Blog

  • Panchayat Election 2023: ‘টাকা নয়, মানুষ বিচার চায়’, মমতার ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের

    Panchayat Election 2023: ‘টাকা নয়, মানুষ বিচার চায়’, মমতার ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন কেন পড়বে? কেন রাজনৈতিক হিংসার বলি হতে হবে মানুষকে? প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবারই ভোটের (Panchayat Election 2023) হিংসায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, সবাই জীবনের সুরক্ষা চায়। জাস্টিস চায়।”

    মুখ্যমন্ত্রীকে কটাক্ষ 

    বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ (Dilip Ghosh) বলেন, “উনি সব দেখতে পান না, শুনতে পান না। যতটা দৃষ্টি বা বোঝার ক্ষমতা, ততটাই বলছেন। বাস্তব যেটা, যেটা মিডিয়া তুলে ধরছে। সেটা তো অস্বীকার করা যাবে না। এখনও পর্যন্ত অসমর্থিত ভাবে মৃত ৪৭, মুখ্যমন্ত্রী বলছেন ১৯। উনি কাল বলেছেন, আমার কি দোষ? ৪৭ জন মরে যাওয়ার পরেও যদি দোষ দেখতে না পান, বা অনুভব করতে না পারেন তাঁর কী ত্রুটি, তাহলে তো আমরা ভগবান ভরসায় বেঁচে আছি। এমন লোককে দায়িত্ব দিয়েছি যার চোখ নেই, কান নেই, কিছু বুঝতেও পারেন না। নিজের দোষ ছাড়া আর সব দেখতে পান। এরকম লোকের কাছে আর কিছু আশা করা যায় না।”

    আরও পড়ুুন: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    গণনায় কারচুপি

    গণনার দিন যে বিপুল কারচুপি হয়েছে, সেই অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ গণনার দিন ফোন নামিয়ে রেখেছিলেন বিডিও-রা। জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা দাবি করেছেন, বিডিও যা বলার বলে দিয়েছে। রাজভবনের পিস রুমে ভোট সংক্রান্ত ৭৫০০ অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর, যা আদালতে পেশ করা হবে। দিলীপ ঘোষের দাবি, এমন হাজার হাজার অভিযোগ জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কোনও সুরাহা হয়নি। ভাঙড়ের অশান্তি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও ভাঙড়ে অশান্তি হয়েছে। বাহিনীর যিনি প্রমুখ, তিনি আগেই বলেছেন, তাঁর কাছে স্পর্শকাতর বুথের লিস্ট ছিল না। কোথাও যেতেও বলা হয়নি। ওনারা নিজে থেকে কিছু জায়গায় গেছেন। “

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Elections 2023: “আক্রান্তদের অপরাধ, তাঁরা মোদিকে ভালবাসেন”, ‘শান্তিকক্ষ’ থেকে বেরিয়ে বললেন রবিশঙ্কর

    Panchayat Elections 2023: “আক্রান্তদের অপরাধ, তাঁরা মোদিকে ভালবাসেন”, ‘শান্তিকক্ষ’ থেকে বেরিয়ে বললেন রবিশঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Elections 2023) ঘিরে যাতে অশান্তি না হয়, সেজন্য রাজভবনে ‘শান্তিকক্ষ’ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বৃহস্পতিবার সকালে রাজভবনে পৌঁছলেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিএসএফের স্পেশাল ডিজি পর্যায়ের এক আধিকারিকও।

    রাজভবনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

    রাজ্যে নির্বাচনোত্তর হিংসা খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার ওই দলের সদস্যরা পৌঁছান এ রাজ্যে। সেদিন ঘুরে দেখেন উত্তর ২৪ পরগনা। বৃহস্পতিবার যান রাজভবনে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন (Panchayat Elections 2023), আমরা বুধবার সন্ত্রাসের শিকার কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করেছি। আশ্চর্য হয়ে দেখেছি, ১২-১৩ বছরের শিশুও হামলার শিকার হয়েছে। মিনাখাঁর রাজমিস্ত্রি শান্তনু পাত্রের বাড়িতে গিয়েছিলাম। তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করা শান্তনু তাঁর বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগিয়েছিলেন। সেই অপরাধে তাঁর বাড়ি তছনছ করা হয়েছে।

    দুর্ভাগ্যের বিষয়

    প্রাক্তন আইনমন্ত্রী বলেন, রাজ্যপালের সঙ্গে দেখা করে আবেদন করেছি, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া, যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। প্রয়োজন মনে হলে আপনি সেই সব জায়গা পরিদর্শন করুন। কোথাও তো বিচার হওয়া উচিত। মমতার রাজ্যে সুবিচারের আবেদন জানানোর সুযোগও শেষ হয়ে গিয়েছে।

    পুলিশ আক্রান্তদের সুবিচার দিতে চায় না, প্রশাসন শোনে না। এরা সবাই ওঁর সরকারের অপরাধমূলক আচরণের শামিল হয়ে হয়ে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যের।

    আরও পড়ুুন: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    রবিশঙ্কর (Panchayat Elections 2023) বলেন, যেখানে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ চলছে, সেখানেও পুলিশ পদক্ষেপ করছে না। আমরা এটা রাজ্যপালকে জানিয়েছি। রাজ্যপাল কী করবেন, সেটা আমি বলতে পারব না। কিন্তু আমরা এখানকার মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেছি। তিনি বলেন, আমরা ভোট-হিংসার যন্ত্রণাদায়ক ছবি দেখেছি। যাঁদের ওপর হামলা হয়েছে, তাঁদের বাড়িতে গিয়েছি। আক্রান্তদের একটাই অপরাধ, তাঁরা নরেন্দ্র মোদিকে ভালবাসেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Tmc: ব্যালট খেয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী! সেই বুথেও ফের ভোটের নির্দেশ

    Tmc: ব্যালট খেয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী! সেই বুথেও ফের ভোটের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: গোছা গোছা ব্যালট পেপার ছিঁড়ে, মুখে পুরে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূলের (Tmc) এক প্রার্থী। দিনভর আলোচনার কেন্দ্রে ছিলেন তিনিই। ভোটে জিততে যে কত রকমের ছলাকলার আশ্রয় নেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছিলেন তৃণমূলের ওই প্রার্থী। কিন্তু সেদিন যেমন শেষ রক্ষা হয়নি, ফলাফল ঘোষণার পরও তা হল না। ওই কেন্দ্রে ফের ভোট করানোর নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন মোট ২০টি বুথে পুনরায় নির্বাচন করার নির্দেশ দিয়েছে। তার মধ্যে সব চেয়ে বেশি বুথ রয়েছে হাওড়া জেলার সাঁকরাইলে, ১৫ টি। এরপরই স্থান উত্তর ২৪ পরগনার। সেখানে পুনরায় ভোট হবে ৪ টি বুথে। এছাড়া ভোট হবে সিঙ্গুরের একটি বুথে।

    কী হয়েছিল সেদিন?

    পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিপিআইএম প্রার্থীকে হারাতেই ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের (Tmc) ওই প্রার্থী। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর সেক্রেটারি বয়েজ হাই স্কুলের। জানা গিয়েছে, গণনার শেষে ৪ ভোটে জয়ী হন সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। অভিযোগ, এরপর গণনা কেন্দ্রে ঢুকে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব মাটি। তারপর তিনি সিপিএম প্রার্থীর ৪টি ব্যালট ছিঁড়ে খেয়ে নেন এবং বাকি ব্যালট ছড়িয়ে দিয়ে পালিয়ে যান। এর পর প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ওই কেন্দ্রের গণনা।

    সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার জানিয়েছিলেন, ৪ ভোটে জেতার পর জয় নিশ্চিত করার আগে ফের গণনা হওয়ার কথা ছিল। এমনটা তাঁকে জানানোও হয়েছিল। তখন সেখানে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী। এজেন্টের সঙ্গে কথা বলার পর সোজা ব্যালটের দিকে এগিয়ে গিয়ে ২৫ টা ব্যালটের তোড়া হাতে তুলে নিয়ে তা ছিঁড়ে অর্ধেক মুখে পুরে খেয়ে নেন তৃণমূল প্রার্থী (Tmc)। আর বাকিটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন।

    কোন ২০ টি বুথে ফের ভোট?

    কমিশন যে নির্দেশ দিয়েছে, তাতে মোট ওই ২০টি বুথে ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এগুলি হল সাঁকরাইলের মানিকপুর ২৪৭ থেকে ২৫৪ নম্বর পর্যন্ত মোট ন’টি বুথ, সারেঙ্গার ২৬৭, ২৬৮ (দু’টি), ২৭১ (দু’টি) এবং ২৭৭ নম্বর বুথ। সিঙ্গুরের বেরাবেরির ১৩ নম্বর বুথ এবং হাবড়া ২-এর ভুরকুণ্ডার ১৮ নম্বর বুথ (দু’টি), ৩১ নম্বর বুথ এবং গুমা পঞ্চায়েত কেন্দ্রের ১২০ নম্বর বুথ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assam: ১৩ বছরের নাতনিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ! গ্রেফতার ৭৩ বছরের সুকুর আলি

    Assam: ১৩ বছরের নাতনিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ! গ্রেফতার ৭৩ বছরের সুকুর আলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৭৩ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমে (Assam)। জানা গিয়েছে হাইলাকান্দির বাসিন্দা সুকুর আলির তার সম্পর্কে এক নাতনিকে গত জুন মাসে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। 

    ২১ জুলাই পর্যন্ত জেল হেফাজত সুকুরের

    গুরুতর এই অভিযোগে ১১ জুলাই মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুকুরকে। পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনও তার বিরুদ্ধে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানায়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করা হয়েছে বলে জানা গিয়েছে। সুকুর আলিকে কোর্টে তোলা হলে বিচারক আপাতত তাকে ২১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছেন।

    অসমের (Assam) হাইলাকান্দিতে হিন্দু নাবালিকাকে ধর্ষণ ও খুন

    অন্যদিকে হাইলাকান্দিতে ধর্ষণ ও খুনের আসামি জুবের আহমেদ এখনও পলাতক। জুবেরের গ্রেফতারির দাবিতে ১০ জুলাই হাইলাকান্দিতে বজরঙ দল এবং অন্যান্য সংগঠন এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনও করে। দিন সাতেক আগে জুবেরের বিরুদ্ধে অভিযোগ ওঠে ১৩ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের, পরে মেয়েটি হাসপাতালে মারা যায়। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র হাইলাকান্দি। দোষীর গ্রেফতারির দাবিতে রাস্তায় নামে বিভিন্ন সংগঠন। জানা গিয়েছে, গত ৫ জুলাই জুবের তার দুই সহযোগী জাবির এবং আনসারকে সঙ্গে নিয়ে ২ জন হিন্দু নাবালিকাকে অপহরণ করে। এরপর অভিযোগ কাছাড়ের এক চা বাগানে তাদেরকে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা এক নাবালিকাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। ওই নাবালিকাকে পরে তার পরিবারের হাতে তুলে দেয় স্থানীয়রা। এরপর মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে এবং তাকে ভর্তি করানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই সে মারা যায়। মৃত্যুর আগের জবানবন্দিতে নাবালিকা বলে, জুবের তার পরিচয় একজন হিন্দু হিসেবে দিয়েছিল এবং নিজের নাম বলেছিল রাহুল। জানা গিয়েছে জুবের বেঙ্গালুরুতে একটি ফ্যাক্টরিতে কাজ করতো। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জুবেরের ফোনের লোকেশন মিজোরামে পাওয়া গিয়েছে। অসম (Assam) পুলিশ মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে। ৬ জুলাই থেকে জুবেরের গোটা পরিবারের খোঁজ মিলছেনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: ভোটে জেতার পর দত্তপুকুরে পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

    BJP: ভোটে জেতার পর দত্তপুকুরে পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট শেষ হলেও হিংসা থামার কোনও লক্ষ্মণই নেই। ভোট পরবর্তী অশান্তি যেন বেড়েই চলেছে। রাতের অন্ধকারে এবার গ্রাম পঞ্চায়েতে পরাজিত বিজেপির (BJP) তিন প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর,বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোঁড়া কিছুই বাদ যায়নি। ঘটনার জেরে বৃহস্পতিবার ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকায়। অভিযোগ,ঘটনায় সময় রাস্তার আলো নিভিয়ে অন্ধকার করে তারপর ওই তিন বিজেপি প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালায় তৃণমূল দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পঞ্চায়েতের তিন বিজেপি প্রার্থী নৃপেন ধর, অনিমা মণ্ডল, নিতীশ মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যরা।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) প্রার্থী?

    বিজেপি (BJP) প্রার্থী নৃপেন ধর বলেন, “যেদিন নির্বাচন সংগঠিত হয়, সেদিন কিছু লোকজন ফোন করে জানান, গণনার দিন বাড়িতে না থাকতে। তখন বলি, গণনার দিন কোথায় যাব? যা-ই হোক বাড়িতে থাকব। সেই মোতাবেক পুলিশকে জানাই, হুমকি আসছে, আমাদের বাড়িতে অসুবিধা হতে পারে। পুলিশ বলে, দেখছি যাতে সমস্যা না হয়। তৃণমূলের যারা নেতা রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলছি। যেদিন ভোট গণনা হয়েছে, সেদিন কিছু হয়নি। বুধবার রাতে ওদের একটা বিজয় মিছিল গিয়েছে। মিছিল চলাকালীন আমাদের বাড়িতে আবির ছোড়া হয়। আমরা বিষয়টা মেনে নিই। বুধবার ২টো ৪০ মিনিট নাগাদ যখন ঘুমিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে, সেই সময় দুমদাম আওয়াজ হচ্ছিল। পরিবার নিয়ে ঘরের এক কোণে বসেছিলাম। ওরা তাণ্ডব চালিয়েছে ঘরে। কাচ ভেঙেছে। বাচ্চার গায়ে লেগেছে। আমার পায়ে লেগেছে।” এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তৃণমূলের নামে বিজেপি (BJP) মিথ্যা অভিযোগ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tesla: ভারতেই ‘টেসলা’ উৎপাদনের সিদ্ধান্ত ‘মোদি ভক্ত’ ইলনের! দাম কত হবে?

    Tesla: ভারতেই ‘টেসলা’ উৎপাদনের সিদ্ধান্ত ‘মোদি ভক্ত’ ইলনের! দাম কত হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভারতে গাড়ি উৎপাদন করবে টেসলা (Tesla)। সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় টেসলা (গাড়ি নির্মাতা সংস্থা) প্রধান ইলন মাস্কের। বৈঠক এতটাই ফলপ্রসূ হয় যে নিজেকে ‘মোদি ভক্ত’ হিসাবেও দাবি করেন পৃথিবীর এই ধনকুবের। জানা গিয়েছে ভারতে উৎপাদিত গাড়ির দামও থাকবে নাগালের মধ্যেই। ইতিমধ্যে নতুন কারখানা খুলতে ভারত সরকারের সঙ্গে আলোচনাও শুরু করেছে মার্কিন সংস্থার আধিকারিকরা। টেসলার এই পরিকল্পনার ফলে আগামী দিনে ভারতের গাড়ি বাজার মজবুত হবে বলেই ধারনা অর্থনীতি বিশেষজ্ঞদের। পাশাপাশি এর ফলে তৈরি হবে কর্মসংস্থানও। 

    ২০২১ থেকেই জল্পনা চলছিল ভারতে গাড়ি উৎপাদন করবে টেসলা (Tesla) 

    ট্যুইটারের মালিক সম্প্রতি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ভারতে প্রথম কারখানা খুলতে চায় টেসলা। প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই ভারতে টেসলা আসা নিয়ে জল্পনা তৈরি হয়। ওই বছরেই কর্নাটকের বেঙ্গালুরুতে একটি কোম্পানির নামও নথিভুক্ত করে টেসলা। তবে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী সেসময় সাফ জানিয়ে দেন, চিনে গাড়ি বানিয়ে ভারতে বিক্রি করা যাবে না। ভারতে গাড়ি উৎপাদন করার ক্ষেত্রে খুবই আগ্রহী টেসলা (Tesla)। শোনা যাচ্ছে ভারতে প্রথম বৈদ্যুতিক গাড়ির কারখানা খুলবে এই মার্কিন সংস্থা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে আলাপ-আলোচনাও শুরু করেছে টেসলার প্রতিনিধিরা, এমনটাই সূত্রের খবর রয়েছে।

    গাড়িগুলির দাম কতো হবে?

    সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে প্রতি বছর ৫ লাখ গাড়ি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে এই সংস্থা। ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে ঠিক করা হয়েছে দামও। জানা গিয়েছে, এই সকল গাড়ির দাম রাখা হবে ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। বর্তমানে আন্তর্জাতিক বাজারে, টেসলার সবথেকে সস্তা যে গাড়ি বিক্রি হয় সেটি হল Tesla Model 3 – যার দাম ৬০ লাখ থেকে ৭০ লাখ টাকা। টেসলার আধিকারিকরা জানিয়েছেন, শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে এই দাম প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ কমাতে চলেছে টেসলা (Tesla)। ওয়াকিবহাল মহলের মতে, টেসলার এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের পাশাপাশি বাইরের দেশে, বিশেষ করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গাড়ি রফতানির জন্য ভারতকে কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে এই সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: “দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোদি জমানার কথা”, বললেন শাহ

    Amit Shah: “দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোদি জমানার কথা”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “যখন দারিদ্র দূরীকরণ ও কৃষিক্ষেত্রে উন্নয়ন নিয়ে দেশের ইতিহাস লেখা হবে, সেখানে সোনার অক্ষরে লেখা থাকবে মোদি সরকার জমানার কথা।” বুধবার কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন নাবার্ডের (NABARD) ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন।

    স্বনির্ভর হচ্ছে গ্রাম

    শাহ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের কেবল শহর নয়, গ্রামগুলোও আজ স্বনির্ভর হচ্ছে। গ্রামীণ অর্থনীতির আত্মা যে কৃষি, সেই কৃষি ক্ষেত্রেও দ্রুত উন্নতি হচ্ছে।” তিনি (Amit Shah) বলেন, “কৃষি-অর্থনীতিতে কো-অপারেটিভ ক্ষেত্রগুলোকে এমনভাবে সংযোগ করা হয়েছে যে, সেগুলোকে আলাদা করা যাবে না। স্বনির্ভর গোষ্ঠীগুলোকে নিজের পায়ে দাঁড়াতে বড় ভূমিকা পালন করছে নাবার্ড। সেই জন্যই আজ গ্রামের প্রত্যেকটি মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারছেন। বিশেষত মা-বোনেরা স্বনির্ভর হচ্ছেন। সমাজে তাঁরা শ্রদ্ধাও অর্জন করছেন।”

    নাবার্ডের অবদান 

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতের ৬৫ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন। নাবার্ড ছাড়া তাঁদের কথা ভাবাই যায় না। গত চার দশক ধরে গ্রামীণ অর্থনীতি, পরিকাঠামো, কৃষি, কো-অপারেটিভ প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীর মেরুদণ্ডই হল নাবার্ড।” মূলধন গঠন এবং জমার ক্ষেত্রে গত ৪২ বছর ধরে নাবার্ড বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। শাহের দাবি, নাবার্ডের মাধ্যমে এ পর্যন্ত ৮ লক্ষ কোটি টাকা গিয়েছে গ্রামীণ অর্থনীতিতে।

    আরও পড়ুুন: ভারতের একাধিক শহরে বিস্ফোরণের ছক! চার সন্ত্রাসবাদীকে কারাদণ্ড দিল এনআইএ-র আদালত

    মন্ত্রী (Amit Shah) আরও জানান, প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত গ্রামীণ অর্থনীতিতে ২০ লক্ষ কোটি টাকা রিফাইনান্স করেছে নাবার্ড। বৃদ্ধির নিরিখে যার পরিমাণ ১৪ শতাংশ। তিনি বলেন, “এই প্রাপ্তি ছাড়া গ্রামীণ অর্থনীতি এবং তার বিকাশ কল্পনাই করা যেত না। তাই আমাদের এমন লক্ষ্য তৈরি করা উচিত, যাতে করে মানুষ কাজ করতে উৎসাহিত হন, এবং অন্যকে কাজ করতে উৎসাহিত করেন।” শাহ জানান, ১৯৮২ সালে কৃষি অর্থনীতিতে স্বল্প মেয়াদি ঋণ দেওয়া হয়েছিল ৮৯৬ কোটি টাকা। আর আজ নাবার্ড নিয়েছে ১.৫৮ লক্ষ কোটি টাকা। ওই বছর কৃষিক্ষেত্রে দীর্ঘ মেয়াদি ঋণ দেওয়া হয়েছিল ২ হাজার ৩০০ কোটি টাকা। নাবার্ডের মাধ্যমে আজ সেটাই বেড়ে হয়েছে ১ লক্ষ কোটি টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Chandrayaan 3 Launch: শুরু কাউন্টডাউন! অপেক্ষার আর ২৪-ঘণ্টা, শুক্রবার চাঁদে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’

    Chandrayaan 3 Launch: শুরু কাউন্টডাউন! অপেক্ষার আর ২৪-ঘণ্টা, শুক্রবার চাঁদে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’

    মাধ্যম নিউজ ডেস্ক: আর একটা রাতের অপেক্ষা। শুক্রবার দুপুরে চাঁদের দেশে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3 Launch)। প্রথামাফিক ২৫ ঘণ্টা আগে, বৃহস্পতিবার দুপুর একটায় শুরু হলো চূড়ান্ত কাউন্টডাউন। তার আগে, এদিন সকালে লে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে প্রার্থনা করতে আসেন ইসরোর চেয়ারম্যান বিজ্ঞানী এস সোমনাথ, সচিব শান্তনু ভাতওয়াদেকর-সহ অন্যান্য বিজ্ঞানী। পরে, সোমনাথ সাংবাদিকদের বলেন, ‘‘চন্দ্রযান ৩ কাল যাত্রা শুরু করবে৷ আমরা আশা করছি, সব কিছু ঠিকঠাক হবে৷’’

    শুরু হলো কাউন্টডাউন

    ইসরোর ঘোষণা অনুযায়ী, আগামিকাল দুপুর ২.৩৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি মার্ক-৩ (অধুনা এলভিএম-৩) রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3 Launch)। রকেটের পেলোডে থাকবে চন্দ্রযান মডিউল। যাতে থাকবে প্রপালশন, ল্যান্ডার এবং রোভার। আগের মিশনে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠাচ্ছে না চাঁদের কক্ষপথে। ইসরো জানিয়েছে, সব ঠিকঠাক চললে আগামী ২৩ বা ২৪ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ (বিজ্ঞানের পরিভাষায় সফট-ল্যান্ডিং) করবে ল্যান্ডার ‘বিক্রম’। 

    কতটা পথ পাড়ি দেবে চন্দ্রযান ৩?

    উৎক্ষেপণের সময় রকেটের ওজন প্রায় ৬৪২ টন থাকবে। এর মধ্যে শুধুমাত্র জ্বালানির পরিমাণ ৫৫৩ টনের বেশি। উৎক্ষেপণের পর ১৬ মিনিটেই চন্দ্রযান ৩ মডিউলকে ভূপৃষ্ঠ থেকে ১৭৯ কিলোমিটার উচ্চতায় পৌঁছে দেবে রকেট। সেখানে পেলোড ছেড়ে দেওয়া হবে। এর পরের ধাপে, চাঁদের উদ্দেশে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটারের পথ পাড়ি দেওয়া শুরু করবে চন্দ্রযান ৩ মডিউল। মডিউলে থাকা তিনটি উপাদানের মধ্যে প্রোপালশন মডিউলের ওজন ২,১৪৮ কেজি, ল্যান্ডারটি ১,৭২৩ কেজি ও রোভারের ওজন ২৬ কেজি। 

    চাঁদে কী কী গবেষণা চালাবে চন্দ্রযান ৩?

    সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান ৩-কে (ISRO Chandrayaan 3) পৃথিবী থেকে ৩৬ হাজার ৫০০ কিলোমিটার দূরত্বে নিয়ে যাবে এলভিএম-৩ রকেট। এর পর, চাঁদের কক্ষপথের ১০০ কিমির মধ্যে চন্দ্রযান ৩-কে পৌঁছে দেবে এই চন্দ্রযান প্রোপালশন মডিউল। চন্দ্রের কক্ষপথে প্রবেশের পর প্রোপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Launch)। শেষ পর্যায়ে, সেখান থেকে চূড়ান্ত অবতরণ শুরু করবে ল্যান্ডার বিক্রম। ল্যান্ডিংয়ের পর চাঁদের রেগোলিথ, চন্দ্র ভূকম্পন, চন্দ্র পৃষ্ঠের প্লাজমা বায়ুমণ্ডল এবং মৌলিক গঠনের তাপ পদার্থগত বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করার জন্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করবে চন্দ্রযান ৩-এ থাকা রোভার ‘প্রজ্ঞান’।

    ল্যান্ডিংয়ে বিশেষ গুরুত্ব

    চন্দ্রযান ৩ (Chandrayaan 3 Launch) আদপে হল চন্দ্রযান ২-এর একটি ফলো-আপ মিশন। ২০২৯ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান ২। কিন্তু, অবতরণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর, ল্যান্ডারটি চাঁদের বুকে ক্র্যাশ ল্যান্ড করে। ক্ষতিগ্রস্ত হয় রোভার।  সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবারের মিশনের পরিকল্পনা করা হয়েছে, জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ। এবারের চন্দ্রযানে (ISRO Chandrayaan 3) মোট ১৩টি ‘থ্রাস্টার’ রয়েছে, যা সফট ল্যান্ডিং করতে সাহায্য করবে। এই রোভারের আয়ু এক চন্দ্র-দিবস, বা ১৪ দিন।

    আরও পড়ুন: ‘ব্যর্থতা-ভিত্তিক পদ্ধতি’-তেই সফল হবে চন্দ্রযান ৩! দাবি ইসরো প্রধানের, বিষয়টা কী?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Oh My God 2: মুক্তির আগে সেন্সর বোর্ডে গেল অক্ষয় কুমারের ‘ওহ মাই গড-২’

    Oh My God 2: মুক্তির আগে সেন্সর বোর্ডে গেল অক্ষয় কুমারের ‘ওহ মাই গড-২’

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ (Oh My God 2) ব্যাপক ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার আসতে চলেছে এই সিনেমার পার্ট টু। জানা গিয়েছে, ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তবে বুধবার এই ছবির কিছু দৃশ্য ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ এর কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, প্রভাসের অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে প্রবল বিতর্ক ওঠে। সিনেমার কিছু দৃশ্য এবং সংলাপকে ঘিরে,  ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ ওঠে। প্রসঙ্গত, আদিপুরুষ সিনেমাতে রাবণকে কাঁচা মাংস খেতে দেখা যায়। যা মেনে নিতে পারেননি দর্শকরা। অথবা হনুমানের মুখে এমন কিছু সংলাপ উঠে আসে যা বিতর্কিত এবং পৌরাণিক গল্পের সঙ্গে মেলে না। তাই স্বাভাবিকভাবে ‘ওহ মাই গড-২’ (Oh My God 2) কে নিয়ে যাতে কোনও বিতর্ক না ওঠে তাই আগেভাগে সবকিছু খতিয়ে দেখে নিচ্ছে সেন্সর বোর্ড।

    সম্প্রতি সামনে এসেছে ‘ওহ মাই গড-২’ (Oh My God 2) এর ট্রেলার

    প্রকাশ্যে এসেছে ‘ওহ মাই গড-২’ এর ট্রেলার। ইথিমধ্যে তা পেসবুক ইউটিউব সমেত প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়েছে। সাধারণ দর্শকদের মধ্য়ে ট্রেলার দেখে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গিয়েছে। এই সিনেমার প্রথম পার্টে অক্ষয়য় কুমারকে দেখা গিয়েছিল শ্রী কৃষ্ণের ভূমিকায়। সাধারণ মানুষের বেশে তিনি পাশে দাঁড়িয়েছিলেন কাঞ্জিভাই (পরেশ রাওয়াল) এর। এবার অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে ভগবান শিবের ভূমিকায়। এখানেই কয়েকজন নেটিজেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা বলেছেন। কারণ প্রচলিতভাবে মহাদেবকে ভক্তরা যেমন করে দেখতে অভ্যস্ত এখানে সেভাবে চিত্রায়িত হননি শিব। মানুষের বেশেই অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে। সিনেমায় দেখা যাবে ‘রামায়ণ’ খ্যাত অরুণ গোভিলকেও।

    কী বলছে সেন্সর বোর্ড? 

    সেন্সর বোর্ডের আধিকারিকের মতে, বোর্ড কখনও কোনও ফিল্মকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনা। কিন্তু কোনও সিন অথবা সংলাপ যা কিনা বিতর্ক তৈরি করতে পারে অথবা কোনও সমাজে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে, এক্ষেত্রে পরিচালকদের তা বাতিল করার পরামর্শ দেয় সেন্সর বোর্ড। এবং  ফিল্ম নির্মাতাদের আবশ্যিক কর্তব্য হয়ে ওঠে বিতর্কিত সিন বা সংলাপ  পরিবর্তন করা। ফিল্মের সার্টিফিকেশন-এর সময় আঞ্চলিক সেন্সর বোর্ডে ৭ জন সদস্য থাকেন। এদের মধ্যে তিনজন পুরুষ সদস্য এবং চারজন মহিলা সদস্য।তাঁরা সিনেমাটি দেখেন এরপর তাঁদের মতামতের ভিত্তিতে তা যায় রিভিউ কমিটির কাছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    Panchayat Election 2023: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্রাবাচনের সময় (Panchayat Election 2023) রাজভবনে জমা হওয়া সব অভিযোগ আদালতে জমা দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, ভোটে হিংসা সংক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার অভিযোগ জমা পড়েছিল রাজভবনের পিস রুমে। ভোটে অনিয়ম ও সন্ত্রাস নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজভবনে জমা পড়া সব অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

    রাজ্যপালের নির্দেশ 

    উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) নির্ঘন্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে ভোটের দিন ও তার পর পর্যন্ত জারি রয়েছে অশান্তি। অসমর্থিত সূত্র বলছে, সবমিলিয়ে মোট পঞ্চাশের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। বিরোধীদের দাবি, সেন্ট্রাল ফোর্সকে এনেও বসিয়ে রাখা হয়েছিল। তার ফলেই ভোটের দিনে এত মৃত্যু। রাজভবন থেকে নির্বাচনে হিংসা সংক্রান্ত নানা অভিযোগ একসঙ্গে করে সিল খামে কমিশনে পাঠানো হয়েছিল। তার সঙ্গে রাজ্যপাল (C V Ananda Bose) একটি নোটও পাঠান কমিশনে। সূত্রের খবর সেই নোটে লেখা হয় ওইসব অভিযোগের যতক্ষণ পর্যন্ত তদন্ত ও বিচার হয় ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচনের ফল স্থগিত রাখা হয়। কিন্তু তা হয়নি। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যপালের এই নির্দেশ প্রত্যাশিতই ছিল। 

    আরও পড়ুুন: “ভারতীয় গণতন্ত্রকে আমি অন্তর থেকে কুর্নিস করি,” বললেন মুসলিম ওয়ার্ল্ড লিগ কর্তা

    বিএসএফের স্পেশাল ডিজির রিপোর্ট

    কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ তুলেছিল বিরোধীরা। ভোটপর্ব (Panchayat Election 2023) মিটতেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিএসএফের স্পেশাল ডিজি। সূত্রের খবর, ভোটে কীভাবে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্যপালকে তা নিয়ে রিপোর্ট দেবেন তিনি। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ তুলেছিল বিএসএফ। রাজভবন সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা রুখতে কী ভূমিকা হবে কেন্দ্রীয় বাহিনীর? সেই বিষয়েও রাজ্যপালের কাছে রিপোর্ট দেবেন বিএসএফের স্পেশাল ডিজি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share