Blog

  • Bengal Police: মুম্বই গিয়ে তোলা চাইছেন রাজ্য সিআইডি কর্তা! অভিযোগ দায়ের ব্যবসায়ীর

    Bengal Police: মুম্বই গিয়ে তোলা চাইছেন রাজ্য সিআইডি কর্তা! অভিযোগ দায়ের ব্যবসায়ীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কখনও শাসকদলের হয়ে কাজ করা, কখনও তোলাবাজি, আবার কখনও আন্দোলনকারীদের উপর অত্যাচার-এমন একাধিক অভিযোগ উঠে এসেছে রাজ্যে পুলিশের বিরুদ্ধে (Bengal Police)। আর এবার রাজ্যের সিআইডি (CID) কর্তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হল মুম্বইয়ে। অভিযোগ উঠেছে যে, মুম্বইয়ের এক ব্যবসায়ীর থেকে ২০ লক্ষ টাকা চেয়েছিলেন সিআইডি আধিকারিক-সহ মোট ৪ জন। এমনকি, ব্যবসায়ীর স্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলেও দাবি। যদিও সিআইডি সূত্রে দাবি, ব্যবসায়ীর অভিযোগ ভিত্তিহীন, তাই এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

    তোলাবাজির অভিযোগ সিআইডি কর্তার বিরুদ্ধে

    সূত্রের খবর অনুযায়ী, ব্যবসায়ীর নাম জিতেন্দ্র নাভলানি। তিনি মুম্বইয়ের ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন (Bengal Police)। জিতেন্দ্র অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গের সিআইডি বিভাগের এক কর্মী সহ ৪ জন তাঁর থেকে জোর করে টাকা আদায় করেছেন। এই সিআইডি কর্তার নাম রাজর্ষি ব্যানার্জি। শুধু তাই নয়, তাঁর স্ত্রীকে খুন করারও হুমকি দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেছেন যে, মে মাসে কলকাতার রানিগঞ্জে একটি নাকাবন্দির সময় পশ্চিমবঙ্গ পুলিশ ৩.০২ কোটি টাকা জব্দ করার পর থেকে আরও টাকা জোর করে আদায় করা শুরু করেন। এরপর কলকাতা পুলিশের তরফে জারি করা লুক আউট নোটিসের ভিত্তিতে হঠাৎ তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকানো হয়। তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসারও হুমকি দেওয়া হয়।

    নাভলানির আইনজীবী যাদব জানিয়েছেন, “তাঁর স্ত্রীর বিরুদ্ধে যখন এফআইআর দায়ের করা হয়েছিল, তখন কলকাতা সিআইডি পুলিশ নাভলানি এবং তাঁর স্ত্রীকে কোনও নোটিশ দেয়নি এবং লুক আউট নোটিস জারি করা হয়েছিল৷ এরপর কলকাতা সিআইডি অফিসার তাঁকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন৷” আরও অভিযোগ উঠেছে যে, জামিনের জন্য ১০ কোটি আদায় করেছিলেন ও পরে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা নিয়ে এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ টাকা জোর করে আদায় করেছেন সিআইডি অফিসার রাজর্ষি ব্যানার্জি (Bengal Police)।

    এখানেই শেষ নয়, নাভলানির আইনজীবী যাদব জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশ (Bengal Police) নাভলানির এক বন্ধু অরুণাভ অধিকারীকে নাভিলানির বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য করেন। পরে যদিও যাদব দাবি করেছেন যে, অধিকারী পরে এফআইআর বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন।

    ওরলি পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা মামলাটি তদন্ত করছি।” সিআইডি অফিসার সহ ওই চারজনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০বি, ৩৮৪ ও ৩৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের (Bengal Police) বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে বাংলার সিআইডি কর্তার বিরুদ্ধে তোলাবাজির গুরুতর অভিযোগ ওঠায় রাজ্য জুড়ে ফের শোরগোল পড়ে গিয়েছে। তবে সরকারি তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Sanjay Kumar Mishra: ফের বাড়ল ইডি কর্তার মেয়াদ, কেন জানেন?  

    Sanjay Kumar Mishra: ফের বাড়ল ইডি কর্তার মেয়াদ, কেন জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: এ নিয়ে তৃতীয়বার। অবসরের একদিন আগেই ফের এক বছরের জন্য মেয়াদ বাড়ল ইডি (ED) প্রধান সঞ্জয় কুমার মিশ্রের (Sanjay Kumar Mishra)। বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধির কথা। তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির ফলে আগামী বছর ইডি অধিকর্তা হিসেবে তিনি পূর্ণ করবেন পাঁচ বছর।

    ইডি অধিকর্তা হিসেবে…

    বছর বাষট্টির আইআরএস (IRS) কর্তা ইডি অধিকর্তা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে। সেবার দু বছরের জন্য নিয়োগ করা হয়েছিল তাঁকে। ২০২০ সালের নভেম্বরে ফের এক বছরের জন্য মেয়াদ বাড়ানো হয় তাঁর। ২০২১ সালের নভেম্বরে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয় আরও এক বছর।

    সঞ্জয়ের এই মেয়াদ বৃদ্ধিতে খুশি নন বিরোধীরা। তাঁর এই মেয়াদ বৃদ্ধি নিয়ে আগেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে অন্ততপক্ষে আটটি পিটিশন। ২২ সেপ্টেম্বর কেন্দ্র সুপ্রিম কোর্টে জানায়, সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ ওই আবেদন যারা করেছে, তারা হয় কংগ্রেস নয় তৃণমূল। এদের কয়েকজন নেতার বিরুদ্ধে তদন্ত করছে ইডি। সূত্রের খবর, এই মুহূর্তে একাধিক রাজ্যে আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে। যথাযথভাবে যাতে এই মামলাগুলির নিষ্পত্তি হয়, তাই ইডি অধিকর্তা হিসেবে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো হল আরও এক বছর।

    আরও পড়ুন: অ্যারেস্ট মেমোয় সই করছেন না কেষ্ট, ওয়ারেন্ট আনতে দিল্লিতে ইডি

    প্রসঙ্গত, সঞ্জয় কুমার মিশ্রই ইডির প্রথম অধিকর্তা যাঁর কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২০ সালের ১৩ নভেম্বর প্রথমবার তাঁর মেয়াদ বাড়ানো হয়। পরে কেন্দ্রের তরফে আনা হয় বিশেষ অর্ডিন্যান্স। তাতে বলা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের অধিকর্তাদের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যাবে। সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ যখন প্রথমবার বাড়ানো হয়, তখনই কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। আদালতের তরফে এও বলা হয়, সিভিসি আইনে দু বছরের মেয়াদকাল সম্পর্কে কোনও উল্লেখ নেই। মামলার নিষ্পত্তি করতে মেয়াদ বাড়ানো যেতেই পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Rajiv Assassination: রাজীব হত্যা মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র, কেন জানেন?

    Rajiv Assassination: রাজীব হত্যা মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা (Rajiv Assassination) মামলায় ছয় সাজাপ্রাপ্তকে সপ্তাহখানেক আগে মুক্তির অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের শীর্ষ আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে কেন্দ্র (Centre)। সরকারের যুক্তি, সাজাপ্রাপ্তদের ক্ষমার নির্দেশটি শুনানির সুযোগ না দিয়েই পাশ করা হয়েছে। আবেদনে সরকারের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। কারণ সাজাপ্রাপ্তরা তাদের মুক্তির আবেদনে কেন্দ্রকে অংশীদার করেনি। তাই মামলায় অংশ নিতে পারেনি কেন্দ্র।

    চলতি বছরের ১১ নভেম্বর নলিনী শ্রীহরণ সহ ছয় সাজাপ্রাপ্তকে মুক্তির অনুমতি দেয় দেশের শীর্ষ আদালত। তামিলনাড়ুর জেল থেকে ছাড়াও পেয়ে যায় তারা। এরা প্রত্যেকেই রাজীব গান্ধী হত্যা (Rajiv Assassination) মামলায় সাজাপ্রাপ্ত। তিন দশকের বন্দি জীবনও কাটিয়েছে তারা। এদিন দেশের শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, যে ছজনকে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তার মধ্যে চারজনই শ্রীলঙ্কার নাগরিক। ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে হত্যার গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সন্ত্রাসবাদের অভিযোগও রয়েছে। এদের মুক্তি দেওয়ার অনুমতি ছিল এমন একটি বিষয় যার আন্তর্জাতিক প্রভাব রয়েছে। এবং সেই কারণে এটি ভারতের সার্বভৌম ক্ষমতার মধ্যে পড়ে।

    রাজীব গান্ধী হত্যা…

    প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি জনসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এলটিটিইর এক আত্মঘাতী মহিলা হামলাকারীর বিস্ফোরণের জেরে প্রাণ হারান তিনি। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল আরও ১৫ জনের। যে আত্মঘাতী হামলাটি চালিয়েছিল, সে ধনু। রাজীব গান্ধীর পা ছোঁয়ার ভান করে সে নিচু হয়েছিল। তার পরেই ঘটে প্রাণঘাতী বিস্ফোরণ। মৃত্যু হয় ১৬ জনের। জখমও হয়েছিলেন বেশ কয়েকজন।

    আরও পড়ুন: পথ কুকুরদের খাওয়ালে দত্তক নিতে হবে, বম্বে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

    মাস ছয়েক আগে এই মামলার অন্যতম সাজাপ্রাপ্ত এজি পেরারিভালানকে মুক্তি দিয়েছিল আদালত। ১৮ মে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে তার ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট পেরারিভালানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মুক্তি রাজীব হত্যাকাণ্ডে বাকি সাজাপ্রাপ্তদের মুক্তির পথ প্রশস্ত করেছে। শুক্রবার বেঞ্চ বলেছে, এই একই আদেশ অন্য ছয় অভিযুক্তের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • West Bengal Weather: জেলায় জেলায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, কলকাতায় কেমন ঠান্ডা?

    West Bengal Weather: জেলায় জেলায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, কলকাতায় কেমন ঠান্ডা?

    মাধ্যম নিউজ ডেস্ক: শীতের আমেজ বজায় রয়েছে সারা রাজ্য জুড়ে। কলকাতায় আজও পারদ ১৮-এর নীচে। আগের থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও পারদ ১৮-এর নীচেই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শীতের আমেজ থাকলেও তীব্র ঠান্ডা পড়তে এখনও মাসখানেক দেরি। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল তাপমাত্রা বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম রয়েছে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    দক্ষিণবঙ্গে এখন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি ও ২০ ডিগ্রির কাছাকাছি থাকবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হলেও তার প্রভাব দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা খুবই কম। ফলে বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। তবে দু-একদিন আকাশ মেঘলা থাকতে পারে বলে জানা গিয়েছে। আপাতত আগামী পাঁচদিনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ভোরের দিকে কুয়াশা থাকবে ও বেলা বাড়তেই রৌদজ্জ্বল আকাশ থাকবে (West Bengal Weather)।

    আরও পড়ুন: কলকাতা সহ রাজ্যে আবহাওয়া কেমন থাকবে? কী বলছেন আবহবিদরা?

    উত্তরবঙ্গের আহাওয়া

    দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ঠান্ডা স্বাভাবিকভাবেই বেশি। সেখানে শীত জাঁকিয়ে বসেছে বলেই মনে করা হচ্ছে। তবে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সামান্য বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্য জেলায় শুষ্ক ও পরিস্কার আবহাওয়া থাকবে। কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা এবং শিশির পড়বে। উঁচু এলাকাগুলিতে রয়েছে তুষারপাতের পূর্বাভাস। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় জমিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে বলেই মনে করছেন আবহবিদরা। ডিসেম্বরের শুরু থেকেই আরও পতন শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather)।

    জেলার আবহাওয়া

    কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়লেও জেলায় জেলায় তাপমাত্রা কমের দিকেই থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার দাপট বজায় থাকবে (West Bengal Weather)। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা অন্যান্য জেলার তুলনায় কম থাকবে। ১২ থেকে ১৪ ডিগ্রির আশে পাশে থাকবে পশ্চিমের জেলার তাপমাত্রা। বৃহস্পতিবারও জেলায় জেলায় ভোরের দিকে ছিল ঘন কুয়াশা। ফলে ৩ মাসের জন্য অর্থাৎ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৩-এর ২ মার্চ পর্যন্ত দূরপাল্লার ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।  

  • SSC Scam: ‘কমিশনের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই কেন?’ নিয়োগ মামলায় প্রশ্নের মুখে রাজ্য সরকার

    SSC Scam: ‘কমিশনের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই কেন?’ নিয়োগ মামলায় প্রশ্নের মুখে রাজ্য সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিরিক্ত শূন্যপদ মামলায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) অস্বস্তিতে স্কুল শিক্ষা কমিশন। মামলার শুনানি চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুর তাৎপর্যপূর্ণ মন্তব্য, “রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের (SSC) অবস্থান যদি এক না হয় তাহলে কমিশন ভেঙে দেওয়া হোক।” আজ অতিরিক্ত শূন্যপদ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু ক্ষোভ উগরে দেন কমিশনের প্রতি (SSC Scam)। কমিশনের তরফে আবেদন করা হয়েছিল, যেসব অযোগ্যরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি বহাল রেখে শূন্যপদের সংখ্যা বাড়ানো হোক। কিন্তু এই আবেদনের পরিপ্রেক্ষিতেই বিচারপতি বিশ্বজিৎ এদিন বলেন বেআইনি ভাবে নিযুক্ত করা অযোগ্যদের বরদাস্ত করা হবে না।

    রাজ্য ও কমিশনের আলাদা অবস্থান

    হাইকোর্টের নির্দেশে গত ১৯ মে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য ৬৮২১ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দ্বাদশ, শারীরশিক্ষা-কর্মশিক্ষা বিভিন্ন ক্ষেত্রেই যোগ্য কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্যই এই পদ তৈরি করা। অর্থাৎ যেসব যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগ করা হবে। কিন্তু অন্যদিকে কমিশনের তরফে অবৈধ চাকরি পাওয়াদের তাঁদের পরিবারের কথা ভেবে, পুনর্বহালের জন্য অতিরিক্ত শূন্যপদ করার আবেদন করা হয়েছিল (SSC Scam)। আজ শুনানিতে এই বলা হয়েছে, কমিশনের এমন আবেদনের সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগ নেই, ফলে এরপরেই বিচারপতি প্রশ্ন করেছেন যে, রাজ্য সরকারের কি স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও নিয়ন্ত্রণে নেই? কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপের কথা ভাবছে রাজ্য, প্রশ্ন বিচারপতির।

    আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব করেছে হাইকোর্ট। আর কমিশনের উপর নিয়ন্ত্রণ বা থাকায় কমিশন ভেঙে দেওয়ার কথা বলেন বিচারপতি। রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে, সেটাই জানতে চেয়েছেন বিচারপতি (SSC Scam)।

    কী এই মামলা?

    কর্মশিক্ষায় ৭৫০টি ও শারীর শিক্ষায় ৮৫০টি সুপার নিউমেরিক পোস্ট তৈরির কথা জানানো হয়েছিল কমিশনের তরফে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর মামলাকারীরা জানান, কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় এমন ৬০ জন চাকরি করেন, যাঁদের প্রাপ্ত নম্বর মামলাকারীদের থেকে কম। সেই নিয়েই মামলা চলছিল। তবে এদিন কমিশনের ওই আবেদন পত্র দেখানো হতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ফের এই মামলার শুনানি আছে (SSC Scam)।

    স্কুল সার্ভিস কমিশনের তরফে কেন এমন আবেদন করা হয়েছে?

    কমিশনের দাবি, যাঁদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁদের তিন বছর চাকরি হয়ে গিয়েছে। তাঁদের কাজ নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি, অভিযোগও নেই। তাই তাঁদের চাকরি রেখেই নতুন নিয়োগের কথা বলছে কমিশন। কমিশন আরও জানিয়েছে, এই চাকরির সঙ্গে রাজ্যের কোনও সম্পর্ক নেই। তাই রাজ্য সরকারের অন্য কোনও বিভাগে তাঁদের চাকরি দেওয়া সম্ভব নয়। তবে এই আবেদন প্রত্যাহার করা যেতে পারে বলে জানা গিয়েছে, সূত্রের খবর (SSC Scam)।

  • India vs NZ: ওয়েলিংটনে নীল জলরাশির মাঝে হার্দিক, শ্রেয়স, ওয়াশিংটন সুন্দররা! জেনে নিন কবে কোথায় ম্যাচ

    India vs NZ: ওয়েলিংটনে নীল জলরাশির মাঝে হার্দিক, শ্রেয়স, ওয়াশিংটন সুন্দররা! জেনে নিন কবে কোথায় ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা এখন অতীত। সামনের দিকে তাকাতে চান হার্দিক পান্ডিয়ারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে। নিউজিল্যান্ডের মাটিতে ভারত তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। তবে এই সফরে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তাঁকে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অনেকেই চাইছেন। সেই অর্থে এই সিরিজ হার্দিকের কাছে গুরুত্বপূর্ণ। একদিনে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

    জলরাশির মাঝে

    ওয়েলিংটনে নীল জলরাশির হাতছানি উপেক্ষা করতে পারেননি শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দররা। জার্সি খুলে, শটশ পরে তাঁরা নেমে পড়েছিলেন জলে। ওয়াশিংটন সুন্দর একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে খালি গায়ে বিচের উপর দিয়ে হেঁটে আসছেন হার্দিকরা। তাদের সিক্স প্যাক দেখে অনেকেই ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন। আসলে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফিট রাখার জন্য এখন অনেক বেশি সময় কাটান জিমে। শরীর গঠনের ওপরও তারা বাড়তি জোর দেন। খাদ্যাভাসেও এসেছে বদল। তাই শ্রেয়াস আইয়ারদের  এহেন ছবি ধরা পড়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Washington Sundar (@washisundar555)

    হার্দিক যা বললেন

    শুক্রবার ওয়েলিংটনে প্রথম ম্যাচ। হার্দিক বলেছেন, ” বিশ্বকাপ জিততে না পারার ব্যথা এখনও পুরোপুরি যায়নি। তবে আমাদের সামনের দিকে তাকাতে হবে। এই দলে যাঁরা আছে, তাঁরা প্রত্যেকেই দারুন প্রতিভাবান ও দক্ষ। আমার বিশ্বাস সিনিয়রদের অভাব বোঝা যাবে না। দু’বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে অনেকটা সময়। আশা করছি এখন থেকেই আমরা সঠিক দিশা ধরে এগিয়ে যেতে পারবো।”

    কবে-কখন-কোথায়

    ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ সিরিজের সূচি:

    প্ৰথম টি২০ শুরু হচ্ছে আগামী শুক্রবার, ১৮ নভেম্বর। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে।
    দ্বিতীয় টি২০ হবে রবিবার (২০ নভেম্বর), মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে।
    তৃতীয় টি২০ মঙ্গলবার (২২ নভেম্বর), নেপিয়ারেট ম্যাকলিয়ন পার্কে।

    আরও পড়ুন: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে, টি২০ সিরিজ কোথায় দেখা যাবে?

    ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ এবং ওয়ানডে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে আমাজন প্রাইমে। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে না।

    ভারতের টি২০ স্কোয়াড:

    হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঈশান কিষান, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, উমরান মালিক

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Career in Travel and Tourism: ‘ট্যুর অ্যান্ড ট্রাভেলস’- এর বিভিন্ন কোর্সে চাহিদা বাড়ছে, জেনে নিন খুঁটিনাটি

    Career in Travel and Tourism: ‘ট্যুর অ্যান্ড ট্রাভেলস’- এর বিভিন্ন কোর্সে চাহিদা বাড়ছে, জেনে নিন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষ মাত্রই ভ্রমণ পিপাসু। মনোরম পাহাড়ী পরিবেশ, সমুদ্র স্রোতের গর্জন, পার্বত্য উপত্যকা এসবের টান কার আবার না থাকে। জানেন কি? ভ্রমণের এই নেশাকে পেশা বানিয়ে নেওয়ার জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর চালু হয়েছে বিভিন্ন কোর্স (tour and travel course)। বিশ্বের বিভিন্ন দেশ গুলিতে সবথেকে বেশী রাজস্ব যে ক্ষেত্র থেকে আসে সেটা ট্যুরিজম। করোনা মহামারির সময় কমবেশি সব দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষেত্র। ট্যুরিজম ক্ষেত্রের গুরুত্ব আগামীদিনে বাড়তে চলেছে। দরকার পড়বে পেশাদার কর্মীর। এবার ট্রাভেল ও ট্যুরিজম কোর্স গুলির উপর বিস্তারিত জেনে নেওয়া যাক।

    ‘ট্রাভেল ও ট্যুরিজম কোর্স’ আসলে কি?

    বর্তমান ভারতে ট্যুরিজম ইন্ড্রাস্ট্রি ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রটি আজ দেশের মধ্যে অন্যতম বৃহৎ এবং লাভজনক ক্ষেত্রে পরিণত হয়েছে। ভারতের স্থাপত্য, ভাস্কর্য , ঐতিহাসিক স্থানের প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বরাবরই আছে। তাই ট্যুরিজম সেক্টরে বিদেশি মুদ্রার বিনিময়ের হারও বেশ ভালো। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে,এদেশে ২০২৫ এর মধ্যে ৪কোটি ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে এই সেক্টরে।  ভারতের ছাত্রদের একটি ভালো কেরিয়ার তৈরীর সুযোগ রয়েছে এই সেক্টরে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি, সরকারের পর্যটন দপ্তর, ট্যুর অপারেশন, শুল্ক বিভাগ, হোটেল ইত্যাদি জায়গায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

    ছাত্ররা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর উপর ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করতে পারবে‌। স্নাতক, স্নাতকোত্তর এর পাশাপাশি গবেষণার সুযোগ রয়েছে এই বিষয়ে।

    এই পেশার সাথে যুক্ত হতে গেলে কিরকম দক্ষতার প্রয়োজন। 

    ভ্রমণে গেলে মানুষ কে নিজের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকতে হয়। এখানেই একজন দক্ষ কর্মীর দক্ষতা বোঝা যায়। মানুষটিকে সমস্ত রকমের সুবিধা দিতে হবে যা তিনি বাড়িতে পেতে অভ্যস্ত। এই পেশায় যুক্ত হতে ভ্রমনের প্রতি ভালোবাসা, নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকতে হবে। তার সাথে নিজেকে সর্বদাই আপডেট রাখতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় , যা এই সেক্টরে একজন পেশাদার কর্মী হতে সাহায্য করবে। সেগুলো হলো – 

    ১)নিজেকে আত্মবিশ্বাস হতে হবে।

    ২) ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।

    ৩) আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকলে এই পেশায় উন্নতি সম্ভব।

    ৪) পরিশ্রম করার  মানসিকতা থাকতে হবে।

    ৫) ফ্লেক্সিবেল হতে হবে।

    ৬) কমিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ শব্দ এই পেশার ক্ষেত্রে।

    ৭) অবিরাম কাজ করার উৎসাহ থাকতে হবে।

    ৮) অ্যাডমিনেস্ট্রশন এবং ম্যানেজমেন্ট এ ভালো দক্ষতা থাকতে হবে। 

    ৯) ধৈর্য্যশীল হতে হবে।

    ১০) পরিকল্পনা করার দক্ষতা থাকতে হবে।

    ১১) প্রবলেম সলভিং স্কিল জানতে হবে।

    ১২) সংগঠন দক্ষতা অবশ্যই গুরুত্বপূর্ণ।

    ১৩) নেটওয়ার্ক দক্ষতা থাকতে হবে।

    ১৪) টিম ওয়ার্ক জানতে হবে।

    ট্রাভেল ও ট্যুরিজম কোর্স করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে 

    ভারতবর্ষে অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো ‘ট্যুর এন্ড ট্রাভেলস’ এর উপর সার্টিফিকেট ডিপ্লোমা এবং ডিগ্রী কোর্স করায়।

    ব্যাচেলার ডিগ্রি

    ট্যুর এন্ড ট্রাভেলস এর উপর ব্যাচেলার ডিগ্রী কোর্স করতে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করতে হবে যে কোন শাখায় এবং ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী নম্বরের শতাংশ কমা বাড়া হয়।

    আরও পড়ুন: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

    মাস্টার্স ডিগ্রি

    প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট হতে হবে এবং ৪৫ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় অনুযায়ী নম্বরের কমা বাড়া হতে পারে। যে সমস্ত প্রার্থীর বিদেশী ভাষায় দক্ষতা থাকবে তারা অগ্রাধিকার পাবে। 

    ডিপ্লোমা কোর্স

    প্রাপ্তিকে অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে থাকতে হবে ৪৫ থেকে ৬০ শতাংশ নম্বর। কলেজ অনুযায়ী নম্বর এর বাড়া কমা হতে পারে।

    পিজি ডিপ্লোমা কোর্স

    প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে সঙ্গে থাকতে হবে ৪৫ থেকে ৬০ শতাংশ নম্বর।

    সার্টিফিকেট কোর্স

    এই কোর্স করতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ৪৫% থেকে ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।

    অনলাইন এবং ডিসটেন্স লার্নিং কোর্স

    অনলাইন মোডে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ট্যুর এন্ড ট্রাভেলস বিষয়ে উপরিউক্ত  কোর্সগুলো করায়।

    ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোর্স করার জন্য কোন প্রবেশিকা পরীক্ষা দিতে হয় কি?

    ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর এমবিএ করতে হলে
    CAT, XAT, GMAT ইত্যাদি পরীক্ষায় বসতে হয়।

    কোন কোন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর কোর্স করানো হয়? 

    ৮০০ উপর বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপর বিভিন্ন কোর্স পড়ানো হয়। সরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলি হল-
    Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition (IHM), Chennai

    Indira Gandhi National Open University (IGNOU)

    Garware Institute of Career Education and Development

    University of Mumbai
    Banaras Hindu University (BHU)

    কোন কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই কোর্স করানো হয়? 

    ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এর উপর কোর্স করানো হয় এমন জনপ্রিয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে কয়েকটি হল- 

    IIHM Kolkata

    SRM Institute of Hotel Management, Chennai

    Parul University, Vadodara

    Chandigarh University (CU), Chandigarh

    SIITAM, Hyderabad

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Abhijit Ganguly: তদন্ত কবে শেষ হবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    Abhijit Ganguly: তদন্ত কবে শেষ হবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআইকে দ্রুত নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত তিনি পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি।

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যের জের, বিজেপির আন্দোলনে উত্তাল রাজ্য

    সিবিআইকে যা বললেন বিচারপতি

    সোমবার তিনি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, কবে তদন্ত শেষ হবে? এমনকী আরও দুর্নীতি লুকিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘গতকাল আমি একটা অনুষ্ঠানে গেছিলাম। সেখানে সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের অনেকেই আমার কাছে জানতে চান, সিবিআই তদন্ত কবে শেষ হবে? আমারও একই প্রশ্ন?’একই সঙ্গে সিবিআই তদন্তের গতি নিয়ে ফের প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘লোক কোথায়? সিটে লোক বাড়ান। দরকার হলে আরও লোক বাড়ানোর নির্দেশ দেব। আমার মনে হয় আরও দুর্নীতি লুকিয়ে রয়েছে।’ প্রসঙ্গত, দিন সাতেক আগেই দিনের শুরুতে নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে, সিবিআইকে  বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিটের কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে। কিন্তু দিনের শেষে,তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার পর, সিবিআই তদন্তের ওপরই আস্থা রেখেছিলেন মাননীয় বিচারপতি। তিনি বলেছিলেন,‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে,আশা করব,তারা তা দেখাবে’।

    আরও পড়ুন: জামিন হল না পার্থ-সুবীরেশ সহ ধৃত ৭ জনের! এসএসসি কাণ্ডে ফের জেল হেফাজতের নির্দেশ

    উল্লেখ্য, এই মাসের শুরুতে আর একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে। আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। আমি তো নিজে ধরতে যেতে পারব না। সবাই মিলে চেষ্টা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ‘ তাঁর যুক্তি, সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে, তাই তাদের সময় লাগছে। লোক বাড়াতেই হবে না হলে তদন্তে গতি আসবে না,মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Saptahik Rashifal: কী বলছে আপনার ভাগ্য? সাপ্তাহিক রাশিফল ১৪-২০ নভেম্বর

    Saptahik Rashifal: কী বলছে আপনার ভাগ্য? সাপ্তাহিক রাশিফল ১৪-২০ নভেম্বর

    সাপ্তাহিক রাশিফল মেষ রাশি (Aries Saptahik Rashifal): 

    চাকরিজীবীরা কাজে মনোযোগ দিন। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি ব্যবসায়ী হন এবং এই সময়ের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত বড় কোনও সিদ্ধান্ত নেন, তাহলে ভেবেচিন্তে আপনার সিদ্ধান্ত নিতে হবে। এই সময়টি পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের জন্য লাভদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি প্রত্যাশা অনুযায়ী লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল হবে। পারিবারিক জীবনে বিবাদ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে, বিশেষ করে বাবার সঙ্গে। অর্থের দিক থেকে এই সপ্তাহটি খুব ব্যয়বহুল হতে চলেছে। সপ্তাহের শুরুতে বড় ব্যয় হতে পারে। এই সময়ে হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে। 

    সাপ্তাহিক রাশিফল বৃষ রাশি (Taurus Saptahik Rashifal):  

    সপ্তাহের শুরু আপনার বেশ ভালই কাটবে। এই সময় আপনি চাপ মুক্ত থাকবেন। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি স্বাভাবিক কাটবে। চাকরিজীবীদের কাজের বোঝা কমতে পারে। ব্যবসায়ীদের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনকে পাশে পাবেন। পরিবারের সাহায্যে আপনার কোনও বড় সমস্যাও সমাধান হতে পারে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি প্রতিকূল থাকবে। পারিবারিক জীবন সুখের হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল মিথুন রাশি (Gemini Saptahik Rashifal):  

    ব্যবসায়ীদের সময়টি খুব ভাল কাটবে। সরকারি চাকরিজীবীরা এই সপ্তাহে খুব ব্যস্ত থাকবেন। আপনার ওপর কাজের চাপ বাড়তে পারে। আপনার পদোন্নতিতে কোনও বাধা থাকে, তাহলে এই সময়ের মধ্যে ভাল ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পাবেন। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। বিদেশি কোম্পানিতে কর্মরত জাতকদের জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বেশ ভাল হবে। এই সময়কালে স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।

    সাপ্তাহিক রাশিফল কর্কট রাশি (Cancer Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের কাজের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বসও আপনার ওপর নজর রাখবেন। আপনি যদি ভুল করেন, তবে আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে বা আপনাকে আপনার চাকরিও হারাতে হতে পারে। ব্যবসায়ীরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। হাত থেকে অর্ডার চলে যেতে পারে এবং বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। ঘরোয়া দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভাল থাকবে না।

    সাপ্তাহিক রাশিফল সিংহ রাশি (Leo Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের সতর্ক থাকুন এবং কাজে মনোযোগ দিন। সহকর্মীদের অন্ধভাবে বিশ্বাস করবেন না। বস যদি আপনাকে কোনও দায়িত্ব দিয়ে থাকেন, তবে তা যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করুন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্য এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। বাবা-মায়ের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে এই সময়টি ভাল কাটতে পারে। এই সময়ে আপনাকে খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

    সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি (Virgo Saptahik Rashifal): 

    এই সপ্তাহটি তেমন ভাল কাটবে না। এই সময়ের মধ্যে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। চাকরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার সমন্বয়ের অবনতি হতে পারে। চাকরি পরিবর্তনের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সপ্তাহের শুরুটা ব্যবসায়ীদের ভাল কাটবে, কিন্তু তার পরের সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক দুশ্চিন্তা দূর হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল তুলা রাশি (Libra Saptahik Rashifal): 

    যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, এই সময়ে তাঁরা সাফল্য পেতে পারেন। বিদেশী কোম্পানিতে কর্মরতদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। ব্যবসায়ীরা নতুন ডিল করার সুযোগ পেতে পারেন। আটকে থাকা অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ ভাল থাকবে। যাঁরা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তাঁরা পরিবারের কাছ থেকে অনুমোদন পেতে পারেন। অর্থের দিক দিয়ে এই সপ্তাহটি ভাল কাটবে। চোখের যত্ন নিন, বিশেষ করে আপনি যদি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তবে আপনাকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

    সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি (Scorpio Saptahik Rashifal): 

    ব্যবসায়ীদের জন্য এই সময়টি মিশ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। পোশাক ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকরিজীবীদের জন্য এই সময়টা উত্থান-পতনে পূর্ণ হতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনার কোনও কাজ মাঝপথে আটকে যেতে পারে, কিন্তু শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং আপনি ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনার কিছু কাজ অসমাপ্ত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। এই সপ্তাহটি ব্যয়বহুল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    সাপ্তাহিক রাশিফল ধনু রাশি (Sagittarius Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের এই সপ্তাহটি খুব ভাল কাটতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাকে অফিসিয়াল ট্যুরে যেতে হতে পারে। ছোটো ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি লাভজনক হতে চলেছে। এই সময়কালে আপনি ভাল আর্থিক লাভ করতে পারেন। আর্থিক ক্ষেত্রে এই সপ্তাহটি মোটামুটি থাকবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। আপনাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। যদি আপনার কোনও স্বাস্থ্য সমস্যা হয়, তাহলে তা উপেক্ষা করবেন না।

    সাপ্তাহিক রাশিফল মকর রাশি (Capricorn Saptahik Rashifal): 

    চাকরিজীবীদের জন্য এই সময়টি খুব ভাল হতে পারে। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনাকে নতুন করে ঋণ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ গভীর হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের সপ্তাহের শুরুটি খুব ভাল হতে চলেছে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। খাদ্যের ব্যবসা করেন, এমন জাতকদের লাভ হতে পারে। এই সময়ে শেয়ার বাজারে কর্মরত জাতকদের সতর্ক থাকা প্রয়োজন। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও একতা থাকবে। এই সময় আপনার দাঁতের সমস্যা হতে পারে। 

    সাপ্তাহিক রাশিফল কুম্ভ রাশি (Aquarius Saptahik Rashifal): 

    যাঁরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময়ের মধ্যে তাঁরা ভাল ফল পেতে পারেন। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি যদি সম্প্রতি একটি নতুন ব্যবসা শুরু করেছেন এবং ভাল ফলাফল পাচ্ছেন না, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধান হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। বাবা-মায়ের স্বাস্থ্য ভাল থাকবে। সপ্তাহের শুরুতে আপনি কোনও বিষয়ে খুব চিন্তিত থাকবেন। এই সময়ে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন। 

    সাপ্তাহিক রাশিফল মীন রাশি (Pisces Saptahik Rashifal): 

    ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। চাকরিজীবীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পারিবারিক জীবনের পাশাপাশি আপনাকে আপনার ক্যারিয়ারেও মনোযোগ দিতে হবে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তবে তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীদের এই সপ্তাহটি বেশ ভালই কাটবে। আপনার আর্থিক অবস্থারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে।

  • Abhishek Banerjee: অভিষেকই ‘কয়লা ভাইপো’? মেনে নিচ্ছে তৃণমূল?

    Abhishek Banerjee: অভিষেকই ‘কয়লা ভাইপো’? মেনে নিচ্ছে তৃণমূল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি ট্যুইট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

    বিষয়টা ঠিক কী? রবিবার বিকেলে ট্যুইটারে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, ‘বিরাট নিরাপত্তা বলয়ে তাজ বেঙ্গলে “কয়লা ভাইপোর” ছেলের জন্মদিন পালন হবে। সেই উপলক্ষে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। ৫০০-র বেশি পুলিশকর্মী মোতায়েন হয়েছে। সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। বসেছে মেটাল ডিটেক্টর।’

    নন্দীগ্রামের বিধায়কের কটাক্ষ, ‘এই নিরাপত্তার আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে কোনও নির্দেশ জারি করা হয়নি। ‘মমতা পুলিশের’ এক অফিসার জামালকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে। লেডি কিম ও তাঁর পরিবারের সদস্যরা উত্তর কোরিয়ার আসল কিম জং উনের পদাঙ্ক অনুসরণ করছেন। আভিজাত্য ও বিলাসে অনেক সময় তাকে ছাপিয়েও যাচ্ছেন।’

    ট্যুইটে কোথাও কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। শুধুমাত্র কোনও এক তথাকথিত “কয়লা ভাইপোর” ছেলের জন্মদিন পালন হওয়ার কথা উল্লেখ করেছেন শুভেন্দু। অথচ, বিরোধী দলনেতার ট্যুইটের পরই, তৃণমূল যুব ও তৃণমূল ছাত্র শাখা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়, সোমবার (আজ) থেকে শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠাবে তারা। থাকবে গোলাপ ফুল, গ্রিটিংস কার্ডও। পাশাপাশি থাকবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। আর সেই কার্ডেই লেখা থাকবে ‘গেট ওয়েল সুন’ বার্তা। 

    এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে তৃণমূল কংগ্রেস কী করে ধরে নিল যে তাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই (Abhishek Banerjee) আসলে “কয়লা ভাইপো”? এটা কি তাহলে স্বীকারোক্তি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একটা সম্ভাবনা হতে পারে যে তৃণমূল কংগ্রেসের নেতারা এমন চাপে আছেন যে মাথা কাজ করছে না। তাঁদের মতে, এই বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তা না করে, বিতর্ক উসকে দিলেন তৃণমূল নেতারা। ঠিক যেন— ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি !!!

    কেউ যদি এই ঘোষণায় মনে করা হয়ে থাকে যে এই বার্তা পাঠানোর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরে হয়তো রাজ্য রাজনীতিতে ‘মুন্নাভাই’ খ্যাত গান্ধীগিরির আমদানি হবে এবং বিগত কয়েক মাসের কুকথার রাজনীতির অবসান হবে, তাহলে সেই ভুল আজ ভেঙে গেছে। যে সকল যুবকরা আজ সকালে শান্তিকুঞ্জের (শুভেন্দুর বাসভবন) সামনে উপস্থিত হয়েছিলেন, তাঁরা অন্তত গান্ধীগিরির ধার ধারেননি। গেরিলা কায়দায় পুলিশের অবরোধ ভেঙে শান্তিকুঞ্জে আক্রমণ করাই তাঁদের লক্ষ্য ছিল।

    রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আসলে রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যে তৃণমূল এখন ব্যাকফুটে। তাই নতুন বিতর্কের জন্ম দিয়ে নজর অন্যদিকে ঘোরাতে চাইছে। তাই অভিষেককে “কয়লা ভাইপো” স্বীকৃতি দিতে তৃণমূল দল দ্বিধাবোধ করেননি। অভিষেকের গায়ে কয়লার কালি মাখিয়ে যদি অখিল গিরির জ্বালানো কয়লার উনুনের আঁচ কমানো যায়।

    আরও পড়ুন: অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    তবে আজ ১৪ নভেম্বর, শিশু দিবস। এইদিনেই জন্মছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। রাজনৈতিক পরিচয় ছাড়াও বাচ্চাদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। নেহরুর কোটে সবসময় গোঁজা থাকত একটি তাজা গোলাপ ফুল। সেই দিনই তৃণমূল গোলাপ ফুল পাঠাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এখন দেখা যাক শুভেন্দু গোলাপের কাঁটায় বিদ্ধ হন নাকি পাল্টা বিদ্ধ করেন শাসক দলের কুশীলবদের!

LinkedIn
Share