Blog

  • BharOS: আত্মনির্ভর ভারত-এর আরও একটি ধাপ! দেশীয় অপারেটিং সিস্টেম BharOS-এর যাত্রা শুরু

    BharOS: আত্মনির্ভর ভারত-এর আরও একটি ধাপ! দেশীয় অপারেটিং সিস্টেম BharOS-এর যাত্রা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেটিং সিস্টেমের জগতে Apple এবং Google-এর মনোপলিকে ধাক্কা দিতে ভারত নিয়ে এল সম্পূর্ণ দেশীয় অপারেটিং সিস্টেম ‘BharOS’। দেশকে ‘আত্মনির্ভর’বানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নকে পূরণ করল আইআইটি মাদ্রাজ। মঙ্গলবার এই অপারেটিং সিস্টেম পরীক্ষা করে দেখেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    দেশীয় অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য 

    BharOS  তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)। এর ফলে দেশের ব্যবহারকারীদের আরও উন্নত মানের নিরাপত্তা প্রদান করা সম্ভব  হবে বলে মত কেন্দ্রীয় বিশেষজ্ঞদের। JandK অপারেশনস প্রাইভেট লিমিটেড বা সংক্ষেপে JandKops এই অপারেটিং সিস্টেম  ডেভেলপ করেছে। BharOS-এর মাধ্যমে নির্দিষ্ট সংস্থার প্রাইভেট অ্যাপ স্টোর পরিষেবার (PASS) অ্যাক্সেস  মিলবে। শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপই থাকবে সেখানে। BharOS-এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হল, এতে কোনও প্রি-ইনস্টল করা অ্যাপ  থাকে না। এর পাশাপাশি ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলি কী কী কাজের অনুমতি  পাবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। আপাতত, কঠোর গোপনীয়তা এবং সুরক্ষা প্রয়োজন, এমন কিছু সংস্থায় এই BharOS  প্রদান করা হয়েছে। এমন ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে, যেখানে সংবেদনশীল তথ্যের  আদান প্রদান হয়।  

    আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে ২.২৯ লক্ষ কোটি টাকার খরচের হিসাবে গরমিলের অভিযোগ তুলে হাইকোর্টে বিজেপি নেতা

    এদিন এই অপারেটিং সিস্টেম-এর খুঁটিনাটি দেখে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “আট বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলতেন তখন বিরোধীরা ব্যাঙ্গ করত। কিন্তু আজ এই স্বপ্ন বাস্তব রূপ পাচ্ছে। এই অপারেটিং সিস্টেম তৈরিতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, তাঁদের সকলকে ধন্যবাদ। এটি দেশকে অন্য মাত্রা দেবে।” মূলত আইআইটি মাদ্রাজের পড়ুয়ারাই এই অপারেটিং সিস্টেমটি ডেভলপ করেছে।  ডেভেলপাররা জানিয়েছেন, BharOS অপারেটিং সিস্টেমটি দেশের 100 কোটি মোবাইল ইউজার ব্যবহার করতে পারেন। কমার্শিয়াল অফ-দ্য-শেল্ফ হ্যান্ডসেটে সফটওয়্যারটি ইনস্টল করা যেতে পারে। ডেভেলপারর দাবি করছেন, গ্রাহকদের আরও সুরক্ষিত অপারেটিং সিস্টেম ব্যবহারের স্বাদ দিতেই তৈরি করা হয়েছে BharOS। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Mayor: মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন, দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

    Delhi Mayor: মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন, দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মেয়র (Delhi Mayor) ও ডেপুটি মেয়র নির্বাচন হচ্ছে আজ, মঙ্গলবার। এদিন সকাল থেকেই সিভিক সেন্টারের সামনে রয়েছে টান টান উত্তেজনা। অশান্তির আশঙ্কায় কড়া নিরাপত্তার (Heavy Security) ব্যবস্থা করেছে প্রশাসন। মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও এদিন নির্বাচিত হবেন স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যও। নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে সিভিক সেন্টারে। সেই কারণেই এখানে করা হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই হবে মেয়র নির্বাচন। এদিনের পুরো পর্বটি পরিচালনা করবেন কাউন্সিলর সত্য শর্মা। তিনি বিজেপির প্রতীকে জয়ী হয়েছেন। দিল্লির লেফটেন্যন্ট গভর্নর ভি কে সাক্সেনা ওই দায়িত্ব দিয়েছেন তাঁকে।

    দিল্লি পুরনিগম…

    দিল্লি পুরনিগমের আসন সংখ্যা ২৫০। ডিসেম্বরের প্রথম দিকে ভোট গ্রহণ হয়। ২৫০টি আসনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জয়ী হয় ১৩৪টি আসনে। স্বাভাবিকভাবেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে কেজরিওয়ালের দল। ক্ষমতাসীন বিজেপির ঝুলিতে যায় ১০৪টি আসন। পুরনিগমের ৯টি আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থীরা। মেয়র পদে জয়ের জন্য প্রয়োজন ১২৬ জন কাউন্সিলরের সমর্থন।

    এদিন মেয়র (Delhi Mayor) পদে আম আদমি পার্টির (AAP) প্রার্থী হয়েছেন শেলি ওবেরয়। বছর ঊনচল্লিশের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শেলি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দিল্লির ইস্ট পটেলনগর এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। তিনি এবারই প্রথম প্রার্থী হয়েছিলেন। আর বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন শালিমার বাগের তিন বারের কাউন্সিলর রেখা গুপ্তা। এদিনই নির্বাচন হবে ডেপুটি মেয়রও। ওই পদে বিজেপির প্রার্থী রামনগরের কাউন্সিলর কমল বাগড়ি। আর কেজরিওয়ালের দলের হয়ে ওই পদে লড়ছেন আলে মহম্মদ ইকবাল। তিনি আপ নেতা তথা ছ বারের বিধায়ক শোয়েব ইকবালের ছেলে। এবার চাঁদনি মহল এলাকা থেকে ১৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।  

    আরও পড়ুুন: জয়শঙ্করের মুখে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রশস্তি, কেন জানেন?

    স্ট্যান্ডিং কমিটিতে নির্বাচিত হবেন ৬ জন। যদিও লড়াইয়ের ময়দানে রয়েছেন সাতজন। আম আদমি পার্টির তরফে এই পদগুলিতে লড়ছেন আমিল মালিক, রামিন্দার কাউর, মোহিনী জিনওয়াল এবং সরিকা চৌধুরী। আর বিজেপির প্রার্থী হয়েছেন কমলজিৎ শেরাওয়াত, গজেন্দ্র দাড়াল এবং পঙ্কজ লুথরা। দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের সাংসদ, রাজ্যসভার তিন সাংসদ এবং ১৪ জন বিধায়কও অংশ নেবেন এদিনের ভোটাভুটিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Maharashtra: ছাত্রের সংখ্যা এক, শিক্ষকও এক! রয়েছে মিড-ডে মিলও! কেন এভাবে চলছে একটি সরকারি স্কুল?

    Maharashtra: ছাত্রের সংখ্যা এক, শিক্ষকও এক! রয়েছে মিড-ডে মিলও! কেন এভাবে চলছে একটি সরকারি স্কুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি কখনও এমন একটি স্কুলের কথা শুনেছেন, যেখানে শুধুমাত্র একজন ছাত্র এবং সেই ছাত্রের জন্য শুধুমাত্র একজনই শিক্ষক আছে? সারা দেশে যখন স্কুলের শিক্ষা নিয়ে এত অভিযোগ, কোথাও পর্যাপ্ত সংখ্যক পড়ুয়া নেই তো কোথাও আবার অভাব রয়েছে শিক্ষকের। সেখানেই দেশের এক প্রান্তে এমনও একটি স্কুল রয়েছে, যেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র ১। আবার এই ছাত্রকেই পড়াতেই রোজ এক শিক্ষক ১২ কিমি চালিয়ে আসেন স্কুলে। ফলে এর থেকেই প্রমাণ হয় যে, চেষ্টা ও ইচ্ছা থাকলে সব সম্ভব। তবে অবাক হলেও এটিই সত্যি। একজন শিক্ষক ও একজন ছাত্রকে নিয়েই মহারাষ্ট্রের ওয়াসিম জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই চলছে পড়াশোনা।

     কেন এমন অবস্থা এই সরকারি স্কুলের?

    মহারাষ্ট্রের ওয়াসিম জেলার সবথেকে ছোট গ্রাম হল গণেশপুর। এই গ্রামে জনসংখ্যা মাত্র ১৫০। গ্রামে রয়েছে একটিই জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি অবধি পড়ানো হয়। কিন্তু যেখানে গ্রামের জনসংখ্যাই ১৫০, সেখানে খুদে পড়ুয়া আর ক’জন থাকবে! আপাতত গ্রামে প্রাথমিক স্কুলের পড়ুয়া রয়েছে একজনই। তৃতীয় শ্রেণিতে পড়ে সেই ছাত্র। পড়াশোনায় নাকি বেশ ভাল। তাকে পড়াতেই ১২ কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আসেন শিক্ষক কিশোর মানকর। সব বিষয়েই পড়ান তিনি। তিনি জানিয়েছেন, তিনি বিগত দুবছর ধরে এই স্কুলে ওই ছাত্রকে পড়াচ্ছেন।

    একমাত্র পড়ুয়া হওয়া সত্ত্বেও শিক্ষা থেকে বঞ্চিত করা হয়নি এই ৮ বছর বয়সী কার্তিক সেগোকারকে। শুধুমাত্র তাঁর জন্যই চালু রাখা হয়েছে প্রাথমিক স্কুল। একটি স্কুলে যা যা নিয়ম পালন করা হয়, তা সমস্ত কিছুই অনুসরণ করা হয় এই স্কুলে। সকালে স্কুল শুরু হয় জাতীয় সঙ্গীত গেয়ে, এরপরে প্রার্থনার পর ঘড়ি ধরে ক্লাসও শুরু হয়। স্কুলে মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থাও আছে। একজন ছাত্রের জন্যই রান্না হয় নিয়মিত। স্কুলের নিয়মে কোনও ফাঁকি নেই।

    শিক্ষক কিশোর মানকার বলেন, “গত ২ বছর ধরে স্কুলে শুধুমাত্র একজন ছাত্র ভর্তি হয়েছে। আমিই স্কুলে একমাত্র শিক্ষক। আমি তাকে সব বিষয়ে পড়াই। সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত, আমি জাতীয় সঙ্গীত গাওয়া সহ সমস্ত নিয়ম-কানুন মেনে চলি। ছাত্রের জন্য মিড-ডে মিলসহ সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধাও দেওয়া হয়।”

  • Digvijay Singh: পুলওয়ামা নিয়ে বেফাঁস মন্তব্য করায় দিগ্বিজয়কে থামালেন জয়রাম রমেশ

    Digvijay Singh: পুলওয়ামা নিয়ে বেফাঁস মন্তব্য করায় দিগ্বিজয়কে থামালেন জয়রাম রমেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Digvijay Singh)। সোমবার সাংবাদিকদের সামনে পুলওয়ামা আক্রমণ নিয়ে আরও বেফাঁস মন্তব্য করা থেকে দিগ্বিজয়কে আটকালেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। সাংবাদিকরা দিগ্বিজয়ের মন্তব্যের ব্যাখ্যা চাইলে, সাংবাদিকদের ঠেলে দূরে সরিয়ে দেন জয়রাম রমেশ।

    কী ঘটেছে?  

    ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা সার্জিক্যাল স্ট্রাইক এবং পুলওয়ামা হামলার বিষয়ে দিগ্বিজয়ের (Digvijay Singh) মন্তব্যের ব্যাখ্যা চাইলে, জয়রাম রমেশ পিছন থেকে দ্রুত এগিয়ে যান এবং সাংবাদিকের হাতে ধরে রাখা মাইকটিকে ধাক্কা দেন। যদিও এরপরেও নিজের বক্তব্য রাখেন দিগ্বিজয় সিং। 

    সোমবার ভারতীয় সশস্ত্র বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার পরে বিতর্কে জানান দিগ্বিজয় সিং (Digvijay Singh)। সোমবার জম্মুতে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং বলেন, “আমাদের ৪০ জন সিআরপিএফ জওয়ান পুলওয়ামায় শহীদ হয়েছিলেন। সিআরপিএফ আধিকারিকরা প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছিলেন যে, কর্মীদের এয়ারলিফ্ট করা উচিত, কিন্তু প্রধানমন্ত্রী মোদি রাজি হননি। কীভাবে এই ধরনের ত্রুটি ঘটল? আজ পর্যন্ত, পুলওয়ামা নিয়ে কোনও রিপোর্ট সংসদের সামনে রাখা হয়নি’। কংগ্রেস নেতা আরও বলেন, “তারা দাবি করে যে একটি সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, কিন্তু প্রমাণ দেখায়নি। তাঁরা শুধু মিথ্যা ছড়ায়।”  

    প্রসঙ্গত, ২০১৬ সালে জম্মুকাশ্মীরের উড়িতে সন্ত্রাসবাদী হামলার ১০ দিন পর সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। উড়িতে সেনাবাহিনীর ১২ নম্বর ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় চার জন জঙ্গি। হামলায় মৃত্যু হয় ১৮ জন সেনার।

    এর আগে রবিবার দিগ্বিজয় সিং (Digvijay Singh) বলেন, “প্রথমত, আমরা রাজৌরির ধাংরি এবং জম্মুর নারওয়ালে সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানাই। ৩৭০ ধারা বাতিলের পর জম্মুকাশ্মীরের পরিস্থিতি নিয়ে যা প্রচার করা হচ্ছে আসলে তা নয়। হত্যা এবং বোমা বিস্ফোরণ ফের শুরু হয়েছে।”

    আরও পড়ুন: মঙ্গলে কুন্তল-তাপসকে বসিয়ে মুখোমুখি জেরা! নীলাদ্রির ‘পরিচয়’ মিলবে এদিনই?

    প্রসঙ্গত রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার ১২৯তম দিনে তাতে যোগ দেন দিগ্বিজয় সিং (Digvijay Singh), কে সি ভেনুগোপাল, জয়রাম রমেশ, জম্মুকাশ্মীর কংগ্রেসের প্রধান ভিকার রসুল ওয়ানি, কার্যকরী সভাপতি রমন ভাল্লা এবং প্রাক্তন মন্ত্রী তারিক হামিদ কাররা-র মতো নেতারা। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। আগামী ৩০ জানুয়ারি তা শ্রীনগরে সমাপ্ত হওয়ার কথা। পদযাত্রার সমাপ্তি উপলক্ষে একটি মেগা র‍্যালিতে দলের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করার কথা রয়েছে রাহুল গান্ধীর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • World Cup Hockey: নিউজিল্যান্ডের কাছে হার , স্বপ্ন অধরা ভারতের! জেনে নিন হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন কোন দল

    World Cup Hockey: নিউজিল্যান্ডের কাছে হার , স্বপ্ন অধরা ভারতের! জেনে নিন হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোন কোন দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে হকি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত থাকার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ ব্যবধানে। আয়োজক দেশ হিসাবে এদিন ভারত ছিল ফেবারিট। কিন্তু সমর্থকদের আশা পূরণে ব্যর্থ হল  হরমনপ্রীতের দল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া খেলবে স্পেনের বিপক্ষে। এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে পৌঁছন অপর দুটি দল হল ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস। আজ, ২৩ জানুয়ারি জার্মানি ও ফ্রান্সের মধ্যে যে জিতবে সে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিজয়ী দল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

    ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই

    এদিন ম্যাচের নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে বার বার এগিয়ে গিয়েও গোল খায় হরমনপ্রীতরা। শুটআউটে গোলকিপার পিআর সৃজেশ তিনটি ভাল সেভ করলেও দলকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। পরিবর্ত গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলিতে পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয় বার হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থাকল ভারতের। গোটা ম্যাচে অসংখ্য পেনাল্টি কর্নার নষ্টের খেসারত দিতে হয়েছে ভারতকে। কোচ গ্রাহাম রিড আগেই এই ব্যাপারে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। মরণ বাঁচন ম্যাচেও ভারতের সেই রোগ কাটল না। দশটি পেনাল্টি কর্নার পেয়ে তারা গোল করেছে মাত্র একটিতে।

    আরও পড়ুন: দুরমুশ নিউজিল্যান্ড, সিরিজ জিতল ভারত

    চাপ নিতে ব্যর্থ

    কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দুই দলই এই ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়। তবে নির্ধারিত সময়ে ৩-৩ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ভারতের হয়ে ললিত, সুখজিৎ ও বরুণ কুমার তিনটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যাম লেন, কেন রাসেল ও সন ফিন্ডলে গোল করেন। ম্যাচের মতো পেনাল্টি শ্যুট আউটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৮টি শটের পর শেষমেশ জয় পায় নিউজিল্যান্ড। এই হারের পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক কন্ডিশনিং কোচের প্রয়োজন বলে দাবি করেছেন হেড কোচ গ্রাহাম রিড। তিনি বলেন, “আমাদের সম্ভবত আলাদা কিছু করতে হবে। আমাদের দেখতে হবে, একজন মানসিক কোচকে কী ভাবে যুক্ত করতে পারি। সেটা নিয়ে কাজ করব। আসলে চাপ নিয়ে খেলতে পারছে না দল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • NASA: নাসার মুখ্য প্রযুক্তিবিদ পদে ভারতীয় বংশোদ্ভূত, জানুন কে

    NASA: নাসার মুখ্য প্রযুক্তিবিদ পদে ভারতীয় বংশোদ্ভূত, জানুন কে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India)-মার্কিন এরোস্পেস ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ এসি চারানিয়াকে মুখ্য প্রযুক্তিবিদ পদে নিয়োগ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। তার আগে ওই পদে ছিলেন ভারত-মার্কিন বিজ্ঞানী ভব্য লাল। ভারতীয় বংশোদ্ভূত এসি চারানিয়ার এই নিয়োগে তাঁদের এ দেশের বাড়িতে চলছে আনন্দ উৎসব। খুশি ভারতীয়রাও। চারানিয়া নাসার প্রিন্সিপাল অ্যাডভাইসার হিসেবে কাজ করবেন। নীতি নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর।

    নাসা…

    সোমবার একটি বিবৃতিতে নাসা জানিয়েছিল, নাসার বিভিন্ন সহযোগী এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে চলবেন নাসার নয়া চিফ টেকনোলজিস্ট। কেবল ওই সংস্থা নয়, প্রাইভেট সেক্টর এবং এক্সটারনাল স্টেকহোল্ডারর্সদের সঙ্গেও যোগাযোগ রাখবেন। নাসার অ্যাসোসিয়েট ভব্য লাল বলেন, নাসার প্রতিটি মিশনে টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাসা (NASA) গ্লোবাল লিডার হিসেবে কাজ করে। তাই সব সময় আমাদের সেরা নীতিটিই অনুসরণ করতে হয়। ভব্য বলেন, চারানিয়া একজন দক্ষ নেতা। তিনি তাঁর জ্ঞান এবং উৎসাহ নাসায় কবে কাজে লাগাবেন, তা দেখতে আমি মুখিয়ে রয়েছি। চারানিয়া বলেন, নাসার ভিতরে এবং বাইরে পার্টনারশিপের অবিশ্বাস্য সুযোগ রয়েছে। মহাকাশ অভিযানে অগ্রগতির জন্য যে সুযোগ রয়েছে, তাকে আমি কাজে লাগাব।

    আরও পড়ুুন: ফের বন্দুক হামলা! চিনা নববর্ষের উৎসবে রক্তাক্ত আমেরিকা, নিহত অন্তত ১০

    জর্জিয়া ইনসটিটিউট অফ টেকনোলজি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি করেছেন চারানিয়া। এমোরি বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেছেন অর্থনীতিতে ব্যাচেলার্স ডিগ্রি। নাসায় (NASA) মুখ্য প্রযুক্তিবিদ হিসেবে যোগ দিয়েছেন চারানিয়া। তার আগে তিনি চাকরি করতেন ব্লু অরিজিনে। লুনার পারফরমেন্স স্ট্র্যাটেজি, ব্লু মুন লুনার ল্যান্ডার প্রোগ্রাম এবং আরও বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে নাসার সঙ্গে কাজ করেছেন তিনি। রিলায়েবল রোবোটিক্সে প্রোডাক্ট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন চারানিয়া। নাসার তরফে প্রেস রিলিজে জানানো হয়েছে, এই ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ স্পেস ওয়ার্কস এন্টারপ্রাইজেসে চাকরি করেছেন। আরও কয়েকটি ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানেও কাজ করেছেন তিনি। চারানিয়া জেনারেশন অরবিট এবং টার্মিনাল ভেলোসিটি এরোস্পেসেও চাকরি করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • US Shooting: ফের বন্দুকবাজের হামলা! চিনা নববর্ষের উৎসবে রক্তাক্ত আমেরিকা, নিহত অন্তত ১০

    US Shooting: ফের বন্দুকবাজের হামলা! চিনা নববর্ষের উৎসবে রক্তাক্ত আমেরিকা, নিহত অন্তত ১০

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের গুলির আওয়াজে কাঁপল আমেরিকা। এবার চিনা নববর্ষে গুলি চলল ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে। সূত্রের খবর, চিনা নববর্ষ (Chinese New Year) উপলক্ষে উৎসবে মেতে উঠেছিল ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্কে জমায়েত করা মানুষ। আর সেই সময়ই চালানো হয় এলোপাথাড়ি গুলি। চিনের বর্ষবরণের দিনেই রক্তাক্ত হল আমেরিকা। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ ওই পার্কে হামলা চালায় বন্দুকবাজ। তবে তাদের এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি বলেই জানা যাচ্ছে। ফলে আতঙ্ক আরও বাড়ছে। এই ঘটনার পর মন্টেরে পার্ক এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। আততায়ীর খোঁজে নেমেছে পুলিশ।

    ঠিক কী ঘটেছিল?

    গতকাল, শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষেই মন্টেরে পার্কে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সূত্রের খবর, স্থানীয় সময় রাত ১০টার পরে নাচ-গান, খাওয়া-দাওয়া, আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। আর সেসময়েই আচমকা তাণ্ডব শুরু হয় বন্দুকবাজের। উৎসবে এসেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ী। একের পর এক রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ছিল সেখানে।

    ঘটনাস্থলে উপস্থিত ওই এলাকার এক রেস্তোরাঁ মালিক সিউং ওন চোই বলেন, “আমার রেস্তোরাঁয় তিন জন দৌড়ে এসে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। চিৎকার করে আমাকে বলেন, এক বন্দুকবাজ মেশিন গান নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এলোপাথাড়ি গুলি চালাচ্ছে!” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই আততায়ীর কাছে অসংখ্য গুলি ছিল। কারণ বন্দুকে গুলি শেষ হতেই ফের গুলি ভরে চলেছিল সে। বন্দুকবাজের খোঁজে চলছে তল্লাশি। সূত্রের খবর, ওই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন চিনা-সহ কমপক্ষে ৬০ হাজার এশিয়ান বংশোদ্ভূত মানুষ।

    এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু। বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। তবে হামলাকারীরা সংখ্যায় কতজন ছিলেন ও কী কারণে গুলি তাও স্পষ্ট নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Layoffs: মন্দার জের! ব্যাপকহারে কর্মী ছাঁটাই মার্কিন সংবাদমাধ্যমগুলিতে

    Layoffs: মন্দার জের! ব্যাপকহারে কর্মী ছাঁটাই মার্কিন সংবাদমাধ্যমগুলিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিএনএন থেকে ওয়াশিংটন পোস্ট পর্যন্ত, কঠিন সময়ের মুখোমুখি মার্কিন সংবাদমাধ্যমগুলি। অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বছরের শুরুতেই একাধিক সংস্থা কর্মী ছাঁটাই- এর (Layoffs) ঘোষণা করেছে। ভক্স মিডিয়া, নিউ ইয়র্ক ম্যাগাজিন এবং এর অনলাইন প্ল্যাটফর্মগুলি শুক্রবার ঘোষণা করেছে যে তারা তাদের ৭% কর্মীকে ছাঁটাই করতে চলেছে৷  সিএনএন, এনবিসি, এমএসএনবিসি, বাজফিড এবং অন্যান্য আউটলেটগুলিতে ইতিমধ্যেই বড় সংখ্যক ছাঁটাই হয়েছে।

    আরও পড়ুন: রাজৌরি থেকে মাহভিশ মালিক রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাবার 

    শুক্রবার দ্য মেমোতে ভক্স মিডিয়ার সিইও জিম ব্যাঙ্কফ ঘোষণা করেছেন “আমাদের ব্যবসা এবং শিল্প কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন বিভাগে আমাদের প্রায় সাত শতাংশ কর্মীদের বাদ (Layoffs) দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

    দ্য মেমো এদিন বলে, “যারা বাদ যাচ্ছেন তাঁদের পরবর্তী ১৫ মিনিটের মধ্যে নোটিস দিয়ে দেওয়া হবে। ১৯০০ কর্মীর মধ্যে ১৩০ জনকে ছাঁটাই করা হচ্ছে।”

    কী বলছেন সাংবাদিকরা? 

    পুরস্কার বিজয়ী সাংবাদিক মেগান ম্যাককারন, ভক্স মিডিয়ায় ন বছরেরও বেশি সময় কাটিয়েছেন। তিনিও শুক্রবার ট্যুইট করে জানিয়েছেন যে, ৩৭ সপ্তাহের গর্ভবতী থাকাকালীন তাঁকেও ছাঁটাই (Layoffs) করা হয়েছে। 
     
    তিনি লেখেন, “আমার সঙ্গী এবং আমি বাবা-মা হতে পেরে খুব খুশি ছিলাম। কিন্তু এখন আমরা যে পরিমাণ অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছি তাতে সত্যিই বুঝতে পারছি না কী করব।”

    ভক্সের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন যে, কর্মচারীদের বিশেষ প্যাকেজ দেওয়া হবে। যারা গর্ভকালীন ছুটি নিয়েছেন তাঁদের অতিরিক্ত বেতনসহ এই প্যাকেজ দেওয়া হবে। 

    সাম্প্রতিক সপ্তাহগুলিতে অন্যান্য সংস্থা থেকে ছাঁটাই করা সাংবাদিকরাও নতুন চাকরি (Layoffs) খুঁজতে শুরু করেছেন। ট্যুইটারে উগরে দিয়েছেন রাগ, হতাশা বা কৃতজ্ঞতা। 

    ইনভেস্টিগেটিভ রিপোর্টার এমিলি সিগেল পাঁচ বছর কাজ করেছেন এনবিসিতে (Layoffs)। তিনি ট্যুইটে লেখেন, “আমি আমার পরবর্তী পদক্ষেপটি খুঁজে বের করব। আমি একজন ডেটা রিপোর্টার কিন্তু আমি লিখি এবং খবর তৈরিও করি। আমি এই কাজটি চালিয়ে যেতে চাই। আমার (সরাসরি বার্তা) খোলা আছে।” 

    শুধু সংবাদমাধ্যমগুলিই নয়, সম্প্রতি কর্মী ছাঁটাই- (Layoffs) এর পথে হেঁটেছে গুগল, মেটার মতো বড় বড় সংস্থা। মার্কিন অর্থনীতি যে চরম সংকটের সামনে এসে দাঁড়িয়েছে, তা এই সংস্থাগুলির কর্মী ছাঁটাই- এর সিদ্ধান্তে অনেকটাই স্পষ্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hina Rabbani Khar: পাকিস্তান মনমোহন সিংকে ভালবাসে, মোদিকে নয়, দাবি পাক বিদেশমন্ত্রীর  

    Hina Rabbani Khar: পাকিস্তান মনমোহন সিংকে ভালবাসে, মোদিকে নয়, দাবি পাক বিদেশমন্ত্রীর  

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান (Pakistan) মনমোহন সিংকে ভালবাসেন, নরেন্দ্র মোদিকে (PM Modi) নয়। এমনই বক্তব্য শোনা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারের (Hina Rabbani Khar) গলায়। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে তিনি বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আমি সেই পার্টনার খুঁজে পাইনি, যেটা পেয়েছিলাম মনমোহন সিংহের মধ্যে। দাভোসে আয়োজন করা হয়েছিল ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের। সেখানেই সংবাদ মাধ্যমের সামনে পাকিস্তানের বিদেশমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের ভূয়সী প্রশংসা করেন।

    হিনা রাব্বানি…

    মুসলমান সাংবাদিক রানা আয়ুব কীভাবে ভারতের অত্যাচারের শিকার হয়েছিলেন তা নিয়ে মিথ্যাচার করেন হিনা। তার জেরে প্রকাশ্যে আসে হিনার এই অভিমত, মোদি সরকারের চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার অনেক বেশি গ্রহণযোগ্য ছিল সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের কাছে। হিনা রাব্বানি (Hina Rabbani Khar) বলেন, আমরা রানা আয়ুবের বাড়ি ধূলিসাৎ করার বিষয়টি জানি। যদিও রাজ্য সরকার কিংবা কেন্দ্রের বিজেপি সরকার বিতর্কিত ওই সাংবাদিকের বাড়ি ভাঙার নির্দেশ দেয়নি। ভারত-বিরোধী লেখিকা অরুন্ধতী রায়ের উদাহরণও টানেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। আন্তর্জাতিক এই মঞ্চে তিনি বলেন, আমরা অরুন্ধতী রায়ের সম্পর্কে জানি। ভারতের রাজনীতি নিয়ে তিনি কী বলেছেন, তাও আমরা জানি। এদিন ভারতের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগও করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।

    আরও পড়ুুন: বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুঠ করছে চিন! বিক্ষোভ বালুচদের

    তিনি (Hina Rabbani Khar) বলেন, ভারত লাহোরে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়েছিল। বালুচিস্তানকে অশান্ত করেছিল। উনিশের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় নিশ্চিত করতেই বালাকোটে এয়ার স্ট্রাইক চালানো হয়েছিল বলে অভিযোগ করেন হিনা রাব্বানি। তিনি বলেন, বালাকোটে ভারত যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, সেটা উনিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জয় নিশ্চিত করতে। হিনা এদিন যে কথাটির উল্লেখ আন্তর্জাতিক মঞ্চে করেননি, সেটি হল পাকিস্তানের মদতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী কাজকর্ম চালানো। যার জেরে মৃত্যু হয়েছিল ৪০ জনের।

    এর পরেই রাব্বানি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এই প্রজেক্ট (শত্রুতা বর্জন করে শান্তির পথে অগ্রসর) এগিয়ে নিয়ে যাওয়ার পার্টনার দেখতে পাইনি, যা দেখেছিলাম মনমোহন সিংয়ের মধ্যে। তিনি বলেন, এটাই প্রকৃত বাস্তব। আমি বাস্তবতাকে অস্বীকার করতে পারি না। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন আর্ট অফ লিভিংয়ের স্রষ্টা শ্রী শ্রী রবিশঙ্করও। হিনার উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। ওসামা বিন লাদেন কোথায় লুকিয়ে ছিলেন? কোথাকার সন্ত্রাসবাদীরা সমস্যা তৈরি করছে? এগুলোকে অস্বীকার করা যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Kuntal Ghosh: ইডির জালে কুন্তল! কী মিলল চিনার পার্কের ফ্ল্যাট থেকে?

    Kuntal Ghosh: ইডির জালে কুন্তল! কী মিলল চিনার পার্কের ফ্ল্যাট থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার কুন্তল। শুক্রবারই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিলেন ইডি কর্তারা। দীর্ঘ ২৩ ঘণ্টা তল্লাশির পর শনিবার সকালে তাঁকে হেফাজতে নিলেন তদন্তকারীরা। গতকাল সকাল সকাল হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডি কর্তারা। দু’টি দলে ভাগ হয়ে কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা। প্রায় ২৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর তদন্তে অসহযোগিতার অভিযোগে আটক করা হয় কুন্তলকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি। পরে তাঁকে গ্রেফতার করা হয়। 

    কুন্তলের বিরুদ্ধে অভিযোগ

    শুক্রবার নিউটাউনে (New Town) কুন্তলের বিলাসবহুল দু’টি ফ্ল্যাটে দিনভর তল্লাশি চালায় ED। কুন্তলের (Kuntal Ghosh) বিরুদ্ধে নিয়োগের নাম করে চাকরিপ্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার সকাল পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ED আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁর জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক নথি। এর আগেও হুগলির এই যুব তৃণমূল নেতাকে (TMC Leader) একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রসঙ্গত, পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতেই উঠে আসে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) নাম।

    আরও পড়ুন: ১১ বছর পর কার্টুনকাণ্ড থেকে নিষ্কৃতি! এটা গণতন্ত্রপ্রিয় নাগরিকেরই জয়, অভিমত অম্বিকেশ মহাপাত্রর

    ইডির হাতে নানান তথ্য

    ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় কুন্তল বহু প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। কুন্তলের বিপুল সম্পত্তির তালিকাও এসেছে ইডি-র হাতে। তার আয়ের উৎস কী, কুন্তল তার সদুত্তর দিতে পারেননি বলেও জানা যায়। কুন্তলের আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির হিসেবের অসঙ্গতি রয়েছে। তার পরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। কুন্তলকে গ্রেফতার করে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে নিয়ে যাওয়া হবে। আজই তাঁকে আদালতে পেশ করবে ইডি। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh Hooghly TMC)। তাঁর বক্তব্য ছিল, “আমি যদি টাকা নিতাম, CBI কি এত সহজে আমাকে ছেড়ে দিত?” এরপর তাঁকে বৃহস্পতিবারও হাজিরা দিতে হয় নিজাম প্যালেসে। এবার ইডির হাতে গ্রেফতারই হলেন কুন্তল।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share