Blog

  • Surrogacy Rules: গর্ভদান আইনে পরিবর্তন আনল কেন্দ্র, কী বলা হয়েছে নতুন নিয়মে?

    Surrogacy Rules: গর্ভদান আইনে পরিবর্তন আনল কেন্দ্র, কী বলা হয়েছে নতুন নিয়মে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সারোগেসি বা গর্ভদান আইনে (Surrogacy Rules) পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন আইনে বলা হয়েছে যে, বিবাহিত দম্পতির যদি শারীরিক সমস্যা থাকে, স্ত্রী বা স্বামীর কোনও একজনের জননকোষ ব্যবহার করেই গর্ভদাত্রী মায়ের সাহায্যে সন্তানের জন্ম দেওয়া যাবে। সে ক্ষেত্রে সংশোধিত ‘গর্ভদান আইন, ২০২২’ অনুযায়ী জেলা মেডিক্যাল বোর্ডের সংশাপত্র লাগবে, যাতে উল্লেখ থাকবে, স্বামী বা স্ত্রীর মধ্যে কোনও একজনের শারীরিক সমস্যা রয়েছে এবং জননকোষ দাতার প্রয়োজন রয়েছে।

    কী বলা হয়েছে নতুন আইনে

    পুরনো গর্ভদান আইনে (Surrogacy Rules) দম্পতির দু’জনেরই জননকোষ ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। নির্দিষ্ট করে এই বিষয়টি বদল করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক। নয়া নিয়মে স্ত্রী বা স্বামীর কোনও একজনের জননকোষ ব্যবহার করেই গর্ভদাত্রী মায়ের সাহায্যে সন্তানের জন্ম দেওয়া যাবে। তবে দু’জনেরই শারীরিক প্রতিবন্ধকতা থাকলে চলবে না। সিঙ্গল মাদার বা একা-মহিলারা (বিধবা বা বিবাহবিচ্ছিন্না) নিজেদের ডিম্বাণু এবং শুক্রাণু-দাতার সাহায্যে গর্ভদান প্রক্রিয়ায় সন্তানের জন্ম দিতে পারবেন। এ ক্ষেত্রেও মহিলাকে নিজের ডিম্বাণু ব্যবহার করতে হবে। ডিম্বাণু-দাতার সাহায্য নেওয়া যাবে না।

    কেন নয়া নিয়ম

    সুপ্রিম কোর্ট সাম্প্রতিককালে দেশের বিভিন্ন প্রান্তের মহিলাদের থেকে জননকোষ দান নিয়ে আবেদন পায়। তাঁরা জানান, কোনও বিরল যৌন-সমস্যায় ভুগছেন তাঁরা। সেই কারণেই তারা গর্ভধারণ করতে পারছেন না। কিন্তু ডিম্বাণু-দানে অনুমতি না থাকায় গর্ভদান প্রক্রিয়ার সাহায্য নিয়েও মা হতে পারছেন না তাঁরা। এর পরেই আইন সংশোধনের কথা ভাবা শুরু হয়।

    আরও পড়ুুন: নেপালে ফের জোরালো হিন্দু রাষ্ট্রের দাবি, প্রধানমন্ত্রীকে দাবিসনদ পেশ জনতার

    আদালতের পর্যবেক্ষণ

    গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট পুরনো আইনটির (Surrogacy Rules) যথার্থতা নিয়ে প্রশ্ন তোলে। শীর্ষ আদালত জানায়, ‘‘গর্ভদানের যে আসল লক্ষ্য, তা এই আইনে বাধাপ্রাপ্ত হচ্ছে।’’ গর্ভদান আইন নিয়ে শুনানি চলাকালীন ১৪টিরও বেশি দম্পতিকে ডিম্বাণু-দাতার সাহায্য নেওয়ায় অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এ বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে প্রশ্ন করে, এত মহিলা ক্ষোভ নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন, কেন সরকার বিষয়টি নিয়ে ভাবছে না? তারপরই কেন্দ্র সারোগেসি আইন নিয়ে নয়া নিয়ম আনার কথা ভাবে। আনা হয় নয়া নিয়ম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: সন্দেশখালি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুকান্ত-শুভেন্দু

    Sandeshkhali Incident: সন্দেশখালি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সুকান্ত-শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। শাসকের অত্যাচারে নাভিশ্বাস উঠছে সন্দেশখালির সাধারণ মানুষের। বাধ্য হয়ে পথে নেমেছেন মহিলারা। এবার সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এমনকী শনিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বক্তৃতা করবেন সুকান্ত। 

    সন্দেশখালি নিয়ে কর্মসূচি

    গত কয়েক দিন ধরে সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে একের পর এক কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। আগামী সপ্তাহে কলকাতায় ধর্নায় বসার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রে খবর, সন্দেশখালির ঘটনায় প্রতিবাদ জানিয়ে খাস কলকাতায় টানা তিন দিন ধর্না কর্মসূচি পালন করার পরিকল্পনাও নিয়েছে দল। আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা তিন দিন কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে এই ধর্না চলবে। ওই ধর্না কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে। এর পরে ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশে সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদের নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে।  এরই মধ্যে সন্দেশখালি নিয়ে অভিযোগ জাতীয় স্তরে পৌঁছে দিতে দিল্লি যাচ্ছেন সুকান্ত। 

    আরও পড়ুুন: নেপালে ফের জোরালো হিন্দু রাষ্ট্রের দাবি, প্রধানমন্ত্রীকে দাবিসনদ পেশ জনতার

    সন্দেশখালি নিয়ে কর্মসূচি

    বিজেপি সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বক্তৃতা করবেন সুকান্ত। সঙ্ঘ পরিবারের শিক্ষা সংগঠন এবিভিপি শনিবারের সম্মেলনের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরেই শিপ্রা হস্টেলের হলঘরে সন্দেশখালি (Sandeshkhali Incident) নিয়ে বক্তৃতা করবেন রাজ্য বিজেপি সভাপতি। এরপর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন সুকান্ত মজুমদার। সন্দেশখালির পরিস্থিতি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলা সফর নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Email: আসছে এক্সমেইল, আগমনীর সুর শোনালেন স্বয়ং ইলন মাস্ক

    Email: আসছে এক্সমেইল, আগমনীর সুর শোনালেন স্বয়ং ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে জি- মেইল (Email)। এরকম গুজবে কান ঝালাপালা হওয়ার জোগাড়। এহেন আবহে এক্স হ্যান্ডেলে সংস্থার সিইও ইলন মাস্ক জানালেন, অচিরেই বাজারে আসছে এক্স-মেইল। জি-মেইল বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর ছড়ায় দাবানলের মতো।

    এক্সমেইলের আগমনীর সুর

    এমতাবস্থায় এক্সমেইলের আগমনীর সুর শুনিয়ে দিলেন এক্স হ্যান্ডেলের সিইও। এটা নেহাত গুজব নয়, তা জানা গিয়েছে এক্সের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের বরিষ্ঠ সদস্য নাথান ম্যাক গ্র্যাডির প্রশ্নেও। তিনিই জানতে চেয়েছিলেন এক্সমেইলের সম্ভাব্য লঞ্চের দিন। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন মাস্ক। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ইমেইল (Email) সার্ভিস ল্যান্ডস্কেপে এটা একটা তাৎপর্যপূর্ণ শিফ্ট হতে পারে।

    জি-মেইল সার্ভিস বন্ধ!

    দিন কয়েক আগেই জি-মেইল সার্ভিস বন্ধ হতে চলেছে বলে একটি বার্তা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। পোস্টের সঙ্গে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়। তাতে লেখা, “গুগল ইজ সানসেটিং জিমেইল”। ভাইরাল হওয়া ওই ইমেইলে বলা হয়, ২০২৪ সালের অগাস্টের এক তারিখ থেকে সমস্ত অপারেশন বন্ধ করে দেবে জিমেইল। তার পর থেকে অনিয়মিত হয়ে পড়বে সেন্ডিং, রিসিভিং কিংবা স্টোরিং ইমেইল।

    এই বার্তা ভাইরাল হতেই গুগল দ্রুত জানিয়ে দেয়, জি-মেইল বন্ধ হচ্ছে না। এখানেই থাকবে। কোম্পানি এও জানিয়ে দেয়, জি-মেইলকে মডিফাই করা হচ্ছে, বেসিক এইচটিএমএল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটি আরও বেশি ভাইব্র্যান্ট হবে চলতি বছরের জানুয়ারি থেকে। গুগলের কনফার্মেশন সত্ত্বেও লাগাম টানা যায়নি গুজবে। তারা জানিয়েছে, বাজারে আসছে ইমেইল সার্ভিসের অল্টারনেটিভ। তারা এক্সমেইলকে ভায়াবল অপশন করতে চাইছে।

    আরও পড়ুুন: নেপালে ফের জোরালো হিন্দু রাষ্ট্রের দাবি, প্রধানমন্ত্রীকে দাবিসনদ পেশ জনতার

    প্রসঙ্গত, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারের বৃহত্তম শেয়ারহোল্ডার হলেন ইলন মাস্ক। ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার সিইও মাস্ক ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন গত ১৪ মার্চ। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা নথি অনুসারে, ইলন মাস্ক প্রায় ৭৩.৫ মিলিয়ন ট্যুইটার শেয়ার কিনেছেন (Email)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nepal: নেপালে ফের জোরালো হিন্দু রাষ্ট্রের দাবি, প্রধানমন্ত্রীকে দাবিসনদ পেশ জনতার

    Nepal: নেপালে ফের জোরালো হিন্দু রাষ্ট্রের দাবি, প্রধানমন্ত্রীকে দাবিসনদ পেশ জনতার

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালে (Nepal) ফের জোরালো হচ্ছে হিন্দু রাষ্ট্রের দাবি। এ আওয়াজ তোলা হচ্ছে সে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। দেশজুড়ে বইছে হিন্দুত্বের হাওয়া। এমতাবস্থায় চার দিনের বৈঠকে বসে নেপালি কংগ্রেস ন্যাশনাল কাউন্সিল। রাজতন্ত্রের দাবিও তুলেছেন নেপালি জনতা।

    দাবিসনদ পেশ

    নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের কাছে ৪০টি দাবি সম্বলিত একটি সনদও পেশ করেছে নেপালের রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। বুধবার নেপালের (Nepal) রাজধানী কাঠমাণ্ডুর বিভিন্ন এলাকায় মিছিল করেন রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির হাজার হাজার কর্মী-সমর্থক। পরে প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন দাবি সনদ। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির চেয়ারম্যান রাজেন্দ্র লিংগডেন বলেন, “রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাবে। সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ না করলে বড়সড় আন্দোলনে নামব আমরা।” ২০০৮ সালে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটে নেপালে। দেশকে ঘোষণা করা হয় অ-হিন্দু রাষ্ট্র। ২০১৫ সালে নয়া সংবিধানের মাধ্যমে সরকারিভাবে ধর্ম নিরপেক্ষ প্রজাতান্ত্রিক দেশে পরিণত হয় নেপাল।

    রাজতন্ত্র ফেরানোর দাবি

    নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি দীর্ঘদিনের। হিন্দুরাষ্ট্রের দাবিও বহু পুরানো। জনতার এই দাবিতে ইন্ধন জোগাচ্ছে সনাতন হিন্দু স্টেট নেপাল মেগা ক্যাম্পেন। এই সংগঠনের নেতা শঙ্কর ভাণ্ডারি। নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি এনসি পার্টিরও। এই দলের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবা বিষয়টি নিয়ে সোচ্চার হন নেপালি কংগ্রেসে।

    ২০২২ সালে নেপালের (Nepal) সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি জয়ী হয় ২৭৫টি আসনের মধ্যে ১৪টিতে। দেশের পঞ্চম বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে জায়গা করে নেয়। ভোটের পর রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি জোট সরকারেরই অংশ ছিল। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারা বিরোধী বেঞ্চে বসে। নেপালের এই দলটিই দেশটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবিতে সোচ্চার হয়েছে।

    আরও পড়ুুন: ৯ পাতার ‘ইভেন্ট গাইড’! অম্বানী-পুত্রের বিয়েতে অতিথিদের জন্য চার্টার্ড বিমান

    হিন্দুত্বের দাবিতে সরব হয়েছে নেপালের জেনারেল রুকমানগুড় কাটাওয়াল। তিনি ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নেপালের সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। তিনি বলেন, “আমাদের এই প্রচার দেশকে হিন্দুত্ববাদী হিসেবে প্রতিষ্ঠা করা নয়, সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের এক ঘরে করে দেওয়াও নয়। আমাদের প্রচার শুধুমাত্র নেপালের (Nepal) হিন্দু পরিচয় ফিরিয়ে আনার উদ্দেশ্যে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bird Flu: বার্ড ফ্লু-র ভ্রুকুটি, অন্ধ্রপ্রদেশে মৃত্যু ১০ হাজার মুরগির

    Bird Flu: বার্ড ফ্লু-র ভ্রুকুটি, অন্ধ্রপ্রদেশে মৃত্যু ১০ হাজার মুরগির

    মাধ্যম নিউজ ডেস্ক: বসন্তের হাওয়ায় বার্ড ফ্লু-র ভ্রুকুটি! ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে বার্ড ফ্লু (Bird Flu)। তার জেরে উদ্বেগে পোল্ট্রি ব্যবসায়ীরা। জানা গিয়েছে, নেল্লোর-সহ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এইচ৫এনওয়ান ভাইরাস। ঘটনায় মুরগি পালনে রেড অ্যালার্ট জারি করেছে ওই রাজ্যের পশুপালন দফতর।

    ১০ হাজার মুরগির মৃত্যু

    জানা গিয়েছে, নেল্লোর জেলার পুধালাকুরু, কোভুরু ও মাইদাপুরম এলাকায় গত তিন মাসে বার্ড ফ্লুয়ে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ হাজার মুরগির। পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই দুই গ্রামের বাইরেরও ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা। জনবসতির ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী তিন মাস মুরগির মাংস বিক্রির দোকান বন্ধ থাকার নির্দেশিকা জারি করেছে পুলিশ-প্রশাসন। নেল্লোরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আশপাশের জেলাগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। যেহেতু পোল্ট্রিগুলিতেই বেড়েছে সংক্রমণ, তাই আগামী ১৫ দিন পোল্ট্রিগুলি থেকে অন্য কোথাও মুরগি পাঠানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    ড্রপলেট থেকে রোগ ছড়ায় 

    বিশেষজ্ঞদের মতে, অন্যান্য ফ্লুয়ের (Bird Flu) মতো বার্ড ফ্লুও ছড়ায় নাক-মুখ থেকে নিঃসৃত সূক্ষ্মাতিসূক্ষ্ম জলকণা বা ড্রপলেট থেকে। এই ড্রপলেট অন্য পাখির শ্বাসনালীতে ঢুকে গেলে ওই পাখিটিও সংক্রমিত হতে পারে ফ্লুয়ে। জানা গিয়েছে, যাঁরা মূলত পোল্ট্রির কাজেই যুক্ত, তাঁরাই সাধারণত সংক্রমিত হন। বসন্তের বাংলায় এইচ৫এনওয়ান ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি মুরগি থেকে মানুষে সংক্রমণ ছড়ায় এবং সংক্রমিত ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার আগেই এ রাজ্যে আসেন, সে ক্ষেত্রে ছড়াতে পারে সংক্রমণ।  

    আরও পড়ুুন: ‘‘জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডিয়া জোটের নেতারা’’, তীব্র আক্রমণ মোদির

    জানা গিয়েছে, মূলত পোল্ট্রি ফার্মের মাধ্যমেই বেশি ছড়ায় বার্ড ফ্লু। তবে হাঁস-মুরগি খেলে যে এই বার্ড ফ্লু হবে, এমন কোনও কথা নেই। অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে ডিম আসে এ রাজ্যে। সেই ডিম খেলেও বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ যে তাপমাত্রায় মাংস কিংবা ডিম রান্না করা হয়, তাতে ফ্লুয়ের ভাইরাস মারা যায়। একই কথা প্রযোজ্য ওমলেটের ক্ষেত্রেও (Bird Flu)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ambani Wedding: ৯ পাতার ‘ইভেন্ট গাইড’! অম্বানী-পুত্রের বিয়েতে অতিথিদের জন্য চার্টার্ড বিমান

    Ambani Wedding: ৯ পাতার ‘ইভেন্ট গাইড’! অম্বানী-পুত্রের বিয়েতে অতিথিদের জন্য চার্টার্ড বিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘অ্যান্টিলিয়া’-র অন্দরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আম্বানি (Ambani Wedding) পরিবার। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবনে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant Ambani Radhika Merchant)। তবে এবার মুম্বইয়ে নয়, গুজরাটের জামনগরে আম্বানিদের পৈতৃক বাড়িতে বসছে অনন্ত এবং রাধিকার প্রাক বৈবাহিক আসর। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে উদযাপন। ইতিমধ্যেই অতিথিদের ৯ পাতার ইভেন্ট গাইড এবং ওয়ার্ড্রোব প্ল্যানার পাঠিয়েছে আম্বানি পরিবার।

    কী কী নির্দেশ

    ১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ১টার মধ্যে সমস্ত অতিথিকে বিশেষ চাটার্ড ফ্লাইটে দিল্লি বা মুম্বই থেকে জামনগর আনা হবে। ইভেন্ট গাইডে বলা হয়েছে, ‘একজন অতিথি একটি হ্যান্ড লাগেজ এবং একটি হোল্ড লাগেজ আনতে পারেন। দম্পতিরা ৩টি স্যুটকেস। এর বেশি লাগেজ হলে সেটা যে একই ফ্লাইটে পৌঁছবে তার কোনও গ্যারান্টি নেই। তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব’। প্রথম দিনকে বলা হচ্ছে ‘ইভনিং ইন এভারল্যান্ড’। ওই দিন সন্ধ্যায় ‘মার্জিত ককটেল’ পোশাক পরবেন অতিথিরা। দ্বিতীয় দিনের ড্রেস কোড হল ‘জঙ্গল ফিভার’। এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জামনগরে আম্বানিদের অ্যানিমাল রেসকিউ সেন্টারের বাইরে। অতিথিদের আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। আর তৃতীয় দিন হল দেশি রোম্যান্স। অতিথিদের জন্য কেশসজ্জাশিল্পী, শাড়ি পরানোর শিল্পী এবং লন্ড্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছেন আম্বানিরা (Ambani Wedding)।

    আরও পড়ুন: আইপিএলে সুযোগ পেয়েছে ছেলে, বাবা বিমানবন্দরে নিরাপত্তা দিলেন রোহিতদের

    কারা কারা আসছেন

    রিল্যায়্যান্স কর্তা মুকেশ অম্বানীর (Ambani Wedding) কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং অ্যাঙ্কর হেল্‌থকেয়ার-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানকে ঘিরে আপাতত জল্পনা তুঙ্গে। বিয়ে উপলক্ষে গুজরাটে অম্বানীদের জামনগরের বাড়িতে এখন সাজ সাজ রব। অতিথি-অভ্যাগতদের তালিকাও বেশ লম্বা। শোনা যাচ্ছে, তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন মাইক্রোসফ্‌ট কর্তা বিল গেটস, মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ, ব্ল্যাকরক-এর সিইও ল্যারি ফিঙ্ক, ডিজনির সিইও বব ইগার, অ্যাডোব-এর সিইও শান্তনু নারায়ণ, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়েন টমাস ময়নিহান, ভুটানের রাজা-রানির মতো ব্যক্তিত্ব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ছাত্রীর, পরীক্ষা স্থগিত যাদবপুরে

    Jadavpur University: অধ্যাপকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ছাত্রীর, পরীক্ষা স্থগিত যাদবপুরে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের দাবি, নকল করতে গিয়ে ধরা পড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করছেন ওই ছাত্রী। আর, প্রথম বর্ষের ওই ছাত্রীর দাবি, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে যৌন প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে আপাতত একটি বিশেষ বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, অভিযোগকারিণী ওই ছাত্রী এই বিভাগেরই।

    ছাত্রীর অভিযোগ

    বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের পরীক্ষা চলছিল। এক ছাত্রীর অভিযোগ, এক অধ্যাপক (Jadavpur University) তাঁকে যৌন হেনস্থা করেছেন। অভিযোগের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে একটি ইমেল করেছিলেন ওই ছাত্রী। তিনি লিখেছিলেন, “অভিযুক্ত অধ্যাপক পরীক্ষায় নকল করার মিথ্যা দায় চাপিয়ে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনেই শারীরিক তল্লাশি চালাতে দিতে বাধ্য করেছেন।

    শারীরিক নির্যাতন!

    পরের পরীক্ষার দিন তাঁকে হল থেকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে ওই অধ্যাপক শারীরিক নির্যাতনও করেন। প্রথমে নিজে ও পরে দুই সিনিয়র ছাত্রকে দিয়ে তাঁকে যৌন প্রস্তাবও দেন।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে লেখা ওই চিঠি ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদাধিকারী এবং রাজ্য মহিলা কমিশন এবং যাদবপুর থানায় পাঠিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটার সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “আসলে এটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের দ্বন্দ্বের প্রতিফলন। ওই ছাত্রী হলে প্রতারণার মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন। হলের পরিদর্শক তাঁকে বাধা দিয়েছিলেন। তখনই অভিযুক্ত ওই অধ্যাপককে ডেকে আনা হয়। ওই অধ্যাপকের বিরুদ্ধে আগে কখনও এমন অভিযোগ ওঠেনি। ওই ছাত্রী সত্যি বলছেন না।”

    আরও পড়ুুন: পঞ্চায়েত ভোটে সন্দেশখালিতে কী অভিযোগ ছিল? খুঁজে দেখার নির্দেশ হাইকোর্টের

    বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, “ওই ছাত্রী যে অভিযোগ করেছেন, তা সত্যি কিনা তা খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই ওই অভিযোগ পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ বিষয়ক কমিটির কাছে। তারাই তদন্ত করে দেখবে (Jadavpur University)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Hooghly: সন্দেহের জেরে মহিলাকে মারধর, চোখে লঙ্কা ঘষে অত্যাচার! অভিযুক্ত এসআই

    Hooghly: সন্দেহের জেরে মহিলাকে মারধর, চোখে লঙ্কা ঘষে অত্যাচার! অভিযুক্ত এসআই

    মাধ্যম নিউজ ডেস্ক: কেবলমাত্র সন্দেহের কারণে এক মহিলাকে প্রথমে মারধর এবং সেইসঙ্গে লঙ্কা ঘষে নিগ্রহের অভিযোগ উঠেছে খোদ পুলিশের সাব-ইনস্পেকটরেরই বিরুদ্ধ। এ যেন ঠিক রক্ষকেরই ভক্ষকের মতো আচরণ! হুগলির (Hooghly) খানাকুল থানার মালঞ্চ এলাকায় এক ব্যক্তির ব্রেসলেট হারিয়ে গিয়েছিল। কিন্তু এই হারিয়ে যাওয়া ব্রেসলেট পেয়েছেন ঐ মহিলা, এমনই সন্দেহে মহিলাকে বুধবার স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এরপর তাঁর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠেছে। মূল অভিযুক্ত হলেন পুলিশের এসআই তুষার মণ্ডল। আপাতত তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

    পুলিশ সুপারের বক্তব্য (Hooghly)

    ঘটনার কথা জানাজানি হতেই এলাকার মানুষ খানাকুল থানা ঘেরাও করে। অপর দিকে নিগৃহীতাকে অসুস্থ অবস্থায় আরামবাগের (Hooghly) একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। তাঁর সন্তান থানায় অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে জেলার পুলিশ সুপার বলেন, “আমরা আভিযোগ পেয়ে থানায় এফআইআর করেছি। অভিযুক্তকে সাসপেন্ডে করা হয়েছে।” একই সঙ্গে অভিযুক্ত তুষার মণ্ডল নিজে কিছুই বলতে চাননি। তিনি শুধু বলেন, “যা বলার ঊর্ধবতন কর্তৃপক্ষকেই বলবো।”

    পরিবারের অভিযোগ

    পরিবারের (Hooghly) তরফ থেকে নিগৃহীতার শাশুড়ি বলেন, “আমার বউমাকে মিথ্যা অভিযোগে একমাস ধরে মানসিক ভাবেও অত্যাচার করছে ঐ তুষার। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বউমাকে মারধর করা হয়। মধ্যরাতে একাবারে সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে দিয়ে যায়। সেইসঙ্গে তাঁর হাতে এক হাজার টাকাও গুঁজে দেওয়া হয়।” অপর দিকে ঐ মহিলা বলেন, “আমাকে মারধর করে আঘাত করা হয়। সেই সঙ্গে চোখের তলায় কাঁচালঙ্কা ঘষে দেওয়া হয়।”

    স্বামীর বক্তব্য

    মহিলার স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন। তিনি বলেন, “একটি ছেলের বক্তব্যের সাপেক্ষে আমার স্ত্রীকে সন্দেহের বসে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই ছেলেও স্পষ্ট করে ব্রেসলেট সম্পর্কে কিছুই বলতে পারেনি। কিন্তু এভাবে মনগড়া, ভিত্তিহীন সন্দেহ করে অত্যাচার করে ঠিক কাজ করেনি পুলিশ। ওঁর প্রতি অন্যায় করা হয়েছে। আমি সুবিচার চাই। থানার (Hooghly) পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাস্তি চাই।”

         

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: পঞ্চায়েত ভোটে সন্দেশখালিতে কী অভিযোগ ছিল? খুঁজে দেখার নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: পঞ্চায়েত ভোটে সন্দেশখালিতে কী অভিযোগ ছিল? খুঁজে দেখার নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের সময় কেমন ছিল সন্দেশখালি (Sandeshkhali)? তখন সেখানে কী কী অভিযোগ ছিল? এবার সেই বিষয়টি খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পঞ্চায়েতে আদালত অবমাননার মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল-সহ সেই মামলার আইনজীবীদের পঞ্চায়েতে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, তা খুঁজে বার করতে বলেন প্রধান বিচারপতি।

    প্রধান বিচারপতির নির্দেশ

    শুক্রবার কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি)-সহ পঞ্চায়েতে আদালত (Calcutta High Court) অবমাননার মামলার আইনজীবীদের পঞ্চায়েত ভোটে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে অভিযোগ খুঁজে বার করতে বলল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘আমার যত দূর মনে পড়ছে, সন্দেশখালি নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। সেখানে কী অভিযোগ ছিল দেখতে চাই। ওই মামলাটি কে করেছিলেন তা-ও খুঁজে বার করা হোক।’’ আগামী সোমবার সন্দেশখালি মামলার শুনানির সময় সেই বিষয়টিও আদালত নজরে আনতে চায় বলে জানান প্রধান বিচারপতি।

    আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য, এক সপ্তাহে বাংলায় ৩টি জনসভা মোদির

    সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য

    ২০ তারিখও সন্দেশখালি (Sandeshkhali) মামলার শুনানিতে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি। তিনি নাম না করে শাহজাহান প্রসঙ্গে বলেছিলেন, ‘স্বতঃপ্রণোদিত মামলায় ওঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিতে পারি।’ পাশাপাশি প্রধান বিচারপতির আরও উল্লেখযোগ্য মন্তব্য ছিল, ‘জানি না তাঁকে কেউ নিরাপত্তা দিচ্ছেন কিনা।’এবার কলকাতা হাইকোর্টের নজরে সন্দেশখালিতে পঞ্চায়েত নির্বাচনে ঘটে যাওয়া হিংসার ঘটনা। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল সন্দেশখালিতে। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে পলাতক শাহজাহান। তারপর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগণার সন্দেশখালি। এবার, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সময়েও সন্দেশখালি নিয়ে কোনও অভিযোগ উঠেছিল কি না,তা খতিয়ে দেখতে চাইছে হাইকোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Modi In Varanasi: ‘‘জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডি জোটের নেতারা’’, তীব্র আক্রমণ মোদির

    Modi In Varanasi: ‘‘জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডি জোটের নেতারা’’, তীব্র আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi In Varanasi)। সন্ত রবিদাসের ৬৪৭তম জন্মজয়ন্তীতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। ওই মঞ্চ থেকে এদিন তিনি একহাত নেন ইন্ডি জোটের নেতাদেরও। প্রধানমন্ত্রী বলেন যে জাতপাতের নামে দেশকে বিভাজিত করছেন ইন্ডিয়া জোটের নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পা রাখেন প্রধানমন্ত্রী। এদিন সকালে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন তারপরেই সন্ত রবিদাসের মন্দিরে পৌঁছান প্রধানমন্ত্রী।

    উন্নয়নের উৎসব চলছে কাশীতে

    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Modi In Varanasi) এদিন বলেন যে উন্নয়নের উৎসব শুরু হয়েছে কাশিতে। তাঁর আরও সংযোজন, ‘‘এমন একটি সময়ের মধ্যে আমরা যাচ্ছি, যখন সারা দেশ গর্বিত।’’ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার আগে হর হর মহাদেব ধ্বনি তোলেন প্রধানমন্ত্রী। এবং তিনি বলেন, ‘‘মহাদেবের আশীর্বাদ যে ভূমিতে রয়েছে তা সমৃদ্ধ। বিগত ১০ বছর ধরে কাশিতে উন্নয়নের ঢোল বাজছে। আজ আবারও কাশির একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে।’’

    ভারতের চিরন্তন চেতনা হল কাশী

    কাশীকে এদিন সর্ববিদ্যার রাজধানী বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেন ‘‘গত ১০ বছরে কাশি অনেক বদলে গিয়েছে কাশী। উন্নয়নের গঙ্গা কাশীকে আশীর্বাদ করেছে। প্রধানমন্ত্রী (Modi In Varanasi) এদিন আরও বলেন যে কাশী শুধুমাত্র আমাদের একটি ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় এটি ভারতের চিরন্তন চেতনা। একটা সময় ছিল যখন ভারতের সমৃদ্ধির গল্প সর্বত্র বলা হত। এর কারণ শুধু অর্থনৈতিক শক্তি নয়, সাংস্কৃতিক এবং সামাজিক সমৃদ্ধিও ছিল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share