Blog

  • Sukanta Majumdar: মোদিজিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র উপহার দেব! নাড্ডার সামনে প্রতিশ্রুতি সুকান্তর

    Sukanta Majumdar: মোদিজিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র উপহার দেব! নাড্ডার সামনে প্রতিশ্রুতি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “কৃষ্ণনগর লোকসভা এবার মোদিকে উপহার দেব।” বেথুয়াডহরির সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) এমনই প্রতিশ্রুতি দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন নদিয়ার মানুষকে একজোট হওয়ার অনুরোধ জানিয়ে সুকান্ত বলেন, “বদলা নিতে হবে। এই বার ২৫ পার কৃষ্ণনগর দিয়ে শুরু হবে। আমরা কথা দিয়েছি, কৃষ্ণনগর লোকসভা এবার মোদিজিকে উপহার দেব। ২৪-এ ধামাকা দেব।”

    প্রাক্তন হবেন মহুয়া

    নদিয়া দক্ষিণ বিজেপির শক্ত ঘাঁটি, এবার নদিয়া উত্তরেও দাগ কাটতে চায় বিজেপি। তাই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে হারাতেই এককাট্টা নড্ডা, শুভেন্দু, সুকান্তরা। কৃষ্ণনগরে শাসকদলের গোষ্ঠীকোন্দলের সমস্যা দীর্ঘদিনের। দলের অন্দরেই কান পাতলে শোনা যায়, বিধায়ক-সাংসদে রেষারেষি, বিধায়কে-বিধায়কে রেষারেষি, জেলা কমিটির সঙ্গে সাংসদ-বিধায়কদের মনোমালিন্যর অভিযোগ। গত নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে তিনিও এ নিয়ে উষ্মা প্রকাশ করেন। এই দলাদলিকে হাতিয়ার করেই ২০২৪ সালের লোকসভা ভোটে বাজিমাত করতে চায় গেরুয়া শিবির। এদিন বেথুয়াডহরিতে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‌কৃষ্ণনগরের সাংসদ এলাকার সমস্যার কথা সংসদে বলেন না। রাশিয়া, ইউক্রেন, আমেরিকার কথা বলেন। তাই ২০২৪ সালে সুদে আসলে সেই হিসাব নেবেন এলাকার মানুষ। আর তাঁকে প্রাক্তন করে দেওয়া হবে।’‌

    আরও পড়ুন: ‘‘দিদি এত রাগ করো না, স্বাস্থ্যের জন্য ভাল নয়’’, মমতাকে কটাক্ষ নাড্ডার

    বাংলা থেকে ২৫ টি আসন জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। আর তা বাস্তব করতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই গত লোকসভায় হেরে যাওয়া ২৪টি আসনে পালা করে সভা করার কথা রয়েছে অমিত শাহ এবং জেপি নড্ডার। তারই শুরু হল বেথুয়াডহরি দিয়ে। এদিনের সভায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “বাংলার বর্তমান পরিস্থিতি দেখে তাঁর খারপ লাগে। এর পরিবর্তন প্রয়োজন।” তাঁকে বাংলায় পালা বদলের প্রতিশ্রুতিও দেন রাজ্য বিজেপি সাভাপতি সুকান্ত মজুমদার।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • SSC Scam: খারিজ জামিন-সওয়াল, ফের ১৪ দিন জেল হেফাজতে পার্থ, সুবীরেশ সহ ৭

    SSC Scam: খারিজ জামিন-সওয়াল, ফের ১৪ দিন জেল হেফাজতে পার্থ, সুবীরেশ সহ ৭

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিনের অনুরোধ, ধর্না দেওয়ার কথা কোনও কিছুই কাজে দিল না আজ। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনেরই ফের জেল হেফাজত। বৃহস্পতিবার আলিপুর আদালতের বিচারক এমনই রায় দিলেন। এদিন জামিনের আর্জি করেছিলেন পার্থ চ্যাটার্জি। কিন্তু আজ ফের আর্জি খারিজ করা হয়। পার্থর পাশাপাশি সুবীরেশ, কল্যাণময়দেরও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২ ফেব্রুয়ারি পর্যন্ত পার্থ, সুবীরেশদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। 

    পার্থর আইনজীবী জামিনের জন্য ধর্না দেওয়ার প্রসঙ্গ এনে বললেন…

    বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি পার্থ। এদিন তাঁকে জেল হেফাজতের মেয়াদ শেষে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। জামিনের আবেদন জানিয়ে আদালতে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এদিনের শুনানিতে এজলাসে শোরগোল ফেলা মন্তব্য করে বসেন পার্থবাবুর আইনজীবী সেলিম রেহমান। তিনি বলেন, “একটা টাকাও নেননি তিনি, তাঁর কাছ থেকে উদ্ধার হয়নি। কোথায় মানি ট্রেইল? কে টাকা দিয়েছে? অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে, তাতে তাঁর কী ভূমিকা? তদন্তে কোনও অগ্রগতিও নেই।” তিনি আরও বলেন, “কেস ডায়েরিতে সিক্রেট তথ্য আছে বলে সিবিআই আটকে রাখছে। আর কতদিন এই ‘বৃহত্তর ষড়যন্ত্র’ বলে সিবিআই সময় পাবে? আইনের কথা বলছে না। এবার তো ‘জলি এলএবি’ সিনেমার মতো ধর্না দিয়ে বসা ছাড়া উপায় থাকবে না। জেল থেকে বেরিয়ে তো শিক্ষা দফতরে চলে যেতে পারবেন না!” সিবিআইয়ের বিশেষ আদালতে সেলিম এ-ও দাবি করেন, কে যোগ্য আর কে অযোগ্য, তা দেখার দায়িত্ব দফতরের ছিল, তাঁর মক্কেলের না। সিবিআই পুরো দোষ তাঁর মক্কেলের উপর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

    আরও পড়ুন: দেগঙ্গায় ‘দিদির দূত’ সুজিত বসু! মন্ত্রীর সামনেই মারামারি কর্মীদের, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

    পার্থ সহ আরও ৭ জনের জেল হেফাজতের নির্দেশ

    নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও দুই মিডলম্যান প্রদীপ সিংহ এবং প্রসন্ন রায়কে ১৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। আজ তাঁদের আদালতে তোলা হলে এস পি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জামিনের আবেদন করে সওয়াল করেন, “তদন্তে গতি নেই। অভিযুক্তকে বার বার প্রভাবশালী বলা হচ্ছে। অথচ তিনি প্রভাবশালী নন।” ফলে পার্থর পাশাপাশি এঁদেরও জামিনের আর্জি খারিজ করে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

     

  • Ambikesh Mahapatra: ১১ বছর পর কার্টুনকাণ্ড থেকে নিষ্কৃতি! ‘‘গণতন্ত্রপ্রিয় নাগরিকের জয়’’, প্রতিক্রিয়া অম্বিকেশ মহাপাত্রর

    Ambikesh Mahapatra: ১১ বছর পর কার্টুনকাণ্ড থেকে নিষ্কৃতি! ‘‘গণতন্ত্রপ্রিয় নাগরিকের জয়’’, প্রতিক্রিয়া অম্বিকেশ মহাপাত্রর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১১ বছরের আইনি লড়াইয়ের পর কার্টুনকাণ্ড থেকে নিষ্কৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।  শুক্রবার ক্রবার রাতে আদালতের এক নির্দেশনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অধ্যাপক নিজে। আদালতের এই নির্দেশকে নাগরিকের বাকস্বাধীনতার জয় বলে দাবি করেছেন তিনি। 

    কী ঘটেছিল

    ২০১২ সালে রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে সরিয়ে মুকুল রায়কে তাঁর জায়গায় বসানোর পরে সত্যজিতের ফেলুদা-কাহিনি ‘সোনার কেল্লা’র সংলাপ বসানো একটি মিম শেয়ার করেন অম্বিকেশ। ফেসবুকে ব্যঙ্গচিত্র বা মিম শেয়ার করার অভিযোগে ২০১২ সালে‌র ১২ এপ্রিল অম্বিকেশকে গ্রেফতার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ। পরে জামিন পান। কিন্তু চার্জশিট দিয়ে মামলা চালিয়ে যাচ্ছিল পুলিশ। ২০২১-এর সেপ্টেম্বরে আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় বিচারকের কাছে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন অম্বিকেশ। এর পরে আলিপুরের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে আবেদনের শুনানি হয়।  অম্বিকেশ এ দিন ‘সোনার কেল্লা’র সংলাপের ঢঙেই বলছেন, ‘‘এত দিনে মামলাটা ‘ভ্যানিশ’ হল!’’সঙ্গে আগে যে তৃণমূল নেতারা আয়োজন করে তাঁকে মারধর করেছিলেন তাঁদের গ্রেফতারি দাবি করেছেন অধ্যাপক।

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

    অম্বিকেশের দাবি 

    আইনিভাবে মামলা প্রত্যাহারের পর এদিন অম্বিকেশবাবু বলেন, এই মামলার কোনও আইনি সারবত্তা ছিল না। রাজ্য সরকার তার পুলিশ ও গুন্ডাদের দিয়ে মামলাটাকে জীবিত রেখেছিলেন। অম্বিকেশের কথায়, ‘‘একটি কার্টুন শেয়ার করার জন্য আমি পাড়ায় শাসক দলের কর্মীদের নিগ্রহ, হুমকি, পুলিশি জুলুমের শিকার হয়েছি। লকআপে রাত কাটাতে হয়েছে। মুখ্যমন্ত্রী ও তাঁর সচিবালয়, পুলিশ থেকে নিম্ন আদালতকে কাজে লাগিয়ে এত দিন অনর্থক হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এঁদের বিরুদ্ধে আমার জয় মানে গণতন্ত্রপ্রিয় নাগরিকেরই জয়!’’তিনি দাবি করেন, মমতা ক্ষমতায় আসার পর থেকে তাঁর স্বৈরতান্ত্রিক চেহারাটা বেরিয়ে পড়েছিল। কেউ তার সমালোচনা করতে পারবে না, ব্যঙ্গ করতে পারবে না। করলে হামলা করবে। এখনো বিভিন্ন পোর্টেলের লোকজনকে ডেকে ধমকাচ্ছে, তৃণমূল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Indian Navy: ২৩ জানুয়ারি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সাবমেরিন ভগির, জানুন বিস্তারিত

    Indian Navy: ২৩ জানুয়ারি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সাবমেরিন ভগির, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকারের উদ্যোগে নৌবাহিনীকে (Indian Navy) ঢেলে সাজানোর কাজ চলছে। কয়েকদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক জাহাজ ধ্বংসকারী মিসাইল বরাদ্দ করেছে নৌবাহিনীর (Indian Navy) জন্য। এবার ২৩ জানুয়ারি মুম্বাইতে কালভরি-শ্রেণির পঞ্চম সাবমেরিন ‘ভগির’ অন্তর্ভুক্ত হতে চলেছে নৌসেনায়, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা যাচ্ছে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সাবমেরিনটি ফ্রেঞ্চ নেভাল গ্রুপের সহযোগিতায় মুম্বই-এর মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড তাদের ‘প্রজেক্ট ৭৫’-এর অধীনে নির্মাণ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি প্রায় এক মাস আগে মুম্বইতে আনা হয়েছিল।

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা! 

    সাবমেরিনটির খুঁটিনাটি তথ্য

    সাবমেরিনের দৈর্ঘ্য ৬৭.৫ মিটার এবং প্রস্থ যথাক্রমে ৬.২ মিটার। ‘আইএনএস ভগির’-এর গতি প্রতি ঘণ্টায় ২০ কিমি এবং নিমজ্জিত হয় ৩৭ কিমি প্রতি ঘণ্টায়। এই সাবমেরিনটি অত্যাধুনিক স্টিল দিয়ে নির্মিত হয়েছে বলেই জানা যাচ্ছে। এই ডুবোজাহাজটিতে রয়েছে স্টেলথ প্রযুক্তি। 

    আরও পড়ুন: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    ভারতের নৌবাহিনীর (Indian Navy) ইতিহাসে ভগির

    ১৯৭৩ সালের ১ নভেম্বর প্রথম ভগিরের উদ্বোধন হয়েছিল। বেশ কয়েকটি অপারেশনাল মিশনে অংশগ্রহণ করেছিল ভগির।  প্রায় তিন দশক ধরে দেশকে সেবা করার পরে ২০০১ সালে সাবমেরিনটি অবসর নেয়।
    পরবর্তীকালে, নৌসেনার ঐতিহ্য মেনে পুরনো ভগিরের নামেই নামাঙ্কিত করা হয় নতুন সাবমেরিনের।  ১২ নভেম্বর, ২০২০ সালে নতুন ভগিরের উদ্বোধন করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভগির প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। গত ১ বছর ধরে সমুদ্রে ট্রায়ালে ছিল ভগির।

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • West Bengal Weather: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    West Bengal Weather: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হলেও আজ একধাক্কায় অনেকটাই পারদ পতন হল। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে তা প্রায় ৩ ডিগ্রি কমে হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এই শীতের আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বিশেষ করে নেতাজির জন্মদিন, প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোতেও থাকবে না শীতের আমেজ। আবহাওয়া দফতরের অনুমান, সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি হতে পারে৷ এই পারদের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত।

    কলকাতার আবহাওয়া

    শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম বলেও হাওয়া অফিস জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সকালের দিকে কলকাতার আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বলেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

    রাজ্য থেকে শীত বিদায়ের পালা শুরু!

    আজ তাপমাত্রা কমলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল, শনিবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। ২৩ শে জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারির মধ্যে বাড়তে বাড়তে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা। এ বছরই উষ্ণতম বড়দিন ও বর্ষবরণের সাক্ষী থেকেছে শহরবাসী। আবার আবহাওয়া দফতর জানিয়েছে যে, আসন্ন উৎসবের দিনগুলোতেও শীত থাকবে না। অর্থাৎ ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গরমে কাটবে। গরমেই কাটবে সরস্বতী পুজোও।  

    আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

    দক্ষিণবঙ্গের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী চারদিনে রাতের তাপমাত্রার পারদ ২-৪ ডিগ্রি চড়বে৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বাকি অংশে আবহাওয়া শুষ্ক৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা থাকবে। তবে উত্তরবঙ্গে ঠান্ডায় সে রকম কোনও হেরফের হবে না বলেও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে।

    শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত

    আজ ২০ জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে৷ পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত৷ ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে৷ ঠান্ডা বাতাসের বদলে জলীয় বাষ্প প্রবেশ করছে৷ তাই তাপমাত্রা বাড়তে পারে৷ ফলে শীতের আয়ু বেশিদিন না থাকারই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

  • Narendra Modi: ফের আজ ৭১ হাজার প্রার্থীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদি

    Narendra Modi: ফের আজ ৭১ হাজার প্রার্থীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে রোজগার মেলার সূচনা করা হয়েছে। এই রোজগার মেলা থেকেই দেশের যুবক-যুবতীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাকরির শংসাপত্র। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে খবর, আজ ফের একবার সরকারি দফতরের নতুন যোগদানকারীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১ হাজার জনের হাতে এই নিয়োগপত্র তুলে দেবেন তিনি। আজ এই অনুষ্ঠানে বক্তৃতাও দেবেন প্রধানমন্ত্রী।

    ৭১০০০ প্রার্থীকে নিয়োগপত্র মোদির

    গত বছরের জুন মাসে আগামী দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। এরপরেই সূচনা করা হয় রোজগার মেলা। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তার লক্ষ্য পূরণেই এই রোজগার মেলার সূচনা করা হয়েছে। এর ফলে দেশের উন্নয়নে আরও সরাসরি যোগ দিতে পারবে যুব সমাজ। এর পর গত অক্টোবর মাসে ৭৫ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র বিলি করেছিলেন। এর পর দীপাবলির সময়ে ৭১ হাজার জনকে নিয়োগপত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। জানানো হয়েছিল, দেশের ৪৫ টি এলাকায় ওই নিয়োগপত্র দেওয়া হয়েছে প্রার্থীদের। ফের আজকেও নিয়োগপত্র দেওয়া হবে ৭১ হাজার প্রার্থীদের।

    আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, জানুন বাজেটের সাত সতেরো

    সারা দেশের নতুন নিয়োগকারীরা ভারত সরকারের অধীনে বিভিন্ন পদে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, আয়কর পরিদর্শক, শিক্ষক, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা অফিসার, পিএ, এমটিএস ইত্যাদিতে যোগ দেবেন।

    কর্মযোগী প্রারম্ভ মডিউল…

    এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মযোগী প্রারম্ভ মডিউলের উদ্বোধন করেছেন। রোজগার মেলার অধীনে যেসব প্রার্থী চাকরি পেয়েছেন তাঁদের এই মডিউলের মাধ্যমে অনলাইনে ওরিয়েন্টশন হয়। ফলে কর্মযোগী প্রারম্ভ মডিউল থেকে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা যা শিখেছেন তার অভিজ্ঞতাও আজকের এই অনুষ্ঠানে শেয়ার করা হবে।

    বিভিন্ন রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী

    সূত্রের খবর, ‘রোজগার মেলা’-এর অধীনে যুবকদের চাকরি দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী জানুয়ারিতে বিভিন্ন রাজ্যে যাবেন। ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গয়াল, হরদীপ পুরী, অনুরাগ ঠাকুর এবং অন্যান্যদের মত সিনিয়র মন্ত্রী সহ মোট ৪৫ জন মন্ত্রী এতে অংশ নেবেন। যেমন- নরেন্দ্র সিং তোমর যাবেন ভোপালে, অনুপ্রিয়া প্যাটেল মুম্বইয়ে, অশ্বিনী চৌবে নাগপুরে, নিত্যানন্দ রাই পুনেতে, পীযূষ গোয়েল নয়া দিল্লিতে, ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে, কানপুরে অনুরাগ সিং ঠাকুর, গাজিয়াবাদে আর কে সিং, পাটনায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, ফরিদাবাদে ভূপেন্দ্র যাদব, জম্মুতে অজয় ​​ভাট, রাঁচিতে পশুপতিনাথ পারস এবং বেঙ্গালুরুতে প্রহ্লাদ জোশী ইত্যাদি।

     

  • Calcutta High Court: প্রধান শিক্ষক বাবার স্কুলে বেআইনিভাবে চাকরি ছেলের! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    Calcutta High Court: প্রধান শিক্ষক বাবার স্কুলে বেআইনিভাবে চাকরি ছেলের! সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: একই স্কুলে চাকরি করেন বাবা-ছেলে! অভিযোগ, প্রধান শিক্ষক বাবা, আর তাঁরই স্কুলে জালিয়াতি করে চাকরি পেয়েছেন ছেলে। শুধু তাই নয়, তিন বছর ধরে বেতনও পেয়েছেন। অথচ তাঁর নিয়োগপত্রও নেই, আর এই অবাক করা ঘটনা জানা নেই জেলা স্কুল পরিদর্শকের! এই ঘটনা সামনে আসতেই চক্ষু চড়কগাছ বিচারপতি বিশ্বজিৎ বসুর। তাই এবারে এই মামলায় সিআইডি (CID) তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মামলায় সিআইডি ডিআইজিকে তলব করে মামলার তদন্তের রিপোর্ট ২ সপ্তাহের মধ্যে জমা দিতে বলেছেন বিচারপতি। সেই সঙ্গে অভিযুক্ত ‘ভুয়ো’ শিক্ষকের স্কুলে প্রবেশ ও বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

     মামলাটি ঠিক কী?

    মুর্শিদাবাদের গোথা এয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। অভিযোগ, তাঁরই স্কুলে চাকরি করেন তাঁর ছেলে অনিমেষ তিওয়ারি। এক আরটিআই থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী মামলা করেছেন হাইকোর্টে। মুর্শিদাবাদের ওই ‘ভুয়ো’ ভূগোল শিক্ষক অন্য এক প্রার্থী অরবিন্দ মাইতির নিয়োগপত্রের মেমো নম্বর নকল করেই চাকরিতে যোগ দিয়েছেন বলে অভিযোগ। এ বিষয়ে মামলাকারী সোমা রায়ের হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম। এর পরেই আদালত অনিমেষের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। এমনকী, ওই শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

    বিচারপতির প্রশ্নের মুখে ডিআইরা

    এই নিয়োগ দুর্নীতির অভিযোগ মামলায় স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তাঁর কথায়, “ডিআইয়ের (জেলা স্কুল পরিদর্শক) কাছে এই নিয়োগের তথ্য নেই। মানে ডিআই সন্দেহের ঊর্ধ্বে নয়। নিয়োগে দুর্নীতি মানা যাবে না। এর পর এমন তথ্য সামনে এলে রাজ্যের বিপক্ষে যাবে।” তিনি প্রশ্ন করেন, “আমি দেখে অবাক হচ্ছি যে, জেলা স্কুল পরিদর্শক এই নিয়োগ নিয়ে কিছু জানেন না। অথচ ওই শিক্ষক গত ৩ বছর ধরে বেতন পাচ্ছেন। কী করে এ বিষয়ে কেউ কিছু জানেন না!”

    আরও পড়ুন: ২০১৬-এর পর স্কুলের সমস্ত নিয়োগ খতিয়ে দেখতে হবে ডিআইদের! নির্দেশ বিচারপতি বসুর

    সিআইডি ডিআইজিকে তলব

    আজ সকাল সাড়ে দশটায় সিআইডি ডিআইজিকে তলব করেছিলেন তিনি। নির্দেশ মত হাজিরা দেন ডিআইজি-সিআইডি। এরপরই বিশেষ দল গঠনের নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশে বলা হয়েছে, স্কুল পরিদর্শক স্বতঃপ্রাণোদিত এফআইআর দায়ের করবে। এরপরই তাঁর নির্দেশ, ২০১৬ সালের পর থেকে যাঁরা নিয়োগ পেয়েছেন, সব জেলার স্কুল পরিদর্শকরা তাঁদের ডেটা তৈরি করবেন। ২ সপ্তাহের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। ২ ফেব্রুয়ারি মামলাটি আবার শুনবে আদালত।

  • JP Nadda: ‘‘দিদি এত রাগ করো না, স্বাস্থ্যের জন্য ভাল নয়’’, মমতাকে কটাক্ষ নাড্ডার

    JP Nadda: ‘‘দিদি এত রাগ করো না, স্বাস্থ্যের জন্য ভাল নয়’’, মমতাকে কটাক্ষ নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ তে ৫৭ শতাংশ মোবাইল ভারতে তৈরি হয়। অ্যাপল মোবাইলেও লেখা থাকে মেড ইন ইন্ডিয়া। ভারত আজ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রফতানি করছে। প্রতিরক্ষা দফতরে আগে প্রচুর দুর্নীতি হত। ডুবোজাহাজ কিনতে দুর্নীতি, হেলিকপ্টার কিনতে দুর্নীতি হত। এখন ভারত বিভিন্ন দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে। এটাই পরিবর্তিত ভারত। নদিয়ার বেথুয়াডহরির সভায় এভাবেই মোদি সরকারের জয়গান গাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। একই সঙ্গে আবাস থেকে শুরু করে কেন্দ্রের সমস্ত প্রকল্পে রাজ্য দুর্নীতি করছে বলে দাবি করেন তিনি। নাড্ডা বলেন, “কেন্দ্র কাজের জন্য টাকা পাঠাচ্ছে আর এখানে ঘোটালা হচ্ছে। গরু, বালি, কয়লা এমনকী শৌচাগার থেকেও টাকা খাচ্ছে তৃণমূল। ওরা সংবিধান পর্যন্ত মানেন না।” হুঁশিয়ারির শুরে বলেন, “সংবিধান না মানলে জনতা বিচার করবে।”

    দিদি রাগবেন না!

    নাড্ডার মতে, এখন সবকিছুতে দিদি রেগে যাচ্ছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, ‘‘আবাস নিয়ে তদন্ত হলে রেগে যান। আপনারা বলেন কাজ করতে দিচ্ছে না। মনরেগায় কৃষকদের টাকা খাওয়ার তদন্ত হলে তাতেও চিন্তায় পড়ে যান। এখানে সবথেকে বেশি মানব পাচার হয় কি না বলুন? সবথেকে বেশি মহিলাদের উপর অত্যাচার হয় কি না বলুন?’’ নাড্ডা বলেন, ‘‘একটা বৈঠকে দিদি আমার পাশে বসেছিলেন। আমি বললাম, দিদি এত রেগে যাবেন না। আপনি সংবিধান মেনে কাজ করুন, নিয়ম অনুযায়ী চলুন, দুর্নীতির সঙ্গ ছাড়ুন। আপনাকে ভগবান সুযোগ দিয়েছেন। আমি দিদিকে বলতে চাই, দিদি এত রাগ করো না। স্বাস্থ্যের জন্য ভাল নয়।’’

    দুর্নীতির সরকার

    এদিনে সভায় রাজ্যের শাসক দলের দুর্নীতির কথা তোলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। নাড্ডা বলেন, ‘‘কেন্দ্র টাকা পাঠায়, এখানে দুর্নীতি হয়। আর তদন্ত হলেই মোদি সরকারের নামে বলতে থাকে। মোদি সরকার সততার সরকার, আপনার সরকার বেইমানের সরকার, এটা বুঝতে হবে।’’  মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন জগৎ প্রকাশ নাড্ডা। বেথুয়াডহরি সভা থেকে তিনি বলেন, ‘‘পয়সা পাঠাচ্ছেন মোদি আর তুমি এখানে দুর্নীতি করছ? আর যখনই তদন্ত হবে, বলবে সরকার শত্রুতা করছে। চুরিও করবে, গায়ের জোরও খাটাবে?’’

    আরও পড়ুুন: ড্রেস কোড না মেনে বোরখা পরে হিন্দু কলেজে! ঢুকতেই দিলেন না কর্তৃপক্ষ

    নাড্ডার মতে, এসবের থেকে রাজ্যবাসীর মুক্তির একটাই পথ। তা হল, তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনা। তিনি বললেন, ‘‘এসব থেকে মুক্তির একটাই রাস্তা, তা হল বিজেপি। তা পঞ্চায়েত ভোট হোক বা লোকসভা ভোট। বলুন, লোকসভা ভোটে এখানে পদ্ম ফুটবে কি না?’’ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে নাড্ডা বলেন, ‘‘পদ্মে ছাপ দাও, চোর ধরেও দেব, জেলে ভরেও দেব। পদ্মে ভোট দিন, বাকিটা দেখে নেব।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Anubrata Mandal: নতুন বছরেও জেলে কেষ্ট! গরুপাচার মামলায় ফের জামিন খারিজ অনুব্রত, সায়গলের

    Anubrata Mandal: নতুন বছরেও জেলে কেষ্ট! গরুপাচার মামলায় ফের জামিন খারিজ অনুব্রত, সায়গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুব্রতকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। ওই দিনই গরুপাচারকাণ্ডে আবার শুনানি হবে। চোদ্দ দিন পর বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রতকে পেশ করা হয়। এই মামলায় জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আগেই আবেদন করেছিলেন অনুব্রত। উচ্চ আদালত তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দেয়। খারিজ হয়ে গিয়েছে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদনও। ভার্চুয়াল শুনানিতে বিচারক রাজেশ চক্রবর্তী সায়গলের আইনজীবীর আবেদন খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে সিবিআইকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

    সিবিআইয়ের দাবি

    আদালতে সিবিআই দাবি করে, বীরভূম কোঅপারেটিভ ব্যাঙ্কে ২৩১টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যার মধ্যে ২০০টি অ্যাকাউন্ট একজনের সই দিয়ে খোলা হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। এ ছাড়াও আদালতে বাফারিং অ্যাকাউন্টের কথাও তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। অর্থাৎ, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের হদিস পেয়েছে সিবিআই। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, সম্প্রতি ১৭৭টি সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিজ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি অ্য়াকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে, যে ২টি চালকলের সঙ্গে অনুব্রতর যোগ রয়েছে। 

    আরও পড়ুুন: ড্রেস কোড না মেনে বোরখা পরে হিন্দু কলেজে! ঢুকতেই দিলেন না কর্তৃপক্ষ

    সায়গল প্রসঙ্গ

    বীরভূমের ডিসট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে যে সমস্ত ভুয়ো অ্যাকাউন্টের হদিস মিলেছে, সে বিষয়ে অনুব্রতের দেহরক্ষী সায়গলকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বৃহস্পতিবার আসানসোলের সিবিআই আদালতে সায়গলের মামলার ভার্চুয়াল শুনানি ছিল। সায়গল এখন তিহাড় জেলে। এদিন বিচারক সায়গলের জামিনের আবেদনও খারিজ করে দেন। তার পরেই সিবিআই জানায়, কো-অপারেটিভ ব্যাঙ্কে পাওয়া ভুয়ো অ্যাকাউন্টগুলির সঙ্গে অনুব্রতের দেহরক্ষীর যোগ রয়েছে বলে মনে করছে তারা। সিবিআইয়ের অভিযোগ, সায়গলের প্রভাবেই ব্যাঙ্কে মোট ২৩১টি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য তিহাড় জেলে গিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আবেদনে সাড়া দেন বিচারক। তিনি জানান, ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদের জন্য যে কোনও সময়ে তিহাড়ে হাজির হতে পারবেন সিবিআইয়ের গোয়েন্দারা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Joshimath: স্বাভাবিক হয়ে উঠছে জোশীমঠ, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    Joshimath: স্বাভাবিক হয়ে উঠছে জোশীমঠ, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ২ জানুয়ারি থেকে জোশীমঠের (Joshimath) কয়েকশো বাড়িতে ফাটল দেখা দেয়, ক্ষতিগ্রস্তরা আশ্রয় নেয় নিজেদের আত্মীয়দের বাড়িতে অথবা সরকারি ক্যাম্পে। প্রশাসন সে সময় এই পীঠস্থানকে ডুবন্ত শহর বলে ঘোষণা করে। বিপর্যয় কাটিয়ে উঠে শহরের ৬৫-৭০ শতাংশ মানুষ স্বাভাবিক জীবনযাপন করছেন এবং আগামী চার মাসের মধ্যেই চারধাম যাত্রা শুরু হবে,ততদিনে পরিস্থিতি আরও উন্নত হবে। বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

    মুখ্যমন্ত্রী আর কী বললেন

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জোশীমঠের (Joshimath)  সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি শহরের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন জোশীমঠের পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত হবেন না কেউ। দেশের কিছু প্রান্ত থেকে জোশীমঠ (Joshimath)  নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। 

    মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “আউলিতেও সবকিছু স্বাভাবিক রয়েছে বর্তমানে। ওই স্থান দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। পর্যটকরা এখনও নিয়মিতভাবেই আসছেন ওখানে। চারমাস পরেই চারধাম যাত্রা শুরু হবে। দলে দলে তীর্থযাত্রীরা তখন আসবেন। জোশীমঠ (Joshimath)  হয়েই তাঁরা কেদারনাথ এবং বদ্রীনাথের দিকে এগিয়ে যাবেন।”

    এনটিপিসি-র দাবি

     জোশীমঠ(Joshimath)  বিপর্যয়ের জন্য বিভিন্ন মহল থেকেই এনটিপিসির খনন কাজকে দায়ী করা হচ্ছিল। এবার এই অভিযোগকে একেবারেই নস্যাৎ করে দিল এনটিপিসি। এদিন এনটিপিসির অতিরিক্ত জিএম ভূতত্ত্ব ভুবনেশ কুমার বলেন, বর্তমানে টানেলে কোনওরকম ব্লাস্টিং হচ্ছে না। ব্লাস্টিং এর কারনে যদি শহরের বাড়িতে ফাটল ধরত অথবা ভূমিধসে যেত তবে টানেলটিও প্রভাবিত হত। কিন্তু সেরকম কোন ঘটনা ঘটেনি। তাই এনটিপিসির কাজের সঙ্গে ভূমিতল তলিয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। ১২ কিলোমিটার এই টানেলের কাজ হয়েছে বোরিং মেশিন দিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share