Blog

  • BJP: রাজ্যপালের বক্তৃতার মাঝেই ‘চোর ধরো’ স্লোগান, উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির

    BJP: রাজ্যপালের বক্তৃতার মাঝেই ‘চোর ধরো’ স্লোগান, উত্তপ্ত বিধানসভা, ওয়াকআউট বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যপালের ভাষণে দুর্নীতিকে আড়াল করা হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি (BJP) বিধায়করা। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষেই বিক্ষোভ দেখাতে থাকেন পদ্ম-বিধায়করা। বুধবার বিধানসভায় শুরু হয় বাজেট অধিবেশন (Budget Session)। এদিন ভাষণ দিচ্ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিন বছর পর এবার সরাসরি সম্প্রচার করা হচ্ছিল রাজ্যপালের ভাষণ।

    রাজ্যপাল…

    রাজ্যপালের বক্তৃতায় দুর্নীতিকে আড়াল করা হয়েছে, এই অভিযোগ তুলে বিধানসভার ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা স্লোগান দিতে থাকেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, চোর ধরো, জেল ভরো স্লোগান দিতে দিতে ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। তার আগে রাজ্যপালের সামনেই কাগজ ছুড়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ছিঁড়ে ফেলা হয় রাজ্যপালের ভাষণের প্রতিলিপিও। এহেন উত্তপ্ত পরিস্থিতিতেও থামেননি রাজ্যপাল। পুরো বক্তব্যই পেশ করেন তিনি। এক সময় তুমুল বিক্ষোভ ও স্লোগান দেওয়ার জেরে বক্তব্য শোনা না গেলেও, থামেননি রাজ্যপাল। লিখিত বক্তব্য পাঠ করে বিধানসভা চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময়ও বিজেপি (BJP) বিধায়করা রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।  

    আরও পড়ুুন: ‘দোষী হলে টাকাও যাবে, জেলও হবে’, গ্রুপ-ডির ‘ভুয়ো’ চাকরিপ্রাপকদের উদ্দেশে বিচারপতি বসু

    এদিন প্রথা মেনে প্রথমে শোক প্রস্তাব পেশ করা হয়। তার পরেই শুরু হয়ে যায় হট্টগোল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে জেলবন্দি করে রাখা হয়েছে কেন, সরকার পক্ষের কাছে সে ব্যাপারে কৈফিয়ত চেয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। রাজ্যপাল বক্তব্য পেশ করতে শুরু করতেই স্লোগান দিতে থাকেন তাঁরা। তাঁরা বলতে থাকেন, চাকরি চোর সরকার, আর নেই দরকার। রাজ্যপাল ন নম্বর অনুচ্ছেদ পড়তেই স্লোগান দেওয়ার মাত্রা আরও বেড়ে যায়। প্রসঙ্গত, ওই অনুচ্ছেদে লেখা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে শান্তির আবহ বজায় রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রয়েছে। বিজেপির (BJP) অভিযোগ, রাজ্যের পর্বত সমান দুর্নীতিকে আড়াল করে রাজ্যের গুণগান গাইছেন রাজ্যপাল। এর পরেই রাজ্যপালের মিথ্যা ভাষণ মানছি না, মানব না, স্লোগান দিতে থাকেন তাঁরা। বলতে থাকেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এসব বলতে বলতেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Border Gavaskar: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    Border Gavaskar: বর্ডার গাভাসকার সিরিজে নজির গড়তে পারেন কোহলি-পুজারা, ভেঙে যেতে পারে সচিন- দ্রাবিড়-কুম্বলেদের রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ৪ ম্যাচের এই সিরিজ ভারতের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের মাধ্যমেই গড়তে পারে একের পর এক রেকর্ড। ৪ ম্যাচের এই টেস্ট সিরিজে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতের দুই তারকা রয়েছেন তাঁরা হলেন ব্যাটার বিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। তাঁদেরই এই ম্যাচে বেশি সংখ্যক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও রেকর্ড গড়ার তালিকায় পিছিয়ে নেই। এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথ ও লিয়নের মত ক্রিকেটাররা।

    বিরাটের নজির গড়ার সুযোগ

    আন্তর্জাতিক স্তরে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৫ হাজার রান পূর্ণ করার এক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে এই ম্যাচে। তার জন্য বিরাটের দরকার মাত্র ৬৪ রান।

    আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার জন্য দরকার ১৫৩ রান। তা হলে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ হবে বিরাটের। এখনও পর্যন্ত ভারতে ৪৬টি টেস্ট খেলে কোহলির সংগ্রহ ৩৮৪৭ রান।

    বর্ডার গাভাসকার সিরিজে কোহলি সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। এখনও পর্যন্ত ৩৬টি ইনিংসে ১৬৮২ রান করেছেন তিনি। এ ক্ষেত্রেও নিজের অবস্থান উন্নত করার সুযোগ রয়েছে তাঁর সামনে। বর্ডার গাভাসকর ট্রফিতে সবথেকে বেশি রান স্কোরারের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (৩২৬২)।  বাকি পাঁচ জন ব্যাটার হলেন রিকি পন্টিং (২৫৫৫), ভিভিএস লক্ষ্ণণ (২৪৩৪), রাহুল দ্রাবিড় (২১৪৩), মাইকেল ক্লার্ক (২০৪৯) এবং চেতেশ্বর পুজারা (১৮৯৩)। ফলে বর্ডার গাভাসকর সিরিজে ২০০০ রানের ক্লাবে প্রবেশের খুব কাছে রয়েছেন বিরাট কোহলি। কোহলি করেছেন ১৬৮২ রান।

    নজির গড়তে পারেন পুজারাও

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে টেস্টে দু’হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে তাঁর সামনে। এখনও পর্যন্ত ২০টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮৯৩ রান।

    আরও পড়ুন: নাগপুরে ঘূর্ণি উইকেটই চান দ্রাবিড়! কাল থেকেই শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

    অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের রেকর্ড গড়ার সুযোগ

    নজির গড়তে পারেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। একটি উইকেট পেলেই তিনি হবেন ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ৪৫০টি টেস্ট উইকেটের মালিক। বর্ডার গাভাসকার সিরিজে অনিল কুম্বলের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও ভাঙতে পারেন অশ্বিন। এই সিরিজে কুম্বলের উইকেট সংখ্যা ১১১টি। অশ্বিনের এখনও পর্যন্ত সংগ্রহ ৮৯টি উইকেট।

    মাইল ফলক ছুঁতে পারেন রবীন্দ্র জাডেজাও। এখনও পর্যন্ত ৬০টি টেস্টে জাডেজা পেয়েছেন ২৪২টি উইকেট। টেস্টে ২৫০ উইকেটে মাইল ফলক স্পর্শ করার সুযোগ রয়েছে বাঁহাতি অলরাউন্ডারের সামনে।

    রেকর্ড গড়ার সামনে রয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামিও। মাত্র একটি উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট হবে শামির।

    অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারও গড়তে পারেন নজির

    রেকর্ড গড়ার প্রথমেই রয়েছেন স্টিভ স্মিথ। তাঁর দরকার ৩৫৩ রান। তা হলেই টেস্ট ক্রিকেটে দ্রুততম ন’হাজার রান পূর্ণ করার রেকর্ড গড়বেন তিনি।

    বর্ডার গাভাসকার সিরিজে সব থেকে বেশি শতরানের মালিক হওয়ারও সুযোগ রয়েছে স্মিথের সামনে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক দু’দেশের টেস্টে করেছেন আটটি শতরান। তাঁর সামনে শুধু সচিনের ন’টি শতরান।

    রেকর্ড গড়তে পারেন অস্ট্রেলিয়ার নাথান লিয়নও। আর ছ’টি উইকেট পেলেই ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন লিয়ন। অশ্বিনের মত বর্ডার গাভাসকার সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনেও। বরং অশ্বিনের থেকেও সুবিধাজনক জায়গায় আছেন অসি স্পিনার। কুম্বলকে ছাড়িয়ে যেতে তাঁর দরকার মাত্র ১৮টি উইকেট।

  • Recruitment Scam: ‘দোষী হলে জেলও হবে’, গ্রুপ-ডির ‘ভুয়ো’ চাকরিপ্রাপকদের উদ্দেশে বিচারপতি বসু

    Recruitment Scam: ‘দোষী হলে জেলও হবে’, গ্রুপ-ডির ‘ভুয়ো’ চাকরিপ্রাপকদের উদ্দেশে বিচারপতি বসু

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ ডি নিয়োগ মামলায় ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও যে অযোগ্য প্রার্থীরা ইস্তফা দেননি তাঁদের বিরুদ্ধে কেনও এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকা তো ফেরত দিতেই হবে, পাশাপাশি জেলেও যেতে হবে, এদিন গ্ৰুপ-ডি নিয়োগ মামলায় অযোগ্য চাকরি প্রাপরদের উদ্দেশে এমনটাই বললেন বিচারপতি বসু।

    নিয়োগ মামলায় বিচারপতির মন্তব্য

    এদিন গ্ৰুপ-ডি নিয়োগ মামলায় ওএমআর শিট কারচুপিতে নাম থাকা ১৬৯৮ চাকরিপ্রাপককে কড়া বার্তা দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে ওই চাকরিপ্রার্থীদের এই মামলায় যুক্ত করার কথাও সিবিআইকে তিনি বলেন। বিচারপতি বসুর মন্তব্য, এই ১৬৯৮ জনের বক্তব্য শুনতে অবিলম্বে নোটিশ জারি করা প্রয়োজন। এদের তদন্তে সহযোগিতা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। এই প্রসঙ্গে সিবিআই আদালতে জানায়, কয়েক জন সহযোগিতা করলেও সকলে সাহায্য করছেন না। পাল্টা বিচারপতি বসুর বক্তব্য, “সিবিআইয়ের উচিত এই ১৬৯৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা। নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলেও যেতে হবে জানিয়ে রাখলাম।”

    বুধবার মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বসুর মন্তব্য, “যাঁরা ওএমআর শিট বিকৃত করেছেন এবং এর ফলে যাঁরা উপকৃত হয়েছেন দু’জনেই সমান ভাবে এই দুর্নীতির জন্য দায়ী।”

    আরও পড়ুন: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    বিচারপতির প্রশ্নের মুখে সিবিআই

    বিচারপতি এদিন সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, “কেন এফআইআর দায়ের হয়নি? ১৬৯৮ জনের ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে? মূল চক্রী কে? একটা ডকুমেন্ট পাওয়া গেছে। একজন তৈরি করেছে। আরএক দল সুবিধা পেয়েছে। দু’পক্ষই কি সমান দোষী নয়? আপনারা এদের প্রত্যেককে কেন ক্রিমিনাল কেস দিচ্ছেন না? তদন্তে গতি আনুন, আনতে হবে।”

    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অযোগ্য চাকরিপ্রাপকদের ইস্তফা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন। তার পরও যারা ইস্তফা দেননি তারাও এই ষড়যন্ত্রে শামিল বলে ধরে নেবে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ ফেব্রুয়ারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cholesterol: বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই চাটনি খান এবং খারাপ কোলেস্টেরলকে দূরে রাখুন

    Cholesterol: বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এই চাটনি খান এবং খারাপ কোলেস্টেরলকে দূরে রাখুন

    মাধ্যম নিউজ ডেস্ক: আমাদের শরীরে মূলত দু’ধরনের কোলেস্টেরল (Cholesterol) পাওয়া যায়। এইচডিএল এবং এলডিএল। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ও লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এর মধ্যে প্রথমটি ভাল কোলেস্টেরল। আর দ্বিতীয়টিকে বলে খারাপ কোলেস্টেরল। এলডিএল হল খারাপ কোলেস্টেরল, যা শরীরের ক্ষতি করে। এর ফলে হতে পারে সংবহনতন্ত্রের সমস্যা। এতে বাড়তে পারে স্ট্রোক ও হৃদ্‌রোগের ঝুঁকি। অনিয়ন্ত্রিত জীবনচর্চা ও সঠিক খাদ্যাভ্যাসের অভাবে এই সমস্যা আসতে পারে।

    আরও পড়ুন: ‘দুর্নীতি খুনের সমান’, মানিকের জামিনের বিরোধীতায় ইডি টানল ‘ম্যাকবেথ’- এর তুলনা

    বেশি তেল-মশলা -ঘি দেওয়া খাবার বাড়িয়ে দিতে পারে খারাপ কোলেস্টেরলের (Cholesterol) মাত্রা। আবার অন্য দিকে কোলেস্টেরল বাগে আনতে খেতে পারেন ওটস, বাদাম।

    এছাড়াও খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে বিশেষ চাটনি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টি বিশেষজ্ঞ অঞ্জলি মুখোপাধ্যায়।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Anjali Mukerjee (@anjalimukerjee)

    কী করে বানাবেন সেই চাটনি?

    উপকরণ

    • ধনেপাতা- ৫০ গ্রাম
    • পুদিনাপাতা- ৫০ গ্রাম
    • কাঁচা লঙ্কা- প্রয়োজন মতো
    • রসুন- ২০ গ্রাম
    • তিসির তেল- ১৫ গ্রাম
    • ইসবগুল- ১৫ গ্রাম
    • নুন- প্রয়োজন মতো
    • লেবুর রস- ১০ মিলি
    • জল- প্রয়োজন মতো

    এবার সব উপকরণ ব্লেন্ডারে ভালো করে বেটে নিলেই চাটনি তৈরি।

    কী উপকার পাবেন?

    • ধনে ও পুদিনা হজমে সাহায্য করে, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে।
    • রসুন রক্তের ঘনত্ব কমিয়ে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখে।
    • ইসবগুল পেট পরিষ্কার করে। কোষ্টকাঠিন্য থেকে আরাম দেয়। এতে হজম ভালো হয় এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
    • তিসি ওমেগা ৩- এর খুব ভালো উৎস। এটি ট্রাই গ্লিসারাইড এবং ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রনে রাখে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • Recruitment Scam: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    Recruitment Scam: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নজরদারিতেই নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের বিরোধিতা করতে গিয়ে ব্যাঙ্কশাল কোর্টে নগর দায়রা আদালতে বিস্ফোরক অভিযোগ করল ইডি।  বুধবার, ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, এই কাজে মানিককে পুরো সাহায্য করতেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ।

    OMR শিটে সাঙ্কেতিক প্রশ্ন

    ইডির দাবি অনুযায়ী, দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছয় যে, OMR শিটেও সাঙ্কেতিক প্রশ্ন ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ যারা টাকা দিয়েছে, তা বোঝা যেত উত্তরপত্র দেখেই। বিষয়টি কীরকম ? কোন দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, তা নাকি আগেই জানিয়ে দেওয়া হত চাকরিপ্রার্থীদের। বাকি প্রশ্নের উত্তর দিতে নিষেধ করা হয়েছিল। এই দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া ও বাকি প্রশ্নের উত্তর না দেওয়া দেখেই বোঝা যেত, কোন কোন পরীক্ষার্থী টাকা দিয়েছেন।  নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা  কুন্তল ঘোষকে জেরা করে এই তথ্য মিলেছে বলে আদালতে দাবি করেছে ইডি। আদালতে ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, একসময় গোটা দুনিয়া থেকে বাংলায় ছাত্রছাত্রীরা পড়তে আসত। এখন অযোগ্যদের হাতে এই প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে।সেই কারণেই অন্যত্র পড়তে যাচ্ছে বাংলার পড়ুয়ারা।

    আরও পড়ুন: ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিবিএসই পরীক্ষা, কবে পাওয়া যাবে অ্যাডমিট?

    টাকার পাহাড়

    কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন। ইডি-র দাবি, পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা কোনও লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি, মানিকের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি সিডি-র একটিমাত্র ফোল্ডারে প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর নাম মিলেছে। এদের মধ্যে আড়াই হাজারেরও বেশি চাকরি পেয়েছেন। অথচ জেরায় মানিক দাবি করেন, তিনি এসবের কিছুই জানেন না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: বিদায়ের পথে শীত! সকালে শহরে কুয়াশার দাপট

    Weather Update: বিদায়ের পথে শীত! সকালে শহরে কুয়াশার দাপট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদায়ের পথে শীত। বসন্তের হালকা বাতাস বইতে শুরু করেছে শহর কলকাতায়। বুধবার শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির উপরে। তবে সকালের দিকে ঘন কুয়াশা ছিল। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজও শেষ হবে। চিকিৎসকদের মতে, আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সর্দি, কাশি, জ্বরজ্বর ভাব, নাক দিয়ে জল পড়া, মাথা যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ভাইরাল সংক্রমণেরও (Viral Infection) সম্ভাবনা থাকে এই ঋতু বদলের (Weather Change) সময়। 

    সকালে কুয়াশার দাপট

    বুধবার কুয়াশার দাপটে সকালের দিকে দৃশ্যমানতা কম ছিল। অসুবিধে হয় যান চলাচলে। তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে অল্প-অল্প করে রোদের মুখ দেখা গিয়েছে। দুপুরের দিকে গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই ঘন কুয়াশার দাপট। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। 

    আরও পড়ুন: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    বিদায়ের পথে শীত

     ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে বাংলায়। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা নামবে। শনি ও রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোম, মঙ্গলবার ফের নিম্নমুখী হবে পারদ। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নীচে নামতে পারে পারদ।  তবে এই ঠান্ডার অনুভূতি দীর্ঘস্থায়ী হবে না,  ১৫ ফেব্রুয়ারি থেকে শীত পুরোপুরি বিদায় নেবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তার আগে, ধীরে ধীরে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি সম্ভাবনা। রাজ্যের আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pan Aadhaar Link: আধার-প্যান লিঙ্ক করেননি? কী হবে জানেন?

    Pan Aadhaar Link: আধার-প্যান লিঙ্ক করেননি? কী হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘনিয়ে আসছে সময়। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (Pan Aadhaar Link) না করলে গুণতে হবে মোটা টাকা জরিমানা। এক বিজ্ঞপ্তিতে আয়কর (Income Tax) বিভাগ জানিয়েছে, প্যান কার্ড হোল্ডাররা চলতি বছর ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে ব্যর্থ হন, তাহলে তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ১ এপ্রিল ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। তার পর থেকে আধার-প্যান লিঙ্ক করতে গুণতে হবে কড়কড়ে ১০০০ টাকা। প্রসঙ্গত, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা গত কয়েক মাসে বেশ কয়েকবার বাড়িয়েছে আয়কর দফতর।

    প্যান আধার লিঙ্ক…

    কীভাবে করবেন প্যান আধার লিঙ্ক (Pan Aadhaar Link)?

    আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ লগ ইন করুন।

    Quick Links বিভাগে যান এবং Link Aadhaar-এ ক্লিক করুন। আপনার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলবে। এখানে আপনার প্যান নম্বর, আধার নম্বর ও মোবাইল নম্বর লিখুন। I validate my Aadhaar details বিকল্পটি নির্বাচন করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি দিয়ে validate-এ ক্লিক করুন। জরিমানা দেওয়ার পর আপনার PAN লিঙ্ক করা হবে আধারের সঙ্গে।

    জরিমানা দেবেন কীভাবে?

    জরিমানা দিতে আপনাকে যেতে হবে এই পোর্টালে https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp

    এখানে প্যান-আধার লিঙ্ক করার অনুরোধের জন্য CHALLAN NO/ITNS 280-তে ক্লিক করার পরে, প্রযোজ্য ট্যাক্স নির্বাচন করুন। মাইনর হেড ও মেজর হেডের অধীনে সিঙ্গল চালানে ফি দিতে হবে। এরপর নেটব্যাঙ্কিং বা ডেবিট কার্ড থেকে অর্থ প্রদানের মোড বেছে নিন এবং আপনার প্যান নম্বর লিখুন। মূল্যায়ন বছর নির্বাচন করুন এবং ঠিকানা প্রদান করুন। সব শেষে ক্যাপচা পূরণ করুন এবং Proceed-এ গিয়ে ক্লিক করুন।

    প্রসঙ্গত, প্যান কার্ড নিষ্ক্রিয় হওয়ার পরে প্যান কার্ড হোল্ডার মিউচুয়ার ফান্ড, স্টক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজগুলি করতে পারবেন না। এছাড়াও নথি হিসেবে প্যান ব্যবহার করার জন্যও জরিমানা করা হতে পারে। আয়কর আইনের ধারা 272B-র অধীনে আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

    আরও পড়ুুন: মালদায় উদ্ধার ‘সোনার দুর্গা’ ঘিরে চলছে পুজো-অর্চনা, মূর্তি প্রশাসনকে দিতে নারাজ গ্রামবাসীরা

    উল্লেখ্য, অসম, জম্মু-কাশ্মীর এবং মেঘালয়ে বসবাসকারী নাগরিকদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক (Pan Aadhaar Link) করার প্রয়োজন নেই। যাঁদের বয়স ৮০ বছরের বেশি, তাঁদেরও এটা জরুরি নয়। জানা গিয়েছে, ৬১ কোটির মধ্যে আধার প্যান লিঙ্ক হয়েছে ৪৮ কোটি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Sid Kiara: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    Sid Kiara: প্রেম থেকে পরিণয়, রাজস্থানে শাহি আয়োজনে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara)। বলিউডের এই তারকাদের বিয়ের আসর বসেছিল জয়সালমেরের সূর্যগড় প্যালেসে। ইন্ডিস্ট্রির সীমিত কিছু বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন ‘শেরশাহ’। রাজকীয় ঢঙে সম্পন্ন হল বিয়ে। আঁটসাঁট নিরাপত্তা বলয়েই শুভ পরিণয় সম্পন্ন হল। 

    মেহেন্দি ও সঙ্গীতানুষ্ঠান হয় ৬ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি বসে বিয়ের আসর (Sid Kiara)। মেহেন্দি অনুষ্ঠানে যোগ দেন কর্ণ জোহর, জুহি চাওলা, শাহিদ কপূর, মীরা রাজপুত-রা। ডান্স ফ্লোর মাতান স্বয়ং বর-কনে সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যগড় হোটেলের লেকসাইডে বসে আসর। প্রথমে কিয়ারার হাতে, পরে সিদ্ধার্থের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেন্দিতে। 

    রাজস্থানের নিয়ন আলোয় সেজে ওঠে বিয়েবাড়ি (Sid Kiara)। অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাতেই ব্যক্তিগত জেটে মরুপ্রদেশে পাড়ি দেন কিয়ারার স্কুল মেট ঈশা আম্বানি। ফিরে যান সোমবার রাতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফের ফিরে আসেন মঙ্গলবার। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রের খবর, ১০টি দেশ থেকে ১০০-র বেশি পদের আয়োজন করা হয় বিয়েতে। মেনুতে ছিল ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি, গুজরাতি পদ, সঙ্গে জলসমেরে ঘোটওয়ান লাড্ডু। 

    গতকালই প্রকাশ্যে এসেছে জুটির প্রথম ছবি (Sid Kiara)। আর তারপর থেকেই ট্রেন্ডিংয়ে চলে এসেছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সিড কিয়ারার বিয়ের ছবি। অনেকে আবার খুঁজে বের করছেন তাঁদের পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে নিজেদের সম্পর্ক আভাসে, ইঙ্গিতে বুঝিয়েছেন তাঁরা।

    প্রকাশ্যে বিয়ের ছবি 

    গত বছর কয়েক পর্ব আগে পরে কফি উইথ করনে এসেছিলেন সিদ্ধার্থ কিয়ারা (Sid Kiara)। সঞ্চালকের প্রশ্নবাণের মুখে পড়ে বেশ কিছু সিক্রেট ফাঁস করেছিলেন তাঁরা। সেখানেই করন প্রশ্ন করেছিলেন, নিজের ‘ব্রাইডসমেড’ হিসাবে কাকে চান কিয়ারা? অভিনেত্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, তিনি চান আলিয়া ভাট তাঁর বিয়ের সব কাজকর্ম করুক। আলিয়াকে তাঁর বেশ মিষ্টি লাগে বলেও জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সিদ্ধার্থ আলিয়ার প্রেম ছিল একসময়ের হটকেক। মজার বিষয় হল, কিয়ারার আসম নাম কিন্তু আলিয়া। সিনেমার ক্ষেত্রে সেই নাম তিনি ব্যবহার করেন না। নেটিজেনরা অনেকেই বলছেন, সিদ্ধার্থের আলিয়াকে বিয়ে করার স্বপ্ন অবশেষে পূরণ হল।

    আরও পড়ুন: মুর্শিদাবাদ, কলকাতায় পতাকা বিড়ির কারখানা, অফিসে আয়কর হানা, চলছে তল্লাশি  

    ২০২১ সালে মুক্তি পায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী (Sid Kiara) অভিনীত ছবি শেরশাহ। এই ছবিতেই দুই তারকা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন। যদিও তাঁরা এর অনেক আগে থেকেই বহুবছর ধরে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। বহু সময় তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। কখনও বিদেশে ছুটি কাটাতে যেতে। কখনও আবার বলিউডের কোনও পার্টিতে। কিন্তু কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ। আবার অস্বীকারও করেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     

     

  • Vande Bharat: আরও তাড়াতাড়ি গন্তব্যে, শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের

    Vande Bharat: আরও তাড়াতাড়ি গন্তব্যে, শীঘ্রই গতি বাড়তে চলেছে হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার রেলযাত্রীদের জন্য সুখবর! খুব শীঘ্রই গতি বাড়তে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের। এই মুহূর্তে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার। গতিবেগ প্রতি ঘণ্টায় আরও ২০ থেকে ৩০ কিলোমিটার বাড়ানোর পরিকল্পনা চলছে। সেই কারণেই পরিকাঠামো ও রেলপথ সরেজমিনে পরিদর্শন করলেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার ড. জয়দীপ গুপ্তা। আগামী কিছুদিনের মধ্যেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ছুটতে চলেছে বলে তিনি জানিয়েছেন।

    হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের গতি বৃদ্ধি

    মঙ্গলবার মালদহ টাউন স্টেশন পরিদর্শনে আসেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার জয়দীপ গুপ্তা। তিনি সাংবাদিকদের জানান, বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ঘন্টায় ১১০ কিলোমিটার গতিবেগে চলছে। এই গতি বাড়িয়ে অন্তত ১৩০ কিলোমিটার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য রেলের মালদহ ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে মাস তিনেকের মধ্যেই আরও বেশি গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে। সমস্ত বিষয় খতিয়ে দেখার পাশাপাশি কন্ট্রোল রুমের বিভিন্ন বিভাগ, ট্র্যাক, সিগন্যালিং ব্যবস্থা ইত্যাদি নিজে পরিদর্শন করেও সন্তোষ প্রকাশ করেছেন জয়দীপ গুপ্তা।

    গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় মালদায় ডিভিশনের পদস্থ ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার। বৈঠক শেষে তিনি বলেন, “হাইস্পিড ট্রেন চলাচলের জন্য রেল ট্র্যাক একেবারেই নিরাপদ। আমরা মালদহে সেই পরিকাঠামোও দেখেছি। খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগে চালানো হবে। বর্তমানে ১১০-এ চলছে। ধীরে ধীরে গতি বাড়িয়ে ১৬০ পর্যন্ত করা যাবে।”

    আরও পড়ুন: মালদায় উদ্ধার ‘সোনার দুর্গা’ ঘিরে চলছে পুজো-অর্চনা, মূর্তি প্রশাসনকে দিতে নারাজ গ্রামবাসীরা

    বন্দে ভারতের গতি বৃদ্ধি পেলে হাওড়া থেকে উত্তরবঙ্গ পৌঁছনোর সময় কমে যাবে। দ্রুত গতির এই ট্রেন হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সঠিক সময়েই চলাচল করছে বলে জানিয়েছে রেল এবং তাতে খুশি রেলযাত্রীরাও। উল্লেখ্য, রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ছুটতে পারে। তবে তার জন্য রেলের রেক, বৈদ্যুতিকরণ, সিগন্যাল, স্টেশনের পরিকাঠামো উন্নয়ন-সহ বেশকিছু অগ্রগতির প্রয়োজন রয়েছে। এজন্যই পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে রেল কর্তৃপক্ষ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weight Loss: বাড়তি ওজন কমাতে চান? তাহলে আজ থেকেই এই ৬টি সূত্র মেনে চলুন

    Weight Loss: বাড়তি ওজন কমাতে চান? তাহলে আজ থেকেই এই ৬টি সূত্র মেনে চলুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়তি ওজন আজ অনেকের কাছেই ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতিকায় শরীর নিয়ে কোনও সুখ নেই! স্লিম হওয়ার জন্য তাই নানা রকমের উপায় অবলম্বনের চেষ্টা করেন প্রত্যেকেই। ছোটা, হাঁটা, ঘাম ঝড়ানো, সাইক্লিং, সাঁতার কাটা এসব তো আছেই। তার সঙ্গে চলে খাবার এড়িয়ে যাওয়া। পুষ্টিবিদরা বলছেন, খাবার এড়িয়ে গিয়ে বাড়তি ওজন কমানো (Weight Loss) সম্ভব নয়। এতে হিতে বীপরীত হতে পারে। বাড়তি ওজনের কতগুলো কারণ নিয়ে আমরা আজ আমরা আলোচনা করব। এবং ওজন কমাতে কী কী করবেন তাও বলব। 

    ওজন কমাতে (Weight Loss)  চাইলে কী করবেন এবং কী করবেন না

    ১. প্রাতঃরাশ এড়িয়ে যাওয়া

    প্রাতঃরাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদরা বলছেন এটা এড়িয়ে যাওয়া কখনও উচিত নয়। শরীরে শক্তি, প্রোটিন এবং ক্যালসিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে প্রাতঃরাশ।

    ২. প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন

    পুষ্টিবিদরা প্রক্রিয়াজাত খাবারের ফাঁদে না পড়ার পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে  রাসায়নিক পদ্ধতি ব্যবহার করার ফলে এই ধরনের খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

    ৩. ফল খান

    তাজা ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জাঙ্ক ফুড এড়িয়ে ফল খেতে বলছেন তাঁরা।

    ৪. প্রচুর জল পান করুন

    ওজন কমাতে (Weight Loss)  চাইলে শরীরকে হাইড্রেটেড রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই শরীরে যেন কখনও জলর মাত্রা কম না হয়।

    ৫. কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন

    ওজন কমাতে (Weight Loss)  চাইলে কার্বোহাইড্রেড জাতীয় খাবার একটু কম খেতে পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

    ৬. নিয়মিত শারীরিক অনুশীলন করুন

    শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত শারীরিকভাবে অনুশীলন ভীষণ দরকার। শরীরের বাড়তি মেদ ঝড়াতেও এর বিকল্প নেই।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share