Blog

  • Chabahar Port: চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য চাই, কাবুলে তালিব সরকারের সঙ্গে বৈঠক ভারতের

    Chabahar Port: চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য চাই, কাবুলে তালিব সরকারের সঙ্গে বৈঠক ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানে কূটনৈতিক তৎপরতা শুরু করল নরেন্দ্র মোদির সরকার। সে দেশে (Chabahar Port) পালাবদলের পর এই প্রথম কূটনৈতিক সম্পর্ক শুরু করল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্মসচিব জেপি সিং সহ ভারতীয় কূটনীতিকদের একটি দল কাবুলে গিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সঙ্গে।

    ভারতের ঘোষণা

    লক্ষ্মীবারে বৈঠক হলেও, সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল কিছু দিন আগেই। আফগানিস্তানকে ৫০ হাজার টন গম, ওষুধ, করোনার টিকা ও অন্যান্য ত্রাণসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারত। আন্তর্জাতিক মহলের মতে, ভারতের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে চিনা আগ্রাসনের চোখরাঙানি। প্রায় তিন সপ্তাহ আগেই আফগানিস্তানের তালিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল চিন। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো আফগানিস্তানও যাতে ড্রাগনের খপ্পরে না পড়ে, তা-ই ত্রাণসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে নয়াদিল্লি।

    চাবাহার বন্দরে (Chabahar Port) বাণিজ্যে আগ্রহী ভারত

    আড়াই বছর আগে আফগানিস্তানের দখল নিলেও, এখনও রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিব সরকার। ভারত-সহ বিশ্বের সিংহভাগ দেশের সঙ্গেই স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই কাবুলের। এহেন পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক মহলের।

    তালিব সরকারের মুখপাত্র জানান, এদিনের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, দুর্নীতি মোকাবিলা ও আইএস জঙ্গি দমনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি জানান, ইরানের চাবাহার বন্দরের (Chabahar Port) মাধ্যমে বাণিজ্য বাড়াতে চায় ভারত। সেই জন্যই কাবুলের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো প্রয়োজন বলে মনে করে ভারত।

    আরও পড়ুুন: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    এক্স হ্যান্ডেলে আফগানিস্তানের তালিব সরকারের মুখপাত্র আবদুল কাহার বালখি লিখেছেন, “আজ, প্রজাতান্ত্রিক ভারতের বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (আফগানিস্তান-ইরান-পাকিস্তান) জেপি সিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে আইইএ-র বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের। বৈঠকে ভারত-আফগানিস্তান সম্পর্ক, অর্থনীতি, ট্রানজিট বিষয়, দেশে দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” তাঁর দাবি, আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ভারত আগ্রহী। তিনি বলেন, “সিং জানিয়েছেন, ভারত আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যও বাড়াতে চেয়েছে ভারত (Chabahar Port)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir Ayodhya: প্রাণ প্রতিষ্ঠার দিনই রাম মন্দিরের সাইটে হানা দিয়েছিল চিনা-পাক হ্যাকাররা! তারপর?

    Ram Mandir Ayodhya: প্রাণ প্রতিষ্ঠার দিনই রাম মন্দিরের সাইটে হানা দিয়েছিল চিনা-পাক হ্যাকাররা! তারপর?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের (Ram Mandir Ayodhya)। লাখ-লাখ ভক্তের পা পড়ছে পবিত্র তীর্থভূমিতে। এরই মাঝে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাম মন্দিরের ঠিক প্রাণ প্রতিষ্ঠার দিনই পাকিস্তান এবং চিন থেকে একাধিকবার চেষ্টা করা হয় রাম মন্দির সমেত কতকগুলি ওয়েবসাইটকে হ্যাক করার। যদিও ভারতের সাইবার বিশেষজ্ঞদের দক্ষতায় তা প্রতিহত হয়।

    কোন কোন ওয়েবসাইটকে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল?

    প্রসঙ্গত, রাম মন্দিরের (Ram Mandir Ayodhya) উদ্বোধন ঘিরে অযোধ্যাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সে সময়ে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতেন, হ্যাক করার চেষ্টা হতে পারে রাম মন্দিরসমেত বেশ কিছু ওয়েবসাইটকে। অযোধ্যার ওই মেগা ইভেন্টের বিভিন্ন খবর সম্প্রচার ইন্টারনেটের মাধ্যমেই করা হচ্ছিল বিশ্বব্যাপী। তাই সেই মতোই ব্যবস্থা নিয়েছিলেন সাইবার বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, অজস্রবার চিন এবং পাকিস্তানের সাইবার অপরাধী এবং হ্যাকাররা চেষ্টা করেছে ওয়েবসাইটগুলিকে হ্যাক করার। হ্যাক করার চেষ্টা করা হয় রাম মন্দির (Ram Mandir Ayodhya)  সহ একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। যেমন ‘রাম মন্দির’, ‘ইউপি ট্যুরিজম’, ‘ইউপি পুলিশ’, ‘প্রসার ভারতী’ এগুলিকে লক্ষ্য বানানো হয়। এই ওয়েবসাইটগুলিতে সাইবার নিরাপত্তার দায়িত্বে ছিল ‘টেলিকম সিকিউরিটি অপারেশন সেন্টার’ বা সংক্ষেপে ‘টিএসওসি’।

    কেন রাম মন্দির (Ram Mandir Ayodhya) ওয়েবসাইট হ্যাকের এই প্রচেষ্টা? 

    জানা গিয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় প্রায় ২৬০টি ওয়েবসাইটে কড়া নজরদারি চালানো হয়েছিল। এরই মধ্যে দেখা যায় ১৪০টি ওয়েবসাইটকে লক্ষ্য বানানো হয়েছে। এক সাইবার বিশেষজ্ঞের কথায়, এই সময়ে ১ হাজার ২৪৪টি আইপি-অ্যাড্রেসকে ব্লক করা হয়েছে। যার মধ্যে বাইরের দেশগুলিরও কিছু আইপি অ্যাড্রেস ছিল। কিন্তু কেন এই ওয়েবসাইটগুলোকে লক্ষ্যবস্তু বানানো হল? বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মগুলিকে হ্যাক করার মাধ্যমে সাইবার অপরাধীরা দেশে রাজনৈতিক অন্তর্ঘাত চালানোর চেষ্টা করেছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সারা দেশকে অশান্ত করারও চেষ্টা করেছিল হ্যাকাররা। সাইবার হামলার এমন পরিকল্পনা দেখেই বোঝা যায় যে রাম মন্দিরের (Ram Mandir Ayodhya) প্রাণ প্রতিষ্ঠা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষের সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Garry Kasparov: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

    Garry Kasparov: পুতিন বিরোধী স্বর তোলাই ভুল! বিশ্বখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে ‘জঙ্গি’ তকমা রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবায় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ (Garry Kasparov)। ইউক্রেনে রাশিয়ার (Russia) সামরিক অভিযানের পর থেকে ভ্লাদিমি পুতিনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রুশ দাবাড়ু। এবার সেই কাসপারভকে জঙ্গি তকমা দিয়ে দিল ক্রেমলিন। রাশিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা রসফিনমনিটরিং দাবার ওই গ্র্যান্ডমাস্টারকে জঙ্গি ও চরমপন্থীদের তালিকাভুক্ত করেছে। 

    কী বলছে পুতিন সরকার

    নিপীড়ন এবং প্রাণনাশের আশঙ্কায় ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করেন কাসপারভ (Garry Kasparov)। এর আগে ২০২২ সালে রাশিয়ার (Russia) বিচারমন্ত্রক কাসপারভকে ‘বিদেশি এজেন্টদের’ তালিকায় যুক্ত করেছে। এবার কাসপারভকেও জঙ্গি তকমা দেওয়া হল। মনে করা হচ্ছে রাশিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এর পরে প্রাক্তন দাবা বিশ্বচ্যাম্পিয়ন কাসপারভের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিতে পারে। এই সংস্থা মূলত খেয়াল রাখে আর্থিক প্রতারণা সংক্রান্ত কোনও ঘটনা হচ্ছে কিনা। জঙ্গি গোষ্ঠীগুলিকে কেউ আর্থিক সহায়তা করছে কি না এটাও দেখে ওই আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। আর সেই সংস্থাই এবার বড় পদক্ষেপ আনতে পারে গ্যারি কাসপারভের বিরুদ্ধে। 

    আরও পড়ুন: নারী দিবসে মোদি সরকারের উপহার, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর

    কেন এই পদক্ষেপ

    আজারবাইজানের রাজধানী বাকুতে জন্ম কাসপারভের। সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল এই জায়গা। ২২ বছর বয়সে ১৯৮৫ সালে প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হন কাসপারভ (Garry Kasparov)। কনিষ্ঠতম হিসেবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নের সিংহাসনে বসেছিলেন। ১৯৮৪ থেকে অবসর নেওয়া পর্যন্ত তিনি বিশ্বের এক নম্বর ছিলেন। রেকর্ড ২৫৫ মাস। ২০০৫ সালে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য দাবা থেকে অবসর নেন। ষাট বছর বয়সী গ্যারি কাসপারভ প্রথম থেকেই ছিলেন ঘোর পুতিন বিরোধী। রাশিয়ার গণতন্ত্র নেই বলে একাধিকবার অভিযোগ করে সরব হয়েছিলেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সময় কিয়েভের পাশে দাঁড়ানোর জন্য জানিয়েছিলেন আর্জি। পুতিন বিরোধী প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের এই মনোভাব মেনে নিতে পারেনি রাশিয়া। তাই কাসপারভের বিরুদ্ধে এই পদক্ষেপ বলে অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ছ’সাল বাদে এনডিএ জোটে ফিরছেন চন্দ্রবাবু, নেপথ্যে কোন অঙ্ক?

    Lok Sabha Election 2024: ছ’সাল বাদে এনডিএ জোটে ফিরছেন চন্দ্রবাবু, নেপথ্যে কোন অঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে ফিরতে চলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা (Lok Sabha Election 2024) তেলুগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু। ছ’বছর আগে তিনি ছেড়েছিলেন এনডিএ জোট। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লিতে চন্দ্রবাবু বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সেখানেই জোটের বিষয়টি চূড়ান্ত হয় বলে খবর।

    পদ্ম-সঙ্গ ছাড়লেন চন্দ্রবাবু (Lok Sabha Election 2024)

    ২০১৪ সালে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপির সঙ্গে জোটে ছিলেন চন্দ্রবাবু। সেবারই কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি তুলে ২০১৮ সালে এনডিএ ছেড়ে দেন টিডিপি সুপ্রিমো। উনিশের লোকসভা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে একাই লড়েছিল চন্দ্রবাবুর দল। জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসের কাছে গোহারা হেরে মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ান টিডিপি সুপ্রিমো।

    সলতে পাকানোর কাজ শুরু 

    ২০২২ সালে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের পুরসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে চন্দ্রবাবুর টিডিপি। রাজনৈতিক মহলের মতে, চন্দ্রবাবুর বিজেপি জোটে যাওয়ার সলতে পাকানোর কাজটি শুরু হয়ে গিয়েছিল সেই সময় থেকেই। ২০২৩ সালের মে মাসের ‘মন কি বাতে’ টিডিপি প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের নাম নেন প্রধানমন্ত্রী। এই এনটি রামা রাও চন্দ্রবাবুর প্রয়াত শ্বশুর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি।

    এনটি রামা রাওয়ের হাত ধরেই এক সময় অন্ধ্রপ্রদেশে পা রেখেছিল বিজেপি। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে একটি আসনও জেতে বিজেপি। মন কি বাতে প্রধানমন্ত্রী এনটি রামা রাওয়ের নাম নিতেই সম্পর্কের বরফ গলতে শুরু করে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তবে রাজনৈতিক মহলের মতে, অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক অঙ্ক মাথায় রেখেই ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে ফিরতে চলেছে চন্দ্রবাবুর দল। সম্প্রতি জগন্মোহনের সরকারের বিরুদ্ধে উঠেছে একাধিক কেলেঙ্কারির অভিযোগ। চন্দ্রবাবুর দলের আশা, বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারলে দুর্নীতিগুলিকে হাতিয়ার করে জোরালো আক্রমণ শানানো যাবে রাজ্যের শাসক দলকে। যার জেরে প্রশস্ত হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের পথ (Lok Sabha Election 2024)।

    আরও পড়ুুন: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • FIFA World Cup Qualifiers: বিশ্বকাপ কোয়ালিফায়ারের ৩৫ জনকে বাছলেন স্টিম্যাচ, দলে মোহনবাগানের ৮, ইস্টবেঙ্গলের ৩ 

    FIFA World Cup Qualifiers: বিশ্বকাপ কোয়ালিফায়ারের ৩৫ জনকে বাছলেন স্টিম্যাচ, দলে মোহনবাগানের ৮, ইস্টবেঙ্গলের ৩ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) জন্য ৩৫ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা প্রকাশ করলেন ইগর স্টিম্যাচ। ভারতীয় ফুটবল দলের হেড কোচের তালিকায় রয়েছেন মোহনবাগান সুপারজায়ান্টের আট জন এবং ইমামি ইস্টবেঙ্গলের তিন জন ফুটবলার। ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্ব খেলবে ভারত। আপাতত দ্বিতীয় রাউন্ডের গণ্ডী পার করাই প্রধান লক্ষ্য। 

    স্টিম্যাচের সঙ্গে মত পার্থক্য

    দীর্ঘদিন ধরে ফেডারেশনের সঙ্গে মতপার্থক্য চলছিল ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিম্যাচের (Igor Stimach)। কিন্তু দলের স্বার্থে দুপক্ষই নিজেদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে, বলে খবর। কিছুদিন আগে ফেডারেশনের তরফ থেকে ইগর স্টিম্যাচকে চিঠি দিয়ে জানানো হয় যে আফগানিস্তান ম্যাচের জন্য তারা হেড কোচকে সবরকমভাবে সাহায্য করতে রাজি। স্টিম্যাচ নিজেও জানিয়ে দেন যে তিনিও সবদিক দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি, আসন্ন আফগানিস্তান ম্যাচ নিয়েও পরিকল্পনার কথা জানান।  আগামী ২১ মার্চ ও ২৬ মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারত। প্রথমটি অ্যাওয়ে ম্যাচ, যা হবে সৌদি আরবে ও পরেরটি হোম ম্যাচ, যা হবে গুয়াহাটিতে। এর আগে নভেম্বরে দু’টি ম্যাচ খেলেছিল ভারত। প্রথম ম্যাচে তারা কুয়েতে গিয়ে তাদের ১-০ গোলে হারিয়ে আসে। কিন্তু কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ গোলে হেরে যায়।

    আরও পড়ুন: টিকিটের দামে ফারাক, রবিবার কলকাতা ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের

    এ বার আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচেই ভাল ফল করার লক্ষ্য নিয়ে নামবে ভারত। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifiers) ভারত রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপে রয়েছে কাতার, কুয়েত এবং আফগানিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া ‘ব্লু টাইগার্স বাহিনী’। দল গঠনে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ। ফুটবলারদের মধ্যে রয়েছেন মোহনবাগান, ইস্টবেঙ্গলের ফুটবলাররা। 

    ৩৫ জনের সম্ভাব্য তালিকা

    গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কায়েথ এবং ফুর্বা লাচেনপা।

    ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, শুভাশিষ বোস, নরেন্দর গেহলট, আনোয়ার আলি, রোশন সিংহ নাওরেম, অময় রানাওয়াডে, জয় গুপ্তা।

    মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং, লালথাথাঙ্গা খলরিঙ, ইমরান খান।

    ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কানোলি প্রবীণ (কেপি), বিক্রম প্রতাপ সিং, নন্দকুমার শেকর, ইসাক ভানলালরুয়াতফেলা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED Raids: পার্থ ঘনিষ্ঠ পার্শ্ব শিক্ষকের বাড়ি সহ শহরের ৩ জায়গায় হানা ইডির, এবার কোন মামলায়?

    ED Raids: পার্থ ঘনিষ্ঠ পার্শ্ব শিক্ষকের বাড়ি সহ শহরের ৩ জায়গায় হানা ইডির, এবার কোন মামলায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার সকাল থেকে ইডি হানা (ED Raids) চলছে কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায়। এদিন পার্থ ঘনিষ্ঠ এক পার্শ্ব শিক্ষকের বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন ইডি আধিকারিকরা পৌঁছে যান রাজারহাটের কাশীনাথপুরের চন্দন চট্টোপাধ্যায় নামের এক ব্যক্তির বাড়িতে। সেখানে শুরু হয়েছে তল্লাশি (প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ জায়গায় তল্লাশি চলছে)। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, প্রাক্তন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা, সিবিআই এবং ইডি।

    রাজারহাটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা

    জানা গিয়েছে, রাজারহাটে যাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি (ED Raids), সেই চন্দন চট্টোপাধ্যায় জমি বাড়ির দালালি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এদিন মহিলা জওয়ানদেরও দেখা গিয়েছে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের সঙ্গে চন্দন চট্টোপাধ্যায় কোনও যোগাযোগ থাকতে পারে জেনেই এই তল্লাশি চলছে।

    আরও পড়ুন: ফের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ

    নাগেরবাজারে চলছে তল্লাশি

    এর পাশাপাশি, তল্লাশি অভিযান চলছে নাগেরবাজারের ডায়মন্ড সিটি নর্থের একটি ফ্ল্যাটে। সেখানে কমল আগরওয়াল নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। প্রতিবেশীরা বলছেন, যাঁর বাড়িতে তল্লাশি (ED Raids) চালানো হচ্ছে, তিনি অনেক দিন আগেই কমপ্লেক্স ছেড়ে চলে গিয়েছেন।

    পার্শ্ব শিক্ষকের বাড়িতে হানা ইডির 

    নিউটাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্বশিক্ষকের বাড়িতেও এদিন সকালে হানা দিয়েছেন ইডির পাঁচ আধিকারিক। সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ইডির (ED Raids) পাঁচ সদস্যের তদন্তকারী দল বাড়িতে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছে, রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

    আরও পড়ুন: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CBI: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    CBI: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: মোটা মাইনের লোভ দেখিয়ে ভারতীয় তরুণদের নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ায়। পরে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, ক্ষেপণাস্ত্রের খাদ্য হতে। এ ব্যাপারে একাধিক অভিযোগ প্রকাশ্যের আসার পর শুক্রবার সাত সকালে দেশের ১৩টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৫ জনকে এভাবে পাচার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। এখনও কত তরুণ না জেনেই জড়িয়ে গিয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, তা জানতে জোর কদমে চলছে তল্লাশি।

    দেশজুড়ে সিবিআই তল্লাশি (CBI)

    এদিন দিল্লি, মুম্বই, তিরুবনন্তপূরম, অম্বালা, চণ্ডীগড়, মাদুরাই এবং চেন্নাইয়ে তল্লাশি চালিয়ে সিবিআই নগদ প্রায় ৫০ লক্ষ টাকা, সন্দেহজনক নথিপত্র, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন এবং সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কয়েকজনকে আটকও করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) দাবি, মানব পাচারকারীদের একটি সুসংহত চক্র কাজ করছে একাধিক রাজ্যজুড়ে।

    চাকরির টোপ দিয়ে ধরা হচ্ছে ‘ছেলে’

    ইউটিউব চ্যানেল ও সমাজমাধ্যমে যেমন রাশিয়ায় চাকরির টোপ দেওয়া হচ্ছে, তেমনি স্থানীয় এজেন্টরাও সক্রিয় ‘ছেলে’ ধরতে। টোপ গিলে নেওয়ার পর ওই তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাশিয়া-ইউক্রেন রণক্ষেত্রে। রাশিয়া-ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন ভারতীয় তরুণরা। রণাঙ্গনে গিয়ে জখমও হয়েছেন অনেকে। চাকরির টোপ গিলে সমরভূমে গিয়ে প্রাণ হারিয়েছেন হায়দরাবাদের মহম্মদ আফসান বা সুরাটের হামিল মাঙ্গুকিয়ার মতো তরুণরা। রাশিয়ায় বেড়াতে যাওয়া সাত ভারতীয়কেও জোর করে বহাল করা হয়েছে রাশিয়ান সেনাবাহিনীতে।

    আরও পড়ুুন: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে চার যুবক দাবি করেছেন, চাকরি দেওয়ার নামে তাঁদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। পরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের রণাঙ্গনে। ভাইরাল হওয়া ১৫০ সেকেন্ডের আরও একটি ভিডিওয় দেখা গিয়েছে, একটি ছোট্ট ঘরের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন যুবক। তাঁদেরও অভিযোগ, তাঁদের ভুল বুঝিয়ে যোগ দেওয়ানো হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে।

    তদন্ত করতে গিয়ে জনৈক ফয়সল খানের নাম জানতে পেরেছেন সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, জোর করে রাশিয়া পাঠানোর যে অভিযোগ বিভিন্ন পরিবার করছে, তারা প্রত্যেকেই পুলিশকে জানিয়েছে ফয়সলের কথা। এই ব্যক্তিই সিকিউরিটি গার্ড বা শ্রমিকের চাকরি দেওয়ার নামে অনেক যুবককে রাশিয়ায় পাঠিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    Amit Shah: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী ১০ বছরও প্রধানমন্ত্রী পদে থাকবেন নরেন্দ্র মোদি।” বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মোদি। চতুর্থবারেও তিনিই বসবেন প্রধানমন্ত্রীর আসনে।

    কী বললেন শাহ? (Amit Shah)

    শাহ বলেন, “আমি বলে দিতে পারি, আগামী ১০ বছর একমাত্র মোদিই প্রধানমন্ত্রী থাকবেন।” তিনি বলেন, “আমরা যদি ভালো কাজ করতে পারি, তবেই ক্ষমতায় টিকে থাকব। আর যদি নিজেদের ভুল শুধরে নিতে না পারি, তাহলে আমরা জিততে পারব না।” মোদির সেনাপতি বলেন, “মোদিজি ২০৪৭ সালে ভারত কোথায় পৌঁছবে তার পরিকল্পনাও করে ফেলেছেন। বিকশিত ভারতের স্বপ্ন তিনিই দেখিয়েছেন।” তিনি বলেন, “খুব তাড়াতাড়িই লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর হয়ে যাবে।”

    তোষণকেন্দ্রিক রায়!

    অমিত শাহ (Amit Shah) বলেন, “আমাদের দেশে যে গণতন্ত্র চলছে সেটা কাজের ওপর নির্ভর করে। সাফল্যের রাজনীতিতে মানুষ কাজ দেখে ভোট দেয়।” তিনি বলেন, “আগে জাত-পাত, ধর্মের ওপর ও তোষণকেন্দ্রিক রায় দিত দেশ। প্রধানমন্ত্রী মোদিই সেটা বদলে সাফল্যকেন্দ্রিক রাজনীতির আবহ তৈরি করেছেন। কে কী কাজ করেছেন তার ওপরই নির্ভর করে দেশ ক্ষমতায় থাকবে। কাজ করার যোগ্যতা মানুষ ক্ষমতায় থাকার সুযোগ করে দেবে।”

    আরও পড়ুুন: লোহিত সাগরে ত্রাতা ভারতীয় নৌসেনা, হুথি হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২১

    দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এদিন তারও উত্তর দিয়েছেন শাহ। বলেন, “যাঁরা বোকা বোকা কথা বলে দেশের রাজনীতির মান নামিয়ে দিচ্ছেন, মানুষ প্রত্যেকবার তাঁদের যোগ্য জবাব দিচ্ছেন। আমি মোদিজিকে খুব কাছ থেকে দেখেছি, তাঁর সঙ্গে দীর্ঘ দিন কাজও করেছি। একটা দিক থেকে লালুজি ঠিকই বলেছেন যে মোদিজির কোনও পরিবার নেই। কারণ যাঁদের পরিবার রয়েছে, তাঁরা চাইবেন তাঁদের ছেলেমেয়েদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদে বসাতে।”

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ৪০ বছর ধরে মোদিজি কাজ করেই চলেছেন দেশের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে ২৩ বছর কাটিয়ে দেওয়ার পরেও। আমি তাঁকে ছুটি নিতে দেখিনি। সকাল ৫টা থেকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। রাতেও কাজ করতে দেখেছি।” প্রধানমন্ত্রীর গায়ে দুর্নীতির কালির ছিটেফোঁটাও লাগেনি বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Ujjwala Yojana: নারী দিবসে মোদি সরকারের উপহার, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর

    PM Ujjwala Yojana: নারী দিবসে মোদি সরকারের উপহার, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় ভর্তুকি পাওয়ার সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরেও এই ভর্তুকির সুবিধা পাবেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলারা।  বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে সোশ্যাল সাইটে জানান, নারীদিবসে নারীশক্তিকে উপহার। 

    নারীশক্তিকে উপহার

    কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী পীযূষ গোয়েল এদিন সাংবাদিক বৈঠকে জানান, ১৪.২ কেজি সিলিন্ডারে (PM Ujjwala Yojana) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যাঁরা ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছিলেন, তাঁরা আগামী বছর পর্যন্ত এই সুবিধা পাবেন। প্রসঙ্গত, ২৯ অগাস্ট উজ্জ্বলা প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। ৪ অক্টোবর উজ্জ্বলার সিলিন্ডার পিছু আরও ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। এবার  সেই দামই আগামী এক বছর জারি রাখল কেন্দ্র। নতুন সময়সীমা অনুযায়ী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগার থেকে ১২,০০০ কোটি টাকা খরচ হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

    কারা, কতদিন পাবে এই সুবিধা

    এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না। উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে।

    আরও পড়ুন: ফের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবা কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। তিনি জানান, পিএম উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত থাকা ১০ কোটিরও বেশি সুবিধাভোগী ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন।        

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Maha Shivratri 2024: অল্পতেই সন্তুষ্ট হন মহাদেব, শিবরাত্রির চার প্রহরের পুজোয় মেলে বিশেষ ফল

    Maha Shivratri 2024: অল্পতেই সন্তুষ্ট হন মহাদেব, শিবরাত্রির চার প্রহরের পুজোয় মেলে বিশেষ ফল

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সন্ধ্যা থেকেই শিবরাত্রি উপলক্ষে মেতে উঠবেন ভক্তরা। দুধ, গঙ্গাজল, ধুতুরা ফুল, বেল পাতা এসব কিছুই অর্পণ করা হবে দেবাদিদেব মহাদেবের (Maha Shivratri 2024) উদ্দেশে। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, শঙ্কর ভগবান স্বল্পতেই সন্তুষ্ট হন। চতুর্দশী তিথি শুরু হচ্ছে শুক্রবার রাত আটটার দিকে। থাকবে শনিবার বিকেল পর্যন্ত। অর্থাৎ শিবরাত্রি তিথির রাত্রিকালীন সময় পড়ছে শুক্রবারে। যে কারণে ভক্তরা শুক্রবার রাতেই শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। পুজো দিতে পারেন। যাঁরা বৈষ্ণব বা গোস্বামী মতে পুজো করেন, তাঁদের জন্য শিবরাত্রি পালনের সময় শনিবার। কারণ এই মতে তিথি শুরু হয় সূর্যোদয়ের পর থেকে। ফলে তাঁরা শনিবার শিবলিঙ্গের অভিষেক করবেন।

    চার প্রহরে শিবের পুজো বিশেষ ফলদায়ী

    শাস্ত্র অনুযায়ী, শিবরাত্রি (Maha Shivratri 2024) তিথিতে চার প্রহরে শিব পুজোয় বিশেষ মাহাত্ম্য থাকে। এই সময়ের মধ্যে দেবাদিদেবের আরাধনায় সমস্ত পাপ থেকে মুক্তি পায় ভক্তরা। 

    প্রথম প্রহর: চার প্রহরে মধ্যে শিবরাত্রির (Maha Shivratri 2024) প্রথম প্রহরে শিবের ঈশান সরূপের পুজো করা হয়। এই সময়ের মধ্যে দুধ দিয়ে শিবের অভিষেক করা হয়। সাধারণভাবে সন্ধ্যাবেলায় হয় প্রথম প্রহরের পুজো। এই সময়ে দুধ এবং জল দিয়ে শিবের অভিষেক করা হয়।

    দ্বিতীয় প্রহর: দ্বিতীয় প্রহরের পুজোতে শিবের অঘোর রূপের আরাধনার প্রচলন রয়েছে। এ সময়ে দই দিয়ে অভিষেক করার পরে জলাভিষেক করা হয়। শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময় শিব পুজো করলে ব্যক্তি ধন সমৃদ্ধি লাভ করে।

    তৃতীয় প্রহর: অন্যদিকে তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবের পুজো করা হয়। এই প্রহরে শিব স্তুতি বিশেষ ফলদায়ী বলেই মনে করেন শাস্ত্রকাররা। নিশীথকালে এই প্রহরের পুজো হয়।

    চতুর্থ প্রহর: এই প্রহরে মধু দিয়ে শিবের সদ্যোজাত স্বরূপের পূজা করা হয়। চতুর্থ প্রহরে মধু নিবেদনের পরে জলাভিষেক করতে হয়। মনে করা হয় চতুর্থ প্রহরের পুজো মোক্ষলাভকেই সম্প্রসারিত করে। ভোররাত তিনটে থেকে সকাল ছটার মধ্যে চতুর্থ প্রহরের পুজো অনুষ্ঠিত হয়।

    কোন প্রহরের পুজো কখন হবে?

    প্রথম প্রহর- সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৯টা ২৮ মিনিট পর্যন্ত

    দ্বিতীয় প্রহর- রাত ৯টা ২৮ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত

    তৃতীয় প্রহর- মাঝরাত ১২টা ৩১ মিনিট থেকে ভোররাত ৩টে ৩৪ মিনিট পর্যন্ত

    চতুর্থ প্রহর- ভোররাত ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩৭ মিনিট পর্যন্ত

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share