Blog

  • Narendra Modi: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিবেণীর কুম্ভস্নানের প্রসঙ্গ! কী বললেন মোদি

    Narendra Modi: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ত্রিবেণীর কুম্ভস্নানের প্রসঙ্গ! কী বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ‘মন কি বাত’ অনুষ্ঠানে বাংলাকে সংস্কৃতির পীঠস্থান বলে উল্লেখ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর কথায় উঠে এল ত্রিবেণীর কুম্ভস্নানের কথাও।

    এদিন ছিল মন কি বাত অনুষ্ঠানের ৯৮ তম এপিসোড

    রবিবার ছিল প্রধানমন্ত্রীর (Narendra Modi) মন কি বাত অনুষ্ঠানের ৯৮ তম এপিসোড। সেখানেই ত্রিবেণীর কুম্ভস্নান প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, আমেরিকার এক প্রবাসী ভারতীয় তাঁর চিঠিতে বাংলার কুম্ভস্নানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাঁকে ধন্যবাদ জানিয়ে মোদি জানান, বহু পুরনো বাংলার এই কুম্ভস্নান। কিন্তু ৭০০ বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে ছিল এই রীতি।

    প্রধানমন্ত্রী (Narendra Modi) এদিন আরও বলেন, “স্বাধীনতার পরবর্তী সময় এই কুম্ভস্নান ফের শুরু হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। মাত্র দু’বছর আগে স্থানীয় মানুষ ও কুম্ভস্নান পরিচালনা সমিতির উদ্যোগে এই উৎসব আবার শুরু হয়। ত্রিবেণীর কুম্ভস্নানকে কেন্দ্র করে বাংলার প্রচুর রীতিনীতি, সংস্কৃতি উঠে এসেছে।” বাংলাকে সংস্কৃতির পীঠস্থান বলে উল্লেখ করেছেন তিনি।

    এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল অগ্রগতির কথাও তোলেন প্রধানমন্ত্রী

     কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিইন লুং-এর ভার্চুয়াল উপস্থিতিতেই দুই দেশের মধ্যে ডিজিটাল আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম, UPI এবং PayNow-এর সংযোগ স্থাপন করা হয়। এর ফলে Google Pay, Paytm সহ অন্যান্য ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মধ্যে ভারত এবং সিঙ্গাপুরে বসবাসকারীরা নিজেদের মধ্যে টাকার লেনদেন করতে পারবেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানে সেই প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, E Sanjeevani এর মতো অ্যাপগুলি আমাদের জীবনকে আরও বেশি সহজ করে তুলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • G20: যুদ্ধ শব্দে আপত্তি রাশিয়া ও চিনের! জি-২০ তে যৌথ বিবৃতি দেওয়া গেলনা

    G20: যুদ্ধ শব্দে আপত্তি রাশিয়া ও চিনের! জি-২০ তে যৌথ বিবৃতি দেওয়া গেলনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত জি-২০ (G20) দেশগুলির অর্থমন্ত্রীরা শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করতে ব্যর্থ হল। এদিন বেঙ্গালুরুতে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই ধরনের বৈঠক শেষে যৌথ বিবৃতি দেওয়ার নিয়ম থাকে। তবে এই ক্ষেত্রে তা হল না। কারণ যৌথ বিবৃতিতে অধিকাংশ দেশই ইউক্রেন যুদ্ধের সমালোচনা করার পক্ষে সায় দেয়। তবে রাশিয়া ও চিন এর বিরোধিতা করে। এই আবহে শেষ পর্যন্ত অর্থমন্ত্রীদের বৈঠক শেষে কোনও যৌথ বিবৃতি প্রকাশই করা গেল না। অবশেষে বৈঠকের সভাপতিত্ব করা ভারত একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে  বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    গত বছর ইন্দোনেশিয়াতেও জটিলতা তৈরি হয় যৌথ বিবৃতি নিয়ে

    উল্লেখ্য, এর আগে গতবছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জি-২০ (G20)  শীর্ষ সম্মেলনেও যৌথ বিবৃতি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। সেখানেও বিবৃতিতে ইউক্রেন যুদ্ধের উল্লেখ নিয়ে আপত্তি ছিল রাশিয়ার। পরবর্তীতে ভারতের মধ্যস্থতায় বিবৃতির ‘ভাষায়’ বদল আনা হয়। তাতে সন্তুষ্ট হয়েই রাশিয়া যৌথ বিবৃতিতে সায় দিয়েছিল। তবে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের বৈঠকের পর কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি যৌথ বিবৃতি জটিলতা সংক্রান্ত। পাশাপাশি এর থেকে প্রকাশ্যে চলে এসেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে এই গোষ্ঠীর ২০টি দেশের মতভেদের বিষয়টি।

    অর্থমন্ত্রী কী বলছেন

    এই আবহে অর্থমন্ত্রী জানান, এই বৈঠকের যৌথ বিবৃতিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে দু’টি অনুচ্ছেদ ছিল। ইন্দোনেশিয়ার শীর্ষ সম্মেলনে যে ভাষায় ইউক্রেন যুদ্ধ নিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল, এই ক্ষেত্রেও তাই ব্যবহার করা হয়েছিল। তবে ভারতীয় অর্থমন্ত্রী জানান, সেই যৌথ বিবৃতি নিয়ে আপত্তি ছিল চিন ও রাশিয়ার। তিনি বলেন, ‘তারা (চিন ও রাশিয়া) চায়নি যে ওই দুই অনুচ্ছেদ যৌথ বিবৃতিতে থাকুক। তাঁদের বক্তব্য ছিল, অর্থমন্ত্রীদের কাজ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা। বিশ্ব রাজনীতির মধ্যে না ঢোকাই উচিত।’ 
    সূত্র মারফত জানা গেছে, যৌথ বিবৃতি নিয়ে আলোচনায় বাধা সৃষ্টি করেছিল রাশিয়া। তাদের দাবি ছিল, পশ্চিমা বিশ্ব তাদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার সমালোচনা করতে হবে। অর্থ মন্ত্রকের সচিব অজয় শেঠ এই বিষয়ে বলেন, ‘শুধুমাত্র যুদ্ধ শব্দটিকে বাদ দিতে বলা হয়নি রাশিয়া ও চিনের তরফে। ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত পুরো দুটো প্যারাগ্রাফ সরাতে বলে তারা। এদিকে গোষ্ঠীর বাকি ১৮টি দেশেরই মনে হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে। তো যৌথ বিবৃতিতে যুদ্ধের উল্লেখ থাকা উচিত।’

     জি-২০ (G20)  এর সভাপতি হিসেবে ভারতের বিবৃতিতে কী বলা হল

    ‘বেশিরভাগ সদস্যই ইউক্রেনের যুদ্ধের তীব্র নিন্দা করেছেন। প্রায় সকল সদস্যই জোর দিয়ে বলেছেন যে এই যুদ্ধের কারণে বিপুল দুর্ভোগ পোহাতে হচ্ছে আম জনতাকে। পাশাপাশি বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর করে তুলেছে এই যুদ্ধ। মুদ্রাস্ফীতি বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল ব্যাহত করেছে এই যুদ্ধ। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে এই যুদ্ধ। তাছাড়া সকল দেশেই আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি বেড়েছে এর কারণে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • Pakistan Economic Crisis: সরকারি কর্মচারীদের বেতন পেনশন বন্ধ হল পাকিস্তানে! সেদেশের অর্থ দপ্তর বলছে গুজব

    Pakistan Economic Crisis: সরকারি কর্মচারীদের বেতন পেনশন বন্ধ হল পাকিস্তানে! সেদেশের অর্থ দপ্তর বলছে গুজব

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে পাকিস্তানে (Pakistan Economic Crisis)। এমন অবস্থায় সেদেশের সংবাদ সংস্থা দ্য ডনের দাবি পাকিস্তানের অর্থ ও রাজস্ব মন্ত্রণালয়- রাজস্ব মহাপরিচালকের (এজিপিআর) দপ্তরকে বেতনসহ সরকারি বিল পরিশোধ বন্ধ রাখতে বলেছে। এতে বলা হয়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিল নিষ্পত্তি বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ওই সংবাদ সংস্থার দাবি, এজিপিআর দপ্তরে এদিন কয়েকজন বকেয়া বিল নিতে গেলে তাদের জানানো হয় অর্থমন্ত্রণালয় বেতনসহ সব ধরনের বিল পরিশোধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দেশের আর্থিক সমস্যার (Pakistan Economic Crisis) কারণেই এমন নির্দেশনা। 

    সেদেশের অর্থ দপ্তর বলছে এ খবর সম্পূর্ণ মিথ্যা

    এদিকে এমন খবর ছড়িয়ে পড়তেই সেদেশের  অর্থ দপ্তর প্রতিবাদ জানিয়ে বলেছে, বেতন ও ভাতা পরিশোধ বন্ধ রাখা হয়েছে এমন খবর ‘সম্পূর্ণ মিথ্যা’।

    অর্থ দপ্তরের জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকার বেতন, পেনশন বন্ধ (Pakistan Economic Crisis) করেছে বলে গুজব ছড়ানো হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, অর্থ বিভাগ বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রণালয় এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি’।

    এতে আরও বলা হয়, অ্যাকাউন্টেট জেনারেল পাকিস্তান রেভিনিউস (এজিপিআর) নিশ্চিত করেছে, যে বেতন ও ভাতা পরিশোধ এরমধ্যেই প্রক্রিয়াধীন রয়েছে এবং তা সময়মতো তা দেওয়া হবে’। অন্যান্য ধরনের পেমেন্ট নির্ধারিত রুটিন অনুসারে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

    পাকিস্তানের অর্থমন্ত্রী কী বলছেন 

    সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেছেন, ‘জাতীয় অর্থনৈতিক স্বার্থ (Pakistan Economic Crisis) ক্ষুণ্ণ করতে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে’। 

    তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিশ্চিত হওয়ার আগে, দয়া করে এধরনের গুজব ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে, বেড়েছে ভোটার”, রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ট্যুইট করে তিনি অভিযোগ করেন যে, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি বেনো জল ঢুকছে?” ট্যুইটে তিনি পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যারও তুলনা করেন৷ পোস্ট করেছেন একটি কার্টুনও৷ ওই কার্টুনের মাধ্যমেই তিনি ভোটার তালিকায় বেনোজল ঢোকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন৷ প্রসঙ্গত, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে হাইকোর্টও৷ বোর্ডকে পাঠ্যক্রম বদলানোর উপদেশও দিয়েছেন বিচারপতি। ফি বছরই মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে দেখা যায়৷ বিশেষজ্ঞরা এই ধরনের পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবেই দেখেন ৷ কিন্তু ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ব্যাপকহারে কমেছে৷ প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছে এবার৷ ‘স্কুল ড্রপআউট সংখ্যা’ প্রসঙ্গে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি৷ এ বিষয়ে সরকারকেই দুষেছেন বিরোধীরা।

     

    এবার এ নিয়েই তৃণমূল সরকারকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ ট্যুইটে তিনি লেখেন, ‘‘২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫৷ ২০২৩ সালে – ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪৷” আর এখানেই টেনে আনেন রাজ্যের ক্রমবর্ধমান ভোটার সংখ্যার প্রসঙ্গ৷ সম্প্রতি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেওয়া ভোটারের সংখ্যার কথা উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিধায়ক৷ পাশাপাশি তুলে ধরেছেন ২০১৮ সালে এই রাজ্যের ভোটারের সংখ্যা৷ তিনি লিখেছেন, “২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লক্ষ ৩৫ হাজার ৷ ২০২৩ সালে সেই সংখ্যা ৫ কোটি ৬৬ লক্ষ ৮৬ হাজার৷”

    আরও পড়ুন: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ শতাংশ কমছে আর পঞ্চায়েত নির্বাচনে ভোটারের সংখ্যা ১১.৫ শতাংশ বাড়ছে !” ট্যুইটে জড়িয়ে দিয়েছেন একটি কার্টুনও৷ সেখানেই ভোটার তালিকায় বেনো জল ঢোকার বিষয়টি বলেছেন৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Partha Chatterjee: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    Partha Chatterjee: জেলের মধ্যেই কুন্তল-তাপসকে শাসানি পার্থর! আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। পার্থর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ! ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির কাণ্ডে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এখন তাঁর ঠিকা প্রেসিডেন্সি জেল। এরপর থেকে কয়েকমাস কেটে গেলেও প্রেসিডেন্সি জেলেই রয়েছেন তিনি। সেখানেই রয়েছেন ওই মামলায় আরও দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল। তাঁদেরও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    এরপর থেকে তাঁদেরও ঠিকানা ওই জেল। সেখানেই কুন্তল দাবি করেন জেলের মধ্যেই তাঁকে শাসিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)। এমনকী তাপস মণ্ডলকেও শাসিয়েছেন বলে ইডি সূত্রে খবর। এই অবস্থায় পার্থর আইনি জটিলতা আরও বাড়তে পারে!

    কী ঘটেছে?   

    গত কয়েকদিন আগেই প্রেসিডেন্সি জেলে কুন্তলকে জেরা করতে জেলে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় কয়েক ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে ইডি। আর সেই সমস্ত বিষয়ে কুন্তলকে জেরা করতেই জেলে যান গোয়েন্দারা। আর সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামে এই অভিযোগ করেছেন কুন্তল। ইডি আধিকারিকদের তিনি জানান, নাম কেন নেওয়া হয়েছে, সেই বিষয়ে শাসাচ্ছেন পার্থ।এমনকী কুন্তলের কাছ থেকে পাওয়া টাকা নিয়েও নাকি বারবার প্রশ্ন করছেন পার্থ।

    আরও পড়ুন: নিশীথের গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি-পাথর, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলায় উত্তপ্ত কোচবিহার 

    জানা গিয়েছে তাপস মণ্ডলও পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। কুন্তলের বয়ানও রেকর্ড করেছেন ইডি। আগামিদিনে এই বয়ান আদালতে পার্থর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় কীভাবে প্রভাব খাটাচ্ছে তা নিয়েও অভিযোগ করা হতে পারে। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানিতে এই তথ্যকে ইডি হাতিয়ার করতে পারে বলে মনে করছেন আইনজীবীমহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১৩): ২৩ বছর ধরে আটকে রায়গঞ্জ-ডালখোলা রেলপ্রকল্প

    Indian Railways: জটে জমি আটকে রেল (পর্ব-১৩): ২৩ বছর ধরে আটকে রায়গঞ্জ-ডালখোলা রেলপ্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে মোট ৪৪টি প্রকল্প আটকে রয়েছে রেলের (Indian Railways)। অভিযোগ রাজ্য সরকারের অসহযোগিতা এবং জমি জটিলতার কারণে এই প্রকল্পগুলির বাস্তবায়ন করতে পারছে না রেল। এরমধ্যে ১৩টি প্রকল্প রয়েছে যেগুলিতে নতুন লাইন পাতার কথা। রেল সূত্রে জানা গেছে, এই প্রকল্পগুলির মোট বাজেট ধরা হয়েছে ৯,২২৫ কোটি টাকা। জানা গিয়েছে, মোট ১০৪৯ কিমির এই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রেল কিন্তু জমি জটের কারণেই নাকি এই প্রকল্পগুলি এগোচ্ছেনা। রেলের দাবি, কয়েকটি প্রকল্পের জন্য জমি কিনতে রাজ্য সরকারকে টাকাও দেওয়া হয়েছিল! কিন্তু রাজ্য সরকার কোনও জমি অধিগ্রহণ করতে পারেনি। রেল আবার রাজ্য সরকারকে চিঠি দেয় ওই টাকা ফেরতের জন্য। রেল (Indian Railways) বলছে, রাজ্য সরকারের এমন অসহযোগিতার কারণে তারা প্রকল্প আপাতত বন্ধ রেখেছে।

    ২৩ বছর ধরে আটকে রয়েছে রায়গঞ্জ-ডালখোলা রেলপথ সম্প্রসারণের কাজ

    ২০০০ সাল নাগাদ রেলমন্ত্রক পরিকল্পনা নেয় যে নতুন রেলপথের মাধ্যমে জোড়া হবে উত্তরবঙ্গ এবং বিহারের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশকে। বরসোই, রাধিকাপুর, যোগবাণী, কাটিহার, মুকুরাই, তেজনারায়ণপুর প্রভৃতি স্থানকে রেলমানচিত্রে জোড়ার কাজ সম্পূর্ণ হলেও বাদ থেকে গেছে রায়গঞ্জ-ডালখোলা রেলপথ সম্প্রসারণের কাজ। প্রস্তাবিত ৪৩.৪৩ কিমি রেললাইন বসানোর কথা ছিল ডালখোলা এবং রায়গঞ্জের মধ্যে। যা এখন বিশ বাঁও জলে। অভিযোগ জমি জটের কারণেই নাকি আটকে রয়েছে এই প্রকল্প। অধিগ্রহণের দায়িত্ব রাজ্য সরকারের। সমগ্র প্রকল্পটির মাধ্যমে ২৭৯ কিমি রেললাইন বসানোর পরিকল্পনা ছিল, সম্পূর্ণ হয়েছে ২৩৬ কিমির কাজ। বাকি বলতে ওই ডালখোলা এবং রায়গঞ্জ।

    কী বলছেন এলাকার বাসিন্দারা

    রায়গঞ্জের বাসিন্দা বিমল দাসের মতে, এই রেলপথ বসানোর কাজ সম্পূর্ণ হলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হবে। অনেক কম সময়ে শিলিগুড়ি পৌঁছানো যাবে। রেলকে কেন্দ্র করে এলাকায় ব্যবসাও বাড়বে কিন্তু রাজ্য সরকার জমি দিতে পারছেনা বলেই ওই প্রকল্পের কাজ আটকে আছে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল (পর্ব-১২): ২৫ বছর ধরে আটকে বাঁকুড়া-মুকুটমণিপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১১): ১৮ বছর ধরে আটকে সিউড়ি-প্রান্তিক রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-১০): আপাতত ঠাণ্ডা ঘরে আরামবাগ-বোয়াইচণ্ডী রেলপথ সম্প্রসারণের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৯): ১৩ বছর ধরে আটকে দিঘা-জলেশ্বর প্রকল্পের কাজ

    জটে জমি আটকে রেল (পর্ব-৮): থমকে রয়েছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৭): তেরো বছরেও সম্পূর্ণ হয়নি বালুরঘাট-হিলি রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৬): একযুগ অতিক্রান্ত! বিশ বাঁও জলে হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রেলপ্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৫): দক্ষিণ চব্বিশ পরগনায় বিশ বাঁও জলে ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৪): থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-৩): প্রায় ৪০ বছরেও সম্পূর্ণ হল না উত্তর দিনাজপুর জেলার ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-২): প্রায় ৫০ বছরেও শেষ হলনা হুগলির ৩ প্রকল্প

    জটে জমি আটকে রেল (পর্ব-১): ১৩ বছরের প্রাপ্তি ৮টি স্তম্ভ! জমি জটে বিশ বাঁও জলে আমতা-বাগনান রেল প্রকল্প

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sukma: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, নিহত ৩ জওয়ান

    Sukma: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, নিহত ৩ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদী হামলা চলছেই। শনিবার রাজ্যের সুকমায় (Sukma) মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শহীদ হলেন ৩ ডিস্ট্রিক্ট রিজার্ভ পুলিশ গার্ড। পাশাপাশি শহীদ হয়েছেন ১ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও। জানা গেছে ঘটনাটি ঘটেছে জাগরগুন্ডা থানা এলাকার মধ্যে। ৩ জন শহীদের নাম কুঞ্জম যোগা, সৈনিক ভাঞ্জম ভীমা, রামুরাম নাগ। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন অপারেশনে নেমেছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।

    আরও কিছু মাওবাদী হামলার নজির চলতি মাসে

    চলতি মাসের ৫ তারিখে নীলকান্ত কাকম, বিজাপুরের আউয়াপল্লী মন্ডলের বিজেপির সভাপতিকে পরিবারের সদস্যদের সামনেই কুপিয়ে হত্যা করে মাওবাদীরা। উনি একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন, সেখানেই ১৫০ জনের মাওবাদী দল প্রথমে গ্রামটিকে ঘিরে ধরে এবং কয়েকজন মাওবাদী ওই বিয়েবাড়িতে ঢুকে নীলকান্ত কাকমকে হত্যা করে বলে অভিযোগ। তারপর থেকে এইমাসে একাধিক মাওবাদী হামলার ঘটনা ঘটেই চলেছে। এরপরে ১০ ফেব্রুয়ারি মাওবাদীদের হাতে খুন হন বিজেপির নারায়নপুর জেলা সহসভাপতি সাগর সাহু। আবার এই ঘটনার ঠিক একদিনের মাথায় খুন হন ওই জেলারই বিজেপির প্রাক্তন প্রধান রামধর আলমি। 

    চলতি সপ্তাহের গোড়ায় ছত্তিশগড়ের এক পুলিশকর্মী নৃশংসভাবে খুন হন মাওবাদীদের হাতে। ওই হেড কনস্টেবলকে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। রাজ্যের বীজাপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃত পুলিশকর্মীর নাম পিন্ডিরাম ভেট্টি। দন্তেওয়াড়া জেলার পুলিশ লাইনে কর্মরত ছিলেন তিনি। দান্তেওয়াড়ার এএসপি আর কে বর্মন জানিয়েছেন, হেড কনস্টেবল ভেট্টির বাড়ি গুমলনার গ্রামে। সম্প্রতি বিশাখাপত্তনামে পুলিশ ট্রেনিং শেষ করে বাড়ি ফেরেন পিন্ডিরাম। ভাইয়ের বিয়ে উপলক্ষে চারদিন ছুটি নিয়েছিলেন। কাদেনার গ্রামে বিয়ের অনুষ্ঠানে যান। আনন্দ অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছিল রবিবার রাতে। তা শেষ হওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন পুলিশকর্মী। তখনই মাওবাদীরা ঘিরে ধরে হত্যা করে তাঁকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Suvendu Adhikari: ‘‘নওশাদের হয়ে পথে নামুন আমরা পাশে আছি’’! তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘নওশাদের হয়ে পথে নামুন আমরা পাশে আছি’’! তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির হয়ে পথে নামুন বিজেপি পাশে আছে, জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নওশাদ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর প্রতি প্রচ্ছন্ন সমর্থনের কথা বলেছে রাজ্য বিজেপি। এমনকী রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের প্রতিনিধিদের নওশাদের মুক্তির দাবিতে পথে নামতেও দেখা যায়। এবার তাঁর মুক্তির দাবিতে সরব হলেন শুভেন্দু। 

    নওশাদের জন্য আন্দোলন

    সাগরদিঘি উপনির্বাচনের আগে শুক্রবার সেখানে প্রচারে যান বিজেপি বিধায়ক। রাজ্য সরকার তথা তৃণমূলকে কটাক্ষ করে তিনি এদিন বলেন, ‘নওশাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।’ একইসঙ্গে আইএসএফ-কেও বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, ‘নওশাদ ভাইয়ের জন্য আন্দোলনটা করতে হবে। আপনারা তো রাস্তায় নেমে সিএএ-এনআরসি-র বিরুদ্ধে মিছিল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন। রাস্তায় নেমে নওশাদের মুক্তি করান। আমাদের শুভেচ্ছা আছে। আমরা সরাসরি যেতে পারব না, কিন্তু আমাদের শুভেচ্ছা আছে।’ শুধুমাত্র নওশাদের গ্রেফতারি নয়, আনিস খানের মৃত্যুর প্রসঙ্গও এদিন উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, বগটুই থেকে শুরু করে আনিস খানের মৃত্যু, রাজ্য সরকার যা করেছে, তা অনেকেই বুঝে গিয়েছেন।

    আরও পড়ুন: বহু বঞ্চিত চাকরিপ্রার্থী বিজেপির বুথ এজেন্ট হতে চায়! সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে দাবি শুভেন্দুর

    ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় একটি জমায়েত করেন নওশাদ ও তাঁর দল আইএসএফের সদস্যেরা। যে জমায়েত ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে শহরের প্রাণকেন্দ্রে। ওই দিনের বিক্ষোভস্থল থেকে নওশাদ সহ মোট ৮৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে একের পর এক মামলায় জেল বা পুলিশ হেফাজতে যেতে হয়েছে বিধায়ককে। দুদিন আগেই নওশাদ সিদ্দিকি প্রসঙ্গে সুর নরম করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছিলেন, “ওঁর জামিন হয়ে যাওয়া উচিত। এতদিন আটকে থাকার মতো বিষয় এটা নয়।” পরে অবশ্য নিজের অবস্থান থেকে সরে বিমান বলেন, “নওশাদ সিদ্দিকির জামিন পাওয়ার বিষয়টি আদালত বিচার করে দেখবে। আইন আইনের পথে চলবে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Accident: হুগলি নদীতে মুখোমুখি সংঘর্ষ দুটি জাহাজের, ডুবল বাংলাদেশী জাহাজ 

    Accident: হুগলি নদীতে মুখোমুখি সংঘর্ষ দুটি জাহাজের, ডুবল বাংলাদেশী জাহাজ 

    মাধ্যম নিউজ ডেস্ক: দুটি মালবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষে (Accident) হুগলি নদীতে ডুবে গেল একটি বাংলাদেশী জাহাজ। জানা গেছে ডুবে যাওয়া জাহাজটি ছাই বোঝাই ছিল। কুলপি থানা এলাকার পয়লা নম্বর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, ছাই বোঝাই পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি পণ্যবাহী জাহাজ ধাক্কা মারে ওই জাহাজটিতে। 

    আরও পড়ুন: বহু বঞ্চিত চাকরিপ্রার্থীরা বিজেপির বুথ এজেন্ট হতে চায়! সাগরদিঘিতে নির্বাচনী প্রচারে দাবি শুভেন্দুর

    কখন ঘটে এই দুর্ঘটনা (Accident)

    জানা গেছে, এদিন ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনা (Accident) হয়েছে। কুয়াশার কারণেই  দু’টি জাহাজের মধ্যে ধাক্কা লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ডুবন্ত জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

    আরও পড়ুন: কত টাকা রয়েছে হৈমন্তীর কাছে? ইডি-র দাবি শুনলে চোখ কপালে উঠবে!

    পুলিশ কী বলছে

    ঘটনা জানাজানি হতেই হুগলী নদীর ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে আসে কুলপি থানার পুলিশ। ডুবন্ত জাহাজের ৯ জনকে উদ্ধার করে কুলপি থানাতে নিয়ে যাওয়া হয়।

    পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ কুলপি থানার অন্তর্গত হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় এই দুর্ঘটনাটি (Accident) ঘটেছে। হুগলি নদী দিয়ে একটি ছাইবোঝাই জাহাজ বাংলাদেশের দিকে যাচ্ছিল। সে সময় আর একটি মালবাহী জাহাজ উল্টো দিক থেকে এসে জাহাজটিকে মুখোমুখি ধাক্কা মারে। এর জেরে ছাইবোঝাই জাহাজটির একাংশ ভেঙে যায় এবং ধীরে ধীরে ওই জাহাজটি হুগলি নদীতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা চোখের সামনে এই ঘটনা দেখে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। ডুবন্ত জাহাজটি থেকে ৯ জন কর্মীকে উদ্ধার করেছেন স্থানীয়েরা। কুয়াশার জেরেই এই দুর্ঘটনা (Accident) বলে প্রাথমিক অনুমান পুলিশের।

    আরও পড়ুন: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি? 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Haimanti Ganguly: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি?

    Haimanti Ganguly: বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে উদ্ধার ‘রোল নম্বর’ লেখা কাগজ! শিক্ষক নিয়োগের কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন মোড়। এবার এই কাণ্ডের অন্যতম অভিযুক্ত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের পাশে আবর্জনার স্তূপে মিলল রোল নম্বর লেখা কাগজ। কীসের নম্বর তা খতিয়ে দেখা হচ্ছে। 

    ঠিক কী রয়েছে ওই কাগজে?

    জানা যাচ্ছে, বেহালার রাজা রামমোহন রায় রোডে হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়ির ল্যান্ডিংয়ের পাশে রাখা আবর্জনার স্তূপে ছিল বেশ কয়েকটি কাগজ। সেগুলো খুলতেই দেখা যায় তাতে সিরিয়াল নম্বর লেখা। যে সংখ্যাগুলি লেখা রয়েছে, সেগুলি প্রত্যেকটাই ৯ সংখ্যার। সাধারণত ৯ ডিজিটের রোল নম্বর হয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। হৈমন্তীর ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধার হওয়া কাগজে ৯টি নম্বরই লেখা রয়েছে।

    আরও পড়ুন: কত টাকা রয়েছে হৈমন্তীর কাছে? ইডি-র দাবি শুনলে চোখ কপালে উঠবে!

    এর থেকেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। একাধিক প্রশ্ন উঠে আসছে— এগুলি কি রোল নম্বরই? নিয়োগ দুর্নীতির সঙ্গে এই নম্বরের কোনও সম্পর্ক আছে কি? ওই কাগজগুলি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের রোল নম্বর কি? এও প্রশ্ন উঠছে যে, বন্ধ ফ্ল্যাটের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগসূত্র রয়েছে কি? গোটাটাই ধোঁয়াশায় ভরা।

    আর কী কী পাওয়া গিয়েছে?

    এছাড়া ওই ফ্ল্যাটের বাইরে জঞ্জালের স্তূপে মিলেছে বেশ কিছু ফাইল। তাতে হৈমন্তী ও বিভিন্ন সংস্থার নাম লেখা। উদ্ধার হয়েছে— ২০১৩ সালের একটি ‘শেয়ার অ্যাপ্লিকেশন’ ফর্ম। তাতে হৈমন্তীর বাবা সাধনগোপাল গঙ্গোপাধ্যায়ের নাম লেখা। উদ্ধার হয়েছে কিছু শেয়ারের কাগজ যেখানে সই রয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। সেই কাগজে ঠিকানা হিসাবে উল্লেখ রয়েছে, কাঠুরিয়াপাড়া উত্তর বাকসাড়া। অর্থাৎ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈত্রিক ঠিকানা। এই সিনেমার স্ক্রিপ্টও পড়ে সেখানে। যে ছবিতে হৈমন্তীর চরিত্রের নাম পারমিতা। আবর্জনার স্তূপে পড়ে ছিল বিয়ের কার্ডও। 

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের ‘গ্ল্যামার-যোগ’! সিবিআই স্ক্যানারে গোপাল দলপতির ‘মডেল স্ত্রী’ হৈমন্তী

    যত কাণ্ড বেহালায়…!

    ফের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেহালা যোগ। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের ফ্ল্যাটও এই বেহালাতেই। এবার গোপাল দলপতি এবং তাঁর দ্বিতীয় স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটও সেই বেহালায়। বেহালা চৌরাস্তার কাছে রামমোহন রায় রোডের ওপরেই রয়েছে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী তথা হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাট। ২০১৫ সালে গোপাল দলপতি এবং হৈমন্তী এই ফ্ল্যাটটি কিনেছিলেন। মাঝে মধ্যে সেখানে আসতেনও তাঁরা। তার বাইরেই মিলল রহস্যে মোড়া কাগজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share