Blog

  • Suvendu Adhikari: হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্যের, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে প্রস্তুতি শুভেন্দুর

    Suvendu Adhikari: হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্যের, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে প্রস্তুতি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের। গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পর রাজ্য সরকার দ্বারস্থ হতে পারে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারকে সেই সুযোগ দিতে চান না রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু (Suvendu Adhikari) অধিকারী। সময় নষ্ট না করে দেশের শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমার কাজ হল, আজ রাতের মধ্যে বা আগামিকাল সকালের মধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা। যাতে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার একতরফাভাবে সুপ্রিম কোর্টে যেতে না পারে।”

    ক্যাভিয়েট দাখিলের অর্থ

    ক্যাভিয়েট দাখিল করার অর্থ হল, কোনও একটি মামলা নিয়ে যদি অপর কোনও পক্ষ সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে যিনি ক্যাভিয়েট দাখিল করে রাখবেন, তাঁকে ছাড়া সেই মামলার শুনানি হবে না। রাজ্যের বিরোধী দলনেতার সন্দেহ, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন। তাই ক্যাভিয়েট দাখিল করে রাখছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    ঐতিহাসিক রায়, দাবি শুভেন্দুর

    রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে। বৃহস্পতি-সন্ধ্যায় এই নির্দেশ দেয়  কলকাতা হাইকোর্ট। সেই রায়কে ঐতিহাসিক বলে ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, এই রায়ের ফলে মৃত্যুমিছিল থামা উচিত। গ্রামবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই আশা রেখেই রায়কে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট থেকে যাতে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন একতরফা রায় বের করতে না পারে, তাই ক্যাভিয়েট দাখিল করব।

    আরও পড়ুুন: “সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে”, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, আজও (বৃহস্পতিবার, মনোনয়নের শেষ দিনে) সন্ত্রাস চালিয়ে অনেক জায়গায় বিরোধীদের মনোনয়ন দাখিল করতে দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস ১২ থেকে ১৪ হাজার বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-মুসলিম, সংখ্যাগুরু-সংখ্যালঘু নির্বিশেষে ওই বুথগুলিতেই অন্তত ৫০০ ভোটে পরাস্ত হবেন লোকসভা নির্বাচনে। তিনি বলেন, “গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে কর্পোরেশন নির্বাচনে ভোট লুঠের পর দুর্গাপুর পূর্ব ও পশ্চিমে আর জিততে পারেনি। বহু জায়গায় বিরোধীদের এবার মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WB Panchayat Election 2023: সন্ত্রাসের আবহ! রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল এসসি কমিশন

    WB Panchayat Election 2023: সন্ত্রাসের আবহ! রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল এসসি কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে (Panchayat Elections 2023) অশান্তির ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল জাতীয় তফসিলি কমিশন (NCSC)। আগামী ৭ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রয়োজনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে দিল্লিতে তলব করা হবে বলে জানালেন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।

    তফসিলি জাতির মানুষ আক্রান্ত

    বাংলায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন, মনোনয়নের সময় তাঁদের বেশিরভাগই আক্রান্ত, দাবি এসসি কমিশনের চেয়ারম্যানের। অরুণ হালদার বলেছেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে কোনও জবাব না পেলে রাজ্য নির্বাচন কমিশনারকে দিল্লিতে এসসি কমিশনের দফতরে তলব করা হবে।’’অরুণ আরও বলেন, “রাজ্য নির্বাচন কমিশন সন্ত্রাস বন্ধ না করতে পারলে নির্বাচন স্থগিত রাখা উচিত। তফসিলি সম্প্রদায়ভুক্ত বেশিরভাগ মানুষ আক্রান্ত, আমরা মুখ বন্ধ করে বসে থাকব না। সোনামুখী ও ইন্দাসের বিধায়ক আক্রান্ত, দু’জন বিধায়ক তফসিলি সম্প্রদায়ভুক্ত।”

    আরও পড়ুন: “সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে”, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    রাজ্যে ভয়ের পরিবেশ

    রাজ্যের তফসিলি জাতির মানুষদের আতঙ্কের কথা তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান উল্লেখ করেছেন, ‘‘গত দেড় মাসে পশ্চিমবঙ্গে তফসিলি জাতির অন্তর্ভুক্ত ৬ জনকে খুন করা হয়েছে। গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ক’দিন বাদে পঞ্চায়েত নির্বাচন। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। যার ফলে রাজ্যের তফসিলি জাতিভুক্তরা নির্বাচনে অংশ নিতে ভয় পান।’’ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার পর পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই তফসিলি জাতির মানুষদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে।’’ উদাহরণ হিসাবে সোনামুখীর বিধায়কের উপর হামলা, ইন্দাস এবং ক্যানিংয়ে অশান্তির ঘটনা উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amit Shah: রাজ্যে পঞ্চায়েত-হিংসা! সুকান্তর কাছে খোঁজ নিলেন অমিত শাহ

    Amit Shah: রাজ্যে পঞ্চায়েত-হিংসা! সুকান্তর কাছে খোঁজ নিলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছিল খুন দিয়ে। মনোনয়নপত্র জমার শেষ দিনেও ঠেকানো গেল না প্রাণহানি। বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনেও উত্তর থেকে দক্ষিণ— রাজ্যে ঘটে গেল একের পর সংঘর্ষ। মৃত্যু হল চার জনের। উত্তর নিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে ২ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ভাঙড়ে অকালে ঝরে গেল তরতাজা দুই প্রাণ। আইএসএফ (ISF) এবং তৃণমূলের (TMC) সংঘর্ষের বলি হয়েছেন দুই দলের ওই দুজন। সংঘর্ষে জখমও হয়েছেন একজন। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকেও এসেছে অশান্তির খবর। মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার বিকেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তির সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু পক্ষে। রাজ্যে সন্ত্রাসের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। এদিনই নির্বাচন কমিশনের দ্বারস্থও হচ্ছে বিজেপির প্রতিনিধি দল।

    বিরোধীদের ওপর হামলা

    কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন পুলিশ এসকর্ট করে মনোনয়ন দিতে নিয়ে যাচ্ছিলেন বিরোধীদের ৮২ জন প্রার্থীকে। ভাঙড়ের সোনপুর বাজারের কাছে তাঁদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিতে মৃত্যু হয় আইএসএফের এক কর্মীর। মৃতের নাম মহম্মদ মহিউদ্দিন মোল্লা। আইএসএফের অভিযোগ, দুষ্কৃতীরা যখন বিরোধী প্রার্থীদের (Amit Shah) ওপর হামলা চালায়, তখন কার্যত দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। পরের পর গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমা পড়তে থাকে মুড়ি মুড়কির মতো। ধোঁয়ায় ঢেকে যায় গোটা তল্লাট।

    বোমাবাজি, গুলি

    আইএসএফের অভিযোগ (Panchayat Election 2023) অস্বীকার করে তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি করেছে আইএসএফ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রশিদ মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও। তিনি জীবনতলার বাসিন্দা। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজয়গঞ্জ বাজারে। দ্রুত বিশাল বাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তার আগে ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। এলাকায় চলছে পুলিশি টহলদারি। ঘটনার পরে পরেই অমিত শাহকে (Amit Shah) ফোন করে সুকান্ত। বিস্তারিত জানান রাজ্যের পরিস্থিতি সম্পর্কে।

    আরও পড়ুুন: অগ্নিগর্ভ ভাঙড়, পুলিশি এসকর্টে চলল গুলি, আইএসএফ কর্মী সহ মৃত ২

    এদিকে, রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হয়েছে কেন্দ্রীয় তফশিলি কমিশনও। কমিশনের চেয়ারপার্সন অরুণ হালদারের দাবি, এ রাজ্যের সন্ত্রাসে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন তফশিলি জাতির মানুষ। তাই কমিশনের তরফে নোটিশ দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনকে। শুক্রবার রাজ্যে আসছে তফশিলি কমিশনের প্রতিনিধি দলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cyclone Biparjoy: অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে সৌরাষ্ট্রে আছড়ে পড়ল বিপর্যয়! ১লক্ষ মানুষকে স্থানান্তর

    Cyclone Biparjoy: অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে সৌরাষ্ট্রে আছড়ে পড়ল বিপর্যয়! ১লক্ষ মানুষকে স্থানান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হল। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে সৌরাষ্ট্রে আছড়ে পড়েছে ‘বিপর্যয়’। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আজ মধ্যরাত পর্যন্ত সেই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলবে। ওই সময়ের মধ্যে ‘বিপর্যয়’-র গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি হতে পারে। অর্থাৎ আগামী কয়েক ঘণ্টা গুজরাটে তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’। ইতিমধ্যে এক লক্ষ মানুষকে গুজরাটের উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

    বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি 

    ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হতেই রূপেন ভান্ডার এলাকা থেকে উদ্ধার করা হয় ৭২ জনকে। গুজরাটের ওই এলাকা নীচু হওয়ায়, সেখানে জল ঢুকতে শুরু করে হু হু করে। এনডিআরএফের ৬টি দল হাজির হয়ে সেখান থেকে উদ্ধার করে ৭২ জনকে। যাঁদের মধ্যে ৩২ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং রয়েছে ১৫ শিশু। রূপেন ভান্ডার এলাকা থেকে উদ্ধার করে ওই ৭২ জনকে দ্বারকার একটি স্কুলে নিরাপদে রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে এনডিআরএফ। ঘূর্ণিঝড় পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনওরকম প্রাণহানি না হয় তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন। 

    সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ে বিপর্যয় (Cyclone Biparjoy)। তখন ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঝড়ের গতি ঘণ্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার হতে পারে। ঝড়ের কারণে জামনগরে বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ইতিমধ্যেই গুজরাটের একাধিক জায়গায় ঝোড়ো হাওয়ায় সম্পত্তির ক্ষতি হয়েছে। যদিও এখনও কোনও হতাহতের ঘটনা নেই। ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিপথের দিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। গান্ধীনগরে রিভিউ মিটিং করেছেন গুজরাটের মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

    আরও পড়ুুন: মনোনয়নের শেষ দিনে ঝরল রক্ত, অগ্নিগর্ভ চোপড়ায় গুলিতে মৃত ২, জখম ১

    বিপর্যয়ের প্রভাব কেরল, মুম্বইয়েও

    বিপর্যয়ের (Cyclone Biparjoy) প্রভাব পড়তে পারে কেরল উপকূলেও। রাতে সাড়ে ১১টা পর্যন্ত ভিঝিনজাম থেকে কাসারাগোড় পর্যন্ত উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল ঢেউ। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৩ থেকে ৩.৩ মিটার। ঘূর্ণিঝড় বিপযর্য়ের প্রভাব পড়েছে মুম্বইয়ের সমুদ্রেও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: “সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে”, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Panchayat Election 2023: “সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে”, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেবল স্পর্শকাতর এলাকা নয়, রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন (Panchayat Election 2023) করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রায় পড়তে গিয়ে প্রধান বিচারপতি বলেন, “স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল সে ব্যাপারে কমিশন যা করার তা করেনি। সামগ্রিকভাবে অবাধ মনোনয়ন প্রক্রিয়া সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের যে বলিষ্ঠ ভূমিকা নেওয়ার প্রয়োজন ছিল, সেক্ষেত্রেও বড়সড় ফাঁক থেকে গিয়েছে। সেই কারণেই গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে পঞ্চায়েত নির্বাচন করার বিষয়ে নির্দেশ দিচ্ছে আদালত।” আদালত আরও জানিয়েছে, ভোটের কাজে যুক্ত সকলকে সরকারি আইকার্ড সঙ্গে রাখতে হবে। চাওয়া মাত্রই তা দেখতে হবে। পুলিশকর্মী, অবজার্ভার, ভোটকর্মী…প্রত্যেককে সঙ্গে আইকার্ড রাখতে হবে।

    নির্বাচন কমিশনকে ভর্ৎসনা

    এদিন সকালেই রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) সংক্রান্ত একটি রায়ের অংশবিশেষ পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আদালত। যদিও রাজ্য নির্বাচন কমিশন জানায়, তারা এখনও পরিস্থিতির মূল্যায়ন করেনি। তখনই বিরক্ত হয়ে বিচারপতি বলেন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভাল হবে?”

    আদালতের নির্দেশ

    এদিন সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কার্যকর করতে হবে। এদিন আদালতকে (Panchayat Election 2023) রাজ্য জানিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তায় যাতে পুলিশবাহিনীর ঘাটতি না থাকে, তাই পড়শি রাজ্য থেকে পুলিশ বাহিনী আনানোর ব্যবস্থা করছে তারা। কিন্তু আলাদত সাফ জানায়, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে। কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করতে হবে কমিশনকে। আর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ জোগাবে কেন্দ্র।

    আরও পড়ুুন: অগ্নিগর্ভ ভাঙড়, পুলিশি এসকর্টে চলল গুলি, আইএসএফ কর্মী সহ মৃত ২

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: পুলিশ নিয়ে মনোনয়ন দিতে গিয়েও আক্রান্ত বিজেপি, লাঠি, বাঁশ, রড নিয়ে হামলা

    Panchayat Election 2023: পুলিশ নিয়ে মনোনয়ন দিতে গিয়েও আক্রান্ত বিজেপি, লাঠি, বাঁশ, রড নিয়ে হামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে (panchayat election 2023) মনোনয়নের শেষ দিনেও উত্তাল রাজ্য। চোপড়ায় গুলিতে মৃত্যু হয়েছে বিরোধী রাজনৈতিক দলের দুই কর্মীর। ভাঙড় ২ তে যেসব প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারেননি, হাইকোর্টের নির্দেশে তাঁদের পুলিশি নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে। একই ঘটনা ঘটে মিনাখাঁতে। হাইকোর্টের নির্দেশে বিজেপি প্রার্থীদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়ন করতে নিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁদের উপর আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই বলে মনে করছে বিরোধী দলগুলি।

    কী হয়েছে পঞ্চায়েত নির্বাচনে (panchayat election 2023)?

    পঞ্চায়েত নির্বাচনে (panchayat election 2023) উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা না করতে পারলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে মনোনয়ন করাতে নিয়ে যাবে। রাজ্য পুলিশ মোট ১১ জন বিজেপি প্রার্থীকে গাড়িতে করে মিনাখাঁ বিডিও অফিসে নিয়ে যায়। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে। গাড়ির কাচ ভাঙা হয়। বিজেপির অভিযোগ, হাইকোর্টের নির্দেশকে অমান্য করে এবং আইনের শাসনকে উপেক্ষা করে পঞ্চায়েতে মনোনয়ন জমা করতে দিল না রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস।

    বিজেপির জেলা ইনচার্জের বক্তব্য

    উত্তর ২৪ পরগনা জেলার বিজেপির ইন চার্জ কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা ১১ জন বিজেপি প্রার্থীকে থানা থেকে পুলিশ প্রোটেকশন নিয়ে মিনাখাঁ বিডিও অফিসে নমিনেশন (panchayat election 2023) দিতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় হঠাৎই আমাদের গাড়ি লক্ষ্য করে ইট মারা হয়। এর ফলে গাড়ির কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তারপর বেশ কিছু দুষ্কৃতী এসে কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে। বেশ কিছু মহিলা বিজেপি কর্মী ছিলেন। তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয়। তৃণমূল দুষ্কৃতীদের সংখ্যা ছিল প্রায় দেড়শোর বেশি। দুষ্কৃতীদের হাতে লাঠি, বাঁশ, রড ইত্যাদি ছিল। বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, পুরো জঙ্গলের রাজত্ব চলছে। তিনি বলেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে জীবন সঙ্কটের কারণে আর বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়া সম্ভবপর হয়নি। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে হাড়োয়া থানায় বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: অগ্নিগর্ভ ভাঙড়, পুলিশি এসকর্টে চলল গুলি, আইএসএফ কর্মী সহ মৃত ২

    Panchayat Election 2023: অগ্নিগর্ভ ভাঙড়, পুলিশি এসকর্টে চলল গুলি, আইএসএফ কর্মী সহ মৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অগ্নিগর্ভ ভাঙড়! তৃণমূল (TMC)-আইএসএফের (ISF) মধ্যে বোমা-গুলির লড়াই। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আইএসএফের এক কর্মীর এবং তৃণমূলের এক কর্মীর। সংঘর্ষে জখম (Panchayat Election 2023) হয়েছেন তৃণমূলের এক কর্মীও। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। অশান্তির দায় আইএসএফের ঘাড়ে চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    হাইকোর্টের নির্দেশে পুলিশ এসকর্ট

    কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন পুলিশ এসকর্ট করে মনোনয়ন দিতে নিয়ে যাচ্ছিলেন বিরোধীদের ৮২ জন প্রার্থীকে। ভাঙড়ের সোনপুর বাজারের কাছে তাঁদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিতে মৃত্যু হয় আইএসএফের এক কর্মীর। মৃতের নাম মহম্মদ মহিউদ্দিন মোল্লা। আইএসএফের অভিযোগ, দুষ্কৃতীরা যখন বিরোধী প্রার্থীদের ওপর হামলা চালায়, তখন কার্যত দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। পরের পর গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমা পড়তে থাকে মুড়ি মুড়কির মতো। ধোঁয়ায় ঢেকে যায় গোটা তল্লাট।

    অভিযোগ, পাল্টা অভিযোগ

    আইএসএফের অভিযোগ (Panchayat Election 2023) অস্বীকার করে তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি করেছে আইএসএফ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রশিদ মোল্লা নামে এক তৃণমূল কর্মীরও। তিনি জীবনতলার বাসিন্দা। এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজয়গঞ্জ বাজারে। দ্রুত বিশাল বাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। তার আগে ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। এলাকায় চলছে পুলিশি টহলদারি।

    ভাঙড়ে অশান্তির জন্য আইএসএফকেই দায়ি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যারা বিরোধী আছে ওখানে, নতুন জিতেছে, তারাই প্রথম করেছে পরশুদিন (মঙ্গলবার)। ভাঙচুর করেছে, মানুষকে বিপথে চালিত করে, সাম্প্রদায়িক স্লোগান দিয়ে সবাইকে জোগাড় করে ওখানে ভাঙচুর, লুঠতরাজ, অগ্নিসংযোগ করা হয়েছে।” তিনি বলেন, “আমাদের তরফে কালকে (বুধবার) একটা প্রতিবাদ হয়েছে। যেটা আমি সত্য বলব।”

    আরও পড়ুুন: কোন্দলে ভাঙন শাসক দলে, বিজেপিতে যোগদান ৩০০ তৃণমূল কর্মীর

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র পেশ-পর্বকে কেন্দ্র করে অশান্তির খবর এসেছে বিভিন্ন জেলা থেকে। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে মারামারিও হয়েছে ভাঙড়ে। মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকা। বোমাবাজির পাশাপাশি চলে গুলিও। জখম হন বেশ কয়েকজন। তার পর থেকেই থমথমে ছিল এলাকা। বৃহস্পতিবার বাঁধে ফের সংঘর্ষ। সংঘর্ষের বলি তরতাজা দুই প্রাণ।

    প্রশাসনের ঘুম ভাঙবে কবে?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: “মনোনয়ন জমা করতে বিরোধী প্রার্থীদের পাহারা দিয়ে নিয়ে যাবেন ওসি”, নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: “মনোনয়ন জমা করতে বিরোধী প্রার্থীদের পাহারা দিয়ে নিয়ে যাবেন ওসি”, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিরোধী শিবিরের প্রার্থীদের একটি জায়গায় জড়ো হতে হবে। সেখান থেকে তাঁদের এসকর্ট করে মনোনয়ন কেন্দ্র পর্যন্ত নিয়ে যাবেন থানার ওসি (OC)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। মিনাখাঁয় মনোনয়নে বাধাদান প্রসঙ্গে সিপিএম, ক্যানিং এবং গোটা বসিরহাটে মনোনয়ন জমা দিতে না পারা বিজেপি ও ভাঙড়ে মনোনয়ন জমা দিতে না পেরে আইএসএফ প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাগুলি এক সঙ্গে ওঠে বিচারপতি মান্থার এজলাসে।

    হাইকোর্টে মামলা

    এদিন মনোনয়নপত্র জমা দিতে না পেরে হাইকোর্টে মামলা করতে এসেছিলেন পঞ্চায়েতের চার প্রার্থীও। আদালতের নির্দেশ, ওই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের সাহায্য করবে সংশ্লিষ্ট এলাকার পুলিশ। পুলিশকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি মান্থা।

    পুলিশ প্রহরায় মনোনয়ন

    বৃহস্পতিবারই মনোনয়নপত্র পেশের শেষ দিন। এদিনই মামলাগুলি ওঠে আদালতে (Calcutta High Court)। হাইকোর্টের নির্দেশ, মনোনয়ন দিতে যাওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৮২ জন প্রার্থী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও কাশীপুর থানায় জড়ো হবেন। বসিরহাট পুলিশ জেলার সুপারের অফিসে জড়ো হবেন সেখানকার বিজেপি প্রার্থীরা। সেখান থেকে তাঁদের পাহারা দিয়ে মনোনয়নপত্র জমা দিতে নিয়ে যাবে পুলিশ।

    গত বৃহস্পতিবার ঘোষণা হয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। মনোনয়নপত্র জমা-পর্ব শুরু হয় তার পরের দিন থেকেই। তার পর থেকে রাজ্যের বিভন্ন জেলা থেকে উঠে আসছে একের পর এক অশান্তির খবর। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয় ভাঙড়ে। গুলি চালানোর অভিযোগও ওঠে। অশান্তি হয়েছে বসিরহাট, ক্যানিং এবং সন্দেশখালিতেও। বুধবার এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে নালিশ জানাতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকি। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তাঁর।

    আরও পড়ুুন: মনোনয়নের শেষ দিনে ঝরল রক্ত, অগ্নিগর্ভ চোপড়ায় গুলিতে মৃত ২, জখম ১

    এদিকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য নির্বাচন কমিশনের গেটের বাইরে বিক্ষোভ দেখান। তাঁদেরও অভিযোগ, মনোনয়ন জমাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি করছে রাজ্যের শাসক দল। মনোনয়নকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে বিজেপি, সিপিএম এবং আইএসএফ। বিচারপতি মান্থার এজলাসে শুনানি হয় ওই মামলার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election: প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চার বিধায়ক

    Panchayat Election: প্রকাশ্যেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের চার বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘোষণা হতেই রাজ্য জুড়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। বুধবারই ক্যানিং-এ তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে গুলিবিদ্ধ হন একজন। কোথাও নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভ, তো কোথাও সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিচ্ছেন শাসক দলের বিক্ষুব্ধ নেতানেত্রীরা। দুর্নীতিগ্রস্ত লোকদের টিকিট দেওয়া হয়েছে, এই অভিযোগে এবার মুর্শিদাবাদ জেলার চার তৃণমূল বিধায়ক ক্ষোভ প্রকাশ করলেন। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের শেষ দিনে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেছেন দলেরই চার বিধায়ক। ভরতপুর বিধানসভা কেন্দ্রের হুমায়ুন কবীর, নওদার বিধায়ক শাহিনা মমতাজ বেগম, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী ও জলঙ্গীর বিধায়ক আব্দুর রেজ্জাক দলেরই বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। ওয়াকিবহাল মহল বলছে, রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছেন শাসক দলের নেতা-মন্ত্রীদের একাংশ। গরু চুরি মামলায় জেলে রয়েছেন অনুব্রত। এই অবস্থায় এমনিতেই ব্যাকফুটে রয়েছে শাসক দল। তারপর দলের অন্দরে এমন গোষ্ঠী দ্বন্দের  ফল নিশ্চিতভাবে পঞ্চায়েত ভোটে (Panchayat Election) পড়বে। 

    কী বললেন হুমায়ুন কবীর? 

    তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যান অপূর্ব সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হুমায়ুন বলেন, ‘‘কান্দি ব্লকের তৃণমূলের সভাপতি বাগবুল হোসেন মাত্র পাঁচ শতাংশ টিকিট বিলি করতে পেরেছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অপূর্ব সরকার সব থেকে বেশি আসনে টিকিট বন্টন করেছেন। অন্যদিকে একজন হেরে যাওয়া বিধায়িকা লালবাগ ও ডোমকলের নিজের মনের প্রার্থী নির্বাচন করছেন।’’

    কী বললেন রবিউল আলম?

    এদিন রবিউল আলম দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘পঞ্চায়েতে যেভাবে দুর্নীতিগ্রস্তদের টিকিট দেওয়া হল, এর ফল কিন্তু লোকসভা ভোটে পড়বে। মুর্শিদাবাদে কোনও দিন সেই অর্থে শক্তিশালী ছিল না তৃণমূল। বিগত কয়েক বছর ধরে আমাদের মতোই কংগ্রেস ত্যাগী নেতারা এখানে শাসক দলকে শক্তিশালী করেছি। টিকিট বিলি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছে বলেও শুনছি।’’

    আরও পড়ুুন: মণিপুরে জ্বলছে গ্রাম, জঙ্গলে বাসিন্দারা! তল্লাশি অভিযান শুরু সেনার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final)  যাত্রা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। 

    কঠিন লড়াই ভারতের

    ৯ দলীয় ডব্লুটিসির যে সূচি আইসিসি দিয়েছে, তাতে করে বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কঠিন পথ পেরোতে হবে ভারতকে। দ্য চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়াকেও তুলনামূলক কঠিন পথ পার করতে হবে। সেই তুলনাই অনেকটাই সহজ পথ পেরতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের মতই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে।

    শুরু হচ্ছে অ্যাশেজ

    দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। অফিসিয়ালি এই তৃতীয় ডব্লুটিসির আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এই অ্যাশেজ। গত বারের চ্যাম্পিয়নরা এজবাস্টনের পাশাপাশি এবারের অ্যাশেজে খেলবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার এবং দ্য ওভালে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। 

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    ভারত তাদের এই ডব্লুটিসির সফর শুরু করছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আগের বারের মতন এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট। এই চক্রে অজিরা ন’টি অ্যাওয়ে টেস্ট খেলবে। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলবে। এ ছাড়াও তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share