Blog

  • Suvendu Adhikari: মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, কী লিখলেন ট্যুইটে?

    Suvendu Adhikari: মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, কী লিখলেন ট্যুইটে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে এবার বিস্ফোরক ট্যুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ট্যুইটে বেশ কয়েকটি সম্পত্তি হস্তান্তরের দাবি করেছেন তিনি।

    সম্প্রতি বালিগঞ্জ থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে (Suvendu Adhikari)। ঘটনায় কয়লা পাচার-যোগের প্রমাণ মিলেছে। এই মামলায় দুই ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে একজন গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম সাকারিয়া। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আগামী বুধবার, নথি-সহ দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হয়েছে মনজিৎ সিং গ্রেওয়ালকে। তিনি  একটি গেস্ট হাউসের মালিক ও ধাবা ব্যবসায়ী। এই মনজিৎ সিং গ্রেওয়ালের সঙ্গেই তৃণমূল-যোগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী ও তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনজিৎ সিং গ্রেওয়ালের ছবি আগেই প্রকাশ করেছিলেন তিনি। এবার ট্যুইটারে আরও একটি ছবি প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। তাতে বেশ কিছু নাম, দলিল ও জমি হস্তান্তরের দাবি করে লেখা হয়েছে।

    আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ! ডিভিশন বেঞ্চে চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা        
     
    উল্লেখ্য, ৭৩ নম্বর ওয়ার্ডে, হরিশ মুখার্জি রোডের ২০৪ নম্বর প্লটে যে সম্পত্তি কেনা হয়েছে, তার প্রস্তাবিত মূল্য ১ কোটি ৮৯ লক্ষ ৩০ হাজার ১ টাকা। ডিড নম্বর ০৭০৭৭/২০১০। বিক্রেতার নাম মায়া সেন, ইন্দ্রজিৎ সেন এবং শুভ্রা মিত্র। ক্রেতা কাজরী ব্যানার্জি এবং মনজিৎ সিং। দ্বিতীয় সম্পত্তির ঠিকানা, ১৩৫-এ, হরিশ মুখার্জি রোড। প্রস্তাবিত মূল্য ১৯ লক্ষ ৬০ হাজার ৩ টাকা। ডিড নম্বর ০৫২২৪/২০১৬। বিক্রেতার নাম তন্ময় সরকার। ক্রেতা কাজরী ব্যানার্জি এবং দলজিৎ কউর। ১৭ টার্ফ রোডে, তৃতীয় সম্পত্তির প্রস্তাবিত মূল্য ১৫ লক্ষ ৫৯ হাজার ৮২৫ টাকা। ডিড নম্বর, ০৫৫৪৫/২০১৭। বিক্রেতা মহম্মদ রফি খোন্দকার অলিউল ইসলাম। ক্রেতা কাজরী ব্যানার্জি, মনজিৎ সিং এবং অমরজিৎ সিং।

    বিরোধী দলনেতা (Suvendu Adhikari) ট্যুইটে লেখেন, ‘সিজারের স্ত্রীকে সন্দেহের ঊর্ধ্বে রাখতেই হবে, কিন্তু তার সঙ্গে কার্তিক-জায়াকেও রেহাই দিতে হবে। শুধুমাত্র তিনি সম্রাজ্ঞীর আত্মীয় বা তোলামূল কাউন্সিলর বলে? “কে জানি না” থেকে শুরু করে ”হিন্দি সেলের নেতা”, তারপর ”শুধুই পরিচিত” থেকে ”পুরনো বন্ধু” আর এখন ”ব্যবসায়িক সঙ্গী” থেকে ”অপরাধের সঙ্গী”?’

    আরও একটি ট্যুইটে তিনি লেখেন, “কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা – সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতোই ধোঁয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো।”

     

    রহস্যময়ীর খোঁজে ইডি 

    এদিকে বালিগঞ্জ কাণ্ডে যুক্ত এক প্রভাবশালী (Suvendu Adhikari) এক মহিলাকে খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টাকা উদ্ধারের সঙ্গে এক মহিলার জড়িত থাকার প্রমাণ পেয়েছে ইডি। জানা গিয়েছে, এই মহিলার সঙ্গে আমলাদের ঘনিষ্ঠতা রয়েছে। এই রহস্যময়ীর খোঁজ পেলেই তদন্ত অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীদের দাবি, শরৎ বোস রোডের গেস্ট হাউস বিক্রির ‘ডিল’ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই মহিলার। এমনকী অনেকের কালো টাকা সাদা করতে সাহায্য করেছেন তিনি। এখন সেই মহিলাকেই হন্যে হয়ে খুঁজছে ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Chicken Pox: শীতের বিদায়বেলায় বাড়ছে চিকেনপক্স, কোন কোন খাবার খাবেন?

    Chicken Pox: শীতের বিদায়বেলায় বাড়ছে চিকেনপক্স, কোন কোন খাবার খাবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার শীতকে বিদায় জানানোর সময় এসেছে। এই বিদায়বেলায় ওঠানামা করছে তাপমাত্রার পারদ। কখনও কম্বল নিতে হচ্ছে, কখনও আবার চালাতে হচ্ছে ফ্যান। এই আবহাওয়ায় সাধারণত বিভিন্ন রোগের ভয় থাকে। এই সময়ই বসন্তের সঙ্গে সঙ্গেই আসে চিকেন পক্স (Chicken Pox)। বায়ুবাহিত এই রোগ যাঁদের এর আগে হয়নি যাদের, তাদের ভয় আরও বেশি। বিশেষত শিশুদের অবশ্যই এই সময়ে সাবধানে থাকা জরুরি। এমনকি যাদের এই রোগ আগেও হয়েছে তাদেরও সাবধানে থাকতে হবে। সতর্ক না থাকলে তাঁরাও শিকার হতে পারেন এই অসুখের। তাই সাবধান থাকাটা খুব জরুরি।

    আরও পড়ুন: মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল যোগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু, কী লিখলেন ট্যুইটে?

    এই সময় বেশ কিছু খাবার খেলে আপনি এই রোগকে দূরে রাখতে পারবেন। কী কী খাবেন?

    সজনে ফুল

    এই সময় মাঝেমাঝেই সজনে ফুল খেতে পারেন। বায়ুবাহিত নানা অসুখকে দূরে রাখতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল অত্যন্ত উপকারী। প্রতি দিন খাওয়ার চেষ্টা করুন সজনে ফুল। 

    নিম

    নিম পাতা জীবাণুনাশক। স্নানের সময়ে জলে নিম পাতা দিয়ে স্নান করলে ও নিম পাতা ভাজা খেলে এই অসুখ ঠেকানো অনেকটা সহজ হয়ে যায়। ‘ভ্যারিসেল্লা’ ভাইরাসেরর আক্রমণে এই রোগ হয়। নিমপাতা সেই ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে।  

    বাঁধাকপি

    বাঁধাকপি এই রোগকে দূরে রাখে। থাইরয়েডের সমস্যা না থাকলে বাঁধাকপি খেতে পারেন। এতে উপস্থিত ভিটামিন ও খনিজ পদার্থ বসন্তের মতো বায়ুবাহিত অসুখ ঠেকাতে সাহায্য করে। 

    গাজর 

    শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাজর উপকারী। বিটা ক্যারোটিন এবং অক্সিড্যান্টে সমৃদ্ধ এই সব্জি বসন্ত ঠেকাতে সাহায্য করবে। এ ছাড়া যে কোনও সংক্রামক রোগের সঙ্গে লড়তে গাজর খুবই কার্যকর।

    টক দই

    টক দই টক্সিন দূর করে, শরীর ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। শরীর ভিতর থেকে টক্সিন মুক্ত থাকলে রোগ প্রতিরোধক্ষমতা এমনিতেই বেড়ে যায়। বসন্ত রোগ ঠেকাতে তাই ভরসা রাখতে পারেন এই ধরনের প্রোবায়োটিক উপাদান যুক্ত খাবারের উপর। এ ছাড়া দইয়ের প্রোবায়োটিক উপাদান শরীরে নানাবিধ সংক্রমণ ঠেকায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • West Bengal Weather: শহরে পারদের ওঠা-নামা জারি, একধাক্কায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি

    West Bengal Weather: শহরে পারদের ওঠা-নামা জারি, একধাক্কায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও শীত, কখনও আবার গরম। পারদের ওঠা-নামা জারি। কখনও তাপমাত্রা চার ডিগ্রি বেড়ে যাচ্ছে তো, কখনও আবার ২ ডিগ্রি কমছে। যেমনটা হল গতকাল ও আজ। মাঘের শেষে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। আজ প্রায় পাঁচ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। রাজ্য জুড়েই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমল। আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি রাজ্যজুড়ে বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মাঘ বিদায়ের সঙ্গে সঙ্গে শীতও খুব শীঘ্রই বিদায় নিতে চলেছে।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকালই ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। ফলে একধাক্কায় পাঁচ ডিগ্রি কমে রাতের তাপমাত্রা এখন ১৭ ডিগ্রি। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। আগামী বুধবার পর্যন্ত পারদ পতন হবে ও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। আগামী দু-তিন দিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গেও সকালে ন্যূনতম তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই আবহাওয়া আগামী দুদিন বজায় থাকতে চলেছে। বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। তবে বুধবারের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতই দক্ষিণবঙ্গে এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা অনেকটাই কমেছে। পারদ পতনের পরিমাণ উত্তরবঙ্গের তুলনায় বেশি। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি। বুধবার সকাল পর্যন্ত এই ধরণের আবহাওয়া বজায় থাকলেও, তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

    অন্যদিকে, মঙ্গলবার নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীর ভ্যালি, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পাঞ্জাব, চন্ডিগড় এবং হরিয়ানার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

  • ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    ICC Womens T20 World Cup: দুরন্ত বাংলার রিচা! পাকিস্তানকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষ হোক কিংবা মহিলা, জুনিয়র হোক কিংবা সিনিয়ার, ২২ গজের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই দেখা গিয়েছে বাড়তি উন্মাদনা। পুরুষদের ফরম্যাটে বিশ্বকাপের আসরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাধিপত্ব দেখিয়েছে বেশিরভাগ সময়। মহিলাদের ক্রিকেটেও সেই সাফল্য স্পষ্ট। রবিবার দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে অভিযান শুরু করল ভারত। দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন যে জেমাইমা রড্রিগেজ। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। দুরন্ত ইনিংস খেললেন রিচা। শেষ দিকে ব্যাট করতে নেমে একের পর এক বড় শট খেললেন তিনি। টি-টোয়েন্টিতে কেন তিনি ভারতের অন্যতম ভরসার জায়গা তা আরও এক বার দেখালেন শিলিগুড়ির মেয়ে।  চাপের ম্যাচে অর্ধশতরান করলেন জেমাইমা। ৩৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য দিকে ২০ বলে ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিচা।

    ম্যাচের বিবরণ

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসমাহ। শুরুটা অবশ্য ভাল হয়নি পাকিস্তানের। দ্বিতীয় ওভারেই ওপেনার জাভেরিয়া খান আউট হন। উইকেট নেন দীপ্তি শর্মা। রান পাননি অপর ওপেনার মুনিবা আলিও। শূন্য রান করে সাজঘরে যান অভিজ্ঞ নিদা দার। ৪৩ রানে ৩ উইকেট পড়ে যায় পাকিস্তানের। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৪৯ রান তোলে পাকিস্তান। ৫৫ বলে ৬৮ রান করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফ। ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন আয়েষা নাসিম।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশকে হারিয়ে রনজি ফাইনালে বাংলা! প্রতিপক্ষ সৌরাষ্ট্র

     রান তাড়া করতে নেমে একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতও। সেখান থেকে ভারতকে জয়সূচক রান এনে দেন রিচা এবং জেমাইমা। হরমন আউট হয়ে যাওয়ার পরে ভারত চাপে পড়ে গেলেও ১৮ তম ওভারে পরপর তিনটি বলে তিনটি চার মেরে ম্যাচটা নিজেদের দিকে টেনে আনেন রিচা। তারপর ১৯ তম ওভারে বাকি কাজটা করে দেন জেমাইমা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Bajrangbali: রেল নোটিশ পাঠাল বজরংবলীকে! ঠিক যেন বলিউড সিনেমা ‘ও মাই গড’-এর চিত্রনাট্য

    Bajrangbali: রেল নোটিশ পাঠাল বজরংবলীকে! ঠিক যেন বলিউড সিনেমা ‘ও মাই গড’-এর চিত্রনাট্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেল নোটিশ পাঠাল বজরংবলীকে (Bajrangbali)। এ যেন পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ‘ও মাই গড’ সিনেমার চিত্রনাট্য। ওই ছবিতে দেখা গেছিল, ভূমিকম্পে পরেশ রাওয়ালের দোকান ভেঙে পড়লে তিনি ভগবানের নামে কেস করেন, ইন্সুরেন্সের টাকা পাওয়ার জন্য।

    কোথায় হল এমন কাণ্ড

    জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার সবলগড় শহরের ঘটনা এটি, যেখানে ভারতীয় রেল নোটিশ ধরিয়েছে খোদ বজরংবলীকে (Bajrangbali)। গত ৮ ফেব্রুয়ারি এই নোটিশ করা হয় বলে খবর পাওয়া গেছে রেলের সূত্রে। পরে তা নিয়ে শোরগোল শুরু হলে নোটিশ বদল করা হয় এবং নতুনভাবে তা মন্দিরের পুরোহিতের কাছে পাঠানো হয়। তবে বজরংবলীর কাছে এভাবে নোটিশ পাঠানোর ঘটনা কার্যত নজিরবিহীন। এমনকী সাত দিনের মধ্যে দখলমুক্ত করার কথাও লেখা হয় ওই নোটিশে। ওই নোটিশে আরও উল্লেখ করা হয়, দখলমুক্ত করার জন্য জেসিবি সহ অন্যান্য খরচ বজরংবলীর কাছ থেকেই নেওয়া হবে। আপনি বেআইনীভাবে ভারতীয় রেলের জায়গা দখল করে রেখেছেন, একথাও লেখা রয়েছে ওই নোটিশে। 

    কেন পাঠানো হল এমন নোটিশ

    জানা গিয়েছে, ভারতীয় রেলের গোয়ালিয়র-শেওপুর শাখার ব্রডগেজ লাইনের কাজ চলছে। ওই ব্রডগেজ লাইনের ওপর ছিল বজরংবলীর (Bajrangbali) মন্দির। এদিকে সেখানে মন্দিরটি থাকায় রেললাইনের কাজে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। রেলের জায়গার উপরেই মন্দিরটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়েছে নোটিশে। তার জেরেই এবার মন্দিরটি সরিয়ে দেওয়ার জন্য় নির্দেশ দিয়েছে রেল।

    রেলের আধিকারিকরা কী বলছেন

    আধিকারিকদের মতে এটা একেবারেই স্বাভাবিক বিষয়। রেলের জমির ওপর বেআইনিভাবে কোনও কিছু নির্মাণ হলে, তার নোটিশ মালিকের কাছেই যাবে। এখানেও তাই হয়েছে। তবে পরবর্তীতে এই নোটিশ বদল করে মন্দিরের পুরোহিতের নামে করা হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Aero India 2023: এশিয়ার বৃহত্তম এরো শো! বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া ২০২৩-এর সূচনা প্রধানমন্ত্রীর

    Aero India 2023: এশিয়ার বৃহত্তম এরো শো! বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া ২০২৩-এর সূচনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া ২০২৩-এর ১৪ তম সংস্করণের উদ্বোধন করলেন। এটি এশিয়ার বৃহত্তম এরো শো। কর্ণাটকের ইয়েলাহানকার বায়ুসেনা ঘাঁটিতে এই এয়ার শোয়ের আয়োজন করা হয়েছে। এই শোয়ের মাধ্যমে ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার কথা তুলে ধরা হবে। অফিসাল বিবৃতি অনুসারে, অ্যারো ইন্ডিয়া ২০২৩-র মূল ফোকাস হল দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তির প্রদর্শন। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্যা ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে তাল মিলিয়েই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এই শোয়ের থিম হল ‘দ্যা রানওয়ে টু এ বিলিয়ন অপারচুনিটিস’। এরো শোতে ৮০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে।

    বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী মোদি

    চার দিনের ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তারই মধ্যে রবিবার সন্ধ্যায় বেঙ্গালুরু পৌঁছে যান তিনি। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ৯.৩০ টায় বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় বিমান বাহিনী স্টেশনে ‘Aero India 2023’-এর ১৪ তম সংস্করণের উদ্বোধন করেন। সকাল ৯.৪০ থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী মোদি এই শোয়ে একটি ‘স্মারক ডাকটিকিট’ও প্রকাশ করেছেন।

    ৯৮ টি দেশের অংশগ্রহণ

    সূত্রের খবর অনুযায়ী,  এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় ইভেন্ট এরো ইন্ডিয়া শো-র। কারণ এই প্রথম ৯৮টি দেশ এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ৯৮ টি দেশের মোট ৮০৯ টি কোম্পানি এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে ৩২টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২৯টি দেশের বিমান বাহিনী প্রধান, ১০০টি বিদেশী এবং ৭০০টি ভারতীয় কোম্পানি সহ ৮০০টিরও বেশি প্রতিরক্ষা সংস্থার অংশগ্রহণ দেখা যাবে। প্রায় ৩৫,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে আয়োজিত করা হয়েছে এই অনুষ্ঠান। রিপোর্ট অনুসারে, ৮০৯ টি প্রতিরক্ষা সংস্থা সহ এমএসএমই এবং স্টার্ট-আপগুলি বিশেষ প্রযুক্তির অগ্রগতি এবং মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি প্রদর্শন করবে এই শোতে।

    প্রধানমন্ত্রীর বক্তব্য

    প্রধানমন্ত্রী মোদি এদিন বলেন, “এরো ইন্ডিয়ার এই ইভেন্ট ভারতের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রমাণ, তেজস বিমান তার উদাহরণ। ভারত ২০২৪-২৫ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। এতে বিশ্বের প্রায় ১০০টি দেশের উপস্থিতি প্রমাণ করে যে ভারতের প্রতি বিশ্বের বিশ্বাস কতটা বেড়েছে।”

    ইভেন্টের লক্ষ্য

    বায়ুসেনা সূত্রে খবর, এরো ইন্ডিয়া  প্রায় ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে৷ মহাকাশ ও প্রতিরক্ষা খাতে দেশের সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল ‘নতুন ভারত’-এর উত্থানকে উন্নীত করাই এর লক্ষ্য। এছাড়াও ভবিষ্যতে কী কী অস্ত্র পাবে বায়ুসেনা, তারও ঝলক দেখা যাবে এই এয়ার শোয়ে। এছাড়াও এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হল, লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসিএ)-তেজস, এইচটিটি-৪০, ডর্নিয়ার লাইট ইউটিলিটি হেলিকপ্টার (এলইউএইচ), লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) এবং অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এর মত দেশীয় বিমানের রপ্তানি আরও বাড়ানো।

    প্রধান প্রদর্শক

    প্রধান প্রদর্শকদের মধ্যে রয়েছে, এয়ারবাস, বোয়িং, ড্যাসল্ট এভিয়েশন, লকহিড মার্টিন, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি, ব্রহ্মোস এরোস্পেস, আর্মি এভিয়েশন, এইচসি রোবোটিক্স, এসএএবি, সাফরান, রোলস রয়েস, লারসেন অ্যান্ড টুব্রো, ভারত ফোর্জ লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ভারত লিমিটেড। ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল), ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) এবং বিইএমএল লিমিটেড। সূত্রের খবর, প্রায় ৫ লক্ষ দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে এবং আরও লক্ষাধিক দর্শক ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হবেন। ফলে মনে করা হচ্ছে, পাঁচদিনব্যাপী এরো ইন্ডিয়ার শো দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে।

  • CV Ananda Bose: প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরালেন রাজ্যপাল, কেন এমন সিদ্ধান্ত?

    CV Ananda Bose: প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরালেন রাজ্যপাল, কেন এমন সিদ্ধান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে রাজভবন অব্যাহতি দিল নন্দিনী চক্রবর্তীকে। রাজভবনের ইচ্ছায় সরানো হল রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারিকে। রবিবার বেশি রাতে রাজভবন সূত্রে জানা গিয়েছিল, তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। শেষমেশ সেটাই হল। কেন এমন ঘটনা? অভিযোগ আনন্দ রাজভবনে আসার পর থেকেই তাঁর সঙ্গে শাসক তৃণমূলের ঘনিষ্ঠতা রয়েছে। আর এই ঘনিষ্ঠতার পিছনে নন্দিনীর ভূমিকা রয়েছে বলে দাবি শুভেন্দুর। এর পরেই গতকাল রাতে রাজভবনের থেকে এই খবর সামনে এল। শোনা যাচ্ছে নন্দিনীর বদলে নতুন কাউকে প্রধান সচিব হিসেবে সরকারের কাছ থেকে চাওয়া হবে। এমনটাও শোনা যাচ্ছে রাজ্যপাল তার নিজের পছন্দমত টিম নতুন করে তৈরি করতে চাইছেন। রাজভবন সূত্রে খবর আজ, সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও হতে পারে আনন্দের।

    কেন এমন ঘটল?

    বিভিন্ন সূত্রের খবর, রাজ্য বিজেপি এই অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। তাঁদের বক্তব্য নন্দিনী চক্রবর্তী সরাসরি রাজ্য সরকারের হয়ে রাজভবনকে পরিচালিত করছেন। এমন অফিসারকে দিয়ে রাজভবন পরিচালিত হলে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। ফলে গতকাল রাতেই প্রধান সচিবের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: সকাল সকাল ভূমিকম্প সিকিমে! কম্পনের মাত্রা ৪.৩

    রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে সরব হয় রাজ্য বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, এই বিষয়ে খোঁজ নেয় দলের কেন্দ্রীয় নেতৃত্বও। রাজ্যপালের শপথ, সরস্বতী পুজোর দিনে ‘হাতেখড়ি’, সেন্ট জেভিয়ার্স কলেজের অনুষ্ঠান থেকে বিধানসভায় বাজেট অধিবেশনে ভাষণ— এ সবই নিয়ে নানা অভিযোগ তোলে বিজেপি। মূলত সরব হন শুভেন্দু। প্রথম দিকে বিষয়টা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চুপ থাকলেও পরে শুভেন্দুর অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হয়। শনিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠকও করেন। এর পরে শনিবার সন্ধ্যাতেই রাজভবনের পক্ষে রাজ্যের পরিস্থিতি নিয়ে এবং রাজ্যপালের পরবর্তী ভূমিকা নিয়ে কড়া বিবৃতি দেওয়া হয়। তখন থেকেই বোঝা যাচ্ছিল রাজ্যপাল পথ বদলাচ্ছেন। এর পরেই গতকাল এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

    রাজভবন সূত্রে খবর, আজ, সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সিভি আনন্দ বোসের। ঠিক তার আগের রাতেই নন্দিনীকে সরিয়ে দিতে রাজ্যপাল নবান্নকে জানিয়ে দেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে রাজভবন বা নবান্নের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

  • Earthquake in Sikkim: সকাল সকাল ভূমিকম্প সিকিমে! কম্পনের মাত্রা ৪.৩

    Earthquake in Sikkim: সকাল সকাল ভূমিকম্প সিকিমে! কম্পনের মাত্রা ৪.৩

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী রাজ্য সিকিম।  সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে রবিবারই অসমে ভূমিকম্প হওয়ার ঠিক পরেই এ দিন ভোরে এবার সিকিমেও ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।

    জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

    ভূমিকম্পের তীব্রতা

    সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ইউকসাম শহরে বেড়াতে যান পর্যটকেরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ দিন সকালের ভূমিকম্পে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে পার্বত্য এলাকা হওয়ায় আফটারশক ও তার জেরে বাড়িঘরে ফাটলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে গোটা এলাকা পর্যবেক্ষণ করে দেখা হবে। সপ্তাহ খানেক আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। ৭.৮ মাত্রার সেই কম্পনের পর অন্তত ১০০ বার আফটার শক অনুভূত হয়। পর পর কম্পনে বিধ্বস্ত পশ্চিম এশিয়ার দুই দেশে এখনও পর্যন্ত ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

    আরও পড়ুুন: ভারত দেনেওয়ালা হয়ে গিয়েছে, লেনেওয়ালা নেই, এটাই বিকাশ, জানালেন নাড্ডা

    রবিবারই ভূমিকম্প হয় অসমে। বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় অসমের নওগাঁওয়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল নওগাঁও এলাকায়, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nitin Gadkari: “২০২৪ সালের মধ্যে ভারতের হাইওয়েগুলিকে আমেরিকার মত করার চেষ্টা করব”, বললেন নিতিন গড়কড়ি

    Nitin Gadkari: “২০২৪ সালের মধ্যে ভারতের হাইওয়েগুলিকে আমেরিকার মত করার চেষ্টা করব”, বললেন নিতিন গড়কড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের আজ উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশাল সড়ক প্রকল্পের অন্যতম অংশ দিল্লি-দৌসা-লালসট ২৪৬ কিলোমিটার অংশটির উদ্বোধন করলেন তিনি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও সড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং এবং অন্যান্য নেতারা। এই মঞ্চ থেকেই আরও এক চমক দিলেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি। তিনি জানান, ২০২৪ সালের মধ্যেই ভারতের রাস্তা আমেরিকার রাস্তার মত গড়ে তোলা হবে।

    নিতিন গড়করি কী বললেন?

    রাজস্থানের দৌসায় এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন নিতিন গড়কড়ি। তিনি জানান, কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের শেষ নাগাদ দেশের রাস্তার পরিকাঠামোকে আমেরিকার সমপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে৷ তিনি বলেন, “আমরা ভারতের হাইওয়েগুলিকে আমেরিকার মত করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে আত্মনির্ভরশীল করার কথা বলেছেন এবং বিশেষ করে আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরি করার কথা বলেছেন, যা তিনি বারবার আমাদের সামনে লক্ষ্য হিসাবে রেখেছেন। ২০২৪ সালের শেষের আগে, প্রধানমন্ত্রীর নির্দেশনায়, আমরা ভারতের রাস্তার পরিকাঠামোকে আমেরিকার সমান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

    আরও পড়ুন: দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জানুন বিস্তারিত

    তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদির স্বপ্ন ছিল যে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা জেলাগুলির উন্নয়নকে আগে প্রাধান্য দেওয়া হবে।” তিনি জানান, তিনি প্রায় ৫০০ টি ব্লক চিহ্নিত করেছেন, যেই জেলাগুলি সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে রয়েছে এবং তাই, এই হাইওয়েটি সেই অঞ্চলগুলির মধ্য দিয়ে যাচ্ছে।”

    প্রসঙ্গত, আজ এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর এটি নিয়েও বক্তব্য রাখা হয়েছে। বলা হয়েছে, “গত ৯ বছর ধরে কেন্দ্র পরিকাঠামোতে বিনিয়োগ করছে। রাজস্থানকে জাতীয় সড়কের জন্য ৫০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ২০১৪ সালের তুলনায় এ বছরও রাজস্থানে বহু গুণ বেশি বরাদ্দ করা হয়েছে। লাভ পাবে রাজস্থান, এখানকার গ্রাম, গরিবেরা।” তাঁদের আশ্বাস, পরিকাঠামোর যত উন্নয়ন হবে, ততই রোজগার বাড়বে। আর্থিক গতিও বাড়ে।

  • Madhyamik Examination: মাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, কেন জানেন?

    Madhyamik Examination: মাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) দিয়েছিল প্রায় ১১ লক্ষ ছেলেমেয়ে (Student)। এবার সেটাই কমে গিয়েছে প্রায় ৪ লক্ষ। বোর্ড প্রেসিডেন্ট রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ড্রপ (Drop) নথিভুক্ত করা হয়েছে। পর্ষদের এক কর্তা বলেন, ড্রপ আউট বা স্কুলছুট কেউ হয়নি। এ বার অনেক ছাত্রছাত্রী যে টেস্টে উত্তীর্ণ হতে পারেনি, সেটাও মনে রাখতে হবে। যদিও কয়েকটি শিক্ষক সংগঠনের অভিযোগ, এই ছাত্রছাত্রীদের অধিকাংশই ড্রপ আউট।

    মাধ্যমিক পরীক্ষা…

    মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এবার সেই সংখ্যাটাই কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। পর্ষদের ব্যাখ্যা, ২০১৭ সালে ষষ্ঠ শ্রেণিতে বয়সের কারণে অনেকে ভর্তি হতে না পারায় এবং করোনাকালে শ্রেণিকক্ষের শিক্ষার অভাবে প্রস্তুতি ঠিকমতো না হওয়ায় কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।

    অন্যরকম ব্যাখ্যা দিচ্ছেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি। তিনি বলেন, নাম নথিভুক্ত করেও যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক (Madhyamik Examination) দিচ্ছে না, তাদের অধিকাংশই স্কুলছুট। করোনার প্রকোপে গ্রামের বহু ছেলেমেয়ের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। অনেকে কাজে চলে গিয়েছে। তিনি বলেন, নানা প্রকল্প চললেও, বহু স্কুলে লেখাপড়ার পরিকাঠামোই নেই। স্কুল পরিকাঠামোর উন্নয়নে অর্থ বরাদ্দ হচ্ছে না। দেওয়াল চাপা পড়ে পড়ুয়াদের মৃত্যুর ঘটনাও ঘটছে।

    আরও পড়ুুন: মমতার এই অপশাসনকে আলবিদা জানাতে তৈরি বাংলা…

    সরকার শিক্ষক নিয়োগে জোর না দেওয়ায় সমস্যা হয়েছে বলেও মনে করেন কেউ কেউ। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, সরকার বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতেই ব্যস্ত। তার চেয়ে শিক্ষক নিয়োগের ওপর জোর দিলে ভাল হত। তিনি বলেন, এবার মাধ্যমিকে (Madhyamik Examination) ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা যে বেশি, তার অন্যতম প্রধান কারণ কন্যাশ্রী প্রকল্প। ওই প্রকল্পের সুবিধা পেতে অনেক মেয়ে ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

    মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কেন কমল, তা জানতে স্কুল শিক্ষা দফতর সমীক্ষা করবে বলে শুক্রবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, নবম শ্রেণিতে নাম নথিভুক্তির পরেও কেন বহু পড়ুয়া মাধ্যমিকে বসার ফর্ম পূরণ করল না, তার কারণ জানতেই সমীক্ষা হবে। কোনও সরকারি সংস্থাকে দিয়েই সমীক্ষা করানো হবে বলেও জানান তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share