Blog

  • UK Parliament: ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার বক্তৃতা রাখতে গিয়ে ঘুমে ঢুলে পড়ল রোবট আইদা

    UK Parliament: ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার বক্তৃতা রাখতে গিয়ে ঘুমে ঢুলে পড়ল রোবট আইদা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটার ও রোবটের ব্যবহার ক্রমাগতই বেড়ে চলেছে। দৈনন্দিন কাজকর্ম সহজ করে দেওয়ার জন্য বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এর সহায়তা নিচ্ছে। বর্তমানে এই প্রযুক্তি সেভাবে উন্নত না হলেও বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে রোবটের মান আরও উন্নত হবে এবং রোবটগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের চাহিদাকে পূরণ করতে পারবে। বর্তমানে তাই বোরটের মানোন্নয়নের জন্য বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তারই উদাহরণ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে (UK Parliament) প্রথম বক্তব্য রাখল এক রোবট।

    ২০১৯ সালে এই রোবটিকে তৈরি করেন অ্যাডেন মেইলার। অত্যন্ত উন্নত এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রোবটির নাম আইদা (Aida)। এই উন্নত রোবটটি আঁকতেও সক্ষম। ব্রিটিশ পার্লামেন্টের (UK Parliament) এক সদস্য ব্যারনেস বুল (Baroness Bull) তাঁকে জিজ্ঞাসা করেন আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি কিভাবে চারুকলার উপর প্রভাব ফেলছে। এই প্রশ্নের জবাবে আইদা বলে, কম্পিউটারের সাহায্য নিয়ে আমি ছবি এঁকে থাকি। আমি বেঁচে নেই, তবু আমি শিল্প তৈরি করতে পারি। আমার চোখের ক্যামেরা এবং যান্ত্রিক হাত এই কাজে আমাকে সাহায্য করে। রোবট আইদা আরও বলে, আমি কবিতার জন্য একটি নিরপেক্ষ নেটওয়ার্ক ব্যবহার করি, যার মধ্যে সাধারণ বিষয়বস্তু এবং কাব্যিক কাঠামো চিহ্নিত করা এবং তারপর নতুন কবিতা তৈরির জন্য একটি বড় শব্দভাণ্ডার বিশ্লেষণ করা জড়িত।

    যদিও রোবটটি তার বক্তব্যের শুরুটা ভালোই করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয় ছন্দপতন। ভাষণ দিতে গিয়ে ঘুমে ঢলে পড়ে আইদা। রোবটের চোখ ঘুরতে শুরু করে। ব্রিটিশ সাংসদদের (UK Parliament) দাবি, রোবটটির চোখ ঠিকরে বের হয়ে আসায় তাঁকে জম্বির মতো দেখাচ্ছিল। এই ঘটনায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন রোবটের নির্মাতা অ্যাডেন মেইলার। রোবটটিকে রিস্টার্ট করেন তিনি। শুধু তাই নয়, রোবটটিকে কাচের উপর বসানো হয়। তার পরই বক্তৃতা শেষ করে আইদা (Aida)। কেন এই যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল, তা অবশ্য নির্মাতার তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তির মুখে পড়েছে লিজ ট্রাস সরকার। ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরব হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশ। যদিও সরকারিভাবে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি।

    প্রসঙ্গত, গত কয়েক বছরে বিশ্বের একাধিক দেশ উন্নত রোবট তৈরির দিকে নজর দিয়েছে। পিছিয়ে নেই ভারতও। ২০২০-তেই সামনে আসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র তৈরি যন্ত্র মানবী ‘ব্যোম মিত্র’। মহাকাশে মানুষ পাঠানোর আগে এই যন্ত্র মানবীকে পাঠানো হবে জানিয়ে দিয়েছে ‘ইসরো’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    Facebook Meta News: রাতারাতি কমল ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গের ফলোয়ার 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ কোটি থেকে কমে ফলোয়ারের সংখ্যা দাঁড়ালো ১০ হাজারেরও কম। মঙ্গলবার রাত পর্যন্ত জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকের স্রস্টা (Facebook Meta News) মার্ক জুকারবার্কের (Mark Zuckerberg) যেখানে ফলোয়ারের সংখ্যা ছিল ১০০ মিলিয়ন তা কমে  দাঁড়িয়েছে ৯ হাজার ৯৯৩ এ। 

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    একই অভিজ্ঞতা লেখিকা তসলিমা নাসরিনেরও (Taslima Nasreen)। তিনি টুইটে জানিয়েছেন যে, তাঁর ফেসবুকে ৯০ হাজার ফলোয়ার ছিল। এখন মাত্র ৯ হাজার ফলোয়ার রয়েছে।

    [tw]


    [/tw] 

    আরও পড়ুন: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড 

    টলিউড অভিনেতা জিতু কামাল অবশ্য ব্যঙ্গ করে লিখেছেন, বেশ হয়েছে আমার।। খুব অহং না, দেখ কেমন লাগে..”

    [fb][/fb]

    টলিউডের এক অভিনেত্রী শ্রীলেখা বলছেন, “আমার কত ছিল, কত কমেছে তা জানি না। এযুগে বড়ই অচল আমি। কী-ই বা যায়-আসে?.. টাকাও পাই না। কাজও দেয় না। সবই তো মায়া।” 

    [fb][/fb]

    অন্যদিকে টলিউডের আরও এক অভিনেত্রী  স্বস্তিকা দত্তর মন্তব্য, “৪ লক্ষ ফলোয়ার কমে গিয়ে কিনা শেষে ৯ হাজার।

    [fb][/fb]

    অনিন্দ্য বলছেন, “শুনছি ফেসবুকে অনেকের ফলোয়ার্স কমে যাচ্ছে। ভাগ্যিস ইনস্টাগ্রামে ডিজিটাল ক্লেনসিং হয়নি। অনেকে ফুলটু কেস খেতো তাহলে।”

    [fb][/fb]

    বিদ্যুৎগতিতে ফলোয়ার কমে যাওয়ায় নাস্তানাবুদ সকল তারকা থেকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।যদিও ফেসবুকের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে অতীতের মতো ফের প্রযুক্তি বিভ্রাট দেখা দিয়েছে মেটার (Facebook Meta News) নেতৃত্বাধীন এই জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে।  মেটার (Facebook Meta News) কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট (Enforcement) রিপোর্ট বলছে চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১.৪ বিলিয়ন সন্দেহজনক ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১.৬ বিলিয়ন ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
    ফেসবুকের (Facebook Meta News) অনেক ব্যবহারকারীর হঠাৎ ফলোয়ার সংখ্যা হারানোর অভিযোগ পাওয়ায় ফলে ধারণা করা হচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্টগুলো বন্ধ করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে মার্ক জুকারবার্গের সমস্ত অনুসারীরাও কী ভুয়া ছিল?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
     
  • Ram Setu Trailer: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    Ram Setu Trailer: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত আগামী ছবি ‘রাম সেতু’- র (Ram Setu Trailer) ট্রেলর। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিটিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত বারুচা। ট্রেলরে দেখা যাচ্ছে, সরকার রামসেতু ভেঙে ফেলার পরিকল্পনা করেছে। সরকারের এই পরিকল্পনাকে ব্যর্থ করতে খিলাড়ি কুমারকে একটি মিশনে পাঠানো হয়। এই ছবিতে আর্কিওলজিস্টের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। প্রত্নতাত্ত্বিক অক্ষয়ের মাথায় গুরু দায়িত্ব। ভারত-শ্রীলঙ্কার সংযোগকারী ঐতিহাসিক রাম সেতুর ভবিষ্যৎ তাঁর হাতেই। দুমিনিটের ভিডিও জুড়ে টানটান উত্তেজনা। এছাড়া সত্যদেব ও নস্সরকেও দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে আজ এই ট্রেলরটি পোস্ট করেছেন। যা দেখার পর  রীতিমতো  শোরগোল পরে গিয়েছে দর্শকমহল।

    আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির      

    অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে পোস্ট করেন ট্রেলরটি (Ram Setu Trailer) এবং পোস্টার ক্যাপশনে লেখেন, “আপনারা রামসেতুর প্রথম ঝলককে খুব পছন্দ করেছিলেন। আশা করি রামসেতুর ট্রেলরকে আপনারা আরও ভালোবাসবেন। আগামী ২৫ শে অক্টোবর থেকে থিয়েটারে দেখা যাবে রামসেতু। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও একসাথে ছবিটি রিলিজ করা হবে বড় পর্দায়।  

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Akshay Kumar (@akshaykumar)

    অক্ষয় কুমারকে ‘রাম সেতু’র (Ram Setu Trailer) ইতিহাস খুঁজে বার করবার অভিযানে পাঠাবেন নাসের। যদিও মিশনে পৌঁছে অক্ষয় উপলব্ধি করবেন আদতে মরবার জন্যই এই প্রত্নতাত্ত্বিক অভিযান পাঠানো হয়েছে তাঁদের। কিন্তু হার মানতে না-রাজ তিনি। এই লড়াইয়ে তাঁর সঙ্গী জ্যাকলিন এবং সত্য দেব। ট্রেলরের শেষে দেখা যায়, সমুদ্র থেকে একটি বিরাট পাথর ঘাড়ে করে বেরিয়ে আসছেন অক্ষয়, এবং তাঁর কন্ঠে শোনা যায়- “পৃথিবীতে ভগবান শ্রীরামের লাখো মন্দির রয়েছে, তবে সেতু একটাই”।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Snake Rescue: অমিত শাহের বাসভবনে মিলল ৫ ফুট লম্বা জলঢোঁড়া সাপ

    Snake Rescue: অমিত শাহের বাসভবনে মিলল ৫ ফুট লম্বা জলঢোঁড়া সাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে ৫ ফুট লম্বা সাপ (Snake Rescue)। সাপটিকে দেখার পরেই উত্তেজনা ছড়ায় নিরাপত্তা কর্মীদের মধ্যে। জানা গিয়েছে বিশাল এই সাপটি নির্বিষ ঢোঁড়া প্রজাতির। এর পোশাকি নাম চেকারড কিলব্যাক (Checkered keelback) বা এশিয়াটিক ওয়াটার স্নেক (Asiatic water snake)। বাংলায় যাকে জলঢোঁড়া বলে।

    কিন্তু সবার চোখ এড়িয়ে ৫ ফুটের লম্বা সরীসৃপ কীভাবে ঢুকে পড়ল স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে , উঠছে প্রশ্ন।

    [tw]


    [/tw]  

    অমিত শাহর বাড়ির চত্বরে নিরাপত্তা কর্মীদের নজরে প্রথমে আসে সাপটি। গার্ড রুমের কাছে সাপটি দেখে তাঁরা চমকে ওঠেন। তৎক্ষণাৎ ওয়াইল্ডলাইফ এসওএস নামক এনজিও সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হলে কিছুক্ষণের মধ্যেই ওই সংস্থার দুই কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং আধ ঘণ্টার চেষ্টায় গার্ড রুম থেকে উদ্ধার করা হয় সাপটিকে (Snake Rescue)।

    আরও পড়ুন: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ 

    সাপটি নিরাপত্তা আধিকারিকদের ঘরের সামনে একটি কাঠের প্যানেলের ভিতর ঢুকে ছিল বলে জানা গিয়েছে। এই ধরনের সাপ সচরাচর পুকুর, ডোবার মতো ছোট জলাশয়ে থাকে। ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে এই ধরনের সাপকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে।

    আরও পড়ুন: সুরজকুণ্ডে অমিত শাহের চিন্তন শিবিরে ডাক, যোগ দেবেন কি মমতা? 

    ওয়াইল্ডলাইফ এসওএস এনজিও-র প্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ বলেন, আমরা কৃতজ্ঞ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তারক্ষীরা ওই সাপটিকে উদ্ধারের (Snake Rescue) জন্য আমাদের ফোন করেছিলেন। এতে তারা নিজেদের মানবিক দিকটিকেই তুলে ধরেছেন এবং বাকিদের কাছেও উদাহরণ প্রতিস্থাপন করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন মনে করেন সাপেরা নগরজীবনের বোঝা। তাদের মেরে ফেলেন অনেকেই।

    আরও পড়ুন: হিমাচলে লাগু আদর্শ আচরণ বিধি, প্রার্থী কত টাকা খরচ করতে পারবেন জানেন? 

    দিল্লি প্রশাসনের এক আধিকারিক জানান, বর্ষার মরসুমে দিল্লির নানা প্রান্ত থেকে এমন ৭০টি সাপকে উদ্ধার করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Corona: করোনা আক্রান্তকারীদের মানসিকভাবে সমস্যার সম্ভাবনা প্রবল

    Corona: করোনা আক্রান্তকারীদের মানসিকভাবে সমস্যার সম্ভাবনা প্রবল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষজ্ঞরা জানিয়েছেন কোভিডে (Corona) আক্রান্ত রোগীরা পরবর্তীতে মানসিক সমস্যায় ভুগছেন। গবেষনায় জানা গিয়েছে ৫০ বছরের বেশী বয়সী রোগীদের মানসিক সমস্যার সম্ভাবনা প্রবল। যারা এর আগে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়নি তাঁদের মানসিক রোগের সম্ভাবনা করোনা আক্রান্ত রোগীদের তুলনায় কম। যদিও গবেষকেরা এর পেছনে করোনা ভাইরাস আক্রান্তদের মনস্তাত্ত্বিক যন্ত্রণা, হতাশাকে এর মূল কারণ বলে ব্যাখ্যা করেছেন।

    বিজ্ঞানীরা আরও জানান, করোনাভাইরাস (Corona) থেকে সুস্থ হওয়ার পরও অনেক রোগী দেখা গেছে দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগ, বিষণ্ণতায় ভুগেছেন। অনেকেই কাজে মনোযোগ দিতে পারছেন না। ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন।বিশেষ করে যারা দীর্ঘসময় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন তারা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি রোগে আক্রান্ত হন। হসপিটাল বা আইসিইউতে থাকার ভীতিকর স্মৃতি থেকে অনেকে বের হতে পারেন না।বিশেষজ্ঞরা এই সমস্ত রোগীদের মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পাশাপাশি মনঃসংযোগ করার জন্য ধ্যান করার পরামর্শ দিচ্ছেন।

    ডেনমার্কের গবেষকেরা ৯ লক্ষ ১৯ হাজার সাতশো একত্রিশ জনের উপর সমীক্ষা চালিয়ে জানতে পেরেছেন, করোনায় (Corona) দীর্ঘ দিন ধরে আক্রান্ত ব্যক্তিদের আলঝেইমার রোগের ঝুঁকি তিনগুন বৃদ্ধি পেয়েছে এবং পারকিনসন্স রোগেরও ঝুঁকি রেড়েছে দ্বিগুন।

    করোনাভাইরাসে (Corona) আক্রান্ত হয়ে রোগীর সেরে ওঠার পরও তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞদের মতে, কোভিড থেকে সেরে ওঠার ৪৮ ঘণ্টা পর, এরপর ১ মাস, ৩ মাস ও ৬ মাস পর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেয়া জরুরি। সেইসঙ্গে দিনে রাত পর্যাপ্ত বিশ্রাম নেয়া বেশ জরুরি।

    যারা আগে থেকেই হাইপার টেনশন, হার্টের জটিলতা, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি জটিলতায় ভুগছেন তাদেরকে সবসময় চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন তাঁরা।

    এছাড়া খাবারের দিকে খুব নজর রাখতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় সুষম খাবার রাখা জরুরি। শাক সবজির পাশাপাশি ডিম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সেইসঙ্গে পর্যাপ্ত জল ও ফলের রস খেতে হবে। দূর্বলতা কাটানোর জন্ প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শে ডায়েট চার্ট করে নেওয়া উচিত।

    কোভিড-১৯ (Corona) এ আক্রান্ত থাকার সময় হাসপাতাল বা বাড়িতে দিন রাত বিছানায় শুয়ে বিশ্রামের কারণে মস্তিস্কের কার্যক্ষমতা কমতে পারে তাই মস্তিস্ককে সতেজ রাখতে বই পড়া উচিত। দৈনিক হাঁটাচলা করা প্রয়োজন শরীরকে সতেজ রাখতে শরীরে দূর্বলতা থাকলে বা পেশিতে খুব ব্যথা হলে ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ নেওয়া প্রয়োজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    Indian Student: সিডনিতে ছুরিকাঘাত ভারতীয় ছাত্র, ১১ বার এলোপাথারি ছুরির কোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৮ বছর বয়সী সিডনিতে পাঠরত ভারতীয় পড়ুয়াকে (Indian Student) ১১ বার ছুরি দিয়ে আঘাত করেছে অস্ট্রেলিয়ার দুই আততায়ী। আইআইটি মাদ্রাজের প্রাক্তন এই পড়ূয়া শুভম গর্গ (Shubham Garg) গত ১ সেপ্টেম্বর সিডনিতে গিয়েছেন। সেখানে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন শুভম। পরিবারের অভিযোগ, জাতিগত বিদ্বেষের জন্যই এই প্রানঘাতী আক্রমণ।তাদের আরও অভিযোগ, ৬ সেপ্টেম্বর সিডনির লোয়ার শোর এলাকায় শুভমের উপর আক্রমণের ঘটনা জানার পর পরিবার থেকে দ্রুত ভিসার আবেদন করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভিসার অনুমতি পায়নি তাঁরা। তবে স্থানীয় প্রশাসনের সাহায্যে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে সেই পরিবার। ওই পরিবারকে কেন দ্রুত ভিসা দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনও সদুওর মেলেনি অস্ট্রেলিয়ান সরকারের কাছ থেকে।

    [tw]


    [/tw] 

    অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ৬ অক্টোবর টাকা নিয়ে ফেরার সময় শুভমের (Indian Student) কাছ থেকে টাকা দাবি করে আততায়ীরা। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় প্রানঘাতি হামলা চালানো হয় শুভমের উপর। পুলিশ এই ঘটনায় ড্যানিয়েল নরউড এবং ২৭ বছর বয়সী দুই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছ। তবে পুলিশ জাতি বিদ্বেষের অভিযোগ খারিজ করেছে।

    শুভম (Indian Student) রক্তাক্ত অবস্থায় কোনও মতে পাশের এক বাড়িতে গিয়ে সাহায্য চান। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, শুভমের পেটে ও বুকে গুরুতর চোট রয়েছে। শুভমের বাবা রামনিবাস গর্গ বলেন, ‘‘কোনও মতে ওঁর প্রাণরক্ষা হয়েছে। ৮ অক্টোবর ওঁকে ফোন করে পাইনি। এর পরেই ওঁর বন্ধুকে ফোন করে সব জানতে পারি। ওঁর পেটে ১১ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। আমার ছেলের চিকিৎসায় ভারত সরকারের সাহায্য চাইছি। আমার ছোট ছেলেকে দ্রুত অস্ট্রেলিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন করছি।’’

    [tw]


    [/tw]

    অস্ট্রেলিয়া হাইকমিশনের মুখপাত্র জানিয়েছেন, সিডনিতে ভারতীয় কনস্যুলেট ওই যুবককে সাহায্য করছে। আহতের পরিবারের সদস্যের যতো তাড়াতাড়ি সম্ভব ভিসার ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া হাই কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়  (Delhi University) সোমবার স্নাতক বিষয়ের ভর্তির তারিখ ১২ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম আসন বরাদ্দের তালিকা ১৮ অক্টোবর প্রকাশিত হবে। আসন বরাদ্দের তিনটি রাউন্ড করা হবে  অন্তিমে রাউণ্ডে সিট বরাদ্দ করা হবে।

    দিল্লী ইউনিভার্সিটি গত মাসে ৭০ হাজার আসন ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। এবছর দ্বাদশ শ্রেণীর রেজাল্টের পরিবর্তে ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল।১২ সেপ্টেমর এক সাথেই সিট বরাদ্দের সাথে সাথে ভর্তি নেওয়া হবে ছাত্রটিকে। তিন ধাপে পরিচালিত এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিএসএএস (Common Seat Allocation System)। আবেদনপত্র জমা, বিষয় নির্বাচন এবং সবশেষে আসন বরাদ্দ ও ভর্তি। সোমবার এই পোর্টালটি বন্ধ হবার কথা থাকলেও আরও দুদিন সময় বাড়ানো হয়েছে।

    সোমবার রাত ৮ টা পর্যন্ত এই পোর্টালে ২ লক্ষ ১৫ হাজার চারশো ছিয়াশি জন ছাত্র নিজের নাম নথিভুক্ত করেছে।

    [tw]


    [/tw]

    শুক্রবার দিল্লী ইউনিভার্সিটি একটি সিমুলেটেড তালিকা প্রকাশ করবে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা কোন কলেজে চান্স পেতে পারে তার সম্ভাব্য ধারণা পেয়ে যাবে। যদিও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দগুলি পরিবর্তনের সুযোগ দেবে। সংশোধন করার জন্য দিল্লী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী পোর্টাল বুধবার বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এর পরে আর নতুন করে কোনও সংশোধনের সুযোগ থাকবে না ছাত্রদের হাতে।

    আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    বিশ্ববিদ্যালয় OBC-NCL, EWS, SC, ST, সংখ্যালঘু, PwBD এবং CW প্রার্থীদের জন্য পুনরায় নথি আপলোড করার সুবিধা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ক্ষেত্রে আপলোড করা নথির ভিত্তিতে সিট বরাদ্দ হলেও কলেজে নির্দিষ্ট দিনে শারীরিক ভাবে কাগজপত্র ভেরিফিকেশনের সময় কেউ ভুল তথ্য বা উপযুক্ত নথি দেখাতে না পারলে তার ভর্তি বাতিল করে হবে।

    প্রথম রাউন্ড ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বরাদ্দকৃত আসন গ্রহণের প্রক্রিয়া ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে।এর পর ধাপে ধাপে চলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Omicron China: চিনে নতুন করে মাথাচাড়া দিল ওমিক্রন

    Omicron China: চিনে নতুন করে মাথাচাড়া দিল ওমিক্রন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৯ সালের শেষ দিক থেকে চিনের উহান ভাইরাস বা করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তারপরের ইতিহাসটুকু সকলেরই জানা। এই মুহূর্তে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চিনে আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস। এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে চিনে ওমিক্রনের (Omicron China) নতুন সাব ভ্যারিয়েন্ট BF-7 এবং BA.5.1.7। বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্টে সংক্রমণের হার সবচেয়ে বেশি। স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, এই ভাইরাস প্রথম সনাক্ত হয়েছে চিনের উত্তর পশ্চিমে। রবিবার ওমিক্রনের এই নতুন ভ্যারিয়েন্টে প্রায় ১৮৭৮ জন সংক্রমিত হয়েছে।

    ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার ১৬ অক্টোবর থেকে চিনের ২০তম পার্টি কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত করাতে চলছে। চিনে ফের ওমিক্রনের (Omicron China) দাপট বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে  চিন সরকারের কপালে । যদিও সরকারি তরফে কোন বিবৃতি ঘোষণা করেনি। প্রসঙ্গত, এই পার্টি কংগ্রেসেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর (Xi jinping) ক্ষমতা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হবে। তিনি আগামী পাঁচ বছরের জন্য চিনের কমিউনিস্ট পার্টির রূপরেখা দেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

    বিজ্ঞানীরা করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। তাঁদের আশঙ্কা অচিরেই সারা চিনে ছড়িয়ে পড়বে ওমিক্রনের (Omicron China) এই নতুন ভ্যারিয়েন্ট। বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই বলে আসছেন, করোনার নতুন একটি রূপ আসা মানেই, সেটির বিরুদ্ধে টিকা কতটা কার্যকর হবে, সেটি মানুষের শরীরে কীভাবে প্রভাব ফেলবে, সেটির বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কার্যকর হবে – সব নিয়েই সন্দেহ থাকে।

    শুধু তাই নয়, এই নতুন রূপ ফুসফুস বা শ্বাসনালী সংক্রমণ বাদ দিয়ে আর কোনও ক্ষতি করবে কি না, তা নিয়ে সন্দেহ থেকে যায়। সেই কারণেই, যে কোনও একটি নতুন ভ্যারিয়েন্টই বিজ্ঞানীদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আর তাই বিজ্ঞানীরা আপাতত চিনের এই ওমিক্রন (Omicron China) ভাইরাসের উপর কড়া নজরদারি চালাচ্ছেন।

    চিন করোনা মহামারি নিয়ন্ত্রণের জন্য সারা দেশে আগেই জিরো টলারেন্স নীতি (Zero Tolerance Policy) গ্রহণ করেছিল। কিছুদিন আগেও করোনার গ্রাফ নেমে আসায় লকডাউন শিথিল করা হয়েছিল। কিন্তু চিনের ছুটির মরশুম শেষ হবার পরই ওমিক্রনের (Omicron China) হানা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। পুনরায় দেশে কঠোর লকডাউনের ঘোষণা করেছে চিনা কমিউনিস্ট সরকার। চিনের শানহি প্রদেশে কঠোর লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। একেবারে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়া নিষেধ। স্কুল, কলেজ, অফিস, ব্যবসা সব বন্ধ। মঙ্গোলিয়া প্রদেশের রাজধানী হোহটে বাইরের গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। করোনার প্রকোপ কমাতে মঙ্গলবার থেকে শহরে ঢোকাও নিষিদ্ধ করা হয়েছে। 

    যদিও অর্থনীতিবিদদের মতে, বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চিন। তাদের এই জিরো কোভিড টলারেন্স নীতির ফলে ভবিষ্যতে আর্থিক ভাবে পঙ্গু হয়ে পড়বে চিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • DefExpo 2022: গান্ধীনগরে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো! প্রথমবার অংশ নিচ্ছে শুধু দেশীয় সংস্থাগুলি

    DefExpo 2022: গান্ধীনগরে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো! প্রথমবার অংশ নিচ্ছে শুধু দেশীয় সংস্থাগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নের প্রকল্পকে পাথেয় করেই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে ডিফেন্স এক্সপো ২০২২ (DefExpo 2022)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সম্প্রতি এ বিষয়ে বিশদ বিবরণী পেশ করা হয়। ১৮ থেকে ২২ অক্টোবর এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এক্সপোয় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের হাজারেরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা। তবে এবছর বিশেষ আকর্ষণ দেশীয় প্যাভিলিয়ন। ভারতীয় কোম্পানিগুলোর জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সামরিক সরঞ্জাম তৈরির দেশীয় কোম্পানিদের নিয়ে এই ধরনের আয়োজন প্রথম।

    আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

    প্রতিরক্ষা সচিব অজয় কুমার, এ বিষয়ে মন্ত্রকে বিশেষ আলোচনা করেন। গুজরাট সরকারের মুখ্য সচিব পঙ্কজ কুমার এবং রাজ্য সরকারের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গান্ধীনগরের মোট চারটি জায়গায় এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এক্সপো-য় থাকবে সুখোই সু-৩০ ফাইটার জেট, মালবাহী গ্লোবমাস্টার সি-১৭, সূর্যকিরণের অ্যারোবেটিক টিম, হেলিকপ্টার এমআই-১৭, তেজস প্রভৃতি। শক্তি প্রদর্শন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌসেনা। কসরত দেখাবে বায়ুসেনাও। থাকবে বোফর্স, বিএমপি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, বাইক স্টান্ট ইত্যাদি। ডিফেন্স এক্সপোয় দেখানো হবে নানা ধরনের সামরিক কসরত।

    আরও পড়ুন: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন 

    প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কোম্পানিগুলির জন্য এই এক্সপো খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় কোম্পানিগুলোর জন্য আলাদা করে প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। “ডিফএক্সপো 2022-এর থিম হল ‘গর্বের পথ’ এবং ভারতীয়দের সাথে ভারতীয় মহাকাশ ও প্রতিরক্ষা উত্পাদন খাতে সমর্থন, প্রদর্শন এবং অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ভারতকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। এক্সপোর জন্য  এখনও পর্যন্ত এক লাখ বর্গমিটারের (আগের সংস্করণ ছিল 76,000 বর্গমিটার) প্যাভিলিয়ন বানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারগুলি মহাত্মা মন্দির কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে (এমএমসিইসি) অনুষ্ঠিত হওয়ার কথা। হেলিপ্যাড প্রদর্শনী কেন্দ্রেও (এইচইসি) চলবে  প্রদর্শনী, সবরমতি রিভার ফ্রন্টে (এসআরএফ) পাঁচ দিন লাইভ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশীয় আইআইটি দিল্লি স্টার্ট-আপ বোটল্যাবস (একজন iDEX বিজয়ী) দ্বারা সবচেয়ে বড় ড্রোন শোয়েরও আয়োজন করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Diet Tips: রাতে ঘুমানোর আগে এড়িয়ে চলুন এই ছয়টি খাবার

    Diet Tips: রাতে ঘুমানোর আগে এড়িয়ে চলুন এই ছয়টি খাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো ঘুম। ঘুম ঠিকমত না হলে মেজাজ খিটখিটে হয়ে যায়। কিন্তু ঘুম খারাপ হওয়ার জন্য পেছনে রয়েছে আমাদের দৈনন্দিন খাদ্যাভাস। দৈনন্দিন যেই খাবার আমরা গ্রহন করি তার ভিতরেই লুকিয়ে রয়েছে ঘুমের ব্যাঘাতের কারণ।

    চলুন জেনে নিই, এই ডায়েট টিপসগুলি (Diet Tips)…

    ১) ক্যাফেইন যুক্ত পানীয় 

    প্রকৃতপক্ষে ভালো ঘুমের প্রক্রিয়া শুরু হয় বিছানায় যাবার সময়ের অনেক আগে। তাই ঘুমাতে যাবার অন্তত ৬ ঘণ্টা আগে থেকেই ক্যাফেইন (Caffeine) যুক্ত পানীয় গ্রহণ বন্ধ করে দিন।  ক্যাফেইনের প্রভাব আপনার শরীরে ৯ ঘণ্টা অবধি থাকতে পারে । সেক্ষেত্রে ভালো করে ঘুমাতে চাইলে দুপুর ১২টার পর থেকেই চা, কফি এবং কোক-পেপসির মতো ‘ফিজি ড্রিংকস’ পান করা থেকে বিরত থাকতে হবে  এবং এই ডায়েট টিপসটি  (Diet Tips) মেনে চলতে হবে।

    ২) অ্যালকোহল

    ঘুমের প্রধান শত্রুও বলা হয়ে থাকে অ্যালকোহলকে। অনেকেই মনে করেন অ্যালকোহল (Alcohol) বা মদ্যপান আপনাকে ঘুমের সাহায্য করে কিন্তু এ ধারণা সঠিক নয়। মদ্যপানে ঘুমের গভীরতা কমে যায়। যাকে বিজ্ঞানের ভাষায় ‘র‍্যাপিড আই মুভমেন্ট’ বা ‘আরইএম স্লিপ’ বলে। এছাড়াও মদ্যপানের পরে শরীরের অতিরিক্ত জল  রাতে টয়লেটের জন্য ঘুম ভেঙে যাবার সম্ভাবনা বাড়িয়ে তোলে। ঘুমের আগে অ্যালকোহল পানে বিএমআর রেটও বেড়ে যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন অতিরিক্ত অ্যালকোহল পান করলে মৃত্যু ঘটতে পারে তাই খাদ্যাভাস (Diet Tips) থেকে অ্যলকোহলকে দূরে রাখতে বলেছেন।

    আরও পড়ুন: শরীরকে টক্সিন মুক্ত রাখার কিছু সহজ উপায় জেনে নিন 

    ৩) রেড মিট

    বিএমআর (বেসাল মেটাবলিক রেট) রেট বৃদ্ধি করে শরীরের তাপ বাড়িয়ে দেয় রেড মিট। এতে ঘুমের ব্যাঘাত ঘটে। বয়স্ক ব্যাক্তিরা এই ডায়েট টিপসটি (Diet Tips) না মানলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন।

    ৪) ভাজা এবং চর্বিযুক্ত খাবার

    ভাজা এবং চর্বিযুক্ত খাবার রাতের বেলা হজমে সমস্যা দেখা যায়, এই খাবার গুলি রাতে এড়িয়ে চলা উচিত। স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার যেমন বাদাম এবং বীজ বা অ্যাভোকাডো রাতে খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজকাল কমবয়সীদের মধ্যে ফাস্ট ফুড , ভাজা জাতীয় খাবার খাওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্ত খাবার গ্রহণের ফলে শরীরে অতিরিক্ত মেদের প্রবণতা দেখা যাচ্ছে তাই বিশেষজ্ঞরা তাদের ডায়েট টিপসে (Diet Tips) সর্বদাই এই সমস্ত খাবার থেকে সকলকে দূরে থাকতে বলেন।

    ৫) ভারী খাবার

     ঘুমের অন্তত চার ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন এবং তাতে ভারী গুরুপাক খাবার বা চিনি-যুক্ত খাবার আপনার ডায়েট টিপস (Diet Tips) থেকে দূরে রাখতে হবে। এতে ঘুম না হওয়া বা রাতে অনিদ্রার সমস্যা কেটে যাবে।

    ৬) অ্যাসিডিক খাবার

     অ্যাসিড হয় এমন খাবার নিজের ডায়েট টিপস (Diet Tips) থেকে দূরে থাকতে হবে। শর্করা যুক্ত খাবার যেমন আইসক্রিম , ফ্যাট জাতীয় খাবার পাস্তা ও দুগ্ধজাত খাবার থেকে এড়িয়ে চললে রাতের ঘুমের ব্যাঘাত ঘটবে না।

    শোবার আগে কলা, ছোলা,বাদামের স্মুদি বানিয়ে খেতে পারেন। কিন্তু পেট ভরে খাবার খেলে চলবে না। কিছুটা পেট খালি রেখে রাত্রে শুতে গেলে ঘুম ভালো হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
     
LinkedIn
Share