Blog

  • Terrorist Killed J&K: উত্তাল ভূস্বর্গ নিকেশ ৪ আতঙ্কবাদী জঙ্গি

    Terrorist Killed J&K: উত্তাল ভূস্বর্গ নিকেশ ৪ আতঙ্কবাদী জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর (Amit shah) কাশ্মীর যাত্রা ঘিরে বিগত কয়েকদিন ধরেই উত্তাল ভূস্বর্গ কাশ্মীর। শাহের সফরের আগেই কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা (Terrorist), জঙ্গিদের পালটা আক্রমনে প্রাণ হারিয়েছেন কাশ্মীরের এক পুলিশকর্মী এবং আহত হয়েছেন সি আর পি এফ (CRPF) এর একজন জওয়ান। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরের দিন শাহের সফরের মাঝেই সন্ধ্যায় শোপিয়ানের ডাচ এলাকায় ভারতীয় সেনা জম্মু-কাশ্মীরে দুটি স্থানে এনকাউন্টার চালিয়ে নিকেশ করেছে চার জঙ্গিকে। এর মধ্যে তিন জন নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) সাথে যুক্ত এবং আজ ভোরে শোপিয়ানেরই(Sopian) মুলু এলাকায় নিকেশ করা হয়েছে আরও এক জেহাদিকে।

    [tw]


    [/tw]

    কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার ট্যুইট করে জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছে হানান-বিন-ইয়াকুব-জামশেদ নামে এক জঙ্গি।২-ই অক্টোবর পুলওয়ামায় পুলিশ কর্তা জাভেদার আর ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ থেকে উপত্যকায় কাজ করতে যাওয়া শ্রমিক খুনে যুক্ত ছিল সে।

    [tw]


    [/tw]

    শাহর উপত্যকা সফর ঘিরেই বেশ কিছুদিন ধরেই চলছে প্রস্তুতি। গোয়েন্দা সূত্র (Intelligence agency) মারফত জানা যায় যে, শাহর সফর ঘিরেই জঙ্গি আক্রমণের সম্ভাবনা ছিল, তাই প্রশাসনের তৎপরতা দেখা যায় উপত্যকা জুড়ে। ভারতীয় সেনার লাগাতার খানা-তল্লাশিতে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ,গ্রেনেড, গোলাবারুদ সহ বেশ কিছু নথি। উদ্ধার হওয়া নথি পুলিশ রেকর্ডে যুক্ত করা হয়েছে, যা পরবর্তীতে তদন্তের কাজে ব্যবহার করা হবে। প্রশাসনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে সেনা আর পলিশের যৌথ প্রচেষ্টায় বড়সড় জঙ্গি হামলা থেকে রক্ষা পেল কাশ্মীর উপত্যকা (Kashmir Valley)।

    আরও পড়ুন: বায়ুসেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ‘প্রচণ্ড’

    প্রসঙ্গত, ৩৭০ ও ৩৫এ হঠানোর পর থেকেই কাশ্মীরে বিশৃঙ্খলা দেখা যায়।প্রায় দু বছরের মতো কার্ফু জারি করা হয় জন্মূ কাশ্মীরের বিভিন্ন স্থানে। কেন্দ্র সরকার কাশ্মীরে শান্তি ফেরাতে ও যুবসমাজকে সমাজের মূল স্ত্রোতে ফেরাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিনই উপত্যকার পাহাড়ি মানুষদের তফসিলী উপজাতির মর্যাদা দিয়েছেন। এছাড়াও জন্মুতে ১৯৬০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেন।

    [tw]


    [/tw]

    শাহের সফরের আগেই জম্মুতে ডিজি খুনের ঘটনায় কাশ্মীর উপত্যকায় স্বরাষ্ট্র মন্ত্রী নিরাপত্তাজনিত (Security) কারণেই সাময়িক ভাবে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই ফের জঙ্গি কার্যকলাপ ভূস্বর্গ-এ ফের মাথা চাঁড়া দেওয়ায় ওয়াকিবহাল মহলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Uttarakhand avalanche: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির

    Uttarakhand avalanche: ভয়াবহ তুষারধস! অল্পের জন্য রক্ষা পেল কেদারনাথ মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ঙ্কর তুষারপাত (Massive avalanche) নামল কেদারনাথ (Kedarnath) ধামে। শনিবার সকালে কেদারনাথ ধামের পিছনে বড়সড় তুষারপাত ঘটলেও মন্দিরের (Temple) কোনও ক্ষতি হয়নি। এই নিয়ে একমাসের (One Month) ব্যবধানে দ্বিতীয়বার ভেঙ্গেছে মন্দিরের পিছনে থাকা বিশাল হিমবাহটি (Glacier) এবং দূর থেকে জলাশয়ের মতো দেখাচ্ছে এটি। শনিবারের তুষারপাতের জেরে ফের ফিরে এল ২০১৩ সালের সেই ভয়ানক বিপর্যয়ের স্মৃতি।

    আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উপরে স্থাপিত জাতীয় প্রতীক কোনও আইন লঙ্ঘন করেনি! জানুন কী বলল আদালত? 

    কেদারনাথ ধামের পিছনে তুষারপাতের ঘটনার পর থেকে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেদারনাথে বসবাসকারী লোকজনকে সতর্ক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটারে (Twitter) একটি ভিডিও শেয়ার করেছেন।ভিডিওতে দেখা যাচ্ছে কেদারনাথ ধামের পিছনের এক হিমবাহ থেকে দ্রুত গতিতে বরফ গড়িয়ে পড়ছে।

    [tw]


    [/tw] 

     এদিনই প্রবল তুষারপাতে উত্তরকাশীতে বিহারের চারজন তীর্থযাত্রী আটকে পড়েছেন। উল্লেখ্য যে এলাকায় তীর্থযাত্রী (pilgrim) আটকে পড়েছেন সেই অঞ্চলটি কেদারনাথ মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। গত ২৩ সেপ্টেম্বরও কেদারনাথ ধামের কাছে একটি তুষারপাত হয়েছিল। সেবার কেদারনাথ ধামের পিছনে চারাবাড়ি হিমবাহে তুষারপাত হয়েছিল। ফের তুষারপাত ঘটায় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত ২০১৩ সালের তুমুল বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যার ও ভূমিধসে রাস্তাঘাট ও সেতু ভেসে যাওয়ায় প্রায় কেদারনাথ ধামে প্রায় ৫০ হাজার মানুষ আটকে পড়েন সেদিন। ভয়াবহ বন্যায় কেদারনাথ অঞ্চলে মোট ৩,০৭৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Saudi Prime Minister: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী সৌদির যুবরাজই

    Saudi Prime Minister: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী সৌদির যুবরাজই

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌদি যুবরাজ মহম্মদ  বিন সালমানকে (Mohammed bin Salman) দেশটির প্রধানমন্ত্রী (Prime Minister) ঘোষণা করা হয়েছে। সৌদির (Saudi) বাদশা সালমান বিন আবদুল আজিজের নির্দেশে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। বছর সাঁইত্রিশের যুবরাজ ইতিমধ্যেই দেশের উপপ্রধানমন্ত্রীর (Deputy Prime Minister) পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

    সৌদির প্রধানের পদে আসীন না হলেও যুবরাজ মহম্মদ বিন সালমানই ছিলেন বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারী দেশটির অঘোষিত নিয়ন্ত্রক। মন্ত্রিসভার রদবদলে নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তাঁর ভাই খালিদ বিন সালমানকে। খালিদ এতদিন উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে রাজকীয় ফরমানে অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে কোনও বদল করা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী পদে প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী পদে মোহাম্মাদ আল- জাদান এবং বিনিয়োগমন্ত্রী পদে খালিদ আল ফালিহর বহাল রয়েছেন।

    আরও পড়ুন: অডিও ক্লিপ ইস্যুতে অস্বস্তিতে শাহবাজ সরকার, জরুরি বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর

    সৌদিতে সাধারণতঃ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের কাছে রাখতেন বাদশাহ। ছেলে মহম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেও নিজের হাতেই ক্ষমতার রশি ধরে রেখেছেন বছর ছিয়াশির বাদশাহ সালমান।

    রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রী নিয়োগের কোনও কারণ দর্শানো হয়নি। তবে সৌদির এক রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, বাদশাহই থাকছেন দেশের রাষ্ট্রপ্রধান (Head of State)। মন্ত্রিসভায় (Cabinet) উপস্থিত থাকলে বাদশাহই সভাপতিত্ব করবেন। এর আগেও একাধিকবার বাদশাহ শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সংশ্লিষ্ট মহলের মতে, বাদশাহের অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী পদে আসীন করা হল যুবরাজকে। 

    প্রসঙ্গত, যুবরাজ সালমান রাশিয়ার (Russian) তৈরি ‘বিষাক্ত আংটি’ ব্যবহার করে তৎকালীন বাদশাহকে খুন করে বাবার জন্য সৌদি আরবের সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতে চেয়েছিলেন। তাঁর এই গোপন পরিকল্পনার কথা পরে জানিয়েছিলেন তাঁর কাকার ছেলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বিন নায়েফকে। ২০১৫ সালে ৯০ বছর বয়সে মারা যান সৌদির বাদশাহ আবদুল্লাহ। তাঁর সৎ ভাই এবং মহম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আবদুল আজিজ তাঁর স্থলাভিষিক্ত হন। মহম্মদ বিন নায়েফকে তখন ক্রাউন প্রিন্স করেছিলেন বাদশাহ সালমান। এরপর ২০১৭ সালে বিন নায়েফকে সরিয়ে নিজেকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেন মহম্মদ বিন সালমান স্বয়ং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Adipurush Teaser: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    Adipurush Teaser: মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’- এর টিজার, মুগ্ধ দর্শক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ‘আদিপুরুষ’-এর টিজার (Adipurush Teaser)। ওম রাউত পরিচালিত মাথলজি ভিত্তিক এই ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী তয়ারকা প্রভাস। ‘সীতা’- র ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এই ছবিতে লক্ষ্মণের চরিত্রে রয়েছেন সানি সিং ৷  ১ মিনিট ৪৬ সেকেন্ডের তারকাখচিত টিজারে মুগ্ধ সিনেমা প্রেমীরা।   

    অতীতে ‘তানাজি’র মতো ছবি তৈরি করেছেন ওম রাউত। জাতীয় পুরস্কারও এসেছে সেই ছবির ঝুলিতে। তবে ‘আদিপুরুষ’-এর ভিএফএক্স নিয়ে কটাক্ষের মুখে পরিচালক।

    টিজারে দেখা যাচ্ছে, সমুদ্রগর্ভে ধ্যানমগ্ন রামচন্দ্র। আর চারদিক থেকে তাঁকে ঘিরে ধরেছে শত্রুরা। তির-ধনুক নিয়েই শত্রুদের সঙ্গে লড়াই করছেন তিনি। এর পরেই আসেন রাবণ। তাঁর নীল চোখ, দশটি মাথারও ঝলক দেখা যায় টিজারে। আর দেখা যায় লক্ষ্মণ এবং রামচন্দ্রের বানর সেনাকে। 

    আরও পড়ুন: দৃশ্যম ২ নিয়ে ফের পর্দায় ফিরছেন অজয় দেবগণ

    রাম কেন্দ্রীক ছবির প্রচার হবে রাম জন্মভূমি থেকে একথা আগেই জানিয়েছিলেন ছবির নির্মাতারা। সেই মতো অযোধ্যা থেকেই শুরু হয়েছে ছবির প্রচার৷ রবিবার রাতে অযোধ্যায় সরযূ নদীর তীরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ নবরাত্রির এই বিশেষ সময়কে ছবির প্রথম টিজার লঞ্চের জন্য মনোনীত করা হয়েছিল। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন সন্ধ্যে ৭.১১ মিনিটে রিলিজ য় ছবির টিজার। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পায় আদিপুরুষ ছবির টিজার। 

    আরও পড়ুন: দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন আশা পারেখ

    প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। প্রথমে তেগুলু, তারপর হিন্দি টিজার মুক্তি পায়। তানাজি ছবির পরিচালক ওম রাউতের আরও একটি বিগ বাজেট ছবি আদিপুরুষ। মু্ক্তির কিছু সময়ের মধ্যেই ছবির টিজার ভিউ কয়েক লক্ষ ছাড়িয়েছে।  ১২ জানুয়ারি, ২০২৩ সালে মুক্তি পাবে ছবি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Ram Setu: দীপাবলিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি  ‘রাম সেতু’!

    Ram Setu: দীপাবলিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘রাম সেতু’!

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলিতে (Diwali) মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু'(Ram Setu)। রবিবারই প্রকাশ্যে এল রাম সেতু ছবির টিজার।অক্ষয় কুমার নিজেই তাঁর ইনস্টাগ্রাম (Instragram) প্রোফাইলে নতুন এই সিনেমাটির ট্রেলার পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, রাম সেতুর এক ঝলক আপনার জন্য। অনেক ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছি। আশা করব আপনাদের ভালো লাগবে। ২৫ শে অক্টোবর সকলকে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

    https://www.instagram.com/reel/Ci9Z7CovRbp/?utm_source=ig_embed&ig_rid=dbf78415-c28f-4f9e-bc89-0f62bdc73c4f

    আরও পড়ুন: কে এই নূপুর শিখরে, যার সঙ্গে এনগেজমেন্ট সারলেন আমির-কন্যা আইরা? 

    এই ছবিতে বলিউডের দুই বিখ্যাত নায়িকা নুসরত ভারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন। পাশাপাশি ছবিতে দক্ষিণী অভিনেতা সত্যদেব, নাসির ছাড়াও রয়েছেন আরও অনেকেই। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা।

    আরও পড়ুন: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর  

    অক্ষয় কুমারকে এই ছবিতে একজন প্রত্নতাত্ত্বিকের (Archaeologist) ভূমিকায় দেখা যাবে। রাম সেতুটির পৌরাণিক গুরুত্ব তুলে ধরা হবে এই সিনেমাটিতে। করোনার পর একাধিক সিনেমা ফ্লপ হয়েছে নামী অভিনেতাদের। সাফল্যের মুখ দেখেনি বক্স অফিস। সে দিক থেকে অক্ষয় কুমারেরও সূর্যবংশী সিনেমাটি বাদ দিলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সবগুলি সিনেমাই। বড় পর্দায় খারাপ পারফরম্যান্সের কারণে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ফিল্ম কাটপুতলি। যদিও দর্শকরা সেই ছবি নিয়ে বিস্তর সমালোচনা করেছেন। তাই রাম সেতু সিনেমাটি দিওয়ালির বক্স অফিসে ধামাকা করতে পারে কি না, সেটাই দেখার।  

     অজয় ​​দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত কমেডি ফিল্ম  ‘থ্যাঙ্ক গড’-এর সাথে রামসেতু সিনেমাটির প্রেক্ষাগৃহে সম্মুখ সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কিছুদিন পর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম  রিলিজ হবে। যদিও তার জন্য কিছুদিনের অপেক্ষা করতে হবে অ্যাামাজন প্রাইম সদস্যদের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Supreme Court: বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি!

    Supreme Court: বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি!

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে (Dipankar Dutta) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে কলেজিয়ামের বৈঠক হয়। ওই বৈঠকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দীপঙ্কর দত্তকে নিয়োগের সুপারিশ করা হয়।

    বিচারপতি দীপঙ্কর দত্ত ২০০৬ সাল থেকে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতির দায়িত্বে ছিলেন। ২০২০ সালে বম্বে হাই কোর্টের (Bombay High Court) প্রধান বিচারপতি নিযুক্ত হন তিনি। স্কুল শিক্ষা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ বোর্ড ইন সেকেন্ডারি এডুকেশন এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের হয়েও একাধিক মামলা লড়েছেন দীপঙ্কর। 

    আরও পড়ুন: তৃণমূল নেতা-মন্ত্রীদের সঙ্গে পিএফআই যোগসূত্র ভাবাচ্ছে গোয়েন্দাদের

    ১৯৬৫ সালে জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের। তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সলিল কুমার দত্তের পুত্র। তাঁর শ্যালক অমিতাভ রায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) হাজরা ল’ কলেজ থেকে এলএলবি পাশ করেন দীপঙ্কর।

    আরও পড়ুন: মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?  

    কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল ছিলেন দীপঙ্কর। ১৯৯৬-৯৭ এবং ১৯৯৯-২০০৬ সাল পর্যন্ত হাজরা ল’ কলেজে গেস্ট লেকচারার ছিলেন তিনি। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩৪ জন বিচারকের মধ্যে রয়েছেন ২৯ জন। এর মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও।

    প্রসঙ্গত, ২৩ শে সেপ্টেম্বর  বিচারপতি  ইন্দিরা বন্দ্যোপাধ্যায়  অবসর গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কলোজিয়ামটিতে  প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন আরও পাঁচ বিচারপতি। ২৭শে আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম সুপারিশ।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Khosta-2: ফের নয়া বিপদ, করোনা ভাইরাসের মতো লক্ষণ পাওয়া গেল রাশিয়ান বাদুড়ে!

    Khosta-2: ফের নয়া বিপদ, করোনা ভাইরাসের মতো লক্ষণ পাওয়া গেল রাশিয়ান বাদুড়ে!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার সন্ধান মিলল কোভিডের মতো আরও এক মারণ ভাইরাসের। মার্কিন গবেষকরা (USA Scientist) রাশিয়ান বাদুড়ের মধ্যে কোভিডের মতো এক নয়া ভাইরাস শনাক্ত করেছেন। এই ভাইরাসের সংক্রমণ হতে পারে মানব দেহেও। জনপ্রিয় এক সংবাদপত্রের খবর অনুযায়ী, খোস্তা-২ (Khosta-2) নামক এই ভাইরাসটি করোনা ভাইরাসের (SARS-CoV-2) একই উপশ্রেণির অন্তর্গত। এই ভাইরাসটিও মানব কোষকে সংক্রমিত করতে পারে। করোনা ভাইরাসের (Corona Virus) ভ্যাকসিনের কোর্স সম্পূর্ণ করার পরেও খোস্তা-২ ভাইরাস মানব দেহে সংক্রমণ ঘটাতে পারে।

    আরও পড়ুন: কোলেস্টেরলের মাত্রা কত হলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন জানেন?

    গবেষকেরা ২০২০ সালে রাশিয়ান বাদুড়ের (Russian Bat) শরীরে প্রথম দু ধরণের খোস্তা ভাইরাসের সন্ধান পান। এদের নামকরণ করা হয় খোস্তা-১ ও খোস্তা-২ নামে। খোস্তা-১ ভাইরাস মানুষের জন্য আতঙ্কের কারণ না হলেও, খোস্তা-২ বিপজ্জনক।

    আরও পড়ুন: সাবধান! সংক্রামক রোগের পাশাপাশি ভয় ধরাচ্ছে ‘নন-কমিউনিকেবল ডিজিজ’

    যদিও প্রথম দিকে বিজ্ঞানীরা (Scientist) মনে করেছিলেন যে, এই ভাইরাস মানব দেহের জন্য ক্ষতিকর নয়।  কিন্তু পরবর্তীকালে ভাইরাসের ক্ষতিকর দিকগুলিও লক্ষ্য করেন তাঁরা। কোভিড ১৯ (Covid 19) ভ্যাকসিনের (Vaccine) নেওয়া হলেও, মানব শরীরে প্রভাব ফেলতে পারে খোস্তা-২। সেই কারণেই বিজ্ঞানীরা নয়া এই ভাইরাস নিয়ে চিন্তিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) জানিয়েছে, করোনা মহামারির প্রভাব সারা বিশ্ব এখনও কাটিয়ে উঠতে পারেনি। নয়া এই ভাইরাসের সন্ধান মিলতেই চিন্তার ভাঁজ সংশ্লিষ্ট মহলের কপালে। 

    ২০১৯ সালে বিশ্বজুড়ে হয় করোনা সংক্রমণ। বিশ্বের বিভিন্ন দেশে মারা গিয়েছেন লাখো লাখো মানুষ। কেবল ভারতেই  করোনা সংক্রমণে মারা গিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। পরে আবিষ্কার হয় প্রতিষেধক। বিশ্বের প্রতিটি দেশেই জোর কদমে হয় টিকাকরণ। তার জেরে বর্তমানে নিয়ন্ত্রণে করোনা। তবে চোখ রাঙাচ্ছে খোস্তা-২। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nobel Prize: চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডেনের বিজ্ঞানী সভান্তে পাবো

    Nobel Prize: চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুইডেনের বিজ্ঞানী সভান্তে পাবো

    মাধ্যম নিউজ ডেস্ক: মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার (Nobel Prize in Medicine) পেলেন সুইডিশ জিনতত্ত্ববিদ ও বিজ্ঞানী সভান্তে পাবো (Svante Paabo)। সোমবার বিকেল ত টের সময় সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। নোবেল পুরস্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার চিকিৎসাশাস্ত্রে প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বরাবরের মতো এবারও পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন এই নোবেল বিজয়ী। 

    আরও পড়ুন: গরবা নাচতে গিয়ে মৃত্যু যুবকের, ছেলের শোকে প্রাণ হারালেন বাবাও

    বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য পাবোকে এবারের ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। বর্তমান মানবজাতির বিলুপ্ত পূর্বসূরি নিয়ান্ডারথালের জিনোম সিকোয়েন্সের মতো অসম্ভব আবিষ্কার করেছেন তিনি। সভান্তে পাবো তাঁর গবেষণায় ৭০ হাজার বছর আগের আফ্রিকায় থাকা মানবজাতির পূর্বসূরিরা অভিবাসনের মাধ্যমে কীভাবে হোমিনিন থেকে হোমো সেপিয়েন্সের জিনের স্থানান্তর ঘটেছে তা দেখিয়েছেন। আধুনিক মানুষের কাছে জিনের এই প্রাচীন প্রবাহের শারীরবৃত্তীয় প্রাসঙ্গিকতা রয়েছে। উদাহরণস্বরূপ- আমাদের ইমিউনো সিস্টেম যেকোনও  সংক্রমণে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তার ওপর প্রভাব বিস্তার করে এই জিন। 

    আরও পড়ুন: সপ্তমীর রাতে পূজা প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত অন্তত ৫

    এদিকে আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার ৭ অক্টোবর ঘোষণা করা হবে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী নাম ঘোষণা করা হবে।  

    এর আগের বছর, গত বছর তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Telecom Bill 2022: অপরিচিত নম্বর থেকে ফোন? এবার কলারের নাম জানাবে সংস্থাই, আসছে বিল

    Telecom Bill 2022: অপরিচিত নম্বর থেকে ফোন? এবার কলারের নাম জানাবে সংস্থাই, আসছে বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: হ্যালো, লোন চাই? লটারি জিতেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিংবা ক্রেডিট কার্ড চাই? দিনে অন্তত চার থেকে পাঁচটি এই জাতীয় কল আমরা পাই ফোনে। তবে এই ফোন কলগুলির পেছনে কারা, তা আমরা জানতে পারি না। কে লটারির টিকিট বেচছেন, কেই বা ক্রেডিট কার্ড বিক্রি করছেন তাঁদের আমরা চিনি না। তাই ভুয়ো ফোনকলের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা থাকে। এই জাতীয় কলের ফাঁদে পড়ে আপনি যাতে সর্বস্ব না খোয়ান, তাই টেলিকম বিল ২০২২ (Telecom Bill 2022) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt.)। এই বিলের মূল লক্ষ্যই হল, উপভোক্তাদের ভুয়ো ফোন কলের হাত থেকে রক্ষা করা।

    শুক্রবার টেলিকম বিল ২০২২ এর খসড়া প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যদিও বিলে অনেক কিছুই রয়েছে, তবে সব চেয়ে বড় বিষয়টি হল মোবাইল ব্যবহারকারীদের রক্ষাকবচ দান। এতদিন অপরিচিতি কোনও ব্যক্তি ফোন করলে, তাঁর পরিচয় জানতে ব্যবহার করতে হত ট্রু-কলার অ্যাপ। নয়া বিল আইনে পরিণত হলে, আর প্রয়োজন হবে না তার। টেলিকম মন্ত্রী জানান, নয়া বিল আইনে পরিণত হলে কে ফোন করছেন, তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে। এভাবে রোখা যাবে প্রতারণা।

    আরও পড়ুন : বাজেট অধিবেশনের মধ্যেই পাশ হবে তথ্য সুরক্ষা বিল, আশা অশ্বিনী বৈষ্ণবের

    অশ্বিনী বৈষ্ণব বলেন, যখন আমি টেলিকম বিলটি প্রস্তুত করছিলাম, আমি মোবাইল ব্যবহারকারীদের সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তিনি জানান, মোবাইল ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত খসড়ায় সেগুলি যোগ করা হবে বলেও জানান তিনি। কেবল মোবাইল কিংবা ল্যান্ড লাইন ফোন ব্যবহারকারীরাই যে এই সুবিধা পাবেন, তা নয়। মন্ত্রী জানান, ফেস রিডিং, ফেসটাইম, জুম কল, হোয়াটসঅ্যাপ কল সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন। মন্ত্রী বলেন, আমরা কার সঙ্গে কথা বলছি, তাঁর সম্পর্কে জানার অধিকার আমাদের আছে। নয়া টেলিকম বিলের খসড়ায় টেলিকম সার্ভিস প্রোভাইডারের কেওয়াইসি বাধ্যতামূলক করা হবে। মন্ত্রী বলেন, আলাপ আলোচনার পরে আমরা খসড়া চূড়ান্ত করব। পরে সেটি সংসদীয় কমিটির মাধ্যমে যাবে। তার পর যাবে সংসদে। সব মিলিয়ে ছ থেকে ১০ মাসের সময়সীমা ধরে রেখেছি আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Dengue: জানুন ডেঙ্গির লক্ষণ, প্রতিকারের উপায়ই বা কী?

    Dengue: জানুন ডেঙ্গির লক্ষণ, প্রতিকারের উপায়ই বা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গি (Dengue) জ্বর এডিস ইজিপ্টাই নামক মশাবাহিত রোগ। এই জ্বর সাধারণত পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় (Pacific ocean) দ্বীপপুঞ্জ, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় দেশগুলিতে দেখা যায়। মূলত বর্ষাকালে জমা জলে বংশ বিস্তার করে ডেঙ্গির জীবাণুবাহী মশা। ডেঙ্গি জীবাণুবাহী এডিস প্রজাতির স্ত্রী মশা কামড়ালে, আক্রান্ত ব্যক্তি ৪ থেকে ৭ দিনের মধ্যে জ্বরে আক্রান্ত হন। অনেক সময় ডেঙ্গি জ্বরে আক্রান্ত কোনও ব্যক্তিকে এডিস মশা (Aedes Mosquito) কামড়ালে, সেই মশাটিও ডেঙ্গি জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। চিকিৎসকদের মতে, সুস্থ ব্যক্তির শরীরে সাধারণত ১.৫ লাখ থেকে ৪ লাখ পর্যন্ত প্লেটলেট থাকে। কিন্তু ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির প্লেটলেট নেমে যায় ৫০ হাজারের নীচে। তাই ডেঙ্গি আক্রান্ত রোগীর জীবনে ঝুঁকির সম্ভাবনা থাকে।

    আরও পড়ুন: রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? খান এই চার ধরণের খাবার

    ডেঙ্গি জ্বরের লক্ষণ: সাধারণত মশার কামড়ের ৪ থেকে ৭ দিন পর ডেঙ্গির লক্ষণ প্রকট হয়। কিছু কিছু ক্ষেত্রে তা ১০ দিনও হতে পারে। জ্বর হওয়ার ৪ থেকে ৫ দিন পর শরীরজুড়ে ত্বকে র‍্যাশ দেখা যায়। এটা অনেকটা এলার্জি বা ঘামাচির মতো। ক্লাসিক্যাল ডেঙ্গি জ্বরে তীব্র জ্বর ও সেই সঙ্গে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়। জ্বর ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়। মাংশপেশিতে তীব্র ব্যথা হয়। ব্যথার তীব্রতার জন্য মনে হয় এই বুঝি হাড় ভেঙে গেল। তাই এই জ্বরের আর এক নাম ‘ব্রেক বোন ফিভার’ (Break Bone Fever)।

    ডেঙ্গি জ্বরের আর একটি প্রকার হল হেমোরেজিক জ্বর (Hemorrhagic Fever) । এই জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গি জ্বরের লক্ষণ ও উপসর্গের পাশাপাশি আরও কিছু সমস্যা দেখা দেয়। মলত্যাগের সময় রক্তক্ষরণ হতে থাকে। মহিলাদের ক্ষেত্রে অসময়ে ঋতুস্রাবের মতো ঘটনাও ঘটে।

    ডেঙ্গি জ্বরের ভয়াবহ রূপ হল ডেঙ্গি শক সিনড্রোম। এর ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া,নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ ও দ্রুত হয়, শরীরের হাত পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যায়। এমন আরও অনেক সমস্যার সম্মুখীন হন রোগী।

    ডেঙ্গি রোগ প্রতিরোধের উপায়:   

    ডেঙ্গি জ্বর প্রতিরোধের জন্য ভারতে কোনও ভ্যাকসিন মেলে না। ডেঙ্গভ্যাক্সিয়া নামে একটি ভ্যাসসিন আবিষ্কার হলেও এর ব্যবহার খুবই কম। এডিস মশার কামড়ের হাত থেকে বাঁচলেই ডেঙ্গির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই ডেঙ্গির হাত থেকে বাঁচতে কিছু ব্যবস্থা নেওয়া উচিত।

    • জলের পাত্র ঢাকা রাখা উচিত।
    • প্রতি সপ্তাহে বাড়ির যেসব পাত্রে জল জমে থাকে, সেগুলি পরিষ্কার করতে হবে। যেমন বালতি, ফুলের টব, নারকেলের খোলা। যেসব জায়গায় জল জমে, সেসব জায়গাও পরিষ্কার করতে হবে। 
    • মশার কামড়ের হাত থেকে বাঁচতে ফুল হাতা জামাকাপড় পরা প্রয়োজন।
    • মশা তাড়ানোর ধূপ ও মশারি ব্যবহার করতে হবে।
    • শরীরে মশা কামড় প্রতিরোধক ক্রিমও ব্যবহার করতে পারেন। 

    ডেঙ্গির প্রতিকার: 

    • ডেঙ্গি জ্বরে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
    • যথেষ্ট পরিমাণে জল, শরবত, ডাবের জল ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।
    • স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। রোগীর খাদ্যতালিকায় খিচুড়ি, যব এবং মসুর ডালের মতো উচ্চফাইবার যুক্ত খাবার রাখা প্রয়োজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share