Blog

  • Recruitment Scam: চাকরি কি পার্থর পৈতৃক সম্পত্তি! মন্ত্রীকে তীব্র কটাক্ষ বিচারপতি বসুর

    Recruitment Scam: চাকরি কি পার্থর পৈতৃক সম্পত্তি! মন্ত্রীকে তীব্র কটাক্ষ বিচারপতি বসুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবার সম্পত্তি নাকি! বেছে বেছে কীভাবে চাকরির সুপারিশ হয়? নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওপর ক্ষুব্ধ হয়ে এমনই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ‘নিয়ম বহির্ভূত ভাবে’ এক শিক্ষিকার চাকরি হওয়ায় সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

    ঠিক কী ঘটেছে (Recruitment Scam)?

    সূত্রের খবর, কিছুদিন আগে প্রিয়ঙ্কা দত্ত সমাদ্দার নামে এক মহিলা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Scam) মেধাতালিকার ওয়েটিং লিস্টে উপরের দিকে নাম ছিল তাঁর, তালিকায় ৩৩ নম্বরে। কিন্তু তারপরও চাকরি পাননি তিনি। বরং তাঁর পরিবর্তে একই তালিকার ৫৩ নম্বরে থাকা সরমা ঘোষ নামে একজনকে চাকরি দেওয়া হয়।

    আরও পড়ুন: মাধ্যমিকের পরে বরখাস্ত করা হবে নবম-দশমের ‘অবৈধ’ শিক্ষকদের! মন্তব্য বিচারপতি বসুর

    প্রসঙ্গত, সূত্রের খবর, ২০২০ সালের ১৪ জানুয়ারি সরমাকে সুপারিশপত্র দিয়েছিল এসএসসি। ওই বছর ২০ মার্চ তাঁকে নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ। প্রিয়ঙ্কা আরও অভিযোগ করেছেন, চাকরিপ্রার্থীদের আন্দোলন এবং অবস্থান-বিক্ষোভে সামনের সারিতে ছিলেন সরমা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ আন্দোলনকারীদের কয়েক জনকে ডেকে কথা বলেছিলেন। সেখানে ছিলেন সরমাও। তার পরই তিনি চাকরির সুপারিশপত্র পান। পরে হাইকোর্টে এই মামলা (Recruitment Scam) উঠলে আদালতের সামনে সমস্ত সত্যিটা স্বীকার করে নেন সেই সরমা। তিনি জানান, পার্থবাবুর সুপারিশেই চাকরি হয়েছিল তাঁর।

    বিচারপতি বসু কী বললেন (Recruitment Scam)?

    এই কথা শুনেই ক্ষোভপ্রকাশ করে বিচারপতি বলেন, “এসএসসি চাকরি কি পার্থ চট্টোপাধ্যায়ে’র পৈতৃক সম্পত্তি! আন্দোলন করলেই কি চাকরি পাওয়া যায়! কীভাবে বেছে বেছে চাকরির সুপারিশ হয়!” এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু আরও জানান, কমিশনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে ওই শিক্ষিকার চাকরির সুপারিশ বাতিল করতে হবে। পাশাপাশি, এমন ঘটনা আরও রয়েছে কি না তা-ও খতিয়ে দেখতে বলেছেন তিনি। আগামী ১৫ মার্চ এই মামলার (Recruitment Scam) পরবর্তী শুনানি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jogendra Nath Mandal: ‘‘কেন আমি দলিত মুসলিম ঐক্যের প্রতি আস্থা হারালাম?’’

    Jogendra Nath Mandal: ‘‘কেন আমি দলিত মুসলিম ঐক্যের প্রতি আস্থা হারালাম?’’

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি -পর্ব ৩

    দ্বিতীয় পর্বের পর…

    কিছু ঘটনা

    ১১। প্রথম যে ঘটনা আমাকে মর্মাহত করে তা ঘটেছিল গোপালগঞ্জের দিঘারকুল গ্রামে। সেখানে স্থানীয় নমঃশূদ্রদের বিরুদ্ধে মুসলিমরা মিথ্যা অভিযোগে গুজব রটিয়ে বর্বরতা চালায়। প্রকৃত ঘটনা হচ্ছে একজন মুসলিম জেলে মাছ ধরতে জাল ছুঁড়ে মারে। একজন নমঃশূদ্র একই উদ্দেশ্যে জাল ছুঁড়ে মারে। এই নিয়ে দুইজনের ভিতর কথা কাটাকাটি হয়। মুসলিম যুবক গ্রামে গিয়ে মিথ্যা গুজব রটায় যে তাকে এবং এক মহিলাকে নমঃশূদ্ররা আক্রমণ করেছে। গোপালগঞ্জের উপ জেলা প্রশাসক সে সময় নৌকায় করে সে জায়গা দিয়ে যাচ্ছিলেন। তার কাছে অভিযোগ করলে তিনি কোন তদন্ত ছাড়াই সশস্ত্র পুলিশ পাঠান নমঃশূদ্রদের দমন করতে। তাদের সঙ্গে স্থানীয় মুসলিমরা যোগ দেয়। তারা নমঃশূদ্র হিন্দুদের উপর নির্মম অত্যাচার চালায়। তাদের হামলায় বাড়িঘর ধ্বংস হয়, প্রচুর নারী পুরুষ আহত হয়। শেষ সহায় সম্বলটুকু লুট করে নিয়ে যায় মুসলিমরা। এক হিন্দু মহিলা যিনি কিনা অন্তঃসত্ত্বা ছিলেন তাঁকে পিটিয়ে গর্ভপাত করে দেয় তারা। বিশাল এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি – পর্ব ১

    ১২। হিন্দুদের উপর পুলিশ দিয়ে রাষ্ট্রীয় নির্যাতনের পরের ঘটনা ঘটে ১৯৪৯ সালের শুরুতে। বরিশাল জেলার গৌরনদীর পুলিশ সুপারের অধীনে। একটি ইউনিয়ন বোর্ডের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়। একটি গ্রুপ যারা ছিল পুলিশের কাছের। তারা প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়ষন্ত্র করতে শুরু করে। এবং তাদের কমিউনিস্ট বলে চালিয়ে দেয়।  তারা এও বলে ঐ পক্ষ পুলিশ স্টেশন আক্রমণ করবে। গৌরনদী থানার ওসি এই শুনে কোনরকম সত্যতা যাচাই না করে হেডকোয়ার্টার থেকে পুলিশের রিসার্ভ ব্যাটেলিয়ন নিয়ে আসেন। পুলিশ বাহিনী বিশাল এলাকা অবরুদ্ধ করে লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়। প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়। শিক্ষক এবং ছাত্রদের কমিউনিস্ট সন্দেহে আটক করা হয়। তাদের উপর নির্যাতন চালানো হয়। আমি ঘটনাটা জানতে পারি কারণ ঘটনাস্থল আমার গ্রামের বাড়ির কাছেই। আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানাই এবং নির্দেশ দিই ঘটনার তদন্তের জন্য। কিন্তু আমার চিঠিতে কোন কাজ হয় নাই। আমি তখন পাকিস্তানের সর্বোচ্চ মহল মানে আপনার কাছে ঘটনাটা জানাই। কিন্তু আপনি কোন ব্যবস্থা নেন নাই।

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি – পর্ব ২

    সামরিক বাহিনী দিয়ে মহিলাদের উপর নির্যাতন

    ১৩। সিলেট জেলার হাবিবগড়ের নিরীহ হিন্দুদের উপর পাকিস্তানের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর অত্যাচারের বিস্তারিত বিবরণ দেওয়ার প্রয়োজন বোধ করছি। নিরীহ হিন্দু এবং মহিলাদের উপর  নির্মমভাবে নির্যাতন চলানো হয় এখানে। বিশেষ করে নিম্নবর্ণের হিন্দুরা এর শিকার হয়। মহিলাদের শ্লীলতাহানি করা হয় এবং তাদের বাড়িঘরে লুটপাট চলে। পুলিশের সঙ্গে স্থানীয় মুসলিমরা যোগ দেয়। সেনাবাহিনীর ক্যাম্পে হিন্দু মহিলাদের নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। আমি আপনার কাছে এই ঘটনার কথাও রিপোর্ট করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি তদন্তের আশ্বাস দিয়েও এর কোন সুরাহা করেন নাই।

    ১৪। রাজশাহীর নাচোলে একটি ঘটনার কথা বলি। কমিউনিস্টদের দমনের নামে পাকিস্তানের পুলিশ স্থানীয় মুসলিমদের নিয়ে হিন্দুদের উপর নির্যাতন চালায় এবং তাদের সম্পদ লুটপাট করে। স্থানীয় সাঁওতালরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয়। তারা সেখানে তাদের উপর চালানো বর্বরতার কথা বলে।

    ১৫। খুলনা জেলার মোল্লারহাটের অন্তর্গত কালশিরা গ্রামে ১৯৪৯ সালের ২০ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনাটি খুবই নির্মম এবং ঠাণ্ডা মাথায় ঘটানো একটি ঘটনার উদাহরণ। সেদিন গভীর রাত্রে কালশিরা গ্রামের জনৈক জয়দেব ব্রহ্মার বাড়িতে সন্দেহজনক কমিউনিস্টদের খোঁজে ৪ জন কনস্টেবল হানা দেয়। পুলিশ আসার খবর পেয়ে জনা ছয়েক তরুণ তাদের মধ্যে কেউ কেউ হয়তো কমিউনিস্টও ছিল তারা বাড়িটি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ বাড়িতে ঢুকে জয়দেব ব্রহ্মার স্ত্রী এর উপর আক্রমণ চালালে তার চিৎকার জয়দেব ব্রহ্মা এবং বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া তার কিছু সঙ্গীর কানে আসে ওই চিৎকার। মরিয়া হয়ে তারা গৃহে পুনঃপ্রবেশ করে এবং ৪ জন কনস্টেবলকে কেবলমাত্র একটি বন্দুক সহ পায়। সম্ভবত এই দৃশ্য তাদের উৎসাহিত করে এবং তাদের আঘাতে অস্ত্রধারী কনস্টেবলটি ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা তারপর দ্বিতীয় কনস্টেবলের উপরও হামলা চালালে বাকি ২ জন সেখান থেকে পালিয়ে যায় এবং আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা চিৎকার করতে থাকে। ঘটনা ঘটেছিল ঠিক সূর্যোদয়ের আগে তখন ছিল পুরো অন্ধকার। তাই গ্রামবাসীরা এগিয়ে আসবার আগেই রাতের অন্ধকারে অপরাধীগণ মৃতদেহসহ গা ঢাকা দেয়। পরদিন বিকেলে খুলনার এস.পি. একদল মিলিটারি এবং আর্মড পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যে অপরাধীরা এবং জয়দেব ব্রহ্মার প্রতিবেশীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। কিন্তু বেশিরভাগ গ্রামবাসীই তাদের নিজ গৃহেই রয়ে যায় কারণ তারা ছিল সম্পূর্ণ নির্দোষ এবং পরবর্তীতে কী ঘটতে পারে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিলনা। এর পর এসপি, মিলিটারি ও আর্মড পুলিশ পুরো গ্রামজুড়ে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার শুরু করে এবং আশেপাশের মুসলিমদের লুটপাটে প্ররোচিত করে। বেশকিছু মানুষ নিহত হয়, বহু হিন্দু নর-নারীকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। অনেক বাড়িতে ঢুকে দেব-দেবীর মূর্তি ভাঙচুর করা হয়, পূজোর স্থান অপবিত্র ও ধ্বংস করে দেয়া হয়। পুলিশ, মিলিটারি এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্য কর্তৃক হিন্দু মহিলারা ধর্ষিত হন। এভাবে শুধুমাত্র এক থেকে দেড় মাইল দৈর্ঘ্যের গ্রাম, এক বিরাট জনগোষ্ঠীর আবাসস্থল কালশিরাই নয়, এর আশেপাশের বেশকিছু নমঃশূদ্র গ্রামও বাস্তবিক অর্থে নরকে পরিণত হয়। কালশিরা গ্রামটি কখনই কমিউনিস্ট কার্যকলাপের জন্য সন্দেহের তালিকাভুক্ত ছিল না। কালশিরা থেকে ৩ মাইল দূরবর্তী ঝালরডাঙ্গা গ্রামটি কমিউনিস্ট কার্যকলাপের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। ঘটনার দিন এই গ্রামটিতে সন্দেহভাজন কমিউনিস্টদের ধরতে পুলিশের এক বিরাট বাহিনী হানা দিলে তাদের কিছু সংখ্যক পালিয়ে কালশিরা গ্রামের পূর্বোল্লিখিত বাড়িতে আশ্রয় নেয় যা তাদের কাছে নিরাপদ আত্মগোপনের স্থান হিসেবে পরিগণিত হয়েছিল।

    (ক্রমশ…………)

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি – পর্ব ২

    জিন্নার হিন্দু মন্ত্রীর পাঁচালি – পর্ব ১

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে তাপস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

    SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে তাপস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সমস্যা আরও বাড়ল মানিক ভট্টাচার্য-ঘনিষ্ট তাপস মণ্ডলের। তাঁর ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করার নির্দেশ দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়ে লেনদেন বন্ধ করতে বলা হয়েছে। 

    যেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ তাঁর সংস্থা ও কলেজের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টগুলির প্রতিটিতেই রয়েছে বিপুল পরিমাণ টাকা (SSC Scam)। কোনওটায় দু’কোটি তো কোনোটায় তিন কোটি। 

    ইডির তরফে জানা গিয়েছে, এই অ্যাকাউন্টগুলি থেকেই মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্যকে টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল (SSC Scam)। এদিনই মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত  করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মাসের মধ্যেই দেশ-বিদেশের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। মানিকের যেদিন সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ এল, সেদিনই ফ্রিজ হল তাপসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

    আরও পড়ুন: কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর পরিবারকে ‘পর্যাপ্ত’ নিরাপত্তা দেওয়ার নির্দেশ বিচারপতি মান্থার

    কেন ফ্রিজ করা হল তাপসের অ্যাকাউন্ট (SSC Scam)?

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানা গিয়েছে, তাপসের নামের প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কোটি কোটি টাকা ছিল। সেই টাকা কোথা থেকে এল? তাপসের কাছে জানতে চান গোয়েন্দারা। এত টাকা আয়ের উৎস সম্পর্কে পরিষ্কার করে কিছু বলতে পারেননি তাপস (SSC Scam)। আর তাতেই গোয়েন্দারা তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেন। তাপস মণ্ডলের একটি এনজিও রয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা এনজিও-তে যেত বলে তদন্তকারীদের অনুমান। তাপস মামলা লড়ছেন। এবার প্রশ্ন উঠছে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে, মামলা লড়ার টাকা কোথা থেকে আসবে? 

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের নাম জড়ানোর পরই তাপস মণ্ডলের নাম প্রকাশ্যে আসে। তাপসের সঙ্গে মানিকের পুত্রেরও নিয়মিত যোগাযোগ ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। এর পর বহু বার সিবিআই এবং ইডির দফতরে ডেকে পাঠানো হয় তাপসকে। তিনি যদিও প্রথমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বেআইনি ভাবে অর্থ নেওয়ার বিষয়ে তদন্তকারীদের বহু তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয় হুগলির যুবনেতা কুন্তল ঘোষকে (SSC Scam)।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 Lowest Run: মাত্র ১০ রানে অল আউট পুরো টিম! কোথায় ঘটল?

    T20 Lowest Run: মাত্র ১০ রানে অল আউট পুরো টিম! কোথায় ঘটল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ রানে অলআউট হয়ে গিয়েছে একটি দল। এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি। টি ২০ ক্রিকেটে (T20 Lowest Run) এটি একেবারেই ব্যতিক্রমী নজির। ১১ জন ব্যাটসম্যান মিলে ১০ রানের বেশি তুলতে পারেননি।

    কোন দল ১০ রানে থেমে গেল

    স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি ২০-তে দু’অঙ্কের রানে পৌঁছে অলআউট হয়ে গেছে ব্রিটেনের একটি দল, আইল অব ম্যান। বিপক্ষ দল আবার মাত্র দুই বলের মধ্যে খেলাও শেষ করে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। জানা গেছে স্বীকৃত টি ২০ (T20 Lowest Run)-তে এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।

    এর আগে আন্তর্জাতিক টি ২০ (T20 Lowest Run)-তে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক রিপাবলিক কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা। আইল অব ম্যান ১০ রান করতে খেলেছে ৮.৪ ওভার। দলের কোনও ব্যাটার ৫ রানও করতে পারেননি। আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দেওয়ার দুই কারিগর স্পেনের মহম্মদ কামরান ও আতিফ মেহমুদ। কামরান হ্যাটট্রিকসহ ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। মেহমুদও ৪ ওভারে ৬ রান দিয়ে নেন ৪টি। ৪ বল করে কোনও রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের। স্পেনের বিরুদ্ধে এর আগের ম্যাচেই ৭ উইকেটে জিতেছিল, ১৩২-৮ তুলে। সেই টিমই ১০ রানে দাঁড়িয়ে গেল। স্পেনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ৮.৪ ওভারেই শেষ হয়ে যায়। টিমের প্রথম ছয় ব্যাটসম্যান রানই পাননি। সব মিলিয়ে সাতজন শূন্য করে ফিরেছেন। টিমের সর্বোচ্চ জোসেফ বরোজের ৪। বাকি তিন ব্যাটার ২ করে করতে পেরেছিলেন বলেই দু’অঙ্কের রান তুলতে পেরেছিল আইল অফ ম্যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Principal Secretary: রাজ্যপালের সচিব পদের জন্য তিনটি নাম পাঠাল নবান্ন! জানেন তাঁরা কে?

    Principal Secretary: রাজ্যপালের সচিব পদের জন্য তিনটি নাম পাঠাল নবান্ন! জানেন তাঁরা কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের সচিব (Principal Secretary) পদের জন্য তিনটি নাম রাজভবনে (Raj Bhawan) পাঠাল নবান্ন (Nabanna)। এই তিনজন হলেন, সুন্দরবন উন্নয়নের অতিরিক্ত মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য, শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন। নিয়ম অনুযায়ী, এই তিন জনের মধ্যে থেকেই একজনকে রাজ্যপালের সচিব (Principal Secretary) হিসাবে বেছে নেওয়ার কথা রাজভবনের।

    রাজ্যপালের সচিব (Principal Secretary) পদে কে?

    সম্প্রতি রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়া হয়। আর তারপর থেকেই জল্পনা ছিল, রাজ্যপালের পরবর্তী প্রধান সচিব (Principal Secretary) কে হবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস কাকে নিজের প্রধান সচিব হিসাবে বেছে নেন সেটাই দেখার। রাজভবন এবং বিজেপি সূত্রের খবর, নবান্নের পাঠানো এই তিন নামের বাইরে থাকা আইএএস সুব্রত গুপ্তকে সচিব হিসেবে চাইছেন রাজ্যপাল। যদিও এই বিষয়ে নবান্ন কিংবা রাজভবনের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি। শনিবার এই সুব্রত গুপ্তকেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নবান্নে ডেকেছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেছিলেন। তবে সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা সামনে আসেনি। মনে করা হচ্ছে, রাজ্যপালের সচিব (Principal Secretary) প্রসঙ্গেই আলোচনা হলেও হতে পারে। এখন দেখার রাজ্যপাল কী করেন? তাঁর প্রধান সচিব হিসেবে (Principal Secretary) অন্য নাম পাঠাবেন না এঁদের মধ্যে থেকেই কাউকে নিজের সচিব হিসেবে বেছে নেবেন তা জানতে অপেক্ষা করতে হবে। 

    আরও পড়ুন: ‘পার্থ’-কে টাকা দিয়েও মেলেনি চাকরি! আত্মহত্যা যুবকের, সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    রাজ্যের একাধিক দফতরের সচিব পদ সামলানোর অভিজ্ঞতাসম্পন্ন নন্দিনী চক্রবর্তী ছিলেন রাজ্যপালের প্রধান সচিব (Principal Secretary)। লা গণেশন যখন কিছু সময়ের জন্য বাংলার রাজ্যপাল হিসাবে এসেছিলেন, তখন থেকেই নন্দিনী চক্রবর্তী এই পদে ছিলেন। এরআগে এই পদের দায়িত্ব সামলেছেন সুনীলকুমার গুপ্তা। এবার কে এই পদে বসে তা নিয়ে জোর জল্পনা চলছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Recruitment Scam: পার্থর ‘গুরুভাই’ ইনি, তাঁর ডাক এড়াতেন না কেষ্টও! কে এই বিভাস অধিকারী?

    Recruitment Scam: পার্থর ‘গুরুভাই’ ইনি, তাঁর ডাক এড়াতেন না কেষ্টও! কে এই বিভাস অধিকারী?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) উঠে এল আরও এক নতুন নাম! চাকরি চুরিতে সিবিআই এবং ইডি সমানভাবে তদন্ত চালানোর পরিপ্রেক্ষিতে উঠে আসছে একের পর এক এজেন্টের নাম। চন্দন মণ্ডল, তাপস মণ্ডল, হৈমন্তী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শাহিদ ইমামের মত নাম উঠে আসার পাশাপাশি এবারে সামনে এল বীরভূমের নলহাটির এক ব্যক্তি বিভাস অধিকারীর নামও। সূত্রের খবর, নলহাটি-২ ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে বাড়ি বিভাসের। জানা গিয়েছে, তিনি বর্তমানে তৃণমূল লোহাপুর ব্লক সভাপতি। যদিও বিভাসের দাবি, এই মুহূর্তে তিনি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নন। কিন্তু সূত্রের দাবি, পার্থ, মানিকের পাশাপাশি  শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মাথা হলেন বিভাস অধিকারী।

    কীভাবে বিভাসের নাম উঠে এল?

    কুন্তল ঘোষের গ্রেফতারির পর নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে সবার প্রথমে গোপাল দলপতির নাম উল্লেখ করেন কুন্তল। এরপর গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র কথা। ‘কালীঘাটের কাকু’র আসল নাম যে সুজয়কৃষ্ণ ভদ্র, তা সামনে আনেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল। তারপর ‘রহস্যময়ী নারী’ অর্থাৎ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আনেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। আর এবার কুন্তল ও গোপাল— দুজনের মুখেই উঠে এল বিভাস অধিকারীর নাম। কুন্তল দাবি করেছেন, তাপসের মত বিভাসও এক জন ‘এজেন্ট’। বিভাসকে কেন তলব করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই প্রশ্ন করেছিলেন দুর্নীতিতে নাম জড়ানো গোপাল দলপতিও।

    কে এই বিভাস?

    সূত্রের দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘গুরুভাই’ এই বিভাস অধিকারী (Recruitment Scam)। শিক্ষা ‘দুর্নীতি’র সূচনাপর্বে বিভাসই নাকি পার্থর ‘গুরু’ ছিলেন। শুধু তাই নয়, স্থানীয় সূত্রের খবর, বিভাস এমনই এক হেভিওয়েট তৃণমূল নেতা ছিলেন, যাঁর ডাক এড়াতেন না স্বয়ং কেষ্টও। সূত্রের দাবি, বিভাসের ডাকে সাড়া দিয়ে কখনও গ্রামে এসেছেন বীরভূমের কেষ্ট মণ্ডল, কখনও মুকুল রায়, কখনও পার্থ চট্টোপাধ্যায়। এককথায় তাঁর কথা শাসকদলের কোনও নেতাই এড়িয়ে যেতেন না। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, কতটা দাপুটে এই বিভাস অধিকারী।

    আরও পড়ুন: লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যায় যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির! কী বললেন বিচারপতি মান্থা

    সূত্রের খবর, বিভাস অধিকারী এলাকায় রাজনীতিক ছাড়াও ধর্মীয় ব্যক্তি হিসেবে পরিচিত। সূত্র মারফত জানা যাচ্ছে, বিভাস অধিকারীর চারটি বি.এড, ডি.এলএড কলেজ রয়েছে। আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা রয়েছে তাঁর। এছাড়াও বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। তবে সেই সকল সম্পত্তি ধর্মীয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিভাস অধিকারী ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক দেন এবং ইংরেজিতে ব্যাক পান। পরে বহরমপুর থেকে স্পোকেন ইংলিশ শেখেন। মুর্শিদাবাদের পাঁচগ্রামে একটি বাংলা ইংরেজি টাইপ স্কুল চালান। ভাগীরথী করেসপন্ডেন্স কলেজ নামে এর একটি শাখাও গড়ে তোলেন তাঁর মামার সহযোগিতায়। এর পাশাপাশি ২০০০ সাল নাগাদ বহরমপুর থেকে একটি পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। সেই সময় থেকে একটি বেসিক ট্রেনিং স্কুল গড়ে তোলার চেষ্টা চালাতে দেখা যায় তাকে। যদিও ২০১১ সাল পর্যন্ত রাজ্য সরকারের থেকে অনুমোদন না পেলেও এনসিইআরটি অনুমোদন থাকায় তাঁর ব্যবসা রমরমিয়ে চলে। কলকাতায় ফ্ল্যাট রয়েছে এখন। সিউড়ির কাছে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে বলেও অভিযোগ রয়েছে (Recruitment Scam)।

    তবে সবথেকে চাঞ্চল্যকর তথ্য, প্রাথমিক টেটে একেবারে প্রথমপর্বে ২ হাজার ভুয়ো শিক্ষক নিয়োগে (Recruitment Scam) এই বিভাসের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। আর সেই সূত্র ধরেই খোঁজ চালাচ্ছে ইডি। যদিও এ নিয়ে বিভাস অধিকারী বলেন, “আমি চাই আসল সত্য প্রকাশ্যে আসুক। কোনও অবৈধ কিছু নেই। ১০০ বার ডাকলে ১০০ বার যাব। আমি কোনও সক্রিয় রাজনীতি করি না। আগামিদিনে ইডি বা সিবিআই ডাকলে অলওয়েজ ওয়েলকাম। প্রথম থেকে বলে আসছি। ইডি তদন্ত করেছে। আমার যাবতীয় কাগজপত্র যা চেয়েছিল, সবই জমা দিয়েছি। ওরা আজ পর্যন্ত কিছুই পায়নি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Qom: পড়াশোনা বন্ধ করতে ছাত্রীদের শরীরে বিষ প্রয়োগ ইরানে

    Qom: পড়াশোনা বন্ধ করতে ছাত্রীদের শরীরে বিষ প্রয়োগ ইরানে

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়াশোনা বন্ধ করতে বিষ প্রয়োগ। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কওম (Qom) শহরের কয়েকটি স্কুলে ছাত্রীদের শরীরে বিষ প্রয়োগ করা হল। মেয়েদের পড়াশোনা বন্ধ করতেই যে এই পন্থা অবলম্বন করা হয়েছে, তা কার্যত মেনে নিলেন ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি। সম্প্রতি, উপ স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেন, কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবেই ছাত্রীদের বিষ খাইয়েছেন। পানাহি বলেন, “কওম (Qom) শহরে ছাত্রীদের বিষক্রিয়ার ঘটনায় একটা বিষয় স্পষ্ট হয়েছে। কিছু মানুষ চান স্কুল বন্ধ হোক, বিশেষ করে ছাত্রীদের স্কুল।”  

    ভয় দেখানোই লক্ষ্য

    ভয় দেখানোই লক্ষ্য ছিল কওম (Qom) শহরে

    গত ১৪ ফেব্রুয়ারি এই ঘটনায় শহরের প্রশানিক ভবনের সামনে বিক্ষোভ দেখান একদল অভিভাবক। তাঁরা এই বিষয়ে সরকারের জবাবদিহি চান। পরদিন ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি জানান, দেশের গোয়েন্দা এবং শিক্ষামন্ত্রক বিষয়টি তদন্ত করে দেখছে। কী ভাবে ছাত্রীদের শরীরে বিষ ঢুকল, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা অবশ্য জানাননি ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী। পানাহি জানিয়েছেন, এই বিষক্রিয়া ঘটানোর জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছিল, সেগুলি যুদ্ধে ব্যবহৃত রাসায়নিক নয়। এবং সেই বিষ নিষ্কাশনের জন্য জটিল কোনও চিকিৎসারও প্রয়োজন নেই। ব্যবহৃত রাসায়নিকের বেশিরভাগেরই চিকিৎসা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই অনুমান করা যায়, ছাত্রীদের ভয় দেখিয়ে তাদের পড়াশোনা বন্ধ করাই ছিল এই কাজের লক্ষ্য।

    আরও পড়ুন: অগ্নিপথ প্রকল্পকে ক্লিনচিট দিল্লি হাইকোর্টের, খারিজ যাবতীয় বিরোধী-মামলা

    গত নভেম্বর থেকে ইরানের কওম (Qom) শহরে একাধিক ছাত্রীর শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে। অনেককে ভর্তি করানো হয়েছে হাসপাতালেও। ইতিমধ্যে প্রসিকিউটার জেনারেল মহম্মদ জাফর মোন্তাজেরি এই ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সেই তদন্তে উঠে আসে, ইচ্ছাকৃতভাবে স্কুলগুলি বন্ধ করে দেওয়ার উদ্দেশে ছাত্রীদের শরীরে তাদের অলক্ষ্যে বিষ প্রবেশ করানো হচ্ছে। তবে কে বা কারা এই কাজ করছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। হিজাব না পরার জন্য নীতি পুলিশের হাতে ২২ বছর বয়সি মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল ইরান। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল অজস্র প্রতিবাদীকে। এবার ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    Ranbir Kapoor: সৌরভের বায়োপিকের ‘অফার পাননি’! কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে না তাঁকে কলকাতায় এসে জানিয়ে দিলেন বলিউড অভিনেতা রণবীর (Ranbir Kapoor)। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই জোর চর্চা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে, শোনা যাচ্ছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করবেন ওই বায়োপিকে। অভিনেতা তথা গায়ক, কিশোর কুমারের বায়োপিকে তিনিই নাম ভূমিকায় থাকছেন বলেও এদিন জানান তিনি। প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা কলকাতায় এসেছেন তাঁর আগামী ছবি তু ঝুঠি ম্যায় মক্কার ছবির প্রচারের জন্য। আর সেখানেই রবিবারের একটি ইভেন্টে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ কিশোর কুমারের বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন।

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়, সেখানেই তাঁকে বলতে শোনা যায় একথা

    সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা কেবল ভারতের লিভিং লেজেন্ড নন। তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। ওঁর বায়োপিক ভীষণই স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির কোনও অফার এখনও পর্যন্ত আসেনি। আমার মনে হয় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’

    ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকে কাজ করে চলেছেন রণবীর

    অন্যদিকে কিশোর কুমারের বায়োপিকের বিষয় তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের উপর কাজ করছি। আশা করছি এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করব। কিন্তু আমি এখনও দাদার উপর যে বায়োপিক হচ্ছে সেই বিষয়ে কিছু শুনিনি।’

    রবিবার সৌরভের সঙ্গে ক্রিকেটও খেলতে দেখা যায় তাঁকে

    রবিবার কলকাতার ইডেন গার্ডেনে রণবীর (Ranbir Kapoor) এবং সৌরভকে ক্রিকেট খেলতেও দেখা যায়। তাঁদের মাঠের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তাঁদের কথা বলতেও দেখা যাচ্ছে। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সৌরভের পরনে চিক সাদা টিশার্ট এবং ট্রাউজার। তাঁদের টিশার্টে মজার টিম নেওয়া দেওয়া ছিল বেশ এদিন! রণবীরের আগামী ছবি প্রমোশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল রণবীরের মক্কার এগারো, আর দাদার টিশার্টের পিছনে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Recruitment Scam: লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যায় যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির! কী বললেন বিচারপতি মান্থা?

    Recruitment Scam: লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যায় যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির! কী বললেন বিচারপতি মান্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যা মামলায় উঠে এল নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ (Recruitment Scam)। গত বছর মুর্শিদাবাদের লালগোলায় এক চাকরিপ্রার্থী আত্মঘাতী হয়েছিলেন। তাঁর নাম আব্দুর রহমান। পরিবারের অভিযোগ ছিল, টাকা দিয়ে চাকরি না পাওয়ার কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই তরুণ। সেই মামলায় সোমবার কড়া মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এদিন বিচারপতি জানান, নিয়োগ দুর্নীতির সঙ্গে আব্দুর রহমানের আত্মহত্যার ঘটনার যোগ রয়েছে। অন্যদিকে এই মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন বিচারপতি।

    কী ঘটেছে?

    ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। জানা যায়, গ্রুপ ডি পদে চাকরির জন্য ছয় লক্ষ টাকা ঘুষ দিয়েছিলেন আব্দুর রহমান। কিন্তু, ঘুষের টাকা দিয়েও চাকরি না মেলায় অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে বছর ২৫-এর এই যুবক আত্মঘাতী হন। তাঁর ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। সেই ন’পাতার সুইসাইড নোটে দিবাকর কনুই- এর নাম উল্লেখ থাকলে তাঁকে দোষী হিসেবে ধরা হয়। জানা গিয়েছে, সুইসাইড নোটে আত্মঘাতী ছাত্র লিখে গিয়েছেন, এই দিবাকরই তাঁকে আশ্বাস দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন। দিবাকরকে ইতিমধ্যেই তারাপীঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    আরও পড়ুন: ‘পার্থ’-কে টাকা দিয়েও মেলেনি চাকরি! আত্মহত্যা যুবকের, সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    বিচারপতি মান্থা কী বললেন?

    এদিন আদালতে শুনানি চলার সময় বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam) বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে সিবিআই। বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন, “লালগোলায় চাকরিপ্রার্থী আব্দুর রহমানের আত্মহত্যা নিয়োগ-দুর্নীতির সঙ্গে সম্পর্কিত। শুধু আত্মহত্যা নয়, আদালত নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়েও চিন্তিত। বৃহত্তর চক্রান্ত খুঁজে বের করার সুযোগ রয়েছে।” সূত্রের খবর, তিনি আরও বলেছেন, “এই মামলায় সিবিআইয়ের বক্তব্য শুনতে চায় আদালত। এখনও পর্যন্ত পুলিশি তদন্তে কোনও খামতি পাওয়া যায়নি।”

    এদিন আব্দুরের আত্মঘাতী হওয়ার মামলায় পুলিশি তদন্তের উপর আস্থা প্রকাশ করেছে আদালত। বিচারপতি মান্থা জানিয়েছেন, মৃত তরুণের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে এখনও অবধি লালগোলা থানার পুলিশ যথাযথভাবেই তদন্ত করেছে। তবে নিয়োগ দুর্নীতির তদন্তভার যেহেতু সিবিআইয়ের হাতে রয়েছে, সেই কারণে ধৃত দিবাকরকে জেলে গিয়ে জেরা করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তিনি বলেন, “সিবিআই কেন জেলে গিয়ে দিবাকরকে জেরা করছে না? বৃহত্তর চক্রান্তের আশঙ্কা ওড়ানো যাচ্ছে না।” এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। ফলে এখন এটাই বিচারপতির প্রশ্নের মুখে পড়ে কী পদক্ষেপ নিতে চলেছে সিবিআই (Recruitment Scam)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Agniveer Recruitment: অগ্নিবীর প্রকল্পে এবার সুযোগ পাবেন আইটিআই ও পলিটেকনিক পাশ তরুণ তরুণীরা

    Agniveer Recruitment: অগ্নিবীর প্রকল্পে এবার সুযোগ পাবেন আইটিআই ও পলিটেকনিক পাশ তরুণ তরুণীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনার অগ্নিবীর প্রকল্পে (Agniveer Recruitment) এবার থেকে সুযোগ পাবেন আইটিআই এবং পলিটেকনিক পাশ তরুণ-তরুণীরাও। ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে সব রাজ্য সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে অনুরোধ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই তথ্য জানিয়ে দিতে।
    সেনা সূত্রে জানানো হয়েছে, আইটিআই পাশ ছেলেমেয়েদের অগ্নিবীর প্রকল্পে ৩০ শতাংশ নম্বর বোনাস দেওয়া হবে। তাদের কাজের অভিজ্ঞতা থাকলে বোনাস মিলবে ৪০ শতাংশ। আর ৫০ শতাংশ বোনাস পাবেন পলিটেকনিক পাশ তরুণ-তরুণীরা।

    সেনা সূত্রে আরও জানানো হয়েছে, আইটিআই পাশ তরুণ-তরুণীদের নেওয়া হবে জওয়ানদের টেকনিক্যাল পদে। আর্মি, এয়ারফোর্স ও নেভি, তিন বাহিনীতেই জওয়ানদের একাংশকে টেকনিক্যাল পদে কাজ করতে হয়।

    আরও পড়ুন: ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, জানুন বিস্তারিত

    গতবছর চালু হয় অগ্নিবীর প্রকল্প (Agniveer Recruitment)

    প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এই প্রকল্পে চলতি বছরে মোট ৪৬ হাজার নিয়োগ হবে। গত বছরে এই অগ্নিবীর প্রকল্প শুরু হয়েছে, যেখানে সাড়ে ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দশম শ্রেণী পাশ। কাজে যোগ দেওয়া মাত্রই তাদের বেতন হবে বার্ষিক ৪ লক্ষ ৭৬ হাজার টাকা এবং চতুর্থ বছরে এই বেতন বেড়ে হবে ৬ লক্ষ ৯২ হাজার টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে চার বছরে বেতন বাবদ মোট ১১ লক্ষ ৭২ হাজার টাকা মিলবে এর পাশাপাশি কোন খরচ ছাড়াই ৪৮ লক্ষ টাকার বিমা এবং চার বছর শেষে একটা লীন ১১ লক্ষ ৭১ হাজার টাকা দেওয়া হবে সেই সঙ্গে অভিজ্ঞতার সার্টিফিকেট এবং ব্যাংক থেকে ঋণ নেওয়ারও সুবিধা পাবেন অগ্নিবীররা ।

    আরও পড়ুন: লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যায় যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির! কী বললেন বিচারপতি মান্থা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share