Blog

  • Narendra Modi: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    Narendra Modi: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের পিচে কূটনৈতিক সম্পর্ক কীভাবে মজবুত করা যায়, তা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব নতুন নয়, তবে সেটাকে আরও গাঢ় করলেন মোদি। এমনিতেই তিনি অতিথি দেশের রাষ্ট্রনেতাদের আতিথেয়তায় কখনও খামতি রাখেন না। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এবারের ভারত সফরকে ভুলতে পারবেন না সহজে। তবে এর আগেও ভারতে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। পরমাণু চুক্তি, ক্রিকেটীয় সম্পর্ককে দৃঢ় করার উপর জোর দিয়েছিলেন তিনি। সরকার বদলেছে, বদলেছে রাষ্ট্রনেতাও। তবে দুই দেশের সম্পর্ক আজও অটুট। বরং নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও নিবিঢ় করেছেন। আসলে চারিদিক থেকে আগ্রাসন দেখাচ্ছে চিন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাড় বাড়ন্ত রুখতে অস্ট্রেলিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা খুবই জরুরি। তাই এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি।

    মোদিময় স্টেডিয়াম

    বৃহস্পতিবার মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এই ম্যাচ ঘিরে এমনিতেই বাড়তি উন্মাদনা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। আর যেখানে নরেন্দ্র মোদির মতো জনপ্রিয় রাজনেতার উপস্থিতি, সেখানে উদ্দীপনার ঢেউ যে বইবে, সেটাই প্রত্যাশিত। সকাল সাড়ে ন’টায় খেলা শুরু হয়েছে ঠিকই, তবে তার অনেক আগে থেকেই মোতেরা হয়ে উঠেছিল মোদিময়। একই সঙ্গে মাঠে প্রবেশ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। তাঁদের দেখে গর্জে ওঠে গ্যালারি।

    মাঠের এক পাশে তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। সেখানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও ক্যাঙারু বাহিনীর নেতা স্টিভ স্মিথের সঙ্গে করমর্দন করেন দুই রাষ্ট্রনেতা। তুলে দেন ক্যাপ্টেন ক্যাপ। করেন করমর্দনও। তারপর গল্ফ কারে চড়ে মাঠ প্রদক্ষিণ করেন মোদি ও অ্যান্টনি।

    আরও পড়ুন: ত্রিপুরার রায়— কীভাবে জনজাতি মানুষের মন জয় করেছে বিজেপি

    নিন্দুকেরা বলতে শুরু করেছিলেন, প্রথা ভেঙে মোদি নাকি ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে টস করবেন। তবে তেমন কিছু ঘটেনি। টস করেন দুই দলের অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৩ রান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Santanu Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শান্তনুকে তলব করল ইডি

    Santanu Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শান্তনুকে তলব করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের  হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শান্তনুকে (Santanu Banerjee) তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির আরও এক তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর বেশ কয়েকবার শান্তনুকে জেরা করেছে ইডি। এর আগে ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে শান্তনুকে হাজিরা দিতে বলা হয়েছিল। শান্তনুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নথিও চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, শুক্রবার সেই বিষয় জিজ্ঞেস করতে পারেন ইডি আধিকারিকরা।  

    গত জানুয়ারি মাসে শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডির তরফে জানা গিয়েছে, শান্তনুর বাড়ি থেকে ৩০০ প্রার্থীর তালিকা পাওয়া গিয়েছে, সেই বিষয়ে তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুক্রবার আবার এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ইডি-র আধিকারিকেরা। শান্তনু (Santanu Banerjee) ছাড়াও একই দিনে কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। ইডি এবং সিবিআই-এর হাতে গ্রেফতার কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায়। কুন্তলের সঙ্গে শান্তনুর আর্থিক লেনদেন হয়েছিল কি না তা জানতে চাইছে ইডি।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিপাকে অভিনেতা বনি সেনগুপ্ত, তলব করল ইডি  

    হুগলির বলাগড়ের অন্য এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরেই শান্তনুর (Santanu Banerjee) নাম প্রকাশ্যে আসে। যদিও কুন্তল আধিকারিকদের জানিয়েছেন তিনি শান্তনুকে চেনেন না। তবে ইডি গোয়েন্দাদের সন্দেহ, ২০১৪ সাল থেকেই নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন কুন্তল এবং শান্তনু। শর্ট ফিল্ম বানানোর একটি সংস্থায় কুন্তল এবং শান্তনুর স্ত্রীর অংশীদারিত্ব ছিল বলে ইডি সূত্রে খবর।

    নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে ৭৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি-র দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ওই সমস্ত অ্যাকাউন্টে টাকা গিয়েছে। ২০১৭-র শেষ থেকে ২০১৯, নিয়োগ দুর্নীতির টাকা সরাতে এই ৭৫টি অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে ইডি (Santanu Banerjee)। এই অ্যাকাউন্টগুলি থেকে কোথায় কোথায় টাকা গিয়েছে, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে কুন্তলের অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষের বেশি টাকা গিয়েছিল বান্ধবী সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে। ইডি-র জিজ্ঞাসাবাদে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সোমা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেব আমরা’, নদিয়ায় আশ্বাস সুকান্তর

    Sukanta Majumdar: ‘ক্ষমতায় এলে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেব আমরা’, নদিয়ায় আশ্বাস সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: চেয়ারটা ছেড়ে দিন, আমরা এসে সরকারি কর্মচারীদের ডিএ (DA) মিটিয়ে দেব। বুধবার নদিয়ায় এসে এ কথা বললেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন হোলি উপলক্ষে মায়াপুরে ইস্কন মন্দিরে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই ডিএ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপির অধ্যাপক নেতা। সুকান্ত বলেন, মুণ্ড কাটার প্রয়োজন নেই, চেয়ারটা ছেড়ে দিন, আমরা এসে সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেব। রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপদার্থ বলেও কটাক্ষ করেন তিনি।

    অনুব্রত প্রসঙ্গে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন…

    গরু পাচারকাণ্ডে ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গেও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে একহাত নেন সুকান্ত। তিনি বলেন, অনুব্রত মণ্ডল মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। যদি তিনি মুখ খোলেন তাহলে তৃণমূল কংগ্রেসে ভূমিকম্প হবে। ধপাস করে দলটাই পড়ে যাবে। আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রসঙ্গেও রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি (Sukanta Majumdar) বলেন, তাঁকে (নওশাদ সিদ্দিকি) পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছিল। বর্তমানে সেই ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে তৃণমূল সরকার।

    সম্প্রতি ভাঙড়ের পর নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সে প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, এখন দুয়ারে বোমা, দুয়ারে গুলি প্রকল্প চলছে রাজ্যের শাসক দলে। যা তৃণমূলেরই সংস্কৃতি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, শাসক দলের হার্মাদ বাহিনী ও নেতানেত্রীরা তৎকালীন রাজ্যের শাসক দল সিপিএম নেতাদের ছাত্র ছিল। তিনি বলেন, সিপিএম নেতাদের কাছ থেকে শিক্ষা নিয়েই অনুব্রত মণ্ডলদের মতো অন্য তৃণমূল নেতারা বোমা মারব, গুলি মার বলে মানুষকে হুমকি দেয়। সিপিএম স্কুল থেকেই পাশ করে আজকের তৃণমূল নেতা তৈরি হয়েছে বলেও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

    আরও পড়ুুন: প্রশ্নবাণে চোখ ছলছল! ইডির জেরায় ভেঙে পড়লেন কেষ্ট মণ্ডল

    কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীরা শহিদ মিনারের নীচে যে অনশন, অবস্থান বিক্ষোভ করছেন, সে প্রসঙ্গে এদিন সব চেয়ে বেশি সরব হন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত (Sukanta Majumdar) বলেন, আমরা ডিএ দিতে পারব বলছি তো। আমাদের পাঁচ-দশ বছর সময় দিলে আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেব। আমাদের সেই সুযোগ দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর পদে থেকে ডিএ দিতে পারব না বলে উনি অপদার্থতার নজির সৃষ্টি করেছন। সুকান্ত বলেন, সেই অপদার্থ মুখ্যমন্ত্রী থাকার চেয়ে না থাকাই ভালো।

    লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শাসকদলকে তোপ সুকান্তর…

    লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে সুকান্ত বলেন, আপনি লক্ষ্মীর ঝাঁপি খুলে চাকরির ঝাঁপি বন্ধ করে দেবেন, এটা হতে পারে না। আমরা আগেই বলেছি ত্রাণ নয়, পরিত্রাণ চাই। লক্ষ্মীর ভাণ্ডার কার্যত ত্রাণ দেওয়ায় পরিণত হয়েছে। এই ত্রাণ দীর্ঘমেয়াদী সমাধান নয়। একমাত্র চাকরিই স্থায়ী সমাধান হতে পারে। বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা যখন মানুষের বাড়ি বাড়ি যাবেন তখন মানুষই যেন সেই তাঁদের জিজ্ঞেস করেন যে, তাঁরা ক’টা চাকরির টাকা খেয়েছেন। কারণ এটা সাধারণ মানুষের জানা দরকার, যে নেতা তাঁর বাড়ি গিয়েছেন তিনি কতগুলো চাকরি বিক্রি করতে পেরেছিলেন৷

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Bonny Sengupta: নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে অভিনেতা বনি সেনগুপ্ত, তলবের একদিন আগেই ইডি দফতরে হাজিরা

    Bonny Sengupta: নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে অভিনেতা বনি সেনগুপ্ত, তলবের একদিন আগেই ইডি দফতরে হাজিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে পড়ল টলি অভিনেতা বনি সেনগুপ্তের (Bonny Sengupta) নাম। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছিল ইডি। তলবের একদিন আগেই হাজিরা দিলেন তিনি। তলব করা হয়েছিল শুক্রবার। তার একদিন আগেই ইডির দফতরে হাজির হলেন বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্ত। তলবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরেই তিনি পৌঁছলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে।

    ইডি সূত্র মারফৎ জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের দেওয়া নথিতে বনি সেনগুপ্তের (Bonny Sengupta) নামও রয়েছে। সে বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করতে বনিকে ডেকে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। বনির কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে খবর। 

    নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছেন তিনি, এই অভিযোগে কুন্তলকে গ্রেফতার করে ইডি। যদিও তিনি বরাবরই দাবি করে এসেছেন, তিনি কোনও টাকা নেননি। তাঁকে ফাঁসিয়েছেন তাপস মণ্ডল। কুন্তলের বিরুদ্ধে স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে ১৯ কোটি নেওয়ার অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর এক অভিযুক্ত তাপস মণ্ডল। তারপরই কুন্তলের বিরুদ্ধে তৎপর হয় সিবিআই-ইডি। 

    আরও পড়ুন: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও (Bonny Sengupta)। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

    এদিকে একই মামলায় হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে ফেব্রুয়ারি মাসেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জেরা করা হয়েছিল তাঁকে। তাঁর কাছ থেকে সম্পত্তির নথিও চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা লেনদেন হয়েছে কি না, শুক্রবার সেই বিষয়েও ইডির আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করবেন হুগলির যুবনেতাকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

     

  • Tripura: ত্রিপুরার রায়— কীভাবে জনজাতি মানুষের মন জয় করেছে বিজেপি

    Tripura: ত্রিপুরার রায়— কীভাবে জনজাতি মানুষের মন জয় করেছে বিজেপি

    সোমেশ্বর

    ত্রিপুরা বিধানসভার নির্বাচন ও ভোট গণনার আগে বেশ কিছু ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছিল ত্রিপুরা সিপিএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এখানে-ওখানে ঘুরছেন, সঙ্গে দলীয় সদস্য-সমর্থক, কোথাও বা কংগ্রেস নেতা–কর্মীরা। পুলিশ বা সরকারী কর্মীদের বিভিন্ন সময়ে ধমকাচ্ছেন, কখনও বাংলায়, বেশি রেগে ইংরাজিতে বলছেন, ‘‘জানেন আমি কে?’’ এও দেখা যাচ্ছিল সেইসব পুলিশ বা সরকারী কর্মীরা তাঁর সামনে জড়সড় হয়ে কিছু বলার চেষ্টা করছেন এবং ধমক খেয়ে চুপ করে যাচ্ছেন। এসব দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে, বিজেপি এবার ত্রিপুরা থেকে যাচ্ছেই আর বাম-কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তথা দশরথ দেবের পর ত্রিপুরার দ্বিতীয় জনজাতি মুখ্যমন্ত্রী হচ্ছেন জিতেন্দ্র চৌধুরী। 

    ত্রিপুরার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাম-কংগ্রেস জোটের প্রবক্তা ছিলেন জিতেন্দ্রবাবু এবং চার বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার এই জোটের বিরুদ্ধে থাকা সত্ত্বেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব জিতেন্দ্রবাবুর ওপর ভরসা করেছিলেন। ফল প্রকাশের পর দেখা গেল দলের হাল যা হবার হয়েছে। তিনি নিজেই সাব্রুমের মতো একটি জনজাতি অধ্যুষিত কেন্দ্র থেকে দ্বিমুখী লড়াইয়ে মাত্র ৩৯৬ ভোটে জিতেছেন যেখানে তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন একজন অ-জনজাতীয়— শঙ্কর রায়। এখানে তিপ্রামোথা কোনও  প্রার্থী দেয়নি। নোটায় ভোট পড়েছে ১২৪৮টি। 

    ঠিক যে কারণে মহম্মদ সেলিমকে পশ্চিমবঙ্গে সামনে আনা হয়েছে সম্ভবত সেই কারণেই জিতেন্দ্র চৌধুরীকে তুলে ধরা হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলে দেখা গেল— বাম নয়, বিজেপি এবং তিপ্রামোথা-ই জনজাতিদের আস্থা অর্জনে বেশি সফল হয়েছে। বিজেপি জোটে ৭ জন জনজাতীয় বিধায়ক, বাম–কংগ্রেস জোটে মাত্র একজন— জিতেন্দ্রবাবু নিজে। তিপ্রামোথার তেরো জনই জনজাতীয় সমাজের। এর মধ্যে চরিলাম কেন্দ্রে জিষ্ণু দেববর্মা তিপ্রামোথার প্রার্থীর থেকে মাত্র ৮৫৮ ভোট কম পেয়েছেন আর আম্বাসা কেন্দ্রে বিজেপি তিপ্রামোথার কাছে ৪৯৩ ভোটে হেরেছে।

    উত্তরপূর্ব ভারতের আর ছটা রাজ্যের থেকে ত্রিপুরা খানিকটা ভিন্ন। অন্যত্র সেখানকার জনজাতিরা সংখ্যায় অধিক কিন্তু ত্রিপুরায় দেশভাগের পর বন্যার মতো আসা বাঙালি উদ্বাস্তুদের আগমনে সেখানকার জনজাতিরা ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়েন। যদিও ত্রিপুরার রাজ পরিবার একটি হিন্দু রাজপরিবার ছিল এবং সেখানকার পাহাড়বাসী, বনবাসী প্রজারাও সনাতন সংস্কৃতির অনুসারী ছিলেন কিন্তু হঠাৎ আসা বাঙালি হিন্দুদের আধিপত্য তাঁদের মধ্যে খানিকটা হলেও ক্ষোভের সঞ্চার করেছিল। এই ক্ষোভকে কাজে লাগিয়েই শুরু হয় একদিকে জনজাতি রাজনীতি অন্য দিকে মিশনারীদের মদতে উগ্রপন্থা। 

    ত্রিপুরার বামপন্থী মুখ্যমন্ত্রী বিবিসি-র প্রতিনিধি সুবীর ভৌমিককে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছিলেন, ব্যাপটিস্ট  মিশনারীরা ওই রাজ্যে উগ্রপন্থী সংগঠন এনএলএফটিকে-কে মদত দিচ্ছে। ত্রিপুরার রাজ পরিবার স্বাধীন রাজ্য হিসাবে কিম্বা ভারতভুক্তির পর কখনও জনজাতি রাজনীতি করেনি। বর্তমান ‘রাজা’ প্রদ্যোৎ কিশোর দেব— ‘বুবাগ্রা’র ঠাকুরদা, বাবা এবং মা সবাই সর্বভারতীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থেকে সংসদীয় রাজনীতি করেছেন। ভারতবর্ষের বিভিন্ন রাজপরিবারের সঙ্গে এমনকি গোয়ালিয়রের সিন্ধিয়া পরিবারের সঙ্গেও ত্রিপুরা রাজপরিবারের বৈবাহিক সম্পর্ক ছিল। কিন্তু এমন একটা পরিবারের সদস্য হিসাবে ‘বুবাগ্রা’ নিজেকে আঞ্চলিক রাজনীতির সঙ্গে জড়িয়েছেন। বলাই বাহুল্য মোথার আগামীদিনের রাজনীতি যত বেশি জনজাতিকেন্দ্রিক হবে ত্রিপুরায় জনজাতি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্য ততটাই বিঘ্নিত হবে এবং ত্রিপুরার উন্নয়ন ব্যহত হবে।

    তিপ্রা মোথার নেতাদের যদি শুভবুদ্ধির উদয় হয় এবং তাঁরা যদি কোনও সর্বভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে জনজাতি স্বার্থের দিকে নজর রাখে তবে সবদিক দিয়েই ভাল হয়। সুখের কথা তিপ্রা মোথা শুরু থেকেই সংসদীয় রাজনীতির পথে আছে। আজকে মোথার যিনি সভাপতি সেই বিজয় রাঙ্খল তাঁর মধ্য চল্লিশে উগ্রপন্থী সংগঠন টিএনভি গড়েছিলেন। জনজাতিদের একটা বড় অংশ যাঁরা শিক্ষিত, সচেতন এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা বুঝেছেন পৃথক তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে কিছু লোক নেতা হয়ে গিয়েছে মাত্র কিন্তু বাস্তবে এটা হওয়ার নয়। একারণেই জনজাতি এলাকাতেও বিজেপি একাধিক আসনে জিতেছে।

    উত্তরপূর্ব ভারতের বিভিন্ন অংশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা নিরসন করতে নিঃশব্দে তিনটি সংগঠন কাজ করে গেছে। এগুলি হল— রামকৃষ্ণ মিশন, কন্যাকুমারী ভিত্তিক বিবেকানন্দ কেন্দ্র এবং আরএসএস প্রভাবিত বনবাসী কল্যাণ আশ্রম। এক সময় এইসব রাজ্যের প্রত্যন্ত এলাকায় পৌঁছে সেবার আড়ালে ধর্মান্তরণ করে জনজাতিদের মধ্যে ভারত বিরোধিতার বীজ বপন করত বিভিন্ন মিশনারী সংস্থা। কিন্তু যখন থেকে উক্ত তিনটি সংগঠন কাজে নামে তখন থেকেই ধীরে ধীরে এইসব রাজ্যের জনজাতি এলাকার মানুষের মধ্যে চেতনা ফিরে আসতে থাকে। ত্রিপুরার প্রত্যন্ত গ্রামে বনবাসী কল্যাণ আশ্রম বেশ কয়েক দশক ধরে কাজ করে চলেছে। 

    ১৯৮৪ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থী সংগঠন ‘টিএনভি’-র সঙ্গে হওয়া চুক্তির সুফল হিসাবে আগরতলার কাছে বিবেক নগরে প্রায় পনেরো একর জায়গার ওপর একটি বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ওই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জনজাতি ছেলেরা সেখানে ভর্তি হয়, হোস্টেলে থাকতে শুরু করে। এমনকি ধর্মান্তরিত খ্রিস্টান জনজাতির মানুষের বহু ছেলে এখানে ভর্তি হয়। তিরিশ বছরের বেশি সময় ধরে এখান থেকে পাশ করে যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারা ভারত বিরোধিতার আগে বা বিছিন্নতাবাদী আন্দোলনের আগে দুবার ভাববে। আর শিলংয়ের বিদেশি মিশনারীদের স্কুলে যারা পড়ে আসবে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি সেই টান থাকবে না। আশা করা যায় পরপর দুবার ক্ষমতাসীন ত্রিপুরার বিজেপি সরকার জাতীয়তাবাদী এইসব সংগঠনগুলোকে সমর্থন দেবে। নির্বাচনের ফল অন্যরকম হলে আবার ভারত-বিরোধী শক্তি ওই রাজ্যে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করত।

    ত্রিপুরা নির্বাচনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয় সেই বাংলাভাষীরা যারা দীর্ঘদিন ধরে ওই রাজ্যে বামেদের টিকিয়ে রেখেছিল তারা একবার নয় দ্বিতীয়বার বিজেপিকে ভোট দিতে দ্বিধা করেনি। ত্রিপুরার শিক্ষিত, মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলেমেয়েদের একটা বড় অংশ এখন পড়াশোনা, জীবন জীবিকার জন্য রাজ্যের বাইরে থাকে। তাদের মাধ্যমে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার সেখানকার বাঙালিরা বুঝতে পারছে কীভাবে একটা রাজ্যকে দীর্ঘসময় অনুন্নত করে রাখা হয়েছিল। একসময় যারা অত্যাচারিত হয়ে পূর্ববঙ্গ ছেড়ে এই রাজ্যে বসত করেছিল তাদের আজকের প্রজন্ম বুঝতে পারছে সীমান্তবর্তী এই রাজ্যকে নিরাপদে রাখতে হলে কেমন সরকার প্রয়োজন। 

    ‘বুবাগ্রা’ যত যাই করুন তাঁর ‘রাজনৈতিক দর্শন’ বিধানসভার কুড়িটা আসনের বাইরে তাকে খুব একটা কিছু দেবে না। দ্বিতীয় বিজেপি সরকারের এমন কিছু করা উচিত যাতে তিরিশ শতাংশ জনজাতির সঙ্গে সত্তর শতাংশ বাঙালিও সমানভাবে সরকারি সুযোগ–সুবিধা পেতে পারে। সেই সঙ্গে সেখানকার জনজাতিদের এটা বোঝাতে হবে তথাকথিত জনজাতি সংগঠনগুলো এক আধজন– বিজয় রাঙ্খল, শ্যামাচরণ ত্রিপুরা বা প্রদ্যোৎ কিশোরদের উচ্চাসনে পৌঁছে দেবে কিন্তু সামগ্রিকভাবে জনজাতি সমাজের কোনও বিকাশ হবে না।

  • Anubrata Mondal: প্রশ্নবাণে চোখ ছলছল! ইডির জেরায় ভেঙে পড়লেন কেষ্ট মণ্ডল

    Anubrata Mondal: প্রশ্নবাণে চোখ ছলছল! ইডির জেরায় ভেঙে পড়লেন কেষ্ট মণ্ডল

    মাধ্যম নিউজ ডেস্ক: হোলির দিন ইডির জেরায় ক্লান্ত অনুব্রত (Anubrata Mondal)। সূত্রের খবর, বুধবার দুপুরে যখন তদন্তকারী আধিকারিকরা লম্বা প্রশ্নপত্র নিয়ে টানা জেরা করছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে-তখন কেষ্ট কার্যত ভেঙে পড়েন। ইডি-র স্পেশাল ডিরেক্টর, দাপুটে আইপিএস সনিয়া নারাংয়ের নেতৃত্বে ছ’জন আধিকারিকের বিশেষ দল প্রশ্নপত্রের সঙ্গেই অনুব্রতর সামনে তুলে ধরেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল, বীরভূমের একটি ট্রাস্টের কর্তা মলয় পীঠ এবং একদা তাঁর ঘনিষ্ঠ দেহরক্ষী সায়গল হোসেনের বয়ান। আজ, বৃহস্পতিবার সকালে কেষ্টর সঙ্গে তাঁর আইনজীবীরা কথা বলতে পারেন বলে জানা গিয়েছে।

    বিচারক রাকেশ কুমার অনুব্রতকে (Anubrata Mondal) তিন দিনের জন্য ইডি হেফাজতে রেখে শুক্রবার ফের আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিলেন। অনুব্রতদের জিজ্ঞাসাবাদের সময় তাঁর কোনও এক জন আইনজীবী ইডি দফতরে হাজির থাকবেন। যদিও তিনি কোনও কথাবার্তা শুনতে পাবেন না। ইডির তরফে বিচারককে জানানো হয়েছিল, এই মামলায় ৩-৪ জন অভিযুক্তকে আগেই গ্রেফতার করা হয়েছে। যারা এখন জেলে। চার্জশিটও দায়ের হয়েছে। 

    কী কী জানতে চাইল ইডি?

    গরু পাচারে যে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে, তার সঙ্গে অনুব্রতের (Anubrata Mondal) যোগ নিয়ে তদন্তকারীরা চেপে ধরতে একটা সময়ে ছলছলে চোখে ভেঙে পড়েন কেষ্ট। ইডি সূত্রের খবর, তিনি বারবার তদন্তকারীদের বোঝানোর চেষ্টা করেন- তিনি নির্দোষ। ইডি-র আধিকারিকরা অনুব্রতর কাছ থেকে মূলত কয়েকটি প্রশ্নের নির্দিষ্ট উত্তর চাইছেন। তা হল, বীরভূমের ইলামবাজারের হাট থেকে গরু বেআইনি ভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাকে, কী অঙ্কের প্রোটেকশন মানি বিভিন্ন স্তরে দেওয়া হতো? তা কি কেষ্টই ঠিক করতেন? পাচারের কোটি কোটি টাকা কোথায় কোথায় সরানো হয়েছে? বহু সাধারণ মানুষের নামে অ্যাকাউন্ট খুলে যে আর্থিক লেনদেন করা হয়েছে, সে সব কি অনুব্রতরই মস্তিষ্কপ্রসূত? এই জেরাপর্বে ইডির আধিকারিকদের কাছে বড় হাতিয়ার ছিল সুকন্যা, সায়গল, মলয়ের বয়ানের পাশাপাশি বীরভূমের বেশ কয়েকটি চালকলের মালিক, ব্যবসায়ীদের বক্তব্যও- যাঁদের সঙ্গে এর আগে বিভিন্ন সময়ে কথা বলেছেন তদন্তকারীরা। কয়েকজন চালকল-কোল্ড স্টোরেজ মালিক, ব্যবসায়ীর কথা তদন্তকারীরা বললেও তাঁদের চিনতে অস্বীকার করেন কেষ্ট। 

    আরও পড়ুন: ভাবাদিঘিকে বাঁচাতে একজোট গ্রামবাসীরা, থমকে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ সংযোগের কাজ

    বুধবার, বেলা ১১টা থেকে ঘণ্টাখানেক তাঁর সঙ্গে একপ্রস্ত কথা বলেন তদন্তকারীরা। আদালতের নির্দেশে এদিন ফের রামমনোহর লোহিয়া হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। প্রথমে তদন্তকারীদের বেশির ভাগ প্রশ্নে নিরুত্তরই ছিলেন। তদন্তকারীরা এদিন কেষ্টর কাছ থেকে নথিপত্র দেখিয়ে এ-ও জানতে চান, কীভাবে বছরের পর বছর তাঁর আয় ও সম্পত্তি বেড়েছে? পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী দিল্লি, গাজিয়াবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে যে সব সম্পত্তির হদিশ মিলেছে, তার সঙ্গে তাঁর বা তাঁর পরিবার-পরিচিত-ঘনিষ্ঠদের কী যোগ- তাও জানতে চাওয়া হয়। ইডি মূলত জানার চেষ্টা করছে গরু পাচারের মানি-ট্রেল, অর্থাৎ টাকা কোথায়, কী ভাবে সরানো হয়েছে।

    শুক্রবার দুপুরে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে। সেখানে ইডি ফের অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে চাইবে। তার আগে শুক্রবার সকাল পর্যন্ত আড়াই দিনে যতটা সম্ভব জিজ্ঞাসাবাদ সেরে ফেলতে চাইছেন ইডি-র অফিসাররা। তার জন্য ইডি-র স্পেশাল ডিরেক্টর সনিয়া নারাং, অ্যাস্টিট্যান্ট ডিরেক্টর পঙ্কজ কুমারের নেতৃত্বে দল তৈরি হয়েছে। অনুব্রতের শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যেই তাঁর আইনজীবীরা প্রশ্ন তুলে রেখেছেন। ইডি-র হেফাজতে থাকার সময় তৃণমূল নেতার শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় তদন্তকারীদের উপরে এসে পড়তে পারে। তাই পুরো জিজ্ঞাসাবাদের পর্বই ভিডিয়ো রেকর্ডিং করে রাখা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Satish Kaushik: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    Satish Kaushik: চলে গেলেন ‘ক্যালেন্ডার’! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু সংবাদ দেন সহ অভিনেতা অনুপম খের। ট্যুইটে তিনি লেখেন, “জানি, এই বিশ্বে মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি, নিজে বেঁচে থাকতে থাকতে আমার সবথেকে প্রিয় বন্ধুকে নিয়ে এটা লিখব! ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাঁড়ি পড়ল। সতীশ, তোমাকে ছাড়া জীবন আর কোনও দিন আগের মতো হবে না। ওম শান্তি।”

     

    দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর (Satish Kaushik)। ময়না তদন্তের পর মুম্বই নিয়ে যাওয়া হবে মরদেহ।

    আরও পড়ুন: ডিএ-এর জন্য সরকারি কর্মীদের ধর্মঘট! আন্দোলন ব্যর্থ করতে সক্রিয় তৃণমূল 

    মাত্র দেড় দিন আগেই রঙের উৎসবে যোগ দিয়েছিলেন সতীশ (Satish Kaushik)। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে জাভেদ আখতারের পার্টিতে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে হইহুল্লোড় করেছিলেন তিনি। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পার্টিতে ছিলেন জাভেদ আখতার, মহিমা চৌধরি, শাবানা আজমি, রিচা চড্ডা, আলি ফজলের মতো তারকারা।

    ১৯৫৬ সালে পাঞ্জাবে জন্ম হয় সতীশ কৌশিকের (Satish Kaushik)। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। তারপর থেকে বলিউডের একের পর এক সিনেমায় অভিনয় করেছেন এই জাত অভিনেতা। মিস্টার ইন্ডিয়ার ‘ক্যালেন্ডার’ তাঁর অভিনয় গুনে হয়ে উঠেছিল আইকনিক চরিত্র। কিংবা দিওয়ানা মস্তানার ‘পাপ্পু পেজার’।

    আদতে সতীশের নিজের শিকড় ছিল মঞ্চ। থিয়েটার জগতে তিনি একসময় ছিলেন অনন্য। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে ।
     
    অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। কঙ্গনা ৯ মার্চ সকালে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “ঘুম ভাঙল এরকম ভয়াবহ খবরে। তিনি আমাকে সবসময়ে উৎসাহ দিয়ে এসেছেন। সফল অভিনেতা, পরিচালক। সতীশ কৌশিকজি ব্যক্তি মানুষ হিসেবেও প্রচণ্ড অমায়িক ছিলেন। এমার্জেন্সি’তে ওঁকে নির্দেশনা দিতে ভাল লেগেছিল। তাঁর কথা মনে পড়বে। ওম শান্তি।”

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC Opposed Strike: ডিএ-এর জন্য সরকারি কর্মীদের ধর্মঘট! আন্দোলন ব্যর্থ করতে সক্রিয় তৃণমূল

    TMC Opposed Strike: ডিএ-এর জন্য সরকারি কর্মীদের ধর্মঘট! আন্দোলন ব্যর্থ করতে সক্রিয় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি কর্মচারীদের ধর্মঘটের দিন অফিসে কারা গরহাজির থাকছে, তা খতিয়ে দেখবে তৃণমূল কংগ্রেস। নজরদারিতেই থামবে না শাসকদলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে স্কুল, কলেজ, সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র খতিয়ে দেখা হবে। তৃণমূলের নেতা কর্মী এবং জনপ্রতিনিধি বিশেষ করে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদেরকে বলা হয়েছে, ১০ মার্চ যেন সব সরকারি দফতর, স্কুল, কলেজে কর্মচারীদের স্বাভাবিক হাজিরা থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

    ধর্মঘট ব্যর্থ করতে রাস্তায় কর্মীরা

    প্রসঙ্গত বকেয়া ডিএ-দেওয়ার দাবিতে ১০ মার্চ গোটা রাজ্যে সরকারি ক্ষেত্রে কর্মচারীরা ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু সেই ধর্মঘটকে ভাঙতে যেভাবে শাসকদলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, দলের ব্লক সভাপতি ও দলের কর্মীদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে তা নজির বিহীন। সরকারি দফতরে গিয়ে ধর্মঘটের বিরুদ্ধে প্রচার করতে বলা হচ্ছে। রাজনৈতিক মহলের বক্তব্য, ধর্মঘটের দিন তৃণমূল কংগ্রেসের বাহিনীকে নামিয়েই ধর্মঘট ভাঙার চেষ্টা করা হবে। ধর্মঘটের আগের দিন যেভাবে নির্দেশ দিয়ে স্কুল কলেজে গিয়ে ধর্মঘটের দিন আসার অনুরোধ করা হচ্ছে তার লক্ষ্য একটাই সরকারি কর্মচারী শিক্ষকদের মধ্যে ভয় ও ভীতির পরিবেশ তৈরি করে দেওয়া।

    আরও পড়ুন: ভাবাদিঘিকে বাঁচাতে একজোট গ্রামবাসীরা, থমকে তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথ সংযোগের কাজ

    হুগলি জেলা গোঘাট ১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজয় রায়ের দলের নেতা কর্মীদের উদ্দেশে একটি হোয়াটসঅ্যাপ নির্দেশিকা সামনে এসেছে। তাতেই পরিষ্কার হয়েছে ধর্মঘটীদের উদ্দেশে তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন হুমকির বার্তা। গোঘাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান এবং নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়েছে স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের “অনুরোধ” করে আসতে যাতে ধর্মঘটের দিন তাঁরা স্কুলে আসেন। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা স্কুলে যাবেন গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ করবেন এটা কার্যত হাস্যকর। এক ধর্মঘটী সংগঠনের নেতার অভিযোগ, ধর্মঘটের আগের দিন স্কুলে এসে তৃণমূলের লোকেরা আসলে হুমকি দিয়ে যাবে। কিন্তু এবার কোনও হুমকির মুখেই মাথা নত করবে না শিক্ষক শিক্ষিকারা। কর্মচারীদের বকেয়া ন্যায্য, তা দিতে হবে।

    যদিও ধর্মঘটপন্থী শিক্ষক ও কর্মী সংগঠনগুলির দাবি, সরকার ও শাসকদলের ‘রক্তচক্ষু’ অগ্রাহ্য করেই সর্বস্তরের কর্মীরা ১০ মার্চের ধর্মঘট সফল করবেন। ধর্মঘটে যোগ দেওয়া কারও বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিলে সংশ্লিষ্ট কর্মীকে সব রকমের আইনি সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। ধর্মঘটের ডাক দিয়েছে যে তিনটি সংগঠন— সংগ্রামী যৌথ মঞ্চ, কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্বে যৌথ মঞ্চ এবং বিজেপি সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ— তারা সবাই জানিয়েছে, সে দিন কাজে না আসার দায়ে কোনও কর্মীর বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিলে সব রকমের আইনি সহায়তা দেওয়া হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: কাশ্মীরে মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে ভারত! ‘জবাবেরও অযোগ্য’, নস্যাৎ নয়াদিল্লির

    Jammu Kashmir: কাশ্মীরে মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে ভারত! ‘জবাবেরও অযোগ্য’, নস্যাৎ নয়াদিল্লির

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি (Jammu & Kashmir) নিয়ে ভারতকে কোণঠাসা করার মরিয়া চেষ্টা করল পাকিস্তান (Pakistan)। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক বিতর্কে পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি উপত্যকার শান্তিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে ভারতকে কাঠগড়ায় তুলতে চেষ্টা করেন। যদিও তাঁর অভিযোগ নস্যাৎ করে নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘‘পাক বিদেশমন্ত্রীর ঘৃণ্য, ভিত্তিহীন মন্তব্য জবাব দেওয়ারই যোগ্য নয়।’’

    পাকিস্তানের দাবি খারিজ ভারতের

    রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিতর্কে’ জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তুলে বিলাবল অভিযোগ করেছিলেন, ভারতের রাষ্ট্রযন্ত্র কাশ্মীরের মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে! তারই জবাবে রুচিরা বলেন, ‘‘পরিকল্পনা মাফিক বিদ্বেষ ছড়াতে চাইছে পাকিস্তান।’’ সাম্প্রতিক সময়ে ক্রমাগত ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে যাচ্ছেন বিলাবল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি।  ফেব্রুয়ারিতে পাক সরকার আয়োজিত ‘কাশ্মীর সংহতি দিবস’ কর্মসূচিতে ভারতকে আক্রমণ করে বিলাবল বলেন, “কাশ্মীরিদের নিজভূমেই একঘরে করে দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় পরিকল্পনামাফিক অন্যান্য রাজ্যের বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। এর ফলে কাশ্মীরের ভূমিপুত্রদের অধিকার খর্ব হচ্ছে।’’

    আরও পড়ুন: কেষ্টকে জেরা করতে গঠন ৬ সদস্যের বিশেষ দল! কী কী প্রশ্ন করবে ইডি?

    জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যের  তীব্র প্রতিক্রিয়া জানানো হয় ভারতের তরফে। মঙ্গলবার রাষ্ট্রসংঘে ভারতের  প্রতিনিধি রুচিরা কম্বোজ পাক মন্ত্রীর বক্তব্যকে ‘ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে কটাক্ষ করেন। পাক মন্ত্রী বিলাবল ভুট্টো ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেন, তা ভারতের তরফে খারিজ করা হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন রুচিরা। জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করছে, তার জবাব দেওয়ার অযোগ্য বলে ভারত মনে করে। মঙ্গলবার রাষ্ট্রসংঘে এমনই জানান ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Capt Shiva Chauhan: সিয়াচেনের দায়িত্বে প্রথম মহিলা অফিসার! কে এই ক্যাপ্টেন শিবা চৌহান?

    Capt Shiva Chauhan: সিয়াচেনের দায়িত্বে প্রথম মহিলা অফিসার! কে এই ক্যাপ্টেন শিবা চৌহান?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক নতুন অধ্যায়ের সূচনা ভারতীয় সেনাবাহিনীতে। গোটা দেশের নজরে সিয়াচেন হিমবাহের (Siachen) সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিযুক্ত ক্যাপ্টেন শিবা চৌহান (Capt Shiva Chauhan)। সিয়াচেনের কুমার পোস্টের দায়িত্বে রয়েছেন শিবা। এই কুমার পোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৬০০ ফিট উচ্চতায় অবস্থিত। এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস। তাঁর নেতৃত্বে একটি সেনাদল যুদ্ধের প্রযুক্তিগত কৌশলের উপর কাজ করবে। আপাতত তিন মাসের জন্য কুমার পোস্টে মোতায়েন থাকবেন শিবা এবং তাঁর দল।

    কে এই শিবা?

    রাজস্থানের উদয়পুরে জন্ম হয়েছে শিবা চৌহানের (Capt Shiva Chauhan)। মাত্র ১১ বছর বয়সে বাবাকে হারান তিনি। উদয়পুরের একটি স্কুলে পড়াশোনা শেষ করে রাজস্থানের এনজিআর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ছোট থেকেই সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন শিবা। তাই ইঞ্জিনিয়ারিং পাশ করেই প্রশিক্ষণের জন্য ভর্তি হন চেন্নাইয়ের অফিসারর্স ট্রেনিং অ্যাকাডেমিতে। প্রশিক্ষণ শেষ করে ২০২১ সালে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টে যোগ দেন। ২০২২ সালে কার্গিল দিবস উপলক্ষে সোই সাইক্লিং অভিযানের নেতৃত্ব দেন শিবা। সোই ইঞ্জিনিয়াদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় তাঁকে। তাঁর অভূতপূর্ব প্রদর্শনের জন্য সিয়াচেনের ব্যাটল স্কুলে প্রশিক্ষণের জন্য মনোনীত হন তিনি। এর পর পুরো এক মাস ধরে কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছেন শিবা।

    এর আগেই ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাপ্টেন শিবা চৌহানের (Capt Shiva Chauhan) এই সাফল্যের কথা গোটা দেশবাসীকে জানিয়েছে। সেখানে লেখা ছিল, “শিবা চৌহান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে কুমার পোস্টে কর্মরত প্রথম মহিলা অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন।” দুটি ছবিও শেয়ার করেছে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্রেকিং দ্য গ্লাস সিলিং’। আর এবারে ক্যাপ্টেন চৌহানের (Capt Shiva Chauhan) কঠোর প্রশিক্ষণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল।

LinkedIn
Share