থেকেই বিশ্বশান্তি যজ্ঞকে কেন্দ্র করে অক্ষরধাম মন্দিরে সাজো সাজো রব পড়ে যায়। ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন মন্দির প্রাজ্ঞণে। সন্ন্যাসীদের নির্দেশে ভক্তরা বিজয়া দশমীর দিন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বর ছাড়াও পার্বতী নন্দন গণেশকেও আরাধনা করেন। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলতে থাকে যজ্ঞ। জানা গিয়েছে মোট ৩১৫টি শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে যজ্ঞে (Akshardham Temple) আহুতি দেওয়া হয়। 

    বিজয় দশমীর আয়োজিত এই যজ্ঞে ১,৪০০ ভক্তকে স্বস্তিকার আকারে বসে থাকতে দেখা যায়। মহাযজ্ঞের ঠিক পরেই অক্ষরধাম মন্দিরের এক সন্ন্যাসী বলেন, ‘‘উপনিষদ অনুসারে যজ্ঞ হল ভক্তির এক বিশেষ অনুষ্ঠান। এটা উৎসর্গের প্রতীক। এই আচারের সময় পবিত্র অগ্নিকে আহ্বান করা হয় এবং বিভিন্ন নৈবেদ্য তৈরি করা হয়। আমরা যা পেয়েছি সেই পরম সত্তাকে নিবেদন করা হয়। যজ্ঞ হল ব্যক্তিকেন্দ্রিক, অন্যদিকে মহাযজ্ঞ হল সমাজ কেন্দ্রিক।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ২৫/১০/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার, ২৫/১০/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) অসম্পূর্ণ কাজ পূর্ণ হওয়ায় অর্থের আগমন হবে।

    ২) আর্থিক দিক দিয়ে দিন ভালো। তবে ঋণ নেওয়ার অভ্যাস সমস্যা সৃষ্টি করতে পারে।

    বৃষ

    ১) কাজের প্রতি উৎসাহ থাকবে না, এর ফলে পূর্ব পরিকল্পিত প্রকল্প স্থগিত করতে হবে।

    ২) ব্যবসায় প্রতিযোগিতার কারণে লড়াই করতে হবে।

    মিথুন

    ১) ব্যবসার মাধ্যমে সহজে আয় করতে পারবেন।

    ২) মনের মধ্যে কোনও বিভ্রান্তি না-রেখে ব্যয় করুন।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করবেন, তবে ভাগ্য দুর্বল হওয়ায় অধিক লড়াই করতে হবে।

    ২) পরিবারের সদস্যদের সঙ্গে বিচারধারার মতভেদ থাকবে।

    সিংহ

    ১) কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফলাফল পাওয়ায় সন্তুষ্ট থাকবেন।

    ২) নতুন কাজে লগ্নি করতে পারেন।

    কন্যা

    ১) জমি-সংক্রান্ত কাজে কোনও তাড়াহুড়ো করবেন না, তা না-হলে পরে অনুতাপ হতে পারে।

    ২) কর্মক্ষেত্রে উন্নতি হওয়ায় স্বস্তি পাবেন।

    তুলা

    ১) বেশ কিছুদিন ধরে বাতিল হতে থাকা ইচ্ছা পূরণ হবে এবার।

    ২) ব্যবসায় নতুন চুক্তি হাতে আসবে। তবে এখনই কোনও নতুন কাজ শুরু করবেন না।

    বৃশ্চিক

    ১) অর্থ আগমন কমবে ও ব্যয় বাড়বে। আর্থিক পরিস্থিতি আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

    ২) পরোপকারের কাজ করবেন। এর ফলে দীর্ঘ সময়ের জন্য লাভান্বিত হবেন।

    ধনু

    ১) সন্ধ্যাবেলা অপ্রত্যাশিত ধন বা উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২) দূরের যাত্রা বাতিল করুন।

    মকর

    ১) আর্থিক সমস্যার কারণে দৈনিক জীবন প্রভাবিত হবে। বিশেষ আর্থিক লাভ হবে না।

    ২) কাজে বাধা আসতে পারে।

    কুম্ভ

    ১) সময়ের মধ্যে কাজ পূর্ণ না-হওয়ায় মান-সম্মান কমতে পারে।

    ২) পেশাগত কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকতে হবে।

    মীন

    ১) বিভ্রান্তি থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করুন। না-হলে লাভের পরিবর্তে লোকসান হবে।

    ২) উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তির সাহায্যে সরকারি ক্ষেত্রে কাজ সহজ হবে। এর জন্য তাঁদের অনৈতিক দাবি মান্য করতে হবে।

     

     
    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    Dussehra: ‘‘মাতৃভূমি রক্ষার জন্যই আমাদের অস্ত্র পুজো, অন্য দেশ দখল করতে নয়’’, দশেরার ভাষণে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরা উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘ভারতবর্ষের চিরাচরিত প্রথা রয়েছে অস্ত্রকে পুজো করার। ভারতীয়রা অস্ত্রকে পুজো করে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য। অন্য কোনও দেশকে দখল (Dussehra) করার জন্য নয়।’’ পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘‘আমাদের শক্তি পুজো শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য নয়, উপরন্তু সারা পৃথিবীর মঙ্গল কামনায় আমরা করে থাকি।’’ 

    ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে মোদির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ

    চলতি ইজরায়েল এবং হামাস যুদ্ধের আবহে নরেন্দ্র মোদির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই একই ধরনের মন্তব্য করেছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘‘সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে কারণ ভারত ভূমি (Dussehra) একটা উদাহরণ তৈরি করতে পেরেছে। এখানে কখনও হিন্দুরা অন্য ধর্মকে আক্রমণ করেনি। হিন্দুদের পরধর্ম সহিষ্ণুতার কারণেই ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মত কোনও রকমের যুদ্ধ ভারতবর্ষে হয়নি।

    প্রসঙ্গ রামমন্দির

    দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। প্রসঙ্গত, আগামী বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। দরজা খুলে যাবে সাধারণ ভক্তদের জন্য। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা সৌভাগ্যবান যে রাম মন্দির নির্মাণেকে আমরা প্রত্যক্ষ করতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই ভগবান রাম, মন্দিরে প্রতিষ্ঠিত হবেন।’’ প্রসঙ্গত ২০১৯ সালের নভেম্বরের রাম মন্দির-বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটায় সুপ্রিম কোর্ট এবং অযোধ্যায় রাম মন্দির তৈরি নির্দেশ দেয় আদালত। পরবর্তীকালে ২০২০ সালের অগাস্ট মাসের ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী।

    বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

    মঙ্গলবার সকালে দেশবাসীকে বিজয় দশমী এবং দশেরার (Dussehra) শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বিজয়া দশমীতে দেশ জুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।’’ 

     প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন বিজয় দশমীর শুভেচ্ছা জানাতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

    Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ফাঁসি হয়েছিল জুলফিকার আলির ভুট্টোর। এবার কি তবে পালা ইমরান খানের (Imran Khan)? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় অভিযুক্ত প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হতে পারে বলে সে দেশে সরকারি মহল থেকে ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলার শুনানি চলতি সপ্তাহে শুরু হবে বলে জানা গিয়েছে। এই মামলায় যদি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan) দোষী প্রমাণিত হন তাহলে পাক আইন অনুযায়ী ফাঁসির সাজা হতে পারে বলে ইমরান খানের (Imran Khan) আইনজীবী নিজেই জানিয়েছেন।

    ২০২২ সালের প্রথমদিকে নথি পাচারের অভিযোগ

    পাকিস্তানের ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’ এর এই মামলায় অভিযুক্ত হওয়ায় ২০২৪ সালের জানুয়ারি মাসের সাধারণ নির্বাচনে অংশও নিতে পারবেন না ইমরান খান। চলতি বছরের অগাস্ট মাসেই ইমরান খানের তিন বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তোশাখানার উপহার সামগ্রী মামলায় অভিযুক্ত ছিলেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় তাঁকে জামিনও দেয়। কিন্তু গোপন তথ্য ফাঁসে অভিযুক্ত হওয়ায় জেল থেকে মুক্তি পাননি ইমরান। ইমরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২২ সালের প্রথমদিকে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন নথি পাঠিয়েছিলেন, সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর তিন সহযোগী মিলে সেই তথ্য ফাঁস করেছিলেন।

    কী বলছে পাকিস্তানের রাজনৈতিক মহল

    পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশের মতে, জুলফিকার আলি ভুট্টকে ১৯৭৯ সালে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন জেনারেল জিয়াউল হক। সে বছরই সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জিয়াউল হক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভুট্টোকে একটি খুনের মামলায় ফাঁসির নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে ইমরানের অভিযোগ তার থেকেও ভয়ঙ্কর এবং গুরুতর। এখন দেখার বিষয়, ইমরান খানের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় পাকিস্তানের আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Narendra Modi: লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি, ইজরায়েল-হামাস দ্বন্দ্বে জর্ডনের রাজার সঙ্গে কথা মোদির

    Narendra Modi: লক্ষ্য মধ্যপ্রাচ্যে শান্তি, ইজরায়েল-হামাস দ্বন্দ্বে জর্ডনের রাজার সঙ্গে কথা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল-হামাস চলতি যুদ্ধের মাঝে জর্ডনের রাজা আবদুল্লা-২ এর সঙ্গে রবিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রসঙ্গত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে জর্ডনও। লেবাননের জঙ্গি সংগঠন হেজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ যে জর্ডনের মাটিকে ব্যবহার করেই ইজরায়েলের দিকে তারা মিসাইল ছুড়ছে। ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মাঝেই মধ্যপ্রাচ্যের শান্তি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে ভারতকে। ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাসের হামলায় ১,৪০০ নিরীহ ইজারায়েলের নাগরিকের প্রাণ যায়। এই হামলার কড়া নিন্দা করে মোদি সরকার এবং ইজরায়েলের পাশে দাঁড়ায় ভারত। এর পাশাপাশি সাধারণ প্যালেস্তাইনবাসীর জন্য ২ দিন আগেই ত্রাণ পাঠায় ভারত। এর আগে প্যালেস্তাইনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথাও হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। এবার কথা হল জর্ডনের রাজার সঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে জর্ডনের রাজা সঙ্গে আলোচনার বিষয়টি পোস্টও করেছেন নরেন্দ্র মোদি।

    এক্স-হ্যান্ডেলে কী লিখলেন মোদি?

    নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (Narendra Modi) জর্ডনের রাজার সঙ্গে কথা বলার বিষয়টি নিয়ে লিখেছেন, ‘‘সন্ত্রাসবাদ, হিংসা এবং যুদ্ধের আবহে সাধারণ নাগরিকদের প্রাণহানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এইরকম পরিস্থিতিতে মানবতাকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।’’

    ইজরায়েল-হামাস যুদ্ধে জর্ডন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

    প্রসঙ্গত, ইজরায়েল-হামাস যুদ্ধের আবহের মাঝেই গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা করেন জর্ডনের রাজা। ওই বৈঠকে মিশর এবং প্যালেস্তাইনের নেতাদেরও উপস্থিত থাকার কথা ছিল। আচমকাই গাজার হাসপাতালে বোমা বিস্ফোরণে কয়েকশো মানুষের মৃত্যু হয়। এই ঘটনার জন্য ইজরায়েলকে দায়ী করে জর্ডন। বাইডেনের সঙ্গে সেই প্রস্তাবিত বৈঠক বাতিল করেন জর্ডনের রাজা। সে সময়ে ইজরায়েল এবং জর্ডন দুই দেশের সফরের কথা থাকলেও জো বাইডেন শুধুমাত্র ইসরায়েলেই যান। জর্ডনের সঙ্গে ইজরায়েলের ১৯৯৪ সালে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি ইজরায়েল-হামাস দ্বন্দ্বের মাঝে জর্ডনের ভূমিকা তাই খুব উল্লেখযোগ্য। আবার জেরুজালেমে স্থিত আল-আকসা মসজিদ রয়েছে জর্ডনের তত্ত্বাবধানেই। এই জেরুজালেমকে নিয়েই ইজরায়েল-প্যালেস্তাইনের মূল বিবাদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • RSS: ‘‘সবক্ষেত্রেই এগিয়ে চলেছে দেশ’’, মোদি সরকারের ভূয়সী প্রশংসা সঙ্ঘ প্রধানের ভাষণে

    RSS: ‘‘সবক্ষেত্রেই এগিয়ে চলেছে দেশ’’, মোদি সরকারের ভূয়সী প্রশংসা সঙ্ঘ প্রধানের ভাষণে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘সবক্ষেত্রেই এগিয়ে চলেছে দেশ, আমরা সৌভাগ্যবান যারা দেশের এই অমৃতকাল দেখার সুযোগ পেয়েছি। এটা সম্ভব হয়েছে আমাদের বলিষ্ঠ নেতৃত্বের জন্যই’’, মঙ্গলবার সকালে ঠিক এই ভাষাতেই মোদি সরকারে প্রশংসা শোনা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর সঙ্ঘচালক মোহন ভাগবতের ভাষণে। দশমীতে সঙ্ঘের বিজয়া সম্মেলনের এক অনুষ্ঠানে এদিন নাগপুরে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রে যে ভারতের গুরুত্ব ক্রমশই বাড়ছে, একথাও এদিন বলেন সঙ্ঘ প্রধান।

    কী বললেন সঙ্ঘ প্রধান?

    এদিনের বক্তব্যে মোহন ভাগবত বলেন, ‘‘প্রতিবছরই জি২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে প্রথমবার তা আমাদের দেশে অনুষ্ঠিত হল। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা হাজির হন ভারতে। জি২০ সম্মলেনে সারা বিশ্ব ভারতের আতিথেয়তার প্রশংসা (RSS) করেছে। এটা আমাদের বড় পাওনা। বিবিধতার মাঝে থাকা মহান ভারতীয় সংস্কৃতির তাঁরা উপলব্ধি করেছে রাষ্ট্র নেতারা। ভারতের অগ্রগতি সারা বিশ্ব প্রত্যক্ষ করছে। সারা বিশ্বে ভারতের স্থান প্রথম সারিতে চলে এসেছে। আমরা আগে অর্থনীতিতে অনেক পিছিয়ে ছিলাম কিন্তু বর্তমানে আমরা ৫ নম্বরে উঠে এসেছি।’’ এশিয়ান গেমসে ভারতের ১০৭টি পদক জয়ের কথাও নিজের ভাষণে উল্লেখ করেন মোহন ভাগবত। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের জন্যই কেন্দ্রীয় প্রকল্পগুলি গরিব মানুষের কাছ পর্যন্ত যে পৌঁছাচ্ছে সেকথাও বলেন সঙ্ঘপ্রধান (RSS)।

    গানের ভাষায় সঙ্ঘের কাজ বোঝালেন শঙ্কর মহাদেবন 

    এদিনের বিজয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন জনপ্রিয় গায়ক শঙ্কর মহাদেবনও। তিনি বলেন, ‘‘আমেরিকা, ব্রিটেন সমেত সমগ্র ইউরোপ আমি দিনকয়েক আগেই ঘুরে এলাম। প্রত্যক্ষ করলাম আগের থেকে ভারতীয়দের সম্মান অনেক বেশি বেড়েছে।’’ দেশগঠনে রাষ্ট্রীয় স্বয়ংসেব সঙ্ঘের ভূমিকা ঠিক কী? তা নিজের গানের ভাষাতেই বোঝান জনপ্রিয় এই গায়ক। তিনি বলেন, ‘‘স্বরলিপি যেমন গানের ভিত্তি হয়, যেকোনও গানকে তৈরি করে, তেমনই স্বয়ংসেবকরাও (RSS) হলেন দেশগঠনের ভিত্তি। যখনই দেশ বিপদে পড়েছে তখনই স্বয়ংসেবকরা এগিয়ে এসেছেন। অতীতে এমনটা বারবার দেখা গিয়েছে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share