Blog

  • Recruitment Scam: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ

    Recruitment Scam: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার সন্ধেয় নিজেদের সাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই ৯৫২ জনের বিবরণ দিয়েছে এসএসসি। সেই তালিকা দেখে চক্ষু চড়কগাছ। স্কুলের নিয়োগ পরীক্ষায় কোনও উত্তর না লিখেই পাশ করেছেন অনেকে। এমনকি বিভিন্ন স্কুলে শিক্ষকতাও করছেন তাঁরা। বুধবার, কলকাতা হাইকোর্টের নির্দেশে-স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে,তাতেই উঠে এসেছে এই চিত্র।

    ফের শিরোনামে পরেশ অধিকারী

    নবম-দশমের বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই আবারও শিরোনামে মন্ত্রী পরেশ অধিকারী। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি করা স্কুল ইন্দিরা গার্লস হাইস্কুলে আবারও এক ভুয়ো শিক্ষকের সন্ধান মিলল। বৃহস্পতিবার,এসএসসি ওয়েবসাইটে তালিকা আসতেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছেন না ওই স্কুলের ইংরেজি শিক্ষক কনিকা বর্মন। অভিযোগ, ওএমআর শিট কারচুপি করে নাম্বার বাড়িয়ে ইংরেজি শিক্ষক হয়েছিলেন কনিকা। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি স্কুলের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পদে নিযুক্ত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। 

    আরও পড়ুন: “বড়দিনের উৎসবে মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন”, সংসদ থেকে বিশেষ বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

    ভাইরাল ওএমআর শিট

    ইতিমধ্যেই একের পর এক OMR শিট ভাইরাল হচ্ছে সোস্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে কেউ কেউ একটিও গোল ভরাট করেননি আবার কেউ ৫৫টি প্রশ্নেরই উত্তর করেছেন। যদিও প্রায় সব উত্তরই ভুল। তবে সবার প্রাপ্ত নম্বর ৫৩। কোন জাদুবলে এই ভাবে নম্বর বেড়েছে তা নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কালনা মহারাজা বিদ্যালয়ে ভূগোলের শিক্ষকের ওএমআর শিট একেবারে ফাঁকা। বৃহস্পতিবার তিনি আর স্কুলে আসেননি। ওএমআর-এ দেখা যাচ্ছে, রোল নম্বর সহ যাবতীয় বিষয়ের সার্কেল ভরাট করা হলেও একটিও প্রশ্নের উত্তরের সার্কেল ভরাট করা হয়নি। ফাঁকা খাতা জমা দিয়ে, শুধুমাত্র টাকার বিনিময়ে অনেককে চাকরি দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এই অভিযোগে তুলে সরব হয়েছেন নবম-দশম শ্রেণির শিক্ষকপদে চাকরিপ্রার্থীরা। আর, সেই অভিযোগ যে সত্য,তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকেই স্পষ্ট হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Harry & Meghan: ডকুমেন্টরি ‘হ্যারি অ্যান্ড মেগান’-এ দেখানো ক্যালিফোর্নিয়ার বাড়িটি বিক্রি করা হবে কত টাকায়, জানেন?

    Harry & Meghan: ডকুমেন্টরি ‘হ্যারি অ্যান্ড মেগান’-এ দেখানো ক্যালিফোর্নিয়ার বাড়িটি বিক্রি করা হবে কত টাকায়, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বহু প্রতীক্ষিত ‘হ্যারি অ্যান্ড মেগান’ (Harry & Meghan) নামক ডকুমেন্টরি সম্প্রতি মুক্তি পেয়েছে। যেটির মাধ্যমে রাজপরিবারের বিভিন্ন অজানা গল্প তুলে ধরা হয়েছে। তবে আজ আলোচনার বিষয়টি হল, ক্যালিফোর্নিয়ার যেই বাড়িটিতে এই ডকুমেন্টরি শ্যুট করা হয়েছে, তা দেখতে অস্বাভাবিক সুন্দর। আর যার সৌন্দর্য নজর কেড়েছে দর্শকদের। সূত্রের খবর অনুযায়ী, এই বাড়িটি বিক্রি করার জন্য রাখা হয়েছে। আর এটির দাম রাখা হয়েছে আকাশছোঁয়া। জানা গিয়েছে, এই বাড়িটি এখন ৩৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হতে চলেছে। উল্লেখ্য, এই বাড়িটিতে কিন্তু প্রিন্স হ্যারি ও মেগান থাকেন না। এই বাড়িটিতে শুধুমাত্র ডকুমেন্টরিই শ্যুট করা হয়েছিল।

    ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল বাড়ি…

    সূত্রের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার (Harry & Meghan) এই বিলাসবহুল বাড়িটির মালিকের নাম মার্ক শুলহফ, যিনি একজন ব্যবসায়ী। ২০১৩ সালে তিনি ১৪.৬ মিলিয়ন ডলারে বাড়িটি কিনেছিলেন। বাড়িটি শুধু সুন্দরই নয়, এতে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধাও। ২ একরেরও বেশি জায়গা জুড়ে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এই বাড়িটিতে কি নেই! বাড়িটি প্রাসাদের থেকে কম কিছু নয়। এতে ছটি বেডরুম, সাতটি বাথরুম, একটি জিম, একটি থিয়েটার, একটি বার, একটি গেম রুম, একটি মেডিটেশন রুম এবং একটি পুল রয়েছে। এখানে গ্যারেজের পাশাপাশি একটি জেনারেটর, সৌর শক্তি এবং জলের সেচ ব্যবস্থা সহ বিভিন্ন প্রযুক্তিগত সুবিধাও রয়েছে৷ বেশ কয়েকটি ভাস্কর্য সহ একটি বিশাল বড় ডাইনিং রুমও রয়েছে।

    আরও পড়ুন: রাজপরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করবেন না প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল! কী এমন হল?

    উল্লেখ্য, ১২,৮০৪ ফুটের বাড়িটি ২০০৬ সালে তৈরি করা হয়েছিল ও এটি তৈরি করেছিলেন ডন নল্টি এবং জেএফ ব্রেনান এবং নাতাশা বারাদারন। সান্তা বারবারা ব্রোকারস ও রিস্কিন পার্টনারস গ্রুপের ভিলেজ প্রপার্টিজের রায়ান মালমস্টেন এই প্রাসাদের মত বাড়িটিকে বিক্রির জন্য তালিকাভু্ক্ত করেছে (Harry & Meghan)।

    প্রসঙ্গত, প্রিন্স হ্যারি ও মেগান (Harry & Meghan) মার্কেল বর্তমানে মন্টেসিটোর একটি বাড়িতে থাকেন। এটি ২০২০ সালে তৈরি করতে প্রায় ১৫ মিলিয়ন ডলার লেগেছিল।

  • Parliament Winter Session: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন, কেন জানেন?

    Parliament Winter Session: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহ আগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে সংসদের (Parliament) দুই কক্ষ- লোকসভা ও রাজ্যসভার অধিবেশন (Parliament Winter Session)। আজ, শুক্রবারই চলতি শীতকালীন অধিবেশনের শেষ দিন। চলতি মাসের ৭ তারিখে শুরু হয়েছিল অধিবেশন। শেষ হচ্ছে শুক্রবার। লোকসভা ও রাজ্যসভার সিডিউল তৈরি করে বিজনেস অ্যাডভাইসরি কমিটি। সূত্রের খবর, এই কমিটিই বৈঠক করে সিদ্ধান্ত নেয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাক সংসদের দুই কক্ষের অধিবেশন।

    শীতকালীন অধিবেশন…

    প্রথমে ঠিক ছিল, ৭ ডিসেম্বর শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, নববর্ষ ও তার আগে বড়দিন উপলক্ষে আগেভাগেই স্থগিত করে দেওয়া হচ্ছে সংসদের দুই কক্ষের অধিবেশন। উত্তর-পূর্বাঞ্চল ও গোয়ার বহু বিরোধী সাংসদ রয়েছেন, যাঁদের রাজ্যে অন্যতম প্রধান উৎসব ক্রিসমাস। এঁরা ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষে শীতকালীন অধিবেশন তাড়াতাড়ি শেষ করার জন্য আবেদন জানিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। তাঁদের সেই আবেদনের প্রেক্ষিতেই বড়দিনের আগেই অধিবেশন শেষ করা হতে পারে বলে আগেই খবর ছিল। সেই মতো এদিন স্থগিত করে দেওয়া হয় অধিবেশন।

    আরও পড়ুন: ‘বিদেশে প্রতিষ্ঠিত হও…’, ছেলেমেয়েদের উপদেশ দিয়ে বিতর্কে আরজেডি নেতা

    অধিবেশন (Parliament Winter Session) শুরুর দিন সংসদীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চলে সেজন্য বিরোধীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অধিবেশনের  প্রথম দিন থেকেই মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও তাওয়াং ইস্যুতে বারবার উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে চিনা অনুপ্রবেশ নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। সরকার পক্ষ ও বিরোধী দলের বাক-বিতণ্ডার জেরে মাঝে মধ্যেই মুলতুবি হয়ে গিয়েছিল শীতকালীন অধিবেশন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেও উত্তাল হয়ে ওঠে সংসদ। সব মিলিয়ে চলতি অধিবেশনের প্রথম দিন থেকে নানা ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে সংসদের দুই কক্ষই। চলতি অধিবেশনের শেষ দিনে তাওয়াংয়ে ভারতীয় সেনা ও চিনা ফৌজের সংঘর্ষ নিয়ে আলোচনার দাবিও জানান বিরোধীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Biotech: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন

    Bharat Biotech: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার আতঙ্ক ফের মাথা চাড়া দিয়েছে প্রতিবেশী দেশ চিনে। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে দেশে ইতিমধ্যেই। তাই আগে থেকেই সতর্ক থাকতে চাইছে দেশ। এ দেশে করোনার বাড়বাড়ন্ত রুখতে তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে। শুক্রবার থেকেই কেন্দ্র সরকারের কোভিড সংক্রান্ত অ্যাপ কোউইনে পাওয়া যাবে ন্যাজাল ভ্যাকসিন। কোউইন থেকে ভ্যাকসিন বুক করা গেলেও, তা সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে। বিনামূল্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বুস্টার ডোজ ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। জানা গিয়েছে, কোভ্যাকসিন বা কোভিশিল্ডের ভ্যাকসিন যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। 

    কী জানা গিয়েছে?

    এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে।  শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগেই ভারত বায়োটেকের (Bharat Biotech) ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।

    আজ থেকেই কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন (Bharat Biotech) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সবাই। আজ, শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। আজ সন্ধ্যা থেকে কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।  

    আরও পড়ুন: চিনে আগামী এক সপ্তাহে শিখরে পৌঁছবে করোনা সংক্রমণ, দাবি বিশেষজ্ঞদের

    এই টিকায় কোনও রকম সূঁচ ব্যবহার করা হবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ভারত সরকারের নিয়ম অনুসারে ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন (Bharat Biotech) তৈরি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন নেওয়া সহজ হলেও, অন্যান্যভ্যাকসিনের মতো একই রকম সুরক্ষা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Covid in China: সংক্রমিতের সংখ্যা আড়াল করছে বেজিং! চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হু

    Covid in China: সংক্রমিতের সংখ্যা আড়াল করছে বেজিং! চিনে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হু

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপন করছে চিন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা থেকে শুরু করে মৃত্যুর হার কোনও তথ্যই সঠিকভাবে দিতে পারছে না চিন সরকার। এমনই তথ্য উঠে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু-এর রিপোর্টে। চিনকে সরাসরি দায়ী না করে বলা হয়েছে, চিনে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, তাই হিসাব রাখাও সম্ভব হচ্ছে না। চিনের তথ্য গোপন করার চেষ্টাতে সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন দেশ।

    তথ্য আড়ালের চেষ্টা

    বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চিকিৎসক মাইকেল রায়ান বলেন, “ইতিমধ্যেই চিনের হাসপাতালগুলির সমস্ত বেড ভর্তি হয়ে গিয়েছে। খালি নেই আইসিইউ-ও। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলিতে বেডের সংখ্যার নিরিখে বেশি রোগীকে ভর্তি করা হয়েছে। ফলে অধিকাংশ হাসপাতালের ওয়ার্ডেই গাদাগাদি করে সংক্রমিতদের রাখা হচ্ছে। এমনকী হাসপাতালের করিডোরেও রাখা হচ্ছে কোভিড রোগীদের। এতে সংক্রমণ কমার বদলে উলটে বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আইসিইউ-তে ভর্তি হয়ে যাওয়ায় দেখা দিতে পারে অক্সিজেন সংকটও।” 

    আরও পড়ুন: দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ, মৃতের সংখ্যা ৫ হাজারের কাছে! চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি

    বর্ষশেষে হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে রয়েছে ওমিক্রনের অতি শক্তিশালী সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7 Sub Variant)। আগামী তিন মাসের মধ্যে চিনের ৬০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। সংক্রমণ রুখতে চিনে যাতে টিকাকরণের হার বাড়ায়, তা নিয়ে অনুরোধ জানান হু প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়াসিস। তিনি বলেন, “চিনের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অত্য়ন্ত উদ্বিগ্ন। চিনে আক্রান্তদের স্বার্থে আমরা ক্লিনিক্যাল কেয়ার ও স্বাস্থ্য ব্যবস্থা রক্ষার জন্য সমর্থন ও সহায়তা জারি রাখব।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে চিনকে সংক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য, হাসপাতালে রোগী ভর্তি হওয়া ও ইনটেনসিভ কেয়ারে কতজন ভর্তি রয়েছেন তা বিশদে জানাতে বলা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Woman Fighter Pilot: যোগীরাজ্যে দৃষ্টান্ত! দেশের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা

    Woman Fighter Pilot: যোগীরাজ্যে দৃষ্টান্ত! দেশের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা

    মাধ্যম নিউজ ডেস্ক: দৃষ্টান্ত স্থাপন করলেন যোগীরাজ্যের মুসলিম তরুণী! উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই তরুণীই এবার বসবেন যুদ্ধ বিমানের চালকের (Woman Fighter Pilot) আসনে। নিজের অজান্তেই একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন সানিয়া মির্জা (Sania Mirza) নামের ওই তরুণী। তিনি দেশের প্রথম মুসলিম (Muslim) মহিলা যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্য একটি রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। সেটি হল, তিনিই রাজ্যের প্রথম মহিলা যিনি নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের (IAF) পাইলট হিসেবে।

    সানিয়া মির্জা…

    উত্তর প্রদেশের দেহাত কোতোয়ালি থানার যশোভার গ্রামের বাসিন্দা সানিয়া মির্জা। বাবা পেশায় টিভি মেকানিক। এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।  তাঁর এই সম্মানে গর্বিত গোটা মির্জাপুর। দেশকেও গর্বিত করেছেন তিনি। সানিয়া মির্জার পড়াশোনা হিন্দি মিডিয়াম স্কুলে। তিনি বলেন, হিন্দি মিডিয়ামের পড়ুয়ারাও লক্ষ্যে পৌঁছতে পারেন, যদি তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ হন। জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর পুনেতে এনডিএ খাদাকওয়াসলায় কাজে যোগ দেবেন তিনি। সানিয়ার সাফল্যে খুশি তাঁর মহল্লা। গর্বিত তাঁর স্কুলের শিক্ষকরাও। অভিভাবকদের পাশাপাশি গ্রামবাসীরাও তাঁকে নিয়ে গর্ব প্রকাশ করছেন।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

    সানিয়ার (Woman Fighter Pilot) বাবা সাঈদ আলি বলেন, সানিয়া মির্জা দেশের প্রথম ফাইটার পাইলট অবনী চতুর্বেদীকে তার রোল মডেল মনে করে। ছোট থেকেই সানিয়া তাঁর মতো হতে চেয়েছিলেন। তিনি বলেন, সানিয়া দেশের দ্বিতীয় মহিলা যিনি ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছেন। মেয়ের সাফল্যে গর্বের শেষ নেই সানিয়ার মা তাবাসসুম মির্জারও। তিনি বলেন, আমাদের মেয়ে আমাদের এবং পুরো গ্রামকে গর্বিত করেছে। সে প্রথম ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করেছে। সে গ্রামের প্রতিটি মেয়েকে তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে।

    জানা গিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ২০২২ সালের পরীক্ষায় পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট ৪০০টি আসন ছিল। মহিলাদের জন্য ছিল ১৯টি আসন। ফাইটার পাইলটদের জন্য সংরক্ষিত ছিল দুটি আসন। এই দুটি আসনের একটি ছিনিয়ে নিয়েছেন সানিয়া। তিনি বলেন, আমি প্রথম চেষ্টায় একটি আসন দখল করতে পারিনি। তবে দ্বিতীয়বার চেষ্টা করে আমি একটি জায়গা পেয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

    Abhishek Bachchan: সোশ্যাল মিডিয়ায় তসলিমা নাসরিনকে জবাব দিলেন অভিষেক বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পষ্টবক্তা তসলিমার নিশানায় এবার খোদ বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। সোজাসুজি কথা বলার জন্যে বরাবরই আলোচনা হয়ে ওঠেন সাহিত্যিক তসলিমা নাসরিন। বিভিন্ন মন্তব্য করে তিনি মাঝে মাঝেই বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে ওঠেন। রাজনীতি, খেলার ময়দান থেকে বিনোদন জগৎ, লেখিকা কাউকে ছেড়ে কথা বলেন না। আর এবার তিনি বন্দুক দাগলেন বচ্চন পরিবারের দিকে। যা নিয়ে আপাতত উত্তাল নেটপাড়া। তসলিমার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জুনিয়র বচ্চন অভিষেক (Abhishek Bachchan)। 

    কী ঘটেছে? 

    অমিতাভ বচ্চনের এক ট্যুইট দেখে তসলিমা নাসরিন তাঁকে কটাক্ষ করেন। আর সেই ট্যুইট নিয়েই এখন আলোচনা!। সম্প্রতি দশভি সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যার জন্য গর্বিত বাবা অমিতাভ বচ্চন একটি ট্যুইট করেন। সেখানে লেখা- “আমার গর্ব, আমার আনন্দ, তুমি সকলের মুখ বন্ধ করে দিয়েছো। তবে পাল্টা জবাবে নয়, নিজের কাজের মাধ্যমে। তুমি শ্রেষ্ঠ ছিলে এবং থাকবে।”

    সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রশংসা করেই থাকেন এই পিতা-পুত্র। অমিতাভ বচ্চনের পুত্র হওয়ায় বরাবরই সমালোচকদের নিশানায় থেকেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও বাবার সঙ্গে বার বার তুলনা হয়ে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছেন। নিজের অনিচ্ছাতেই এই প্রতিযোগিতাতে জড়িয়েছেন তিনি। এবার তসলিমা নাসরিনও অমিতাভের ট্যুইটকে কেন্দ্র করে সেই তুলনা টানলেন।

    আরও পড়ুন: উত্তরপত্র ফাঁকা, তবু প্রাপ্ত নম্বর ৫৩! এসএসসি-এর বিকৃত ওএমআর শিট প্রকাশ হতেই চক্ষু চড়কগাছ     

    তসলিমা ট্যুইট করেন, “অমিতাভজি নিজের ছেলেকে এতটাই ভালবাসেন যে তিনি ভাবেন অভিষেকই (Abhishek Bachchan) সেরা। তাঁর যাবতীয় গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। অভিষেক ভালো, তবে আমার মনে হয় অমিতাভের মতো প্রতিভা, দক্ষতা ওঁর নেই।” এমন ট্যুইট নজর এড়ায়নি বচ্চনদের। অতঃপর লেখিকাকে পাল্টা দিতে ছাড়লেন না জুনিয়র বচ্চনও। 

    অভিষেক বচ্চন (Abhishek Bachchan) পাল্টা জবাবে লেখেন, “আপনি একেবারে ঠিক কথা বলেছেন ম্যাডাম। কেউই বাবার প্রতিভা কিংবা অন্যান্য যাবতীয় গুনের দিক থেকে সমকক্ষ হতে পারবেন না। অমিতাভ বচ্চনই সেরা। আর আমি একজন গর্বিত ছেলে। তসলিমার উদ্দেশে জুনিয়র বচ্চনের এমন ট্যুইট দেখে সুনীল শেট্টিও লাভ রিঅ্যাক্ট করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

      
     

     

     

  • Covid in China: দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ, মৃতের সংখ্যা ৫ হাজারের কাছে! চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি

    Covid in China: দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ, মৃতের সংখ্যা ৫ হাজারের কাছে! চিনে ভয়াবহ করোনা পরিস্থিতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে চিনের করোনা পরিস্থিতি। সম্প্রতি এক তথ্যে দাবি করা হয়েছে, চিনে এই মুহূর্তে দৈনিক সংক্রমণ প্রায় ১০ লক্ষ। দৈনিক মৃত্যুসংখ্যাও নাকি ঘোরাফেরা করছে ৫ হাজারের আশেপাশে।  জরুরি বিভাগে মৃতপ্রায় রোগীদের বাঁচাতে কঠোর পরিশ্রম করছেন সে দেশের চিকিৎসকরা। চিনের মর্গগুলিতে মৃতদেহ উপচে পড়ছে। রীতিমতো লাইন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে।অতিমারি-বিশেষজ্ঞ এরিক ফাইল-ডিংয়ের মতে চিনে জ্বরের ওষুধ প্রায় অমিল। তিনি জানিয়েছেন, দোকানে জ্বরের ওষুধ বাড়ন্ত হওয়ায় সরাসরি ওষুধ প্রস্তুতকারক সংস্থার গুদামে গিয়ে ওষুধ কিনে আনছেন সে দেশের অনেক নাগরিক। কোভিড পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টিজেন টেস্ট কিটও অমিল চিনে। 

    শীতেই কোভিডের তিনটে ঢেউ 

    গণবিক্ষোভের মুখে শূন্য কোভিড নীতি থেকে সরে এসেছিল চিন। কিন্তু তারপরই সে দেশে করোনা সংক্রমণের রেখচিত্র ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। কোভিডের যে উপরূপটি চিনের এই নয়া বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সেটি হল বিএফ.৭। চিকিৎসকরা জানিয়েছেন এই উপরূপটির আগের উপরূপগুলির তুলনায় অনেক বেশি সংক্রামক। অতিমারি বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালে সূচনা ঘটলেও, এই মুহূর্তে কার্যত কোভিড বিস্ফোরণ ঘটেছে চিনে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার দিকে এগোচ্ছে। অতিমারির চলতি ঢেউয়ের আঘাতে দৈনিক সংক্রমণ ৩৭ লক্ষে গিয়ে ঠেকতে পারে জানুয়ারি নাগাদই। লন্ডনের এয়ারফিনিটি লিমিটেড নামক গবেষণা সংস্থার দাবি, মার্চ নাগাদ চিনে দৈনিক সংক্রমণ ৪২ লক্ষে গিয়ে ঠেকতে পারে। 

    আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    তথ্য আড়াল না করার আবেদন

    ভাইরাস বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই শীতে তিনটি কোভিড-ঢেউ আছড়ে পড়তে চলেছে চিনে। যদিও চিনা সরকারি তথ্য এই সব কিছুই স্বীকার করেনি। এই আবহে চিনের স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনা হচ্ছে বেজিংয়ের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও চিনকে আবেদন করা হয়েছে যাতে তারা তথ্য গোপন না করে। হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার জানিয়েছেন চিনের কোভিড পরিস্থিতির কথা জানতে পেরে তিনি নিজেও উদ্বিগ্ন। সঠিক প্রতিষেধক ব্যবহার করার জন্য তিনি চিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চিন প্রশাসনের কাছে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছেন। 

    একটি সমীক্ষায় দেখা গিয়েছে, চিনের মোট জনসংখ্যার ৮৫ শতাংশ যদি চতুর্থ বুস্টার টিকা নেন, তবেই সংক্রমণের গতিরোধ করা সম্ভব। তাতে ৩ থেকে ৫৯ বছর বয়সি ৯৫ শতাংশ জনসংখ্যা লাভবান হবেন। তাই ৩ থেকে ৫৯ এবং ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের মধ্যে বুস্টার টিকার হার যদি ৯৫ শতাংশ থাকে, তবেই প্রতি ১০ লক্ষে সামগ্রিক মৃত্যুহার ২৪৯ এবং ৩০৫-এ বেঁধে রাখা যাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Vande Bharat Express: অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, কী কী সুবিধা মিলবে জানেন?

    Vande Bharat Express: অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, কী কী সুবিধা মিলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বেঙ্গালুরু থেকে দক্ষিণ ভারতে এমন এক্সপ্রেস ট্রেন এটিই প্রথম। ট্রেনটি চলাচল করবে মাইসুরু ও চেন্নাইয়ের মধ্যে। প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, ট্রেনটি চেন্নাইয়ের ইন্ডাস্ট্রিয়াল হাব থেকে বেঙ্গালুরুর টেক, স্টার্টআপ হাব এবং মাইসুরু শহরের বিখ্যাত পর্যটনস্থলগুলির মধ্যে সংযোগ স্থাপন করবে। ট্রেনটি যদি বেঁধে দেওয়া গতিতে ছোটে, তাহলে চেন্নাই থেকে বেঙ্গালুরু যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

    বন্দে ভারত এক্সপ্রেস…

    আসুন, জেনে নেওয়া যাক বন্দে ভারত এক্সপ্রেসের সুযোগ সুবিধা। নয়া বন্দে ভারত ট্রেনের মাঝে থাকছে নন ড্রাইভিং ট্রেলার কোচ। এটি খানিকটা ইএমইউয়ের মতো। এটি প্রতি ১৪০ সেকেন্ডে অতিক্রম করবে ১৬০ কিলোমিটার রাস্তা। এর আগে এর সময়কাল ছিল ১৪৫ সেকেন্ড। এই ট্রেনের ইমার্জেন্সি ইলেক্ট্রিসিটি সংযোগ আগের চেয়ে অনেক বেশি ভাল। কোচের বাইরে থাকবে ৪টি প্লাটফর্ম সাইট ক্যামেরা। থাকবে রিয়ার ভিউ ক্যামেরাও। ট্রেনে যাতে জীবাণুমুক্ত বাতাস থাকে, তাই থাকবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউভি ল্যাম্প। কোচে রয়েছে লেভেল ২ ইন্টিগ্রেশন সার্টিফিকেশন সেফটি। অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে এই ট্রেনে রয়েছে এরোসল ফায়ার সাপ্রেশন সিস্টেম। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ট্রেনে ততক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যাবে।

    আরও পড়ুন: বাংলাকে প্রাক-নববর্ষের উপহার প্রধানমন্ত্রীর! এ রাজ্যেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কবে

    এই ট্রেনে অনেক বেশি সংখ্যক ইমার্জেন্সি জানালা রয়েছে। প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমও আগের চেয়ে ঢের বেশি ভাল। ট্রেনের (Vande Bharat Express) প্রতিটি শ্রেণিতেই রয়েছে রিক্লাইনিং আসন। এক্সিকিউটিভ কোচে রয়েছে ১৮০ ডিগ্রি রোটেটিং আসন। বিমানের আসনের মতো সুবিধাও মিলবে এই আসনগুলিতে। জরুরি প্রয়োজনে লোকো পাইলট এবং ট্রেনের গার্ড নিজেদের পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলতে পারবেন। বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে অটোমেটিক দরজা, ফায়ার সেন্সর, সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাইয়ের সুবিধা, তিন ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ এবং জিপিএস। ট্রেনের কোচগুলি অন্যান্য ট্রেনের তুলনায় হালকা। ট্রেনের জানালাগুলোও বেশ চওড়া। যাত্রীদের লাগেজ রাখার জন্য রয়েছে ঢের বেশি জায়গা। প্রসঙ্গত, চলতি মাসের ৩০ তারিখে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) যাত্রার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলায় এটিই হবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share