Blog

  • Sikkim First Station: গ্যাংটক হয়ে ট্রেনেই চিন সীমান্তের নাথু লা! শিলান্যাস সিকিমের প্রথম রেলস্টেশনের

    Sikkim First Station: গ্যাংটক হয়ে ট্রেনেই চিন সীমান্তের নাথু লা! শিলান্যাস সিকিমের প্রথম রেলস্টেশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের রেল মানচিত্রে সিকিমকে (Sikkim First Station) জুড়ে ফেলতে প্রত্যয়ী ভারতীয় রেল। সোমবার দেশের ৫৫৪টি রেলস্টেশনের কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই তালিকায় ছিল রংপো স্টেশনের (Rangpo railway station) শিলান্যাস। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দেশের বাকি অংশের সঙ্গে রংপো স্টেশনের শিলান্যাস করলেন ভার্চুয়ালি, তখন ভিড়ের মধ্যে ভারত মাতার জয়ধ্বনি দিলেন শেরপারা। সেবক-রংপো রেল প্রকল্প নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে পাহাড়ি রাজ্যটি। 

    ট্রেনে চেপেই চিন সীমান্তে

    নিউ জলপাইগুড়ি থেকে আর বাস বা ভাড়ার গাড়িতে যেতে হবে না পড়শি রাজ্য সিকিমে। দার্জিলিঙের পর বাঙালি যদি কোনও পাহাড়ি শহরে বেশি ভিড় জমায় তা হল গ্যাংটক। এবার বাংলা থেকে ট্রেনে করেই সরাসরি যাওয়া যাবে রংপো হয়ে গ্যাংটক। পরের পর্বে চিন সীমান্তের কাছে নাথু লাতেও পৌঁছে যাবে ট্রেন। সোমবার ভারতের রেল মানচিত্রে ঢুকে গেল সিকিম। এই প্রথম ওই রাজ্য কোনও স্টেশন পেতে চলেছে। ভার্চুয়াল মাধ্যমে রংপো স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগেই বাংলার সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গের কাজ শেষ হয়ে গিয়েছে। একই ভাবে সুড়ঙ্গ তৈরি হবে নাথু লা পর্যন্ত। 

    কাজ চলছে দ্রুত গতিতে

    রেল সূত্রে খবর, সিকিমে এই রেল প্রকল্পের ৪৪.৯৮ কিলোমিটারের রেলপ্রকল্পটির ৮৫ শতাংশই টানেলের মধ্যে। আগামী বছর অগাস্টের মধ্যেই কাজ শেষ করে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইরকনের প্রোজেক্ট ডিরেক্টর মহিন্দার সিং। তাঁর বক্তব্য, ‘১৪টি টানেলের মধ্যে আটটির খননকাজ শেষ। এই টানেলগুলিতে আগামী মাস থেকে রেললাইন বসানোর কাজ শুরু হয়ে যাবে। বাকি টানেলের কাজ দ্রুত শেষ করা হবে। প্রত্যেকটি সেতুর পিলারের ভিত তৈরি শেষ। সেতু তৈরির ক্ষেত্রেও বেশি সময় লাগবে না।’ সিকিমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বললেন, “কয়েক দশকের দুঃখ ঘোচার আনন্দে আমার চোখে জল চলে এসেছে।” সিকিমের একমাত্র রেল স্টেশন রংপোর শিলান্যাসে তিনি সমস্ত কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। 

    উত্তর-পূর্বে নজর

    দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই উত্তর-পূর্ব ভারতের দিকে বিশেষ নজর দেয় মোদি সরকার। ২০২২ সালের বাজেটেই সিকিমের রেল প্রকল্পে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। ৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে থাকবে পাঁচটি স্টেশন। রেল জানিয়েছে, রংপো-গ্যাংটক পর্যন্ত সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে। শীঘ্রই শুরু হবে পরের ধাপে নাথু লা পর্যন্ত সমীক্ষা। এই রেলপথ তৈরি হলে চিনকে জবাব দিতে সীমান্তে সেনা পাঠানোও ভারতের পক্ষে সহজ হবে। একই সঙ্গে উন্নত হবে সিকিমের পর্যটনও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISC Board Exam: শুরুর ২ ঘণ্টা আগে বাতিল আইএসসি রসায়ন পরীক্ষা, নয়া তারিখ ঘোষণা বোর্ডের

    ISC Board Exam: শুরুর ২ ঘণ্টা আগে বাতিল আইএসসি রসায়ন পরীক্ষা, নয়া তারিখ ঘোষণা বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্য কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন-এর দ্বাদশ শ্রেণির রসায়ন পরীক্ষা (ISC Board Exam), শুরুর ২ ঘণ্টা আগে স্থগিত হয়ে যায়। ২৬ ফেব্রুয়ারির এই পরীক্ষা স্থগিত হওয়াতে নতুন তারিখ ঘোষণা করেছে বোর্ড। জানা গিয়েছে, আগামী ২১ মার্চ এই পরীক্ষা হবে বেলা দুটো থেকে। এনিয়ে আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি জারি করেছে আইএসসি বোর্ড (ISC Board Exam) এবং তাতে লেখা হয়েছে, ‘‘দয়া করে আপনারা নোট রাখুন আইএসসি ২০২৪-এর কেমিস্ট্রির প্রথম পত্রের পরীক্ষা স্থগিত রাখা হল। ওই পরীক্ষা হবে আগামী ২১ মার্চ।’’ যে সমস্ত পরীক্ষার্থীরা আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসছেন, তাঁদেরকে অফিসিয়াল ওয়েবসাইট cisce. org-তে ঢুকে নতুন বিজ্ঞপ্তি পড়তে বলা হয়েছে। তবে কেন এদিনের পরীক্ষা বাতিল করা হল, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি বোর্ডের কর্তারা। প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে। চলবে এপ্রিল মাসের ৩ তারিখ পর্যন্ত। প্রত্যহ তিন ঘণ্টার পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে প্রশ্ন পত্র পড়ার জন্য।

    আইসিএসসি বোর্ডের পরীক্ষাও চলছে

    আইসিএসসি বোর্ডের (মাধ্যমিক) পরীক্ষা শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে। চলবে চলবে ২৮ মার্চ পর্যন্ত। মাধ্যমিকে পরীক্ষা সকাল ৯ টা থেকে নেওয়া হচ্ছে এবং তা এগারোটা পর্যন্ত চলছে। প্রতিটি সাবজেক্টের জন্য ২ ঘণ্টা করে বরাদ্দ করা হয়েছে একমাত্র কলা বিভাগের পেপারগুলির জন্য সময় বরাদ্দ করা হয়েছে ৩ ঘণ্টা।

    বোর্ডের তরফে প্রকাশিত গাইড লাইন

    বোর্ডের (ISC Board Exam) তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় যে কোনও রকমের অসাধু পন্থা অবলম্বন করলে সেই পরীক্ষার্থীকে শাস্তির মুখে পড়তে হবে। এবং পরীক্ষার্থীদের যেকোনও ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, ট্যাবলেট, ক্যালকুলেটর, মোবাইল ফোন, পরীক্ষা কেন্দ্রে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, দশম  এবং দ্বাদশ শ্রেণীর ফলাফল মে মাসে প্রকাশ হয়, ঠিক পশ্চিমবঙ্গ বোর্ডের মতোই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে ভারত”, রেলের অনুষ্ঠানে বললেন মোদি

    PM Modi: “স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে ভারত”, রেলের অনুষ্ঠানে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত এখন বিরাট স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছে।” সোমবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন রেলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অমৃত ভারত-এর আওতায় ৪১ হাজার কোটি টাকা মূল্যের দু’হাজারেরও বেশি রেল পরিকাঠামো প্রকল্পের সূচনাও করেন তিনি।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    এই অনুষ্ঠানেই ভারতের স্বপ্ন ও স্বপ্ন পূরণে দেশের প্রাণপাত করার গল্প শোনান প্রধানমন্ত্রী। অদূরেই লোকসভা নির্বাচন। এবারও কেন্দ্রের ক্ষমতায় ফিরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার। ভিডিও অ্যাড্রেসে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “গত দশ বছরে মানুষ এক নয়া ভারত গড়ে উঠতে দেখছে। রেলওয়েজের পরিবর্তনও দেখছেন দেশবাসী। বন্দে ভারত চালু হয়েছে। রেললাইন হয়েছে পরিচ্ছন্ন। বৈদ্যুতিকরণ করা হয়েছে রেললাইনে।” প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় রেল এতদিন রাজনীতির শিকার হয়েছিল। কিন্তু আজ এই রেলই হয়ে উঠেছে ভ্রমণ করার সহজ মাধ্যম।” রেলে যে বিপুল সংখ্যক কাজের সুযোগ বেড়েছে, তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

    ‘তরুণদের স্বপ্ন পূরণ করতেই হবে’

    তিনি বলেন, “দেশের অর্থনীতির শ্রীবৃদ্ধি হচ্ছে। তাই বাড়ছে বাজেট। তাই দুর্নীতির কারণে রাজস্বের টাকা যদি ঘরে না আসে, তাহলে উন্নয়নের চাকা হয়ে যাবে স্তব্ধ।” তিনি এও জানান, যেসব রেলস্টেশন সংস্কার করা হচ্ছে, স্থানীয় সংস্কৃতি ও শিল্পের ওপর ভিত্তি করে সেগুলি তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশের তরুণদের বলতে চাই, তাঁদের স্বপ্ন পূরণ আমায় করতেই হবে। আপনাদের স্বপ্ন ও কঠোর পরিশ্রম এবং আমার দৃঢ়প্রতিজ্ঞা এই ত্রয়ী হল বিকশিত ভারতের গ্যারেন্টি।”

    পূর্বতন সরকারের প্রসঙ্গে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমার আমলে জনগণের টাকা লুট হওয়া বন্ধ হয়েছে। প্রতিটি পাই-পয়সা যা আয় হচ্ছে, রেলের কাজেই তা ব্যয় করা হচ্ছে।” প্রধানমন্ত্রী বলেন, “আজ ৫৫৩টি রেলওয়ে স্টেশন পুনর্নিমাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল দেশের ২৭টি রাজ্যের তিনশোরও বেশি জেলায়। উত্তরপ্রদেশের গোমতি নগর রেলস্টেশনেরও উদ্বোধন আমি (PM Modi) করেছি।”

    আরও পড়ুুন: “ভাইদের কর্মকাণ্ডের জন্যই মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারছেন না”, কটাক্ষ সুকান্তর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sandeshkhali: “অত লোকের সামনে আমাকে উলঙ্গ করে দিল সিরাজেরা”, বিস্ফোরক নির্যাতিতা

    Sandeshkhali: “অত লোকের সামনে আমাকে উলঙ্গ করে দিল সিরাজেরা”, বিস্ফোরক নির্যাতিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সবার সামনে আমাকে উলঙ্গ করল, শাহজাহান-শিবু-উত্তম-সিরাজ-শঙ্কর সামনে রেখে চলত অত্যাচার।’ ঠিক এই ভাবে ফের বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশখালির (Sandeshkhali) নির্যাতিতা। ইতিমধ্যে সন্দেশখালিতে তৃণমূল নেতা অজিত মাইতি গ্রেফতার হয়েছেন। একই ভাবে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শঙ্কর সর্দার। প্রতিবাদী মহিলাদের আন্দোলনে ফের একবার উত্তাল গোটা এলাকা।

    উলঙ্গ করার অভিযোগ (Sandeshkhali)

    সোমাবার সকাল থেকে আবার উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বেড়মজুর এলাকায় ফের মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে রাস্তায় নামেন। নির্যাতিতা, নিগৃহীত মহিলাদের ক্ষোভ ছিল শঙ্কর সর্দারের বিরুদ্ধে। যে কোনও সমস্যা মেটাতে গেলে যেতে হতো শাহজাহানের ভাই সিরাজের কাছে। তারপর চলত সেখানে যৌননিগ্রহ। গ্রামের এক নির্যাতিতার বক্তব্য, “গত বেশ কয়েক মাস আগের ঘটনা, আমাদের পরিবারে সমস্যা সমাধানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিরাজের কাছে। সঙ্গে ছিল অজিত মাইতি। কোষাধ্যক্ষ এবং আরও অনেক মহিলা ছিল। অত লোকের সামনে আমাকে উলঙ্গ করে দিল সিরাজেরা। সেই সময় আমি একা হয়ে গিয়েছিলাম। ভয়ে কাউকে জানাতে পারিনি। আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি। আমার কোলে বাচ্চা ছিল দিদির কাছে। সেই বাচ্চাকেও ব্যাপক মারধর করা হয়। পারিবারিক বিবাদ মেটানোর নাম করে আমার শ্লীতাহানি করে শঙ্কর-সিরাজেরা।”

    শঙ্করের বাড়িতে জনরোষ

    শঙ্করের গ্রেফতারে পর ফের উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি (Sandeshkhali)। নির্যাতিত মহিলাদের ক্ষোভের উত্তাপ গিয়ে পড়ে শঙ্করের পরিবারের উপর। বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। খড়ের গাদায় লাগিয়ে দেওয়া হয় আগুন। শঙ্করের পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার নিগৃহীতদের বক্তব্য, “আমাদের উপর যখন আক্রমণ হয় সেই সময় ওঁরা বুঝতে পারেনি অত্যাচার কাকে বলে। এবার বুঝুক।”

    অপর দিকে গতকাল বজবজে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাজাহানকে গ্রেফতারে হাইকোর্টের স্থাগিতাদেশ রয়েছে। অপরে আজ সোমবার হাইকোর্ট একটি মামলার শুনানিতে স্পষ্ট হয় করে গ্রেফতারে কোনও স্থগিতাদেশ নেই। এরপর রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন আগামী ৭ দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: ‘বাজবল’-কে হারিয়ে বাজিমাত ভারতের! এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় রোহিতদের

    India vs England: ‘বাজবল’-কে হারিয়ে বাজিমাত ভারতের! এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নায়ুর চাপ বাড়িয়ে শেষ পর্যন্ত রাঁচি টেস্ট জিতল ভারত। সেই সঙ্গে রোহিত শর্মার দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৩-১ ব্যাবধানে পকেটে পুরে ফেলল। ঘরের মাঠে এই নিয়ে ভারত টানা ১৭টি টেস্ট সিরিজ জিতল। ইংল্যান্ডের ‘বাজবল’-কে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জিতল ভারত। দলের জয়ে সকল ক্রিকেটারদের কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    দুরন্ত ভারত

    জয়ের জন্য ১৯২ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল  ও ক্যাপ্টেন রোহিত শর্মা যেভাবে রবিবার শেষ বেলায় শুরু করেছিলন তাতে মনে হয়েছিল সহজেই জিতবে টিম ইন্ডিয়া। সোমবার সে ভাবেই শুরু করেছিলেন দুজনে। কিন্তু যশস্বী আউট হওয়ার পর ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। রজত পাতিদার, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান দ্রুত আউট হয়ে ভারতকে চাপে ফেলে দেন। আসলে রোহিত ৫৫ রানে আউট হতেই ভারতের বাকি ব্যাটসম্যানরা স্নায়ুর চাপ কাটিয়ে উঠতে পারেনি। প্রশংসা করতেই হবে শোয়েব বশিরের। পাক বংশোদ্ভূত এই স্পিনার ইংল্যান্ড শিবিরে জয়ের আশা জাগিয়ে তোলেন। একটা সময় জিততে ভারতের দরকার ছিল ৭২ রান, আর ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৫ উইকেট।

    জুয়েল জুড়েল

    রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া। শুভমান গিলের সঙ্গে জুটিতে দলকে জেতান ধ্রুব জুরেল। অনেকে তাঁকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছেন। কারণ মাথা ঠান্ডা রেখে ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি। কিপিংয়েও ছাপ ফেলেছেন। প্রাক্তন্দের মতে, ভারতীয় দল সত্যি এক জুয়েল পেয়ে গিয়েছে। অনবদ্য ব্যাটিং উপহার দিয়েছেন গিল। জুরেলের থেকে তিনি অভিজ্ঞ। যা পুঁজি করে ধীরে ধীরে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। ১২৪ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। হাঁকিয়েছেন দুটি ছক্কাও। তবে ধ্রুব তাঁর প্রথম টেস্ট সিরিজে চমকে দিয়েছেন সকলকে। ৭৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের সেরা হয়েছেন ধ্রুব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: সুন্দরবনে অবৈধভাবে ম্যানগ্রোভ অরণ্য কেটে চলছে ট্রলারঘাট নির্মাণ

    South 24 Parganas: সুন্দরবনে অবৈধভাবে ম্যানগ্রোভ অরণ্য কেটে চলছে ট্রলারঘাট নির্মাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপে অবৈধভাবে ম্যানগ্রোভ অরণ্য কেটে নদীর গতিপথ রুদ্ধ করে চলছে ট্রলারঘাট তৈরির কাজ। এলাকার মানুষের অভিযোগ এই অবৈধ কাজে নির্বিকার প্রশাসন। এলাকায় এই নিয়ে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ শাসক দল, প্রশাসনের মদতে চোরাচালানের কাজ করছে।

    ম্যানগ্রোভ কেটে হচ্ছে নদীর গতিপথ রুদ্ধ (South 24 Parganas)

    সুন্দরবনকে (South 24 Parganas) রক্ষার্থে রাজ্য সরকারের উদ্যোগে যখন প্রতিবছর কোটি কোটি টাকা খরচা করে ম্যানগ্রোভ চারা বসানোর কাজ করছে, ঠিক তখনই এক অন্য ছবি ধরা পরল কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোবিন্দপুর গয়লার চক এলাকায়। নির্বিচারে ম্যানগ্রোভ কেটে নদীর গতিপথ রুদ্ধ করে তৈরি করা হচ্ছে ট্রলারঘাট। এই অবৈধ নির্মাণে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। এই বিষয় নিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী উজ্জ্বল দাস বলেন, “আমি ম্যানগ্রোভ কাটিনি। আমার কাছে জায়গার সঠিক কাগজপত্র রয়েছে।” তবে এই বিষয়ে এই জায়গার বর্তমান মালিক ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি।

    এলাকার মানুষের বক্তব্য

    ওই এলাকায় (South 24 Parganas) পাশ থেকেই বয়ে গেছে কালনাগিনী নদী। এলাকার স্থানীয় শোভন নায়েক বলেন, “এইভাবে যদি নির্বিচারে ম্যানগ্রোভ কেটে নদীর গতিপথ রুদ্ধ করা হয় তাহলে আগামী বর্ষার মরশুমে জলমগ্ন হয়ে পড়বে গোটা এলাকা। মূলত এলাকা থেকে ঢিল ছড়া দূরত্বই রয়েছে স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক আধিকারিকদের অফিস। কিন্তু তারপরেও কীভাবে দিনের পর দিন এইভাবে ম্যানগ্রোভ কেটে নদীর গতিপথ রুদ্ধ করা হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন।”

    প্রশাসনের বক্তব্য

    তবে এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টু রাম পাখিরা এবং দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, “কোনও রকম অবৈধ কাজ হয়ে থাকলে অবিলম্বে পদক্ষেপ নেয়া হবে।” তবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী উজ্জ্বল দাস বলেন, “কোথায় পদক্ষেপ! প্রশাসনকে তো বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো কাজ করে চলেছে।”

    বিজেপির বক্তব্য

    বিরোধী দল বিজেপির পক্ষ থেকে মথুরাপুর সাংগঠনিক (South 24 Parganas) জেলা বিজেপির সম্পাদক কৌশিক দাস বলেন, “শাসকদল ও প্রশাসনের মদত না থাকলে এমন কাজ করা যায় না, পরিকল্পিত ভাবেই টাকার বিনিময়ে চলছে। এই অবৈধ কাজকর্ম অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nisith Pramanik: “শাহজাহানকে পুলিশ ধরতে না পারলে কেন্দ্রের সাহায্য নিন মমতা”, তোপ নিশীথের

    Nisith Pramanik: “শাহজাহানকে পুলিশ ধরতে না পারলে কেন্দ্রের সাহায্য নিন মমতা”, তোপ নিশীথের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে এখনও অধরা মূল চক্রী তৃণমূল নেতা শেখ শাহজাহান। “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে ধরতে ব্যর্থ হন, তবে  তিনি কেন্দ্রীয় সরকারের সাহায্য চান।” কথাগুলি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি বলেন, “তৃণমূলের এই পলাতক নেতাকে গ্রেফতার করতে এক ঘণ্টা সময় লাগবে কেন্দ্রের।”

    অধরা শাহজাহান

    সন্দেশখালিকাণ্ডে এখনও গ্রেফতার করা হয়নি শাহজাহানকে। অথচ এলাকায় তাঁর এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ বিস্তর। তার পরেও গ্রেফতার করা হয়নি শাহজাহানকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল নেতা হওয়ায় এলাকায় শাহজাহানের বেশ দাপট রয়েছে। এলাকা ছেড়ে পালালেও, রাশ আলগা হয়ে যায়নি তার। অদূরে লোকসভা নির্বাচন। সেখানে জিততে তৃণমূলের প্রয়োজন হবে শাহজাহান বাহিনীর। মুসলিম ভোট তৃণমূলের ঝুলিতে ফেলতেও ভরসা সেই শাহাজাহান। তাই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না।

    কী বললেন নিশীথ?

    মূলচক্রী শাহজাহান গ্রেফতার না (Nisith Pramanik) হওয়ায় স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ বিরোধীরাও। নিশীথ বলেন, “আমি আগেও বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি শাহজাহানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে তাদের উচিত কেন্দ্রীয় সরকারের সাহায্য নেওয়া। কেন্দ্র তো রাজ্য সরকারকে সাহায্য করতে সর্বদাই প্রস্তুত। ফোর্সও প্রস্তুত রয়েছে। এক ঘণ্টার মধ্যে তাঁকে খুঁজে বের করার ক্ষমতা আমাদের রয়েছে। এ ব্যাপারে রাজ্যকে সাহায্য করতেও আমরা প্রস্তুত।” কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আজও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে এলাকায় (সন্দেশখালিতে) ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের গ্রেফতারও করা হয়েছে। কিন্তু যখনই কোনও তৃণমূল নেতা এলাকায় যেতে চাইছেন, তাঁদের যেতে দেওয়া হচ্ছে। তাঁদের কাছে আইন-শৃঙ্খলার কোনও মানে নেই। যা কিছু রয়েছে, সবই বিরোধী দলের নেতাদের জন্য।”

    আরও পড়ুুন: ফের উত্তপ্ত সন্দেশখালি, ঝাঁটা হাতে মহিলারা, জ্বলল খড়ের গাদা, ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও তুলনাই হয় না, এদিন তাও জানিয়ে দিয়েছেন নিশীথ। বলেন, “এক দিকে রয়েছেন মোদিজি, যিনি নিরন্তর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন। আর অন্যদিকে রয়েছেন পিসি-ভাইপো। মোদির সঙ্গে মমতার তুলনা টানা হলে বিশ্ব ভাববে মোদির কথাই।” তিনি (Nisith Pramanik) বলেন, “প্রধানমন্ত্রী এই এলাকায় আসবেন। তামাম বঙ্গবাসী তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রধানমন্ত্রীকে তাঁরা স্বাগত জানাবেন উৎসাহের সঙ্গেই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Abhishek Banerjee: অভিষেককে ডেকে বজবজের এলাকাবাসী দেখালেন জমা জলের সমস্যা

    Abhishek Banerjee: অভিষেককে ডেকে বজবজের এলাকাবাসী দেখালেন জমা জলের সমস্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: গরম হোক বা শীতকাল, সারা বছর বাড়ির সামনে জল জমে থাকে। বৃষ্টির দিনে তো আর বলার অপেক্ষা রাখে না। মানুষের পায়ে হাঁটার মতো পরিস্থিতি থাকেনা। অনেকদিনের এই সমস্যার কথা অভিযোগ জানিয়েও লাভ হয়নি। অবশেষে গতকাল রবিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে দেখালেন জল জমার সমস্যার কথা। তবে গাড়ি থেকেই দেখলেন অভিষেক এবং সেইসঙ্গে দ্রুত সুরাহার আশ্বাস দিলেন।

    মূল অভিযোগ কী (Abhishek Banerjee)?

    পেশায় স্কুল শিক্ষিকা ইন্দ্রানী মণ্ডল সমস্যার কথা জানিয়ে বলেন, “প্রায় ১৫-২০ বছরের সমস্যা। পাশের যে ট্যাঙ্ক আছে তা থেকে উপচে পড়ে জল জমে থাকে। আর এই জমা জল থেকে ডেঙ্গি, ম্যালেরিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির দিনে আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। এলাকার কাউন্সিলরকে জানিয়েও লাভ হচ্ছে না। সামনে ভোট তবুও সমস্যার সমাধান হচ্ছে না। যখন জানলাম এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যাচ্ছেন, সেটা ভেবেই সমস্যার কথা জানিয়ে বললাম দেখুন কী অবস্থা। এরপর গাড়ি করে এসে দেখেন তিনি। আমাদের কথা শুনলেন। আমরাও দেখালাম সবটা। তবে তিনি আশ্বাস দিলেন সবটাই সমাধান হবে।”

    তৃণমূল কাউন্সিল কী বলেন?

    মহেশতলা স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল গোপাল সাহাকে ওই বাড়িতে যাওয়ার নির্দেশ দেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইনকমান্ডের নির্দেশ পেতেই কাউন্সিল ওই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর বলেন, “আমাদের নেতা (Abhishek Banerjee) বলেছেন দ্রুত যাতে সমস্যার সমাধান হয়। আমাদের সাংসদ কথা দিলে কথা রাখেন।”

    গতকাল বজবজ ট্রাঙ্ক রোড এবং মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহের প্রকল্প উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর উড়াল পুলের নিচ দিয়ে ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ডাকঘরের কাছে একটি বাড়ি থেকে হাত দেখালে অভিষেক থামেন এবং এরপর অনুরোধে এলাকার মানুষের কথা শোনেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Haryana: মুসেওয়ালা-ধাঁচে হরিয়ানায় গুলি করে খুন আইএনএলডি নেতাকে, নেপথ্যে বিষ্ণোই?

    Haryana: মুসেওয়ালা-ধাঁচে হরিয়ানায় গুলি করে খুন আইএনএলডি নেতাকে, নেপথ্যে বিষ্ণোই?

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানায় (Haryana) প্রকাশ্যে গুলি করে খুন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের রাজ্য সভাপতি ও প্রাক্তন বিধায়ক নাফে সিং রাঠিকে। আততায়ীদের গুলিতে খুন হয়েছেন তাঁরই সফরসঙ্গী জয়কিষাণও। অতর্কিত এই আক্রমণে অন্য একজনও মারা গিয়েছেন বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন।

    এলোপাথাড়ি গুলি

    স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে ঝাঝরের বাহাদুরগড় এলাকায় গিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের রাজ্য সভাপতি ও প্রাক্তন বিধায়ক নাফে। একটি এসইউভিতি ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত তিন নিরাপত্তারক্ষী। দুই দলীয় কর্মীও ছিলেন গাড়িটিতে (Haryana)। ছিলেন চালকও। আচমকাই অন্য একটি গাড়িতে করে এসে এসইউভি গাড়িটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। গুলি লাগে আইএলএলডি নেতার ঘাড়, পিঠ ও কাঁধে। গাড়িতেই লুটিয়ে পড়েন তিনি। তাঁর সফরসঙ্গী জয়কিষাণও লুটিয়ে পড়েন। 

    কী বলছেন চিকিৎসক?

    এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছুড়তে ছুড়তে চলে যায় দুষ্কৃতীরা। আততায়ীরা এলাকা ছাড়লে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নাফে ও জয়কিষাণকে। ওই হাসপাতালের এক চিকিৎসকের কথায়, “ঘাড়ে, পিঠে ও কাঁধে এতগুলো গুলি লাগায় প্রবল রক্তক্ষরণ হয়। ব্লাড ভেসেল ফেটে গিয়েছিল। তাই হার্ট অ্যাটাক হয়। তার জেরেই হয় মৃত্যু। তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের থাই সহ শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে।”

    আরও পড়ুুন: ‘জ্ঞানবাপীর তহখানায় চলবে পুজো’, মুসলিম পক্ষের আপত্তি নাকচ এলাহাবাদ হাইকোর্টের

    ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে চলে যায় পুলিশ। যদিও ততক্ষণে পগার পার আততায়ীরা। ঝজ্জরের এসপি অর্পিত জৈন বলেন, “গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশের একাধিক দলকে।” সোমবার দুপুর পর্যন্ত আততায়ীদের নাগাল পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় সরকারকেই দুষছে আইএনএলডি। দলের নেতা অভয় চৌতালা বলেন, “রাঠির ওপর যে আক্রমণ হতে পারে বা তাঁকে খুন করা হতে পারে, এই তথ্য রাজ্য সরকারকে আগেই দেওয়া হয়েছিল।”

    দ্রুত পদক্ষেপের নির্দেশ খট্টরের

    আততায়ীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন হরিয়ানার মুখ্যমমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি জানিয়েছেন, দোষীদের রেয়াত করা হবে না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ আততায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেকে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন। জনপ্রিয় গায়ককেও একইভাবে হত্যা করেছিল গ্যাংস্টার লরেন্স বিঞ্চোইয়ের গ্যাং। এই ঘটনার নেপথ্যেও বিষ্ণোই ও তার সহযোগী কালা জাঠেদি রয়েছে বলে অনুমান পুলিশের (Haryana)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Sandeshkhali Incident: সন্দেশখালির প্রতিবাদে বিজেপির ধর্নায় ‘না’ কলকাতা পুলিশের, ফের হাইকোর্টে সুকান্ত

    Sandeshkhali Incident: সন্দেশখালির প্রতিবাদে বিজেপির ধর্নায় ‘না’ কলকাতা পুলিশের, ফের হাইকোর্টে সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শাসকদলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। শেখ শাহজাহান এবং তাঁর দলবদলের বিরুদ্ধে সরব স্থানীয় মানুষ। প্রতিদিন সেখানে নির্যাতনের শিকার হয়েছেন মহিলারা। আজ তাঁরা রুখে দাঁড়িয়েছেন। পাশে পেয়েছেন বিরোধী দল বিজেপিকে। কিন্তু পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের প্রতিবাদ রুখতে চাইছে রাজ্য সরকার। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে বিজেপির তিন দিনের ধর্না কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। এবার ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

    আদালতের দ্বারস্থ

    সন্দেশখালি নিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চাইছে বঙ্গ বিজেপি। অনুমতি মেলেনি। এরপরই হাইকোর্টে গিয়েছে গেরুয়া শিবির। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। আদালত সূত্রে খবর, মঙ্গলবার শুনানি হতে পারে। গত শুক্রবার বিজেপি রাজ্য নেতৃত্ব স্থির করেন, সন্দেশখালির ঘটনায় প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করবে দল। ধর্না কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি সুকান্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর ছিল, আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা তিন দিন কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে সেই ধর্না চলবে। পুলিশের কাছে অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি। অবশ্য সেনার তরফে ধর্নার অনুমতি পেয়েছিল বলে দাবি বিজেপির। 

    আরও পড়ুন: ‘জ্ঞানবাপীর তহখানায় চলবে পুজো’, মুসলিম পক্ষের আপত্তি নাকচ এলাহাবাদ হাইকোর্টের

    ময়দান এলাকা সেনার অধীন

    উল্লেখ্য, ময়দান এলাকার মালিক সেনা। তাই সেখানে ধর্না করতে গেলে সেনার অনুমতি প্রয়োজন পড়ে। তবে বিজেপির দাবি, সেনার অনুমতি থাকলেও পুলিশি ছাড়পত্র মেলেনি। পুলিশ নাকি বিজেপিকে বলেছে, সেই এলাকায় লাউডস্পিকার বাজানো মানা। তাই ধর্নার অনুমতি দেওয়া যাবে না। তবে বিজেপির পালটা যুক্তি, কয়েকদিন আগেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না করেন। এই আবহে ধর্নার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share