Blog

  • Raw Papaya Juice: কাঁচা পেঁপের রসে কী কী উপকারিতা আছে জানেন?

    Raw Papaya Juice: কাঁচা পেঁপের রসে কী কী উপকারিতা আছে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঁচা পেঁপের স্বাস্থ্য উপকারিতা অনেক। কাঁচা পেঁপের রস শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি জ্বর নিরাময়ে, পেটের সমস্যা দূর করতে, গ্যাস্ট্রিক এবং বদহজম দূর করতেও সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা একে ‘সুপারফুড’ হিসেবে ব্যাখ্যা করে।

    হজমে সহায়ক

    গ্যাস্ট্রিকের সমস্যা রোধে কাঁচা পেঁপে সহায়ক। এটি হজমপ্রক্রিয়ার উন্নতি করে। বুকজ্বালা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যসহ নানান সমস্যা দূর করতে সহায়তা করে। এতে রয়েছে পাপাইন ও চিমোপাপাইন নামক এনজাইম এবং খাদ্য আঁশ, যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কাঁচা পেঁপেতে  কেমোপেইন, প্যাপিন, পাইপাইন ও সাইমোপ্যাপিনের মতো উপাদান থাকে। এগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন ও অতিরিক্ত ফ্যাট দূর করতে সাহায্য করে।

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

    কাঁচা পেঁপেতে থাকা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টস, যেমন—স্যাপোনিনস, টানিনস, বিটা-ক্যারোটিন, ম্যাগনেসিয়াম ও ফ্ল্যাভোনয়েডস রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে আইজিএমের মাত্রা বাড়ায়। কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা হৃৎপিণ্ডের রোগের জন্য দায়ী। নিয়মিত পেঁপে খেলে উচ্চ রক্ত চাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

    হৃদরোগের ঝুঁকি কমায়

    কাঁচা পেঁপেতে থাকা কারডেনোলিডস ও স্যাপোনিনস উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এতে থাকা উপাদান স্ট্রোক ও হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম স্বাস্থ্যকর হার্টবিট মেইনটেইনে কার্যকর।

    ওজন কমাতে সাহায্য করে

    কাঁচা পেঁপেতে কম ক্যালোরি ও উচ্চ মাত্রায় খাদ্য আঁশ রয়েছে। তাই কাঁচা পেঁপে টোটাল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখে। এতে থাকা প্রয়োজনীয় এনজাইম প্রদাহ রোধে সহায়ক। কাঁচা পেঁপের জুস রক্তে চিনির পরিমাণ কমায়। আর এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়। যাঁরা ডায়াবেটিসে ভুগছেন তাঁরা নিয়মিত কাঁচা পেঁপের জুস খান। 

    ত্বকের জন্য উপকারী

    গবেষণায় দেখা গেছে, কাঁচা পেঁপে ত্বকের জন্য উপকারী। এটি স্কিন আলসার প্রতিরোধে সহায়ক। ত্বকের নানান সমস্যা দূর করে কাঁচা পেঁপে। সান ড্যামেজ, ব্রণ ও বয়সের ছাপ কমাতে সহায়তা করে কাঁচা পেঁপে। এ ছাড়া কাঁচা পেঁপে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের ময়েশ্চার ধরে রাখে। কাঁচা পেঁপে মৃত কোষকে দূর করতে কার্যকরী। আর এতে থাকা ফাইবার আমাদের শরীরের ভেতরেও পরিষ্কার করে।

    আরও পড়ুুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    কাঁচা পেঁপেতে গাজর ও টমেটোর চেয়েও অনেক বেশি ক্যারটিনয়েডস পাওয়া যায়। তাই এটি আমাদের শরীরের ক্যারটিনয়েড ও ভিটামিনের ঘাটতি পূরণ করে পুষ্টির উৎস হিসেবে কাজ করে। এ ছাড়া কাঁচা পেঁপে হাঁপানি, অস্টিও আর্থারাইটিস, গাউট, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগের উপকারে এবং হার্টকে ভালো রাখতে অনেক কার্যকরী। তবে কাঁচা পেঁপে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত খেলে এলার্জি দেখা দিতে পারে। এ ছাড়া কাঁচা পেঁপে গর্ভবতী মায়েদের গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। তাই ডাক্তারের পরামর্শ মেনে পরিমিত আহার শ্রেয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Calcutta High Court: স্কুলে অবিলম্বে শরীরচর্চা ও এনসিসি চালু করতে হবে, নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: স্কুলে অবিলম্বে শরীরচর্চা ও এনসিসি চালু করতে হবে, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে যোগব্যায়াম, শরীরচর্চা এবং এনসিসির মত গুরুত্বপূর্ণ ট্রেনিং অবিলম্বে চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্দিষ্ট একটি স্কুল কর্তৃপক্ষ এবং পরিচালন কমিটির বিরুদ্ধে পড়ুয়াদের ট্রেনিং থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ উঠেছে। এইসব গুরুত্বপূর্ণ ট্রেনিং থেকে স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের কখনই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বঞ্চিত করতে পারে না, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছেন, বিচারপতি অনিরুদ্ধ রায়। আজ আদালতের তরফে এই সমস্ত ট্রেনিং চালু করার নির্দেশ দেওয়া হল।

    কী ঘটেছিল?

    হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়া হাইস্কুলে ২০০৮ সাল থেকে এনসিসির ট্রেনিং ভালোভাবেই চলছিল। কিন্তু ২০১১ সালের সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এই ট্রেনিংগুলো কেমন যেন উধাও হয়ে যায়। কেন্দ্রের সরকার পরিবর্তন হয়। এরপর মোদি সরকার ক্ষমতায় আসে৷ কেন্দ্র সরকার যোগব্যায়াম, শারীরশিক্ষা, স্বাস্থ্য সচেতনতার উপরও জোর দেওয়া বাধ্যতামূলক করেছিল। এই মর্মে সমস্ত রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পশ্চিমবঙ্গেও সেই নির্দেশিকা কেন্দ্রের তরফে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের ওই নির্দেশিকা রাজ্যের বেশ কিছু স্কুল বিরোধিতা করে এনসিসির ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। যার মধ্যে অন্যতম তেলেনিপাড়া ভদ্রেশ্বর হাইস্কুল রয়েছে। অভিযোগ, স্কুল পরিচালন কমিটি জানিয়ে দেয়, স্কুলে কোনও এনসিসি হবে না।

    হাইকোর্টে মামলা এনসিসি শিক্ষকের

    এরপর স্কুলের এনসিসির শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস আবেদন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডিআইকে। তাতেও টনক নড়েনি স্কুল কর্তৃপক্ষের। পরে সমস্ত অভিভাবকরা এবং এনসিসির শিক্ষক স্কুল কর্তৃপক্ষ এবং হুগলির বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেন। পরে সেই অভিযোগ পেয়ে ডিআইকে নির্দেশ দিলেও স্কুল কর্তৃপক্ষ এনসিসির প্রোগ্রাম চালু করতে দেয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের কথা ভেবে এনসিসির শিক্ষক দিব্যেন্দু বিশ্বাস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

    এরপরেই বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। মামলাকারী পক্ষের আইনজীবী আশিস চৌধুরী আদালতে জানান, স্কুল কর্তৃপক্ষ এভাবে এনসিসি ট্রেনিং বন্ধ করে দিয়ে পড়ুয়াদের প্রতি অবিচার করছে। তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

    এই নিয়ে বিচারপতি অনিরুদ্ধ রায় স্কুল পরিচালন কমিটির সভাপতিকে কলকাতা হাইকোর্টে তলবও করেন। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ পালন করেনি স্কুল কর্তৃপক্ষ এবং তারা আদালতেও হাজিরা দেননি। এরপরেই ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দিয়েছেন, হুগলির বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ মেনে অবিলম্বে কর্তৃপক্ষকে এনসিসি চালু করতে হবে ওই স্কুলে।

  • Hardik Pandya: ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পান্ডিয়া! আমন্ত্রিতের তালিকায় ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই

    Hardik Pandya: ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পান্ডিয়া! আমন্ত্রিতের তালিকায় ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেম দিবসে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে পাত্রী কিন্তু নাতাশাই। আড়াই বছরের ছেলে অগস্ত্যকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন হার্দিক-নাতাশা (Hardik Natasa Marriage)। উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন যুগলে।

    আমন্ত্রিত কারা

    সোমবারই হার্দিক ও নাতাশার পরিবার রাজস্থান পৌঁছে গিয়েছে। বিমানবন্দরে হার্দিক, নাতাশা, ক্রুণাল ও তাঁর স্ত্রী পঙ্খুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের দেখা গিয়েছে। হার্দিকের পরণে ছিল কালো পোশাক।

    মঙ্গলবার কাকভোরে মুম্বইয় বিমানবন্দরে ধরা দেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ক্রিকেটার বিরাট কোহলি। একই রকমের দেখতে ‘A’ লেখা জ্যাকেটে বিমানবন্দরে ধরা দেন তারকা দম্পতি। হার্দিকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উদয়পুর যাচ্ছেন তাঁরা। বেলার দিকে রাজস্থানের বিমান ধরলেন সদ্য বিবাহিত আথিয়া শেট্টি ও কেএল রাহুলও। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই। খবর, চলতি বছরের আইপিএলের পরে রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন তারকা জুটি।

    আরও পড়ুন: বাংলাকে সমর্থনের জন্য বিশেষ উদ্যোগ সিএবির! টিকিট ছাড়াই ইডেনে প্রবেশ করতে পারবেন দর্শকরা

    বিয়ের প্রস্তুতি

    ভারতীয় ক্রিকেটের বর্ণময় চরিত্র হার্দিক। লকডাউনের সময় তড়িঘড়ি আইনি বিয়ে করলেও মন ভরেনি। তাই সন্তান জন্মের আড়াই বছর পর মন মাতানো লোকেশনে, বিয়ের দামি পোশাকে বিদেশি বউয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। হিন্দু রীতিনীতি মেনে গায়ে হলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত কোনও কিছুই বাদ পড়বে না। জানা যাচ্ছে, বিশ্ববিখ্যাত ফ্যাশন লাইন ‘Dolce and Gabbana’র সাদা গাউনে বিয়ের দিন সাজবেন নাতাশা। বর-বধূর বেশে হার্দিক নাতাশাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। জানা গিয়েছে, ট্র্যাডিশনার রীতি অনুযায়ী বিয়ের পর পশ্চিমী রীতিতেও বিয়ে করবেন হার্দিক-নাতাশা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Recruitment Scam: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি

    Recruitment Scam: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন। এদিন পার্থর জামিনের বিরোধিতা করে এমনটাই বললেন ইডির আইনজীবী। শুধু তাই নয়, পার্থকে কটাক্ষ করতে বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে আনলেন ইডির আইনজীবী  ফিরোজ এডুলজি। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হয়। আর জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, “পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন বাংলার শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে দিয়েছিলেন তেমন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।” আজ জামিনের আবেদন করা হলেও প্রত্যাহার করে নেন পার্থর আইনজীবী। রায়দান স্থগিত রেখেছে ব্যাঙ্কশাল আদালত।

    বিদ্যাসাগরের প্রসঙ্গ এনে পার্থকে খোঁচা ইডির আইনজীবীর

    মঙ্গলবার শুনানির শুরুতেই দু’টি তারিখের উল্লেখ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। প্রথমটি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর। যে দিন জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্য তারিখটি ১৯৫২ সালের ৬ অক্টোবর। যে দিন জন্মেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এর পরই ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, “ওই দু’দিন দু’জন মহান পুরুষ জন্মেছিলেন। এক জন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্য জন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়। যিনি বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। এক জন শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছেন। অন্য জন ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।”

    পার্থর আইনজীবী কী বললেন?

    বিদ্যাসাগরের প্রসঙ্গের জবাবে আইনজীবী প্রশ্ন করেন, “বিদ্যাসাগর অসামান্য কাজ করেছেন ঠিকই। কিন্তু পার্থ কী করেছেন যে, শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছেন?” পার্থর জামিনের পক্ষে সওয়াল করে আইনজীবী জীবনকৃষ্ণ শ্রীবাস্তব দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের ৭২ বছর বয়স। তাঁর নানা অসুখ রয়েছে। তাছাড়া তিনি এখন আর প্রভাবশালী নন। ইডি তাঁকে এমন সব ধারায় অভিযুক্ত করেছে যার তদন্ত করার অধিকার ইডির নেই। সেই সব ধারা থেকে পার্থকে নিষ্কৃতি দিতে আদালতে আবেদন জানান তার আইনজীবী। তার পর তা প্রত্যাহারও করে নেন তিনি। এদিন শুনানিতে এই সময় আদালতে ভার্চুয়ালি ভাবে উপস্থিত ছিলেন স্বয়ং পার্থ।

    ইডির আইনজীবীর পাল্টা জবাব

    পার্থর আইনজীবীর এই সমস্ত কথা বলার পরই ইডির আইনজীবী ঈশ্বচন্দ্রের প্রসঙ্গ টেনে আনেন ও তাঁকে কটাক্ষ করেন। এছাড়াও এডুলজি পার্থকে প্রভাবশালী তকমা দিয়ে বলেন, “প্রথম দিন থেকেই পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটাচ্ছেন। যেদিন পার্থকে গ্রেফতার করা হয় সেইদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন এবং বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ফলে তিনি কতটা প্রভাবশালী সেটা বোঝাই যাচ্ছে।”

  • WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    কী জানা গেল? 

    সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। এর আগেও হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর অপশন ছিল। তবে সেই ছবির গুণমানে ব্যাপক প্রভাব পড়ত। এবার সেই ছবির গুণমান সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।

    এতদিন হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস হয়ে যেত। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। খারাপ হত কোয়ালিটিও। যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠান তাহলে তার  কোয়ালিটি জানা সম্ভব হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। 

    আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই এই ফিচার লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইমেজ এবং এইচডি কোয়ালিটি ইমেজ বেছে নিতে পারবেন।   

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন।

    আরও পড়ুন: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি    

    এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগতে পারে। যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগেই প্রস্তুতি নেওয়ার সুবিধা পাবেন।

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে (WhatsApp) পাওয়া যাবে নতুন এই ফিচার। তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Amit Shah: ‘গণনার দিন বেলা ১২টার আগেই বিজেপি মেজরিটি পেয়ে যাবে’, আত্মবিশ্বাসী শাহ

    Amit Shah: ‘গণনার দিন বেলা ১২টার আগেই বিজেপি মেজরিটি পেয়ে যাবে’, আত্মবিশ্বাসী শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট গণনার দিন বেলা ১২ বাজার আগেই বিজেপি (BJP) মেজরিটি পেয়ে যাবে। ত্রিপুরার (Tripura) ভোট নিয়ে এই আশাই ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah)। পুরো মেজরিটি নিয়ে বিজেপি যে ত্রিপুরার ক্ষমতায় আসছে, সে ব্যাপারে আশাবাদী শাহ। আগামী পাঁচ বছরে ত্রিপুরায় কী কী উন্নয়নমূলক কাজ হবে, সেসব পরিকল্পানই করা হচ্ছে বলেও জানান শাহ। সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এও বলেন, ভোট গণনার দিন বেলা ১২টা বাজার আগেই বিজেপি মেজরিটি পেয়ে যাবে। তিনি বলেন, গত নির্বাচনে বিজেপির চলো পাল্টাই স্লোগান ক্ষমতায় আসার স্লোগান ছিল না। ত্রিপুরার পরিস্থিতি বদলানোই লক্ষ্য ছিল।

    ত্রিপুরা…

    টানা পঁচিশ বছর ধরে ত্রিপুরার ক্ষমতায় ছিল বামেরা। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে পালাবদল হয়। বামেদের হঠিয়ে ত্রিপুরার কুর্সিতে বসে বিজেপি। তার পর থেকে রাজ্যে বইছে উন্নয়নের জোয়ার। প্রসঙ্গত, ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার নির্বাচন হবে ১৬ ফেব্রুয়ারি। ৬০টি আসনের মধ্যে বিজেপি লড়ছে ৫৫টি আসনে। বাকিগুলিতে লড়ছে জোট সঙ্গী আইপিএফটি। শাহ (Amit Shah) জানান, বিজেপিকে পরাস্ত করতে পারবে না জেনে জোট বেঁধেছে বাম এবং কংগ্রেস। এটা আমাদের দলের ভাল অবস্থায়ই বোঝাচ্ছে। তিনি বলেন, গত বারের চেয়ে এবার আমাদের ভোট আরও বাড়বে। আমাদের হারাতে পারবে না জেনেই হাত মিলিয়েছে বাম এবং কংগ্রেস। এ রাজ্যে মেজরিটি নিয়েই সরকার গড়ব আমরা।

    আরও পড়ুুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলো পাল্টাই স্লোগান দেওয়া হয়েছিল ত্রিপুরার পরিস্থিতি বদলাতে। বাম আমলে সরকারি চাকুরেরা পে কমিশন নির্ধারিত বেতন পেতেন না। আমরা সপ্তম পে কমিশন চালু করেছি। তিনি বলেন, ত্রিপুরায় হিংসা বন্ধ হয়েছে আমাদের আমলে। সীমান্তে মাদক ব্যবসার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ত্রিপুরায় যে হিংসা নেই, এদিন তা মনে করিয়ে দেন শাহ। বলেন, ত্রিপুরা এখন হিংসা মুক্ত। ত্রিপুরার উন্নতির সময় এসে গিয়েছে। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে কাজ করছে ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর-পূর্বের বাসিন্দাদের কল্যাণে একাধিক পদক্ষেপ করেছে মোদি সরকার। তিনি (Amit Shah) বলেন, এখন উত্তর-পূর্বে কাঙ্খিত শান্তি বিরাজ করছে। বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিভিন্ন উপজাতির মানুষের প্রভূত কল্যাণ হয়েছে বলেও মনে করিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan Economic Crisis: এক লিটার দুধ বিকোচ্ছে ২১০ টাকায়! ভয়ঙ্কর আর্থিক সংকটে পাকিস্তান

    Pakistan Economic Crisis: এক লিটার দুধ বিকোচ্ছে ২১০ টাকায়! ভয়ঙ্কর আর্থিক সংকটে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের অর্থনীতি (Pakistan Economic Crisis)। অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সামনে মাথা নত করেছে শেহবাজ শরিফ সরকার। এর আগে আইএমএফের সঙ্গে আলোচনায় কোনও শর্ত মানতে নারাজ ছিলেন শেহবাজ সরকার। কিন্তু এখন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল পাকিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি শর্ত মেনে নিয়েছে পাকিস্তান সরকার।   

    রবিবার কেন্দ্রীয় মন্ত্রীসভা বিদ্যুতের ভর্তুকি বাতিল করেছে। ব্যাপকহারে বেড়েছে বিদ্যুতের দাম (Pakistan Economic Crisis)। আইএমএফ বিদ্যুৎসহ বিভিন্ন ভর্তুকি প্রত্যাহার করার শর্ত দিয়েছিল। আইএমএফকে সন্তুষ্ট করতেই পাকিস্তানের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।

    আকাশছোঁয়া দাম  

    বিদ্যুতে ভর্তুকি বাতিল করার ফলে পাকিস্তানি (Pakistan Economic Crisis) শিল্পের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু বিদ্যুতের দামই নয়। চড়া দামে বিকোচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যও। প্রতি লিটার দুধের দাম ২১০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিনে পাকিস্তানে মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকা। ফেব্রুয়ারির শুরুতে মুরগির দর ছিল ৩৯০-৪৪০ টাকা প্রতি কেজি। জানুয়ারিতে সেই দাম ছিল প্রায় ৩৮০-৪২০ টাকা। কিন্তু এখন মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৭৮০ টাকায়। অন্য দিকে, মুরগির বোনলেস পিস ১১০০ টাকা কেজি।

    আরও পড়ুন: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    চা পাতার দামও ব্যাপক বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে এক কেজি চায়ের দাম বেড়েছে ৫০০ টাকা। পাকিস্তানে (Pakistan Economic Crisis) সাধারণ চা পাতার দাম কেজি প্রতি ১৬০০ টাকা বেড়েছে। কারণ সরবরাহ নেই বললেই চলে। অন্য দেশ থেকে আমদানি করা চা পাতার চালান বন্দরে আটকে রয়েছে, কারণ পাকিস্তান সরকার দাম দিতে পারেনি।     

    পাকিস্তানের বৈদেশিক মুদ্রাভাণ্ডার প্রায় শূন্য। বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের (Pakistan Economic Crisis) দেখভালের দায়িত্বে রয়েছে প্রধান রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের কাছে গচ্ছিত বিদেশি মুদ্রায় আর কয়েকটা দিনই চলতে পারে পাকিস্তান। ১০ দিনের আলোচনার পরও ত্রাণ তহবিল দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইএমএফ।

    সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের অর্থনীতিকে (Pakistan Economic Crisis) পতনের মুখ থেকে বাঁচাতে আইএমএফের কাছে বেলআউট চেয়েছিল পাকিস্তান। কিন্তু ১০ দিনের আলোচনার পরও সমাধান মেলেনি। আইএমএফ- এর পর্যবেক্ষণ, পাকিস্তানের রাজস্ব ঘাটতি এবং রাজস্বের মধ্যে বড়ো পার্থক্য রয়েছে। অন্য দিকে পাকিস্তানের অর্থসচিব হামিদ শেখ বলেছেন যে,  বৈদেশিক মুদ্রাভাণ্ডার শূন্য হওয়ার বিষয়ে আইএমএফের সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তি করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

      

  • Indian Army: দেশের জন্য! অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তুরস্কে পাড়ি ভারতীয় সেনা জওয়ানের, সেখানেই পেলেন সুখবর

    Indian Army: দেশের জন্য! অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তুরস্কে পাড়ি ভারতীয় সেনা জওয়ানের, সেখানেই পেলেন সুখবর

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় যখন মৃত্যুমিছিল, তারই মধ্যে ভারতীয় এক সেনা জওয়ান পেলেন এক খুশির খবর। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে গিয়েছিলেন তিনি। তুরস্কে পৌঁছে সুখবর পেলেন যে বাবা হয়েছেন তিনি। তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই সেনা জওয়ানের নাম রাহুল চৌধুরী ও তিনি উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা।

    সাতদিন কেটে গিয়েছে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের। দুই দেশেই মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, সেই সংখ্যা আরও বাড়বে। তুরস্কের এই পরিস্থিতিতে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ৯৯ জনের ভারতীয় সেনার দল গেছে তুরস্কে। সেই দলের সদস্য রাহুল চৌধুরী তুরস্কে দুর্গতদের উদ্ধার করতে গিয়ে পেলেন এই খুশির খবর।

    পরিবারের আগে দেশসেবায় গেলেন ভারতীয় সেনা জওয়ান

    নিজের স্ত্রী যখন আট মাসের সন্তানসম্ভবা, তখন তিনি পরিবারের দায়বদ্ধতা দূরে সরিয়ে দেশের কথা ভেবে পাড়ি দিয়েছিলেন ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে। অন্যান্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুরস্কের ধ্বংসস্তূপের তলায় প্রাণের সন্ধান করেছেন তিনি। সূত্রের খবর, ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে ভারত যে দল পাঠিয়েছে তাতে নাম ছিল রাহুলের। কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ফেলে যেতে চাইছিলেন না তিনি। তবে নিজের কর্তব্য থেকেও সরে আসতে নারাজ ছিলেন। ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁর স্ত্রীর সিজারের তারিখ ৮ ফেব্রুয়ারি। পরিবার না দেশের জন্য কাজ, কোনটা বেছে নেবেন, সেই নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন রাহুল। তিনি সংবাদমাধ্যমে বলেন, “এই পরিস্থিতিতে কী করবেন বুঝতে না পেরে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি বলেন। কর্তৃপক্ষ তাঁকে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।” রাহুলের স্ত্রী তাঁকে বলেন,  “আমার নাম এই অভিযানে রাখা হয়েছে, তখন সে বলে যে আমার উচিত দেশের কাজ যেন আগে করি। দেশসেবাই প্রথম ধর্ম।”

    আরও পড়ুন: দিল্লি, মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর হানা, কর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

    এর পরেই তিনি নির্দ্বিধায় দেশের হয়ে অন্য দেশের সাহায্যে চলে যান। এর পর তুরস্কগামী বিমানে উঠেই তিনি জানতে পারেন তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুরস্কে পৌঁছেই রাহুল জানতে পারেন, পুত্র সন্তান হয়েছে। সকলেই তাঁকে শুভেচ্ছা জানান। রাহুলের বন্ধু এবং সহকর্মীরা চান নবজাতকের নাম যেন ‘তুর্কি চৌধরী’ রাখা হয়।

    তবে একা রাহুল নন, তুরস্কে উদ্ধারকাজে যাওয়া উত্তর প্রদেশেরই বাসিন্দা ভারতীয় সেনার সেপাই পদে কর্মরত কমলেশ কুমার চৌহানও তুরস্কে পৌঁছনোর পরই বাবা হওয়ার সুখবর পেয়েছেন৷

  • Sir Creek: ‘করেছি নিজেদের জমিতে’, স্যর ক্রিকে ছাউনি নির্মাণ নিয়ে পাক-আপত্তি ওড়াল ভারত

    Sir Creek: ‘করেছি নিজেদের জমিতে’, স্যর ক্রিকে ছাউনি নির্মাণ নিয়ে পাক-আপত্তি ওড়াল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদের কথা উঠলেই সবার প্রথমে সামনে আসে সীমান্ত নিয়ে সংঘাতের কথা। এমনই ভারতের উত্তর-পশ্চিমে অবস্থিত গুজরাটের স্যর ক্রিক নিয়েও ভারত-পাকিস্তানের বিবাদ জারি। এবারে সেই জায়গায় ভারতের বিওপি তৈরি করা নিয়েই আপত্তি জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, ভারত পাকিস্তানের জায়গাতে বিওপি বা বর্ডার আউট পোস্ট বানানোর কাজ শুরু করেছে। তবে ভারতও তাদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিএসএফ ভারতের আয়ত্তে থাকা জায়গাতেই তিনটি বর্ডার অফ পোস্ট বানাচ্ছে।

    কী ঘটেছে?

    সূত্রের খবর, গত মাসে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে স্থানীয় কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই বিওপি নির্মাণ নিয়ে আপত্তি জানায় পাকিস্তান। ভারতীয় এক সেনা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, “যেখানে বিওপি তৈরি করা হচ্ছে সেই এলাকায় ভারতীয় বাহিনী নজরদারি চালায়। কিন্তু পাকিস্তান দাবি করছে, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ১ কিমি দূরে এসে ভারত নির্মাণ কাজ করছে। তার জন্য তাদের কাছে প্রমাণও রয়েছে।” যদিও তা অসত্য বলে জানিয়েছেন ওই সেনা আধিকারিক। তাঁর মতে ভারত নিজেদের ভূখন্ডেই বিওপি নির্মাণ করছে।

    আরও পড়ুন: ‘বিজেপির কিছু লুকোনোর নেই, ভয় পাওয়ারও নেই’, আদানিকাণ্ডে বললেন শাহ

    স্যর ক্রিকের জন্য টাকা বরাদ্দ কেন্দ্রের

    ২০২২ সালের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যর ক্রিকে আটটি বহুতল বাঙ্কার তথা অবজার্ভেশন পোস্ট তৈরির জন্য ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। লাখপত ওয়ারি বেট, ডাফা বেট এবং সমুদ্র বেট— এই তিনটি বিওপি তৈরির জন্যই এই টাকা দেওয়া হয়েছে। ওই এলাকায় পাকিস্তানি জেলে ও মাছ ধরার নৌকার ক্রমাগত অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে এই বিওপি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বিএসএফদের যাতে ওই সীমান্ত এলাকায় নজরদারি চালাতে আরও কোনও অসুবিধা না হয়, তার জন্যই এটি নির্মাণ করা হচ্ছে।

    ভারত এই বিওপিগুলি নির্মাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এই বিওপি বিএসএফকে স্যর ক্রিক এবং ‘হারামি নালা’  জলাভূমিতে আন্তর্জাতিক সীমান্তে অবস্থান করার কৌশলগত সুবিধা দেবে। সরকারী তথ্য অনুসারে, ২০২২ সালে গুজরাটের এই অঞ্চল থেকে বিএসএফ ২২ জন পাকিস্তানি জেলে, ৭৯ টি মাছ ধরার নৌকা এবং ২৫০ কোটি টাকার হেরোইন জব্দ করেছিল। ফলে পাকিস্তানিদের অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত কেন্দ্রের।

    বিওপি নির্মাণ

    এক একটি বাঙ্কারের উচ্চতা হবে প্রায় ৪২ ফুট। ওই বাঙ্কারগুলিতে র‌্যাডার থেকে শুরু করে নজরদারির সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম থাকবে। একসঙ্গে ১৫ জন সেনাকর্মী থাকতে পারবেন এক একটি তলায়। তাঁদের জন্য প্রয়োজনীয় জিনিসও রাখা যাবে সেখানে।

    পাকিস্তানরা যেই বিওপি নিয়ে আপত্তি জানিয়েছে, সেটি হল সমুদ্র বেট। পাকিস্তান ‘সমুদ্র বেট’-এর নির্মাণকাজকে তারা ‘মৌর্য বেট’ বলে অভিহিত করছে ও দাবি করছে, ওই এলাকা নিজেদের আয়ত্তে রয়েছে।

    এক সেনা আধিকারিক জানান, পুরোদমে নির্মাণকাজ চলছে। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রক ওই বিওপিগুলি তৈরির কাজ করছে। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) বিওপিগুলিতে যাওয়ার জন্য ইতিমধ্যেই রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছে। বিএসফকে সবটাই জানানো হয়েছে। কারণ, পাকিস্তানের বিওপি নিয়ে আপত্তি-প্রতিবাদ, এই বিষয়টি স্পর্শকাতর বলে গোটা ঘটনার কথা বিএসফকে জানিয়ে রাখা হয়েছে।

  • WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    মাধ্যম নিউজ ডেস্ক: এর আগেই মহিলা আইপিএলের (WPL Auction 2023) ঘোষণা করেছে বিসিসিআই। গতকাল ছিল তার নিলাম। কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা বিশ্বে জয়জয়কার রিচা-তিতাসদের। এই নিলামের দিকে তাকিয়ে ছিল সবাই।

    আরও পড়ুন: দিল্লি, মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর হানা, কর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

    বাংলা থেকে তিন ক্রিকেটার আইপিএলে জায়গা করে নিয়েছেন। দীপ্তি শর্মাকে কিনেছে উত্তরপ্রদেশ। রিচা ঘোষ খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিতাস সাধু। এঁদের মধ্যে সব থেকে বেশি দর উঠেছে দীপ্তি শর্মার। ভারতীয় দলের এই অলরাউন্ডারকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। রিচাকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে আরসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাসকে ২৫ লক্ষ টাকায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
     
    এছাড়া কার কত দর উঠল? 

    • স্মৃতি মন্ধনা: ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
    • হরমনপ্রীত কউর: ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউরকে দলে নিতে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করছে মুম্বই। 
    • জেমিমা রড্রিগেজ: জেমিমা রড্রিগেজকে ২.২০ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
    • দীপ্তি শর্মা: ভারতীয় তারকা স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিলামে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। 
    • রিচা ঘোষ: রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
    • শেফালি ভার্মা: শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় শেফালিকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
    • রাধা যাদব: রাধা যাদবের দর ওঠে ৪০ লক্ষ টাকা। কিনেছে দিল্লি ক্যাপিটালস। 
    • তিতাস সাধু: অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে অনবদ্য বোলিং করেছিলেন বাংলার তিতাস সাধু। ফাইনালে ম্যাচ অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। ২৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
LinkedIn
Share