Blog

  • H3N2 Virus: এবার এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু ২ জনের! জানেন এর উপসর্গ?

    H3N2 Virus: এবার এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু ২ জনের! জানেন এর উপসর্গ?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার প্রকোপ কাটেনি এখনও। রয়েছে অ্যাডিনোর দাপট। তারই মধ্যে এবার এইচ৩এন২ (H3N2 Virus) ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের মধ্যে প্রথম মৃত্যু হল দুই জনের। H3N2 ভাইরাসের প্রকোপে হওয়া ইনফ্লুয়েঞ্জায় মৃতদের মধ্যে একজন হরিয়ানার ও অপরজন কর্ণাটকের বাসিন্দা। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র এমনই দাবি করেছে। কর্ণাটকের হাসানের বাসিন্দা ৮২ বছরের হীরে গৌড়াকে গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। পয়লা মার্চ তাঁর মৃত্যু হয়। দেশের মধ্যে তিনিই প্রথম H3N2 ভাইরাসের শিকার। তিনি ডায়াবেটিক ছিলেন এবং হাইপারটেনশনে ভুগছিলেন। 

    এইচ৩এন২ ভাইরাসের উপসর্গ

    দেশে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এ ছাড়াও এইচ১এন১ ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। গত কয়েক মাস ধরে দেশে জ্বরে আক্রান্তের ঘটনা বেড়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যার পোশাকি নাম “হংকং ফ্লু”। দেশে অন্যান্য ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের থেকে এই ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি। H3N2 ও H1N1 উভয় ভাইরাসেরই কোভিডের মত উপসর্গ থাকছে। 

    আরও পড়ুন: সতেজ ও সুস্থ থাকতে আপনার শিশুকে দিন ‘হার্ট-হেলথি-ফুড’

    এইচ৩এন২ ভাইরাস প্রতিকারের উপায়

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই দু’টি ভাইরাসেরই উপসর্গ হল কাশি, জ্বর, শ্বাসকষ্ট। তা ছাড়া গলা, শরীর ব্যথা, ডায়েরিয়ার মতোও উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এইচ৩এন২ ভাইরাস হল ‘ইনফ্লুয়েঞ্জা এ’ ভাইরাসের উপরূপ। এই ভাইরাস মারাত্মক সংক্রামক। হাঁচি , কাশি বা আক্রান্তের সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা করোনা পরিস্থিতির সময় আমরা যেসব বিধি-নিষেধ মেনে চলতাম, সেরকমই মেনে চলতে বলছেন। নিয়মিত হাত ধোয়া বা মাস্ক পরার মত ব্যবস্থাগুলি। ইন্ডিয়ান কাউন্সিল ও মেডিক্যাল রিসার্চ আবেদন জানিয়েছে, হাঁচি-কাশির সময় সকলেই যেন নিজের নাক-মুখ ঢেকে রাখে। নাক বা চোখে হাত দেবেন না। জ্বর ও শরীরে যন্ত্রণা থাকলে প্যারাসিটামল খেতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Justice Abhijit Ganguly: গ্রুপ সি-তে সুুপারিশ ছাড়াই চাকরি! বিচারপতির নির্দেশে তালিকা প্রকাশ এসএসসি-র

    Justice Abhijit Ganguly: গ্রুপ সি-তে সুুপারিশ ছাড়াই চাকরি! বিচারপতির নির্দেশে তালিকা প্রকাশ এসএসসি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ সি-তে সুপারিশপত্র ছাড়াই চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এরপরেই শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly ) নির্দেশ দেন ২ ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (SSC)। সেই নির্দেশের ঘণ্টা খানেকের মধ্যেই ৫৭ জনের তালিকা প্রকাশ করল এসএসসি।

    কী ঘটেছিল?

    জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র ছাড়াই গ্রুপ সি তে চাকরি করছেন ৫৭ জন! এ কথা জেনেই বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly )। এর পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন,  “এই ৫৭ জন কী করে চাকরি পেল? এদের সুপারিশপত্র কে দিয়েছে? শান্তিপ্রসাদ সিনহা?” এর পরেই বিচারপতি নির্দেশ দেন, বিকাল ৩ টা ১৫ মিনিটের মধ্যে ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করতে হবে। আর সেই মত সময়ের অনেক আগেই এসএসসি প্রকাশ করে তালিকা।

    ওই ৫৭ জন কারা, তাঁদের নাম কী, রোল নম্বর কী ছিল। এখন তাঁরা কোন স্কুলে কর্মরত রয়েছেন। তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এসএসসি-র ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। ওই ৫৭ জনের কাছে কমিশনের সুপারিশপত্র নেই। কিন্তু নিয়োগপত্র রয়েছে।

    আরও পড়ুন:১২ মার্চ পানিপথে বসছে আরএসএস-এর প্রতিনিধি বৈঠক! কী কী আলোচনা হবে?

    প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে চাকরির জন্য সুপারিশ দেয় কমিশন। তার ভিত্তিতেই নিয়োগ করা হয়। শিক্ষক থেকে শিক্ষাকর্মী সব নিয়োগের ক্ষেত্রেই লাগে কমিশনের সুপারিশ। অভিযোগ, ২০১৬ সালের গ্রুপ সি পদে নিয়োগে আরএসএসটি চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়নি। ফলে এবারে তাদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

    ৫৭ জনের চাকরির ভবিষ্যৎ কী?

    সূত্রের খবর, তালিকা প্রকাশ হওয়ার পরই এই মামলার ফের শুনানি হবে। আজ এই মামলার পরবর্তী শুনানি হবে আজই দুপুর সাড়ে তিনটের পর। তারপরেই বোঝা যাবে এই ৫৭ জনের চাকরি থাকবে নাকি বাতিলের নির্দেশ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Sukanya Mondal: আরও ১১ দিন ইডি হেফাজতে অনুব্রত, এবার দিল্লিতে তলব কন্যা সহ ১২ জনকে

    Sukanya Mondal: আরও ১১ দিন ইডি হেফাজতে অনুব্রত, এবার দিল্লিতে তলব কন্যা সহ ১২ জনকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূম তৃণমূলের জেলাসভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এবার অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকেও (Sukanya Mondal) দিল্লিতে তলব করেছে ইডি। তলব করা হয়েছে সুকন্যা ছাড়াও আরও ১১ জনকে। তাহলে কী এবার বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছেন গোয়েন্দারা। ইডি কোর্টে জানিয়েছে, অনুব্রতর নিরাপত্তারক্ষী সায়গল হোসেনকেও তিহাড় জেল থেকে এনে কেষ্ট মণ্ডলের মুখোমুখি বসানো হবে। আগামী ১১ দিনের মধ্যে সুকন্যা-সহ ১২ জনকে হাজিরা দিতে বলেছে ইডি। শমনের তালিকায় রয়েছেন, অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক। সায়গলকেও বসানো হতে পারে অনুব্রতর সামনে। 

    তিন দিনের ইডি হেফাজত শেষে শুক্রবার অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আদালতে। এদিন কেষ্টকে (Sukanya Mondal) আরও ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। অনুব্রতকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় ইডি। জানা গিয়েছে, গরু পাচারের বেআইনি আয়ের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে যে নথি এসেছে, তার ভিত্তিতে তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।

    এদিন ইডি যখন অনুব্রতকে (Sukanya Mondal) ফের হেফাজতে হেফাজতে নেওয়ার আর্জি জানায় তখন বিচারক প্রশ্ন করেন, এই ক’দিনে মাত্র দু’ঘণ্টা তাঁকে জেরা করা হয়েছে। কিছুই তেমন বার করতে পারেননি তদন্তকারীরা। কারও সঙ্গে মুখোমুখিও বসানোও হয়নি। তাহলে আবার কেন হেফাজতে নিতে চাইছে এজেন্সি?

    আরও পড়ুন: ১২ মার্চ পানিপথে বসছে আরএসএস-এর প্রতিনিধি বৈঠক! কী কী আলোচনা হবে? 

    জবাবে ইডি-র আইনজীবী বলেন, হোলির ছুড়ির জন্য পরিকল্পনামাফিক হয়নি সবকিছু। এই ১১ দিন অনুব্রতকে হেফাজতে পেলে তাঁরা তাঁর মেয়ে-সহ আরও ১২ জনকে সমন পাঠিয়েছেন, তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে। ইডি এও বলে, সায়গল জেরায় যা বলেছেন তাতেও অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার মামলায় নিবিড় যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে।

    ইডির দাবি মেনেই অনুব্রতকে আরও ১১ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সুকন্যার অ্যাকাউন্টে (Sukanya Mondal) বিভিন্ন সময়ে যে নগদ টাকা জমা পড়েছে, রাসি মিল, জমি-সহ অন্যান্যা সম্পত্তির যে হিসাব পাওয়া গিয়েছে সে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদ করা হবে বাকিদেরও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • RSS: ১২ মার্চ পানিপথে বসছে আরএসএস-এর প্রতিনিধি বৈঠক! কী কী আলোচনা হবে?  

    RSS: ১২ মার্চ পানিপথে বসছে আরএসএস-এর প্রতিনিধি বৈঠক! কী কী আলোচনা হবে?  

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২ মার্চ পানিপথে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় প্রতিনিধি বৈঠক, চলবে ১৪ মার্চ অবধি। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর।

    কারা উপস্থিত থাকবেন এই বৈঠকে

    সাংবাদিক সম্মেলনে সুনীল আম্বেকর বলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবালের উপস্থিতিতে এই বৈঠক হবে। জানা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) সমেত আরও ৩৪ টি শাখা সংগঠনের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। শোনা যাচ্ছে, সারাদেশ থেকে মোট ১৪০০ এর বেশি প্রতিনিধি হাজির থাকতে চলেছেন পানিপথের এই বৈঠকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও প্রতিনিধি স্বরূপ হাজির থাকবেন এই বৈঠকে।

    কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে 

    ২০২৫ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তি হতে চলেছে। জানা গেছে, শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচি নিতে চলেছে তারা। মূলত আগামীদিনে তাদের পরিকল্পনাগুলিই আলোচিত হবে এই বৈঠকে। পাশাপাশি দেশজুড়ে উল্লেখযোগ্যভাবে বাড়ছে সঙ্ঘের কাজ। এমন আবহে শাখা পদ্ধতিকে দেশের প্রতিটি গ্রামে বিস্তারের লক্ষ্যমাত্রা নিয়েছে সঙ্ঘ। বৈঠকে বিভিন্ন বিষয়ের উপর প্রস্তাবও নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিন সুনীল আম্বেকরের সঙ্গে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন আরএসএস-এর সর্বভারতীয় সহ-প্রচার প্রমুখ নরেন্দ্র ঠাকুর সমেত হরিয়ানা প্রদেশের সঙ্ঘ নেতারা। প্রসঙ্গত, আগামী বছর স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মদিন পালিত হবে। আর্যসমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী ছিলেন হরিয়ানার ভূমিপুত্র। এবিষয়ে সুনীল আম্বেকর বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মদিন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিনিধি বৈঠকে এই বিষয়েও আলোচনা হবে যে কী কী কর্মসূচি নেওয়া যায় মহর্ষির জন্মদিনকে সামনে রেখে।

     

    আরও পড়ুন: বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে বেকিং সোডা! বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে যুগান্তকারী গবেষণা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Afghanistan: আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ দেওয়া যাবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের

    Afghanistan: আফগানিস্তানে জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ দেওয়া যাবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানের (Afghanistan) মাটিকে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা যাবে না। বিশেষ করে যেসমস্ত সন্ত্রাসবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করল ভারত। আফগানিস্তানের মাটিতে জেহাদিদের প্রশিক্ষণ ও শিবির স্থাপন মেনে নেবে না ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নাম না করে এভাবেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।

    রুচিরা কম্বোজের মন্তব্য

    আফগানিস্তান (Afghanistan) নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের তরফে একাধিক মন্তব্য করেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। এছাড়া আফগানিস্তানে সাধারণ মানুষের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এর পাশাপাশি ভারতের তরফে আফগানিস্তানকে গত বছর যে সাহায্য করা হয়েছে তাও এই আলোচনার সভায় তুলে ধরেন তিনি।

    তিনি বলেন, “ভারত আশা করে যে আফগানিস্তানের জমিতে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ ও শিবির স্থাপন করা হবে না। বিশেষ করে নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকায় থাকা জঙ্গিদের ও মাদক পাচারকারীদের আফগান ভূখণ্ডে আশ্রয় দেওয়া হবে না।”

    আরও পড়ুন: গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    আফগানিস্তানের (Afghanistan) জনগণের প্রসঙ্গ এনে রুচিরা কম্বোজ বলেন, “আফগান জনতার কথা মাথায় রেখে এবং রাষ্ট্রসংঘের আবেদনে সাড়া দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত। আফগানিস্তানের উন্নয়নের জন্য কাজ করবে ভারত। আমি মনে করিয়ে দিতে চাই আফগানদের নিরাপত্তা এবং সেদেশে শান্তি বহাল করার কাজই ভারতের কাছে অগ্রাধিকার পাবে।” তিনি উল্লেখ করেছেন, ইউনাইটেড নেশনশের আর্জিতে ভারত সাড়া দিয়েছে এবং আফগানিস্তানকে ৪০ হাজার মেট্রিক টন গম, ৬৫ টন ওযুধ সামগ্রী এবং ২৮ টন অন্যান্য সামগ্রীও পাঠানো হয়েছে। এছাড়া আফগানিস্তানের উন্নতির জন্য সেক্রেটারি জেনারেলের সঙ্গে কাজ করতেও আগ্রহী ভারত বলে জানিয়েছেন রুচিরা।

    আফগান মহিলাদের প্রসঙ্গে কী বললেন রুচিরা?

    আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে, রুচিরা কাম্বোজ বলেছেন যে, সেদেশের জনগণের পরিস্থিতি “গভীর বেদনাদায়ক”। আবার মহিলাদের চরম দুর্দশার কথা এনে তিনি বলেন, দেশটির ভবিষ্যতের জন্য মহিলা ও সংখ্যালঘুদের একত্রিতকরণ জরুরী এবং তাদের অধিকার যথাযথভাবে রক্ষিত হওয়া প্রয়োজন। ফলে আফগানিস্তানের (Afghanistan) এই পরিস্থিতির পরিবর্তনেরই ডাক দিচ্ছে ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Manish Sisodia: মণীশকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ, জামিনের আর্জির মামলার শুনানি ২১ মার্চ

    Manish Sisodia: মণীশকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ, জামিনের আর্জির মামলার শুনানি ২১ মার্চ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি আবগারি নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতে পাঠানো হল আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia)। সাত দিনের হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। শুক্রবার দিল্লি কোর্টে মণীশের জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ১০ দিনের পরিবর্তে তাঁকে ৭ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    ইডির হেফাজতে মণীশ সিসোদিয়া

    আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে (Manish Sisodia) ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই হেফাজতে থাকার পর ৬ মার্চ জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন থেকেই তিনি তিহার জেলে ছিলেন। সিবিআইয়ের গ্রেফতারি মামলায় এদিন সিবিআইয়ের স্পেশাল আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও সেই আবেদন এদিন শোনা হয়নি, আগামী ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে আদালত জানিয়ে দেয়।

    আরও পড়ুন:গ্রুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    তবে অন্যদিকে বৃহস্পতিবার এই একই মামলায় জেলে গিয়ে দফায় দফায় জেরা করে ইডি। তারপরই বিকেলের দিকে গ্রেফতার করা হয়। শুক্রবার দিল্লির বিশেষ আদালতে মণীশের (Manish Sisodia) মামলার শুনানিতে ইডি জানায়, এই দুর্নীতিতে নতুন অনেক তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। আরও জানায়, প্রায় ২৯২ কোটি টাকা আর্থিক তছরুপ ঘটেছে এই দুর্নীতিতে। ইডির আইনজীবী বলেন, “আমরা একাধিক অফিসারকে ডেকে পাঠিয়েছি। সিসোদিয়াকে হেফাজতে নিয়ে মুখোমুখি তাঁদের বসিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই।” শুধু তাই নয়, এই মামলায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে মণীশকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আদালতে জানিয়েছে ইডি।

    যদিও এদিন আদালতে মণীশের পক্ষের আইনজীবী জানান, বেআইনিভাবে তাঁর মক্কেলকে গ্রেফতার করেছে ইডি। ফলে দু’পক্ষের জওয়াল জবাব শেষে বিচারক ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Shootout: উত্তর দিনাজপুরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, বোমায় মৃত্যু সিভিকের, গুলিবিদ্ধ দলীয় কর্মী

    Shootout: উত্তর দিনাজপুরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, বোমায় মৃত্যু সিভিকের, গুলিবিদ্ধ দলীয় কর্মী

    মাধ্যম নিউজ ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এল। কোন্দলে বচসা বা হাতাহাতি গন্ডি পেরিয়ে একবারে প্রকাশ্যে বোমাবাজি, গুলি (Shootout) চালানোর ঘটনা ঘটল। বোমার আঘাতে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়। যদিও পুলিশ এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে, এই ঘটনায় জেলাবাসী শাসক দলের বেআব্রু চেহারা আরও একবার প্রত্যক্ষ করলেন। এই ঘটনার জের কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে উঠে এল এই জেলা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে (Shootout) গুরুতর জখম হন চোপড়া ব্লকের ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যুগ্ম অঞ্চল সভাপতি জাকির হোসেন। তাঁকে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে, এই তৃণমূল নেতার উপর দুষ্কৃতীরা কেন হামলা চালাল তা পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর থেকে চোপড়া, একের পর এক বোমাবাজি, গুলি চলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

    তৃণমূলের দলীয় কোন্দলের কারণ কী? Shootout

     ইসলামপুরে মাটিকুন্ডা এলাকায়  ক্ষমতার রাশ কার দখলে থাকবে তা নিয়ে দলেরই দুই নেতা শাহনওয়াজ আলম এবং মেহেবুব আলমের মধ্যে গন্ডগোল।মেহেবুব আলম মাটিকুন্ডা- ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকাবাসীদের দাবি, শাহনওয়াজ আলম বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী। আর মেহেবুব আলম তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার অনুগামী। তাঁদের মধ্যে ক্ষমতার দখল নিয়ে দড়ি  টানাটানি বহুদিন ধরেই চলছে। ৮ মার্চ রাতে শাহনওয়াজের বাড়িতে প্রধান মেহেবুব আলম ও তাঁর লোকজনেরা  হামলা চালায় বলে অভিযোগ।চলে গুলি (Shootout) ও বোমা। বোমার আঘাতে মৃত্যু হয় শাহনওয়াজের ভাই সাকিব আকতারের।তিনি পেশায় সিভিক ভলান্টিয়ার। খবর পেয়ে ঘটনাস্থলে  ছুটে যান ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি এই ঘটনার জন্য সরাসরি দলেরই  জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং ব্লক সভাপতি জাকির হুসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, জেলা সভাপতি সন্ত্রাস করে খুনখারাপি (Shootout) করে আমাকে দমানোর চেষ্টা করছে। পুলিশ নীরব দর্শক। মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী। তারপরও এই ঘটনা ঠিক নয়। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করুন। দুদিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করতেও রাজি আছি। যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল কোনও মন্তব্য করতে চাননি। ৯ মার্চ রাস্তায় নেমে তৃণমূল কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। 

    বিজেপির জেলার সহ সভাপতি সুরজিত্ সেন বলেন, ক্ষমতা দখলের লড়াই চলছে শাসক দলে। রাজ্যের পাশাপাশি এই জেলায় তৃণমূলের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল লেগেই রয়েছে। পুলিশ প্রশাসনের কাছে যত না অস্ত্র রয়েছে, তার থেকে বেশি অস্ত্র, বোমা রয়েছে তৃণমূলের কাছে। তাই, সামান্য গন্ডগোল হলেই বোমা গুলি চলছে। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের ঘটনা তত বাড়বে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Carbon Capture: বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে বেকিং সোডা! যুগান্তকারী গবেষণা বাঙালি বিজ্ঞানীর

    Carbon Capture: বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে বেকিং সোডা! যুগান্তকারী গবেষণা বাঙালি বিজ্ঞানীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন শোষণ (Carbon Capture) করে তা সমুদ্রে সংরক্ষণ করার নতুন পদ্ধতি আবিস্কার করলেন বিজ্ঞানীরা। এই নয়া পদ্ধতিতে প্রথমে কার্বন সংগ্রহ করা হবে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড থেকে পরে তা পরিবর্তিত করা হবে বেকিং সোডাতে। সাধারণভাবে বায়ুমণ্ডল থেকে সরাসরি কার্বন সংগ্রহ(Carbon Capture) করার পদ্ধতি খুবই ব্যয়সাপেক্ষ। কিন্তু নতুন এই গবেষণা, খরচ অনেকটাই কম করবে বলে দাবি বিজ্ঞানীদের। গবেষকরা বলছেন, কার্বন সংরক্ষণের (Carbon Capture) এটা অনেক সহজ পদ্ধতি।

    বিজ্ঞানীরা বলছেন, বায়ুমণ্ডল থেকে সংগৃহীত কার্বন সংরক্ষণ (Carbon Capture) করার অসীম ক্ষেত্র হল সমুদ্র। আঠা এবং কিছু রাসায়নিক যৌগের সাহায্যে কার্বনকে বেকিং সোডায় পরিবর্তিত করা হবে, তারপর তা সমুদ্রের জলে মেশানো হবে। গবেষকদের দাবি, বেকিং সোডা সমুদ্রের জলে মেশালে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়না।

    আরও পড়ুন: আজ জাতীয় বিজ্ঞান দিবস, জানেন এই দিনের তাৎপর্য?

    কী বলছেন এই পদ্ধতির আবিষ্কারক বাঙালি বিজ্ঞানী অরুপ সেনগুপ্ত

    এই গবেষণার তত্ত্বাবধান করছেন বাঙালি বিজ্ঞানী অরুপ সেনগুপ্ত। তিনি বর্তমানে বেথলেহেমের লিহাই বিশ্ববিদ্যালেয় অধ্যাপক। তাঁর মতে, নতুন এই পদ্ধতি পূর্বের চেয়ে তিনগুণ দ্রুত কাজ করবে এবং তা খরচ সাশ্রয়ীও বটে। তাঁর মতে, এই নয়া পদ্ধতিতে অনেক বেশি পরিমাণ কার্বনকে কম ঘনত্বের উপাদানের মাধ্যমে সংরক্ষণ করা যাবে। তিনি আরও বলেন পুরনো পদ্ধতিতে কার্বনকে সংরক্ষণ (Carbon Capture) করা হত মাটির নীচে। নতুন পদ্ধতিতে কার্বনকে বাইকার্বনেটে (বেকিং সোডা) রুপান্তরিত করে তা সমুদ্রের জলে সংরক্ষণ করা যাবে।

    বাঙালি বিজ্ঞানীর পরিকল্পনা

    বিজ্ঞানী অরুপ সেনগুপ্তের পরিকল্পনা রয়েছে একটি প্রযুক্তি সংস্থা তৈরি করার এবং তা কাজ করবে কার্বন সংরক্ষণের (Carbon Capture) ওপর। বাঙালি বিজ্ঞানী বলছেন, এরমাধ্যমে বায়ুমণ্ডল থেকে খুব তাড়াতাড়ি ১০০টন কার্বন ডাই অক্সাইড শোষণ কের নেওয়া সম্ভব হবে।

    প্রসঙ্গত, কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির ফলে বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • Viral Infection: আবহাওয়ার পরিবর্তনে জ্বর-সর্দি-কাশিতে কাহিল সবাই, এই ভাইরালের প্রতিকার কী?

    Viral Infection: আবহাওয়ার পরিবর্তনে জ্বর-সর্দি-কাশিতে কাহিল সবাই, এই ভাইরালের প্রতিকার কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ব্যপকহারে বাড়ছে সংক্রমণ। পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাস বাড়বাড়ন্ত হয়েছে (Viral Infection)। বহু মায়ের কোল ফাঁকা হয়ে গিয়েছে। এবাদেও ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা তো রয়েইছে। এই ভাইরাসগুলির প্রভাবে জ্বর, সর্দি, কাশি হয়।  

    আসলে ভাইরাল রোগগুলি খুব দ্রুত সংক্রমিত হয়। কোভিডের মতো এই রোগগুলিও (Viral Infection) একে অপরের সংস্পর্শে এলে ছড়িয়ে পড়ে। বর্তমানে কোভিডের আর দাপট নেই। এই সুযোগে বাড়ছে অন্যান্য ভাইরাস। তাই সচেতন হওয়া ছাড়া কোনও গতি নেই।

    আরও পড়ুন: বনিকে ফের তলব ইডির! সঙ্গে নিয়ে যেতে হবে কোন নথি? 

    ভাইরাল ইনফেকশন অনেক ধরনের হয়। এই মুহূর্তে মূলত ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো নিয়েই সবার চিন্তা। এই রোগগুলির উপসর্গ কী? 

    ১. জ্বর
    ২. সর্দি
    ৩. কাশি
    ৪. মাথা ব্যথা
    ৫. শরীরে ব্যথা
    ৬. বমি, পায়খানা
    ৭. ক্লান্তি ইত্যাদি।

    কীভাবে এই রোগগুলি থেকে দূরে থাকবেন? 

    ১. হাত ধুয়ে খাবার খান 

    এপিআইসি.ওআরজি তরফে জানানো হয়েছে, এই সংক্রমণগুলি থেকে নিজেকে দূরে রাখতে নিজের হাত দুটি সবসময় পরিষ্কার (Viral Infection) রাখুন। কারণ হাতের থেকে মুখ হয়ে বেশিরভাগ ভাইরাস শরীরে প্রবেশ করে। তাই খাবার খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে রাখুন। কোভিডের সময় যে নিয়মগুলি মানতেন, সেই নিয়ম মেনে চলুন। ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত কছলে ধুয়ে নিন। ছোটদেরও এই শিক্ষা দিন। তবেই রোগ থেকে মুক্তি পাবেন সহজে।

    ২. একে অপরের জিনিস ব্যবহার করবেন না 

    বাড়িতে কেউ সংক্রমিত থাকলে তার ব্রাশ, টাওয়েল ব্যবহার করবেন না। হয়তো শরীরে ভাইরাস থাকার পরও কোনও লক্ষণ আপনার দেখা দেয়নি। আপনি অ্যাসিম্পটোমেটিক। কিন্তু  অন্যরা আপনার জিনিস ব্যবহার করলে আদতে সমস্যা তৈরি হতে পারে। তাঁদের শরীরেও ঢুকে যেতে পারে ভাইরাস। বিশেষত, ছোটদেরকে আরও সাবধানে রাখতে হবে। তবেই এই রোগকে আটকানো যাবে।

    ৩. মাস্ক ব্যবহার করুন

    হাঁচি, কাশির মাধ্যমে বেরিয়ে আসে ড্রপলেট। এই ড্রপলেটে থাকে অসংখ্য ভাইরাস (Viral Infection)। এই ভাইরাস শরীরে গেলেই রোগ হয়। তাই চেষ্টা করুন হাঁচি-কাশির সময় নাকে-মুখে হাত দিয়ে রাখার। মাস্ক পরুন। সাধারণ সার্জিকাল মাস্ক ব্যবহার করলে একবার ব্যবহার করেই ফেলে দিন।

    ৪. ভিটামিন সি যুক্ত খাবার

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা বাড়ান। ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান (Viral Infection)। প্রচুর ফল, শাক, সবজি খান। বিশেষত, লেবু খান। যে কোনও ধরনের লেবু মুখে তুলে নিতে পারেন। জুস নয়, শুধু মুখে খান। শুধু মুখে খেলে লেবুর উপকার বেশি পাওয়া যায়। পাশাপাশি প্রতিদিন ব্যায়াম করুন। ৩০ মিনিট ব্যায়াম করলেও ইমিউনিটি বৃদ্ধি পায়।

    ৫. টিকা নিন

    ছোটেদের ও বয়স্কদের টিকা নিতে হবে। এক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা নেওয়া উচিত। টিকা নিলে রোগ ভয়ঙ্কর দিকে যায় না। পরিবারে কারও হাঁচি, কাশি, জ্বর হলে তাঁকে অবশ্যই আলাদা রাখার চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

     

  • Bonny Sengupta: বনিকে ফের তলব ইডির! সঙ্গে নিয়ে যেতে হবে কোন নথি?

    Bonny Sengupta: বনিকে ফের তলব ইডির! সঙ্গে নিয়ে যেতে হবে কোন নথি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল ১০ ঘণ্টার জেরাতে হয়নি, তাই ফের অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)  তলব করল ইডি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব ইডি-র। কুন্তল যে গাড়ি কিনতে টাকা দিয়েছিলেন, সেই গাড়ির নথি নিয়েই হাজির হতে বলা হয়েছে বনিকে।

    কুন্তলের টাকায় বিলাসবহুল গাড়ি বনির

    গতকাল ইডি জিজ্ঞাসাবাদের মাঝেই অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) জানিয়েছিলেন, কুন্তল ঘোষের থেকে পারিশ্রমিক বাবদ অগ্রিম ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। সেই টাকা দিয়েই কিনেছিলেন একটি ল্যান্ড রোভার ডিসকভারি গাড়ি। পাঁচ বছর আগে কেনা এই বিলাসবহুল গাড়ির শোরুমেই নাকি গিয়ে টাকা মিটিয়ে এসেছিলেন কুন্তল ঘোষ। অথচ সেই টাকা পাওয়ার জন্য কোনও রশিদ নেননি অভিনেতা বনি সেনগুপ্ত। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন এত বড় অঙ্কের টাকার লেনদেনে কোনও কাগজে সই করলেন না অভিনেতা? এই সমস্ত তথ্য জানতেই ফের একবার বনিকে তলব করা হয়েছে বলে দাবি ওয়াকিবহাল মহলের একাংশের।

    আরও পড়ুন: নজরে নগদ ২০ কোটি! আরও জেরা বাকি, ফের কি ইডি হেফাজতে কেষ্ট?

    গাড়ির কাগজপত্র নিয়ে তলব বনিকে

    আগামী মঙ্গলবার সেই ডিসকভারি গাড়ির কাগজপত্র নিয়েই যেতে বলা হয়েছে বনিকে। উল্লেখ্য, গতকাল বনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাঁচ বছরের মাথায় তিনি ওই ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি বিক্রি করে দিয়েছেন। ফলে সেই ব্যক্তি কত টাকায় পাঁচ বছরের পুরনো গাড়িটি কিনেছিলেন সেই বিষয়টিও ইডির নজরে রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, কুন্তলের লেনদেন খতিয়ে দেখে আরও কয়েকজন অভিনেত্রীর হদিশ মিলেছে। যাঁদের বিভিন্ন সময়ে টাকা দিয়েছিলেন কুন্তল।

    প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক নাম নতুন নতুন উঠে আসছে। এবারে কোনও টলি অভিনেতার (Bonny Sengupta) নাম জড়িয়ে যাওয়ায় তাঁকেও তলব করা হল। তবে এখন এটাই দেখার, আরও কত নাম উঠে আসে এই কাণ্ডে, আর কোন কোন ক্ষেত্রের লোকজনের সঙ্গে নিয়োগ দুর্নীতির কালো টাকার লেনদেন হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share