Blog

  • Avtar Singh Khanda: লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ‘মাস্টারমাইন্ড’ অবতার সিং খান্দার মৃত্যু

    Avtar Singh Khanda: লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ‘মাস্টারমাইন্ড’ অবতার সিং খান্দার মৃত্যু

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়ে লন্ডনের হাসপাতালে মারা গেলেন অমৃতপাল সিংয়ের সহযোগী এবং খালিস্তান লিবারেশনের প্রধান অবতার সিং খান্দা (Avtar Singh Khanda)। প্রায় ১৪ দিন আগে বার্মিংহামের স্যান্ডওয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। খান্দার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তার সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। ব্লাড ক্যানসারে খালিস্তানী নেতার (Khalistani leader) যে মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ অনুগামীরা। তাদের মতে, হাসপাতালে বিষ প্রয়োগ করে খান্দাকে হত্যা করা হয়েছে। 

    কে এই অবতার সিং খান্দা

    ব্রিটিশ গোয়েন্দা সূত্রে খবর, গত বেশ কয়েক বছর আগে ব্লাড ক্যানসারের আক্রান্ত হয়েছিলেন খান্দা (Avtar Singh Khanda)। সেই সময় চিকিৎসা করিয়ে ভালোই ছিলেন। কিন্তু বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয়েছিল বার্মিংহাম সিটি হাসপাতালে। লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় প্রায় সাড়ে বারোটা নাগাদ খালিস্তান লিবারেশন ফোর্সের প্রধানের মৃত্যু হয় বলে খবর। অবতার সিং রাজনৈতিক আশ্রয়ে ব্রিটেনে বসবাস করত। লন্ডন থেকে শিখ যুবকদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সামিল করার জন্য প্রধান ভূমিকা পালন করেছিলেন খান্দা। কীভাবে বোমা তৈরি করতে হয় এবং আইইডি পরিচালনা করতে হয় সে বিষয়ে বিপথগামী শিখ যুবকদের প্রশিক্ষণ দিত মৃত খালিস্তানী নেতা। অবতার সিং খান্দা-র বাবাও খালিস্তান (Khalistani leader) লিবারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে জঙ্গি কার্যকলাপের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।  এছাড়া অবতারের মায়ের সঙ্গে খালিস্তানি জঙ্গি গুরজন্ত সিং বুধসিংওয়ালারও যোগাযোগ ছিল।

    আরও পড়ুন: মণিপুরে জ্বলছে গ্রাম, জঙ্গলে বাসিন্দারা! তল্লাশি অভিযান শুরু সেনার

    ভারতীয় হাইকমিশনে হামলার নেতা

    অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে পঞ্জাব পুলিশের অভিযানের পর বিগত ১৯ মার্চ লন্ডনে ভারতীয় হাইকমিশনে ‘হামলা’ চালিয়েছিল খালিস্তানপন্থীরা (Khalistani leader)। বিচ্ছিনতাবাদী মনোভাবাপন্নদের সেই কর্মসূচির মাথায় ছিল খালিস্তান লিবারেশন ফোর্সের প্রধান অবতার (Avtar Singh Khanda)। অমৃতপালের হ্যান্ডলারও ছিল এই অবতার। সম্প্রতি সিসিটিভি ফুটেজ থেকে অবতার সিং এবং আরও তিন খালিস্তানি জঙ্গিদের চিহ্নিত করেছিল এনআইএ। ধৃত খালিস্তানী নেতা অমৃতপালের উত্থানের পিছনে মৃত অবতার সিং খান্দার হাত ছিল। ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র প্রতিষ্ঠাতা দীপ সিধুর মৃত্যুর পর অমৃতপালের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছিলেন খান্দা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: “গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিই?” কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

    Calcutta High Court: “গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিই?” কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: “গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব? সেটা ভাল হবে?” রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, তারই একটা অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত সংক্রান্ত ওই মামলার শুনানি হয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

    বিরক্তি প্রকাশ প্রধান বিচারপতির

    রায় দিতে গিয়ে আদালত নির্দেশ দিয়েছিল, নির্বাচন কমিশন যে কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আপত্তি এখানেই। তাদের দাবি, নির্বাচন কমিশন এখনও পরিস্থিতির মূল্যায়ন করেনি। এ কথা শুনে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। কমিশনকে প্রশ্ন করেন (Calcutta High Court), “গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেব? সেটা ভাল হবে?”

    “কমিশনের ওপর মানুষের আস্থা ধাক্কা খাবে”

    প্রধান বিচারপতি বলেন, “আমরা দেখেছি, গতকালও কোথাও কোথাও অশান্তি হয়েছে। লাঠিচার্জ হয়েছে। এটা ঠিক নয়। এতে কমিশনের ওপর মানুষের আস্থা ধাক্কা খাবে। আমরা ফেলে রাখার জন্য নির্দেশ দিইনি। বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” প্রধান বিচারপতি আরও বলেন, “যদি আমাদের রায় পছন্দ না হয়, তাহলে উচ্চ আদালতে যান। কিন্তু উপেক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়নি। সময় চলে যাচ্ছে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে।” প্রসঙ্গত, আদালত স্পর্শকাতর জেলাগুলিতে আধাসেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। তবে মনোনয়নপত্র পেশের দিন বাড়ানো হবে কিনা, সেই বিষয়টি ছাড়া হয়েছিল কমিশনের ওপরেই।

    আরও পড়ুুন: মণিপুরে জ্বলছে গ্রাম, জঙ্গলে বাসিন্দারা! তল্লাশি অভিযান শুরু সেনার

    মনোনয়নপত্র পেশ করাকে কেন্দ্র করে অশান্তির খবর এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। সিপিএমের অভিযোগ, মনোনয়নপত্র পেশ করতে গেলে বাধা দিয়েছিল তৃণমূলের লোকজন। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। মিনাখাঁর এই ঘটনাকে সামনে রেখে বামেরা এবং গোটা বসিরহাটে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     
     
  • Manipur Violence: মণিপুরে জ্বলছে গ্রাম, জঙ্গলে বাসিন্দারা! তল্লাশি অভিযান শুরু সেনার 

    Manipur Violence: মণিপুরে জ্বলছে গ্রাম, জঙ্গলে বাসিন্দারা! তল্লাশি অভিযান শুরু সেনার 

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুর (Manipur Violence) মন্ত্রিসভার একমাত্র মহিলা সদস্য কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিগপেনের বাড়ি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। বুধবারের এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন মন্ত্রী। সে সময় তিনি বাড়িতে ছিলেন না। বুধবার কাংপোকপি জেলাতে জাতিগত হিংসায় ১১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১০। মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই সংলগ্ন অঞ্চলে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সেনা।

    পরপর জ্বলছে ৮ টি গ্রাম 

    মঙ্গলবার থেকে মণিপুরে (Manipur) নতুন করে শুরু হয়েছে অশান্তি (Violence)। মঙ্গলবার মধ্য রাতে ইম্ফলের পূর্বে খামেনলোক গ্রামে সাধারণ মানুষের উপরে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে এক মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়। খামেনলোক থেকে গোভাজাং এলাকার মাঝে ১৭ কিলোমিটার অঞ্চলে মোট ৮টি গ্রামের অধিকাংশ বাড়িই পুড়িয়ে (Arson) দেওয়া হয়েছে বলেও অভিযোগ। শান্তি রুখতে নিরাপত্তা বাহিনীকে পাঠানো হলেও মাঝপথেই আটকে দেওয়া হয় তাদের। গ্রামের বয়স্ক মহিলাদের নেতৃত্বে ৬০০ জনের একটি দল রাস্তা আটকে দেয়। ফলে নিরাপত্তা বাহিনী ত্রাণ সামগ্রী নিয়ে ওই উত্তপ্ত অঞ্চলে প্রবেশ করতে পারেনি। চেষ্টা করেও সেনা বাহিনীর ২০০ জওয়ান ও অসম রাইফেলসের ২৫০ জওয়ান ঘটনাস্থলগুলিতে পৌঁছতে পারেননি। 

    জঙ্গলে আশ্রয়

    যে আটটি গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার খবর মিলেছে, সেগুলি হল গোভাজাং, সংজান, জর্ডেনফাই, থাম্বল, আইগিজিয়াং, ফিনোম, খুইপুং ও চৌলোফাই। প্রাণ বাঁচাতে এই গ্রামের বাসিন্দারা আপাতত পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছেন বলেই জানা গিয়েছে। প্রায় শতাধিক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে।

    আরও পড়ুন: ৯ বছরে ৭টি বিমানবন্দর, ১২টি মেডিক্যাল কলেজ! মোদি জমানায় এগিয়েছে উত্তর-পূর্ব ভারত

    গত ৩ মে থেকেই উত্তর-পূর্বের এই রাজ্যে (Manipur Violence) কুকি এবং মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ এবং সংঘর্ষ চলছে। শান্তি ফেরাতে রাজ্য এবং কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও এখনও সমাধানসূত্র মেলেনি। মণিপুরের উপত্যকা অঞ্চলে বাস করা মেইতেই জনগোষ্ঠী জনজাতি তকমার দাবি জানানোর পরেই তার বিরুদ্ধে সরব হয় কুকিরা। জনজাতি সম্প্রদায়ভুক্ত কুকিদের অভিযোগ, রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। পাল্টা মেইতেইদের দাবি, কুকিদের জন্য তাদের অধিকার খর্ব হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka High Court: ‘ফেসবুক পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে ভারতে’, হুঁশিয়ারি কর্নাটক হাইকোর্টের

    Karnataka High Court: ‘ফেসবুক পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে ভারতে’, হুঁশিয়ারি কর্নাটক হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক (Facebook) পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে ভারতে। বুধবার এই ভাষায়ই বৃহত্তম সোশ্যাল মিডিয়া গ্রুপকে সতর্ক করল কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। সৌদি আরবের জেলে বন্দি রয়েছেন শৈলেশ নামে এক ভারতীয়। তাঁর পরিবারের দায়ের করা মামলার তদন্তে কর্নাটক পুলিশকে ফেসবুকের তরফে যথেষ্ট সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ। তার প্রেক্ষিতেই আদালতের এই মন্তব্য। মামলাটির শুনানি হয় বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের এজলাসে। সেখানে আবেদন পেশ করেছিলেন ওই বন্দির স্ত্রী কবিতা।

    ফেসবুককে বেঞ্চের নির্দেশ

    ফেসবুককে বেঞ্চের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তথ্য সহ সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে হবে আদালতে। এর পাশাপাশি ভারত সরকারের কাছে কর্নাটক হাইকোর্ট জানতে চেয়েছে, ভুয়ো মামলায় (Karnataka High Court) বন্দি ভারতীয় নাগরিকের ব্যাপারে কী পদক্ষেপ করা হয়েছে। ম্যাঙ্গালুরু পুলিশকেও সঠিক তদন্ত করে রিপোর্ট জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২২ জুন। গত ২৫ বছর ধরে সৌদি আরবের একটি সংস্থায় কাজ করছিলেন শৈলেশ। সেই সুবাদে তিনি থাকেন সে দেশেই। ছেলেমেয়েদের নিয়ে তাঁর স্ত্রী কবিতা থাকেন দক্ষিণ কন্নড়ের ম্যাঙ্গালুরুর কাছে বিকারনাকাট্টে নামে একটি জায়গায়।

    শৈলেশের অভিযোগ

    কবিতার অভিযোগ, ২০১৯ সালে তাঁর স্বামীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে সৌদির রাজা ও কিছু সংবেদনশীল বিষয়ে বিতর্কিত পোস্ট করা হয়। এর আগে অবশ্য সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির সমর্থনে কয়েকটি পোস্ট করেছিলেন শৈলেশ। তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিতর্কিত পোস্ট দেওয়ার কথা জানতে পেরে দ্রুত ঘটনাটি পরিবারকে জানান তিনি। ম্যাঙ্গালুরুতে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। ইতিমধ্যেই সৌদি পুলিশ গ্রেফতার করে শৈলেশকে।

    আরও পড়ুুন: ‘‘পঞ্চায়েতে ভোট লুটের পরিকল্পনায় তৃণমূল ও পুলিশ’’! বিস্ফোরক শুভেন্দু

    এদিকে, ফেসবুককে চিঠি দিয়ে ভুয়ো অ্যাকাউন্টটি সম্পর্কে জানতে চান ম্যাঙ্গালুরু পুলিশের তদন্তকারীরা (Karnataka High Court)। পুলিশের দাবি, ফেসবুক কোনও উত্তর করেনি। তদন্তে দেরির কারণে ২০২১ সালে ফের কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন কবিতা। তার প্রেক্ষিতেই বুধবার ফেসবুককে সতর্ক করে কর্নাটক হাইকোর্ট। স্বামীর বন্দিদশা যাতে দ্রুত ঘোঁচে, তাই কেন্দ্রকেও চিঠি লিখেছেন কবিতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মধ্যরাতে হোটেলে মন্ত্রী-বিধায়কের সঙ্গে বৈঠকে পুলিশ সুপার! বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: মধ্যরাতে হোটেলে মন্ত্রী-বিধায়কের সঙ্গে বৈঠকে পুলিশ সুপার! বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: খোদ রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে পঞ্চায়েতে ভোট (Panchayat Election 2023) লুট নিয়ে গভীর রাতে হোটেলে বৈঠক? বৈঠকে শাসকদলের দুই বিধায়কের পাশাপাশি নাকি জেলার পুলিশ সুপার পর্যন্ত হাজির ছিলেন। বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

    শুভেন্দুর দাবি

    শাসলকদলের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের অপব্যবহারের অভিযোগ উঠেছে ভূরি-ভূরি। এরই মধ্যে বুধবার গভীর রাতে একটি ট্যুইট করে শুভেন্দু (Suvendu Adhikari)অভিযোগ করেন, পূর্ব বর্ধমানে পঞ্চায়েত ভোটে লুট করতে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল নেতৃত্ব। রাত সাড়ে ১২টার সময়  ট্যুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘‘এই মুহূর্তে বর্ধমানের হোটেল সিনক্লেয়ারের ১২১ নং ঘরে বৈঠক করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূল বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোাধ্যায়। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল আসন্ন পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমানে কীভাবে ভোট লুট করা যায়। এই বৈঠকেই রাত ১১টা ৫৭ মিনিটে আরও একজন যোগ দেন। তিনি পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামানিশ সেন। তিনি সাদা পোশাকে সেখানে হাজির হন।’’

    আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর আইন কমিশন

    শুভেন্দু অধিকারীর তোলা এই বিস্ফোরক অভিযোগের পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের তরফে। এর আগে পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নিয়ে অভিযোগ করেছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা বলেছিলেন, ‘‘পুলিশের ইউনিফর্ম পরিয়ে সিভিকদের পুলিশ সাজানো হবে। বিভিন্ন জায়গায় ভোট লুটের পরিকল্পনা কষেই শাসকদল এই কাজ করার কথা ভাবছে।’’ এই আবহে কোথায় কত খাঁকি উর্দি তৈরি হচ্ছে, তা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সিভিক ভলান্টিয়ারদের দেওয়ার জন্য শুধুমাত্র বীরভূমেই সাড়ে তিন হাজার পুলিশের উর্দির অর্ডার দেওয়া হয়েছে। এবার সরাসরি রাজ্যের মন্ত্রীর দিকে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Biparjoy: ধেয়ে আসছে ‘বিপর্যয়’! ১৩০ কিমি গতিবেগে আজ সন্ধ্যায় ল্যান্ডফল গুজরাটে

    Cyclone Biparjoy: ধেয়ে আসছে ‘বিপর্যয়’! ১৩০ কিমি গতিবেগে আজ সন্ধ্যায় ল্যান্ডফল গুজরাটে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটের দুয়ারে ‘বিপর্যয়’! আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করতে চলেছে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় (Cyclone Biparjoy)। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে গুজরাটের কচ্ছের জাখুয়া বন্দরের কাছে আছড়ে পড়বে ‘বিপর্যয়’। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার থাকতে পারে।

    কোথায় তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’? 

    আরব সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) প্রভাবে গতকাল বিকেল থেকেই গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে অগ্রসর হবে, ততই ঝড়-বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে। আশঙ্কা রয়েছে গুজরাটের মাণ্ডবি থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত ৩২৫ কিলোমিটার এলাকা তোলপাড় করতে পারে বিপর্যয়।

    সরানো হয়েছে ৭৪ হাজার মানুষকে

    সৌরাষ্ট্র, দ্বারকা ও কচ্ছ উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা। গুজরাটের ৭৫টি ট্রেন বাতিল করা হয়েছে। সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। গুজরাটের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে কচ্ছ, দ্বারকা, মোরবি, রাজকোট ও পোরবন্দরে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই গুজরাটের বিভিন্ন উপকূল থেকে ৭৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২৫ হাজার মানুষকে কচ্ছের বিভিন্ন জায়গার আশ্রয় শিবিরে রাখা হয়েছে। অন্যদের রাখা হয়েছে জুনাগড়, জামনগর, পোরবন্দর, মোরবি, দ্বারকা ও রাজকোটের আশ্রয় শিবিরে।

    আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’! গুজরাটে ব্যাপক ক্ষতির আশঙ্কা

    ‘বিপর্যয়’ মোকাবিলায় প্রস্তুতি

    পরিস্থিতি মোকাবিলায় (Cyclone Biparjoy) তৈরি রাখা হয়েছে সেনা ও বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গুজরাটের ত্রাণ কমিশনার অলোক কুমার পাণ্ডে জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল, রোড অ্যান্ড বিল্ডিং বিভাগের ১১৫টি দল ও রাজ্য বিদ্যুৎ বিভাগের ৩৯৭টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন উপকূলবর্তী এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৩৩টি এনডিআরএফের দলকে গুজরাট ও মহারাষ্ট্রে উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই দলগুলির প্রত্যেকটিতে প্রায় ৩৫-৪০ জন কর্মী রয়েছে এবং তাঁদের কাছে গাছ এবং খুঁটি কাটার যন্ত্র, বৈদ্যুতিক করাত, লাইফবোট, প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণ সামগ্রী রয়েছে।

    অমিত শাহের সফর বাতিল

    কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যুইট করে জানান, সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে বৈঠক করা হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুতি নিয়ে। সেনা বাহিনী ঘূর্ণিঝড় (Cyclone Biparjoy) মোকাবিলা ও উদ্ধারকাজে সবরকমের সাহায্য করতে প্রস্তুত। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত বিএসএফ-ও। আন্তর্জাতিক সীমান্তে  অন্যদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও ১৬৪টি উপকূলবর্তী গ্রামে উদ্ধারকাজের প্রস্তুতি খতিয়ে দেখেন। গোটা ঘটনার উপরে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর তেলঙ্গানা সফর বাতিল করেছেন। ১৫ জুন খাম্মামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবিত জনসভা স্থগিত করা হয়েছে বলে তেলঙ্গানা বিজেপির সভাপতি বান্দি সঞ্জয় বুধবার ঘোষণা করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর আইন কমিশন 

    Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তৎপর আইন কমিশন 

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামত জানতে চাইল কেন্দ্র। বুধবার আইন কমিশনের (ল’কমিশন) তরফে এ সংক্রান্ত  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মতামত জানাতে হবে নাগরিক নির্বিশেষে সরকারি সিলমোহরপ্রাপ্ত ধর্মীয় সংগঠনগুলিকে। 

    এক পরিবার এক আইন

    অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু হলে সব ধর্মের মানুষ একই রকম পারিবারিক, বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত আইন মানতে বাধ্য থাকবেন। ওই আইন কার্যকর হলে মুসলিমদের পার্সোনাল ল’বোর্ডের কার্যত কোনও ভূমিকা থাকবে না। বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তান দত্তক নেওয়া থেকে সম্পত্তির উত্তরাধিকার চয়ন নিয়ে এক এক দেশে ধর্ম এবং জাতি নির্বিশেষে নিজস্ব আইন-কানুন রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে দেশের সমস্ত নাগরিককে একই পারিবারিক আইন মেনে চলতে হবে।

    আরও পড়ুন: ৯ বছরে ৭টি বিমানবন্দর, ১২টি মেডিক্যাল কলেজ! মোদি জমানায় এগিয়েছে উত্তর-পূর্ব ভারত

    নয়ের দশক থেকেই দেশে এই অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালুর প্রস্তাব দিয়ে আসছে বিজেপি। এমনকি তাদের নির্বাচনী ইস্তেহারেও লাগাতার জায়গা পেয়ে এসেছে বিষয়টি। সামনে আসে খসড়া নীতিও। বিজেপি শাসিত একাধিক রাজ্যেও ওই বিধি চালুর প্রস্তাব উঠতে দেখা যায়। ‘২৪-এর নির্বাচনের আগে সেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে নতুন করে তৎপর হল কেন্দ্র। জনমনে এ নিয়ে কী  ভাবনা, মতামত রয়েছে, তা জানতে তৎপর হল ২২তম আইন কমিশন। সরকারি সিলমোহর প্রাপ্ত ধর্মীয় সংগঠনগুলির মতামতও গ্রহণ করা হবে। তার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হল। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন থেকে ৩০ দিনের মধ্যে নিজেদের মতামত জানাতে পারবেন আগ্রহী নাগরিক এবং ধর্মীয় সংগঠনগুলি। তার জন্য আইন কমিশনের ওয়েবসাইট https://lawcommissionofindia.nic.in/notice/uniform-civil-code-public-notice/-এ গিয়ে বিজ্ঞপ্তিতে থাকা  ‘Click Here‘ অপশন বেছে নিতে হবে। অথবা ‘membersecretary-lci@gov.in‘ আইডি-তে ইমেল করতে হবে। বিশেষজ্ঞদের মতে, তিন তালাক, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে দেশ এ বার অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করতে চলেছে মোদি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: “টাকা লেনদেনের ক্লাসিক কেস, হাওলায় টাকা পাচার হয়েছে”, কালীঘাটের কাকুর বিরুদ্ধে বলল ইডি

    Recruitment Scam: “টাকা লেনদেনের ক্লাসিক কেস, হাওলায় টাকা পাচার হয়েছে”, কালীঘাটের কাকুর বিরুদ্ধে বলল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ আদালতের (Recruitment Scam)। ইডি হেফাজতের মেয়াদ অন্তে বুধবার কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয় তাঁকে। কালীঘাটের কাকুকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানায় ইডি। যদিও জামিনের আবেদন করেন ইডি। দু পক্ষের বক্তব্য শুনে বিচারক কালীঘাটের কাকুকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

    ইডির আইনজীবীর দাবি

    ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, হাওয়ালার মাধ্যমে বিভিন্ন সংস্থায় টাকা ঘুরছে। ইডির অভিযোগ, একটি সংস্থার মাধ্যমে এক কোটি টাকার লেনদেন হয়েছে। হাওয়ালার মাধ্যমে বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে ১০ কোটি টাকা। সুজয়কৃষ্ণ চারটি সংস্থা নিয়ন্ত্রণ করতেন। হাওয়ালার টাকা আবাসন শিল্পে বিনিয়োগ করা হয়েছে। ১০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছে বলেও দাবি ইডির। ইডির আইনজীবী বলেন, এটা মানি ট্রেলের (লেনদেনের) ক্লাসিক কেস।

    কালীঘাটের কাকুর ‘কীর্তি’

    কালীঘাটের কাকু-ঘনিষ্ঠ সিভিক (Recruitment Scam) ভলান্টিয়ার রাহুল বেরাকে আগেই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, তাঁর নির্দেশেই রাহুল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছিলেন। রাহুলকে সেই নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু। এ সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ এসেছে ইডির হাতে। এ বিষয়ে নিশ্চিত হতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে চাইছে ইডি। সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। 

    আরও পড়ুুন: নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, করলেন ‘বড়’ অভিযোগও

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রেই প্রকাশ্যে এসেছিল কালীঘাটের কাকুর কথা। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলও দাবি করেছিলেন, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় কুন্তল নাকি আশ্বাস দিয়ে বলতেন, কালীঘাটের কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই। তার পর থেকেই ইডির স্ক্যানারে রয়েছেন কালীঘাটের কাকু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Archery: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    Archery: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    মাধ্যম  নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৮ তিরন্দাজি বিশ্বকাপে (স্টেজ খ্রি) মহিলাদের কমপাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে নজির তৈরি করল ভারতের অদিতি গোপীচাঁদ। মাত্র ১৬ বছর বয়সেই রেকর্ডের খাতায় নাম তুলে ফেলল  অদিতি। কলম্বিয়াতে তিরন্দাজির বিশ্বকাপ চলছে। সেখানে যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেল অদিতি।

    ঐতিহাসিক কীর্তি অদিতির

    মঙ্গলবার কলম্বিয়ার মেডেলিনে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৮ তিরন্দাজি বিশ্বকাপের তিন নম্বর পর্যায়ে যোগ্যতা রাউন্ড পর্বে ঐতিহাসিক কীর্তি গড়েছে ভারতের এই উঠতি তিরন্দাজ। ভেঙে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লিকো অ্যারেওলার ৭০৫ পয়েন্টের পুরনো রেকর্ড। গত মাসে অ্যারেওলা এই রেকর্ড করেছিল। অ্যারিওলার রেকর্ড ভেঙে খুশি অদিতি। বিশ্ব রেকর্ড গড়ে অদিতি বলে, “অসম্ভব ভাল লাগছে। খুব খুশি আমি। ভাবতে পারিনি এই ভাবে লক্ষ্যভেদ করতে পারব। আমি এই রেকর্ড ভেঙে অবাক হয়ে গেছি। কিন্তু এই পয়েন্ট তুলতে পেরে আমি খুশি। তা-ও আবার মাত্র ১৬ বছর বয়সে।”

    তিরন্দাজিতে ভাল ফল ভারতের

    আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানেও রয়েছে এক ভারতীয়। প্রণীত কৌর ৭০০ পয়েন্ট পেয়েছে। ২৮তম স্থানে অবনীত কৌর পেয়েছে ৬৮৪ পয়েন্ট। যোগ্যতাঅর্জন পর্বে ভারতীয় মহিলা কম্পাউন্ড দলও দুর্দান্ত পারফরমেন্স করেছে। ভারতীয় দলের মোট সংগৃহীত পয়েন্ট ২১১৯। কম্পাউন্ড দলে ছিল জ্যোতি সুরেখা ভেন্নম, অদিতি গোপীচাঁদ আর  প্রণীত কৌর। অল্পের জন্য বিশ্ব রেকর্ড গড়তে পারেনি ভারতীয় মহিলা কম্পাউন্ড দল। এর আগে দক্ষিণ কোরিয়ার দল পেয়েছিল ২১২০ পয়েন্ট। গত সপ্তাহে এশিয়া কাপে রেকর্ড গড়েছিল তারা।

    আরও পড়ুন: তাপপ্রবাহ থেকে মুক্তি! আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস শহরে

    ছেলেদের বিভাগে ছিল গত বারের চ্যাম্পিয়ন অভিষেক ভার্মা। এ বারে সে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করে। ভারতীয় পুরুষদের কম্পাউন্ড দল দ্বিতীয় স্থানে শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতীয় কম্পাউন্ড দলের সংগ্রহ ২১১২ পয়েন্ট। ভারতীয় পুরুষ কম্পাউন্ড দলে ছিল অভিষেক ভার্মা, ওজস প্রবীণ দেওভালে এবং প্রমথেশ সমাধান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, করলেন ‘বড়’ অভিযোগও

    Suvendu Adhikari: নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু, করলেন ‘বড়’ অভিযোগও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘পোষ্য’ বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিকেলে কলকাতায় কমিশনের দফতরে জমায়েত করে বিজেপি। প্রথমে জেলায় জেলায় অশান্তি এবং মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে কথা বলতে যান শুভেন্দু। বেরিয়ে এসে নয়া কমিশনারের বিরুদ্ধে উগরে দেন ক্ষোভ। কমিশন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যে ১৪৪ ধারা সত্ত্বেও রক্ত ঝরছে বলেও অভিযোগ করেন শুভেন্দু।

    বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

    তাঁর অভিযোগ, রাজ্যের শাসকদল, কমিশন ও পুলিশ মিলে বিরোধীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না। ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলকে জিতিয়ে দেওয়াই এদের লক্ষ্য। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, যাঁরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়নপত্র জমা নিতে হবে কমিশনের দফতরেই। আদালত স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু স্পর্শকাতর এলাকা বলে কিছু যে রয়েছে, তা মানতেই চাইছে না কমিশন। তাঁর অভিযোগ, হাইকোর্ট অভিযোগ জমা নেওয়ার ব্যবস্থা করতে বললেও, কমিশনে তেমন কিছু নেই।

    ‘ভোট লুঠ করতে দেব না’

    রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছেন কমিশনার রাজীব সিনহা। আদালতের নির্দেশ এখানে অভিযোগ গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। যেসব জায়গায় বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তাঁরা কাল থেকে এখানে আসবেন। অভিযোগ জমা দেবেন। ২০১৩ ও ২০১৮ সালের মতো পঞ্চায়েত নির্বাচন এবার হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনওভাবেই এবার আমরা ভোট লুঠ করতে দেব না।”

    আরও পড়ুুন: গভীর রাত পর্যন্ত তৃণমূলের জেলা সভানেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, প্রকাশ্যে কোন্দল

    নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত কাজে সিভিক ভলান্টিয়ারদের নামানো যাবে না বলে জানিয়ে দিয়েছিল হাইকোর্ট। যদিও শুভেন্দুর দাবি, পুলিশের উর্দি পরিয়ে সিভিক ভলান্টিয়ারদের মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে। সিভিক ভালান্টিয়ারদের গায়ে চাপানোর জন্য বীরভূমে সাড়ে তিন হাজার পুলিশের উর্দি অর্ডার দেওয়া হয়েছে। বর্ধমানেও উর্দি বানানোর কাজ চলছে।

    তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগও করেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। বলেন, “২০১৯ এবং ২০২১ সালে যে এলাকায় বিজেপি লিড পেয়েছিল, এখন সেখানে প্রার্থীই খুঁজে পাওয়া যাচ্ছে না। শাসকদল যেভাবে অত্যাচার চালাচ্ছে, তাতে ২০ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share