Blog

  • MonkeyPox: মাঙ্কিপক্স ভাইরাসের নাম বদলের ভাবনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কেন জানেন?

    MonkeyPox: মাঙ্কিপক্স ভাইরাসের নাম বদলের ভাবনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাইরাস জগতে অন্যান্য ভাইরাসের মত নামকরণ হয়নি তার। নামের কারণে নাকি অনেকেই টিকা নিতে চাইছেন না। তাই নাম বদলের দাবিতে আগে থেকেই সরব হয়েছিল বিভিন্ন মহল। এবার একই দাবিতে মাঠে নেমেছে বাইডেন প্রশাসনও। মাঙ্কিপক্সের (MonkeyPox) নামকরণ নিয়ে অবশেষে ভাবনা শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  ‌

     আমেরিকার চাপ

    মাঙ্কিপক্স (MonkeyPox) ভাইরাসের নাম বদলের পথে হাঁটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’, এমনটাই শোনা যাচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। প্রতিবেদনের দাবি, এই নাম নিয়ে সামাজিক বিতর্ক এড়ানোর জন্য বাইডেন প্রশাসন সক্রিয়। সূত্রের খবর, আমেরিকার তরফে হু-এর উপর চাপও তৈরি করা হচ্ছে ভাইরাসের নাম বদল নিয়ে।

    প্রসঙ্গত, চলতি বছরের মে মাস নাগাদ এই ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। কিছুদিনের মধ্যেই ‘হু’-এর তরফে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হয়। ভারতেও এই রোগের (MonkeyPox) হদিশ মিলেছিল কিছুদিনের মধ্যে। অগাস্ট মাস নাগাদ এই ভাইরাসের নাম নিয়ে বিতর্ক ওঠে বিভিন্ন মহলে। এমন নামকরণের কারণে সামাজিক বিভাজন উস্কানি পেতে পারে, এই আশঙ্কাও তৈরি হতে থাকে। রোগে আক্রান্ত হলে কৃষ্ণবর্ণের মানুষ ও এলবিজিটিকিউরা চিকিৎসা এড়াতে পারেন, এমন কথাও ছড়িয়ে পড়ে।

    আরও পড়ুন: কোভিড না ডেঙ্গি, বুঝবেন কী করে?

    ভাইরাসের বৈজ্ঞানিক নামকরণ

    বৈজ্ঞানিক নামকরণ করে তখনকার মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিতর্কের নিষ্পত্তি করেছিল। মাঙ্কিপক্স ভাইরাসের (MonkeyPox) বদলে‌ বৈজ্ঞানিক পদ্ধতি মেনে ক্লেডস ওয়ান, টুএ ও টুবি নাম রাখা হয়েছিল। দেশ ও ভাইরাসের প্রকৃতি অনুযায়ী এই নামকরণ করা হয়। তবে এতেও মেটেনি‌ সমস্যা। সাধারণের মধ্যে প্রচলিত নাম মাঙ্কিপক্স (MonkeyPox) থাকায় সমস্যা বাড়তে থাকে। মার্কিন প্রশাসনের তরফে তাই নাম বদলে ‘এমপক্স’ (mpox) রাখার আবেদন করা হয়।

    আসলে নামের কারণে অনেকেই টিকা নিতে চাইছেন না। প্রশাসনের তরফে টিকার প্রকল্প বারবার বাধার সম্মুখীন হচ্ছে। এমনকি রোগের লক্ষণ দেখা দিলেও চিকিৎসা করাতে অনেকে রাজি হচ্ছেন না। সব মিলিয়ে প্রশাসনিক স্তরে একাধিক সমস্যা তৈরি হচ্ছে বলে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ। বিজ্ঞানীদের মতে, মাঙ্কিপক্স ভাইরাস একটি জু়নোটিক (Zoonotic) গোত্রের ভাইরাস।‌ অর্থাৎ বন্যপ্রাণীর দেহ থেকে মানুষের শরীরে এসেছে। তাই প্রাথমিকভাবে এর এমন নামকরণ করা হয়। তবে নামকরণেই পরেই বিভিন্ন মহলে নাম বদলের দাবি ওঠে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • ODI World Cup: ক্রীড়াক্ষেত্রে ভারত বড় শক্তি, কেউ এড়িয়ে যেতে পারবে না! রামিজকে পাল্টা অনুরাগ ঠাকুরের

    ODI World Cup: ক্রীড়াক্ষেত্রে ভারত বড় শক্তি, কেউ এড়িয়ে যেতে পারবে না! রামিজকে পাল্টা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপ (ODI World Cup) ক্রিকেটকে বয়কটের কথা বলেছিলেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তারই পাল্টা দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বিশ্ব ক্রিকেটে বড় শক্তি ভারত। আইসিসির অর্থনৈতিক ভিত্তিও বটে। তাই ভারতে বিশ্বকাপের আসর বসবেই। আর সব দলকেই এখানে খেলতে আসতে হবে, বলে জানান অনুরাগ।

    বড় শক্তি ভারত

    সম্প্রতি এক সাক্ষাতকারে প্রাক্তন পাক ক্রিকেটার তথা পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছিলেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে পাকিস্তান কেন ভারতে যাবে? পাক বোর্ডের প্রধান বলেন,  “পাকিস্তান যদি ভারতে গিয়ে পরের বছর বিশ্বকাপ (ODI World Cup) না খেলে তা হলে কেউ সেটা দেখবে? আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলেই আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ করতে পারে ওরা।” এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। বিশ্বে খেলার দিক থেকে ভারত বড় শক্তি এবং কেউ এটাকে এড়িয়ে যেতে পারবে না।’ এই এশিয়া কাপ ইস্যুতে আগেও মন্তব্য করেছিলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘BCCI পাকিস্তানের ব্ল্যাকমেল চিঠির যথাযথ উত্তর দেবে এবং ওডিআই বিশ্বকাপ অবশ্যই ভারতে আয়োজিত হবে এবং এখানে সব দেশ খেলবে।’

    আরও পড়ুন: কোকেন আসক্তি থেকে রিহ্যাবের ভয়াবহতা, আত্মজীবনীতে ‘খুল্লমখুল্লা’ আক্রম

    ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

    ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান, কিন্তু ভারত জানিয়ে দিয়েছে তারা খেলতে পাকিস্তানে যাবে না। তারবদলে নিরপেক্ষ ভেনুতে হবে ম্যাচ। এরপর পাকিস্তান শিবির থেকে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপ (ODI World Cup) বয়কটের দাবি তোলা হয়। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে বড় ভূমিকা রয়েছে দুই দেশের সরকারের। কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে দুই দেশের ক্রিকেট সম্পর্ক। সেই কারণেই দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ। দেখা হয় শুধু আইসিসি টুর্নামেন্টগুলিতে। ইতিমধ্যেই ভারতীয় বোর্ড সচিব জয় শাহ কিছু দিন আগে বলেছিলেন, আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। প্রতিযোগিতা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Haryana Panchayat Election: হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে ২২ আসনে জয়ী বিজেপি

    Haryana Panchayat Election: হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে ২২ আসনে জয়ী বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে (Haryana Panchayat Election)। হরিয়ানা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে না পারলেও বেশি আসনে জিতে জয়লাভ করেছে। অন্যদিকে আম আদমি পার্টি দ্বিতীয় স্থানে উঠে এসেছে ও তৃতীয় স্থানে ভারতীয় জাতীয় লোকদল।  

    জয়ী বিজেপি

    সূত্রের খবর অনুযায়ী, শাসক দল বিজেপি আম্বালা, যমুনানগর এবং গুরুগ্রাম সহ সাতটি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জেলা পরিষদের ১০২ টি আসনের মধ্যে ২২টি জিতেছে। তবে পঞ্চকুলায় ধাক্কা খেয়েছে বিজেপি। এই জেলায় ১০টি আসন হাতছাড়া হয়েছে বিজেপির।

    অন্যদিকে আম আদমি পার্টি পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের ১০০টি আসনে প্রার্থী দিয়েছিল। তারমধ্যে সিরসা, আম্বালা, যমুনানগর এবং জিন্দ সহ অন্যান্য জেলাতে ১৫ টি আসনে জয়লাভ করেছে। ভারতীয় জাতীয় লোকদল জেলা পরিষদের ৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারা নির্বাচনে ১৪ টি আসনে জয়লাভ করেছে।

    ১৫টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আম আদমি পার্টি এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় জাতীয় লোকদল। তবে কংগ্রেস তাদের দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। কিন্তু রাজনৈতিক দলগুলির দাবি, তাদের সমর্থিত প্রার্থীরাও জেলা পরিষদের বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছেন।

    প্রসঙ্গত, হরিয়ানায় ১৪৩ টি পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদের নির্বাচন তিনটি দফায় অনুষ্ঠিত হয়েছিল। ২২ টি জেলা পরিষদে মোট ৪১১ জন সদস্য রয়েছে। ১৪৩টি পঞ্চায়েত সমিতিতে মোট ৩০৮১ জন সদস্য রয়েছে। রবিবার ভোট গণনা শুরু হয় সকাল ৮টায়। এরপর কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা সম্পন্ন হয় (Haryana Panchayat Election)।

    গতকাল নির্বাচনের ফলাফলের পরে, হরিয়ানা বিজেপির প্রধান ওপি ধনকার বলেছেন যে, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলির জন্য বেশিরভাগ জায়গায় বিজেপি প্রার্থী এবং দলের-সমর্থিত মনোনীত প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন। আবার তিনি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দনও জানান (Haryana Panchayat Election)।

    উল্লেখ্য, প্রথম দফায়, ৩০ অক্টোবর জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিগুলির জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল নয়টি জেলা- ভিওয়ানি, ঝাঝার, জিন্দ, কাইথাল, মহেন্দ্রগড়, নুহ, পঞ্চকুলা, পানিপত এবং যমুনানগরে। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয় আম্বালা, চরখি দাদরি, গুরুগ্রাম, কর্নাল, কুরুক্ষেত্র, রেওয়ারি, রোহতক, সিরসা এবং সোনিপাটে। তৃতীয় ও শেষ ধাপে বাকি জেলায় পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটগ্রহণ হয় ২২ নভেম্বর এবং এই জেলাগুলিতে পঞ্চায়েত ও সরপঞ্চ নির্বাচন হয় ২৫ নভেম্বর (Haryana Panchayat Election)।

  • Vikram Gokhale: প্রয়াত বিক্রম গোখলে ও তবসুমকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট বিগ বি-র

    Vikram Gokhale: প্রয়াত বিক্রম গোখলে ও তবসুমকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট বিগ বি-র

     মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বর মাসে দুই প্রবীণ শিল্পীর মৃত্যুতে নিজের ব্লগে শোক প্রকাশ করলেন কিংবদন্তী তারকা অমিতাভ বচ্চন। একই মাসে প্রয়াত হন জনপ্রিয় টিভি সঞ্চালিকা তথা অভিনেত্রী তবসুম (Tabassum) এবং বিখ্যাত বলিউড অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)। এরমধ্যে বিক্রম গোখলে, অমিতাভ বচ্চনের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। দুই অভিনেতা এবং অভিনেত্রীর উদ্দেশ্যে বলিউডের শাহেনশা লিখলেন,”আমাদের কাছে দিনগুলি বড়ই বেদনার মনে হচ্ছে। জীবনের রঙ্গমঞ্চে অভিনয় করে সবাই এক এক করে মঞ্চ ছাড়ছে।”

    হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রী তবসুম প্রয়াত হন চলতি মাসের ১৯ তারিখে। অন্যদিকে, মাল্টি অর্গান ফেলিওরে পুণেতে অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale) প্রয়াত হন গত ২৬ নভেম্বর। এই দুই অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি তিনি স্মরণ করেন আরও বিশিষ্টজনদের, যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলতি বছরে প্রয়াত হয়েছেন। ব্লগে আরও লিখলেন, “দিনের পর দিন সমাজের শিল্পী এবং অন্যান্য প্রতিভারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন….আমরা কষ্ট পাচ্ছি…আমাদের বন্ধু, ঘনিষ্ঠজন চলে যাচ্ছে.. আমরা চোখের সামনে কেবল দেখছি। তবসুম, বিক্রম গোখলে এবং আরও কত জন, এসেছিলেন আমাদের কাছে, তাঁদের অনুপস্থিতি আমরা প্রতিমুহূর্তে অনুভব করব।”

    আরও পড়ুন: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    বিক্রম গোখলে ও তবসুম

    অসংখ্য হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন বিক্রম গোখলে (Vikram Gokhale)। অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল অগ্নিপথ (১৯৯০) এবং খুদা গওয়া (১৯৯২)। এই অভিনেতা গত শনিবার মারা যান পুণে হাসপাতালে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। ২০২০ সালে একটি মারাঠি ছবিতে বিক্রম গোখলের সঙ্গে শেষবারের মত অভিনয় করতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। তাঁর অনুরোধেই ওই ছবিতে বচ্চন সাহেব অভিনয় করেছিলেন বলে পরবর্তীকালে জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)।

    অন্যদিকে, শিশু শিল্পী হিসেবে অনেক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তবসুম। যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল বাইজু বাওড়া এবং মুঘল-এ-আজম। এছাড়া, রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। পরবর্তীকালে, ভারতীয় টেলিভিশনের পর্দায় তিনি প্রথম রিয়্যালিটি টক শো এনেছিলেন। তাঁর ওই শোয়ের নাম ছিল “ফুল খিলে হ্যায় গুলশন গুলশন”। এই শো তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৮ বছর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) খুব শীঘ্রই একটি মজাদার ফিচার আসতে চলেছে। যার ফলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্টেটাসেও দিতে পারবেন ভয়েস নোট। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ প্রায়ই নতুন নতুন ফিচার লঞ্চ করে। এবার তারা এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে যার সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে (Whatsapp Status) ভয়েস রেকর্ড (Voice Note) শেয়ার  করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট…

    বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপের (WhatsApp) স্টেটাসে ২৪ ঘণ্টার জন্য ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন। তবে নতুন ফিচার চালু হয়ে গেলে আগামী দিনে ইজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোটও শেয়ার করতে পারবেন। আর মনে করা হচ্ছে, এটি খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। বিটা ভার্সানে আপাতত ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস রেকর্ড স্টেটাসে অ্যাড করা যাচ্ছে। এই বিষয়ে ট্যুইটও করেছে WABetaInfo। WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে যে, নতুন বৈশিষ্ট্যটি ইতিমধ্যে আইওএস বিটা ভার্সনে দেখা গেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ এই ফিচারের টেস্টিং শুরু করেছে আইওএস বিটা ভার্সনে। আবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনের ক্ষেত্রেও এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। ফলে খুব শীঘ্রই ফাইনাল ভার্সনে আসতে পারে এই ভয়েস স্টেটাসের সুবিধা।

    আরও পড়ুন: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    কীভাবে স্টেটাসে দেবেন ভয়েস নোট?

    WABetaInfo বিটা ভার্সনে স্টেটাসের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, টাইপ করার স্থানের ডানদিকে একটি নীল মাইক্রোফোন চিহ্ন রয়েছে। অর্থাৎ তাতে ট্যাপ করেই এই ভয়েস রেকর্ড স্টেটাসে দেওয়া যাবে। তবে জানা গিয়েছে, স্টেটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট শেয়ারের সুযোগ পাবেন ইউজাররা। তার সঙ্গে আবার আপনারা টেক্সটও অ্যাড করার সুযোগ পাবেন।   

    তবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনে সমস্ত ইউজারদের জন্য কবে এই ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হতে হয়ত আর বেশি দেরি নেই।

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CAA: রাজ্যে সিএএ কার্যকর হবেই, হুঙ্কার শুভেন্দু-মিঠুন-নিশীথের

    CAA: রাজ্যে সিএএ কার্যকর হবেই, হুঙ্কার শুভেন্দু-মিঠুন-নিশীথের

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। ফলে রাজ্যজুড়ে প্রচার করছে গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে পৌঁছে গিয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। প্রচারে বেরিয়ে গেরুয়া শিবির ফের সিএএ (CAA) ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি গতকাল মহাগুরুকেও সিএএ নিয়ে সরব হতে দেখা গেল। সিএএ পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই লাগু হবে বলে হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুধু নিশীথ নন, এক কথা বার বার শোনা গিয়েছে আরও কেন্দ্রীয় মন্ত্রীদের কথায়, যাঁর অন্যতম হলেন শান্তনু ঠাকুর।

    কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা?

    শনিবার শুভেন্দু অধিকারী ভোটের প্রচারে পৌঁছে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে। সেখানে গিয়ে তিনিও সিএএ (CAA) নিয়ে বলেন যে, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবেই। তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বললেন, “সাহস থাকলে সিএএ চালু করা আটকান।” তিনি সভায় মতুয়াদের উদ্দেশে বলেন, “মতুয়া সম্প্রদায়ের সদস্যদেরও নাগরিকত্ব দেওয়া হবে। মতুয়ারা হলেন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সম্প্রদায়, যাঁরা বিজেপি এবং তৃণমূল দুই শিবিরে বিভক্ত।” তিনি দাবি করেন, এই আইন কারোরই নাগরিকত্ব কেড়ে নেবে না। আর এরপরেই একই কথা রবিবার বলতে শোনা গেল মিঠুন চক্রবর্তীকেও।

    আরও পড়ুন:‘মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন’, বললেন সুকান্তও

    পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে কী বললেন মহাগুরু?

    তিনি গতকাল বলেন, ‘দেখি না, কে আপনাকে তাড়ায়! যদি হয়, আমি দাঁড়াব আপনার পাশে’। ভোটের মুখে তিনি রাজ্যবাসীকে এই বলেই আশ্বস্ত করলেন। তাঁর আক্ষেপ, ‘৭৫ বছর ধরে মুসলিম ভাইবোনদের এটাই বোঝানো হচ্ছে যে, তোমাদের বের করে দেবে! মুসলিম ভাইবোনদের কোনও উন্নতি হল না, সবাইকে ভয়েই রেখে দিলেন’। তিনি আরও দাবি করেছেন, রাজ্য সরকার সিএএ (CAA) নিয়ে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। যাদের কাছে রিয়েল ভোটার কার্ড, আধার কার্ড আছে, তাঁদের কাউকেই এ দেশ থেকে তাড়ানো হবে না। এটাই তাঁদের ঘর, এর মালিকানা তাঁদের। তিনি আরও দাবি করেছেন, পঞ্চায়েত ভোটে যদি ফেয়ার ইলেকশন হয় তো গ্যারান্টি বিজেপি আসছে।

    কেন্দ্রীয় মন্ত্রীদেরও একই কথা…

    সিএএ (CAA) নিয়ে ফের বলতে শোনা গেল নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুরকে। অনেক আগেই নিশীথ প্রামাণিককে সিএএ নিয়ে সরব হতে দেখা গিয়েছে। ফের তিনি ভোটের মুখে একই সুর চড়িয়েছেন। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে সিএএ কার্যকর হবে। কেউ আটকাতে পারবে না। হুঙ্কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তিনি আরও বলেন, ‘কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়।’ আবার সিএএ নিয়ে বলেছেন শান্তনু ঠাকুরও। তিনি দাবি করেন, রাজ্য সরকার সিএএ নিয়ে সমাজের মানুষদের ভুল বার্তা দিচ্ছে। সিএএ তাঁদের অধিকার। সংবিধানে যখন সেটা পাশ হয়ে গেছে, তখন কারও অধিকার নেই এভাবে প্রকাশ্যে সেই সংবিধানের বিরুদ্ধে কথা বলা। এই একই দাবি নিয়ে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘাওয়াল। ঠাকুরনগরে এসে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি এখন  রাজ্য বিজেপি নেতা ও বিধায়কদের মুখেও একই দাবি শোনা যাচ্ছে বার বার।

  • New Market: হকারদের দখলে নিউ মার্কেটের তিন ভাগ রাস্তাই?

    New Market: হকারদের দখলে নিউ মার্কেটের তিন ভাগ রাস্তাই?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউ মার্কেট (New Market) এলাকার কয়েকটি রাস্তার চার ভাগের তিন ভাগ অংশ দখল হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন দেবাশিস কুমার টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন হকার (Hawker) পুনর্বাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। এদিন নিউ মার্কেট চত্বর জুড়ে হকারদের জন্য তৈরি সমস্যা নিয়ে সমীক্ষার কাজও করেন তিনি। দেবাশিসের সঙ্গে ছিলেন টাউন ভেন্ডিং কমিটির সদস্য এবং নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা। কলকাতা পুরসভার সামনে থেকে এস এস হগ মার্কেট পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। পুর সেক্রেটারি হরিহর প্রসাদ মণ্ডল এবং নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দেবাশিস।

    পার্কিং লট…

    নিউ মার্কেট (New Market) এলাকায় রয়েছে বার্ট্রাম স্ট্রিট। এখানেই রয়েছে পার্কিং লট। এই রাস্তার পার্কিং লটের প্রায় পুরোটাই দখল করে ফেলেছেন হকাররা। এই সব হাকারের এই ব্যবসা ছাড়াও চার-পাঁচটি সারিতে ব্যবসা রয়েছে। দেবাশিস কার পার্কিং দফতরের চার্জেও রয়েছেন। পার্কিং লটের দুরাবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডেকে পাঠান পার্কিং অ্যাটেনডেন্টকে। কথা বলেন তাঁর সঙ্গেও। নিউ মার্কেট প্রথম সারির হেরিটেজ মার্কেট। এদিন যে সব এলাকায় সমীক্ষার কাজ হয়, সেগুলি হল বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস, লিন্ডসে স্ট্রিট এবং জওহরলাল নেহরু রোড।

    আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী বিজেপির কাছে সারেন্ডার করেছেন’, বললেন সুকান্তও

    নিউ মার্কেট (New Market) চত্বর পরিদর্শনের পর দেবাশিস কথা বলেন হকারদের প্রতিনিধির সঙ্গে। হকারদের রাস্তা দখলের বিষয়ে তাঁকে অবহিত করেন। পুরসভার এ সংক্রান্ত নিয়ম কানুনের কথাও স্মরণ করিয়ে দেন তাঁকে। প্রথম সারির হেরিটেজ মার্কেট চত্বর পরিদর্শন শেষে এদিন দেবাশিস বলেন, গাড়ি চলার রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা করছেন একদল হকার। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমি এটাও লক্ষ্য করলাম যে কার পার্কিংয়ের জায়গাটাও ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আমরা টাউন ভেন্ডিং কমিটিকে এই রিপোর্ট দেব। কমিটির পরবর্তী মিটিংয়ে এটা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনাও করব।

    আরও পড়ুন: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bappi Lahiri: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    Bappi Lahiri: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের একাধিক নক্ষত্র। বলা চলে, ২০২২ সাল বিনোদন জগতে একের পর এক দুঃখের সংবাদ এনেছে। কারণ এই বছরেই আমরা হারিয়েছি ‘কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর, ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়িকে (Bappi Lahiri)। তিন শিল্পীর মৃত্যুতেই শোকের ছায়া পড়ে যায় কলকাতা সহ পুরো দেশে।

    বাপ্পি লাহিড়ির জন্মবার্ষিকী

    আর আজ সেই ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) ৭০ তম জন্মবার্ষিকী। চলতি বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ি। যাঁকে এককথায় বলা চলে, ভারতে ডিস্কো সঙ্গীতের পথপ্রদর্শক। তবে আপনি জানেন কি বাপ্পি লাহিড়িকে ডিস্কো গানের জন্য চেনা হলেও, তাঁর (Bappi Lahiri) এক অন্য দিকও ছিল, যেখানে তিনি এই ডিস্কো গান ছাড়াও অন্য ধরণের গানেরও সুর দিতেন, আর এই ধরণের গানেরই বড় অনুরাগী ছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর।

    আরও পড়ুন: চিনে লকডাউনের প্রতিবাদে হাতিয়ার বাপ্পি লাহিড়ির গান ‘জিমি জিমি আজা আজা’! ব্যাপারটা কী?

    বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) একবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর ও লতা মঙ্গেশকরের সম্পর্কের ব্যাপারে, যে তিনি তাঁকে শ্রদ্ধা করে মা সরস্বতী বলতেন। তিনি জানিয়েছিলেন যে, তিনি মা সরস্বতীর সঙ্গে ‘সুনি সুনি রাহেন’ (ফির জনম লেঙ্গে হাম) এবং ‘তু কাহাঁ আ গয়ি জিন্দেগি’ (ভাবনা) এর মত সিরিয়াস ব্যালাডগুলিতে কাজ করার জন্য গর্বিত। বাপ্পিদা আরও জানিয়েছিলেন, তাঁর ‘তু কাহান আ গায়ে জিন্দেগি’ গানটিতে সুর দিয়েছিলেন তিনি, গেয়েছিলেন মাতা সরস্বতী। এমনকি ‘প্যাস’ ছবিতে মা সরস্বতীর সঙ্গে তাঁর আরেকটি ক্লাসিক্যাল গান ছিল। গানটি ছিল ‘দর্দ কি রাগিনী মুসকুরাকে ছেড় দে’। তিনি সেই গানের সুর দেওয়ার জন্য খুব গর্বিত। লতা মঙ্গেশকর এটিকে তাঁর (Bappi Lahiri) সর্বকালের গানগুলোর মধ্যে সেরা বলেছিলেন।

    এককথায় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) সৃষ্ট হিন্দি চলচ্চিত্রের একাধিক ডিস্কো গান তাঁর কেরিয়ারের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য হলেও এমনটা নয় যে, তাঁর ডিস্কো গানগুলো ছাড়া অন্য গানগুলো হিট হয়নি। ফলে তিনি একদিকে যেমন ডিস্কো টাইপের গানের জন্য জনপ্রিয় ছিলেন, তেমনি সফট, মেলোডিয়াস গানের জন্যও পরিচিত ছিলেন (Bappi Lahiri)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Father kills daughter: মেয়েকে খাওয়ানোর টাকা না থাকায় খুন করলেন ইঞ্জিনিয়ার বাবা

    Father kills daughter: মেয়েকে খাওয়ানোর টাকা না থাকায় খুন করলেন ইঞ্জিনিয়ার বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: “মেয়েকে খাওয়ানোর টাকা ছিল না, তাই মেরে ফেলেছি (Father kills daugher)।” পুলিশের সামনে খুনের কথা স্বীকার করে কান্নায় ভেঙে পড়লেন ইঞ্জিনিয়ার বাবা। মেয়েকে কিনে দিয়েছিলেন চকোলেট- বিস্কুট। তবুও কাঁদছিল আড়াই বছরের ছোট্ট মেয়ে। খিদের জ্বালায়। খাবার কেনার টাকা ছিল না বেঙ্গালুরুর বাসিন্দা বাবা রাহুল পারমারের। শেষমেশ মেয়েকে বুকের মধ্যে জোরে চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেন। আত্মহত্যার চেষ্টাও করেন। 

    মেয়েকে খুনের অভিযোগে রাহুল পারামারকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর কোলার থানার পুলিশ। ৪৫ বছরের রাহুল গুজরাতের বাসিন্দা (Father kills daugher)। কিন্তু কর্মসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। কিন্তু সেই কাজ চলে যায়। বিটকয়েনে বিনিয়োগও করেছিলেন তিনি। বিপুল টাকা হারেন তিনি। বাজারের প্রচুর ধার দেনা হয়ে যায় রাহুলের।

    রাহুল আরও দাবি করেন, দেনার পরিমাণ এতটাই ছিল যে, সোনার গয়নাও বিক্রি করতে হয়েছিল রাহুলকে (Father kills daugher)। নিত্য দিন পাওনাদাররা বাড়িতে হানা দিতেন। উপায় না দেখে আত্মহত্যার সিদ্ধান্ত নেন রাহুল। 

    কী ঘটে?

    মেয়ে জিয়াকে স্কুলে দিতে যাওয়ার নাম করে তাকে নিয়ে গাড়িতে করে ১৫ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন রাহুল (Father kills daugher)। কিন্তু সারাদিন কেটে যাওয়ার পরেও স্বামী-সন্তান না ফেরায় রাহুলের স্ত্রী ভব্য বাগালুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। কিন্তু তার পর দিনই বেঙ্গালুরু-কোলার হাইওয়ের ধারে একটি হ্রদে জিয়ার দেহ উদ্ধার হয়। 

    আরও পড়ুন: “বিশ্বে বেআইনি মনে করা হলেও, পাকিস্তানে এ রকম কিছু নেই”, নেশা সম্পর্কে বিস্ফোরক প্রাক্তন পাক ক্রিকেটার

    জেরায় পুলিশকে রাহুল জানিয়েছেন, ১৫ নভেম্বর সকালে বেঙ্গালুরুর আশপাশে মেয়েকে গাড়িতে নিয়ে ঘোরেন (Father kills daugher)। কী ভাবে আত্মহত্যা করবেন স্থির করতে পারছিলেন না। বিশেষ করে মেয়ের সামনে আত্মহত্যা করবেন, এই সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অন্য দিকে, সময়ও পেরিয়ে যাচ্ছিল। ফলে আরও বিভ্রান্ত হয়ে পড়ছিলেন রাহুল। তিনি বলেন, “বেশ কিছু ক্ষণ এ দিক-ও দিক গাড়ি চালিয়ে ঘোরার পর শেষমেশ বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিই। কিন্তু পাওনাদারদের অশ্রাব্য গালিগালাজ, হেনস্থা বার বার চোখের সামনে ভেসে উঠছিল। তার পরই হ্রদের ধারে সন্ধ্যাবেলায় গাড়ি থামিয়েছিলাম।” 

    রাহুল আরও জানান, হ্রদের কাছে গাড়ি পার্ক করে সামনেরই একটি দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট এবং চকোলেট কিনে এনেছিলেন (Father kills daugher)। পকেটে আর টাকা ছিল না তাঁর। মেয়েকে নিয়ে গাড়িতে কিছুক্ষণ খেলেনও। কিন্তু মেয়ে আবার খিদের জ্বালায় কেঁদে ওঠে। সেই জ্বালা সহ্য করতে না পেরে মেয়েকে বুকের মধ্যে জোরে চেপে ধরে শ্বাসরোধ করে খুন করেন বলে দাবি করেন রাহুল। এর পরই মেয়েকে নিয়ে হ্রদের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু জল কম থাকায় বেঁচে যান। কিন্তু রাহুলের কথায় কতটা সত্যতা রয়েছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup)। বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি দেশে। ফুটবলপ্রেমীরা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে এবারে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নেটিজেনরা। আর্জেন্টিনার এক মহিলাকে ভারতের তেরঙ্গা গায়ে জড়িয়ে দেখা গেল কাতারে। আর মহিলার এমন কাণ্ড সবার নজর কেড়েছে। তবে প্রশ্ন একটাই, কেন এমনটা করলেন তিনি, কী রয়েছে এর পিছনের আসল রহস্য?

    ভারতের পতাকা গায়ে আর্জেন্টিনার মহিলা

    জানা গিয়েছে, আর্জেন্টিনার এই মহিলার নাম লেটি এস্তেভেজ। কেরালার এক ফুটবলপ্রেমী ইয়াদিল এম ইকবালের শেয়ার করা একটি ভিডিওতে লেটি এস্তেভেজকে ভারতীয় জাতীয় পতাকা গায়ে জড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি ইকবাল তাঁর ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। শেয়ার করা ওই ভিডিওতেই এস্তেভেজকে তিরঙ্গা ধরে থাকতে দেখা গেছে (FIFA World Cup)।

    [insta]https://www.instagram.com/reel/ClVx-_nuMrK/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    কেন এমন করলেন এই মহিলা?

    ভিডিও-এর মাধ্যমে জানা গিয়েছে, এস্তেভেজ তিরঙ্গা পরতে চেয়েছিলেন কারণ তিনি তাঁর দেশের প্রতি ভারতীয়দের ভালবাসা দেখে অবাক হয়েছিলেন। তাই তিনি এমনটা করেছিলেন। এই ভিডিও-র শুরুতে ইকবাল এস্তেভেজকে বলেন যে, ভারতীয়রা আর্জেন্টিনা ফুটবল (FIFA World Cup) টিমের কত বড় ফ্যান, বিশেষ করে লিওনেল মেসি কতটা প্রিয় ভারতীয়দের কাছে। আর এর পরেই জানা যায় যে, ভারতীয়রা আর্জেন্টিনাকে সবসময় সাপোর্ট করায়, এই বিষয়টি তাঁর মন ছুঁয়ে গিয়েছে। ফলে তিনি ভারতের প্রতি তাঁর ধন্যবাদ জানাতেই এমনটা করেছেন তিনি।

    এই ভিডিও শেয়ার করে ইকবাল ক্যাপশনে লিখেছেন, “ফুটবল দ্বারা একত্রিত, জাতি দ্বারা বিভক্ত। আমাদের দেশকে ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।” এই ভিডিওটিতে ইতিমধ্যেই ২লক্ষ ১৯ হাজারের বেশি লাইক এসেছে। এই ভিডিওটি শেয়ার করার জন্য নেটিজেনরা ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share