Blog

  • Asia Cup 2023: সেপ্টেম্বরেই বাইশ গজে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

    Asia Cup 2023: সেপ্টেম্বরেই বাইশ গজে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে আবার মুখোমুখি ভারত এবং পাকিস্তান। গত বছরই এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে তিন বার মুখোমুখি হয়েছিল প্রতিবেশী দুই দেশ। নতুন বছর শুরু হতেই জানা গেল, ফের কবে বাইশ গজে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি দুই দেশ। বৃহস্পতিবার সকালে বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়ে দেন, সেপ্টেম্বর মাসে ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে। দুই দলকেই রাখা হয়েছে একই গ্রুপে।

    কোথায় হবে এশিয়া কাপ

    এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি জয় শাহ। এ দিনের ট্যুইটে ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতা এবং তাঁর ক্যালেন্ডার প্রকাশ করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে, এ বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা,বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছিল, ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, ‘ভারত এশিয়া কাপ খেলবে নিরপেক্ষ ভেনুতে।’ তবে কোথায় খেলা হবে তা এখনও ঠিক হয়নি।

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    জয় শাহ সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে এরফলে বদলে যেতে পারে এশিয়া কাপের ভেনু। এর পালটা হিসেবে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, গায়ের জ্বালা মেটাতে আরও বড় বড় হুমকি দিয়েছিল রামিজ রাজার নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল যে এশিয়া কাপ যদি পাকিস্তান থেকে সরে যায় তাহলে এশিয়া থেকে সরে যাবে তারা। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Delhi Weather: দিল্লি কি সর্দি! ঠান্ডায় জবুথবু রাজধানী, পারদ নামল ২.৫ ডিগ্রিতে

    Delhi Weather: দিল্লি কি সর্দি! ঠান্ডায় জবুথবু রাজধানী, পারদ নামল ২.৫ ডিগ্রিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয়ের পাহাড়ি শহরগুলো গ্রীষ্মকালীন সময়ে পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র থাকে এখানকার শীতল আবহাওয়ার কারণে। কিন্তু শীতকালের দিল্লি এখন হিমালয়ের পাহাড়ের শহরগুলিকেও ছাপিয়ে গেছে শৈত্য প্রবাহের কারণে। উষ্ণতার পারদ এতটাই নামছে দিল্লিতে (Delhi Weather), যে বৃহস্পতিবার দেশের রাজধানীর একাধিক জায়গায় তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে বড়দিনের পরবর্তী সময়ে রাজস্থানের কিছু শহরের তাপমাত্রা শূন্য ডিগ্রিতেও নেমে গেছিল রাত্রিতে।

    আরও পড়ুন: রাজ্যে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর হদিশ মিলল, আক্রান্ত ৪

    দিল্লির বিভিন্ন জায়গার তাপমাত্রা (Delhi Weather) কত নামল

    বৃহস্পতিবার এই মরসুমের সবথেকে শীতলতম দিন (Delhi Weather) ছিল দিল্লিতে। এদিন রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আয়ানগরের মতো এলাকায় পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতে উজোয়ায় তাপমাত্রা ছিল ২.৩°। দিল্লি লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়াতো চলছেই তার পাশাপাশি বৃহস্পতিবার বেলা পর্যন্ত ঘন কুয়াশা ছিল দিল্লিতে (Delhi Weather)। যার ফলে কাছের জিনিসও ভালোভাবে ধেখা যাচ্ছিল না। স্বাভাবিকভাবেই এর প্রভাব যান চলাচলেও পড়ছে, অল্প দূরের জিনিস যখন দেখা যাচ্ছেনা তখন হেডলাইট জ্বালিয়েই গাড়ি চালাতে হয়েছে চালকদের। ব্যস্ততম দিল্লির পালম এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছিল ২৫ মিটারে। আবহাওয়া অফিসের খবর আগামী কয়েক দিন ঘন থেকে অত্যন্ত ঘন কুয়াশায় থাকবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ উত্তর এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল। যদিও এখন পর্যন্ত বিমানবন্দর থেকে যা খবর পাওয়া যাচ্ছে,তাতে দিল্লি বিমানবন্দর থেকে সমস্ত বিমানই স্বাভাবিক নিয়মেই ওঠানামা করছে। যদিও ১২টি মতো ট্রেন দেরিতে চলছে এবং দুটি ট্রেনের সময় সারণী বদল করা হয়েছে ঘন কুয়াশার কারণে।

    আরও পড়ুন: যোগী রাজ্যে মাদ্রাসার পড়ুয়ারা পড়বে এনসিইআরটি-র সিলেবাস, কবে থেকে জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rishabh Pant: অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হতে পারে লন্ডন! কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?

    Rishabh Pant: অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হতে পারে লন্ডন! কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট মাঠে ফেরাই অনিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের। ঋষভের চোটের যা অবস্থা তাতে তিনি কবে মাঠে ফিরতে পারবেন,আদৌ আর ক্রিকেটটা খেলতে পারবেন কিনা তা নিয়ে নানা জল্পনা চলছে। মুম্বইয়ে পন্থের চিকিৎসার দায়িত্বে রয়েছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইন্সস্টিটিউটের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দীনেশ পার্দিওয়ালা। চিকিৎসকদের সর্বক্ষণের নজরদারিতে রাখা হয়েছে পন্থকে।

    বোর্ডের উদ্যোগেই মুম্বই যাত্রা

    ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশেই পন্থকে দেরাদুন হাসপাতাল থেকে  চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, পন্থের চোটের ধরন যা, তাতে অন্তত চার মাস লাগবে সেরে উঠতে। মাঠে ফিরতে অন্তত দরকার ছ’মাস। আর একটি সূত্রে জানানো হয়েছে, পন্থের বাইশ গজে ফিরতে অন্তত পক্ষে নয় মাস সময় লাগবে। এর ফলে শ্রীলঙ্কা,নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া সিরিজ এবং আইপিএলে কোনও ভাবেই খেলা হবে না পন্থের। জুন মাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে যদি ভারত খেলতে পারে, তা হলে ওই ম্যাচে পন্থকে মাঠে দেখা যেতে পারে। সেটাও নির্ভর করছে কতটা দ্রুত চিকিৎসায় সাড়া দিয়ে তিনি সেরে ওঠেন তার উপরে।

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    বোর্ডের চিকিৎসকেরা জানাচ্ছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রবীন্দ্র জাডেজা লিগামেন্টে ঠিক যে ধরনের চোট পেয়েছিলেন, পন্থের চোটের ধরনও সে রকমই। কার্যত ওষুধে তেমন কাজ না দেওয়ার ফলেই পন্থের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানাচ্ছে, ডঃ দীনেশ পার্দিওয়ালার নেতৃত্বে পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। কিন্তু এখানেই শেষ নয়। দেশের চিকিৎসায় যদি কাজ না হয়, সেক্ষেত্রে পন্থকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে বলেও খবর। তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। সেখানে ঋষভের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে আগে মুম্বইয়ে চিকিৎসায় কী প্রভাব পড়ছে তা দেখা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • BF.7: রাজ্যে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর হদিশ মিলল, আক্রান্ত ৪

    BF.7: রাজ্যে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর হদিশ মিলল, আক্রান্ত ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)। ইতিমধ্যে সমগ্র চিনে আতঙ্কের প্রধান কারণ হয়ে রয়েছে। নতুন সাব ভ্যারিয়েন্টের দাপটে সে দেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এবার পশ্চিমবঙ্গেও করোনার নতুন এই সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)  এর খোঁজ পাওয়া গেল। জানা যাচ্ছে যে রাজ্যে চারজনের দেহে সন্ধান পাওয়া গেছে নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)-এর।

    ওই চারজনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন এবং তাঁরা নদীয়া জেলার বাসিন্দা এবং অপর একজন কলকাতার বাসিন্দা বলেই জানা গেছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে আক্রান্তরা এখন স্বাভাবিক আছেন। প্রসঙ্গত বিএফ.৭ এর এই সাব ভ্যারিয়েন্টের সন্ধান এর আগেও দেশে পাওয়া গেছিল গুজরাট এবং ওড়িশাতে। উভয় রাজ্যের দুজন করে আক্রান্ত হয়েছিলেন। সেটা অবশ্য অনেক আগের কথা। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রথম বিএফ.৭ (BF.7) -এর হদিশ মিলেছে।

    বিএফ.৭ (BF.7)  এর লক্ষণগুলি কী কী ?

    চিনে বর্তমানে দাপট দেখাচ্ছে বিএফ.৭ (BF.7)। সরকারি সূত্রে জানা গেছে যে করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে সংক্রমণ ছড়াতে পারে এবং ১০ থেকে ১৮ জন ব্যক্তিকে সংক্রমণিত করতে পারে ভাইরাস আক্রান্ত ব্যক্তি। করোনার আগের ভ্যারিয়েন্টগুলির মতোই রয়েছে এর লক্ষণ। অর্থাৎ ঠান্ডা, জ্বর, কাশি, গলাব্যাথা ইত্যাদি।

    দেশের সার্বিক চিত্র

    ভারতবর্ষে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করেনা আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। একথা জানা গেছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫৪ জন। সুস্থ হওয়ার হার এখনও পর্যন্ত ৯৮.৮% রয়েছে। দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৪ কোটি ৪১ লক্ষ ৪৬ হাজার ৫৫ জন। প্রসঙ্গত এখনো অবধি করোনাতে মোট ২২০.১২ কোটি ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৫১ জনের। সারাদেশে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ৯১.১৫ কোটি মানুষের।

    বিশ্বে আক্রান্ত ৬৬ কোটি ৬৬ লক্ষ…

    বিশ্বব্যাপী করোনা আক্রান্তের মোট সংখ্যা ৬৬ কোটি ৬৬ লক্ষ অতিক্রম করে গেছে। বুধবারে সর্বশেষ হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে, এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৬৬ লক্ষ ৩ হাজার ৪৮ জন। এখনও অবধি করোনার দাপটে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সারা বিশ্বে ৬৭ লক্ষ ৩ হাজার ৭৯৮। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সে সেদেশে আক্রান্তের মোট সংখ্যা ১০ কোটি ২৯ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন অর্থাৎ সারা বিশ্বের ৬ ভাগের এক ভাগ আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। শুধু তাই নয়, গত ২৫ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যুর হারও সবথেকে বেড়েছে গত বছরের এবং সেটা করোনার কারণেই। করোনার কারণে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ১১ লক্ষ ২০ হাজার ৪০ জনের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

  • Kalyanmoy Ganguly: জামিনের আবেদন প্রত্যাহার করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়

    Kalyanmoy Ganguly: জামিনের আবেদন প্রত্যাহার করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন প্রত্যাহার করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। জামিনের আর্জি জানিয়ে মামলা করেছিলেন তিনি। কিন্তু শুনানি শেষ হওয়ার আগেই সেই মামলা প্রত্যাহার করে নিলেন তিনি। গতকাল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে (Kalyanmoy Ganguly) আবেদন প্রত্যাহারের সুযোগ দেয় আদালত। এর পরেই বৃহস্পতিবার আবেদন প্রত্যাহার করলেন তিনি।

    জামিনের আবেদন প্রত্যাহার কল্যাণময়ের

    গতকাল মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়েছিলেন, সিবিআই এই মুহূর্তে আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখছে, তাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দুটি বিকল্প দেওয়া হল। হয় তিনি মামলা প্রত্যাহার করুন, না হলে তাঁর জামিনের আবেদন খারিজ করা হবে। তিনি কী করতে চান, সেটা বৃহস্পতিবারের মধ্যে আদালতে জানাতে হবে। তারপরই আজ জামিনের আবেদন প্রত্যাহার করলেন কল্যাণময় গাঙ্গুলি (Kalyanmoy Ganguly)। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিনের আবেদন প্রত্যাহার নিয়ে ইচ্ছাপ্রকাশের কথা বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে জানানো হয়েছিল।

    আরও পড়ুন: গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত কেষ্ট ও সায়গলের

    প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা এবং আর্থিক লেনদেনের সঙ্গে তিনি যুক্ত কিনা, তা খুঁজে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কল্যাণময়ের বিরুদ্ধে এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা ছিল কল্যাণময়ের। এছাড়াও জানা গিয়েছিল, শান্তিপ্রসাদ সিনহার কাছ থেকে সুপারিশপত্র নিয়ে নিজেই সরাসরি নিয়োগপত্র দিতেন, এমনই অভিযোগ উঠেছে কল্যাণময়ের বিরুদ্ধে। আর এর ভিত্তিতেই গত বছরের ১৫ সেপ্টেম্বর, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। ১০০ দিনেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি। এর পর সম্প্রতি হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেন। কিন্তু আদালতের তরফে জামিন খারিজের কথা বলা হলে তিনি আগেই তাঁর জামিনের আবেদন প্রত্যাহার করে নেন।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Amazon: চলতি মাসেই ফের কর্মী ছাঁটাই করবে আমাজন, এই দফায় কত জানেন?

    Amazon: চলতি মাসেই ফের কর্মী ছাঁটাই করবে আমাজন, এই দফায় কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের পর ২০২৩ সালের জানুয়ারি। ফের কর্মী ছাঁটাই করতে চলেছে ই কমার্স সংস্থা আমাজন (Amazon)। এই দফায় ছাঁটাই (Layoff) হবেন ১৮ হাজারেরও বেশি কর্মী। সংস্থার তরফেই একথা ঘোষণা করা হয়েছে। গত বছর বেশ কয়েকটি ত্রৈমাসিকে লোকসানের বহর বেড়েছে আমাজনে। তাই সেবার ছাঁটাই করা হয়েছিল ১০ হাজার কর্মী।

    কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে…

    কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে লোকসানের বহর কমানোর পরিকল্পনা করেছিল এই ই কমার্স সংস্থা। সেবার ছাঁটাই করা হয়েছিল অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিটেল ডিভিশন এবং হিউম্যান রিসোর্সে। তখনই সংস্থার তরফে জানানো হয়েছিল, যেসব ইউনিট লোকসানে চলছে, সেসব ইউনিট বন্ধ করে দিয়ে, সেখান থেকে কর্মী সরিয়ে নিয়ে অন্য ইউনিটে নেওয়া হতে পারে। তবে সে পথে না হেঁটে সরাসরি এবার কর্মী ছাঁটাইয়েরই সিদ্ধান্ত নিয়েছে আমাজন।

    আমাজনের (Amazon) তরফে সংস্থার সিইও অ্যান্ডি জেসি বলেন, নভেম্বরে আমরা কর্মী ছাঁটাই করেছিলাম। আবার আমরা একটি খবর শেয়ার করছি। আমরা ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছি। এর প্রভাব পড়বে বিভিন্ন টিমের ওপর। তিনি বলেন, আমাজন স্টোর এবং পিএক্সটি অর্গানাইজেশন থেকে ছাঁটাই করা হবে সিংহভাগ কর্মীকে। আমাজন কর্তা বলেন, এস টিম এবং আমি নিজেও গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে, যাঁদের ছাটাই করা হবে, তাঁদের খুব কষ্ট হবে। তা সত্ত্বেও আমরা এই সিদ্ধান্তকে হালকাভাবে নিইনি। তাঁরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, তাও আমরা আন্ডারএস্টিমেট করিনি। যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের বিষয়টিও আমরা বুঝি।

    আরও পড়ুুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত

    আমাজন কর্তা বলেন, যাঁদের ছাঁটাই করা হচ্ছে, তাঁদের প্যাকেজ দেওয়া হবে। আলাদা একটি পেমেন্টও দেওয়া হবে। ট্রানজিশনাল হেল্থ ইনস্যুরেন্স বেনিফিটও পাবেন তাঁরা। দেওয়া হবে এক্সটার্নাল জব সাপোর্টও। আমাজনের (Amazon) সিইও বলেন, চলতি বছর আমরা রিভিউ করে দেখলাম যে অর্থনীতির অনিশ্চয়তা এবং গত কয়েক বছর ধরে নির্বিচারে কর্মী নিয়োগ সংস্থার স্বাস্থ্যের পক্ষে ভাল হয়নি। সেই কারণেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এই দফায় যাঁদের ছাঁটাই করা হবে তাঁদের সঙ্গে কিংবা তাঁদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Contai Tender Scam: এবার ‘ভুয়ো’ এফআইআর! কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    Contai Tender Scam: এবার ‘ভুয়ো’ এফআইআর! কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কাঁথি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর ঘনিষ্ঠ রামচন্দ্র পান্ডার গ্রেফতারির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে বেঞ্চ। যে এফআইআর-এর ভিত্তিতে রামচন্দ্রকে গ্রেফতার করা হয়েছিল, সেই তৃতীয় এফআইআরের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ। রামচন্দ্রের জামিন মঞ্জুর করা হয়। একইসঙ্গে, অভিযোগকারিনীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

    ঘটনার প্রেক্ষাপট কী?

    গত বছর, কাঁথি পুরসভার একটি টেন্ডার দুর্নীতি নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কারণ, ওই দুর্নীতির অভিযোগের তির ছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর দিকে। ২০১৯-২০২০ সালে কাঁথি পুরসভার শ্মশানের সংস্কারের বরাত পেয়েছিলেন ঠিকাদার রামচন্দ্র পান্ডা, যিনি শুভেন্দু এবং অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে দাবি। অভিযোগ ওঠে, ভুয়ো শংসাপত্রের মালিক রামচন্দ্রকে বরাত দেওয়া হয়। রামচন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, টেন্ডার পেয়েও তিনি কাজ শেষ করেননি। আরও অভিযোগ, ওই টেন্ডারে দেড় কোটির টাকার দুর্নীতি হয়েছে। 

    তৃতীয় এফআইআর ঘিরে সন্দেহ

    এই অভিযোগের ভিত্তিতে রামচন্দ্র পান্ডার বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়। প্রথম দুটি আগে দায়ের হয়েছিল। এরপর গত ২৮ ডিসেম্বর তৃতীয় এফআইআর দায়ের হয়। আর এই তৃতীয় এফআইআর ঘিরে তৈরি হয় যাবতীয় সন্দেহ। কেন? জানা যায়, তৃতীয় অভিযোগ দায়ের করেছিলেন ফ্রেন্ডস ইঞ্জিনিয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক কাকলি পান্ডা। যিনি আবার কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পান্ডার স্ত্রী। আদালতে রাজ্য জানায় যে, কাকলির অভিযোগের ভিত্তিতেই রামচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।

    আদালতে রামচন্দ্রের দাবি

    আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেন রামচন্দ্র। হাইকোর্টে তিনি জানান, এই অভিযোগের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। এর আগেও কয়েক বার অভিযোগ করা হয়েছিল। এখন যে এফআইআর করা হয়েছে তা সাজানো বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হওয়ার দরুন তাঁকে রাজনৈতিক চক্রান্তের শিকার হতে হয়েছে।

    আরও পড়ুন: ফের আরও এক রুশ নাগরিকের মৃত্যু হল রাশিয়ায়, এবার দেহ মিলল জাহাজে  

    কাকলির হলফনামা তলব আদালতের

    রামচন্দ্রের দাবির প্রেক্ষিতে অভিযোগকারিনী কাকলির হলফনামা তলব করে আদালত। তাতেই বেরিয়ে পড়ে আসল সত্য। রামচন্দ্রের দাবির সত্যতা রয়েছে বলে বুধবার আদালতে স্বীকার করে নেন কাকলি। তৃতীয় এফআইআর (Contai Tender Scam) সম্পর্কে আদালতে জমা দেওয়া হলফনামায় কাকলি জানিয়েছেন, গত বছর ২৫ ডিসেম্বর কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে জোর তুলে নিয়ে গিয়ে অভিযোগপত্র লিখিয়েছেন এবং তাতে সই করতে বাধ্য করেছেন। তিনি এও জানান, ওই অভিযোগপত্রে যা লেখা রয়েছে, তা তাঁর নিজের অভিযোগে ছিলই না। 

    আদালতের নির্দেশ

    কাকলির হলফনামার প্রেক্ষিতে পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তাঁর প্রশ্ন, “টেন্ডার দুর্নীতি নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার! এও কি সম্ভব?” এরপরই দায়ের হওয়া মামলার মামলার উপর স্থগিতাদেশ দেয় আদালত। সেইসঙ্গে, ভুয়ো এফআইআর-এর পিছনে প্রভাবশালী যোগ খুঁজতে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি। পাঁচ সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই। এদিকে, রামচন্দ্র পান্ডাকে নিঃশর্তে জামিন দেয় বিচারপতি মান্থার বেঞ্চ। একইসঙ্গে, এদিন থেকে রামচন্দ্র ও কাকলিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ২৪ ঘণ্টা দেওয়ার নির্দেশ দেয় আদালত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Adibasi: ‘আমরা অবহেলা ও চূড়ান্ত বঞ্চনার শিকার’, প্রতিবাদে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি আদিবাসীদের

    Adibasi: ‘আমরা অবহেলা ও চূড়ান্ত বঞ্চনার শিকার’, প্রতিবাদে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি আদিবাসীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাঁওতালি (Santali Language) মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল আদিবাসী (Adibasi) সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। তারা আরও জানিয়েছিল, সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামবে তারা। সেই মতো বুধবার ১২ ঘণ্টার চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল আদিবাসীদের ওই সংগঠন। এদিন সকাল ৬টায় শুরু পথ অবরোধ ওঠে সন্ধে ৬টায়। ভারত জাকাত মাঝি পারগানা মহলের চাক্কা জ্যাম কর্মসূচির জেরে এদিন স্তব্ধ হয়ে রইল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বিভিন্ন এলাকা। রাস্তা অবরোধের জেরে ভোগান্তির শিকার হন ওই চার জেলার বাসিন্দারা।

    ভারত জাকাত মাঝি পারগানা মহল…

    ভারত জাকাত মাঝি পারগানা মহলের মূল দাবিগুলির মধ্যে রয়েছে সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ, ভলান্টারি শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ, প্রতিটি জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজ স্থাপন, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি (Adibasi) মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু, এই বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নাচ ও গানের কোর্স চালু। ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে সাঁওতালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হস্টেল চালু করা, ভুয়ো তফশিলি জাতি ও উপজাতির সংশাপত্র অবিলম্বে চিহ্নিত করে বাতিল করার দাবিও জানিয়েছে আদিবাসীদের ওই সংগঠন। বীরভূমের দেউচা-পাঁচামিতে কয়লা খনির জন্য আদিবাসীদের উচ্ছেদের বিরোধিতাও করেছে আদিবাসীদের ওই সংগঠন।     

    আরও পড়ুুন: “অযোগ্যদের চাকরি নিশ্চয়ই ভালোবেসে দেওয়া হয়নি”, কল্যাণময়ের জামিন প্রসঙ্গে বিচারপতি 

    ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা রাইসেন হাঁসদা বলেন, ২০০৮ সাল থেকে সাঁওতালি (Adibasi) মাধ্যমে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পৃথক কোনও সাঁওতালি শিক্ষা বোর্ড নেই। এই ভাষায় শিক্ষার কোনও সঠিক পরিকাঠামো নেই। কোথাও স্কুলের ভবন নেই, কোথাও আবার শিক্ষক নেই। যার জন্য পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে। তাই আমরা রাজ্যজুড়ে পথ অবরোধের ডাক দিয়েছি। সংগঠনের নেতা বিপ্লব সোরেন বলেন, আমাদের দাবিগুলি নিয়ে আমরা বার বার প্রশাসন, রাজ্য সরকার, এমনকি  মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনও দাবিই পূরণ হয়নি। তিনি বলেন, আমরা অবহেলা ও চূড়ান্ত বঞ্চনার শিকার। জঙ্গলমহলকে এ রাজ্যের পরিচালকেরা উপনিবেশ মনে করেন। সেই কারণেই আমাদের এই আন্দোলন।

    মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Mominpur Incident: মোমিনপুর কাণ্ডের তদন্তে নেমে জেএমবি যোগ পেল এনআইএ, উদ্ধার ৩৫ লক্ষ টাকা

    Mominpur Incident: মোমিনপুর কাণ্ডের তদন্তে নেমে জেএমবি যোগ পেল এনআইএ, উদ্ধার ৩৫ লক্ষ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোমিনপুর হিংসার (Mominpur Incident) তদন্তে নেমেছে এনআইএ। আর তদন্তে নেমেই হাতে এল বড় প্রমাণ। বুধবার সকালে মোমিনপুরের ভূকৈলাশ রোডের একাধিক বাড়ি-সহ মোট ১৭ জায়গায় তল্লাশিতে যায় এনআইএ-এর প্রতিনিধিদল। অভিযানে সঙ্গী ছিল কেন্দ্রীয় বাহিনী। ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করেছেন এনআইএ গোয়েন্দারা। শুধু ভুকৈলাস রোডের চারটি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে প্রায় ৩৫ লক্ষ টাকা। গোয়েন্দাদের অনুমান এই ৩৫ লক্ষ টাকা হিংসার কাজে ব্যবহার করা হয়েছিল। তাই কোথা থেকে এই টাকা এসেছে, কোন পথ থেকে টাকা আনা হয়েছে তার তদন্ত করা হচ্ছে।

    কী জানা গেল? 

    শেষ পাওয়া খবর অনুযায়ী, একবালপুর থানায় উপস্থিত হয়েছেন এনআইএ আধিকারিকরা। সালাউদ্দিন নামের এক অভিযুক্তের পরিবারের সদস্যকে আটক করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, মোমিনপুর হিংসার (Mominpur Incident) তিনটি মামলায় সালাউদ্দিনের নাম উঠে এসেছিল। সেই সূত্রেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। গোয়েন্দাদের দাবি, এই ব্যক্তিই অন্যতম অভিযুক্ত। জানা গিয়েছে, ভূকৈলাস রোড এলাকায় সালাউদ্দিনের ব্যবসা রয়েছে। সালাউদ্দিনের কোনও খোঁজ পাননি গোয়েন্দারা।

    এনআইএ গোয়েন্দারা মোমিনপুরের ঘটনায় (Mominpur Incident) জেএমবি যোগের অনুমান করছেন। জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি হল একটি জঙ্গি সংগঠন। বাংলাদেশ, ভারত সহ একাধিক দেশে এই সংগঠন নিষিদ্ধ। ১৯৯৮ সালের এপ্রিলে ঢাকা বিভাগের পলমপুরে শায়খ আব্দুর রহমান এটি প্রথম প্রতিষ্ঠা করে। মূলত বাংলাদেশে হলেও আফগানিস্তান, ভারত, পাকিস্তানে রয়েছে এই জঙ্গি গোষ্ঠির সংগঠন। এরা আলকায়দার শাখা সংগঠন হিসেবে কাজ করে থাকে।

    আরও পড়ুন: “অযোগ্যদের চাকরি নিশ্চয়ই ভালোবেসে দেওয়া হয়নি”, কল্যাণময়ের জামিন প্রসঙ্গে বিচারপতি 

    এদিকে এদিন তল্লাশিতে নেমেই বাধার মুখে পড়েন গোয়েন্দারা। বেশ কয়েকটি জায়গায় স্থানীয়রা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বাধা দেন। তদন্তকারীদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ময়ূরভঞ্জ রোড এবং ভুকৈলাস রোডে বাধাপ্রাপ্ত হতে হয় তাঁদের। বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয় এনআইএ কর্তাদের। তবে, সেসব উপেক্ষা করেই শেষপর্যন্ত মোমিনপুর (Mominpur Incident) এবং বন্দর এলাকার মোট ১৭ জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ।

    ঘটনার প্রেক্ষাপট

    গত বছর কোজাগরী লক্ষ্মীপুজোর রাত ও তার পরদিন কলকাতার মোমিনপুর-একবালপুরে সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে গুরুতর আহত হন কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক। এর পর ঘটনার তদন্তে নেমে মোট ৫টি এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ। মোট ৪৫ জনকে গ্রেফতার করে তারা। ঘটনার এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত জানায়, ঘটনার বিস্তারিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেবে রাজ্য সরকার। সেই রিপোর্ট খতিয়ে দেখে এনআইএ তদন্তের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জাননো হয় এই হিংসার তদন্ত করবে এনআইএ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Hydrogen Powered Train: নতুন বছরে রেলমন্ত্রকের উপহার পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন

    Hydrogen Powered Train: নতুন বছরে রেলমন্ত্রকের উপহার পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরে বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার নতুন বছরে পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন(Hydrogen Train)। ভারতীয় রেলের তরফে দেশবাসীকে ফের আর একটি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।  সম্প্রতি এশিয়ার প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen Train) লঞ্চ করেছে চিন। এটিকে বিশ্বের ‘সবুজতম ট্রেন’ বলা হচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে ভারতেও এই ট্রেন চালু হবে। ভারতের হাইড্রোজেন ট্রেন তৈরি হবে দেশেই। 

    হাইড্রোজেন ট্রেনের বৈশিষ্ট্য

    রেল মন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল, ২০২৩ সালে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে। চলতি বছরে হরিয়ানার শোনপত থেকে জিন্দ ৮৯ কিলোমিটারের রুটে প্রথম এই ট্রেন চলবে। রেল মন্ত্রক সূত্রে খবর, হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না। বগির সংখ্যা হবে বড় জোর ছয় থেকে আটটি। ঘণ্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে। এক্ষেত্রে খরচ বাঁচবে আবার পরিবেশ দূষণ রোধ হবে। সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার যোগান অফুরন্ত। 

    আরও পড়ুন: মালদার পর এবার নিউ জলপাইগুড়ি! ইটবৃষ্টি বন্দে ভারত এক্সপ্রেসে, আতঙ্কে যাত্রীরা

    আত্মনির্ভর ভারত প্রকল্পের অন্তর্গত

    হাইড্রোজেন ট্রেন সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে দেশেই তৈরি করা হবে এই ট্রেন। এটি বিদেশ থেকে আমদানি করা হবে না। রেলমন্ত্রী বলেন, “চলতি বছরের ডিসেম্বরে হেরিটেজ রুটগুলিতে হাইড্রোজেন চালিত ট্রেন চালাব আমরা। এর মাধ্যমে এই রুটগুলির সম্পূর্ণ সবুজায়ন নিশ্চিত করা যাবে।” রেলমন্ত্রক সূত্রে খবর, এই প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হাইড্রোজেন চালিত ট্রেনের একটি প্রোটোটাইপ উত্তর রেলের ওয়ার্কশপে পাঠানো হচ্ছে।  অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, রেলের পূর্ণ বৈদ্যুতিকরণ সম্ভব হচ্ছে না। আর্থিক কারণেই হোক বা অন্যান্য কোনও সমস্যার ফলে। এমন ক্ষেত্রে ডিজেল চালিত লোকোমোটিভ বদলে হাইড্রোজেন চালিত লোকোমোটিভ আনার কথা চিন্তা করা হয়। এটি সস্তা বিকল্প হওয়ার পাশাপাশি দূষণমুক্তও। হাইড্রোজেন ট্রেন রাজ্যের বেশ কিছু জায়গায় পর্যটনমুখী করে চালালে উপকৃত হবেন বহু মানুষ বলে মনে করেছেন রেলকর্তাদের একাংশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share