Blog

  • 2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের মতো ২০২৩ সালেও দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় (2023 Sports Events) দেখার সুযোগ মিলবে। ভারতবর্ষের মতো দেশ বিশ্ব ফুটবলে ১০৬ নম্বরে থাকলেও যে উন্মাদনা ফুটবল বিশ্বকাপ জুড়ে দেখা গেছে, তাতে বোঝা যায় খেলার প্রতি এই দেশের আগ্রহ ঠিক কতটা রয়েছে। এই বছর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ইভেন্ট (2023 Sports Events) অনুষ্ঠিত হবে। কিছু ইভেন্টের আয়োজক থাকছে আমাদের দেশ।  বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সবকিছুই থাকছে চলতি বছরে। গত কয়েক বছরে এই সমস্ত ইভেন্ট বন্ধ হয়ে গেছিল করোনার জন্য কিন্তু আবার তা শুরু হতে চলেছে।

    চলতি বছর কোন কোন প্রতিযোগিতায় (2023 Sports Events) ভারতীয় ক্রীড়াবিদদের দেখার সুযোগ পাব সেগুলি একবার চোখ বুলিয়ে নেব—

    পুরুষদের হকি বিশ্বকাপ (Mens Hockey World Cup)

    বছরের শুরুটাই হবে হকির বিশ্বকাপ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সবথেকে বড় কথা এই বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করছে ভারত। যেটি অনুষ্ঠিত হবে ওড়িশায়, চলতি মাসের ১৩ থেকে ২৯ তারিখ অবধি। প্রসঙ্গত ২০১৮ এর হকি বিশ্বকাপও ওড়িশাতে হয়েছিল, যেখানে ভারত নেদারল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভারতীয় টিম যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং ২০২১-এর অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল আনতে সক্ষম হয়েছে। ২০২২ এর কমনওয়েলথ গেমসে ভারত রুপো এনেছে। ভারত Group-D তে আছে। যেখানে রয়েছে ইংল্যান্ড এবং স্পেনের মতো প্রতিপক্ষ। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি হবে এবং সেটা স্পেনের বিপক্ষে।

    এশিয়ান গেমস (Asian Games)

    এশিয়ান গেম ভারতীয় অ্যাথলিটদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট (Sports Events) । এই এশিয়ান গেম ২০২৪ অলিম্পিক্সের জন্য একটি রিহার্সাল বলা যেতে পারে। 

    ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)

    ক্রিকেটে ভারতের টিম সর্বদাই ফেভারিট থাকে। চলতি বছরে তিন ধরনের বিশ্বকাপ দেখার সুযোগ ভারতীয়রা পাবেন। একটি হচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি ফেব্রুয়ারি মাসে হবে তারপরে একদিনের ক্রিকেট বিশ্বকাপ যেটি অক্টোবর মাসে হবে এবং মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেটা চলতি মাসেই শুরু হবে।

    অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (Athletics World Championships)

    অগাস্ট মাসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট ২০২৩ অবধি এই প্রতিযোগিতা চলবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

    এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (Asian Wrestling Championships)

    এটিরও আয়োজক থাকছে আমাদের দেশ ভারত এবং এই প্রতিযোগিতা (Sports Events) হবে দিল্লিতে। মার্চের ২৮ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ অবধি চলবে প্রতিযোগিতা। 

    ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ (World Wrestling Championships)

    এখনও পর্যন্ত ওয়ার্ল্ড রেসলিং প্রতিযোগিতার তারিখ ঠিক করা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে এটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিযোগিতা হবে সার্বিয়াতে। 

    বক্সিং (Boxing) এর বিশ্ব প্রতিযোগিতা

    মহিলাদের জন্য বক্সিং এর বিশ্ব প্রতিযোগিতা হবে মার্চে এবং পুরুষদের জন্য মে মাসে। মহিলাদের বক্সিং বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রসঙ্গত, ২০০৬, ২০১৮ এর পরে এবছরও আবার ভারত এই প্রতিযোগিতায় আয়োজক দেশ থাকছে। অন্যদিকে মে মাসে পুরুষদের বক্সিং প্রতিযোগিতা হবে উজবেকিস্তানে। মে মাসের ১ থেকে ১৪ তারিখ অবধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

    River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ (River Cruise) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রুজটি উত্তর প্রদেশের বেনারস (অধূনা বারাণসী) থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পৌঁছবে। ৫০ দিনের এই ক্রুজ যাত্রা হবে এক অনন্য অনুভূতি। গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র এবং পশ্চিম উপকূলের খাল সহ ২৭টি নদীর প্রণালীর মধ্যে দিয়ে মোট ৩২০০ কিলোমিটার যাত্রা করবে।

    কী বলেছেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ ডিসেম্বর বলেছিলেন, “এই ক্রুজটি (River Cruise) হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অনন্য ক্রুজ। ভারতের ক্রমবর্ধমান পর্যটনকে আরও উন্নত করবে এই ক্রুজ। আমি পশ্চিমবঙ্গের জনগণকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি।” শুক্রবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই ১৩ তারিখে ক্রুজটি উদ্বোধন করার ঘোষণাও করেন তিনি।    

    জানা গিয়েছে, এই ক্রুজটি (River Cruise) মোট ৫০টি ঐতিহ্যবাহী পর্যটন স্থান পরিদর্শন করবে। তীর্থযাত্রীদের জন্যে এই ভ্রমণ আদর্শ। এর মধ্যে রয়েছে বেনারসের গঙ্গা আরতি, কাজিরঙ্গা জাতীয় উদ্যান এবং সুন্দরবন। এই ক্রুজটি ১১০০ কিলোমিটার পথ বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ক্রুজটি একটি বেসরকারি সংস্থা পরিচালনা করবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুরো মনযোগ উন্নয়ন ও জলপথের দিকে। এ বিষয়ে কেন্দ্র আরও গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা নিয়েছে। এই ক্রুজটি সফলভাবে পরিচালনার জন্য নেভিগেশন সুবিধা এবং জেটির ব্যবস্থা করা হচ্ছে।

    আরও পড়ুন: কোনও ভুল করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সরকারের নোটবন্দির সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের 
     
    বন্দর, নৌ-পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি বলেন, “উপকূলীয়-নদী পরিবহন, ক্রুজ (River Cruise) পরিষেবা উন্নত করাই এখন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কেন্দ্রীয় সরকার দেশে ১০০টি জলপথ তৈরির পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি এসব নৌপথে ক্রুজ জাহাজ পরিচালনার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।” 

    আগেকার সময়ে জলপথে বাণিজ্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী (River Cruise) আরও বলেন, “আগে জলপথ ব্যবহার করা হত বাণিজ্য ও পর্যটনের জন্য। সেজন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নতুন ‘উপহার’ দিতে চলেছে কেন্দ্র।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kabul Blast: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

    Kabul Blast: নববর্ষের সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল, বহু হতাহতের আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: নববর্ষে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল কাবুল (Kabul Blast)। সামরিক বিমানবন্দরের (Military Airfield) বাইরের ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা প্রচুর। তবে বিস্ফোরণের অভিঘাতে কতজনের মৃত্যু হয়েছে, আহতই বা কতজন, তা জানা যায়নি। জানা গিয়েছে, রবিবার সকালে বিমানবন্দরের বাইরে একটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ওই জায়গায় ছিলেন বহু মানুষ। বিস্ফোরণের অভিঘাতে তাঁদের অনেকেরই মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তালিবান শাসিত আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নাফি বলেন, আজ সকালে কাবুলের সামরিক বিমানঘাঁটির কাছে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে আমাদের নাগরিকদের মৃত্যু ঘটেছে। অনেকে জখমও হয়েছেন। বিস্ফোরণের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তিনি জানান, বিস্ফোরণের দায় স্বীকার করে এখনও পর্যন্ত বিবৃতি দেয়নি কোনও জঙ্গি সংগঠন।

    তালিবান সরকার…

    কাবুলের (Kabul Blast) ক্ষমতায় রয়েছে তালিবান সরকার। তালিবান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২১ সালের অগাস্টে ক্ষমতায় ফেরার পর আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার পরেও ঘটে গিয়েছে কুড়িটিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা। হামলাও হয়েছে প্রচুর। অনেকের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে ইসলামিক স্টেটের স্থানীয় গোষ্ঠীর হাত।

    আরও পড়ুন: ‘মোদি বিশ্বের কণ্ঠস্বর, উন্নয়নশীল দেশগুলির স্বর ভারত’, বললেন জয়শঙ্কর

    চিনা নাগরিকদের কাছে ভীষণ জনপ্রিয় কাবুলের লোঙ্গান হোটেলটি। গত ১২ ডিসম্বর ওই হোটেলে হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ। জখম হন অন্তত পাঁচজন চিনা ব্যবসায়ী। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তালিবান বাহিনী। যদিও ততক্ষণাৎ কাউকে গ্রেফতার করতে পারেনি বাহিনী। সেই হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে রবিবারের বিস্ফোরণের দায় স্বীকার করে এদিন বিকেল পর্যন্তও বিবৃতি দেয়নি কোনও গোষ্ঠী।

    সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ৮টা নাগাদ বিস্ফোরণের (Kabul Blast) কান ফাটানো আওয়াজ শোনা যায়। ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তালিবান বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় চিরুনি তল্লাশি। জানা গিয়েছে, সামরিক বিমানবন্দর এলাকা ছেড়ে কাউকে বেরতে দেওয়া হচ্ছে না। ঢুকতেও পারছেন না বাইরের কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sandeep Singh: যৌন হয়রানির অভিযোগ মহিলা কোচের, পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

    Sandeep Singh: যৌন হয়রানির অভিযোগ মহিলা কোচের, পদত্যাগ করলেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পদত্যাগ করলেন হরিয়ানার (Haryana) ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং (Sandeep Singh)। তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে। এদিকে, সন্দীপের বিরুদ্ধে এদিন চণ্ডীগড় থানায় যৌন হয়রানি (Sexual Harassment), ভয় দেখানো এবং আটকে রাখার অভিযোগ দায়ের হয়েছে। এর ঠিক একদিন আগেই সন্দীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মহিলা জুনিয়র কোচ। তার পরিপ্রেক্ষিতেই এদিন মন্ত্রিত্বে ইস্তফা দেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী।

    অভিযোগ অস্বীকার…

    তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ। তিনি বলেন, আমার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমি আশা করি, আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তদন্তে তা প্রমাণ হবে। আমি ক্রীড়া দফতরের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। যতদিন না তদন্ত রিপোর্টে আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি, ততদিন পর্যন্ত মন্ত্রিত্বে ফিরব না। এদিকে, ওই মহিলা কোচ বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের অফিসে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানান, মনোহরলাল খট্টর সরকার এখনই যেন সন্দীপকে (Sandeep Singh) মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। অভিযোগের সত্যতা প্রমাণ করতে বিশেষ তদন্তকারী দল নিয়োগ করেন। কেবল ওই মহিলা কোচই নন, প্রায় একই দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। অভিযোগ প্রমাণে তদন্তের দাবি তুলেছেন তিনিও।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার

    ওই মহিলা কোচের দাবি, সন্দীপ তাঁকে একটি জিমে দেখেছিলেন। তারপর ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তার পর থেকে মন্ত্রী তাঁর সঙ্গে নানাভাবে সাক্ষাৎ করার চেষ্টা করেন। ওই মহিলা কোচ বলেন, তিনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন। বলেছিলেন, আমার ন্যাশনাল গেমস সার্টিফিকেট বকেয়া রয়েছে। এই কারণে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। তিনি বলেন, শেষমেশ আমি তাঁর বাড়ি কাম ক্যাম্প অফিসে তাঁর (Sandeep Singh) সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হই। সেখানে অন্যান্য নথিপত্রও নিয়ে যাই। তাঁর অভিযোগ, সেখানে যাওয়ার পরেই মন্ত্রী তাঁকে যৌন হেনস্থা করেন। প্রসঙ্গত, সন্দীপ সিং বিজেপি বিধায়ক। তিনি কুরুক্ষেত্রের পেহা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তিনি একজন পেশাদার হকি খেলোয়াড়ও। ভারতীয় হকি দলের অধিনায়কও ছিলেন তিনি। ২০১৮ সালে তাঁর একটি বায়োপিক রিলিজ হয়। নাম ছিল ‘সুরমা’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতেও যুদ্ধ থামল না রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine War)। সারা বিশ্ব জুড়ে যখন বর্ষবরণের উৎসব চলছে, সেই সময় নতুন করে ইউক্রেনের উপর হামলা চালাল রাশিয়া (Russia)। দীর্ঘ সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। এই যুদ্ধ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলের। সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের প্রথম দিনেই নতুন করে ইউক্রেনের কিভের উপর ফের মিসাইল হামলা করা হয়। একের পর এক এলাকা ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেন। শুধু কিভ নয়, জানা যাচ্ছে মাইকোলাইভ এলাকাতেও রাশিয়া গতকাল আক্রমণ করেছে (Russia-Ukraine War)।

    বর্ষবরণের রাতেও ইউক্রেনে মিসাইল হামলা

    কিভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, মধ্যরাত পেরোনোর আধঘণ্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে একের পর এক এলাকা। কিভের অন্তত দুই জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। কিভ ছাড়া মাইকোলাইভ এলাকাতেও আক্রমণ শানিয়েছে রাশিয়া। মেয়র জানিয়েছেন, প্রায় ১১ টি মিসাইল হামলার ঘটনা জানা গিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় বলেও জানা গিয়েছে। এতে বেশ কয়েকজনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। কমপক্ষে একজন মারা গেছেন বলে জানিয়েছেন মেয়র এবং শহর কর্তৃপক্ষ জানিয়েছে যে ২২ জন আহত হয়েছেন (Russia-Ukraine War)।

    আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    জাতির উদ্দেশে আবেগঘন বার্তা জেলেনস্কির

    গতকাল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলেন, “আমরা লড়ছি এবং লড়াই চালিয়ে যাব। শুধু একটা শব্দের জন্যেই এই লড়াই চলবে। সেটা হল জয়। ইউক্রেনবাসীকে শুধু একটা কথাই বলতে চাই। তাঁরা অনবদ্য। দেখুন আমরা কী কী করেছি। আমরা কী কী করতে পারি। গোটা দেশ একসঙ্গে লড়াইতে নেমেছে। আমরা একটি দল হিসাবে লড়াই করি। আমি আপনাদের সকলের প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই।”

    পুতিনের বক্তব্য

    গতকাল জাতির উদ্দেশে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia-Ukraine War)। তিনি আবার ইউক্রেনের ওপর হামলাকে ‘নৈতিক’ ও ‘ঐতিহাসিক দিক’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহারের নোংরা চক্রান্ত করছে পশ্চিমী দেশগুলি। মস্কো কখনই তা হতে দেবে না।” ফলে এই পরিস্থিতি আর কতদিন একইভাবে বজায় থাকবে, তাই নিয়ে প্রশ্ন বিশ্ববাসীর।

  • BJP: ২০২৪-এর লোকসভার সেমিফাইনাল! চলতি বছরে ৯টি রাজ্যে বিধানসভা ভোট

    BJP: ২০২৪-এর লোকসভার সেমিফাইনাল! চলতি বছরে ৯টি রাজ্যে বিধানসভা ভোট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪ এর লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবে ২০২৩ এ ভারতের ৯টি রাজ্যের বিধানসভা ভোট। যেখানে শাসক দল বিজেপির (BJP) সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের লড়াই হবে।

    আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও

    আসুন আমরা জেনে নেব ২০২৩ সালে কোন কোন রাজ্যগুলিতে ভোট হবে

    ১) উত্তর-পূর্ব ভারত দখলের লড়াই

     ২০২৩ সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ড।  নভেম্বরের মাঝামাঝি সময়ে মিজোরাম রাজ্য ভোট হতে পারে। এর মধ্যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি (BJP)  ক্ষমতায় রয়েছে। নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভারতীয় জনতা পার্টির (BJP)  জোট ক্ষমতায় রয়েছে। মিজোরামে অবশ্য লড়াই হবে কংগ্রেসের সঙ্গে সেখানকার শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টের।

    ২) কর্নাটক

    কর্নাটক রাজ্যের ভোট অনুষ্ঠিত হবে ২০২৩ সালের মে মাস নাগাদ। এখানেও লড়াই হবে মূলত বিজেপির (BJP) সঙ্গে কংগ্রেসের। আবার দক্ষিণ কর্নাটকে কংগ্রেসের বদলে একটা ফ্যাক্টর হতে পারে জনতা দল (সেকুলার)।

    ৩) তেলঙ্গানা
     
    ভারতের সব থেকে নবীনতম এই রাজ্যে  ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ ভোট হবে।

    ৪) মধ্যপ্রদেশ

     মধ্যপ্রদেশের ও নির্বাচন হবে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এবং এখানে লড়াই হবে মূলত শাসক দল বিজেপির (BJP)  সঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসের।

    ৫) রাজস্থান এবং ছত্তিসগড়
     
    ২০২৩ এর বিধানসভা ভোট হবে এই দুটি রাজ্যে। দুটি রাজ্যেই বর্তমানে ক্ষমতায় রয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। তাই এই দুটি রাজ্যকে জিতে তারা পুনরায় ক্ষমতা দখল করতে চায়। কিন্তু রাজস্থানে শচীন পাইলটের সঙ্গে অশোক গেহলটের লড়াইও বেশ জমে উঠেছে। কংগ্রেস বনাম বিজেপি (BJP) তো হবেই এখানে, তার সঙ্গে শচীন পাইলট বনাম অশোক গেহলট হয় কি না সেদিকেই নজর থাকবে দেশের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

    New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত তখন ১২ টা। চারিদিক ভরে গেল আতশবাজির শব্দে। নতুন বছরকে স্বাগত জানাল পুরো দেশবাসী। নাইট ক্লাব-পাবগুলিতে গানবাজনা, খাওয়া-দাওয়া। পাড়ায় পাড়ায় ডিজে, বক্স চালিয়ে চলছে নাচ, গান। আর সেই সঙ্গে আতসবাজি ও শব্দবাজির তাণ্ডব। দেশবাসী যেন ফের পুরনো ছন্দে ফিরে এল। ৩১ ডিসেম্বর রাত থেকেই ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত সারা বিশ্বের মানুষকে উদযাপনে মেতে উঠতে দেখা যায় (New Year Celebration)।

    ২ বছর পর ফের চুটিয়ে আনন্দ দেশবাসীর

    কোভিড মহামারী কাটিয়ে নতুন করে বাঁচতে উৎসূক গোটা বিশ্ব। ফলে আলো ও বাজির রোশনাইয়ের সঙ্গে ২০২৩-কে স্বাগত জানাল ভারত। টানা ২ বছর পর, বিশ্ব করোনা প্রোটোকল ছাড়াই নববর্ষ (New Year) উদযাপন করছে। কোভিড ফের মাথা চাড়া দিয়ে উঠছে। সরকারও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। চিন সহ বাইরের দেশে ক্রমবর্ধমান করোনার গ্রাফ উল্লেখ করা হয়েছে। কিন্তু দেশবাসী সেদিকে না তাকিয়ে বর্ষবরণের আনন্দে মেতেছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা সহ দেশের সব শহরেই উৎসবের পরিবেশ। আবার এ দেশের আগেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নববর্ষকে আগমন জানানো হয়ে গিয়েছিল। সেখানেও দেখা গিয়েছিল চোখধাঁধানো আতসবাজি (New Year Celebration)।

    কলকাতায় বর্ষবরণ

    নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বের সঙ্গে যোগ দিল কলকাতাও। শনিবার বর্ষশেষের দিনে আলো ঝলমল পার্ক স্ট্রিট, উচ্ছ্বাসে মাতোয়ারা ইকো পার্ক, চিড়িয়াখানা থেকে শীতের ময়দান সর্বত্রই মানুষের ভিড় দেখা যায়। চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়ায় যে যাত্রার শুরু, পার্ক স্ট্রিটে সেই ভিড়েই বর্ষবরণ। রাত বাড়তেই মানুষের ঢল নামে পার্ক স্ট্রিটে। বর্ষবরণের প্রাক্কালে নাচে-গানে ২০২২-কে বিদায় জানাতে ভিড় কলকাতার পাব সহ বিভিন্ন স্থানে। এর পর রাত ১২ টা বাজতেই বাজির আওয়াজে কেঁপে উঠল উত্তর থেকে দক্ষিণ। নাচ-গান, খাওয়া-দাওয়া, আতসবাজির মাধ্যমে কলকাতাবাসী পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল। নতুন বছরের শুরুর পাশাপাশি ফের নতুন আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী (New Year Celebration)। 

     

  • Yearly Horoscope 2023: নতুন বছরে কার ভাগ্যে কী আছে? দেখুন বার্ষিক রাশিফল ২০২৩

    Yearly Horoscope 2023: নতুন বছরে কার ভাগ্যে কী আছে? দেখুন বার্ষিক রাশিফল ২০২৩

    মেষ রাশি বার্ষিক রাশিফল:

    ২০২৩ সাল আপনার কেরিয়ারের জন্য একটি দুর্দান্ত বছর হতে চলেছে। সরকারি চাকরির জন্য চেষ্টা করা প্রার্থীরা চাকরি পেতে পারেন। কর্মক্ষেত্রের পরিবেশ খুবই শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই বছরটি খুব শুভ হবে। প্রত্যাশার চেয়ে ভালো ফল পাওয়ায় মন খুশি থাকবে। উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে দারুণ সাফল্য আসবে। বছরের শেষ সময়টি বিদেশ ভ্রমণ এবং কর্মজীবনের জন্য দুর্দান্ত হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্পগুলো চলতি বছরের এপ্রিলের পর শুরু হবে। এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। প্রথম তিন মাস স্বাস্থ্যের দিক থেকে খুবই স্বাভাবিক থাকবে। কিন্তু এর পরে, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে বিরক্ত করবে। আপনি যদি কোনও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তবে জুন মাসে সমস্যা বাড়তে পারে। আপনি কোনও ধরণের সংক্রামক রোগের কবলে পড়তে পারেন। যারা আমিষ খাবার গ্রহণ করেন তাদের হজমের সমস্যার সম্মুখীন হতে হবে। এই বছর আপনাকে বড় আর্থিক সুবিধা দিতে পারে। আপনি আর্থিকভাবে শক্তিশালী থাকবেন। এই বছর আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগ নীতিতে বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ভ্রমণ থেকেও আপনি বড় সুবিধা পাবেন। সমাজে আপনার সম্মান বাড়বে। এই বছর আপনার পরিবারে কিছু ভাল উদযাপন হতে পারে। বছরের শেষে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দিতে পারে। পরিবারে কিছু কলহের সম্ভাবনা রয়েছে। এ বছর দাম্পত্য জীবনে উত্থান-পতনের পরিস্থিতি তৈরি হতে থাকবে। যাদের ডিভোর্স হয়েছে তারা নতুন সম্পর্কের দিকে যেতে পারেন। 

    বৃষভ রাশি বার্ষিক রাশিফল: 

    ২০২৩ সালে কর্মজীবন সংক্রান্ত সমস্যার সমাধান হবে এ বছর। শুরুটা বেশি না হলেও ধীরে ধীরে গতিতে উঠবেন। আপনার সৃজনশীল ক্ষমতার বিকাশ ঘটবে। যার কারণে আপনি একটি নতুন স্টার্টআপ শুরু করতে পারেন। যাতে আপনি বড় আর্থিক সুবিধা পেতে পারেন। আপনাকে খুব পরিশ্রম করতে হবে এবং আপনি দেরিতে ফল পাবেন। কিছু প্রযুক্তিগত কারণে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। চাকরি ও ব্যবসার প্রয়োজনে অন্য কোনও শহরে স্থায়ী হতে পারেন। আয়ের দিক থেকে বছরের শুরুটা খুব ভালো যাবে। শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আপনাকে সেরা মুনাফা দেবে। ব্যবসায় অংশীদারদের সাথে সমন্বয় চমৎকার হতে চলেছে। আপনি স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। ওষুধ ও জীবনযাত্রায় অর্থ ব্যয় হবে। অক্টোবরের পর আপনার অবস্থার আবার উন্নতি হবে। এই বছর আপনার বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি পাবে। প্রথম চার মাস খুব ভাল যাবে। পরে যে কোনও প্রকার প্রতারণা, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে। বছর শেষের আগে বিবাহ বা নতুন সম্পর্ক শুরু বা ঠিক করা থেকে বিরত থাকুন। এ বছর বিবাহযোগ্য মেয়েদের বিয়ে নিয়ে দুশ্চিন্তা থাকবে। বছরের প্রথমার্ধটি পারিবারিক জীবন খুব সুখের হবে। পরের দিকে, নেতিবাচক চিন্তার শিকার হতে পারেন।  বয়স্কদের জন্য এই বছরটি শুভ নয়। আপনার ভুলের জন্য সমাজে নিন্দা হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি শুভ মনে হচ্ছে না। বছরের প্রথম দিকে ভাইরাল জ্বরে ভুগতে পারেন। আপনি যোগব্যায়াম এবং ব্যায়াম দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবে। 

    মিথুন রাশি বার্ষিক রাশিফল:

    কেরিয়ারের ক্ষেত্রে ২০২৩ সাল ভাল যাবে। কারিগরি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা চমৎকার চাকরির সুযোগ পেতে পারে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় প্রত্যাশার চেয়ে ভাল ফলাফলের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ মনোযোগ দিতে হবে। কারণ শিক্ষার ক্ষেত্রে এই বছরটি খুবই শুভ হবে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পুরো বছরটাই কেরিয়ারের জন্য খুব ভাল। এ বছর আপনার আর্থিক অবস্থার জন্য অনুকূল হবে। বছরের শুরুটা একটু ধীরগতিতে হবে। তবে এপ্রিলের পর ভালো টাকা পাবেন। চাকরিতে আপনার বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। গৃহ ব্যবসায় দারুণ সাফল্য পেতে পারেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়ের ক্ষেত্রেও এই বছরটি খুবই শুভ হবে। পরিবারে অনেক খ্যাতি পাবেন। আপনার সুনাম বাড়বে। সন্তান সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। আপনার সম্পর্কের উন্নতি হবে। সদ্য বিবাহিত দম্পতি পরিবার পরিকল্পনায় আগ্রহী হবেন। প্রিয়জন আপনার ইচ্ছা পূরণে সাহায্য করবে। জুলাই থেকে অক্টোবরের মধ্যে অবশ্যই কিছু সমস্যা হবে, যা আপনি অবশ্যই সমাধান করবেন। বছরের শুরুতে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। তবে তারপর আপনার স্বাস্থ্য খুব ভাল থাকবে। মহিলাদের মেজাজ পরিবর্তন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। 

    কর্কট রাশি বার্ষিক রাশিফল:  

    এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। কিডনি ও লিভার সংক্রান্ত রোগ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধটি শুভ নয়। আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম তিন মাস আনন্দদায়ক হবে। ব্যবসায় বড় আর্থিক সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি নতুন কাজ শুরু করার জন্য আপনাকে তহবিল নিতে হবে। এতে আপনার কাজ বাড়বে। শেয়ার বাজারে বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পরিবারের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। সমাজে আপনার ভাবমূর্তি চমৎকার হবে। শ্বশুরবাড়িতে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। সদ্য বিবাহিত মহিলাদের একটু বুঝে-শুনে পরিস্থিতি সামাল দিতে হবে। নিজেকে শান্ত রাখুন এবং পরিবারের অশান্তি সামলানোর চেষ্টা করুন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিবারে সমস্যা দেখা দেবে। যানবাহন দুর্ঘটনারও সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থ ও সম্পত্তি ইত্যাদি বিষয়ে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা দেবে। কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। কর্মজীবনের ক্ষেত্রে এ বছর স্বাভাবিক হবে। শিক্ষা ও কর্মজীবনে কিছু উত্থান-পতন হবে। এপ্রিল পর্যন্ত সময়টি পড়াশোনার জন্য খুব শুভ হবে। কিন্তু কর্মজীবনে সমস্যা আসতে শুরু করবে।

    সিংহ রাশি বার্ষিক রাশিফল:    

    স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি স্বাভাবিক থাকবে। বছরের প্রথম দিকে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ছাত্ররা কিছু চাপের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের এ বছর নিজেদের যত্ন নেওয়া উচিত। আর্থিকদিক থেকে বছরের শুরুটা খুব শুভ হবে। রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বিশাল আর্থিক সুবিধা পেতে পারেন। যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য বছরটি খুবই শুভ। আপনি উচ্চ আর্থিক লাভ পাবেন। যদিও আপনার অনেক কাজ বিরতিহীন হবে, কিন্তু এর পরেও আপনি আপনার সামর্থ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। বড় বিনিয়োগে সতর্ক থাকতে হবে। বছরের শুরুতে পারিবারিক জীবন খুব আনন্দদায়ক হবে। সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। তবে এপ্রিলের পর দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। বিয়ে করতে চাইলে সাবধান হতে হবে। বিয়ে করতে চাইলে বছরের দ্বিতীয়ার্ধ ভাল যাবে। বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিবাহবিচ্ছেদের মামলা নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা এ বছর কর্মকর্তাদের নিয়ে অনেক ঝামেলায় পড়বেন। পদোন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি চলতেই থাকবে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তবে এপ্রিলের আগের সময়টি আপনার জন্য শুভ হবে। শিশুরা শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ করতে পারে। কিন্তু পড়াশুনায় ঘন ঘন ব্যাঘাত ঘটবে। চিকিৎসা পেশার সঙ্গে জড়িতদের জন্য বছরটি খুব শুভ হবে। সেপ্টেম্বরের পরে, ব্যবসায় নতুন অংশীদারদের যোগদানের সম্ভাবনা রয়েছে। জুন থেকে অগাস্ট পর্যন্ত সময়টি নেতিবাচক হবে।

    কন্যা রাশি বার্ষিক রাশিফল:    

    ২০২৩ সালে আপনি আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন করতে পারেন। চাকরিজীবীরা নতুন কোনও ব্যবসা নিয়ে ভাবনাচিন্তা করতে পারেন। বছরের শুরুতে বদলি ও চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অগাস্ট মাসটি বিদেশে চাকরি বা ব্যবসা করা ব্যক্তিদের জন্য নেতিবাচক হতে পারে। এই বছর আপনার আর্থিক অবস্থার উত্থান-পতন থাকবে। বছরের শুরুটা খুব শুভ হবে। ফেব্রুয়ারী ও মার্চ মাসে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। এপ্রিলের পর অর্থের অভাবে কাজ ব্যাহত হতে পারে। আয়ের উৎস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সঞ্চয় ফোকাস করা উচিত. তবে জুনের পর কাজ ভালো হবে। যার কারণে আপনি টাকা পাবেন। স্টক মার্কেটে সাবধানে বিনিয়োগ করুন। আপনার অংশীদারদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখা উচিত। আপনার ব্যয়ের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখুন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কাছের কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সামাজিক দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটা ভাল যাবে। মে থেকে অগাস্ট মাসের মধ্যে অনেক শুভ কাজে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। অগাস্ট-সেপ্টেম্বর মাসে পরিবারে কিছু ঝগড়া হতে পারে। এই বছর আপনার বিবাহিত জীবন খুব সুখী হবে। বছরের শুরুটা কিছুটা চাপের হবে। তবে অবিবাহিতদের জন্য এই অবস্থা ভাল হবে। জুন থেকে অগাস্টের মধ্যে বিয়ে ঠিক করা সমস্যাযুক্ত হতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টা ভাল যাবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্যতার বিষয়ে কিছু উত্থান-পতনের সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে ছোটখাটো অসুখে ভুগতে হতে পারে। ওষুধের জন্য খরচ করতে হতে পারে। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টা একটু স্পর্শকাতর হবে। ঘুমের অভাবে আপনার মাথাব্যথার সমস্যা চলতেই থাকবে।

    তুলা রাশি বার্ষিক রাশিফল:    

    ২০২৩ সালে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। পেটে গ্যাস এবং হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম দিকে, বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এপ্রিলের পর স্বাস্থ্য সমস্যায় স্বস্তি আসবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল থাকবে। এই বছর আপনি আপনার কাজের একটি বড় সম্প্রসারণ করার সুযোগ পাবেন। লোকেরা আপনাকে সাহায্য করতে আগ্রহী হবে। যারা এখনও আর্থিকভাবে স্থিতিশীল নন, তাদের জন্য এই বছরটি খুব ভালো। কর্মক্ষেত্রে তারা অনেক সম্মান পেতে পারেন। কিন্তু তারপরও ব্যবসায়িক চুক্তি ইত্যাদি সাবধানে করুন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সময়টি নতুন বিনিয়োগের জন্য শুভ হবে না। ফেব্রুয়ারী এবং মার্চ মাসে ট্যাক্স এবং ভাড়া ইত্যাদি বিষয়ে কিছু সমস্যা হবে। এই বছর আপনাকে পরিবারের দিকে মনোযোগ দিতে হবে। বন্ধুদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে। যা আপনি আলাপচারিতার মাধ্যমে সমাধান করবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কিন্তু যাদের বিয়ে ঠিক হয়নি, তাদের জন্য জীবনসঙ্গী খুঁজতে কিছুটা অসুবিধায় পড়বেন স্বজনরা। প্রেম বিবাহের জন্য বছরের প্রথমার্ধ লাভজনক হবে না। বছরের প্রাথমিক অংশটি শিক্ষা ও কর্মজীবনের জন্য কিছুটা নেতিবাচক হবে। তবে মে মাসের পরে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা দুর্দান্ত সাফল্য পেতে পারে। সরকারী চাকরীজীবীদের এই বছর বিতর্কের বিষয়ে সতর্ক থাকতে হবে। গোপন শত্রুরা কর্মক্ষেত্রে আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে। বছরের শেষ মাসে অনেক আটকে থাকা বিষয়ের সমাধান হয়ে যাবে।

    বৃশ্চিক রাশি বার্ষিক রাশিফল:

    এই বছর আপনি নিজেকে প্রমাণ করার চমৎকার সুযোগ পাবেন। কর্মজীবনে খুব ভালো সুযোগ পাবেন। কিন্তু কর্মক্ষেত্রেও আপনাকে অনেক চাপের সম্মুখীন হতে হবে। শিক্ষার ক্ষেত্রে বছরটি খুব একটা শুভ যাবে না। শিক্ষার্থীরা পড়াশোনায় তেমন মনোযোগ দিতে পারবে না। মাঝে মাঝে পড়াশোনায় বাধা আসবে। কেরিয়ারের জন্য বছরের দ্বিতীয়ার্ধ ভাল যাবে। দাম্পত্য জীবনে সুখকর ফল পাবেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে আপনি বিবাহের সুযোগ পাবেন। নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। নারীরা বিবাহিত জীবনে উত্থান-পতন দেখতে পাবেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটবে। সুখ-বিলাসের সম্পদ ভোগ করবে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে আপনি ভাগ্যবান হবেন। সবচেয়ে ভাল সময় হবে জানুয়ারি থেকে এপ্রিল। এই বছর আপনার আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। ফেব্রুয়ারিতে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করবেন। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হচ্ছে। মে মাসের পরে, আপনি ব্যবসায় কিছুটা হ্রাস অনুভব করবেন। প্রথম তিন মাস স্বাস্থ্যের দিক থেকে ভাল যাবে। এপ্রিলের পরে, আপনাকে ক্রনিক কোষ্ঠকাঠিন্য এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলির সাথে ক্রমাগত লড়াই করতে হবে। আমিষ জাতীয় খাবার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। 

    ধনু রাশি বার্ষিক রাশিফল:    

    এই বছর ব্যস্ততার কারণে আপনি ক্লান্ত বোধ করবেন। ভ্রমণের সময় আপনি কখনও কখনও অসুবিধা অনুভব করতে পারেন। যারা করোনার মতো রোগে সমস্যায় পড়েছেন, তাদের জীবনযাত্রার উন্নতি করা উচিত। মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে লিভারের রোগীদের কিছুটা সমস্যা হবে। এই বছর আপনার আর্থিক অবস্থা ভালো যাচ্ছে। বছরের শুরুটা খুব শুভ হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় সুবিধা পাবেন। তবে কিছু বিষয় জটিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। বছরের মাঝামাঝি শেয়ারবাজারে বিনিয়োগে ক্ষতি হতে পারে। বছরের দ্বিতীয়ার্ধে আপনি বিলাসবহুল সম্পদের জন্য অর্থ ব্যয় করবেন। সঞ্চয় অনেক মনোযোগ দিতে হবে। জুন থেকে নভেম্বরের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দেবে। এই বছর আপনাকে অনেক অর্থহীন বিতর্কে জড়াতে হতে পারে। বছরের শুরুর দিকটি আপনার জন্য খুব শুভ হবে। পরিবারে আপনার গুরুত্ব বাড়বে। বাড়িতে অনেক শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অক্টোবরে আপনার সামাজিক মর্যাদা নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। বিবাহিত জীবনে প্রেম ও রোমান্স বৃদ্ধি পাবে। আলাপ-আলোচনার মাধ্যমে ছোটখাটো বিষয়গুলো সহজে সমাধান করবেন। আপনি আপনার সম্পর্কগুলি খুব ভালভাবে পরিচালনা করবেন। চাকরিতে আপনার উপর কঠিন কাজের দায়িত্ব আসতে পারে। বছরের প্রথম তিন মাসে অর্থ ও জনসংযোগ সংক্রান্ত কাজে বড় সাফল্য আসতে পারে। কৃষি ব্যবসায় ভালো ফলন থেকে অর্থনৈতিক লাভ হবে। যদি নতুন কোনো কোর্সে ভর্তি হন, তাহলে প্রথমে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিন। তা না হলে তাকে মাঝপথে ছেড়ে দেওয়ার চিন্তাও মাথায় আসবে। অক্টোবরের পর শিক্ষা ও কর্মজীবন সংক্রান্ত বাধা দূর হবে। বছরের শেষ প্রান্তিক আপনার আয়ের জন্য চমৎকার হবে।

    মকর রাশি বার্ষিক রাশিফল:    

    শিক্ষার জন্য এই বছরটি চমৎকার হবে। উচ্চশিক্ষায় আসা বাধা দূর হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না তারা এ বছর চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপস্থিত হন তবে এই বছরটি আপনার জন্য বিশেষভাবে শুভ হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ইন্টারভিউতে চমৎকার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের অভাবে ব্যবসায়ীদের কিছু প্রকল্প পিছিয়ে দিতে হতে পারে। নভেম্বর মাসের পরে, আপনি বিদেশে চাকরি এবং ব্যবসা বৃদ্ধির সুযোগ পাবেন। এ বছর আমানত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খুব ভালো আর্থিক সুবিধা পাবেন। গৃহসজ্জায় আপনার প্রচুর অর্থ ব্যয় হবে। বছরের প্রথম ৪ মাস আপনার জন্য উপকারী হবে। সম্পত্তিতে বিনিয়োগ খুব সুখকর হবে। পুরানো সম্পত্তি বিক্রি করে আপনি প্রচুর লাভ পাবেন। মে মাস থেকে রিয়েল এস্টেটে বিনিয়োগ এড়ানো উচিত। শেয়ারবাজারে বিনিয়োগ করলে লাভ হবে। বছরের শুরুতে ভাইবোনের সাথে কিছু বিবাদ হতে পারে। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক খুব সৌহার্দ্যপূর্ণ হবে। যাদের বিয়ে ঠিক হয়নি জানুয়ারি মাসেই হবে। নতুন প্রেমের সম্পর্কে লালসার বোধ বেশি থাকবে। জুন-জুলাই মাসে পুরনো কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে, এ বছর আপনার রাশির জন্য দুর্বল হবে। বছরের প্রথম তিন মাস স্বাস্থ্যের জন্য ভালো যাবে। শরীরে ক্যালসিয়ামের অভাবে হাঁটু ব্যথা ও বাতের রোগীদের সমস্যা হতে পারে। জুন থেকে অক্টোবরের মধ্যে আপনাকে স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করতে হবে। হৃদরোগী ও স্থূল ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে।

    কুম্ভ রাশি বার্ষিক রাশিফল:   

    এই বছর আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। হঠাৎ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা শুভ হবে না। দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। খাবারে চর্বি ও প্রোটিন বেশি থাকায় সমস্যায় পড়বেন। আপনাকে ওষুধের জন্য অর্থ ব্যয় করতে হবে। মে মাসের পরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দুর্ঘটনার কারণে অস্ত্রোপচারও হতে পারে। এই বছর আপনার আর্থিক দিক ভালো থাকবে। আপনি অন্যদের সাহায্য করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করবেন। আবেগের বশবর্তী হয়ে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বছরের মাঝামাঝি গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজে দারুণ সাফল্য পাবেন। পরিবারের সদস্যরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করবে যার কারণে আপনার উপর কিছুটা চাপ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার ভাইদের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। নতুন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এ বছর বিবাহিত জীবন স্বাভাবিক হবে। ছোটখাটো ঝগড়া হবে। অবিবাহিতরা ভ্রমণের সময় আত্মার সাথী পেতে পারেন। মে মাসের পর প্রেমের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে রূপান্তরিত হতে পারে। যাদের বিবাহিত জীবন খারাপ যাচ্ছে তাদের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটু সাবধান হওয়া উচিত। শেষ ত্রৈমাসিকে বিবাহিত জীবনের বাধা দূর হবে। শিক্ষা এবং কর্মজীবনের ক্ষেত্রে এই বছরটি আপনার জন্য উত্থান-পতনে পূর্ণ হবে। চাকরিতে আপনার সম্মান বাড়বে। দীর্ঘ মেয়াদী পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলির জন্য জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি খুব ভালো হবে। সামাজিক মাধ্যমের ব্যবসায় সবচেয়ে ভাল লাভ পাবেন।

    মীন রাশি বার্ষিক রাশিফল:    

    অর্থনৈতিক দিক থেকে বছরের শুরুটা ভালো যাবে না। নতুন প্রকল্পের মাধ্যমে অর্থ লাভ হবে। আপনি আপনার সঞ্চয় সম্পর্কে খুব সচেতন হবেন। আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ড এবং বীমার মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টা ভাল যাবে। বছরের দ্বিতীয়ার্ধে, আপনি সম্পত্তিতে বিনিয়োগের ধারণা তৈরি করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি ভাল যাবে না। বছরের শুরুতে আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনও রোগের চিকিৎসা নিচ্ছেন, তাহলে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তার চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যালকোহল এবং আমিষ খাবার এড়িয়ে চলুন। চোখে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে। এপ্রিলের পর পরিবারে কিছুটা বিভেদ দেখা দিতে পারে। পরিবারে আপনার বিরুদ্ধে অনেক কিছুই ঘটবে। এই বছর আপনার সামাজিক যোগাযোগগুলিও খুব শক্তিশালী হবে। দাম্পত্য জীবনে প্রেমের অনুভূতি বিরাজ করবে। বছরের শুরুটা খুব ভাল যাচ্ছে। পারস্পরিক সম্পর্কে মধুরতা থাকবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শ নিতে পারেন। যা আপনার অনেক উপকারে আসবে। বছরের প্রথম দিকে পড়াশোনার জন্য ভাল যাবে। আপনি যদি উচ্চশিক্ষার ব্যাপারে আন্তরিক হন, তাহলে বছরের শুরুর দিকটা ভাল যাবে। বিদেশ থেকে চাকরির সুযোগ পেতে পারেন। এটাও সম্ভব যে আপনি বিদেশে বসতি স্থাপন করতে পারেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টা কেরিয়ারে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভাল নয়। 

  • Delhi Accident: মর্মান্তিক! তরুণীকে ধাক্কা মেরে ১২ কিমি পথ ‘টেনে হিঁচড়ে’ নিয়ে গেল গাড়ি! তারপর…

    Delhi Accident: মর্মান্তিক! তরুণীকে ধাক্কা মেরে ১২ কিমি পথ ‘টেনে হিঁচড়ে’ নিয়ে গেল গাড়ি! তারপর…

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতে দিল্লিতে ভয়াবহ ঘটনা। বছরের প্রথম দিনেই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল দিল্লি। রবিবার দিল্লির সুলতানপুরী এলাকায় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বছর ২০-এর এক তরুণীর। পুলিশ সূত্রে খবর, মহিলার স্কুটিকে ধাক্কা দেয় একটি গাড়ি। শুধু তাই নয়, দুর্ঘটনার পর মহিলাকে টেনে-হিঁচড়ে প্রায় বারো কিলোমিটার পথ নিয়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্যুইট করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, রবিবার ভোররাতে একটি স্কুটার নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। এরপর, তরুণীর পা গাড়ির নীচে আটকে গেলে সেই অবস্থাতেই না থেমে গাড়িটি ১০ থেকে ১২ কিলোমিটার চলতে থাকে। পথেই মৃত্যু হয় তরুণীর। তরুণীর স্কুটারে ধাক্কা মারার পরও তারা গাড়ি থামায়নি। কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর দেহটি গাড়িটি থেকে আলাদা হয়। এদিকে ভোর ৩টে বেজে ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে একজন জানান যে, একটি গাড়ি তরুণীকে ছেঁছড়ে নিয়ে যাচ্ছে। পরে ভোর ৪টে ১১ মিনিটে আরও একটি ফোন আসে। সেই সময় বলা হয়, রাস্তায় তরুণীর নগ্ন দেহ দেখতে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর রবিবার দিল্লি পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করে। ভয়ঙ্কর ঘটনার সময় গাড়িটিতে মোট ৫ জন ছিল।

    অন্যদিকে মৃতার মা অভিযোগ করেছেন, গাড়িতে থাকা যুবকরা তাঁর মেয়েকে যৌন হেনস্থা করেছে। মৃতার কাকা জানিয়েছেন, তাঁদের তরুণীর মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। কোথায় দুর্ঘটনা ঘটেছে, সেটাও দেখানো হয়নি তাঁদের। তিনি জানিয়েছেন, এই মামলাটি নির্ভয়া মামলার মত। অভিযুক্তরা খারাপ কিছু করার চেষ্টা করেছিল। তাঁরা বিচার চায়।

    এদিকে অভিযুক্তদের দাবি, একটি স্কুটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে তারা নাকি বুঝতে পারেনি যে তাদের গাড়ির নীচে তরুণীর দেহ আটকে গিয়েছে।

    ভয়াবহ ঘটনায় প্রতিক্রিয়া

    এদিকে ঘটনা প্রসঙ্গে ট্যুইট করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর লেখেন, “কাঞ্ঝাওয়ালা- সুলতানপুরী অপরাধের ঘটনা শুনে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। অপরাধীদের ভয়ঙ্কর অপরাধপ্রবণতা দেখে আমি স্তম্ভিত। দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছি। অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।”

    দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল দাবি করেছেন, গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করা হবে। চালক মত্ত অবস্থায় ছিল কিনা তা জানতেও পরীক্ষা করা হবে।

  • Swiggy: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি

    Swiggy: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল বর্ষবরণের রাতে মেতেছিল গোটা দেশ। যেকোনও উৎসব পেটপুজো ছাড়া অসম্পূর্ণ। ৩১ ডিসেম্বরের রাত থেকেই উৎসব, আনন্দে মেতেছেন সকলে। কারোর বাড়িতে হয়েছে পিকনিক, কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টিতে মত্ত। আর উৎসবের দিনে অনেকেই রান্না-বান্না থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। আর তার জন্যে আমরা মূলত ভরসা করি ফুড ডেলিভ্যারি অ্যাপেই (Swiggy)। সবাই উৎসবের আনন্দে মেতে থাকলেও এই দিনগুলিতে ব্যস্ততা বেড়ে যায় ডেলিভারি বয়দের। এই দিন দেশজুড়ে লক্ষাধিক অর্ডার ডেলিভারি দিলেন ডেলিভারি বয়রা।

    কী জানিয়েছে সুইগি? 

    সুইগি (Swiggy) জানিয়েছে, বর্ষবরণের রাতে দেশে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিরিয়ানির। সন্ধে ৭টা বেজে ২০ মিনিটের মধ্যেই ১ লক্ষ ৬৫ হাজার বিরিয়ানির অর্ডার জমা পড়ে তাদের কাছে। সবমিলিয়ে বর্ষবরণে রাতে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি বিকিয়েছে তাদের অ্যাপ থেকে। সুইগি আরও জানিয়েছে, শনিবার, ৩১ ডিসেম্বর তাদের অ্যাপে সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। অর্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা। রাত ১০টা বেজে ২৫ মিনিট পর্যন্ত ৬১ হাজার পিৎজা বিকিয়েছে তাদের অ্যাপ মারফত। বাকি হিসেব এখনও মেলেনি।

    আরও পড়ুন: নাসিকের কারখানায় আগুন, মৃত ২, আহত কমপক্ষে ১৭

    বর্ষবরণের (Swiggy) রাতে মোট যা বিক্রি হয়েছে সেই নিরিখে বিরিয়ানির অর্ডারে সবচেয়ে এগিয়ে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেন, মোট বিক্রি হওয়া বিরিয়ানির ৭৫.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল লখনউয়ি বিরিয়ানি, ১৪.২ শতাংশ। কলকাতার বিরিয়ানি বিক্রি হয়েছে ১০.৪ শতাংশ।

    হায়দ্রাবাদের অন্যতম জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁর সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে প্রতি মিনিটে দুই প্যাকেট বিরিয়ানির ডেলিভারি দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ১৫ টন বিরিয়ানি তৈরি করা হয়েছিল।

    শনিবার রাত ১০ টা ২৫ মিনিটে সুইগির (Swiggy) তরফে একটি ট্যুইটবার্তায় বলা হয়, ‘ডোমিনোজ ইন্ডিয়া, ৬১,২৮৭ পিৎজার ডেলিভারি দেওয়া হয়েছে। ওগুলির সঙ্গে কতগুলি ওরিগ্যানোর প্যাকেট যাচ্ছে, শুধু সেটা ভাবুন।’

    সেইসঙ্গে শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১.৭৬ লাখ প্যাকেট চিপস সরবরাহ করা হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ৯ টা ১৮ মিনিট পর্যন্ত ভারতের ১২,৩৪৪ জন খিচুড়ির অর্ডার দিয়েছিলেন। তারই মধ্যে শনিবার সন্ধ্যায় সুইগির সিইও শ্রীহর্ষ মাজেটি বলেন, “দ্রুতগতিতে শুরু হয়েছে পার্টি। ইতিমধ্যে আমরা ১৫ লাখ অর্ডার দিয়েছি। তা চলছে। এই নিউ ইয়ার্স ইভকে অবিস্মরণীয় করে তুলে আমাদের বাহিনী ও সহযোগী রেস্তোরাঁগুলি তৈরি আছে। বিশেষ পরামর্শ দিচ্ছি – ভিড় এড়াতে দ্রুত অর্ডার দিন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

LinkedIn
Share