Blog

  • Women’s Asia Cup: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

    Women’s Asia Cup: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেলেরা পারেনি, মেয়েরা পারল। রোহিত-কোহলিদের আক্ষেপ মেটালেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা। একপেশে ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে (India vs Sri Lanka) আট উইকেটে হারিয়ে এশিয়া কাপ  (Women’s Asia Cup) চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা।  প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬৫/‌৯ তোলে শ্রীলঙ্কা। জবাবে ৮.‌৩ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। 

    শনিবার বাংলাদেশের শিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমখি হয় ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৬৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৮.‌৩ ওভারে ২ উইকেটে ৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। এদিন দুরন্ত বোলিং করলেন রেনুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, স্নেহ রানারা। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন চামিরা আতাপাত্তু। কিন্তু ভারতের বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ভারতের সামনে জয়ের জন্য মাত্র ৬৬ রানের লক্ষ্য খাড়া করতে সমর্থ হয়।

    আরও পড়ুন: সাইবাবার জীবন জুড়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী! তাঁর তিরোধান দিবসে জানুন সেই গল্প

    ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ভারত। ৩ ওভারে ৩০ রান ওঠে। তখনই প্রায় জয় নিশ্চিত হয়ে যায়। চতুর্থ ওভারে রণবীরার বলে স্টাম্পড হন শেফালি ভার্মা (‌৫)‌। পরের ওভারেই কভিশা দিলহারির বলে বোল্ড হন জেমিমা রডরিগেজ (‌২)‌। দারুণ ব্যাটিং করে ভারতকে জয় এনে দেন স্মৃতি মান্ধানা। ২৫ বলে ৫১ রান করে তিনি অপরাজিত থাকেন। মারেন ৬টি ৪, ৩টি ৬। রনসিংঘেকে ৬ মেরে দলকে কাঙ্খিত জয় এনে দেন স্মৃতি। হরমনপ্রীত ১১ রান করে অপরাজিত থাকেন। প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন ভারতের রেনুকা সিং। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পেলেন দীপ্তি শর্মা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gujarat Election: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

    Gujarat Election: দোরগোড়ায় গুজরাট ভোট, রণকৌশল স্থির করতে বৈঠকে মোদি-শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় গুজরাট বিধানসভার নির্বাচন (Gujarat Election)। রণকৌশল স্থির করতে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এবং দলের রাজ্য ইউনিটের প্রধান সিআর পাটিল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে ঘণ্টা পাঁচেক ধরে চলেছে ওই বৈঠক। গুজরাট বিধানসভা নির্বাচনে কীভাবে বিরোধীদের মাত দেওয়া যায়, মূলত তা নিয়েই আলোচনা হয়েছে বিজেপির এই তিন নেতার।

    রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের গুরুত্ব কম নয়। কারণ বৈঠকটি এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে, যার ঠিক আগে আগেই হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নভেম্বরের ১২ তারিখে হবে হিমাচল প্রদেশ বিধানসভার নির্বাচন। আশা করা যায়, এ মাসেরই পরের দিকে ঘোষণা হয়ে যাবে গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Election) নির্ঘণ্ট। প্রসঙ্গত, এর আগে গুজরাট বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরের প্রথম দিকে। এবারও তেমনই হওয়ার সম্ভাবনা। 

    আরও পড়ুন: ভোটের মুখে জোর ধাক্কা গুজরাট কংগ্রেসে, ৬ মাসের কারাদণ্ডের সাজা জিগনেশ মেবানির

    গুজরাটে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে বিজেপি (BJP)। এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে ছ বার। সব মিলিয়ে ক্ষমতায় ছিল ২৭ বছর। এ রাজ্যে পদ্ম শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী এতদিন ছিল কংগ্রেস। এবার লড়াইয়ের ময়দানে হাজির অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লি দখলের পর ইতিমধ্যেই এই দল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে পাঞ্জাবের রশি। এবার তারা হানা দিতে চাইছে মোদির রাজ্যে। দ্রুত গতিতে চলছে সংগঠন গড়ার কাজ। বিজেপির হাত থেকে রাজ্যের রশি কেড়ে নিয়ে গুজরাটের তখতে বসতে চাইছে কেজরিওয়ালের দল। তবে সেটা যে সহজ নয়, তা বলছেন গুজরাটের রাজনীতির কারবারিরাই। এদিন হিমাচল প্রদেশের সঙ্গে সঙ্গে গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Election)  নির্ঘণ্টও নির্বাচন কমিশন ঘোষণা করবে বলে আশাবাদী ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শেষমেশ ঘোষণা হয় কেবল হিমাচল প্রদেশে বিধানসভার ভোটের দিনক্ষণ। এখন দেখার, মোদির রাজ্যে কবে বাজে বিধানসভা ভোটের ঘণ্টা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Religious Conversion: হিন্দু যুবককে গোমাংস খাইয়ে, সুন্নত করিয়ে ইসলামে দীক্ষা, কাঠগড়ায় কং নেতা সহ ১১

    Religious Conversion: হিন্দু যুবককে গোমাংস খাইয়ে, সুন্নত করিয়ে ইসলামে দীক্ষা, কাঠগড়ায় কং নেতা সহ ১১

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জোর করে ধর্মান্তকরণের (Religious Conversion) অভিযোগ। এক হিন্দু (Hindu) যুবককে জোর করে ইসলাম (Islam) ধর্মে দীক্ষিত করা হয়েছে বলে অভিযোগ। কর্নাটকের ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বেঙ্গালুরুর  কংগ্রেসের প্রাক্তন কর্পোরেটর আনসার পাশা, তাঁর ভাই নয়জ পাশা, জনৈক হাজি সাব, আতাউর রহমান এবং সোয়েব। এঁদের মধ্যে দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বাকি তিনজনকে। নয়জ পাশাকে গ্রেফতার করা হয়েছে তামিলনাড়ু থেকে।

    পুলিশি তদন্তে জানা গিয়েছে, কর্নাটকের মান্ড্য এলাকার বাসিন্দা দলিত যুবক জনৈক শ্রীধর গঙ্গাধর প্রথমে ইসলাম ধর্মে দীক্ষিত (Religious Conversion) হতে চেয়েছিলেন। কারণ তাঁকে মোটা অঙ্কের টাকার লোভ দেখানো হয়েছিল। পরে মুসলমান করতে শ্রীধরের সুন্নতও করানো হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় নগদ ৫০ হাজার টাকাও। পুলিশের দাবি, এর পর আর ইসলামের দিকে ঝুঁকতে চাননি শ্রীধর। যদিও অভিযুক্তরা তাঁকে বাধ্য করেছিল বলে অভিযোগ। এর পরেই বছর পঁচিশের শ্রীধর পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অভিযুক্তরা তাঁর সম্মতি ছাড়াই তাঁর নাম বদলে করে দেন মহঃ সালমান। শ্রীধরের অভিযোগের ভিত্তিতে ১২ জনের নামে দায়ের হয় মামলা। যার মধ্যে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। এর মধ্যেই রয়েছেন কংগ্রেসের প্রাক্তন কর্পোরেটর আনসার পাশা। তিনি স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠও।

    আরও পড়ুন: হিজাব-বিতর্ক বৃহত্তর ষড়যন্ত্রের অঙ্গ! সুপ্রিম কোর্টে কী বলল কর্নাটক সরকার?

    শ্রীধরের দাবি, অভিযুক্তরা নব মুসলিম নামে একটি গোষ্ঠী তৈরি করেছিলেন। এই গ্রুপের সদস্যদের দেখিয়ে ইরাক-ইরান থেকে অর্থ সংগ্রহ করতেন। ভারতকে মুসলিম রাষ্ট্র বানানোর চেষ্টাও চালাচ্ছিল এই গোষ্ঠী। শ্রীধর বলেন, অভিযুক্তরা আমাকে অচৈতন্য করতে কালো রংয়ের কোনও তরল খাইয়ে দেন। পরে করা হয় সুন্নত। জোর করে গো-মাংসও খাওয়ানো হয় আমাকে। শ্রীধরের আরও অভিযোগ, অভিযুক্তরা তাঁকে একটি রিভলভার দেখিয়ে ভয় দেখান। তাঁর হাতে একটি আগ্নেয়াস্ত্রও তুলে দেওয়া হয়। সেই ছবি মোবাইল বন্দি করে অভিযুক্তরা ভয় দেখান, ঘটনার কথা কাউকে বললে তাঁর ছবি ভাইরাল করে দেওয়া হবে। দেগে দেওয়া হবে সন্ত্রাসবাদী বলে। ভয়ে প্রথমে থানায় অভিযোগ দায়ের না করলেও, পরে অবশ্য করেন। তার পরেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের কয়েকজনকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Manik Bhattacharya: মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে ইডি! ভাঙা হল তালা, জানেন কী মিলল?

    Manik Bhattacharya: মানিক ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে ইডি! ভাঙা হল তালা, জানেন কী মিলল?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় মহিষবাথানে মানিক (Manik Bhattacharya) ঘনিষ্ঠের টিচার্স ট্রেনিং সেন্টারে (Teachers Training Center) তল্লাশি চালাল ইডি। শনিবার উত্তর ২৪ পরগনার ওই প্রশিক্ষণ কেন্দ্রে তালা ভেঙে ঢোকেন ইডির অফিসারেরা। ইডি (ED) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে। সেই কারণেই অভিযান। 

    এদিন সকালে এক মহিলা অফিসার-সহ ইডির ছ-জন আধিকারিক মহিষবাথানের মিনার্ভা এডুকেশেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটিতে তদন্তে আসে। ওই ট্রেনিং সেন্টার চালাতেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক ব্যক্তি। ইডি যখন এদিন এখানে আসে তখন সেন্টারটি তালা বন্ধ ছিল। স্থানীয়দের কাছ থেকে ওই সেন্টারের একটি মোবাইল নম্বর নিয়ে ফোন করা হয়। কিন্তু কেউ ফোন তোলেননি। তখন স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে এনে তালা ভাঙেন তদন্তকারীরা। প্রশিক্ষণ কেন্দ্রে এরপর তল্লাশি চালায় ইডি।

    আরও পড়ুন: শুধু চাকরি নয়, অর্থের বিনিময়ে বিএড ডিগ্রিও বিক্রি করেছেন মানিক! অভিযোগ ইডির

    ইডি আধিকারিকরা জানতে পারেন যে সময়ে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল ছিল, সেই সময় অর্থাৎ ২ মাস আগে আচমকাই এই সেন্টারের সামনের সাইনবোর্ড খুলে ফেলা হয়। কেন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হল? তা নিয়ে বাড়ছে দ্বন্দ্ব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি তৎপরতা বাড়তেই এই ট্রেনিং সেন্টার বন্ধ করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। আলিমারি থেকে যেমন নথি বের করে দেখা হচ্ছে, তেমনই সব ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। প্রচুর নথি মিলেছে। তা খতিয়ে দেখছে ইডি। এদিকে, এই ভাড়া নেওয়া সেন্টারের বাড়িওয়ালার দাবি প্রায় পাঁচ মাস ভাড়া বাকি রয়েছে। বাড়ির মালিকের কাছ থেকে এই সেন্টারের বিষয়ে সবরকম তথ্য সংগ্রহেরও চেষ্টা করে চলেছেন ইডির আধিকারিকরা। সেন্টারের মধ্যে সিসিটিভি ক্যামেরার দিকেও নজর রেখেছেন তাঁরা।

    আরও পড়ুন: মামলার পথে ১৪০০ চাকরি প্রার্থী! প্রাথমিক নিয়োগে অতীতে এত আবেদন জমা পড়েনি

    প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টচার্যকে জিজ্ঞাসাবাদ করে তাঁর এই ঘনিষ্ঠের খোঁজ পায় ইডি। তিনি যে টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন মহিষবাথানে, তা জানতে পেরেই হানা দেওয়া হয় এখানে। যে সমস্ত অযোগ্য প্রার্থীদের নিয়োগ হয়েছে, তাঁদের এখানেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এখান থেকেই কি নকল ওএমআর সিট তৈরি হয়েছে? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Primary Teacher Recruitment: মামলার পথে ১৪০০ চাকরি প্রার্থী! প্রাথমিক নিয়োগে অতীতে এত আবেদন জমা পড়েনি

    Primary Teacher Recruitment: মামলার পথে ১৪০০ চাকরি প্রার্থী! প্রাথমিক নিয়োগে অতীতে এত আবেদন জমা পড়েনি

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি চাই, চাকরি! পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের এটাই যেন এখন একমাত্র স্লোগান। টেট পাস করে মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও অনেকে চাকরি থেকে বঞ্চিত। আবার পাস না করেও চাকরি করছেন অনেকে। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন ধর্না দিয়েছেন। আবেদন জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। এবার তাই মামলার পথ বেছে নিলেন ১৪০০ চাকরি প্রার্থী। আরও ২০০০ চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় একদিনে কলকাতা হাইকোর্টে এক সঙ্গে এত আবেদন অতীতে জমা পড়েনি। তাই এটা এক নজিরবিহীন ঘটনা।

    আরও পড়ুন: ফের আইনি গেরোয় প্রাথমিকে নিয়োগ, বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

    যাঁরা নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁদের প্রত্যেকেই ২০১৪ সালে প্রাইমারি টেট (Primary TET) পরীক্ষা দিয়েছিলেন। ইতিমধ্যেই এই পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁদের দু’বার নিয়োগও হয়েছে। ২০১৬ সালের পরীক্ষায় নিয়োগ হয়েছে চার বছর পর পর অর্থাৎ ২০২০ সালে। তবে মজার ব্যাপার হল, ২০২২ শেষ হতে চলল, কিন্তু ২০২০ প্রাইমারি টেট পরীক্ষার্থীরা এখনও চাকরি পাননি। আর সেই কারণেই এত সংখ্যক চাকরি প্রার্থী একসঙ্গে সুবিচারের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।

    সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২০ সালে প্রাথমিকে ১৬৫০০ পদ নিয়োগের পর শূন্য থাকা ৩৯২৯টি আসনও দ্রুত পূরণের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, বিচারপতি স্পষ্ট করে দিয়েছিলেন, মেধা ও যোগ্যতার বিচারেই চাকরি দিতে হবে ৭ নভেম্বরের মধ্যে। ১১ নভেম্বর বিস্তারিত রিপোর্ট দিতে হবে আদালতকে।

    আরও পড়ুন: টেট নিয়োগ ঘিরে ফের মামলা কলকাতা হাইকোর্টে, আইনি জটিলতায় থেমে যাবে না তো প্রক্রিয়া?

    এই রায়ের পরেই শ’য়ে শ’য়ে মামলা হচেছ কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আমার কাছে প্রায় হাজার তিনেক আবেদন এসেছে। ইতিমধ্যে ১৪০০ মামলা দায়ের হয়েছে। আদলত অনুমতি দিলে বাকি মামলাও দায়ের করা হবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • World Egg Day: বিশ্ব ডিম দিবসে জেনে নিন ডিমের দিয়ে তৈরী ৬টি রেসিপি

    World Egg Day: বিশ্ব ডিম দিবসে জেনে নিন ডিমের দিয়ে তৈরী ৬টি রেসিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিম (Egg) ছোটো থেকে বড়ো সকলেরই প্রিয়। বর্তমানে কর্মব্যস্ত জীবনের দরুন ডিমের ব্যবহার বেড়েছে। আজ মায়েরাও চটজলদি ডিমের নানা পদ তৈরী করে বাচ্চাদের খেতে দেন। শুধুমাত্র ডিমের নানা পদ চটজলদি বানানো যায় বলেই যে ডিমের চাহিদা বেশি তা নয় ডিম একটি পুষ্টিকর খাদ্য। ডিমের সাদা অংশে থাকা প্রোটিন ও কুসুমে রয়েছে আয়রন, ফ্যাট ও ভিটামিন। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতে এবং বুদ্ধির বিকাশে ডিম খুবই কার্যকরী। ডিমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করে। প্রতিবছর ডিমের গুনগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে  ১৪ অক্টোবর ‘বিশ্ব ডিম দিবস’ (World Egg Day) পালন করা হয়।

    ডিমপ্রেমীদের জন্য ‘বিশ্ব ডিম দিবস’ (World Egg Day) উপলক্ষ্যে আমরা কিছু চটজলদি রেসিপি নিয়ে এসেছি যা আপনার অবশ্যই ভালো লাগবে।

    ১) ডিমের অমলেট

    ডিম ফাটিয়ে নিতে হবে। তারপর এতে একে একে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, টম্যাটো কুচি এবং সেদ্ধ আলুর স্লাইসগুলো দিয়ে একসঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর ওভেনে তাওয়া বসিয়ে গরম করে নিতে হবে। তাওয়া গরম গরম হয়ে এলে তাওয়াতে সর্ষের অথবা রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে।

    ২) ডিমের পাতুরি

    ভেটকি বা চিংড়ি নয়, এই পাতুরি ডিমের। ডিম সিদ্ধ করে সরষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে কলাপাতায় মুড়ে হালকা আঁচে রান্না করতে হবে। ভাতের সঙ্গে খেতে বেশ লাগবে। চাইলে রুটি দিয়েও খেতে পারেন।

    আরও পড়ুন: ওজন কমাতে চাইলে আজ থেকে সঙ্গী করুন চকোলেট ও রেড ওয়াইন! 

    ৩) ডিমের দোসা

    দোসার সঙ্গে ডিমের মিশ্রণ। দোসার উপকরণ দিয়েই বানাতে হবে এই রেসিপি। দোসার ব্যাটারের উপর ছড়িয়ে দিতে হবে ডিমের ব্যাটার। এর পর ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করন।

    ৪) ডিমের কিমা

    তড়কার মতো তৈরি করতে হবে। ডিমের মিশ্রণের সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা-মশলা দিয়ে কষিয়ে এর সঙ্গে সিদ্ধ গোটা ডিম দুভাগ করে দিয়ে দিন। চাইলে গ্রেভিতে মাংস বা সয়াবিন যোগ করতে পারেন।

    ৫) ডিমের বড়া

    প্রথমে সিদ্ধ ডিমের ভিতর থেকে কুসুম বার করে একটি পাত্রে নিন। এবার সাদা অংশ গুলি কে একটু লম্বা করে আলু ভাজার সাইজ করে নিন।পাত্রের কুসুম গুলি  হাতে করে ভেঙে দিন তবে খেয়াল রাখবেন একে বারে গুঁড়ো  গুঁড়ো  না হয়ে যায়। এখন ওই পাত্রে  পিয়াঁজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, দু’চামচ কর্ন ফ্লাওয়ার অথবা ময়দা যে কোনও একটি মিশিয়ে দিন। মিশ্রণ টিকে ভালো করে হাতে করে মিশিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করতে দিন। তেল গরম হলে হাতে করে গোল পাকিয়ে তারপর আলতো চাপ দিতে চ্যাপটা করে ডুবো তেলে ভেজে তুলুন।

     

    ৬) নার্গিসি কোফতা

    নবাবি স্বাদের এই পদ। সিদ্ধ ডিমের পাশাপাশি আদা-রসুন-পেঁয়াজ মাংসের কিমা দিয়ে একটা পুর তৈরি করতে হবে। সেই পুর সিদ্ধ ডিমের সঙ্গে মুড়ে নিয়ে ব্যাটারে কোট করে কোফতার আকারে গড়ে ভেজে নিতে হবে। এরপর গ্রেভি তৈরি করলে রেডি হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Mominpur violence:  ওরা হিন্দুদের তাড়াতে চায়! মোমিনপুর-কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

    Mominpur violence: ওরা হিন্দুদের তাড়াতে চায়! মোমিনপুর-কাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সংখ্যালঘু ভোটব্যাঙ্কে হাত পড়ে যাবে বলে তিনি দোষীদের আড়াল করছেন এমনই দাবি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘ওরা মোমিনপুর, ইকবালপুর এবং খিদিরপুর থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে চায় । এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতি। যেহেতু হিন্দু ভোট বিজেপির দিকে যাচ্ছে তাই মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে এবং সাম্প্রদায়িক প্রচার করে সংখ্যালঘু ভোট নিচ্ছেন ।’

    আরও পড়ুন: একবালপুর-মোমিনপুর কাণ্ডের জেরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

    প্রসঙ্গত, গত ৯ অক্টোবর লক্ষ্মীপূজোর রাতে মোমিনপুর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। বোমাবাজি,ইঁটবৃষ্টির পাশাপাশি বাড়িঘর,বাইক ভাঙচুর এবং অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। এমনকি এক সম্প্রদায়ের লোকজন ইকবালপুর থানা ঘেরাও করেছিল। দুই আইপিএস-সহ ৯ পুলিশকর্মী পর্যন্ত আহত হয়েছিলেন। এরপরই মোমিনপুরে হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখেছিলেন শুভেন্দু।

    আরও পড়ুন: হাত রয়েছে আল কায়দা ও আইসিসের! মোমিনপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু

    শুক্রবার সাংবাদিক মানব গুহকে গ্রেফতার করার প্রতিবাদও জানান রাজ্যের বিরোধী নেতা। হিংসার মুহুর্তের ভিডিও পোস্ট করার অপরাধে সোশ্যাল মিডিয়া সাংবাদিক মানব গুহকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের দাবি,এই ধরনের ভিডিও সমাজে আরও উত্তেজনা ছড়াতে পারত । কিন্তু পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রকৃত দোষীদের গ্রেফতার না করে যাঁরা সমাজের সামনে সত্য তুলে ধরছেন তাঁকে আটক করছে পুলিশ। উল্লেখ্য, মোমিনপুরের ঘটনার পরেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি। মোমিনপুরে তাণ্ডবের বিরুদ্ধে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে উচ্চ আদালতে (Calcutta High Court)। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া  হয়েছে, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে সিট গঠন করা হবে। উচ্চ পর্যায়ে তদন্ত চালাতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। কারা তাণ্ডব চালিয়েছে তা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সিটের আধিকারিকদের। অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। সংরক্ষণ করতে হবে ভিডিও ফুটেজ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • CBSE scholarship: একক কন্যা সন্তানদের স্কলারশিপ দিচ্ছে সিবিএসই, দশম শ্রেণির আবেদন শুরু

    CBSE scholarship: একক কন্যা সন্তানদের স্কলারশিপ দিচ্ছে সিবিএসই, দশম শ্রেণির আবেদন শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: একক কন্যা সন্তানদের একটি স্কিম (CBSE scholarship) রয়েছে সিবিএসই বোর্ডের। ২০১৯ সালে সিবিএসই বোর্ড ‘সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ স্কিম’ চালু করেছে। মেধাবী অবিবাহিতা শিক্ষার্থী, যারা বাবা মায়ের একমাত্র সন্তান তারা এই বিশেষ বৃত্তি পাওয়ার যোগ্য। মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার, মেধাকে উৎসাহ দেওয়া এবং তাদের বাবা-মায়ের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রকল্পের ব্যবস্থা।     

    ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে দশম শ্রেণির ছাত্রীদের বৃত্তির জন্যে আবেদনের প্রক্রিয়া। চলবে ১৪ নভেম্বর অবধি। ২১ অক্টোবর থেকে ২১ নভেম্বর অবধি চলবে ভেরিফিকেশন। CBSE.nic.in– এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এই স্কলারশিপে বছরে ২৪,০০০ টাকা করে পাবে ছাত্রীরা।

    আরও পড়ুন: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে   

    বোর্ড বৃত্তি স্কিমে অংশগ্রহণের যোগ্যতার মানদণ্ডও নির্ধারণ করেছে। মানদণ্ড অনুসারে, সিবিএসই বোর্ডের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর অর্জনকারী সমস্ত একক ছাত্রী বৃত্তির জন্য আবেদন করতে পারে। এগুলি ছাড়াও, আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই সিবিএসই বোর্ডের অধিভুক্ত স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে হবে। টিউশন ফি ১৫০০ টাকার বেশি হওয়া যাবে না। পরবর্তী দু’বছরে, এই ধরনের স্কুলে টিউশন ফিতে মোট বৃদ্ধি ১০ শতাংশের বেশি হবে না। এরপরে ওই ছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে ৫০% নম্বর পেলে ফের তাঁরা পাবেন এই স্কলারশিপ।

    আরও পড়ুন: ১১ অক্টোবর শুরু হচ্ছে নীট ইউজি কাউন্সেলিং- এর রেজিস্ট্রেশন, কী করে করবেন ফর্ম ফিলআপ?  

    কী করে আবদেন করবেন? 

    প্রথমেই www.cbse.nic.in ওয়েবসাইটে চলে যেতে হবে।

    এবার সেখানে গিয়ে Single girl child scholarship X-2022 REG’-এ ক্লিক করতে হবে।

    এবার নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।

    এবার আবেদন বা পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Gyanvapi Mosque: জ্ঞানবাপী কাণ্ডে কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করে দিল বারাণসী আদালত

    Gyanvapi Mosque: জ্ঞানবাপী কাণ্ডে কার্বন ডেটিংয়ের আবেদন খারিজ করে দিল বারাণসী আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্বন ডেটিং এবং বৈজ্ঞানিক তদন্তের আবেদন খারিজ করে দিল বারাণসী আদালত। বারাণসীর জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) ওজুখানার জলাশয়ে শিবলিঙ্গের (Shivling) হদিশ মিলেছে বলে দাবি হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের। তার জেরে আদালতে বৈজ্ঞানিক তদন্ত ও কার্বন ডেটিংয়ের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন এই রায় দেয় বারাণসী আদালত।

    ২০২১ সালের অগাস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা দাবি করেন, জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) রয়েছে শৃঙ্গার গৌরী। যা আপাতত ওজুখানা ও তহখানা নামে পরিচিত। সেখানে পুজোর অধিকার চেয়ে মামলা করেন তাঁরা। মামলাকারীদের আরও দাবি, মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। এর পরেই বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকরের নির্দেশে এ সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়। মসজিদের ভিতরে তদন্ত করে তারা। করা হয় ভিডিওগ্রাফিও। এর পরেই ভিডিওর একটি ফুটেজ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। তাতে দেখা যায়, মসজিদের (Gyanvapi Mosque) ওজুখানার জলাশয়ে শিবলিঙ্গের মতো আকৃতির কিছু একটা। হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, সেটি শিবলিঙ্গ। আর মসজিদ কর্তৃপক্ষের দাবি, সেটি পুরানো ফোয়ারা। হিন্দুত্ববাদীদের একাংশ শিবলিঙ্গের বয়স জানার জন্য কার্বন ডেটিং পরীক্ষার আর্জি জানায় সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালতও।

    আরও পড়ুন: জ্ঞানবাপী, হিজাব বিতর্কের আবহেই মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক আরএসএস প্রধানের

    প্রসঙ্গত, কার্বন ডেটিং একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রত্নতাত্ত্বিক কোনও বিষয়ের গবেষণার জন্য যা প্রয়োগ করা হয়। হিন্দুত্ববাদীদের তরফে জনৈক বিষ্ণু জৈন বলেন, মুসলিম পক্ষ জানিয়েছে যে, শিবলিঙ্গ মামলার বিষয় নয়। তাই এর কার্বন ডেটিং করা যাবে না। আমরা দুই বিষয়েরই ব্যাখ্যা দিয়েছি। আদালত ১৪ অক্টোবর রায় দেবে। মুসলিম পক্ষের তরফে জনৈক একলাখ আহমেদ বলেন, হিন্দু পক্ষের আবেদন সমর্থনযোগ্য নয়। যেহেতু এটি সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী। মুসলিম পক্ষের আইনজীবী তোহিদ খান বলেন, আদালত রায় দেবে কার্বন ডেটিংয়ের আবেদন গ্রহণযোগ্য কিনা নাকি, প্রত্যাখান করা হবে। তিনি বলেন, কাঠামোটি একটি ফোয়ারা, শিবলিঙ্গ নয়। ফোয়ারাটিকে ফের চালু করা যায়।

    চলতি বছরের ১৭ মে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, জ্ঞানব্যাপী মসজিদে যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, সেটি রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় ওই রায় দিয়েছিলেন। ওই রায়ে এও বলা হয়েছিল, মসজিদে মুসলিমদের অধিকারও রক্ষা করতে হবে। বারাণসী আদালতের মতে, কার্বন ডেটিং হলে শিবলিঙ্গের ক্ষতি হতে পারে। যা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী হবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • AAP Gujarat: ‘হীরাবেনকে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি প্রধানমন্ত্রীর মা…’

    AAP Gujarat: ‘হীরাবেনকে আক্রমণ করা হয়েছে, কারণ তিনি প্রধানমন্ত্রীর মা…’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) শতবর্ষীয়া মাকে কটাক্ষ করা হয়েছিল আম আদমি পার্টির (AAP) তরফে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। এর পরেই অরবিন্দ কেজরিওয়ালের দলকে একহাত নিল বিজেপি (BJP)। সাফ জানাল, তাঁর (প্রধানমন্ত্রীর মায়ের) একমাত্র অপরাধ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিয়েছিলেন।

    আপের গুজরাট (AAP Gujarat) শাখার প্রধান গোপাল ইটালিয়া প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদিকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কটাক্ষ করার পাশাপাশি তাঁকে অভিসম্পাত দিতেও দেখা গিয়েছে। তার পরেই ফুঁসে উঠেছে কেন্দ্রের শাসক দল। বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে বলেন, আপনারা যদি মনে করেন প্রধানমন্ত্রীর মাকে কটু কথা বলে আপনারা গুজরাটে রাজনৈতিক লাভের কড়ি ঘরে তুলবেন, তাহলে আপনারা ভুল করছেন। আসন্ন নির্বাচনে এজন্য আপনাদের মূল্য চোকাতে হবে। গুজরাট এবং গুজরাটিরাই তা দেবেন। তাঁর মতে, আপের গুজরাট শাখার (AAP Gujarat) প্রধান ইটালিয়ার মন্তব্য হিন্দু সমাজকে এবং হিন্দু মহিলা যাঁরা মন্দিরে যান তাঁদের পক্ষেও অপমানজনক। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপ নেতাদের এই মন্তব্য নিদারুনভাবে ক্ষমার অযোগ্য। কারণ তাঁরা অপমান করেছেন শতবর্ষীয়া এক মহিলাকে, যাঁর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্কই নেই। এর পরেই স্মৃতি ইরানি বলেন, তাঁর এক মাত্র অপরাধ যে তিনি রাজনীতিতে নেই, তিনি জন্ম দিয়েছিলেন নরেন্দ্র মোদির। যিনি আপনার (কেজরিওয়াল) রাজনৈতিক উদ্দেশ্য ব্যর্থ করে দিচ্ছেন।

    ইটালিয়ার দাবি, তিনি পতিদার সম্প্রদায়ের প্রতিনিধি বলে বিজেপি তাঁকে টার্গেট করছে। এ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, তিনি নয়া অজুহাত খুঁজে বের করছেন। এ থেকে বোঝা যায়, আসন্ন নির্বাচনে আপ সম্প্রদায়িক ও জেন্ডার কার্ডকে হাতিয়ার করবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তারা বুঝতে পারছে না, গুজরাটিরা মাকে কত সম্মান করেন! এদিকে, অন্য একটি ভিডিওতে ইটালিয়াকে বলতে শোনা যায়, মহিলারা যেন মন্দিরে না যান, সেখানে মহিলাদের হেনস্থা করা হয়। একে হাতিয়ার করে স্মৃতি ইরানি বলেন, রাজনৈতিক দৃষ্টি আকর্ষণের জন্য এসব বলছেন উনি। বিজেপি নেতা অমিত মালব্যও বলেন, আপের গুজরাট প্রেসিডেন্ট গোপাল ইটালিয়া যিনি কেজরিওয়ালের খুব কাছের, তিনি মহিলাদের অবমাননা করেছেন, লিঙ্গ বৈষম্য করেছেন।

    আরও পড়ুন: ‘সত্যি বিস্ময়’, মোদি সরকারের সরাসরি ব্যাংকে নগদ হস্তান্তর প্রকল্পের প্রশংসা আইএমএফের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share