Blog

  • Purba Medinipur: খেজুরি পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠন ঘিরে ব্যাপক বোমাবাজি, বিডিও অফিসে ভাঙচুর

    Purba Medinipur: খেজুরি পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠন ঘিরে ব্যাপক বোমাবাজি, বিডিও অফিসে ভাঙচুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন স্থগিত হয়ে গেল। বিডিও অফিসে ঘটল শাসক দলের দুষ্কৃতীদের তাণ্ডব। চলল ব্যাপক বোমাবাজি, ভাঙচুর করা হল অফিস এবং গাড়ি। আক্রান্ত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী। স্থায়ী সমিতির গঠনকে নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হওয়ায় ঝুলে রইল সমিতির নির্বাচন।

    ঘটনা কী ঘটেছে?

    খেজুরি (Purba Medinipur) ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ছিল আজ। আর তাকে ঘিরে ব্যাপক বোমাবাজি, বিডিও অফিস এবং সরকারি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। সেই সঙ্গে চলে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। খেজুরি ২ পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন খেজুরি ২ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের পাঁচজন পঞ্চায়েত প্রধান, খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক ও কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ঘটনাস্থলে ছিল প্রচুর পুলিশ, জল কামান। শাসক-বিরোধী রাজনৈতিক শোরগোলে শেষ পর্যন্ত স্থায়ী সমিতির নির্বাচন স্থগিত হয়ে গেল।

    সাংসদ সৌমেন্দু অধিকারীর বক্তব্য

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন নেই। শাসক দলের দৌরাত্ম্য চলেছে সর্বত্র। গায়ের জোর দেখিয়ে এলাকা (Purba Medinipur) দখল করতে চাইছে তৃণমূল। শাসক দল বাইরে থেকে লোক ভাড়া করে শান্ত এলাকাকে অশান্ত করার অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, একটি পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি করে, এলাকার মানুষের মনে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে তৃণমূল। মানুষ সবই দেখছেন। এরপর সাংবাদিকরা ভিতরে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী আছেন বলে জিজ্ঞাসা করলে উত্তরে সৌমেন্দু বলেন, আইনশৃঙ্খলা মেনেই সব কাজ করা হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই জন্যই আমরা আছি বলে জানান তিনি।

    তৃণমূলের বক্তব্য

    খেজুরি (Purba Medinipur) ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মিশ্র পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপিকে উস্কানি দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি তৃণমূলের, তাই তৃণমূলই পরিচালনা করবে এই পঞ্চায়েত সমিতিকে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, স্থায়ী সমিতি গঠনের নামে বিজেপি সন্ত্রাস তৈরি করছে। তিনি অভিযোগ করে বলেন, সাংসদ শিশির অধিকারীকে এক কোটি টাকা ঘুষ দিয়ে নিয়ে আসা হয়েছে এখানে। তারপর ভোটাভুটি করে এলাকায় উত্তেজনা তৈরি করছে বিজেপি। বিজেপি ভয় পেয়ে এই আচরণ করছে।

    পুলিশের বক্তব্য

    কাঁথির মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, বিডিও সাহবের উপরে আক্রমণ করা হয়েছে। অফিসে ভাঙচুরও হয়েছে। তবে কে বা কারা আক্রমণ করছে তাদের এখনও চিহ্নিত করা যায়নি। তদন্ত শুরু হয়েছে, তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। বিল্ডিং এর বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে আপাতত। বিডিও সাহেবকে হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dhupguri By Election: ধূপগুড়িতে উৎসবের মেজাজে ভোট দিলেন চা-বাগানের শ্রমিকরা

    Dhupguri By Election: ধূপগুড়িতে উৎসবের মেজাজে ভোট দিলেন চা-বাগানের শ্রমিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মেজাজে ধূপগুড়ি (Dhupguri By Election) বিধানসভা উপনির্বাচনে ভোট হচ্ছে চা-বাগানগুলিতে। ধূপগুড়ি বিধানসভা এলাকায় সব চা-বাগানেই একই চিত্র। মঙ্গলবার সকাল থেকেই চাবাগানের শ্রমিকেরা বুথে গিয়ে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চা-বাগানের বুথগুলিতে ভোটারদের সংখ্যা বেড়েছে।

    উপনির্বাচনে (Dhupguri By Election) চা-বাগানের শ্রমিকদের সবেতন ছুটি?

    ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়়ি আসনটি তৃণমূলের থেকে বিজেপি ছিনিয়ে নেয়। পঞ্চায়েতেও গ্রামীণ এলাকায় যেখানে ভোট হয়েছে বিজেপি ভাল ফল করেছে। ধূপগুড়ি চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া নিয়ে রাজ্য সরকার টালবাহানা করছে বলে অভিযোগ। ফলে, তৃণমূলের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের চাপা ক্ষোভ রয়েছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়ার বিষয়টি শুনেছেন। স্বাভাবিকভাবে এই সব চা বাগানের শ্রমিকদের ভোট কোনদিকে পড়ে সেটাও মস্তবড় ফ্যাক্টর বলে রাজনৈতিক মহলে মত। ধূপগুড়ি (Dhupguri By Election) বিধানসভা এলাকায় ৫টি চা-বাগান রয়েছে। বানারহাট, মোগলকাটা, তোতাপাড়া, কারবালা এবং গেন্দ্রাপাড়া। যদিও এই পাঁচটি চা-বাগানের ভোটার সংখ্যা প্রায় ১০ হাজার। তবুও, চা-বাগানের ভোট একটা ফ্যাক্টর বলে মনে করছে দুই পক্ষই। এদিন ভোট উপলক্ষ্যে বাগানগুলিতে সবেতন ছুটি দেওয়া হয়েছে শ্রমিকদের। রীতিমতো উৎসবের মেজাজেই ভোট হচ্ছে চা-বাগান গুলিতে।

    কী বললেন চা বাগানের শ্রমিকরা?

    ভোট দিয়ে বেরিয়ে এসে শান্তি ঝা, মঙ্গল ওরাও সহ একাধিক চা শ্রমিকদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী এলাকায় কয়েকদিন ধরেই টহল দিচ্ছিল। খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে দেখে ভাল লাগছে। কারণ, পঞ্চায়েতে অনেকে ভোট দিতে পারেনি। এবার সবাই বুথে এসে লাইন দিয়ে শান্তিতে ভোট দিতে পেরে বেশ ভাল লাগছে। অন্যদিকে, বেলা ১১ টার মধ্যেই বাগানগুলির বুথগুলিতে প্রায় ৫০% ভোট পড়ে গিয়েছিল। দুপুরের পর সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই এলাকায় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। উপনির্বাচনকে (Dhupguri By Election) কেন্দ্র করে কড়া নিরাপত্তা ছিল সব বুথেই। নির্বিঘ্নে ভোট দিতে পেরে বেশ আশ্বস্ত ভোটাররা। পঞ্চায়েত ভোটের স্মৃতি ভুলে এবার তাঁরা শান্তিপূর্ণভাবে ভোট হওয়ায় তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gram Panchayat Election:পঞ্চায়েত ভোটের পর ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি, কোন কোন এলাকায় জানেন?

    Gram Panchayat Election:পঞ্চায়েত ভোটের পর ভাঙড়ে ফের ১৪৪ ধারা জারি, কোন কোন এলাকায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Gram Panchayat Election) সময় ভাঙড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। আবারও ভাঙড়ে ১৪৪ জারি করল প্রশাসন। মূলত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের কাশিপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। তবে, গোটা ব্লক নয়, প্রতিটি পঞ্চায়েতের কেবল ২০০ মিটারের মধ্যেই এই ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    কেন ১৪৪ ধারা জারি করা হল?

    মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের ১০টি পঞ্চায়েতে (Gram Panchayat Election)  উপ সমিতি গঠন রয়েছে। এজন্য প্রতিটি পঞ্চায়েতের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না। আশঙ্কা করা হচ্ছে উপ সমিতি গঠন নিয়ে আবারও অশান্ত হয়ে উঠতে পারে ভাঙড়। সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৬টা থেকে একদিনের জন্য ১৪৪ জারি করা হয়েছে। এজন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে ব্লকের ১০ টি পঞ্চায়েতের মধ্যে ৯ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। একমাত্র পোলেরহাট ২ পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে জমি কমিটি। ইতিপূর্বে পঞ্চায়েত বোর্ড গঠন করার সময় আইএসএফের বিজয়ী সদস্যরা অনুপস্থিত ছিলেন। উপ সমিতি গঠনের সময় আইএসএফের পক্ষ থেকে পঞ্চায়েতে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। ব্লকের ১০টি পঞ্চায়েতের মধ্যে ৭টি পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে আইএসএফ জয়ী হয়েছে।

    আইএসএফ কর্মীকে কেন আটক করল পুলিশ?

    ভাঙড়ে পঞ্চায়েত ভোটে (Gram Panchayat Election) মনোনয়ন জমা দেওয়ার সময় একাধিক যে সব অশান্তির ঘটনা ঘটেছিল, সেইসব ঘটনায় মাবুক আলি নামে এক আইএসএফ কর্মীকে বোমা হাতে দেখতে পাওয়া যায়। তারপর থেকেই পুলিশ সেই ছবি সংগ্রহ করে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। দীর্ঘদিন এলাকাছাড়া থাকলেও মঙ্গলবার যখন চালতাবেরিয়া পঞ্চায়েতের উপ সমিতির গঠনের জন্য আইএসএফের জয়ী সদস্যদের সঙ্গে সে এসেছিল, তখন তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। চালতাবেড়িযা গ্রাম পঞ্চায়েত থেকে আইএসএফ কর্মী মাবুক আলিকে আটক করল কাশিপুর থানার পুলিশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Alipurduar: বক্সা ব্যাঘ্র প্রকল্প রক্ষায় স্থানীয়দের সরাতে উদ্যোগী বন দফতর, দ্রুত ছাড়া হতে পারে বাঘ!

    Alipurduar: বক্সা ব্যাঘ্র প্রকল্প রক্ষায় স্থানীয়দের সরাতে উদ্যোগী বন দফতর, দ্রুত ছাড়া হতে পারে বাঘ!

    মাধ্যম নিউজ ডেস্ক: নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে শতবর্ষ পুরনো জয়ন্তীর (Alipurduar) জনপদ। সব ঠিকঠাক এগোলে ২০২৫ সালের মার্চের আগেই ব্রিটিশ আমলে তৈরি জয়ন্তী গ্রামের কোনও অস্তিত্ব আর থাকবে না। বক্সা ব্যাঘ্র প্রকল্প রক্ষায় স্থানীয়দের সরাতে উদ্যোগী বন দফতর, দ্রুত ছাড়া হতে পারে বাঘ! বাঘের অভয়ারণ্যকে রক্ষা করতে স্থানীয়দের বিশেষ প্যাকেজ ঘোষণা করে অন্যত্র সরানোর পরিকল্পনা করেছে বন দফতর। রাজি হয়েছেন এলাকার মানুষও। বাঘ ছাড়ার জন্য বন দফতর গত তিন বছরে কয়েক দফায় প্রায় হাজারের উপর হরিণ ছেড়েছে। এবার জনপদকে অভয়ারণ্য থেকে দূরে সরিয়ে বাঘেদের থাকার অনুকূল পরিবেশ নির্মাণে উদ্যোগী হয়েছে বন দফতর। এলাকার মানুষও এই পরিবেশ এবং জন্তুদের রক্ষায় সহমত জানিয়েছেন। আশা করা যাচ্ছে বক্সায় দ্রুত পর্যটকরা বাঘ দেখতে পারবেন।  

    সরানো হবে জয়ন্তীর জনপদ (Alipurduar)?

    বড় বড় সব সরকারি-বেসরকারি ডলোমাইট খননকারী কোম্পানি ছিল এখানে (Alipurduar)। এক সময় এখানে রেলপথও ছিল। ডলোমাইট কারখানা ছিল। আজ আর সে সবের কিছুই নেই! তাই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া সুন্দরী জয়ন্তী, বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকা থেকে সরে যাবে। সোমবার এই মর্মে জয়ন্তীর বেশির ভাগ মানুষের সই করা ‘জয়ন্তী ভিলেজ রিলোকেশন ফর্ম’ জমা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প অফিসে। বিষয়টি নিয়ে ২৬ অগাস্ট জয়ন্তীতে বৈঠক করে বন দফতর।

    সারানো হবে জয়ন্তী গ্রাম

    ওই বৈঠকে জয়ন্তী গ্রামকে (Alipurduar) বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় বন দফতর। জয়ন্তীর বেশির ভাগ মানুষ সেই প্রস্তাবে রাজি হয়ে গেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এর জন্য জয়ন্তীর প্রত্যেক পরিবারকে ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। জয়ন্তীকে সরিয়ে নিতে খরচ হবে প্রায় ৭০ কোটি টাকা। তবে এর সবটাই দেবে কেন্দ্র। এছাড়া রাজ্য সরকার প্রত্যেক পরিবারকে ৫ ডেসিমেল করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসিমারার গুদাম ডাবরি এলাকায়, জয়ন্তী থেকে সরে যাওয়া পরিবারদের জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

    বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বক্তব্য

    বিষয়টি নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন (Alipurduar)  বলেন, “ যে কোনও টাইগার রিজার্ভ থেকে বনবস্তিবাসীদের সরানোর জন্য এই প্যাকেজ গোটা দেশেই চালু রয়েছে। জয়ন্তী সহ বক্সাতে দুই একটি গ্রামের লোকেদের সাথে এই বিষয়ে আমাদের কথা হয়েছে। তাঁরা বন ও পরিবেশের কথা বিবেচনা করে সরে যেতে চাইলে এই প্যাকেজ পাবেন।” সূত্রে আরও জানা গিয়েছে, ২০১১ সালের জনগণনা অনুযায়ী জয়ন্তীতে লোকসংখ্যা প্রায় ৭০০ জন। প্রায় ২০০ পরিবারের এই জনসংখ্যা দিন দিন কমছে। এই সব পরিবারের বেশির ভাগই জয়ন্তী থেকে সরে যেতে চাইছেন।

    স্থানীয় মানুষের বক্তব্য

    জয়ন্তীর (Alipurduar) স্থানীয় বাসিন্দা তপন দত্ত বলেন, “ জয়ন্তী দিন দিন শশ্মানে পরিণত হচ্ছে। এক সময় বাইরে থেকে মানুষ জয়ন্তীতে কাজ করতে আসতেন। এখন উল্টোটাই ঘটছে। জয়ন্তী নদী যে কোনও দিন এই জনপদকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। সেই কারণে আমরা বন দফতরের প্যাকেজে রাজি হয়ে, এখান থেকে সরে যাওয়ার জন্য লিখিতভাবে মত দিয়েছি।” জয়ন্তীর আরেক বাসিন্দা মনি কুমার লামা বলেন, “বনের ভিতর কোনও সুযোগ-সুবিধা নেই। আমাদের জীবন এভাবে কাটল। কিন্তু পরবর্তী প্রজন্ম এভাবে কেন থাকবে! বন দফতরের প্রচণ্ড কড়াকড়ি। এলাকায় কোনও কাজ নেই। নেই হাসপাতাল ও ভালো স্কুলও। ফলে শুধু পারিবারিক ভিটের আবেগে ভর করে আর এখানে থেকে কোআও লাভ নেই। সেই কারণে বন দফতরের প্যাকেজে আমরা রাজি হয়ে গেছি ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Food And Nutrition: দীর্ঘ ব্যবধানে খাওয়া, বাদ পড়ছে জলখাবার! কোন কোন রোগের ঝুঁকি বাড়ছে?

    Food And Nutrition: দীর্ঘ ব্যবধানে খাওয়া, বাদ পড়ছে জলখাবার! কোন কোন রোগের ঝুঁকি বাড়ছে?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    ওজন বাড়লেই কোপ পড়ে খাবারে! তরুণ প্রজন্মের অনেকেই নিয়মিত ওজন মাপেন। জিম করেন। আর নিজেই ঠিক করে ফেলছেন, কতখানি ওজন কমানো জরুরি। তাই নিজেরাই তৈরি করছেন খাদ্যতালিকা! কম বয়সী অনেকেই কাজের চাপে খাওয়ার সময় পাচ্ছেন না। রাত জেগে কাজ করে সকালে ওঠার পাট নেই। জলখাবার কী, সে তো ভুলতে বসেছেন অনেকেই! আর তাতেই বাড়ছে বিপদ! নিউট্রিশন অ্যাওয়ারনেশ উইকে চিকিৎসকরা জানাচ্ছেন, অসময়ের খাবার (Food And Nutrition) শরীরে একাধিক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

    কীভাবে সমস্যা বাড়ছে (Food And Nutrition)? 

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কত পরিমাণে খাওয়া হচ্ছে, কী খাওয়া হবে, এই প্রশ্নের মতোই জরুরি আরেকটি প্রশ্ন। তা হল, কখন খাওয়া দরকার! শরীর সুস্থ রাখার প্রাথমিক শর্ত সঠিক পুষ্টি। আর পুষ্টিকর খাবার সময় মতো খাওয়া জরুরি। তবেই সুস্থ জীবন সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তরুণ প্রজন্মের একটা বড় অংশের খাবারের সময় ঠিক থাকে না। 
    চিকিৎসকরা জানাচ্ছেন, নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাওয়া জরুরি। অর্থাৎ, সকালের জলখাবার ও দুপুরের খাবারের মধ্যে সর্বাধিক তিন ঘণ্টার ব্যবধান থাকতে পারে। তেমনি রাতের খাবার ন’টার পরে একেবারেই খাওয়া উচিত নয়। দীর্ঘ সময়ের ব্যবধানে খাওয়া (Food And Nutrition) একেবারেই উচিত নয়। পাশপাশি দ্রুত ওজন কমানোর জন্য কোনও একটা বেলা একেবারেই খাওয়া বন্ধ করা উচিত নয়। এমন ডায়েট অস্বাস্থ্যকর। বিশেষত সকালের জলখাবার খাওয়া কখনোই বন্ধ করা যাবে না। এতে শরীরে মারাত্মক ক্ষতি হয়।

    খাবারের সময়ে অতিরিক্ত ব্যবধান (Food And Nutrition) কোন বিপদ বাড়ায়? 

    চিকিৎসকরা জানাচ্ছেন, দীর্ঘক্ষণ খাবারের সময়ের ব্যবধানে নানা রোগের ঝুঁকি বাড়ে। সবচেয়ে বেশি হজমের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সময় খিদে সহ্য করে থাকলে গ্যাস, অম্বল হয়। হজমের সমস্যা হয়। দীর্ঘ সময়ের পরে ভারী খাবার খেলে হজম হতে সমস্যা হয়। দীর্ঘদিন হজমের সমস্যা হতে থাকলে পেটের একাধিক সমস্যা, বমি হতে থাকে। রক্তচাপ ওঠা-নামা করে। 
    এছাড়াও জলখাবার না খেলে পেটে আলসারের মতো রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, রাতের খাবার এবং সকালের প্রথম খাবারের মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান থাকে। কিন্তু জলখাবার না খেয়ে, যদি সরাসরি দুপুরের খাবার খাওয়া হয়, তাহলে কিন্তু সেই ব্যবধান আরও বেড়ে যায়। যার ফলে পাকস্থলীতে চাপ পড়ে। যার ফলে, আলসারের মতো রোগ হতে পারে। তাই স্বাস্থ্যকর জলখাবার নিয়মিত খাওয়া (Food And Nutrition) জরুরি। যাতে সহজে হজম হয়, আবার পেট ভরা থাকে। 
    দীর্ঘ সময়ের ব্যবধানে খাওয়া লিভারের একাধিক রোগের কারণ হতে পারে বলেও জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। 
    তবে, স্থূলতার সমস্যা এড়াতে অনিয়মিত খাদ্যাভ্যাস বিপদ আরও বাড়াচ্ছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, স্থূলতা এড়াতে পরিমাণমতো স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। অনিয়মিত খাদ্যাভ্যাস দেহের ওজন কমাবে না। বরং শারীরিক অবস্থার অবনতির কারণ হয়ে উঠবে।

    কীভাবে কমানো যাবে খাবারের সময়ের ব্যবধান (Food And Nutrition)? 

    পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, জলখাবার সবসময় ভারী হওয়া জরুরি। তাঁদের পরামর্শ, দুধ কনফ্লেক্স, রুটি-সব্জি, স্যান্ডউইচ, ডিমের মতো খাবার জলখাবারে থাকা উচিত। এগুলো সহজপাচ্য, আবার পুষ্টিগুণ রয়েছে। তার সঙ্গে আপেল, কলা, নাসপাতির মতো ফল খাওয়া দরকার। দুপুরের খাবার হালকা থাকা জরুরি। স্থূলতা এড়াতে কম পরিমাণে ভাত বা রুটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। তবে, দেহে এনার্জির জোগান বজায় রাখতে পরিমাণ মতো সব্জি, পনির, মাছ, মাংস খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। রাতের খাবার আটটা থেকে ন’টার মধ্যে খাওয়া জরুরি বলেও তাঁরা জানাচ্ছেন। তাই বিকেল পাঁচটার মধ্যে হালকা খাবার (Food And Nutrition) খেতে হবে। তাঁদের পরামর্শ, পেস্তা, কাজু, কিসমিসের মতো ড্রাই ফ্রুটস, রুটি কিংবা সব্জি দিয়ে বানানো উপমার মতো খাবার বিকেলে খাওয়া যেতে পারে। রাতে হাল্কা সহজপাচ্য খাবার মেনুতে রাখা জরুরি। বিশেষত, রাত জেগে কাজ করতে হলে অবশ্যই কোনও রকম ভারী তেলমশলা যুক্ত খাবার বিশেষত প্রাণীজ প্রোটিন খাওয়া চলবে না। তবে, চিকেন স্ট্রু কিংবা হালকা মাছের ঝোল খাওয়া যেতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 
    পুষ্টিবিদরা জানাচ্ছেন, স্থূলতা এড়িয়ে সুস্থ থাকতে চটজলদি, অতিরিক্ত তেল-মশলার চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। নিয়মিত শারীরিক কসরত অভ্যাস করতে হবে। কিন্তু অনিয়মিত খাদ্যাভ্যাস থাকলে দেহে একাধিক রোগ বাসা বাঁধবে। যা সুস্থ জীবনযাপনের পরিপন্থী!

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dhupguri: ‘ধূপগুড়িতে গেরুয়া ঝড় হবে’, ভোট দিয়ে বললেন সদ্য তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়ক

    Dhupguri: ‘ধূপগুড়িতে গেরুয়া ঝড় হবে’, ভোট দিয়ে বললেন সদ্য তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট দিলেন সদ্য তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়ক মিতালি রায়। ভোট দিয়ে বেরিয়েই তিনি বললেন, ধূপগুড়িতে (Dhupguri) গেরুয়া ঝড় হবে। তৃণমূলের ফের ভরাডুবি হবে। মঙ্গলবার সকালে অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাড়িয়ে ভোট দিলেন তিনি।

    শাসক দলের প্রার্থীকে ভোট না দেওয়া প্রসঙ্গে কী বললেন তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়ক? (Dhupguri)

    এদিন ভোট দিতে এসে তিনি বলেন, মানুষ বিজেপির পক্ষেই রায় দেবেন। তৃণমূল সরকারের এই দুর্নীতি, ধূপগুড়ি (Dhupguri) পুরসভার দুর্নীতি, পঞ্চায়েত ভোটের সময় মানুষকে ভোট দিতে না দেওয়া, সব মিলিয়ে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে এবারও। দুহাত ভরে মানুষ বিজেপিকে আশীর্বাদ করবে। ভোট দিতে এসেই ভোট কেন্দ্রের ভিতরের অব্যবস্থা দেখে চটে যান সদ্য বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ক। ভোট কেন্দ্রের ভিতরে ইভিএমের সামনে পর্যাপ্ত আলো নেই বলে অভিযোগ করেন তিনি। বলেন, ভোটারদের সমস্যা হচ্ছে। এর পিছনে তিনি সরাসরি চক্রান্তের অভিযোগ এনে বলেন, মানুষ যখন ভোট দিতে যাচ্ছে, তখনই আলোর সমস্যা হচ্ছে। যার ফলে সঠিকভাবে ভোট দিতে পারছে না। মানুষের ভোট সঠিক জায়গায় পড়ছে না। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য প্রিসাইডিং অফিসারের কাছে তিনি দাবি জানান। বুথের ভিতরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রিসাইডিং অফিসারের কাছ থেকে টর্চ নিয়ে এসে তিনি ভোট দেন। পাশাপাশি তিনি ভোটারদেরও বলেন, সঠিক আলো হলেই যেন তাঁরা ভোট দেন। এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করেন।

    বুথের বাইরে জমায়েত নিয়ে কী বললেন প্রাক্তন বিধায়ক?

    বুথের বাইরে তৃণমূলের লোকজন জমায়েত করেছিলেন। সেই বিষয়ে মিতালি রায় কেন্দ্রীয় বাহিনীর কাছে নালিশ করেন। পরে, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে জমায়েত সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য তিনি সরাসরি তৃণমূলের দিকে আঙুল তোলেন। বলেন, বুথগুলির আলো, জল সব কিছুর বরাত পেয়েছে তৃণমূলের ছত্রচ্ছায়ায় থাকা কিছু ঠিকাদার। জমায়েত করে, বুথের ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না করে কারচুপি করে তৃণমূল জেতার চেষ্টা করছে। কিন্তু, এই সব করে লাভ হবে না কিছুই। ধূপগুড়ি (Dhupguri) উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়ই বিপুল ভোটে জিতবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda: মালদায় জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখলেন শ্বশুরবাড়ির লোকজন, কেন জানেন?

    Malda: মালদায় জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখলেন শ্বশুরবাড়ির লোকজন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মাসও বিয়ে হয়নি। এর মধ্যে স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে রয়েছেন। জামাই বাবাজীবন শ্বশুরবাড়ি আসতেই তাঁকে আদর আপ্যায়ন করার পরিবর্তে শিকল দিয়ে বেঁধে রাখলেন শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে  মালদা (Malda) জেলার ইংরেজবাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়ায়।

    কেন জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখা হল? (Malda)

    মালদার (Malda) ইংরেজবাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়ার বাসিন্দা জুবেদা বিবির সঙ্গে ২৪ দিন আগে রতুয়া থানার সুলতানগঞ্জের বাসিন্দা আক্রম আলির বিয়ে হয়েছিল। বিয়ের সময় ৯০ হাজার টাকা পণ দেওয়ার কথা হয়েছিল। কিন্তু, আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় পণের সম্পূর্ণ টাকা মেয়ের শ্বশুরবাড়িতে দিতে পারেননি জুবেদা বিবির বাপের বাড়ির লোকজন। বিয়ের দিন ৫০ হাজার টাকা দেওয়া হয়। পরে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বিয়ের দিনই পণের সব টাকা দিতে না পারার কারণে অনেক কথা শুনতে হয়েছিল। তবে, বিয়েবাড়িতে অন্য লোকজনের মধ্যস্থতায় বিয়ে হয়ে যায়। কিন্তু, বিয়ের পর থেকেই জুবেদার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু হয়। শেষমেশ কয়েকদিন আগেই জুবেদা কাউকে কিছু না জানিয়ে বাপের বাড়ি চলে যান। সোমবার সন্ধ্যায় টাকার জন্য আক্রম আলি শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্ত্রীকে গালিগালাজ করতে থাকেন। পরে, তাঁকে মারধর করা হয়। মেয়েকে মারতে দেখে শ্বশুরবাড়ির লোকজন জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখেন।

    স্বামীর প্রসঙ্গে কী বললেন স্ত্রী ?

    আক্রম আলির স্ত্রী জুবেদা বিবি বলেন, বাবার খুব বেশি রোজগার নেই। তবুও, পণের টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়ার কথা বলেছিল। সেটা ওদের সহ্য হয়নি। বিয়ের কয়েক দিন পর থেকেই স্বামী আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে। আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। আমার বাড়িতে এসে আমার উপর অত্যাচার করতেই এলাকাবাসী ঘরে বন্দি করে রাখে। থানায় বিষয়টি জানিয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৫/০৯/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (মঙ্গলবার, ০৫/০৯/২০২৩)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য–কেমন কাটবে দিন?

    মেষ

    ১) সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন।

    ২) সন্তানের বিবাহে আগত বাধা বন্ধুর সাহায্যে দূর হবে।

    বৃষ

    ১) পরিচিত ব্যক্তির চাপে পড়ে কোনও ব্যবসায়িক ডিল ফাইনাল করবেন না। তা না-হলে লোকসান হতে পারে।

    ২) ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নতুন সুযোগ পেতে পারেন।

    মিথুন

    ১) শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনায় আগত বাধা দূর হবে।

    ২) সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে সময় কাটাবেন।

    কর্কট

    ১) আটকে থাকা কাজ ভবিষ্যতের জন্য বাতিল করবেন না। তা না-হলে লাভের পরিবর্তে লোকসান হতে পারে।

    ২) জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে। অর্থ ব্যয় হবে।

    সিংহ

    ১) সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।

    ২) মামাবাড়ির তরফে সম্মান লাভ করবেন।

    কন্যা

    ১) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    ২) অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে তার দ্বারা লাভান্বিত হবেন।

    তুলা

    ১) কাছের বন্ধুর সাহায্যের জন্য অগ্রসর হবেন। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় করতে হবে।

    ২) ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুরা আপনার ক্ষতি করতে পারে।

    বৃশ্চিক

    ১) শ্বশুরবাড়ির কোনও ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) সন্তানের বিবাহে আগত বাধা আজ সমাপ্ত হবে।

    ধনু

    ১) মা-বাবাকে তীর্থযাত্রায় নিয়ে যেতে পারেন।

    ২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।

    মকর

    ১) সন্ধ্যাবেলা ধর্মীয় যাত্রায় যাওয়ায় মানসিক শান্তি পাবেন।
     
    ২) বন্ধু ও পরিবারের সঙ্গে মিলে কাজ করলে লাভান্বিত হবেন।

    কুম্ভ

    ১) ভাই-বোনের সঙ্গে মনোমালিন্য চললে, তা শেষ হবে।

    ২) সুসংবাদ পেতে পারেন।

    মীন

    ১) প্রেম জীবনে আবদ্ধ রয়েছেন যে জাতকরা, তাঁরা অবসাদের শিকার হতে পারেন।

    ২) মা-বাবার পরামর্শে কোনও কাজ শুরু করে থাকলে সম্পূর্ণ লাভ অর্জন করতে পারবেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Arambagh: আরামবাগে সংখ্যালঘু পরিবারের লোকজন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

    Arambagh: আরামবাগে সংখ্যালঘু পরিবারের লোকজন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আরামবাগে (Arambagh) সংখ্যালঘু ভোটে থাবা বসাল বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ১৫ টি সংখ্যালঘু পরিবার সহ শতাধিক কর্মী। আরামবাগের জেলা কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক মধুসূদন বাগ। এমনিতেই আরামবাগ মহকুমা জুড়ে গত বিধানসভা ভোটের পর থেকে বিজেপির ভাল ভোট ব্যাঙ্ক রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বিজেপিতে যোগ দেওয়ায় এই এলাকায় বিজেপির সংগঠন আরও মজবুত হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    বিজেপিতে যোগদানকারীদের কী বক্তব্য? (Arambagh)

    বিজেপিতে যোগদানের পর যোগদানকারীরা বলেন, তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল। তারা এলাকায় কোনও উন্নয়ন করেনি। বরং, রাস্তাঘাটের জন্য বরাদ্দ টাকা পকেটে পুড়েছে তৃণমূলের নেতারা। দিনের পর দিন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। পাশাপাশি তাঁরা আরও বলেন, এনআরসি-র কথা বলে আমাদের মনে ভয় ঢোকানো হয়েছিল। বাংলাদেশ বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। আমরা তো ভারতীয়, তাই আমাদের কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে বিজেপি। ফলে, তৃণমূল এতদিন আমাদের ভুল বুঝিয়ে আসছিল। ভুল ভাঙতেই আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। আর আরামবাগ (Arambagh) এলাকার উন্নয়নের বিষয়টি তো রয়েছে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এ নিয়ে বিজেপির আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ভুল ভেঙেছে। সবকা সাথ সবকা বিকাশের কথা মানুষ বুঝতে পারছে। সে জন্যই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সংখ্যালঘুরা বিজেপির ছাতার তলায় আসছে। তৃণমূল এতদিন তাঁদের ভুল বুঝিয়ে নিজেদের ভোট ব্যাঙ্ক করে রেখেছিল। সেটা তারা বুঝতে পেরেই আমাদের দলে যোগ দিয়েছে। আগামীদিনে আরও অনেকেই আমাদের দলে আসবেন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এই যোগদানের প্রসঙ্গে আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি স্বপন নন্দী বলেন, বিজেপি টাকা পয়সার লোভ দেখিয়ে কিছু লোকজনকে দলে টানছে। পতাকা ধরিয়ে নাটক করছে। যাঁরা যাচ্ছেন তাঁরা নিজেরাই পরে ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে আসবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: দলের সভায় যাওয়াও ‘অপরাধ’! বারুইপুরে বাঁশ, রড, লাঠি দিয়ে মার বিজেপি কর্মীকে

    South 24 Parganas: দলের সভায় যাওয়াও ‘অপরাধ’! বারুইপুরে বাঁশ, রড, লাঠি দিয়ে মার বিজেপি কর্মীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: সভায় যাওয়ার ‘অপরাধে’ বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর (South 24 Parganas) থানার বেদবেরিয়া বিদ্যাধরী পল্লিতে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। শাসক দলের দৌরাত্ম্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে এলাকার বিজেপি নেতৃত্ব।

    ঘটনা কীভাবে ঘটল?

    স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত বিজেপি কর্মী খোকন বিশ্বাস। গতকাল বিজেপির একটি সভায় গিয়েছিলেন তিনি। আর সেই অপরাধেই আজ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির এই কর্মীর উপর চড়াও হয়। তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ, রড, লাঠি সহ একাধিক অস্ত্র দিয়ে তাঁকে মারধর করতে থাকে। আর তা দেখতে পেয়ে, তাঁর স্ত্রী ও মা বাঁচাতে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা হীরেন রায়।

    আহত বিজেপি কর্মীর বক্তব্য (South 24 Parganas)

    আহত বিজেপি কর্মীর অভিযোগ, এলাকায় হীরেন রায় দুষ্কৃতীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে। বিজেপি করার অপরাধেই তাঁকে হুমকি এবং বেপরোয়া মারধর করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে ঘুটিয়ারি শরিফ হাসপাতলে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে, তাঁকে বারুইপুর (South 24 Parganas) মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।

    থানায় দায়ের অভিযোগ

    আহত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় বারুইপুর (South 24 Parganas) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও একাধিকবার দেখা গেছে বিরোধী দল করার অপরাধে শাসকদলের নেতাকর্মীরা বিরোধী কর্মীদের মারধর করে কন্ঠরোধ করার চেষ্টা করেছে। পঞ্চায়েত নির্বাচনের পর্ব থেকে এই ঘটনা আরও বেশি করা দেখা গেছে। এবার সেই ছবি আরও একবার প্রকাশ্যে এল বারুইপুরে।

    বিধায়কের বক্তব্য

    তবে এই বিষয়ে বারুইপুর (South 24 Parganas) পূর্বের বিধায়ক বিভাস সর্দার জানান, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই জড়িত নয়। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই মারামারির ঘটনা ঘটেছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। স্থানীয় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ-প্রশাসন এই ঘটনায় যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share