Blog

  • Sonam Wangchuk: “অল ইজ নট ওয়েল ইন লাদাখ”, ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে ওয়াংচুক

    Sonam Wangchuk: “অল ইজ নট ওয়েল ইন লাদাখ”, ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে ওয়াংচুক

    মাধ্যম নিউজ ডেস্ক: আমির খানের সিনেমা ‘থ্রি ইডিয়টস’- এর মাধ্যমে গোটা বিশ্ব চিনেছিল সোনাম ওয়াংচুককে (Sonam Wangchuk)। ২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমা বিপুল জনপ্রিয়তা পায়। ছবিটির মুখ্য চরিত্রে র‍্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। ছবিটি মূলত এক ভারতীয় বিজ্ঞানীর জীবনের গল্প নিয়ে তৈরি। লাদাখের ওই বিজ্ঞানীর নাম সোনাম ওয়াংচুক। ছবিটি মুক্তির পরই রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন তিনি। এবার সেই ওয়াংচুকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভিডিও বার্তা পাঠালেন। ছবিটির সংলাপ ধার করে ভিডিও-তে ওয়াংচুক বলেন, ‘অল ইজ নট ওয়েল ইন লাদাখ’!

    আরও পড়ুন: ‘স্বাধীনতার পর নেতাজিকে ভোলানোর চেষ্টা করা হয়েছে’, অনুযোগ প্রধানমন্ত্রীর  

    কেন এমন বললেন ওয়াংচুক? 

    ভিডিওতে লাদাখের বর্তমান পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তিনি। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের জেরে বিপর্যস্ত হচ্ছে লাদাখ (Sonam Wangchuk)। তাই তাঁর প্রাণের লাদাখকে বাঁচাতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে মোদিকে বার্তা পাঠিয়েছেন ওয়াংচুক। এমনকী ভিডিওতে চিনা দ্রব্য বয়কট করারও অনুরোধ জানিয়েছেন তিনি।    

    ওয়াংচুকের অভিযোগ, লাদাখের ৯৫ শতাংশ (Sonam Wangchuk) বাসিন্দাই জনজাতি গোষ্ঠীভুক্ত, কিন্তু তারপরও এই অঞ্চলকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, “এই ব্যাপারে কেন্দ্র সরকার কোনও ব্যবস্থা নেয়নি।” শুধু ভিডিও বার্তা নয়, প্রধানমন্ত্রীকে চিঠি লেখার কথাও জানিয়েছেন তিনি।

     

    প্রসঙ্গত, লাদাখের খারদুংলা পাসে ১৮ হাজার ফিট উচ্চতায় অনশনে বসবেন ওয়াংচুক (Sonam Wangchuk)। পাঁচ দিনের এই প্রতীকী অনশন কর্মসূচির নাম দিয়েছেন, ‘ক্লাইমেট ফাস্ট’। এই কর্মসূচির কথাও তিনি তাঁর ভিডিওতে জানিয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • BBC: মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভীষণভাবে একপেশে’, বিবিসিকে চিঠি দিলেন ব্রিটেনের সাংসদ

    BBC: মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভীষণভাবে একপেশে’, বিবিসিকে চিঠি দিলেন ব্রিটেনের সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসি (BBC)। ওই তথ্যচিত্রের দুটি অংশ। প্রথম অংশটি ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে। এবার বিবিসি যাতে দ্বিতীয় অংশ সম্প্রচার না করে, তাই কর্তৃপক্ষকে চিঠি দিলেন ব্রিটেনের উচ্চকক্ষের এক সদস্য।

    মোদি…

    মঙ্গলবার মুক্তি পায় মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র- ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চান। তথ্যচিত্রটিতে প্রধানমন্ত্রী মোদির ক্ষমতায় আসার যাত্রাপথ তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে গুজরাট (Gujarat) হিংসার কথাও। ওই তথ্যচিত্রের সমালোচনায় ইতিমধ্যেই মুখর হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য লর্ড রামি রাংগার। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, এই তথ্যচিত্রটি কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে আঘাত হেনেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোদি, ভারতের পুলিশ ও ভারতের বিচার ব্যবস্থাকে এর মাধ্যমে অপমান করা হয়েছে। হিংসায় জীবনহানি হয়। হিংসা কখনওই সমর্থনযোগ্য নয়।

    আরও পড়ুুন: ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ভোট কিনতে বাংলার মতো টাকার টোপ মেঘালয়েও!

    তবে বিবিসি (BBC) যেভাবে তথ্যচিত্র তৈরি করেছে, তার কড়া নিন্দা করছি। তথ্যচিত্রটির দ্বিতীয় অংশটি যাতে সম্প্রচারিত না হয় তাই বিবিসির ডিরেক্টর জেনারেল ব্রডকাস্টিং হাউস টিম দাভেইকে চিঠি লিখেছেন হাউস অফ লর্ডসের সদস্য ডলার অমর্ষি পপাট। তিনি জানিয়েছেন, ব্রিটিশ হিন্দু ও মুসলিমদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। তাই এখনই সম্প্রচার বন্ধ করা হোক। কেবল তাই নয়, বিবিসি কর্তৃপক্ষকে তিনি এই উপদেশও দিয়েছেন যে যা সম্প্রচার করা হচ্ছে, তার সত্যাসত্য যাচাই নিশ্চিত হতে হবে। বিবিসিকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, বিবিসির (BBC) তথ্যচিত্রটি দেখে তিনি আঘাত পেয়েছেন।

    ভারতের প্রধানমন্ত্রী ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়ের হিংসার ঘটনা তুলে ধরা হয়েছে। বর্তমানে তিনি ভারতের প্রধানমন্ত্রী। ২০২৩ সালের ১৭ জানুয়ারি তথ্যচিত্রটি সম্প্রচারিত হয়েছে। তিনি লিখেছেন, তথ্যচিত্রটি ভীষণভাবে একপেশে হয়েছে গিয়েছে। হিংসার ঘটনার পরের ঘটনাপ্রবাহ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থা এবং সংসদে প্রধানমন্ত্রী মোদি নির্দোষ প্রমাণিত হয়েছেন। সেই কারণেই ভারতবাসীর আস্থা অর্জন করে তিনি ফের প্রধানমন্ত্রী হয়েছেন। এর পরেই তিনি বিবিসি কর্তৃপক্ষকে ঘটনার সত্যাসত্য যাচাই করার পরামর্শ দিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Kiren Rijiju: গোপনীয়তা ভঙ্গ করেছে কলেজিয়াম! শীর্ষ আদালতের বিরুদ্ধে বিস্ফোরক কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু

    Kiren Rijiju: গোপনীয়তা ভঙ্গ করেছে কলেজিয়াম! শীর্ষ আদালতের বিরুদ্ধে বিস্ফোরক কেন্দ্রীয় আইনমন্ত্রী রিজিজু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিচারকদের নিয়োগে আপত্তি জানিয়ে পাঠানো গোপন রিপোর্ট, প্রকাশ করে গর্হিত কাজ করেছে সুপ্রিম কোর্ট, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম পদ্ধতির স্বচ্ছতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন আইনমন্ত্রী। এবার দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন রিজিজু। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামের বিরুদ্ধে গোপন সরকারি তথ্য ফাঁসের অভিযোগ তুললেন তিনি। 

    রিজিজুর যুক্তি

    সরকারের আপত্তির কথা জানিয়ে সাংবাদিক বৈঠকে রিজিজু বলেন, ‘‘জনসমক্ষে ‘র’ (ভারতীয় গুপ্তচর সংস্থা) এবং আইবি (কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ)-র রিপোর্ট চলে আসা আমাদের কাছে গুরুতর উদ্বেগের বিষয়।’’ এর ফলে বাহিনীর কর্মক্ষমতায় আঘাত আসতে পারে জানিয়ে রিজিজুর মন্তব্য, ‘‘যদি কোনও গোয়েন্দা আধিকারিক আগে থেকে আঁচ পান, তাঁর রিপোর্ট প্রকাশ্যে আসবে, তবে তিনি দু’বার ভাববেন।’’কেন্দ্রের এই আপত্তির কথা তিনি প্রধান বিচারপতিকে জানাবেন কি না, জানতে চাওয়া হলে রিজিজু বলেন, ‘‘আমি সব সময়ই ওঁর সঙ্গে যোগাযোগ রাখি। উনি বিচার বিভাগের প্রধান, আমি সরকার এবং বিচার বিভাগের মধ্যে সেতুর কাজ করি। আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। আমরা বিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারি না। এটি একটি বড় সমস্যা।’’

    আরও পড়ুুন: কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়! মামলায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে বলল হাইকোর্ট

    সম্প্রতি, কলেজিয়াম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি তালিকা আপলোড করে। সেই তালিকায় তিনজের পদোন্নতির কথা বলা হয়। সরকারের তরফ থেকে এই নিয়োগে তীব্র আপত্তি প্রকাশ করা হয়। এই তিনজনের ব্যাপারে আইবি, এবং ‘র’ কি রিপোর্ট দিয়েছে,সেটা সুপ্রিম কোর্টকে পাঠিয়ে দেওয়া হয়। কোন তিন বিচারপতির পদোন্নাতির সিদ্ধান্ত নিয়েছিল কলেজিয়াম,আর তাদের সম্পর্কে  সরকারের গোয়েন্দা রিপোর্ট কী, তা-ও সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে আপলোড করা হয়। এরপরই দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আনেন রিজিজু। , সুপ্রিম কোর্টকে সরকারের তরফ থেকে যে রিপোর্ট পাঠানো হয়েছে, সেটা অত্যন্ত গোপন। সেই রিপোর্টে প্রকাশ করে সর্বোচ্চ আদালত অত্যন্ত গর্হিত কাজ করেছে। সঠিক সময়ে পদক্ষেপ করা হবে, বলে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shradhha Walkar: রাগের মাথায় খুন! শ্রদ্ধা ওয়ালকার কাণ্ডে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ

    Shradhha Walkar: রাগের মাথায় খুন! শ্রদ্ধা ওয়ালকার কাণ্ডে চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলায় প্রায় ৬ হাজার ৬২৯ পাতার চার্জশিট জমা দিল দিল্লি পুলিশ (Delhi Police)। মঙ্গলবার আদালতে জমা দেওয়া ওই চার্জশিটে দাবি করা হয়েছে, রাগের বশে শ্রদ্ধাকে খুন করে আফতাব। ঘটনার দিন শ্রদ্ধা তাঁর এক বন্ধুর সাতে দেখা করতে বের হয়েছিল। এটা ভালো মনে মেনে নিতে পারেনি আফতাব। শ্রদ্ধা ফেরার পর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে বচসার জেরেই শ্রদ্ধাকে খুন করা হয়। চার্জশিটে এ কথাই উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার মীনু চৌধুরি।

    আদালতে আফতাব

    দিল্লিতে গত বছর মে মাসে লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে খুনের দায়ে বর্তমানে তিহার জেলে বন্দি অভিযুক্ত আফতাব পুনেওয়ালা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার আদালতে হাজিরা দেয় আফতাব আমিন পুনাওয়ালা। শুনানি শেষে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে জেল হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।  এদিন আদালতে শ্রদ্ধা খুনে দিল্লি পুলিশ যে চার্জশিট পেশ করে, সেখানে ফরেন্সিক এবং ইলেকট্রনিক্স তথ্য রয়েছে। ওই দুই তথ্যের উপর নির্ভর করে দিল্লি পুলিশ এই মামলার চার্জশিট পেশ করে বলে খবর।

    চার্জশিটে যা রয়েছে

    পুলিশের দাবি, গত বছরের ১৮ মে প্রথমে শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করে আফতাব। তারপর প্রমাণ লোপাট করতে দেহ ৩৫ টুকরো করে ফেলে সে। কী ভাবে শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ খণ্ড খণ্ড করে ফেলা হয়েছিল, তার বিস্তারিত বিবরণ রয়েছে চার্জশিটে। ঘটনার তদন্তে দিল্লি পুলিশের (Delhi Police) নয়টি দলকে কাজে লাগানো হয়েছিল। তদন্তের স্বার্থে হরিয়ানা, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্রে তদন্তকারীদের পাঠানো হয়। প্রায় দেড়শো জনের জবানবন্দি নেওয়ার পরেই চার্জশিট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার। 

    আরও পড়ুন: শ্রদ্ধা হত্যাকাণ্ডে ৩ হাজার পাতার খসড়া চার্জশিট দিল্লি পুলিশের, রয়েছে শতাধিক সাক্ষীর বয়ান

    পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধার শরীরের যে হাড় উদ্ধার করা হয়েছিল, তা প্রমাণ বিশ্লেষণে কাজে লেগেছে। চার্জশিটে বলা হয়েছে, শ্রদ্ধার দেহ কাটার জন্য পাঁচ ধরনের ছুরি এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করেছিল আফতাব। তার স্বীকারোক্তিও চার্জশিটে দেওয়া হয়েছে।  চার্জশিটে সমস্ত DNA রিপোর্টের উল্লেখ থাকছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার মীনু চৌধুরি। দক্ষিণ দিল্লির মেহরৌলি এলাকা থেকে চুল এবং হাড় উদ্ধার করা হয়েছিল। DNA পরীক্ষায় সেগুলি শ্রদ্ধার বলে জানা যায়। প্রসঙ্গত, এই ঘটনা প্রকাশ্যে আসার প্রায় ৭৫ দিনের মাথায় চার্জশিট দাখিল করল দিল্লি পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan Economic Crisis: পাক অর্থনীতির হাঁড়ির হাল, কী জন্য জানেন কি?

    Pakistan Economic Crisis: পাক অর্থনীতির হাঁড়ির হাল, কী জন্য জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনা ঋণের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে ভারতের (India) এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা (Sri Lanka)। গত বছর মার্চের দিকে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে দ্বীপরাষ্ট্র। তার পর থেকে এ পর্যন্ত ছন্দে ফিরতে পারেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পর এবার প্রায় একই হাল হতে চলেছে ভারতের আর এক প্রতিবেশী দেশ পাকিস্তানেরও (Pakistan Economic Crisis)। ইতিমধ্যেই সাহায্যের জন্য বিশ্বব্যাঙ্কের কাছে আবেদন করেছে ইসলামাবাদ। এখনও সাহায্য মেলেনি। তাই ক্রমেই হাঁড়ির হাল হচ্ছে পাক অর্থনীতির।

    হাইব্রিড সিস্টেম…

    বিশেষজ্ঞদের একাংশের মতে, পাকিস্তানের এই আর্থিক দুরাবস্থার জন্য দায়ী হাইব্রিড সিস্টেম। যে সিস্টেম প্রতিষ্ঠা করেছিলেন আইএসআইয়ের (ISI) ডিরেক্টর জেনারেল সুজা পাশা। ২০১০ সালে তিনি এই সিস্টেম চালু করেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে অশান্তি জিইয়ে রাখতে। যদিও পাকিস্তানের (Pakistan Economic Crisis) সিংহভাগ বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদদের মতে, ২০১৮ সালের অগাস্টে এক্সপেরিমেন্ট করা হয়েছিল হাইব্রিড সিস্টেম প্রজেক্ট ইমরান। সেজন্য ব্যবহার করা হয়েছিল সমস্ত অবৈধ সম্পদ। তার জেরে ব্যর্থ হয়েছিল বিলিয়ন বিলিয়ন লগ্নি। এসবের প্রভাবও পড়েছিল ইমরান সরকারের জমানায়। পাক অর্থনীতিবিদ খুররম হুসেনের মতে, পাকিস্তানের এই সংকট কাটাতে প্রয়োজন বিশ্বব্যাঙ্কের সাহায্য। এজন্য রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে। তিনি মনে করিয়ে দেন ক্ষমতায় আসার আগে শাহবাজ শরিফ একাধিকবার দেশের আর্থিক অবস্থা নিয়ে বৈঠক করেছিলেন মিফতা ইসমাইলের সঙ্গে। তিনি জানান, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের শর্ত মেনে শাহবাজ যখন অর্থনৈতিক সংস্কার করতে শুরু করলেন, তখন দলেই শুরু হয় অশান্তি। দলীয় নেতাদের অনেকেই লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে দরবার করতে শুরু করেন।

    আরও পড়ুুন: ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ভোট কিনতে বাংলার মতো টাকার টোপ মেঘালয়েও!

    পাকিস্তানের (Pakistan Economic Crisis) বর্তমান অর্থমন্ত্রী ইশাক দার লন্ডনে শরিফকে জানান অর্থমন্ত্রী মতিফ ইসমাইল পরিস্থিতির মোকাবিলা করতে পারছেন না। এর পরেই মতিফকে সরিয়ে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় দারকে। তার পরেও বদলায়নি পাক অর্থনীতির হাল। পাকিস্তানের অর্থনীতিবিদদের সিংহভাগের মতে, ভুল সিদ্ধান্তের জন্যই ভেঙে পড়েছে পাক অর্থনীতি। কী ভূতপূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান, কী বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কেউই সংস্কারের রাস্তায় হাঁটেননি। সেই কারণেই লাগামছাড়া হয়েছে মূল্যবৃদ্ধি। সরকারের ভুল নীতির জন্যই দেশে বিদেশি মুদ্রার ভাঁড়ারও তলানিতে। মড়ার ওপর ঘাঁড়ার ঘায়ের মতো রয়েছে চিনা ঋণের ফাঁদ। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই গাড্ডায় পাক অর্থনীতির রথের চাকা। পাক সরকার এই ক্রাইসিস কীভাবে সামাল দেয়, এখন তাই দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SSC Scam: “টাকার বিনিময়ে চাকরি, ইয়ার্কি হচ্ছে?”, গ্রুপ ডি-এর ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি বসুর

    SSC Scam: “টাকার বিনিময়ে চাকরি, ইয়ার্কি হচ্ছে?”, গ্রুপ ডি-এর ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি বসুর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে এসএসসি গ্রুপ ডি মামলায় কড়া বার্তা দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। এই মামলার শুনানিতে ফের একবার আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই। বিচারপতি বসুর মন্তব্য, “ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন, কাকে টাকা দিয়েছে? কাদের টাকা দিয়েছে জানতেই হবে সিবিআইকে।” এ ব্যাপারে এসএসসিকে ৭ দিন সময় দিয়ে বিচারপতি বসু বলেছেন, “গাজিয়াবাদ থেকে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র  বা ওএমআর শিট উদ্ধার করা হয়েছে, তা ৩১ জানুয়ারির মধ্যে এসএসসিকে নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে হবে।” আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন এদিন তাদেরও চরম ভর্ৎসনা করেন বিচারপতি।

    বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই ও বেআইনি চাকরিপ্রার্থী

    এসএসসি গ্রুপ ডি মামলার শুনানিতে এদিন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই এই মামলা হয়েছিল। এদিন বিচারপতি বসু বলেন, “কাকে টাকা দেওয়া হয়েছে সেই তথ্য জানতেই হবে সিবিআইকে। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসা করুন টাকা তারা দিয়েছেন কাকে?”

    এদিন বেআইনি চাকরীপ্রার্থীদেরও তিরস্কার করা হয়। “পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার আদালতে এসে কথা বলছে, ইয়ার্কি হচ্ছে?” অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশে মন্তব্য বিচারপতি বসুর।

    আরও পড়ুন: ইস্তফা প্রকাশ তৃণমূলের, ভোট কিনতে বাংলার মতো টাকার টোপ মেঘালয়েও!

    গাজিয়াবাদ থেকে উদ্ধার করা ওএমআর শিট প্রকাশের নির্দেশ

    এসএসসি পরীক্ষার্থীদের অন্তত ৪৪৮৭টি উত্তরপত্র বা ওএমআর শিটের সন্ধান গাজিয়াবাদে পাওয়া গিয়েছে বলে জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই উত্তরপত্রই এসএসসির ওয়েবসাইটে আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও গ্রুপ ডি সংক্রান্ত মামলায় ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। এবারে বিচারপতি বসুও তাই করলেন। তবে তিনি এবারে সময় বেঁধে দিলেন।

    এসএসসি-র উদ্দেশে কী বললেন বিচারপতি বসু?

    এদিন এসএসসি-কে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, যদি এই সব কর্মীদের সরিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে দ্রুত নিয়োগের জন্য কতটা প্রস্তুত এসএসসি? কর্মী না থাকলে যে স্কুল চালানো সমস্যা হবে, সে কথাও উল্লেখ করেন বিচারপতি। এর পর তিনি নতুন নিয়োগের কথাও উল্লেখ করে বলেন। আর এসএসসির কাছে নতুন নিয়োগ নিয়ে প্রস্তুতির কথাও জানতে চেয়েছেন বিচারপতি। কমিশনের উদ্দেশে বিচারপতি বসুর মন্তব্য, “দুর্নীতি যেখানে পরিষ্কার, সেখানে কেন এই ব্যক্তিদের এখনও সরিয়ে দিতে পদক্ষেপ করা হচ্ছে না। কিসের জন্য অপেক্ষা করা হচ্ছে?” পরবর্তী শুনানির দিন বিচারপতির প্রশ্নের উত্তর দিতে পারবে বলেও জানানো হয়েছে। তবে তার আগে বিচারপতির নির্দেশে ওএমআর শিট প্রকাশের অপেক্ষায় চাকরিপ্রার্থীরা।

  • Recruitment: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর

    Recruitment: যখন বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, তখনই স্রোতের বিপরীতে গিয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জোম্যাটোর

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বিশ্বজুড়েই ব্যাপকহারী চাকরি খোয়াচ্ছেন (Recruitment) মানুষ। বিশেষ করে পশ্চিমের দেশগুলিতে বড় বড় সংস্থাগুলি থেকে মাঝে মাঝেই কর্মী ছাটাই- এর খবর সামনে আসছে। মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, মেটা এবং টুইটারের মতো টেক জায়ান্টরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরের শুরুতেই প্রতিদিন ১৬০০ কর্মীর চাকরি যাচ্ছে। চাকরির বাজারে এমন দোলাচলে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি কর্মীরা তো বটেই, চাকরি প্রত্যাশী সমগ্র যুব সম্প্রদায়ই অস্থির। সম্প্রতি স্পটিফাইও ছাঁটাইয়ের ঘোষণা করেছে। কর্মী সংখ্যা ৬ শতাংশ কমানোর পরিকল্পনা করেছে এই সংস্থা।   

    এরই মাঝে স্রোতের বিপরীতে হাঁটল ফুড ডেলিভারি সংস্থা (Recruitment) জোম্যাটো। সংস্থাটির সিইও দীপিন্দর গোয়েল লিঙ্কডইন-এ নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করেছেন। দীপিন্দরের পোস্ট অনুযায়ী ৮০০ পদে কর্মী নেবে জোম্যাটো। 

    দীপিন্দর গোয়েল তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্টে পাঁচটি পদের জন্য বিজ্ঞাপন পোস্ট (Recruitment) করেছেন। পদগুলি হলো- সিইওর চিফ অব স্টাফ, জেনারেলিস্ট, গ্রোথ ম্যানেজার, প্রোডাক্ট ওনার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার।

    কী লিখেছেন জোম্যাটো সিইও? 

    দীপিন্দর লিঙ্কডইন-এ লিখেছেন, “জোম্যাটোতে এই ৫টি পদে আমাদের প্রায় ৮০০টি শূন্যপদ রয়েছে৷ আপনি যদি এই পদগুলির জন্য (Recruitment) সত্যিই উপযুক্ত এবং যোগ্য কাউকে চেনেন, অনুগ্রহ করে তাদের এই থ্রেডে ট্যাগ করুন৷ এই পদগুলির সম্পর্কে আরও জানার আগ্রহ থাকলে, অনুগ্রহ করে আমাকে deepinder@zomato.com-এ ইমেল করুন।”

    সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, জোম্যাটোর কিছু ডেলিভারি এজেন্ট চেষ্টা করছিলেন যাতে, কোম্পানির পরিবর্তে গ্রাহক এই এজেন্টদের নিজেদের অর্ডারের জন্য ২০০ টাকা বা ৩০০ টাকা দেন। একজন লিঙ্কডইন ব্যবহারকারী এই কেলেঙ্কারির কথা তুলে ধরেন এবং সিইও দীপিন্দর গোয়ালকে ট্যাগ করে এই বিষয়ে জানান।

    আরও পড়ুন: মুড়ি গঙ্গায় বিলাসবহুল ক্রুজ থেকে চুরি টাকা-গয়না, প্রশ্নের মুখে পর্যটক সুরক্ষা  

    তিনি জানিয়েছিলেন, অর্ডার করার মিনিট ৩০-৪০ বাদে ডেলিভারি কর্মী (Recruitment) এসে জানান, পরের বার অনলাইনে টাকা না দিতে। কারণ জিজ্ঞাসা করাতে ওই কর্মী জানান, পরেরবার সিওডি বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ৭০০-৮০০ টাকা মূল্যের খাবার অর্ডার করলে এর জন্য মাত্র ২০০ টাকা দিতে হবে। ওই কর্মী জোমাটোকে দেখাবেন যে ক্রেতা খাবার নেননি কিন্তু আসলে অর্ডার করা খাবার দিয়ে দেবেন। অর্থাৎ এই ২০০ বা ৩০০ টাকা সম্পূর্ণ তাঁর লাভ, সংস্থার এতে কোনও লাভ হচ্ছে না। ক্রেতাও ৮০০ টাকার বদলে ৩০০ টাকাতেই খাবারও পাচ্ছেন, সাশ্রয়ও হচ্ছে! দীপিন্দর গোয়েল জানিয়েছিলেন, এই বিষয়টি সম্পর্কে তিনি সচেতন এবং সমাধান করার উপায়ও খুঁজে বের করছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Muri Ganga: মুড়ি গঙ্গায় বিলাসবহুল ক্রুজ থেকে চুরি টাকা-গয়না, প্রশ্নের মুখে পর্যটক সুরক্ষা

    Muri Ganga: মুড়ি গঙ্গায় বিলাসবহুল ক্রুজ থেকে চুরি টাকা-গয়না, প্রশ্নের মুখে পর্যটক সুরক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি বারাণসী এবং ডিব্রুগড়কে জুড়েছে জলপথ। গঙ্গার এই বিস্তীর্ণ পথে যাত্রা করছে এক বিলাসবহুল ক্রুজ। সেই ক্রুজ এই মুহূর্তে রয়েছে বাংলায়। এর মাঝেই দক্ষিণ চব্বিশ পরগণার সাগরে মাঝ নদীতে বিলাসবহুল ক্রুজে হয়ে গেল এক দুঃসাহসিক চুরি। ঘটনাটি (Muri Ganga) ঘটেছে রবিবার রাতে। বিষয়টিতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।    

    জানা গিয়েছে, বিলাসবহুল আরভি কালওয়া পান্ডওয়া নামের ক্রুজ কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচুবেড়িয়ার মাঝামাঝি মুড়িগঙ্গা (Muri Ganga) নদীতে অবস্থান করার সময় কিছু দুষ্কৃতি এই ক্রুজে উঠে লুঠপাট চালায়। ঘটনার সময় ওই ক্রুজে ১৮ জন মহিলা-সহ মোট ৪৩ জন পর্যটক ছিলেন। কলকাতা থেকে ভাড়া করা হয়েছিল ক্রুজটিকে। অভিযোগ, ভাড়ার সময় ক্রুজের নিরাপত্তার পুরো দায়িত্ব নিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। ক্রুজ কলকাতা ছেড়ে সাগরের কাছে আসতেই, ছোট যন্ত্রচালিত নৌকায় করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ক্রুজে ওঠে।  

    সেই সময় ক্রুজের ভেতরে বাউল গানের অনুষ্ঠান চলছিল। নাচে-গানে মেতে ছিলেন পর্যটকরা। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই নিঃশব্দে একাধিক রুমে লুটপাট চালায় (Muri Ganga) দুষ্কৃতী দলটি। এই ঘটনায় সোনার গয়না, নগদ বেশ কিছু টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র খোওয়া গিয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

    আরও পড়ুন: মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন, দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

    সোমবার দুপুরে সাগর থানায় লিখিত অভিযোগ জানানো (Muri Ganga) হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু কীভাবে নদীর মাঝখানে এমন ঘটনা ঘটল! প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী নিরাপত্তা নিয়ে।  ঘটনার পর সরাসরি ক্রুজ বুকিংকারি এজেন্টদের দিকে আঙুল তুলেছেন ক্রুজের যাত্রীরা। ক্রুজের এক যাত্রী জ্ঞানপ্রকাশ বাগ জানিয়েছেন, ক্রুজ বুকিংয়ের সময় নিরাপত্তার সমস্ত দায়িত্ব নিয়েছিল ওই সংস্থা। কিন্তু মাঝপথে এমন ঘটনা ঘটায় খুবই অসুবিধার মধ্যে পড়েছেন তারা। এমন ঘটনা ভবিষ্যতে আর যাতে কারুর সাথে না হয় সেজন্য তারা থানায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। ঘটনার পর থেকেই আতঙ্কিত পর্যটকরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Republic Day: প্রজতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি রিকশাচালক, সবজি বিক্রেতা সহ সেন্ট্রাল ভিস্তা ও কর্তব্যপথের কর্মীরা

    Republic Day: প্রজতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি রিকশাচালক, সবজি বিক্রেতা সহ সেন্ট্রাল ভিস্তা ও কর্তব্যপথের কর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবস নিয়ে রাজধানী দিল্লির বুকে সাজো সাজো রব। শুরু হয়ে গিয়েছে ২০২৩ প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। তবে ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস হতে চলেছে ভারতের ইতিহাসে এক অনন্য দিন। এবারের কুচকাওয়াজে বিশেষ অতিথিদের পাশাপাশি সামনের সারিতে থাকবেন রিকশাচালক থেকে শুরু করে সবজি বিক্রেতা সহ শ্রমিকও। যেসব শ্রমিক সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ তৈরির কাজে যুক্ত রয়েছে তাঁদের আমন্ত্রণ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান দেখার সুযোগ হয় না যেসব মানুষের, এবার তাঁদের জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি

    এই বছরের উদযাপনের থিম হল ‘পার্টিসিপেশন অফ দ্য কমন পিপল’ অর্থাৎ “সাধারণ মানুষের অংশগ্রহণ”। সংবাদমাধ্যম সূত্রের খবর, প্যারেড চলাকালীন শ্রমজীবীরা অর্থাৎ ​​যে শ্রমিক সেন্ট্রাল ভিস্তা তৈরিতে সাহায্য করেছেন, তাঁদের পরিবার, কর্তব্য পথের রক্ষণাবেক্ষণ কর্মী এবং সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা যেমন রিকশাচালক, ছোট মুদি এবং সবজি বিক্রেতারা প্রধান মঞ্চের সামনে বসে থাকবেন। সব মিলিয়ে এক হাজার মানুষ এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মান পাবেন।

    প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, কর্তব্য পথ তৈরির ক্ষেত্রে যাঁরা কাজ করেছেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তাঁদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও তফসিলি জাতি, দিব্যাঙ্গদের মধ্যে থেকেও বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জমকালো অনুষ্ঠানে অটোরিকশা চালক, নির্মাণ শ্রমিক, সাফাইকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের আমন্ত্রণ জানিয়েছিলেন।

    তবে কোভিড বিধি মেনে দর্শকের সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আসন সংখ্যা নামিয়ে আনা হয়েছে ৪৫০০০-এ। ৪৫০০০ টি আসনের মধ্যে ৩২০০০ টি এই বছর সাধারণ জনগণের জন্য অনলাইন বুকিংয়ের জন্য উপলব্ধ হবে, যেখানে দ্য বিটিং রিট্রিটে মোট আসনের ১০ শতাংশ অনলাইন বুকিংয়ের জন্য উপলব্ধ হবে। শুধুমাত্র ভ্যাকসিন নেওয়া থাকলেই এই অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

    প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসি। জানা গিয়েছে, মিশর থেকে ১২০ জনের প্রতিনিধিদল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এছাড়াও এবারে দেশের প্রজাতন্ত্র দিবসে নজর কাড়তে চলেছে প্রযুক্তি। ৩,৫০০ টি ড্রোন নিয়ে এক বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, অনুষ্ঠানের আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। সীমান্তে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ।

  • Sudheer Verma: ফিরে এল সুশান্তের স্মৃতি! ‘আত্মহত্যা’ করলেন তেলেগু জনপ্রিয় অভিনেতা সুধীর বর্মা

    Sudheer Verma: ফিরে এল সুশান্তের স্মৃতি! ‘আত্মহত্যা’ করলেন তেলেগু জনপ্রিয় অভিনেতা সুধীর বর্মা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক নক্ষত্রপতন! আরও এক অভিনেতার রহস্যমৃত্যু! জনপ্রিয় তেলুগু সিনেমার তরুণ অভিনেতা সুধীর বর্মা প্রয়াত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ৩৩ বছর বয়সী অভিনেতা সুধীর বর্মা (Sudheer Varma)। এই মৃত্যু ফের মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কথা। তরুণ অভিনেতা তথা পরিচালকের মৃত্যুতে শোকের পরিবেশ তৈরি হয়েছে তেলুগু সিনেমা জগতে।

    সুধীরের রহস্যমৃত্যুতে স্মৃতি ফিরল সুশান্তের

    পরিবার সূত্রে পাওয়া খবর অনুযায়ী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সুধীর। পরিবারের লোকেদের নজরে আসায় গত ১৮ জানুয়ারি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রমাগত অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের বহু চেষ্টায়ও শেষ রক্ষা হল না। গতকাল তাঁর মৃত্যু হয়।

    ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার করা হয়েছিল। সুশান্ত আত্মহত্যা করেছিলেন, এখনও অবধি এই তথ্যই পাওয়া গেছে পুলিশের থেকে। ফলে তেত্রিশের সুধীরের অস্বাভাবিক মৃত্যু সুশান্তের মৃত্যুকে মনে পড়িয়ে দিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট ভাবে জানায়নি। তবে এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, সুধীর আত্মহত্যা করেছেন। সুধীরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলুগু সিনেমা জগতের অনেক শিল্পী। ‘কুণ্ডানাপু বোম্মা’ ছবিতে সুধীরের সহঅভিনেতা সুধাকর কোমাকালু ট্যুইটারে লিখেছেন, “একজন ভাল মানুষ চলে গেল। তোমার সঙ্গে কাজের প্রতিটা মুহূর্তই সুন্দর ছিল। তুমি আর নেই মানতেই পারছি না। ওম শান্তি।”

    সূত্রের খবর, ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। যে কারণে এই চরম পদক্ষেপ তিনি নিতে বাধ্য হন। যদিও কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবর পুলিশ সূত্রে। তবে কী এমন সমস্যা ছিল অভিনেতার জীবনে, যা কাছের মানুষেরা কেউই টের পেল না। কেরিয়ারে ওঠা-নামা ছিলই। তবু তারই মাঝে নিজের অভিনয় ক্ষমতায় জায়গা করে নিয়েছিলেন সুধীর। পরিচালনার দায়িত্বও সামলেছেন একইভাবে। তবে প্রশ্ন উঠছে কেন এমন সিদ্ধান্ত হঠাৎ নিলেন অভিনেতা। পরিবারের তরফে কোনওকিছুই জানা যায়নি এব্যাপারে।

    তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সুধীর…

    থিয়েটারের মাধ্যেমে অভিনয়ে হাতেখড়ি সুধীরের। ২০১৩ সালে প্রথম বড় পর্দায় পা রাখেন। সুধীর বর্মার প্রথম সিনেমা সিদ্ধার্থ ও সাথী রেড্ডি অভিনীত ‘স্বামী রা রা’ ২০১৩ সালে রিলিজ করে। বক্স অফিসের হিসেব বলছে বেশ ভাল আয় হয়েছিল ছবিটি থেকে। বর্মার দ্বিতীয় ছবি ‘দোচে’। নাগা চৈতন্য ও কৃতি শ্যানন অভিনীত এই ছবিটিও বক্স অফিসে হিট। এরপর ২০১৭ সালে সুধীরের পরিচালনায় ‘কেশভা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন।

    প্রসঙ্গত, বিনোদন জগতে ক্রমে বেড়েই চলেছে অভিনেতা-অভিনেত্রীদের আত্মহত্যা। গত মাসে টেলি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যা নাড়িয়ে দিয়েছিল বিনোদন জগতকে। তার আগে সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। ফের বিনোদন জগতের আর এক অভিনেতার এমন অস্বাভাবিক মৃত্যু!

LinkedIn
Share