Blog

  • Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা! আবহাওয়ার খামখেয়ালিপনা দক্ষিণবঙ্গে 

    Weather Update: ফের কমতে পারে তাপমাত্রা! আবহাওয়ার খামখেয়ালিপনা দক্ষিণবঙ্গে 

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন পরেই মহা শিবরাত্রি। চলতি সপ্তাহের শেষেই মহাশিবরাত্রির যোগ। তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Weather Update) খামখেয়ালিপনা জারি থাকবে। আগামী তিনদিনে দু’ডিগ্রি নামতে পারে তাপমাত্রা (West Bengal Temperature)। শনিবারের পর থেকে আবার চড়বে পারদ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সকালে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে বাড়বে গরম। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের  (Alipur Weatrher Office)।

    শহরের আবহাওয়া

    আলিপুর হাওয়া (Weather Update) অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী তিন দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। তিন দিন পর রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তিন দিন পরে দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। হালকা শীতল হাওয়ায় তাপমাত্রা নামবে। 

    আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    বৃষ্টির সম্ভাবনা!

    আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একটি জেলা। বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে মার্চ মাসে নিয়মিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে। এ বছর মার্চ মাসে সারা দেশেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বেশি হবে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abortion Constitutional Right: যুগান্তকারী সিদ্ধান্ত ফ্রান্সের! গর্ভপাত এখন মহিলাদের সাংবিধানিক অধিকার

    Abortion Constitutional Right: যুগান্তকারী সিদ্ধান্ত ফ্রান্সের! গর্ভপাত এখন মহিলাদের সাংবিধানিক অধিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: নারী দিবসের আগে নারীর অধিকারে নয়া নজির গড়ল ফ্রান্স। গর্ভপাতের অধিকারকে সোমবারই সাংবিধানিক বৈধতা দিল দিল ফ্রান্সের পার্লামেন্ট। ফ্রান্সই বিশ্বের প্রথম দেশ, যেখানে গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হল। ফ্রান্সের পার্লামেন্টে গর্ভপাত সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার পরই উল্লাসে মেতে ওঠেন  মহিলারা। আলো ও আতস বাজিতে মোহময়ী হয়ে ওঠে আইফেল টাওয়ার।

    বিশ্বের কাছে ফ্রান্সের বার্তা

    গর্ভপাতের অধিকারকে (Abortion Constitutional Right) সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে সোমবারই ফ্রান্সের পার্লামেন্টের দুই কক্ষে যৌথ ভোটাভুটি হয়। গর্ভপাতকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৭৮০টি। আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ৭২টি। গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটাল বলেন, “বিশ্বের এক নতুন যুগের সূচনা হচ্ছে। আমরা সমস্ত মহিলাদের কাছে বার্তা পাঠাচ্ছি যে, আপনার শরীর আপনার এবং কেউ আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।” ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁ গর্ভপাতের অধিকার সংক্রান্ত এই সাংবিধানিক অধিকারকে গর্বের বিষয় বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গর্ভপাতের অধিকার সংক্রান্ত বিষয়ে মহিলাদের যে অধিকার রয়েছে, সে বিষয়ে ফ্রান্স বিশ্বের কাছে বার্তা পাঠাল।

     উচ্ছ্বসিত ফ্রান্সের মহিলারা

    প্রসঙ্গত, ফ্রান্সে গর্ভপাতের (Abortion Constitutional Right) আইনগত অধিকার রয়েছে। এবার তাকে সাংবিধানিক মান্যতা দিল সেদেশ। ফ্রান্সে দীর্ঘদিন ধরেই মহিলাদের গর্ভপাতের অধিকার দেওয়ার দাবি উঠেছিল। ১৯৭৪ সালে এই বিষয়ে আইনও প্রণয়ন হয়েছে। কিন্তু, দক্ষিণপন্থীরা এর তীব্র বিরোধিতা করেছে। তারপর বিষয়টি নিয়ে অনেক সমীক্ষা করা হয়ে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৮৫ শতাংশ লোক এই বিষয়টিকে সমর্থন করেছে। ভার্সেইয়ে প্যালেসে ফ্রান্সের আইন প্রণেতারা উৎসাহের সঙ্গে গর্ভপাতকে সাংবিধানিক মান্যতা দেওয়ার পরই উচ্ছ্বাস প্রকাশ করেন সেদেশের মহিলারা। সোমবার সন্ধ্যাতেই প্যারিসের বিভিন্ন সংগঠনের মহিলা সদস্যরা আইফেল টাওয়ারের নীচে দাঁড়িয়ে ‘মাই বডি মাই চয়েস’ প্ল্যাকার্ড নিয়ে উল্লাসও করেন। 

  • Kolkata Derby: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    Kolkata Derby: তৃণমূলের ব্রিগেডের দিন যুবভারতীতে ডার্বি! সময় নিয়ে জট, ম্যাচ কি সরবে অন্য রাজ্যে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের সেকেন্ড লেগে কলকাতা ডার্বি (Kolkata Derby) নিয়ে জট অব্যাহত। ১০ মার্চ হওয়ার কথা আইএসএলের ফিরতি ডার্বি। সেদিনই রয়েছে শাসকদলের ব্রিগেড সমাবেশ। সে কারণে যুবভারতীতে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় জানিয়ে আয়োজক ইস্টবেঙ্গলকে (East Bengal vs Mohun Bagan) মোহনবাগান ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তাই ডার্বির দিনক্ষণ বদল কিংবা অন্য রাজ্যে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

    ম্যাচ রাত ৯টায়!

    পুলিশের তরফে বলা হয়েছিল, সেদিন তৃণমূলের ব্রিগেড থাকায় ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এরপর আলোচনা করে পরিস্থিতি কিছুটা বদল হয়। ঠিক হয়, ব্রিগেডের দিনই রাতে হবে ডার্বি (Kolkata Derby)। সন্ধ্যে সাড়ে সাতটার বদলে রাত ৯টায় শুরু হবে বড় ম্যাচ। পুলিশের অনুমতিও মিলে যায়। দরকার ছিল শুধু এফএসডিএলের সবুজ সংকেত। কিন্তু এর পরেও নতুন সমস্যা তৈরি হয়েছে। পুলিশ রাত ৯ টায় ম্যাচ শুরু করতে রাজি হলেও সেই সময় টিভি স্লট নেই জানিয়ে দেওয়া হয় সম্প্রচারকারীদের তরফে। ফলে রাত ৯টায় ম্যাচ করতে রাজি হচ্ছে না আইএসএলের আয়োজক এফএসডিএল। খুব বেশি হলে রাত ৮টা পর্যন্ত ম্যাচ পিছতে পারে তারা। তা না হলে ম্যাচ জামশেদপুর নিয়ে যেতে চায় তারা। 

    আরও পড়ুন: ধর্মশালায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা! ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট

    আপত্তি সম্প্রচারকারী চ্যানেলের

    জানা যাচ্ছে, পুলিশ সরকারি ভাবে তাদের সিদ্ধান্ত জানালে তার পরই ডার্বি (East Bengal vs Mohun Bagan) ম্যাচের সময় ঘোষণা করবে এফএসডিএল। আজ, মঙ্গলবার বিধাননগর কমিশনারেটের সঙ্গে আরও এক দফা বৈঠক হওয়ার কথা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের। পুলিশ যদি রাত ৮টায় ম্যাচ করতে রাজি হয়, তা হলে যুবভারতীতে ১০ মার্চই হবে ডার্বি। না হলে জামশেদপুরে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাত ৯টায় ম্যাচ শুরু হলে সমর্থকদের কাছেও তা ব্যাপক সমস্যার। বাড়ি ফেরা নিয়ে একটা চাপের পরিস্থিতি তৈরি হবে।  রাত ৮টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরুর করার পক্ষেও জোরালো দাবি শোনা যাচ্ছে। ।কিন্তু রাত ৮টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হলেও ডার্বি শেষ হতে-হতে রাত ১০টা ৩০ মিনিট বেজে যাবে। সেক্ষেত্রে যাঁরা বহুদূর থেকে মাঠে আসবেন,তাঁদের কী হবে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok sabha Elections 2024: তৃণমূলকে টেক্কা! যাদবপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

    Lok sabha Elections 2024: তৃণমূলকে টেক্কা! যাদবপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘর সামলাতে ব্যস্ত তৃণমূল। এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি ‘ইন্ডি’ জোটের অন্যতম এই শরিক। এদিকে, বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে (Lok sabha Elections 2024) প্রথম দফার প্রার্থী তালিকা। ১৯৫ জনের এই তালিকায় রয়েছেন বাংলার ২০ জনও। এরই একটি কেন্দ্র হল যাদবপুর লোকসভা। সোমবার বারুইপুর পূর্ব বিধানসভার গোয়ালবাড়িয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পদ্ম প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

    প্রচারে বিজেপির প্রার্থী

    গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। সেবার অবশ্য হেরে যান পদ্ম প্রার্থী। তবে এবার যে তিনি জিততে চলেছেন, তা জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। প্রচারে (Lok sabha Elections 2024) বেরিয়ে তিনি বলেন, “নারী সুরক্ষা ও দুর্নীতিমুক্ত রাজ্য গড়ার সংকল্প নিয়েছে বিজেপি।” এদিন ভোটারদের নানা অভাব-অভিযোগের কথাও শোনেন অনির্বাণ। তিনি বলেন, “আরামবাগের রাজনৈতিক জনসভায় এসে প্রধানমন্ত্রী সন্দেশখালির ঘটনার নিন্দে করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন মহিলাদের সুরক্ষা নিয়ে। শাহজাহান বাহিনীর মহিলাদের ওপর অত্যাচারের পর মুখ্যমন্ত্রীকে কিছু বলতে শোনা যায়নি। এই সব কিছুকে ইস্যু করেই এবার প্রচারে নেমেছি।”

    কে এই অনির্বাণ?

    অনির্বাণ ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্টি। পুদুচেরির শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন থেকে প্রাথমিক শিক্ষা নেন। অধ্যয়ন করেন ভাষা, দর্শন, ইতিহাস ও সঙ্গীত। ইংরেজি, ফরাসি, সংস্কৃত ও বাংলায় দক্ষ। গুজরাটি বোঝেন কিছুটা। তামিল ও ওড়িয়া ভাষায় কথা বলতে পারেন। অনির্বাণ খেলাধুলোয়ও পারদর্শী। আন্নামালাই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ও পিএইচডি করেছেন। কলেজে পড়ার সময়ই আরএসএসের সংস্পর্শে আসেন তিনি।

    আরও পড়ুুন: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

    উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার করেন তিনি। ‘মোদির জন্য বাংলা, বাংলার জন্য মোদি’ এই বিশেষ প্রচারে নেতৃত্ব দেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বোলপুর-শান্তিনিকেতন বিধানসভা কেন্দ্রে পদ্ম প্রার্থী হয়েছিলেন তিনি। ৯৪ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন অনির্বাণ (Lok sabha Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “তাপস দা-কে দিয়ে শুরু, আরও হবে”, কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?

    Dilip Ghosh: “তাপস দা-কে দিয়ে শুরু, আরও হবে”, কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে। তাই তাঁদের (তাপস রায়ের মতো রাজনীতিকদের) পক্ষে দলে টিকে থাকা কষ্টের।” সোমবার তাপসের তৃণমূল-সঙ্গ ত্যাগ প্রসঙ্গে কথাগুলি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিনই তৃণমূলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক চুকিয়েছেন তাপস। ইস্তফা দিয়েছেন বিধায়ক পদেও। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ বলেন, “তাপস দার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা দলে থাকতে পারছেন না। তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁদের পক্ষে দলে টিকে থাকা কষ্টের। উনি অনেক চেষ্টা করেছেন, পারেননি।” তিনি (Dilip Ghosh) বলেন, “যাদের হাতে দল গিয়েছে, তারা মূল্যবোধ শেষ করে দিয়েছে। তাপস দা-কে দিয়ে শুরু হল, আগামীতে আরও অনেক এরকম দৃশ্য দেখা যাবে।”

    “মাথা উঁচু করে কাজ করবেন”

    তাপসের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে জানিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে মনের কথা বলেছেন। আজও তা-ই করেছেন। ওঁর মতো রাজনীতিক নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ভবিষ্যতে মাথা উঁচু করে কাজ করবেন।” তিনি বলেন, “তাপস রায়ের মতো প্রবীণ নেতারা দলে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন। তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই তাঁদের পক্ষে দলে থাকা সম্ভব হচ্ছে না।”

    তাপসের তৃণমূল ছাড়ার কারণ

    প্রসঙ্গত, প্রায় দু’ মাস ধরে ইডি তল্লাশি চালাচ্ছে তাপসের বাড়িতে। তৃণমূল ছাড়ার কারণ হিসেবে তাপস বলেন, “৫২ দিন হয়ে গেল। ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াবেন। অন্য কারও বাড়িতে গেলে বলেন ইডি কৌটো নাড়াল। আমারও স্ত্রী-পুত্র রয়েছে। এগুলো হৃদয়কে নাড়াচাড়া করে।” তিনি বলেন, “বিধানসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বললেন, অথচ আমার বাড়িতে ইডির হানার কথা উল্লেখই করলেন না। আমি আহত, আঘাতপ্রাপ্ত।” তৃণমূলের এই প্রাক্তন সেনানী বলেন, “বাহান্ন দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম, ক্রিয়েটেড ইডি রেইডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি (Dilip Ghosh)।”

    আরও পড়ুুন: “একটাও বোমাবাজির কথা যেন শুনতে না হয়”, সাফ কথা কমিশনের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha election 2024: ঘাটালে শুভেন্দুর হাতে ধরেই লোকসভার প্রচার শুরু হিরণের

    Lok Sabha election 2024: ঘাটালে শুভেন্দুর হাতে ধরেই লোকসভার প্রচার শুরু হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার নির্বাচনের (Lok Sabha election 2024) দিন ঘোষণার আগেই প্রচারে নেমে পড়েছে রাজ্য বিজেপি। বিজপির তরফ থাকে প্রথম দফায় প্রার্থী তালিকায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এখনও পর্যন্ত বাংলায় ২০টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকায় প্রকাশ করেছে বিজেপি। ইতি মধ্যেই কোথাও সাংবাদিক সম্মেলন, দেওয়াল লিখন আবার কোথাও মিছিল করে প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।

    ঘাটালে প্রচার হিরণের (Lok Sabha election 2024)

    আজ থেকেই লোকসভা ভোটের (Lok Sabha election 2024) প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এই প্রচার অভিযানে লক্ষ্য করা গিয়েছে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দুজনকে হাত ধরে এক সঙ্গে হাঁটতে দেখা যায় মিছিলে। এদিন ঘাটালে পদযাত্রা করার পর একটি সভাও অনুষ্ঠান করেন তাঁরা। একই সঙ্গে দলের নেতা কর্মীরা যোগদান করে বিজেপিকে জয় যুক্ত করার প্রচারে অংশ গ্রহণ করেন।

    মালদায় প্রচার শ্রীরূপার

    অপর দিকে ইংরেজ বাজার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র। তিনি দক্ষিণ মালাদা লোকসভা কেন্দ্র থেকে প্রচার অভিযান শুরু করে দিয়েছেন তিনি। সকাল থেকে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে নিজে প্রচার (Lok Sabha election 2024) শুরু করেন তিনি। মালদা শহরের মধ্যে পোস্ট অফিসের সামনে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে এলাকা সাফাই অভিযানে নামেন তিনি। আবার আগামী ৫ মার্চ বিকেলে কলকাতায় আসবেন নরেন্দ্র মোদি। বিজেপির মহিলা মোর্চার শক্তি বন্দনা কর্মসূচির সমাপ্তি ভাষণ দেবেন। অপরে ৬ মার্চ বারাসতে কাছারি ময়দানে সভা করবেন মোদি। অপরে আবার ৯ মার্চ বিকেলে ৫ টায় শিলিগুড়িতে সরকারি প্রকল্পের কথা ঘোষণা করে একটি জনসভা করবেন বলে জানা গিয়েছে।

    তৃণমূলের প্রচার শুরু

    অপর দিকে তৃণমূলের পক্ষ থেকে নিউটাউন, রাজারহাট, জ্যাংড়া, হাতিয়াড়া এলাকায় নির্বাচনী (Lok Sabha election 2024) দেওয়াল লেখন শুরু হয়েছে। যদিও তাদের দলের তরফ থেকে প্রার্থী নামের তালিকা ঘোষণা করা হয়নি। তাই প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লেখনের কাজ করছে এলাকার তৃণমূলের নেতারা।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: হাইকোর্টে ধাক্কা, বিজেপি সাংসদ নিশিকান্তের বিরুদ্ধে মহুয়ার আর্জি খারিজ 

    Mahua Moitra: হাইকোর্টে ধাক্কা, বিজেপি সাংসদ নিশিকান্তের বিরুদ্ধে মহুয়ার আর্জি খারিজ 

    মাধ্যম নিউজ ডেস্ক: অস্বস্তি বাড়ল তৃণমূল নেত্রী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন (Cash for Queries) করার অভিযোগ ওঠে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এরপরই নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই-এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। সোমবার দিল্লি হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। এদিন মহুয়ার আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

    আদালতের পর্যবেক্ষণ

    গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে (Mahua Moitra)। ‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে (Cash for Queries) মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি। এই বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে এখনও মামলাটি বিচারাধীন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেই প্রথম এই অভিযোগ সামনে এনেছিলেন। এরপর অভিযোগের তদন্ত করে এথিক্স কমিটি। তদন্তে উঠে আসে, মহুয়া মৈত্র নিজের লোকসভার লগ ইন আইডি অন্য কাউকে দিয়েছিলেন। এরপরেই সাংসদ পদ হারান মহুয়া ৷

    আরও পড়ুন: শাহজাহানের সঙ্গে সম্পর্ক! সন্দেশখালিকাণ্ডে উত্তম-শিবুকে জেরা করতে চায় ইডি

    বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী তথা প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইয়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া (Mahua Moitra)। তাঁর আবেদন ছিল, সোশ্যাল মিডিয়ায় দুবে ও দেহদ্রাই এমন কিছু পোস্ট করছেন, যা তৃণমূল ও তাঁর নিজের জন্য মানহানিকর। ওই দু’জন যেন এই বিষয়ে নতুন করে কোনও মন্তব্য না করেন বা দাবি না তোলেন। কিন্তু সোমবার মহুয়ার সেই আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি সচিন দত্ত এই আবেদন খারিজ করার নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, “আমি নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছি ৷” সম্প্রতি ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। তাঁর সেই আবেদনও খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: শাহজাহানের সঙ্গে সম্পর্ক! সন্দেশখালিকাণ্ডে উত্তম-শিবুকে জেরা করতে চায় ইডি

    Sandeshkhali Incident: শাহজাহানের সঙ্গে সম্পর্ক! সন্দেশখালিকাণ্ডে উত্তম-শিবুকে জেরা করতে চায় ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি-কাণ্ডে (Sandeshkhali Incident) শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরাকে জেরা করতে চায় ইডি। এলাকায় শাহজাহানের ‘ডান হাত’ হিসাবেও পরিচিত ছিলেন উত্তম ও শিবু। তাঁদের বিরুদ্ধেও জমি হাতিয়ে নেওয়া থেকে নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে সরব হয়েছিলেন  সন্দেশখালির বাসিন্দারা। উত্তম ও শিবুর কোটি টাকার সম্পত্তির আভাসও পেয়েছে ইডি। 

    ইডির সন্দেহ

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিশের হাতে ধৃত উত্তম সর্দার ও শিবু হাজরাকে নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়ে দিল্লির ইডি সদর দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের অফিসাররা। লিগ্যাল সেলের সঙ্গেও আলোচনা করছেন ইডি আধিকারিকরা। আলোচনা করা হয়েছে রাজ্য পুলিশের সঙ্গেও । ইডির দাবি, উত্তম সর্দার এবং শিবুর হাজরার সম্পত্তির খতিয়ানের তথ্য যাচাই করার পর রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেতে তাদের সুবিধা হবে। উত্তম ও শিবু দুজনেই শেখ শাহজাহানের কতটা ঘনিষ্ঠ ছিলেন, সেই তথ‌্যও সংগ্রহ করতে চায় তদন্তকারীরা। 

    আরও পড়ুন: “দারুন বলেছেন”, মুইজ্জুর উদ্দেশে করা জয়শঙ্করের মন্তব্যের প্রশংসায় বিগ বি

    শাহজাহান যোগ

    সন্দেশখালির (Sandeshkhali Incident) শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই সরাসরি মামলা দায়ের করেছে ইডি। সেই সূত্র ধরে, শাহজাহানের টাকার লেনদেনের খোঁজে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে ইডি তল্লাশিও চালিয়েছে ৷ একইসঙ্গে শেখ শাহজাহানের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানায় হওয়া মোট চারটি মামলা বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আছে। ইডির সন্দেহ, শাহজাহান বিভিন্ন বেসরকারি সংস্থা এমনকী, ভুয়ো সংস্থার মাধ‌্যমেও একাধিক দুর্নীতির টাকা পাচার করেছেন। ইডির বিশ্বাস,  শাহজাহানের নামে ও বেনামে বিভিন্ন ব‌্যবসা এবং টাকা লেনদেনের তথ‌্যও জানে তাঁর দুই সঙ্গী উত্তম ও শিবু।  ইতিমধ্যেই শেখ শাহজাহানের তদন্তভার নিয়েছে সিআইডি। ভবানী ভবনে তদন্তকারীরা ধৃত তৃণমূল নেতাকে দফায় দফায় জেরা করছে। আর সেই জেরার মুখে প্রাথমিকভাবে ঔদ্ধত্য দেখালেও ধীরে ধীরে ভোলবদলাতে শুরু করেছেন সন্দেশখালির ‘বাঘ’! তদন্তে সহযোগিতা করছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Murshidabad: “সচেতন মানুষদের রাজনীতিতে আসা উচিত” বার্তায় নির্বাচনী প্রচার শুরু নির্মল সাহার

    Murshidabad: “সচেতন মানুষদের রাজনীতিতে আসা উচিত” বার্তায় নির্বাচনী প্রচার শুরু নির্মল সাহার

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ডাক্তার নির্মল সাহা। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং পেশায় অত্যন্ত জনপ্রিয় ডাক্তার বলে পরিচিত। গত ২ মার্চ শনিবার দিল্লির সদর দফতর থেকে বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে সাংবাদিক সম্মেলন করে আসন্ন লোকসভার ১৯৫ জনের পদ প্রার্থী নামের তালিকা ঘোষণা করেছেন। এর মধ্যে বাংলায় মোট ২০ জনের নাম ঘোষণা হয়েছে। একই ভাবে মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থী গৌরিশঙ্কর ঘোষ।

    বহরমপুর কেন্দ্রে আগের বারের জয়ী প্রার্থী ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি। তিনি এখানে ৫ বারের কংগ্রেস সাংসদ। এদিন সাংগঠনিক বৈঠক করে বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহা জয় বিষয়ে আশা প্রকাশ করেছেন।

    কী বললেন নির্মল সাহা (Murshidabad)

    বিজেপি প্রাথী নির্মল সাহা (Murshidabad) বলেন, “দল আমাকে প্রার্থী করেছে আমি কৃতজ্ঞতা জানাই। সমাজের নানা বর্গের মানুষ, শিক্ষানুরাগী, সমাজসেবী, বিজ্ঞানী সকল সচেতন মানুষদের রাজনীতিতে আসা উচিত। মানব সম্পদের উন্নয়ন হোক, সুস্থ সমাজ চাই। মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে উপেক্ষা করে সমাজের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ইত্যাদি নিয়ে কাজ করতে হবে। মানব সম্পদকে ৫০০ টাকা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না। মানুষকে প্রলোভনের নামে শোষণ করা যাবে না। ভুলকে সব সময় ভুল বলতে হবে। নিজেদের প্রয়োজনে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।”

    লড়াই মোদি বনাম ইন্ডি

    উল্লেখ্য এই বহরমপুরের (Murshidabad) বিধানসভা থেকে জনসংঘ দলের হয়ে হরিপদ ভারতী জয়ী হয়েছিলেন। এই কথা প্রসঙ্গ স্মরণ করে নির্মল সাহা আরও বলেন, “এই লোকসভার লড়াই হল মোদি বনাম ইন্ডির। রাজনীতিতে সামাজিক ভাবে সচেতন মানুষদের আসতে হবে। দায়িত্বশীল মানুষেরা রাজনীতিতে আসলে ব্যবস্থার পরিবর্তন অবশ্যই হবে। পরের প্রজন্মের জন্য আমরা এক সুন্দর সমাজ উপহার দিতে পারব। যেভাবে এই সমাজ চলছে সমাজ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবক্ষয় থামানো দরকার। সকল মানুষের কাছে পৌঁছানোই আমাদের একমাত্র কর্তব্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISRO: মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করবে ভারত, চলছে প্রস্তুতি, চূড়ান্ত নামও

    ISRO: মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করবে ভারত, চলছে প্রস্তুতি, চূড়ান্ত নামও

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক বছরের মধ্যেই মহাকাশ গবেষণায় ফের বড় সাফল্য পেতে চলেছে ভারত। রাশিয়া, আমেরিকা এবং চিনের পরে মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করবে ইসরো (ISRO)। সারা বিশ্বের নিরিখে চতুর্থ দেশ হিসেবে এই শিরোপা আসবে কয়েক বছরের মধ্যেই। এনিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ২০৩৫ সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেও জানান এস সোমনাথ।

    ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’-এর খুঁটিনাটি

    ইসরো (ISRO) সূত্রে খবর, ওই স্পেস স্টেশনের নাম রাখা হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’। স্টেশনের ভিতরে দুই থেকে চার জন মহাকাশচারীর থাকার বন্দোবস্তও করা হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর উন্নিকৃষ্ণণ নায়ার জানিয়েছেন, ভারতের রকেট ‘বাহুবলী’ এবং লঞ্চ ভেহিকল মার্ক ৩ (এলভিএম ৩)-এর মাধ্যমে স্পেস স্টেশনের অংশগুলি মহাকাশে পাঠানো হবে। পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় স্থাপিত হবে ভারতের স্পেস স্টেশন। মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চালানো হবে এই স্পেস স্টেশনটি থেকে।

    ২০ হাজার কিলোগ্রাম থেকে ৪ লাখ কিলোগ্রাম ওজন হতে পারে স্টেশনটির

    জানা গিয়েছে, এই স্পেস স্টেশনের (ISRO) ওজন ২০ হাজার কিলোগ্রাম থেকে চার লক্ষ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। চারটি মডিউল এবং অন্তত ৮টি সোলার প্যানেল থাকতে পারে স্পেস স্টেশনটিতে। স্পেস স্টেশনটি অক্সিজেন প্রস্তুতির পাশাপাশি কার্বন-ডাই-অক্সাইড নির্গমনও করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরোকে ২০৪৭ সাল পর্যন্ত বেশকিছু লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হল- স্পেস স্টেশন তৈরি এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইসরো।

    আরও পড়ুুন: লালুর কটাক্ষকে মুখের মতো জবাব বিজেপির, স্বয়ং মোদি কী বললেন জানেন?

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share