Blog

  • Suvendu Adhikari: উদাসীন রাজ্য,  জল পাচ্ছেন না গ্রামের গরিব মানুষ, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

    Suvendu Adhikari: উদাসীন রাজ্য,  জল পাচ্ছেন না গ্রামের গরিব মানুষ, কেন্দ্রকে চিঠি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের একটা বড় অংশ পানীয় জল সংকটে ভুগছে। আমাদের রাজনৈতিকভাবে অনুপ্রাণিত আমলাতন্ত্র, বিশেষ করে উচ্চস্তরের আমলাতন্ত্রের একটি অংশ গ্রামের দরিদ্র মানুষের প্রতি চরম উদাসীনতা দেখাচ্ছে। ফলে যাঁরা হর ঘর জলের স্বপ্ন দেখেছিলেন, তাঁদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। এই ভাষায়ই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নিজের দত্তক নেওয়া গ্রামে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদার। সেখানে জল নিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার ঠিক পরের দিনই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

    হর ঘর নলসে জল…

    ২০২২ সালে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছিলেন, ‘হর ঘর নলসে জল’ প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে উপকৃত হবে ৩.৮ কোটি পরিবার। প্রতি ঘরে নলবাহিত পানীয় জল প্রকল্পে (Suvendu Adhikari) ২০২২-২৩ অর্থবর্ষে ৩.৮ কোটি পরিবারের জন্য বিপুল বরাদ্দ করা হল। তিনি বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দরিদ্র ও প্রান্তিক মানুষের উন্নয়ন সাধনে সব রকমভাবে নজর দিয়েছে সরকার। এমন সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা আবাসন, বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং পানীয় জলের পরিষেবা প্রদান করেছে। প্রতি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই সফলতা এসেছে।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়েছিলেন সুকান্ত। স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে রাস্তা ও পানীয় জলের দাবি জানান। তাঁদের অভিযোগ, এলাকায় কল থাকলেও, তা দিয়ে জল (Suvendu Adhikari) পড়ে না। বিজেপির রাজ্য সভাপতি বলেন, যেহেতু আমার দত্তক নেওয়া গ্রাম, তাই এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

    আরও পড়ুুন: ‘ডিএ দিতে গেলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী’, বেফাঁস কৃষিমন্ত্রী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে অবশ্য এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ। নিজেই সে কথা জানালেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এ বারের আইপিএলে (IPL 2023) বেশ ভাল ছন্দে রয়েছেন রিঙ্কু। রাত পোহালেই ইডেনে ফের গুজরাটের মুখোমুখি কলকাতা। শেষ চারে পৌঁছতে গেলে এখন পরপর ম্যাচ জিততে হবে নাইটদের। 

    রিঙ্কুর কথা

    রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাট ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’’ ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। হার্দিকদের বিরুদ্ধে শনিবার ইডেনে রিঙ্কুর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে নাইট শিবির।

    পর পর ৪ ম্যাচ হারার পরে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। কিন্তু শনিবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে। লিগ টেবিলের (IPL 2023) সাপ-লুডোর খেলায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতিশ রানারা (Nitish Rana)। সাত নম্বরে থাকা কেকেআর-কে পৌঁছতে হবে ১৬ পয়েন্টে। ফলে এখনও ১০ পয়েন্ট পেতে হবে রানাদের। এখনও তাদের ৬টা ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকে ১০ পয়েন্ট তুলতে হলে ৫টা ম্যাচ জিততেই হবে।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    বাংলাদেশে উড়ে গেলেন লিটন

    অন্যদিকে গুজরাট টাইটান্সের ম্যাচের আগে শুক্রবার সকালেই কলকাতা থেকে বাংলাদেশে উড়ে যান লিটন দাস। পরিবারের কোনও সদস্যের অসুস্থতাজনীত কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। নাইট ফ্র্যাঞ্চাইজির তরফে কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানানো হলেও তিনি পুনরায় আইপিএলে ফিরবেন কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র আইপিএল ম্যাচে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের। কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিটনকে মাঠে নামায় কেকেআর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DA: ‘ডিএ দিতে গেলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী’, বেফাঁস কৃষিমন্ত্রী   

    DA: ‘ডিএ দিতে গেলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী’, বেফাঁস কৃষিমন্ত্রী   

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট কিনতে সরকারি টাকা ব্যয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো খয়রাতি প্রকল্পে। তাই ডিএ (DA) দিতে পারছে না রাজ্য সরকার। বিভিন্ন সময় এমনই দাবি করেছে তৃণমূল (TMC)-বিরোধী নানা দল। এবার প্রকাশ্য জনসভায় এক প্রকার ঘুরিয়ে সেকথাই স্বীকার করে নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ অনুষ্ঠানে এসে তিনি বলেন, ডিএ দিতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্যসাথীর কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। বুকে হাত রেখে বাড়ি গিয়ে ভাববেন, শোভনদেববাবু যে কথাটা বললেন।

    ডিএ (DA) নিয়ে শোভনদেবের মন্তব্য…

    তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের কথাটা ভাববেন না কি যে লোকটা ইতিমধ্যেই পাচ্ছেন (সরকারি কর্মীরা), তাঁকে একটু বেশি পয়সা দেবেন। কোনটা ঠিক বিচার করে নেবেন। রাজ্যের কৃষিমন্ত্রীর এহেন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। এদিনের সভায় সিপিএমকেও একহাত নেন শোভনদেব (Sovandeb Chattopadhyay)। রাজ্যের এক সময়কার শাসকদলকে তিনি চালাক চোর আখ্যা দেন। শোভনদেব বলেন, আসুক কে আছে সিপিএমের আমার সামনে, আমি প্রমাণ দেব তারা কত অধ্যাপককে চাকরি দিয়েছে। সিপিএম হচ্ছে চালাক চোর। যে লোকটাকে চাকরি দিয়েছে, সারা জীবন তাঁর বেতন পাওয়ার আগে পার্টি অফিস থেকে কেটে নিয়ে যাবে।

    আরও পড়ুুন: ‘‘সমলিঙ্গ বিয়েতে কে বাবা, কে মা?’’ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার

    শোভনদেবের সাফাই, দেখতে গেলে ওরা আমাদের লোকদের থেকে বেশি টাকা নিয়েছে। তবে যারা চুরি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমাদের লোকগুলো যারা চোর, চুরি করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে আর কেউ সাহস না করে চুরি করার। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই বিস্ফোরক মন্তব্য (ডিএ নিয়ে) (DA) ব্যুমেরাং হতে পারে ভেবে এদিন সেন্টিমেন্ট তাস খেলে দেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ (Sovandeb Chattopadhyay)। তিনি বলেন, বাংলার ১০ কোটি মানুষকে চাল দিয়ে খাওয়াচ্ছে, সেটা অন্যায়? কেন তিন লাখ লোক ডিএ পাচ্ছে না, সেটা অপরাধ। তিনি বলেন, ডিএ না পেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু ডিএ দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে।

    রাজ্যের কৃষিমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির রাজ্য নেতৃত্ব বলেন, রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। ভোট কিনতে রাজ্য সরকারি কর্মীদের হকের টাকা ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA) কড়ায় গণ্ডায় মিটিয়ে দেবে বলেও জানান তাঁরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliaganj: মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

    Kaliaganj: মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জে (Kaliagang) বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলায় আদালতের দ্বারস্থ দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে মামলা দায়ের করেন ইন্দ্রনীল। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। অন্যদিকে, এবার কালিয়াগঞ্জের পরিস্থিতি খতিয়ে দেখতে, এলাকা পরিদর্শন করে দেখবে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। 

    সিবিআই তদন্তের দাবি পরিবারেরও

    নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে কালিয়াগঞ্জের (Kaliaganj incident) ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদগাঁয় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের। পরিবারের দাবি গুলি চালিয়েছে পুলিশ। সেই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে মৃতের পরিবার। 

    পুলিশে ভরসা নেই

    কালিয়াগঞ্জ (Kaliaganj incident) থানায় হামলার ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাত আড়াইটেয় চাঁদগাঁয় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনকে গ্রেফতার করতে যায় পুলিশ। বিষ্ণুবাবুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে মারতে মারতে গাড়িতে তুলছিল পুলিশ। তখন বৃদ্ধ জ্যেঠাকে থানায় নিয়ে যাওয়ার কারণ জানতে চান বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই মৃত্যুঞ্জয়। অভিযোগ জবাব না দিয়ে বৃদ্ধকে গাড়িতে তুলে রওনা দেয় পুলিশ। এর পর চলন্ত গাড়ির পিছন থেকে যুবককে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ আধিকারিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। যদিও পুলিশের তরফে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার পর থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছে পরিবার। স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশের তরফে কোনও ভরসা নেই তাঁদের।

    আরও পড়ুুন: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের ভগবান, ওঁকে ফেরাতে হবে’’, বলছেন চাকরিপ্রার্থীরা

    বৃহস্পতিবার রাতে গ্রামে নিয়ে আসা হয় মৃত্যুঞ্জয়ের দেহ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় রাধিকাপুর সহ গোটা এলাকাতে। র‍্যাফ থেকে শুরু করে কমব্যাট ফোর্সও মোতায়েন ছিল। জানা গিয়েছে, দেহ পোড়ানো হয়নি। দেহ সমাধিস্থ করা হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ যদি আদালত দেয় তাহলে যাতে ময়নাতদন্ত ফের করা যায় সেজন্যেই এহেন সিদ্ধান্ত এলাকার মানুষের। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গোটা এলাকা থমথমে।

    রাজ্য মানবাধিকার কমিশনের দল

    কালিয়াগঞ্জের (Kaliaganj incident) এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল বাংলা। শুধু তাই নয়, কালিয়াগঞ্জে বিজেপি নেতা খুনের ঘটনা নিয়েও থমথমে পরিস্থিতি উত্তর দিনাজপুরের এই এলাকায়। এবার সেইসব কিছুই খতিয়ে দেখতে কালিয়াগঞ্জ যাচ্ছে রাজ্য মানবাধিকার কমিশনের (State Human Rights Commission) একটি প্রতিনিধি দল। কমিশনের পুলিশ সুপার শান্তিদাস বসাকের নেতৃত্বে এই দল খতিয়ে দেখবে গোটা পরিস্থিতি। সূত্রের খবর, দুই পরিবারের সঙ্গে কথাও বলবে এই দল। 

  • BJP: পথে পুলিশ-তৃণমূল, বিক্ষিপ্ত গণ্ডগোলেও সফল বিজেপির উত্তরবঙ্গ বনধ

    BJP: পথে পুলিশ-তৃণমূল, বিক্ষিপ্ত গণ্ডগোলেও সফল বিজেপির উত্তরবঙ্গ বনধ

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকে ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধে এদিন ভালোই সাড়া মিলল। সকাল থেকেই বনধের সমর্থনে পথে নামেন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। জেলায় জেলায় ঘটতে থাকে বিক্ষিপ্ত ঘটনা। উত্তরবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ মাধ্যমকে বলেন, আজকের বনধ স্বতস্ফূর্ত। তৃণমূলের কাছ থেকে সাধারণ মানুষ সরে গেছে তা আবারও প্রমাণ হল। রাজবংশী যুবককে এভাবে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করার ঘটনা মেনে নেয়নি গোটা উত্তরবঙ্গ, তারই প্রতিফলন দেখা গেল আজকের বনধে।

    কোচবিহার

    সকাল থেকেই এদিন শিরোনামে ছিল কোচবিহার। জেলার কয়েক জায়গায় বিজেপি তৃণমূল হাতাহাতি শুরু হয়। জেলার মেখলিগঞ্জে বনধের ভালই প্রভাব পরে। বনধকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই পথে নামে পুলিশ। দোকানপাট সকাল থেকেই বন্ধ ছিল। ঘুঘুমারিতে বিজেপি (BJP) তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ায়।

    তুফানগঞ্জে গ্রেফতার বিজেপি কর্মী সমর্থকরা 

    তুফানগঞ্জে বিজেপি মন্ডল সভাপতি সমেত মোট ৭ জনকে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিজেপির (BJP) ১২ঘন্টা বন্ধের সমর্থনে তুফানগঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে সকাল থেকেই অবরোধ শুরু করে বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। অন্যদিকে, তুফানগঞ্জে বিজেপি কার্যালয়ের সামনে এদিন বোমা উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায়। মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের ময়নাতলি মোড়ে বনধের সমর্থনে পথ অবরোধ করে বিজেপি (BJP) কর্মী সমর্থকরা।

    বালুরঘাটে বনধের ভালই সাড়া

    বিজেপির (BJP) ডাকা ধর্মঘটে শুক্রবার সকালে বালুরঘাট শহরে ভালোই প্রভাব দেখা গেল। সকাল থেকে বালুরঘাট বেসরকারি বাস স্ট্যান্ড থেকে কোনও বাস বেরতে দেখা গেলনা। তপনের বিধায়ক বুধরাই টুডুকেও এদিন পিকেটিংয়ে সামিল হতে দেখা যায়। 

    মালদায় সকাল থেকেই রাস্তায় বিজেপি (BJP) কর্মীরা

    মালদা শহরের রথবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মীরা। জেলায় হাতে গোনা কয়েকটি মাত্র যানবাহন চলাচল করতে দেখা যায়। ১২ ঘণ্টার এই ধর্মঘট সফল করতে সকাল থেকেই ঝান্ডা হাতে নিয়ে পথে নামে মালদা জেলা বিজেপি নেতৃত্ব। এই ধর্মঘট ঘিরে যে কোন রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

    বনধ ঘিরে ধুন্ধুমার কাণ্ড শিলিগুড়িতে

    বনধকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড শিলিগুড়ির হাশমিচকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা। তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

     

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Titagarh Shoot-out: ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা, ফের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

    Titagarh Shoot-out: ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা, ফের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধীরা প্রায়শই অভিযোগ করেন, বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বাংলা। যখন তখন গুলি-বোমা নিয়ে হামলা, ধর্ষণ করে খুন ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে। এবার কলকাতার কাছেই প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হল। ফলে আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগের জায়গাটা আরও একবার সামনে চলে এল। ছেলেকে সঙ্গে নিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে (Titagarh Shoot-out) ঝাঁঝরা হয়ে গেল শরীর। ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার জি সি রোড নয়াবস্তি এলাকায়। এটি বারাকপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। নিহতের নাম আনোয়ার আলি (৫০)। তৃণমূলের দাবি, নিহত ব্যক্তি তাদের দলের কর্মী। রাজনৈতিক নাকি অন্য কোনও কারণে তাঁকে গুলি করে খুন করা হল, সে ব্যাপারে তৃণমূল নেতৃত্ব কিছু জানায়নি। ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ওই কর্মীকে দেখতে গিয়েছিলেন হাসপাতলে। সেখানে তিনি বলেন, কী কারণে এই গুলি, তা তাঁরা এখনও জানতে পারেননি। পুলিশকে তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা এসেছিল মোটরবাইকে। আনোয়ারকে গুলি করেই তারা এলাকা ছেড়ে চম্পট দেয়।

    এলাকায় চাঞ্চল্য, আতঙ্ক

    ভর দুপুরে প্রকাশ্যে রাস্তায় এইভাবে গুলি চালানোর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ (Titagarh Shoot-out) হওয়ার পর ওই তৃণমূল কর্মীকে বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে শেষ রক্ষা হয়নি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তির নিজস্ব ব্যবসা ছিল। একই সঙ্গে তিনি সমাজসেবার নানা কাজেও যুক্ত ছিলেন। আনোয়ার আলির এক বন্ধু জানান, ওর ডাক নাম ছিল গুড্ডু। এখানে একটা সাইবার ক্যাফে ছিল। জমিজমার ব্যবসাও করত। সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। ভালো ছেলে ছিল বলেই তিনি জানিয়েছেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: ‘‘প্রতিলিপি পাঠাতে বলেছি, রাত সাড়ে ১২টা পর্যন্ত চেম্বারে থাকব’’, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    Abhijit Ganguly: ‘‘প্রতিলিপি পাঠাতে বলেছি, রাত সাড়ে ১২টা পর্যন্ত চেম্বারে থাকব’’, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ কেলেঙ্কারি (Recruitment Scam) মামলা চলাকালীন একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেই কারণে শুক্রবার সুপ্রিম কোর্ট নিয়োগ সংক্রান্ত মামলা তাঁর এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছে। এর পরেই সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্ট ও যে হলফনামা সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, তা চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে ওই নথি পাঠানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশ…

    তিনি জানান, এদিন রাত সাড়ে ১২টা পর্যন্ত নিজের চেম্বারে অপেক্ষা করবেন। এই সময়ের মধ্যে তাঁকে ওই প্রতিলিপি পাঠাতে হবে। তাঁর এই নির্দেশনামা অবিলম্বে সুপ্রিম কোর্টে পাঠাতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছেন চাকরি প্রার্থীদের ‘ভগবান’। স্বচ্ছতার স্বার্থেই নথি চেয়ে পাঠিয়েছেন বলে জানান তিনি। এদিন প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারি সংক্রান্ত দুটি মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে না আসা পর্যন্ত এ সংক্রান্ত কোনও মামলা শুনবেন না বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

    প্রসঙ্গত, সোমবারই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ উঠেছিল, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগের দুর্নীতির মামলা শোনার সময় সেই মামলা নিয়ে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন। যা শুনে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছিলেন, বিচারপতিরা কোনওভাবেই তাঁদের বিচারাধীন বিষয় নিয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন। সেক্ষেত্রে নতুন কোনও বিচারপতিকে দায়িত্ব দিতে হবে।

    আরও পড়ুুন: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের ভগবান, ওঁকে ফেরাতে হবে’’, বলছেন চাকরিপ্রার্থীরা

    শুক্রবার নিয়োগ সংক্রান্ত মামলার বেঞ্চ বদলের নির্দেশ দেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এই নির্দেশ দেওয়ার আগে সুপ্রিম কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) পাঠানো নোটও ভালভাবে পড়েন তিনি। প্রধান বিচারপতি জানান, তিনি নোট পড়েছেন, সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্টও শুনেছেন। তার পরেই এই নির্দেশ। প্রধান বিচারপতি বলেন, বিচারকরা খুব কঠিন দায়িত্ব পালন করেন। আমরা কেস পুনরায় বরাদ্দ করার জন্য জিজ্ঞাসা করছি একমাত্র কারণ হল ট্রান্সক্রিপ্ট, অন্য কোনও কারণ নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: ‘‘সুপ্রিম রায় ‘দুর্ভাগ্যজনক’, তবে…’’! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণে বললেন সুকান্ত

    Abhijit Ganguly: ‘‘সুপ্রিম রায় ‘দুর্ভাগ্যজনক’, তবে…’’! অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণে বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে অপসারণের সুপ্রিম নির্দেশকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিচারাধীন বিষয় নিয়ে একটি নির্দিষ্ট বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ায় শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকে অব্যহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে তিনি ওই মামলাগুলি অন্য কোনও বিচারপতির এজলাসে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।

    সুকান্তর অভিমত

    এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন তা থামবে না। উনি যে স্ফুলিঙ্গ জ্বালিয়েছেন তাতে আলোকিত হয়ে অন্যরা এই লড়াই এগিয়ে নিয়ে যাবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশে তৃণমূল নেতাদের আনন্দিত হওয়ার কোনও কারণ নেই। তাদের জেলে যেতেই হবে। দু দিন আগে, আর দু দিন পরে। জেলে যেতেই হবে।’ বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে মামলা থাকবে কী থাকবে না, সেটা বিতর্কের বিষয় নয়। তবে এতে এটা প্রমাণ হয় না যে দুর্নীতি হয়নি। দুর্নীতি তো দৃশ্যমান।” বিজেপি নেতা শুঙ্কুদেব পণ্ডা বলেন, “সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলাগুলিতে যে রায় দিয়েছে, তা ঠিক ছিল না। প্রসেডিংয়ে সমস্যা ছিল।”

    আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

    আর কে কী বললেন?

    বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে মামলা থাকবে কী থাকবে না, সেটা বিতর্কের বিষয় নয়। তবে তাতে এটা প্রমাণ হয় না যে দুর্নীতি হয়নি। দুর্নীতি তো দৃশ্যমান।” অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞ শুভময় মৈত্র বলেন, “এই রায় বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার দ্বন্দ্বটা হচ্ছে, এই রায়ে সামাজিক ন্যায়বিচারে কোনও অসুবিধা হবে কিনা? সে তো আইনি ব্যবস্থা রয়েছে। এর বিরুদ্ধেও কেউ আদালতে যেতে পারেন। রায় সদ্য হয়েছে, খুব তাড়াতাড়ি এই নিয়ে অনুসিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না।”

    পুর নিয়োগেও সুপ্রিম স্থগিতাদেশ

    পুর-দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, ২১ এপ্রিল পুর-দুর্নীতি মামলায় একযোগে সিবিআই-ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২২ এপ্রিল এফআইআর দায়ের করে সিবিআই। সেই তদন্তে এদিন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রিভিউ পিটিশন দাখিলের এক সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের ভগবান, ওঁকে ফেরাতে হবে’’, বলছেন চাকরিপ্রার্থীরা

    Abhijit Ganguly: ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের ভগবান, ওঁকে ফেরাতে হবে’’, বলছেন চাকরিপ্রার্থীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আমাদের ভগবান। তাই ওঁকে ফেরাতে হবে। নিয়োগ দুর্নীতি মামলা থেকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ‘সুপ্রিম’ (Supreme Court) নির্দেশের পরে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর তাঁরা যে চূড়ান্ত হতাশ, তাও জানাতে ভোলেননি তাঁরা। দেশের শীর্ষ আদালতের কাছে তাঁদের আবেদন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে যেন পুনরায় স্বমহিমায় ফিরিয়ে দেওয়া হয়। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের তরফে হীরু ধাড়া বলেন, আমরা স্পষ্টতই এই ঘটনা শোনার পর হতাশ হয়েছি। আমাদের কাণ্ডারী, আমাদের আলোর দিশারি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সূত্র ধরেই আমরা এই তদন্তের একটা শেষ সীমায় পৌঁছেছি।

    অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আমাদের ভরসা…

    চাকরি প্রার্থীরা বলেন, দালাল রাজনীতি, দালালদের হাত থেকে আমাদের বাঁচাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আমাদের ভরসা দিয়েছিলেন। আমাদের খুঁটি হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন। আমাদের সমস্ত দিক থেকে প্রোটেকশন দিয়েছিলেন। তাঁরা বলেন, তাঁকে সরিয়ে দেওয়া হলে আমাদের কিছু করার নেই। বলার ভাষা হারিয়ে ফেলেছি। হাতজোড় করে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা বলেন, সুপ্রিম কোর্টের কাছে আমাদের অনুরোধ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেন স্বমহিমায় তাঁর দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়। তাঁরা বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্যই নিয়োগ দুর্নীতির সবটা প্রমাণ হয়েছে। একমাত্র তাঁর জন্যই এটা হয়েছে। দীর্ঘ দিন ধরে সুবিচারের অপেক্ষায় রয়েছি আমরা। অনেকটা লক্ষ্যে পৌঁছেও গিয়েছি। আমরা চাই, এই মামলায় ওঁকে ফিরিয়ে দেওয়া হোক।

    আরও পড়ুুন: ‘‘সমলিঙ্গ বিয়েতে কে বাবা, কে মা?’’ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার

    চাকরি প্রার্থীদের মধ্যে একজন বলেন, আমরা যুব সমাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে আছি। কাল থেকে আমরা রাস্তায় নামব। আমাদের ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই ষড়যন্ত্র করে ওঁকে সরানো হচ্ছে। স্বাধীন ভারতে প্রথম কালো বিচার ব্যবস্থা আজ প্রমাণিত হল। বেকার যুব সমাজ এই দিনটি মনে রাখবে। তাঁকে ফিরিয়ে আনতেই হবে। রাঘব বোয়ালের পেটে লাথি পড়েছে বলেই ষড়যন্ত্র করে সরানো হচ্ছে ওঁকে।

    তবে এখনও স্পষ্ট নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চ থেকে সব মামলা সরল, নাকি অভিষেক সংক্রান্ত মামলাটি সরল। কারণ এখনও আদালতের নির্দেশের কপি হাতে আসেনি। তবে আইনজীবী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, যতটুকু বুঝেছি, তাতে শুধুমাত্র অভিষেকের মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jiah Khan: জিয়া খান মামলায় দশ বছর পরে বেকসুর খালাস অভিনেতা সূরজ পাঞ্চোলি

    Jiah Khan: জিয়া খান মামলায় দশ বছর পরে বেকসুর খালাস অভিনেতা সূরজ পাঞ্চোলি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার জিয়া খান (Jiah Khan) আত্মহত্যা মামলায় রায় ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। প্রেমিকা জিয়াকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেলেন অভিনেতা সূরজ পাঞ্চোলি। সূরজকে বেকসুর খালাস ঘোষণা করল আদালত। এদিন বিচারক এএস সৈয়দ রায় ঘোষণার সময় বলেন, ‘তোমার (সূরজ) বিরুদ্ধে যা তথ্যপ্রমাণ রয়েছে তা উপযুক্ত নয়, তাই তোমাকে রেহাই দেওয়া হল সমস্ত অভিযোগ থেকে’। প্রসঙ্গত, মাত্র ২৫ বছর বয়সে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন অভিনেত্রী জিয়া খান (Jiah Khan)। ২০১৩ সালের ৩ জুন জিয়ার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। অভিনেত্রীর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। জিয়ার (Jiah Khan) মৃত্যুর পর তাঁকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ উঠেছিল প্রেমিক সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে। আজকের রায়দানের পরে খুশি পাঞ্চোলি পরিবার।

    সুইসাইড নোট উদ্ধার…

    জিয়ার (Jiah Khan) আত্মহত্যার পর প্রয়াত অভিনেত্রীর সুইসাইড নোট উদ্ধার করেছিল পুলিশ। সেটাই ছিল এই মামলার মূল ভিত্তি। ওই চিঠিতে সূরজের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন জিয়া। এই মামলায় প্রায় ২২জন সাক্ষী আদালতে সূরজের বিরুদ্ধে বয়ান দেন। তবে শুরু থেকেই সূরজের দাবি ছিল তাঁকে ফাঁসানো হয়েছে। অভিনেতার কথায়, ‘আমি জিয়াকে (Jiah Khan) ভালোবেসেছি, ও আমার কাছে ভগবানের দেওয়া সেরা উপহার’। নিজের লিখিত বয়ানে জিয়ার মা রাবিয়ার দিকে অভিযোগের পালটা আঙুল তুলেছেন সূরজ। তাঁর কথায়, ‘রাবিয়া জানে উনি নিজে দোষী মেয়ের মৃত্যুর জন্য। আমার মনে হয় ওঁনার ভূমিকা খুঁজে দেখা উচিত এই মামলায়’।

    বিচারপ্রক্রিয়া…

    জিয়াকে (Jiah Khan) আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে গ্রেফতারও হন সূরজ, পরে জামিনে মুক্তি পান তিনি। শুরু থেকেই জিয়ার মা রাবিয়া খানের অভিযোগ ছিল খুন করা হয়েছে তাঁর মেয়েকে, পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ এনে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন রাবিয়া। এরপর উচ্চ আদালতের নির্দেশে জিয়ার মৃত্যুর প্রায় এক বছর পর ২০১৪ সালের ৩ জুলাই মুম্বই পুলিশের হাত থেকে সরে সিবিআইয়ের কাছে যায় এই মামলা। ২০১৬ সালে সিবিআই জানায় আত্মহত্যাই করেছেন বলি-নায়িকা। পরে ২০১৯ সালে সেশন কোর্টে এই মামলার বিচার পর্ব শুরু হয়েছিল, কিন্তু তা খুব বেশি দূর এগোয়নি। দীর্ঘ আট বছর ঝুলে থাকার পর ২০২১ সালের জুলাই মাসে জিয়ার আত্মহত্যার মামলা সেশন কোর্ট থেকে সরে যায় সিবিআইয়ের বিশেষ আদালতে। ২০২৩ সালে সেই মামলারই রায় এল।

    রায়দানের পরে কী বললেন জিয়া খানের (Jiah Khan) মা?

    অন্য দিকে শুক্রবার সকালে জিয়ার (Jiah Khan) মা রাবিয়া খান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমি শুধু এইটুকুই বলতে চাই, জিয়া আত্মহত্যা করেনি। বিগত ১০ বছর ধরে উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা লড়াই করছি। মহামান্য আদালতের কাছে আমি শুধু সত্যের পক্ষে রায় আশা করছি।’’ যদিও রায় তাঁর বিপক্ষেই গেল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share